Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জুল ভের্ন অমনিবাস ৪ (চতুর্থ খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প757 Mins Read0
    ⤶ ⤷

    ১.১১ এক বনাম প্রকাণ্ড তিন

    ১.১১ এক বনাম প্রকাণ্ড তিন

    কয়েক দিন কেটে গেছে; অবশেষে উত্তর ভারতের প্রথম উৎরাই বেয়ে উঠে যাচ্ছি আমরা; আর ধীরে-ধীরে উঠে গেছে উৎরাইগুলো, যেন একেবারে জগতের শেষ চুড়োয় গিয়ে পৌঁছেছে তারা। কিন্তু উৎরাই এখানে চোখে পড়ে না; বেহেমথ প্রায় যেন অগোচরেই ক্রমশ উঠে যাচ্ছে, আমরা তা বুঝতেও পারছি না। ঝোড়ো আর বৃষ্টি-ভেজা আবহাওয়া, তবে তাপমাত্রা সহ্যের সীমা পেরোয়নি। রাস্তা এখনও দুর্গম নয়; তবে বেহেমথের কাছে আবার দুরধিগম্যই বা কী আছে?

    হিমালয়ের শুভ্র-নীল চুড়োর কাছে এসে পড়েছি আমরা, কিন্তু আবহাওয়ার জন্যে এই আকাশছোঁয়া গিরিমালা স্পষ্ট করে দেখবার জো নেই। অথচ যতই তিব্বতের দিকে এগিয়ে যাচ্ছি, জমি ততই বন্য ও এবড়োখেবড়ো হয়ে উঠেছে! তালীবন ছিলো এতক্ষণ দিগন্তে, এবার চোখের সামনে হলদে-সবুজ কলাগাছের সারি; আর রাশি-রাশি বাঁশঝাড়। ঝলমলে ম্যাগনলিয়া, স্নিগ্ধ মেপল, দীর্ঘ ওক, মস্ত বাদাম গাছ, ইণ্ডিয়া রবারের বন, হাওয়ায়-কাঁপা পাইন বন, উৎফুল্ল জেরানিয়াম, রডোডেনড্রন আর লরেল-রাস্তার দুপাশে এই আশ্চর্য নিবিড় বনানী চোখে পড়ে—যখন বৃষ্টি আর যখন রোদ, যখন তরুণ সকাল আর ছায়াঢাকা দূরসন্ধ্যা—সবসময়েই এই দৃশ্য ভঁজের পর ভাজ খুলে অফুরন্ত সৌন্দর্যের সংকেত পাঠিয়ে দেয়। তারই মাঝে-মাঝে বাঁশ-বেতের ছোটো-ছোটো খোড়োবাড়ি-ওলা ছোটো-ছোটো গ্রাম চোখে পড়ে—তবে যতই উপরে উঠছি জনালয় ততই কমে যাচ্ছে। মাঝে-মাঝে ছাইরঙা ঝাঁপসাধূসর আকাশ ভেঙে বর্ষা নামে, আমরা বাধ্য হয়ে স্টীম হাউসের বেঠকখানায় বসে আড্ডা দিই, তাশ খেলি, গল্পগুজব করি।

    মাঝে-মাঝে চোখে পড়ে সরাইখানা, নিচু চৌকো বাংলোবাড়ি, দু-কোণায় দুটো স্তম্ভ উঠেছে; ভিস্তিওলা, বাবুর্চি আর খানশামা ছাড়া আর-কেউ থাকে না এ-সব সরাইয়ে। এ-সব সরাইয়ে চব্বিশ ঘণ্টার বেশি থাকতে হলে বিশেষ পারমিট নিতে হয় ইন্সপেক্টরের কাছ থেকে।

    সতেরোই জুন এমনি-একটি সরাইয়ের কাছে আমরা আস্তানা গেড়েছি, আর সরাইখানার অভ্যাগতরা বেহেমথের দিকে বিতৃষ্ণা ও বিদ্বেষ ভরা ঈর্ষাতুর চোখে তাকিয়ে আছে। বেশ সাড়া পড়ে গেছে তাদের মধ্যে। সরাইখানায় অভ্যাগত তখন নেহাৎ কম ছিলো না : এমন নয় যে কোনো ইংরেজ অফিসার নেপাল থেকে ফিরছেন, বা কোনো হিন্দু সওদাগর লাহোর বা পেশোয়ার পেরিয়ে সদলবল নিয়ে আফগানিস্তান যাবার উদ্যোগ করছে। সরাইখানায় ছিলেন গুজরাটের এক ছোটো রাজ্যের রাজা কুমার গুরু সিং, জাঁকজমক-সহকারে ভারত-ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। একাই যে তিনি সরাইখানার সবগুলি ঘরই দখল করে ছিলেন তা নয়—আশপাশের কুটিরগুলোতেও তার অনুচর পরিচারকদের থাকার ব্যবস্থা হয়েছিলো।

    কুমারের অনুচরদের সংখ্যা কম করেও পাঁচশো হবে। বড়ো-বড়ো গাছের তলায় দুশো রথ দাঁড়িয়ে আছে সারি-সারি; কোনো রথের বাহন জিব্রা, কতগুলো আবার মোষে টানে, তাছাড়া রয়েছে প্রকাণ্ড তিনটে হাতি-হাতিগুলোর উপর জমকালো হাওদা বসানো, আর ছিলো গোটা কুড়ি উটের একটা বহর। বহরে কিছুরই অভাব নেই–আছে ওস্তাদ গায়ক ও বাদ্যকর, তরুণী নর্তকী, এমনকী কয়েকজন বাজিকর-কুমারের অবসর বিনোদনের উপায় তারা। উপরন্তু আছে তিনশো বেহারা ও দুশো শাস্ত্রী।

    কৌতূহলী হয়ে সন্ধেবেলায় আমি একবার কুমারের তাঁবুর আশপাশ থেকে ঘুরে এলুম। কিন্তু কুমারের দর্শন পাওয়া গেলো না। স্বাধীন রাজা তিনি, ইংরেজদের তোয়াক্কা করেন না, সহজে কি আর তার দর্শন মেলে?

    ঠিক ছিলো, পরদিন সকালবেলায় আমরা রওনা হবো। পাঁচটায় কালু বেহেমথের চুল্লিতে আগুন জ্বালাবার উদ্যোগ করলে। আমরা একটা ছোট্ট ঝরনার ধারে বেড়াতে গেলুম। মিনিট চল্লিশ পরে বয়লার তপ্ত হয়ে ফোশ-ফেঁাশ করে উঠলো, স্টর যাত্রার উদ্যোগ করে হাওদায় গিয়ে উঠে বসলো। এমন সময় জনা পাঁচ-ছয় ভারতীয় এসে হাজির। রেশমি কুর্তার উপর শাদা উত্তরীয় জড়ানো, মাথায় জরির কাজ-করা পাগড়ি : সঙ্গে জনা-বারো সেপাই–বন্দুক ও তলোয়ার হাতে। একজন শাস্ত্রীর হাতে একটা সবুজ পাতার মুকুট, তার মানে এদের মধ্যে রাজবংশীয় কেউ আছেন।

    রাজবংশীয় ব্যক্তিটি আসলে স্বয়ং কুমারসাহেব। বয়েস তার বোধকরি পঁয়ত্রিশ, মরাঠা আদল মুখে, চিবুক কঠোর ও তীক্ষ্ণ্ণ। কুমার আমাদের যেন তার চর্মচক্ষুতে দেখতে পেলেন না। সোজা এগিয়ে গেলেন অতিকায় বেহেমথের দিকেস্টর তখন বেহেমথকে আস্তে-আস্তে চালাচ্ছে। একটু তাকিয়ে রইলেন কুমার তার দিকে, তারপর স্টরকেই সরাসরি জিগেস করলেন, কে বানিয়েছে এটা?।

    স্টর আঙুল দিয়ে ব্যাঙ্কসকে দেখালো—ব্যাঙ্কস তখন পাশেই দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে।

    কুমার গুরু সিং চমৎকার ইংরেজিতে আস্তে, যেন অনিচ্ছা সত্ত্বেও, ব্যাঙ্কসকে জিগেস করলেন, আপনি বানিয়েছেন?

    হ্যাঁ, আমি, বললে ব্যাঙ্কস!

    কে যেন বলেছিলো ভূটানের স্বর্গত রাজাসাহেবের একটা অদ্ভুত খেয়াল থেকেই…

    ব্যাঙ্কস ঘাড় নেড়ে সম্মতি জানালে।

    কুমার একটু কাঁধ ঝাঁকালেন, যখন জ্যান্ত রক্ত-মাংসের হাতি পাওয়া যায়, তখন খামকা একটা কলের হাতি বানিয়ে কী লাভ?

    হয়তো, বললে ব্যাঙ্কস, ভূটানের রাজা ভেবেছিলেন তার হাতিশালার সব হাতির চেয়ে এটা অনেক শক্তিশালী হবে।

    ফুঃ! কুমারের গলায় ঘৃণা ফুটে উঠলো, হাতির চেয়েও শক্তিশালী? একটা তুচ্ছ কল?

    অনেক বেশি শক্তিশালী, ব্যাঙ্কস আবার বললে।

    আপনার হাতিগুলো একে গায়ের জোরে ধাক্কা দিয়েও একটু নড়াতে পারবে না, হড একটু অসহিষ্ণুভাবে বলে উঠলো।

    আপনি বলছেন…! কুমার বললেন।

    আমার বন্ধু কেবল এ-কথাই বলতে চাচ্ছেন যে দশ জোড়া ঘোড়া আর আপনার ওই তিনটে হাতি যদি একসঙ্গে এই নকল হাতিটাকে নড়াবার চেষ্টা করে, তাহলেও একে একফুটও নড়াতে পারবে না, ব্যাঙ্কস যেন প্রায় ছোটোখাটো একটা বক্তৃতাই দিয়ে ফেললে।

    এর একবর্ণও আমি বিশ্বাস করি না, কুমারসাহেব বলে উঠলেন।

    কিন্তু বিশ্বাস না-করলে আপনি ভুল করবেন, হুড তক্ষুনি তাঁকে জানালে।

    কুমার এতক্ষণে তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছুলেন। বিরোধিতা তার ধাতে মোটেই সয় না।

    তাহলে এখানেই কি আমরা একবার পরীক্ষা করে দেখতে পারি? কুমার জিগেস করলেন।

    নিশ্চয়ই পারেন, ব্যাঙ্কস বললে।

    কুমার গুরু সিং বললেন, একটা বাজি ধরলে হয় না? আপনাদের হাতি যে পিছু হঠবে—

    কে বললে, পিছু হঠবে, হুড অসহিষ্ণুভাবে বলে উঠলো।

    আমি বলছি, গুরু সিং বললেন।

    মহারাজ কত টাকা বাজি রাখতে চান? ব্যাঙ্কস মৃদুস্বরে জিগেস করলে।

    চার হাজার—অবশ্যি সে-টাকা হারাতে যদি আপনাদের গায়ে না-লাগে।

    বাজির অঙ্কটা নেহাৎ ফ্যালনা নয়। যদিও বেহেমথের জয় সম্বন্ধে তার কোনো সংশয় ছিলো না তবুও খামকা এমন ঝুঁকি নিতে চাচ্ছিলো না ব্যাঙ্কস।

    রাজি নন তো? সে আমি আগেই জানতুম, কুমারের গলার স্বর বিদ্রূপে ভরে গেলো।

    নিশ্চয়ই রাজি, কর্নেল মানরো এতক্ষণে কথা বললেন।

    তাহলে কর্নেল মানরো চার হাজর টাকা বাজি ধরছেন?

    মহারাজ যদি ইচ্ছে করেন, তাহলে দশ হাজার টাকা বাজি ধরতে পারি। কর্নেল মানরো জানালেন।

    বেশ, তাহলে তা-ই হোক, তক্ষুনি উত্তর দিলেন গুরু সিং।

    ব্যাঙ্কস সার এডওয়ার্ডের হাত চেপে ধরে ধন্যবাদ জানালে। রাজার অসহিষ্ণুতার উত্তরে সে যে দ্বিধায় পড়েছিলো, সার এডওয়ার্ড তাকে তার হাত থেকে বাঁচিয়েছেন। কিন্তু তার ভুরু কুঁচকে গেলো একটু সংশয়ে-কে জানে তার এঞ্জিনের শক্তি সে সত্যি করে জানে কিনা।

    আমরা রাস্তার একপাশে সরে দাঁড়ালুম। বাজির খবর শুনে অনেক ভারতীয় এসে ভিড় করেছিলো সেখানে। ব্যাঙ্কস নীরবে গিয়ে হাওদায় উঠে বসলো স্টরের পাশে।

    বেহেমথের শুঁড় থেকে একঝলক ধোঁয়া বেরিয়ে এলো।

    ইতিমধ্যে কুমার গুরু সিং-এর ইঙ্গিতে একদল অনুচর গিয়ে রাজার প্রকাণ্ড হাতি তিনটিকে নিয়ে এসেছে। হাতিগুলোর পিঠে আর সেই জমকালো হাওদা নেই এখন। বাংলা দেশের বিখ্যাত হাতি দাক্ষিণাত্যের হস্তীকুলের চেয়ে অনেক প্রকাণ্ড ও শক্তিশালী। তিনটি মাহুত বসে আছে হাতির পিঠে, হাতে অঙ্কুশ–কিন্তু হাতিগুলো এত শিক্ষিত যে ইঙ্গিত করলেই চলে, অঙ্কুশ ব্যবহার করতে হয় না। হাতি তিনটি যখন রাজার সামনে দিয়ে গেলো, তখন যেটি যুথপতি—সবচেয়ে প্রকাণ্ড সেটা—হাঁটু গেড়ে বসলো রাজার সামনে, তারপরে শুঁড় তুলে তাকে অভিবাদন করলে। তারপর উঠে সঙ্গীদের নিয়ে এসে বেহেমথের সামনে গিয়ে দাঁড়ালো সে এবং কিঞ্চিৎ বোধহয় বিস্মিতই হলো এই অদ্ভুত হস্তীপ্রবরকে দেখে।

    হুড ভারি অধীর হয়ে পড়েছিলো-কৌতূহলে ও উত্তেজনায়; সত্যি বলতে আমিও একটু বিচলিত হয়েছিলুম; কিন্তু মানরো নির্বিকার-কুমার গুরু সিং-এর চেয়েও অনেক বেশি নির্বিকার।

    ব্যাঙ্কস উপর থেকে বললে, আমরা প্রস্তুত। মহারাজ যখনই বলবেন—

    আমি এক্ষুনি বলবো, কুমার বলে উঠলেন।

    কুমার ইঙ্গিত করতেই মাহুতরা অদ্ভুত একটা শিস দিয়ে উঠলো, হাতি তিনটে টান হয়ে দাঁড়ালো, বেহেমথ একটু এগিয়ে এলো।

    ব্যাঙ্কস শান্ত গলায় স্টরকে বললে, ব্রেক ঠেলে ধরো।

    তখুনি শুঁড় দিয়ে একটু ধোঁয়া বেরিয়ে এলো, আর বেহেমথ স্থির হয়ে দাঁড়ালো —অবিচল ও অকম্পিত।

    মাহুত তিনজন নানাভাবে উত্তেজিত করলো হাতিদের, তারাও সর্বশক্তি প্রয়োগ করে ধাক্কা দিলে বেহেমথকে—কিন্তু বেহেমথ যেন একটা অনড় পাহাড়-মাটি থেকে একটুও নড়লো না সে। কুমার গুরু সিং এত জোরে তার ঠোঁট চেপে ধরলেন যে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। হুড হাততালি দিয়ে উঠলো।

    ব্যাঙ্কস চেঁচিয়ে নির্দেশ দিলে, এবার সামনে এগোও।

    অমনি আবার শুঁড় দিয়ে ধোঁয়া বেরিয়ে এলো, আস্তে ঘুরে গেলো বেহেমথের চাকা–হাতি তিনটি আস্তে-আস্তে পিছু হঠতে লাগলো—আর অনিচ্ছুক পিছু-হঠার সাক্ষী রয়ে গেলো মাটির উপর গভীর-করে-আঁকা তাদের পায়ের ছাপ! তারপরে বেহেমথ যখন আরো জোরে এগুলো, পাশে উলটে পড়ে গেলো হাতি তিনটি—কোনো বাধাই দিতে পারলে না বেহেমথকে। হড চীৎকারে তার উল্লাস প্রকাশ করলে মানরো কী-একটা ইঙ্গিত করলেন ব্যাঙ্কসকে। ব্যাঙ্কস ব্রেক টেনে বেহেমথকে আবার থামিয়ে দিলে।

    রাজার প্রকাণ্ড হাতি তিনটি তখন উলটে পড়েছে মাটিতে, চিৎপাত হয়ে আর অসহায় ভাবে শূন্যে দুলছে তাদের পা। কুমার ততক্ষণে সেখান থেকে চলে গেছেন : শক্তি পরীক্ষার শেষটুকু দেখবার জন্যে আর মিথ্যেমিথ্যি অপেক্ষা করেননি।

    বেহেমথ থামতেই হাতি তিনটি করুণ ভঙ্গিতে উঠে দাঁড়ালে, তারপর যখন বেহেমথের পাশ দিয়ে সরাইয়ের দিকে আবার ফিরে যাচ্ছে তখন যূথপতিটি আবার হাঁটু গেড়ে বসলো, শুঁড় শূন্যে তুলে অভিবাদন করলে বেহেমথকে : পরাজয় স্বীকার করায় তার কোনো লজ্জা নেই, জয়ীর সম্মান সে দিতে জানে।

    একটু পরেই রাজার এক অনুচর এসে টাকার থলি তুলে দিলে মানরোর হাতে–মানরো থলিটা নিলেন বটে, তারপর মাটিতে ছুঁড়ে ফেলে বললেন, মহারাজের অনুচরদের জন্যে আমাদের বখশিশ রইলো। বলে ধীরে গিয়ে তিনি স্টীম হাউসে উঠে পড়লেন।

    বেহেমথ ততক্ষণে যাবার জন্য প্রস্তুত হয়েছে। একটু পরেই আমরা রওনা হয়ে পড়লুম। এবার স্পষ্টই উৎরাই ধরে যেতে হবে; কুমার গুরু সিং-এর শিবির আর সরাই খানিক পরেই পিছনে মিলিয়ে গেলো।

    পঁচিশে জুন যখন একটানা সাত দিন এগুবার পর বেহেমথ একটি পাহাড়ি নদীর পাড়ে থামলো, তখন আমরা সমুদ্রতল থেকে ছ-হাজার ফিট উপরে এসে পৌঁছেছি–ঠিক ধবলগিরির তলায় থেমেছে বেহেমথ, যার চুড়ো উঠে গেছে ২৭০০০ ফুট উপরে। কলকাতা থেকে প্রায় একহাজার মাইল দূরে এসে আমাদের উত্তর ভারত ভ্রমণের এই প্রথম পর্যায় শেষ হলো। এবার এই নেপালের বিষম জঙ্গলে আমাদের জন্যে কী অপেক্ষা করে আছে, কে জানে? কর্নেল মানরোর সঙ্গে তার চিরশত্রু নানাসাহেবের সাক্ষাৎ হবে কি এখানে? না কি তার কাছে পুরো যাত্রাটাই মনে হবে বুনোহাঁসের পিছন-ধাওয়া? কারণ নানাসাহেবের মৃত্যুর সংবাদ তার যে মোটেই বিশ্বাস হয়নি, তা আমি কেন যেন সারাক্ষণই অনুভব করতে পারছিলুম।

    –-মঁসিয় মোক্লের-এর দিনপঞ্জি আপাতত এখানেই শেষ–

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজুল ভের্ন অমনিবাস ৩ (তৃতীয় খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    Next Article জুল ভের্ন অমনিবাস ১ (প্রথম খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    জুল ভের্ন অমনিবাস ১ (প্রথম খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    November 14, 2025
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    জুল ভের্ন অমনিবাস ৩ (তৃতীয় খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    November 14, 2025
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    জুল ভের্ন অমনিবাস ২ (অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়)

    November 14, 2025
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    জুল ভের্ন অমনিবাস ৫ (পঞ্চম খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    November 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }