Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জীবনে-সমাজে-সাহিত্যে – আহমদ শরীফ

    আহমদ শরীফ লেখক এক পাতা গল্প243 Mins Read0
    ⤶ ⤷

    ঐক্যসূত্র

    ঐক্যসূত্র

    ০১.

    প্রাণী হিসেবে মানুষ একটা Species বা প্রজাতি। এ কারণে মানুষ মাত্রেরই জীবন- চেতনায় কতগুলো মৌলিক ঐক্য রয়েছে। ঘৃণায় ও ভালোবাসায়, লোভে ও ত্যাগে, ক্ষমায় ও প্রতিহিংসায়, সমাজবোধে ও সহযোগিতায়, দায়িত্বচেতনায় ও কর্তব্যবোধে, দ্বন্দ্বে ও সংগ্রামে মানুষ প্রায় সর্বত্রই অভিন্ন। জ্ঞান, প্রজ্ঞা ও বোধের তারতম্য বা মাত্রাভেদ আছে মাত্র।

    আবার প্রাচীন গোত্রীয় সমাজভুক্ত মানুষে কিংবা পরবর্তীকালের ধর্মীয় মতভুক্ত সমাজেও একপ্রকার আচারিক ঐক্য মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করেছে।

    তাছাড়া, ভৌগোলিক পরিবেষ্টনীগত অভিন্নতাও মানুষের জীবনযাত্রায় ঐক্যদান করে।

    কাজেই মানবিক ঐক্য, গোত্রীয় ঐক্য, ধর্মীয় ঐক্য, ভৌগোলিক ঐক্য ও ভাষিক ঐক্য মানুষের মনে, মননে ও ব্যবহারিক জীবনযাত্রায় তাদের স্ব স্ব প্রভাব রাখে।

    এদের প্রত্যেকটিরই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা রয়েছে। কখনো অভিন্ন ভাষার প্রভাবে কখনো অভিন্ন ধর্মের প্রেরণায়, কখনো ভৌগোলিক জীবনের প্রয়োজনে, কখনো গোত্রীয় আকর্ষণে অতীতে দুনিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনে ও জীবিকায় বিকাশ, প্রসার ও সমৃদ্ধি সম্ভব হয়েছে। এখনো যে তা একেবারে অবলুপ্ত তা বলা যাবে না।

    অতএব দেখা যাচ্ছে চিন্তার ও জীবিকার অভিন্নতা তথা মতের ও স্বার্থের ঐক্যই মানুষকে দিয়েছে সজ্ঞাবদ্ধতা, দিয়েছে জীবন-জীবিকার ক্ষেত্রে যৌথ প্রয়াসের প্রেরণা। কেননা সাধারণ মানুষের জীবনচেতনা ও অধিকারবোধ তখনো সূক্ষ্ম হয়ে ওঠেনি। স্বাতন্ত্র্যবোধ ও আত্মপ্রত্যয়প্রসূ জ্ঞানের ও সামর্থ্যের অভাবে তারা তখনো সর্দার বা গোত্রপতি-নির্ভর জীবনে স্বস্তি খুঁজেছে। বৈষয়িক জীবনের দায়িত্ব ও কর্তব্য তখনো নিজের হাতে নেবার উপায় ছিল না পরিবেশ ও পরিবেষ্টনীগত কারণেই। তাই গ্রীক City state থেকে অত্যাধুনিক কাল অবধি প্রবল দুরাত্মারাই জনগণের জীবন-জীবিকা নিয়ন্ত্রণের তথা শাসন-শোষণের নির্বিঘ্ন অধিকার পেয়ে এসেছে। তারাই অজ্ঞ ও দুর্বল জনমনে এ ধারণা বদ্ধমূল করে দিয়েছিল যে রাজার সুখেই প্রজার সুখ, রাজার গৌরবেই রাজ্যের গৌরব, রাজার ঐশ্বর্যই জাতির সম্পদ, রাজার যশই দেশের যশ, রাজার বিলাসেই গণ-সংস্কৃতির বিকাশ। বসুন্ধরা বীরভোগ্যা, রাজা ও রাজপার্ষদ–দু-ই দেশ ও জাতির প্রতিভূ এবং তাঁদের যশ-মান-সম্পদই জাতীয় সমৃদ্ধি ও গৌরবের প্রতীক। আর মানুষের দুঃখ-দুর্ভোগ তার নিয়তি-নির্ধারিত। রাজার কেবল শাসন-শোষণের বিধিদত্ত অধিকারই আছে, পোষণের দায়িত্ব কিংবা দুঃখমোচনের কর্তব্য তার নয়। তাই কোনো রাজা যদি দীঘি-সড়ক-সরাই দিতেন, তিনি হতেন মহানুভব, মহামতি বদান্য রাজর্ষি।

    .

    ০২.

    সে-দিন ও সে-মন আর নেই। আবিষ্কৃত যন্ত্রের প্রয়োগে আজকের দিনে মানুষের জীবনযাত্রা অত্যন্ত জটিল হয়ে উঠেছে। ভাব-চিন্তা-কর্মেও এসেছে বক্রতা ও বৈচিত্র্য। পণ্য উৎপাদনের সহজতা, জনসংখ্যাবৃদ্ধি, জনসংখ্যার অসম সংস্থিতি এবং যন্ত্রবিজ্ঞানে অধিকারের রাষ্ট্রিক তারতম্য প্রভৃতি অসামান্যরূপে জটিলতর করেছে মানুষের জীবিকার সমস্যা। ফলে মানুষ মরিয়া হয়ে খুঁজেছে বাঁচার পথ। সে-বাঁচার পথ এক-এক জনের চোখে এক-এক রকম। মেরে বাঁচা, কেড়ে বাঁচা কিংবা বন্টনে বাঁচা যেমন, তেমনি সহযোগিতায়, সহ-অবস্থানে ও সমদর্শিতায় বাঁচাও সম্ভব। কাজেই নানা বিরুদ্ধ-পথের বিভ্রান্তি ও বিবিধ বিপরীত মতের সংঘর্ষে মানুষের বৈষয়িক ও মানসিক তথা জৈবিক ও মানবিক সমস্যা জটিল ও বিপুল হচ্ছে। আর আনুপাতিক হারে মানুষ কখনো স্বাতন্ত্রে, কখনো সহযোগিতায়, কখনোবা জাতীয়তায়, কখনো মানবতার আদর্শে, কখনো আত্মরক্ষার নামে এসবের সমাধান খুঁজেছে। তাই দুনিয়াব্যাপী সমস্যা-পীড়িত দুর্বলরাষ্ট্রে নানা আনুষঙ্গিক উপসর্গও দেখা দিয়েছে। ফলে আজকের পৃথিবীতে সর্বত্র মতাদর্শের হট্টগোল উঠেছে। গরজ ও সুবিধেমতো গলাবাজি করেই জয়ী হতে চায় সবাই।

    কোনো কোনো রাষ্ট্র যেমন ধর্মীয় ঐক্য, ভাষার ঐক্য, রাজনীতিক মতবাদের ঐক্য, গোত্রীয় ঐক্য কিংবা ভৌগোলিক ঐক্যের নামে জন-সংহতি রক্ষণে ও গণ-বিদ্রোহ ঠেকাতে ব্যস্ত; তেমনি কোথাও আবার আর্থিক, ভৌগোলিক কিংবা গোত্রীয় স্বাতন্ত্রের নামে বা মতবাদের অনৈক্যের অজুহাতে একরাষ্ট্র ভেঙে একাধিক রাষ্ট্র গড়ে উঠছে।

    উভয়ক্ষেত্রেই বিবেকহীন বড় শক্তিগুলো নির্লজ্জভাবে–এমনকি U NO-ও–নিজেদের স্বার্থানুসারে পরস্পর বিপরীত যুক্তিপ্রয়োগে কখনো সমর্থন, কখনো বিরুদ্ধাচরণ করে। ফলে মধ্যপ্রাচ্য, জার্মানি, কোরিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম প্রভৃতি ভাঙতে যেমন তারা উৎসাহী ছিল, কঙ্গো-কাশ্মীর-বায়াফ্রা কিংবা নাগাভূমের স্বাতন্ত্র্য স্বীকার করতে তারা তেমনি কুণ্ঠিত। কিংবা তিব্বত-সাবাহ-বর্ণিও-সাইপ্রাস ব্যাপারে তাদের অন্যনীতি। আবার দক্ষিণ আফ্রিকা, রোডেশিয়া কিংবা আরব-ইসরাইল সমস্যা সম্পর্কে তারা দার্শনিক।

    রাজনীতিক খেল ও আর্থনীতিক চাল গোপন রেখে তারা দেশ বা রাষ্ট্র ভাঙাগড়ার ব্যাপারে তিনটে আদর্শের স্লোগান আওড়ায়–সাংস্কৃতিক ঐক্য বা স্বাতন্ত্র, অভিন্ন বা ভিন্ন জাতীয়তা এবং মতবাদের ঐক্য বা পার্থক্য। স্বাৰ্থিক গরজে কখনো ঐক্যের কথা বলে তারা মিলন ঘটায়, কখনোবা স্বাতন্ত্রে গুরুত্ব দিয়ে বিচ্ছিন্ন করে। সংহতি ও বিচ্ছেদ দুটোই তাদের সমান প্রিয়। এবং প্রয়োজনমতো প্রয়োগে তারা রীতিমতো সব্যসাচী।

    ম্যাকিয়াভেলীই এ যুগের রাষ্ট্রপতি ও দেশনায়কদের গুরু। ছলনা, প্রতারণা ও বাকচাতুরীই তাদের পুঁজিশক্তির উৎস ও ভিত্তি এবং নীতি ও অস্ত্র। এই নীতি ও অস্ত্র প্রয়োগে তাদের আপন পর, ঘর-বাহির ভেদ নেই। এই শাস্ত্র ও শস্ত্রের ব্যবহারে তাদের সমদর্শিতা অতুল্য। নতুন ও পুরোনো, ছোট ও বড় সব রাষ্ট্রেরই একরূপ।

    .

    ০৩.

    সংস্কৃতিতেও থাকে স্থান-কাল-পাত্রভেদ। সংস্কৃতি তাই কোনো রাষ্ট্রভুক্ত মানুষের ব্যক্তিক বা সামষ্টিক জীবনে অবিমিশ্র ও অভিন্ন হতে পারে না। কেননা ভৌগোলিক আবহাওয়া, জীবিকা, শিক্ষা, আর্থিক অবস্থা, ধর্মমত, গোত্রীয় সংস্কার, ভাষিক প্রভাব, নৈতিক চেতনা, আচারিক প্রথা এবং উন্নততর বিদেশী ভাব-চিন্তা-আচার প্রভৃতির প্রত্যেকটির প্রভাবে রূপ পায় সংস্কৃতি। এজন্যেই একই ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও জার্মান-ফরাসি-ইংরেজের কিংবা আরব-ইরান-তুরস্কের সংস্কৃতি এক নয়, জাতীয়তাও নয় অভিন্ন।

    গোত্রীয় ঐক্য বা নৃতাত্ত্বিক অভিন্নতাও এক সংস্কৃতি কিংবা এক জাতি গড়ে তোলে না– যেমন আর্য, সামীয় অথবা মঙ্গোলীয় মাত্রই এক জাতি ও এক সংস্কৃতিভুক্ত থাকেনি। আবার গোত্র, ভাষা, দেশ, ধর্ম, ঐতিহ্য প্রভৃতি অভিন্ন হলেও এক সংস্কৃতি ও এক জাতি থাকে না–শিক্ষা সম্পদ, মত, আদর্শ ও স্বার্থভেদে সংস্কৃতি ও জাতি-চেতনায় স্বাতন্ত্র্য আসে–যেমন আরব রাষ্ট্রগুলো, যেমন কোরিয়া, জার্মানি ও ভিয়েতনাম। বস্তুত জাতীয়তাবোধ ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যচেতনা আধুনিক উপসর্গ এবং তাই কৃত্রিম। রাজনীতিক ও আর্থনীতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার রূপেই এ দুটোর উদ্ভব, প্রসার ও স্থিতি এবং রাষ্ট্রগঠন ও রক্ষণকর্মেই কেবল এগুলো প্রযুক্ত। তা ছাড়া আজকের বিশ্বে ও-দুটোর আর কোনো উপযোগ নেই। প্রাগ্রসর বিবেকবান মানবকল্যাণকামী মানুষ যখন আন্তর্জাতিকতায় ও বিশ্বমানবতাবোধের স্বপ্নে আনন্দিত ও আশ্বস্ত, তখন এ দুটো আদর্শ প্রতিক্রিয়াশীলতারই নামান্তর। তা ছাড়া রাষ্ট্র গঠন ও রক্ষণ ব্যাপারে জাতীয়তা ও সাংস্কৃতিক অভিন্নতাও যে কেজো নয়– হৃতউপযোগ, তা আজ আর প্রমাণের অপেক্ষা রাখে না। আসলে সমস্বার্থের ভিত্তিতেই গড়ে ওঠে রাষ্ট্র আর সমস্বার্থের স্বীকৃতিতে সহযোগিতায় ও সমদর্শিতায় টিকে থাকবে রাষ্ট্র। এর থেকে দৃঢ় ঐক্যসূত্র, এর থেকে বড় বন্ধন দুনিয়াতে কখনো ছিল না, কখনো হবেও না। পরিবারে-গোত্রে সমাজে-রাষ্ট্রে সর্বত্রই মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তিই হচ্ছে স্বার্থ। এজন্যেই দস্যু-তস্করের মতো দুশ্চরিত্র লোকও সমস্বার্থের ভিত্তিতে দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষার প্রয়োজন অনুভব করে। এরা দায়িত্ব-চেতনা, কর্তব্য-বুদ্ধি, সততা, আনুগত্য ও পারস্পরিক আস্থার প্রমূর্ত প্রতীক হয়ে ওঠে। প্রচলিত অর্থে অমানুষ এই দস্যু-তস্করের চরিত্রে এক অর্থে সুনাগরিকের সবগুণই বর্তমান। তাঁদের স্বাদল্য, কমরেডীভাব ও নীতিনিষ্ঠা তথা অঙ্গীকারনিষ্ঠতা অনুকরণীয়। মূলত স্বার্থবুদ্ধির সঙ্গে সৌজন্য ও সহৃদয়তার মিশ্রণ ঘটিয়ে, পরিবারে ও সমাজে পারস্পরিক ব্যবহারে প্রীতির মাধুর্য ও শোভনতার লাবণ্য দান করেই সভ্য ও সংস্কৃতিবান হয়েছে মানুষ। এরই নাম ন্যায়-নীতি-আদর্শ তথা সভ্যতা, সংস্কৃতি ও মানবতা। অতএব সমস্বার্থের ভিত্তিতে সহ-অবস্থান, সহযোগিতা ও সমদর্শিতাই এ যুগে রাষ্ট্ৰান্তৰ্গত মানুষের ঐক্যের ও সংহতির একমাত্র সূত্র। ঠকাঠকিতে বাপ ভাইয়ের সঙ্গেও ঠোকাঠুকি অনিবার্য।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ – আহমদ ছফা
    Next Article স্বদেশ অন্বেষা – আহমদ শরীফ

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }