Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জুল ভের্ন অমনিবাস ২ (অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়)

    জুল ভার্ন এক পাতা গল্প759 Mins Read0
    ⤶ ⤷

    ০৪. মউল, ভালপারইসো

    ৪. মউল, ভালপারইসো

    মাঝিমাল্লার কাজে কন্‌গ্রের হাত ছিলো পাকা। ওস্তাদ নাবিকই বলা যাবে তাকে। তবে কোন-কোন জাহাজ তার দখলে ছিলো, কোন-কোন সাগরে সে পাড়ি দিয়েছে, সেটা শুধু তার মতোই ওস্তাদ জাহাজি, আর তার দস্যু জীবনের ডানহাত, সের্‌সান্তেই সম্ভবত জানে। কিন্তু সের্‌সান্তে কখনও এ-বিষয়ে কাউকেই কিছু বলেনি।

    যখনকার কাহিনী তখন সলোমন আইল্যাণ্ড আর নিউ-হেব্রাইডিস অঞ্চলে বোম্বেটেদের সাংঘাতিক উৎপাত ছিলো। সন্দেহ নেই, জলদস্যু হিশেবে দুজনেরই হাতেখড়ি হয়েছিলো ঐ অঞ্চলে। তাদের দলের অন্যান্যরা মাছ ধরার জাহাজে বা মাল বওয়ার জাহাজে সাগর পাড়ি দিয়েছে ব’লে সমুদ্রের হালচাল সম্বন্ধে ওয়াকিবহাল। স্কুনারটা দখল করতে পারলে এদের দিয়েই খালাশির কাজ চালানো যাবে। স্কুনারটার তো এখানে থামবার কোনো কথা ছিলো না, হয়তো কালকের ঝোড়ো হাওয়ার সঙ্গে যুঝতে না-পেরে এখানে সাময়িক আশ্রয় নিয়েছিলো, সন্ধেবেলায় যদি হাওয়ার গতি পালটে যায়, তাহ’লে তক্ষুনি ফের বারদরিয়ায় পাড়ি জমাবে। স্কুনারটির মাঝিমাল্লারা নিশ্চয়ই বিস্তর চেষ্টা করেছে, তবু স্কুনারটি বালির চড়াতেই আটকে আছে।

    জাহাজের কাপ্তেন আর অন্যান্য নাবিকদের কী অবস্থা সে-সম্বন্ধে শুধু অনুমান করা যাচ্ছিলো, কিন্তু সঠিক কিছু বোঝা যাচ্ছিলো না। খুব সম্ভব হাওয়ার টানে জাহাজটাকে সোজা খাড়াই পাহাড়ের দিকে ছুটে যেতে দেখে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রেহাই পাবার জন্যে নৌকোয় ক’রে তারা আত্মরক্ষার চেষ্টা করেছে। তা যদি হয়, তাহলে তাকে নিয়তির পরিহাসই বলতে হয়। যদি তারা জাহাজে থাকতো, তবে তারা নিরাপদেই থেকে যেতে পারতো, জাহাজটারও দেখাশুনা করতে পারতো। উত্তর-পুবদিকে দু-মাইল দূরে তাদের নৌকোকে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে যুঝতে দেখা গেলো। হাওয়ার দাপটে প্রায় উলটে-যেতে যেতে ফ্রাঙ্কলিন উপসাগরের দিকে ছুটে যাচ্ছিলো নৌকোটা। অন্তত এটা জানা গেলো যে তারা এখনও মৃত্যুর কাছে আত্মসমর্পণ করেনি।

    ভরা জোয়ারের সময়ও স্কুনারে পৌঁছুনো কনগ্রেদের কাছে কোনো কঠিন কাজ ছিলো না। আধমাইল দূরের ওই স্কুনারে পৌঁছুতে তাদের শুধু কয়েকটা টিলা আর বালিয়াড়ি পেরুতে হবে। কন্‌গ্রের দল তা-ই করলে।

    কন্‌গ্রে তার দলবল নিয়ে বেলাভূমিতে পৌঁছে স্কুনারটাকে একটা উঁচু বালির চূড়ায় আটকে থাকতে দেখলে। জোয়ারের সময় যখন সাত-আট হাত ফুলে উঠবে, তখন জাহাজটা চালিয়ে-আনা মোটেই কঠিন হবে না। স্কুনারটি সত্যি একশো-ষাট টনের, কন্‌গ্রের আন্দাজে ভুল হয়নি। স্কুনারটা চারপাশে একবার ঘুরে দেখলে কন্‌গ্রে, তারপর নাম-লেখা পাতটার দিকে তাকিয়ে উচ্চারণ করলে, ‘মউল, ভালপারাইসো।’

    তার মানে, ২২শে ডিসেম্বর রাত্রে ঝোড়ো হাওয়ায় ভেসে এসে চিলের একটি জাহাজ স্টটেন আইল্যাণ্ডে ভিড়েছে!

    সের্‌সান্তে বললে, ‘এটাতেই আমাদের কাজ চ’লে যাবে!’

    ‘অবশ্য যদি এখনও এর তলায় কোনো ফুটো না-হ’য়ে থাকে,’ কে-একজন ফোড়ন কাটলে।

    কন্‌গ্রে অমনি জানিয়ে দিলে, ‘এক-আধটা ফুটো-টুটো হয়ে থাকলে মেরামত ক’রে নেয়া যাবে!’ জাহাজটাকে সে মোটেই হাতছাড়া করতে চায় না। ভালো ক’রে, খুঁটিয়ে, সে জাহাজটা দেখতে লাগলো। না, কোথাও কোনো চোটের চিহ্ন তো চোখে পড়লো না।

    বেশ-খানিকটা কসরৎ করে ঐ কাৎ-হাওয়া জাহাজটায় তারা উঠে পড়লো। দেখা গেলো, জাহাজের সবকিছুই লেফাফাদুরস্ত। কন্‌গ্রে কাপ্তেনের কামরায় ঢুকে প’ড়ে নানান দেরাজ হাড়ে জাহাজ সম্পর্কিত জাহাজগুলো বার ক’রে নিলে—লগবুক শুদ্ধু। তখনই সে আর সের্‌সান্তে জাহাজ সম্বন্ধে যাবতীয় তথ্য জানতে পেলে।

    চিলের ভালপারাইসো বন্দরের স্কুনার এই মউল। একশো সাতান্ন টন ওজন বইতে পারে। কাপ্তেন, সারেঙ আর দুজন নাবিক ২৩শে নভেম্বর ফকল্যাণ্ড আইল্যাণ্ডের উদ্দেশে রওনা দিয়েছিলো। শৃঙ্গ অন্তরীপের বাঁকটা ভালোভাবেই পাশ কাটিয়েছিলো মউল, কিন্তু লেময়র প্রণালীতে ঢোকবার সময়ে স্টটেন আইল্যাণ্ডের বালিয়াড়িতে ধাক্কা খেয়ে জাহাজটা তাদের আয়ত্তের বাইরে চ’লে যায়।

    জাহাজটা ফাকাই, কোনো মালপত্র নেই। কন্‌গ্রে তা চায়ওনি। এই দ্বীপ থেকে সটকে পড়ার উপযোগী কোনো জাহাজ পেলেই সে খুশি। মউলকে কাজে লাগাতে পারলেই তার অ্যাদ্দিনের স্বপ্ন সার্থক হবে। এখন তার প্রথম কাজ হলো, এই বালিয়াড়ি থেকে জাহাজটা উদ্ধার ক’রে কোনোরকমে সমুদ্রে নিয়ে-যাওয়া। শিগগিরই জোয়ার শুরু হবে। কন্‌গ্রে সের্‌সান্তেকে বললে, ‘জোয়ার আসার আগেই এটাকে সাগর পাড়ি দেবার জন্যে তৈরি ক’রে নিতে হবে। মনে তো হচ্ছে জাহাজটার তেমন-কোনো চোট লাগেনি। সুতরাং ডুবে মরার সম্ভাবনা নেই। ‘

    সের্‌সান্তে খুশ মেজাজে বললে, ‘শিগগিরই তা জানা যাবে, ওস্তাদ, জোয়ার শুরু হ’লো ব’লে। তারপরে কী করতে হবে, সেটাই বরং বলো।’

    ‘প্রথমেই এটাকে আমাদের গুহার কাছে নিয়ে যেতে হবে। সেখানে জল বেশ গভীর। সুতরাং আটকে পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এই জাহাজ মাত্র দশ-বারো ফুট জলেও ভেসে থাকতে পারবে।’

    ‘তারপরে?’

    তারপর আমাদের এতদিনকার জমানো ধনরত্ন তুলতে হবে জাহাজে।’

    ‘এবং?’

    ‘এবং কী করা হবে সেটা পরে দেখা যাবে।’ কন্‌গ্রে আপাতত তার মৎলবটা সরাসরি ফাঁস করে দিতে চাইলে না।

    জোয়ার শুরু হবার আগেই জাহাজটিকে সাগর পাড়ি দেবার উপযোগী ক’রে তোলবার জন্যে তারা ব্যস্তসমস্তভাবে কাজে মেতে গেলো। জলের প্রথম তোড়টা আসবার আগেই তারা সব কাজ সেরে ফেললে। আর কয়েক লহমা পরেই এই বালিয়াড়ি জলের তলায় ডুবে যাবে। কন্‌গ্রে, সের্‌সান্তে আর আরো জনা ছয় বোম্বেটে জাহাজেই থেকে গেলো, বাকি সবাই হাঁটা পথে গুহার দিকে রওনা দিলে।

    এখন অপেক্ষা করা ছাড়া আর-কিছু করবার নেই। ঘটনাচক্র করেই সৌভাগ্য সূচনা করেছে। অবশেষে তার ফন্দি মতন কাজ শেষ হ’তে চলেছে। বালিয়াড়ির ফাঁদ থেকে রেহাই পেতেই যেন মউলের পালে হঠাৎ হাওয়া লাগলো। জলও ক্রমেই ফুলে-ফেঁপে উঠছে। এর চেয়ে ভালো অবস্থা কে স্বপ্নেও ভাবেনি।

    কিন্তু তবু উদ্বেগ থেকেই গেলো। যদি স্কুনারের নিচে কোনো ফুটো হ’য়ে গিয়ে থাকে, তাহ’লে সাগর পাড়ি দেয়া তো দূরের কথা, তাদের তবে এখানেই ডুবে মরতে হবে। অধীর হ’য়ে কন্‌গ্রে সদলবলে ধীরে-ধীরে তোড়-বাড়তে- থাকা জোয়ারের জলের দিকে তাকিয়ে রইলো। জোয়ারের জোর যত বাড়ছে, তার আশা আর বিশ্বাসও ততই বাড়ছে। জল ফুলে ফেঁপে নাচানাচি ক’রে ছুটে চলেছে। কাৎ-হওয়া জাহাজটা আস্তে-আস্তে খাড়া হ’য়ে উঠছে দেখে, সের্‌সান্তে তার গলার খুশি চেপে রাখতে পারলে না, ‘না, জাহাজে কোনো ফুটো নেই। ‘

    কন্‌গ্রে সবাইকে তৈরি হ’য়ে নিতে হুকুম দিলে। সব ঠিকঠাক। তার দলের লোকেরা পরের হুকুমটার জন্যে অপেক্ষা ক’রে আছে। আড়াই ঘণ্টা হ’লো জোয়ার শুরু হয়েছে। রেলিঙ ধরে জলের দিকে ঝুঁকে প’ড়ে কে জোয়ারের গতি লক্ষ ক’রে চলেছে। আর আধঘণ্টার মধ্যেই বালুকাশয্যা থেকে পুরোপুরি গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো মউল।

    কন্‌গ্রের গলার স্বর কি-রকম তীক্ষ্ণ হ’য়ে গেলো, যখন সে হুকুম করলে নোঙর তুলতে—সম্ভবত অ্যাদ্দিন বাদে তার স্বপ্ন সফল হ’তে চলেছে ব’লেই। নোঙর তোলা হ’লো, কিন্তু জাহাজ নড়লো না। সের্‌সান্তে তখন কী ব্যাপার বোঝবার জন্যে চারপাশে খুব ভালো ক’রে চোখ বুলিয়ে নিলে। ও-হো, তখনও তো সম্পূর্ণ ভেসে উঠতে পারেনি জাহাজ, সামান্য-একটু অংশ তখনও বালিয়াড়িতে আটকে আছে। খানিকক্ষণ বাদে সেই অংশটুকুও যখন ভেসে উঠলো, তখন আচমকা একটা ঘুরপাক খেয়ে জাহাজটির মুখ আপনা থেকেই সমুদ্রের দিকে চ’লে গেলো। কন্‌গ্রের হুকুমে সব্বাই চটপট কাজে হাত লাগালে, এমনকী সের্‌সান্তে শুদ্ধু। শুধু কন্‌গ্রে চারপাশ পর্যবেক্ষণ করতে লাগলো।

    প্রাণপণেই চেষ্টা করছিলো সবাই। দুনিয়ার কোনো অপকর্ম করতেই যারা পেছ-পা নয়, তারা সামান্য একটা বালিয়াড়ি থেকে কোনো জাহাজ নড়াতে পারবে না, এ কী কোনো কথা হ’লো! সুতরাং, ‘মারো জোয়ান হেঁইয়ো, আউর ভি থোড়া হেঁইয়ে’, এই জাতীয় চীৎকার ক’রে তারা কাজে লেগে গেলো।

    উত্তর-পুব দিকে তখন আস্তে-আস্তে মেঘ ক’রে আসছে। যদি চটপট জাহাজটিকে দ্বীপের পশ্চিমদিকে নিয়ে যাওয়া না-যায়, তবে সাংঘাতিক এক ঝড়তুফানের পাল্লায় পড়তে হবে তাদের। তাছাড়া ওদিক থেকে যদি জোরালো হাওয়া বইতে শুরু করে দেয়, তবে কিছুতেই প্রণালীর মধ্যে জাহাজ চালানো সহজ হবে না। ভাবগতিক দেখে মনে হচ্ছে ব্যাপারটা ঠিক সুবিধের নয়।

    একটু পরেই তো ভাটা শুরু হবে। ফের দেখা দেবে বালিয়াড়ি, ফের খাঁচার মধ্যে বন্দী হ’য়ে পড়বে মউল।

    এতক্ষণ ধরে একটানা খেটে সবাই ক্লান্ত হ’য়ে পড়ছে। এতদিনকার অনভ্যাসের ফল। তাদের চেষ্টা অন্তত এবার সফল হবে না ব’লেই তখন মনে হচ্ছিলো।

    কন্‌গ্রে সকলের কাছে ছুটে-ছুটে যাচ্ছিলো। ব্যর্থ আক্রোশ আর রাগে তার মুখটা কী-রকম ভয়ংকর দেখাচ্ছে, বীভৎস। চোখ দুটো ঝকঝক ক’রে উঠেছে উত্তেজনায়। একটা কুড়ুল উঁচিয়ে ক্রুদ্ধ স্বরে সে চেঁচিয়ে উঠলো, ‘কাজে একটু ঢিলে দিলে কারুরই আজ রেহাই নেই।’

    তার অনুচরেরা তাকে যতটা জানে, তাতে এটা বুঝতে পারলে এ কেবল নিছক চোখ রাঙিয়ে শাসানো নয়, কন্‌গ্রে সম্ভবত তার কথা রাখতে একটুও দ্বিধা করবে না।

    তাই, প্রাণপণে, গায়ের যত জোর আছে প্রয়োগ ক’রে সম্মিলিত ভাবে তারা চেষ্টা করতে লাগলো। সামান্য নড়লো জাহাজ। ‘আউর-ভি থোড়া, হেইয়া!’ আর তারপরেই আচমকা বালিয়াড়ি থেকে জাহাজটি ছিটকে বেরিয়ে এলো।

    হর্ষ আর উল্লাসের চীৎকার উঠলো তৎক্ষণাৎ। এবার জাহাজটাকে শুধু গুহার সামনে নিয়ে যাবার ওয়াস্তা—তাহ’লেই কিস্তিমাৎ।

    কন্‌গ্রে নিজেই জাহাজ চালাবার দায়িত্ব নিলে। আর, আধঘণ্টার মধ্যেই মউল তাদের গুহার সামনে পেঙ্গুয়িন টিলার কাছে এসে নোঙর ফেললো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজুল ভের্ন অমনিবাস ৫ (পঞ্চম খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    Next Article জুল ভের্ন অমনিবাস ৩ (তৃতীয় খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    জুল ভার্ন

    জুল ভের্ন অমনিবাস ১ (প্রথম খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    August 16, 2025
    জুল ভার্ন

    জুল ভের্ন অমনিবাস ৪ (চতুর্থ খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    August 16, 2025
    জুল ভার্ন

    জুল ভের্ন অমনিবাস ৩ (তৃতীয় খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    August 14, 2025
    জুল ভার্ন

    জুল ভের্ন অমনিবাস ৫ (পঞ্চম খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }