Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জুল ভের্ন অমনিবাস ৪ (চতুর্থ খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প757 Mins Read0
    ⤶ ⤷

    ২.১১ বেহেমথ

    ২.১১ বেহেমথ

    সেই প্রচণ্ড শব্দে লেডি মানরো মূৰ্ছিত হয়ে তাঁর স্বামীর গায়ে ঢলে পড়লেন। মুহূর্তমাত্র দেরি না-করে মানরো স্ত্রীর অচেতন দেহ বহন করে ছুটে গেলেন চত্বর পেরিয়ে। হঠাৎ জেগে-ওঠা পাহারাওলাকে কিছু টের পাবার অবসর না-দিয়েই তার বুকে ছুরি বসিয়ে দিলে গৌমি, তারপরে প্রভুর পিছন-পিছন ছুটে চলে গেলো।

    কেল্লার পাশের পাকদণ্ডী দিয়ে তারা সবে নেমে পড়েছেন, এমন সময় কেল্লা থেকেপিল-পিল করে ছুটে এলো হঠাৎ জেগে-ওঠা ভ্যাবাচাকা মানুষগুলি। কী হয়েছে, তারা কিছুই বুঝতে পারছিলো না—আর এই ফাঁকে মানরোরা আরো-খানিকটা ছুটে গেলেন পাকদণ্ডী বেয়ে।

    নানাসাহেব ক্কচিৎ এই কেল্লায় রাত কাটাতেন। মানরোকে কামানের মুখে বেঁধে তিনি গিয়েছিলেন একটা ছোটো সভায়—যেখানে এদিককার আরো কয়েকজন বিদ্রোহী নেতাদের সঙ্গে তার গোপন শলা-পরামর্শ হবে। দিনের বেলায় বেরুবার উপায় নেই বলে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে বেরোন তিনি–ফিরে আসেন শেষ রাতে। এটাই তাঁর ফিরে-আসার সময়।

    কালোগনি, নাসিম ও তাদের অনুচরেরা—শতাধিক মানুষের একটা বাহিনী-নিশ্চয়ই এক্ষুনি পলাতকদের খোঁজে বেরিয়ে পড়বে। ব্যাপারটা বুঝতে কেবল যে-সময়টুকু লাগবে–তবে পাহারাওলার ছুরিকাবিদ্ধ মৃতদেহ দেখে নিশ্চয়ই পুরো ব্যাপারটা বুঝতে তাদের একটুও দেরি হবে না।

    দেরি হলোও না। কালোগনির রোষ মুহূর্তের মধ্যে তীব্র দাঁতচাপা শপথের আকারে বেরিয়ে এলো। নানাসাহেব ফিরে এলে কী জবাবদিহি দেবে সে? এক্ষুনি তাকে বেরিয়ে পড়তে হবে বন্দীর খোঁজে।

    কোথায় আর যাবে তারা? বন্দী আর তার সঙ্গীরা? এই পাহাড়ি জায়গায় সব তাদের চেনা। লোকালয়ে পৌঁছুবার আগেই তারা ধরে ফেলবে পলাতকদের।

    পাকদণ্ডী বেয়ে-বেয়ে মানরোরা তখন ছুটে নেমে যাচ্ছেন। পাহাড়ের কোলে ঊষার আলো ছড়িয়ে পড়ছে তখন। হঠাৎ উপর থেকে মস্ত কোলাহল ভেসে এলো। কালোগনি দেখতে পেয়েছে তাদের। মানরো! ওই তো মানরো! চীৎকার করে সে বলছে সবাইকে।

    পরক্ষণেই এক লাফে কালোগনি নেমে এলো পাকদণ্ডী বেয়ে—পিছনে ছুটে এলো তার অনুচরেরা, প্রচণ্ড কোলাহল করে।

    কোথাও লুকোবার উপায় নেই। কেবল সামনে ছুটে যেতে হবে। মানরো মনেমনে সব স্থির করে ফেলেছেন। নানাসাহেবকে আর তিনি জ্যান্ত ধরা দেবেন না বরং গৌমির ছুরিটা আমূল বসিয়ে দেবেন নিজের বুকে, তবু না।

    গৌমি হাঁপাতে হাঁপাতে বললে, আর-একটু …পাঁচ মিনিটের মধ্যেই আমরা জব্বলপুরের রাস্তায় এসে পড়বে।

    কিন্তু গেীমির মুখের কথা শেষ হবার আগেই দেখা গেলো সামনে থেকে দুটি লোক দ্রুতবেগে ছুটে আসছে। ততক্ষণে আলো ফুটেছে, মুখ দেখা যাচ্ছে স্পষ্ট। আর সেইজন্যেই পরস্পরকে চিনতে কারু একফোঁটা দেরি হলো না। দু জনেরই ঘৃণা ও রোষ যেন দুটি নাম হয়ে ফেটে পড়লো সেই পাহাড়ি রাস্তায়।

    মানরো!

    নানাসাহেব?

    কামানের আওয়াজ শুনে নানাসাহেব খুব তাড়াতাড়ি ফিরে আসছিলেন। কেনযে তার ফিরে-আসার আগেই তার আদেশ অমান্য করে কামান গর্জে উঠলো, এটা তার দুর্বোধ্য ঠেকেছিলো। তার সঙ্গে মাত্র একটিই অনুচর। কিন্তু সেই অনুচরটি কোনো সময় পাবার আগেই আর্তনাদ করে গৌমির পায়ের তলায় লুটিয়ে পড়লো। গৌমির ছুরিটা অকস্মাৎ প্রচণ্ড রক্তপিপাসু হয়ে উঠেছে।

    নানাসাহেব অন্যদের ডাক দিলেন, শিগগির এসো এখানে?

    হ্যাঁ, এখানে, বলেই গৌমি লাফিয়ে পড়লো নানাসাহেবের উপর। উদ্দেশ্য নানাসাহেবকে ব্যস্ত রাখা—যাতে মানরো এই ফাঁকে পালিয়ে যেতে পারেন।

    নানাসাহেব এক ঝটকায় নিজেকে গৌমির হাত থেকে মুক্ত করে নিলেন। কিন্তু গৌমি পরক্ষণে কঠোর হাতে তাকে জড়িয়ে ধরলো, তারপর অবলীলাক্রমে তাকে বহন করে এগিয়ে গেলো খাতের দিকে। তাকে নিয়েই সে ঝাঁপিয়ে পড়বে নিচে-তবু কিছুতেই তাঁকে ছেড়ে দেবে না।

    কালোগনিরা ততক্ষণে একেবারে কাছে এসে পড়েছে। কাঁধে একটি মূৰ্ছিত দেহ নিয়ে অবসন্ন রাতজাগা ক্লান্ত বিধ্বস্ত মানরো কোথায় পালাবেন?

    হঠাৎ প্রায় কুড়ি গজ দূর থেকে ডাক শোনা গেলো : মানরো! মানরো!

    ওই-যে রায়পুরের রাস্তায় দাঁড়িয়ে আছে ব্যাঙ্কস, ক্যাপ্টেন হুড, মোক্লের, সার্জেন্ট ম্যাক-নীল, ফক্স আর পারাজার-মানরো দেখলেন। পিছনেই বড়ো রাস্তায় দাঁড়িয়ে ধোঁয়া ওগরাচ্ছে বেহেমথ—হাওদায় বসে আছে স্টর আর কালু।

    স্টীম হাউসের শেষ বগিটা ধ্বংস হয়ে যাওয়ায় ব্যাঙ্কসরা হাওদায় চেপেই লেক পুটুরিয়া থেকে জব্বলপুরের দিকে রওনা হয়ে পড়েছিলো। হঠাৎ এখান দিয়ে যাবার সময় কামানের বিকট আওয়াজ শুনে তারা থেমে পড়েছে। কী-একটা অলুক্ষুণে ভয়ে পরমুহূর্তে তারা লাফিয়ে নেমেছে এখানে—হুড়মুড় করে এগিয়েছে পাহাড়ি রাস্তায়। তারা যে কী দেখবে বলে প্রত্যাশা করেছিলো, তা-ই তারা স্পষ্ট জানে না। অনেক সময় মানুষের ভিতর থেকে কে যেন নির্দেশ দিয়ে মানুষকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয়–যার কোনো স্পষ্ট ব্যাখ্যা হয় না। তারপর মোড় ঘুরেই তারা সামনে দেখতে পেয়েছে মানরোকে!

    লেডি মানরোকে বাঁচাও।

    লেডি মানরো!

    আর সত্যিকার নানাসাহেবকেও ছেড়ে দেবে না! একেবারে শেষ সঞ্চিত শক্তিটুকু দিয়ে গৌমি এই প্রকাণ্ড মানুষটিকে এখানে বহন করে এনেছে।

    তক্ষুনি হুড আর ম্যাক-নীল নানাসাহেবকে দড়ি দিয়ে বেঁধে ফেললে। কোনো কথা বলার তখন অবসর নেই—সবাই চটপট গিয়ে উঠে পড়লো বেহেমথে। ব্যাঙ্কস চেঁচিয়ে বললে, পুরোদমে চালিয়ে দাও, স্টর! পুরোদমে!

    কালোগনিরা ততক্ষণে প্রায় একশো গজ দূরে। তারা এসে পড়ার আগেই যদি জব্বলপুরের সামরিক শিবিরে পৌঁছুনো যায়, আর ভয় নেই। শিবিরটা কাছেই—ঠিক জব্বলপুরে ঢোকার মুখে।

    কিন্তু রাস্তা এখানে উবড়োখবড়ো, পর-পর অনেকগুলো তীক্ষ্ণ্ণ বাঁক রয়েছে–পুরোদমে বেহেমথকে চালিয়ে নেবারও কোনো উপায় নেই।

    কালোগনিরা আরো-কাছে এসে পড়ছে।

    গুলি চালাতেই হবে। হুড বন্দুক তুলে ধরলো!

    কিন্তু আর মাত্র যে ডজন খানেক টোটা আছে, ফক্স বললে, এলোমেলো গুলি চালালে চলবে না কিছুতেই!

    ম্যাক-নীল বসে আছে বন্দী নানাসাহেবকে চেপে ধরে, কালু আর পারাজার কেবল জ্বালানি দিচ্ছে চুল্লিতে, ব্যাঙ্কস, আর স্টর বেহেমথকে চালিয়ে নিতে ব্যস্ত, মানরো বসে আছেন লরার মূৰ্ছিত দেহ কোলে করে। হুড আর ফক্স বিদ্রোহীদের দিকে মুখ করে বসে টোটাভরা বন্দুক তাগ করে ধরলে।

    ইতিমধ্যে ব্যাঙ্কস সামনে খোলা রাস্তা পেয়ে বেহেমথের গতি যতটা পারে বাড়িয়ে দিয়েছে। মাঝখানে দু-দলের ব্যবধান একেবারে কমে গিয়েছিলো-এখন আবার ব্যবধান ক্রমশ বাড়তে লাগলো। কিন্তু হঠাৎ সামনে একটা সরু বাঁক দেখে ব্যাঙ্কসকে যেই আবার গতি কমাতে হলো অমনি ব্যবধান আবার চট করে কমে গেলো।

    হুড আর ফক্সের বন্দুক গর্জে উঠলো একসঙ্গে—আর্তনাদ করে পড়ে গেলো দুটি লোক, হুমড়ি খেয়ে। কিন্তু অন্যেরা তবু এগিয়ে আসছে বন্দুক এরা ভয় পায় না–আরো-কোনো তীব্র বারুদে এই ভারতীয়দের বুকভরা। দেশের জন্যে প্রাণ দিতে তারা পেছ-পা হয় না কখনও, বিশেষ করে যেখানে নানাসাহেবের প্রাণ সংশয়, সেখানে তারা নিজেদের জীবন তুচ্ছ জ্ঞান করে ছুটে আসছে। ক-জনকে মারতে পারবে এই শ্বেতাঙ্গ বিদেশীরা? শেষটায় এরা নাগাল ধরে ফেলবেই, আর তখন দেখবে শতাধিক বছর ধরে সাত সমুদ্র তেরো নদীর পারের নির্বিরোধী মানুষদের উপর নির্বিচারে অত্যাচার চালাবার ফল কী! তাছাড়া কালোগনি ভালো করেই জানে যে ক্যাপ্টেন হুডের গোলাবারুদ ফুরিয়ে এসেছে। কতক্ষণ এরা যুঝবে?

    আরো কয়েক বার হুড আর ফক্সের বন্দুক গর্জে উঠলো, উত্তরে তাদেরও বন্দুক গর্জালো বেহেমথকে লক্ষ্য করে। আরো কয়েকজন ভারতীয় ছিটকে পড়লো রক্তাপ্লুত দেহে, কিন্তু মরতে-মরতেও তারা রুষ্ট স্বরে ঘৃণাভরে বলে গেলো : বিদেশীরা নিপাত যাক!

    আর মাত্র দুটি গুলি রয়েছে ইউ আর ফক্সের। একেবারে শেষ মুহূর্তে খরচ করবে তারা।

    ব্যবধান এখন একেবারেই কমে এসেছে।

    এতক্ষণ কালোগনি সাবধানে আসছিলো—এবার সে লাফিয়ে এগিয়ে এলো, বন্দুক হাতে, চীৎকার করে।

    ওঃ! তুমি? হুড বলে উঠলো, শেষ গুলিটা তাহলে তুমিই নাও। অত্যন্ত ঠাণ্ডা মাথায় তাগ করে ঘোড়া টিপলো হুড।

    কালোগনির কপালের ঠিক মাঝখানটায় গুলি লাগলো। আকাশ হাড়ালো তার হাতটা একবার, বাতাস আঁকড়ে ধরতে চাইলো যেন, একবার লাফিয়ে এগিয়ে এলো তিন পা, তারপরেই সে একটা প্রকাণ্ড পাক খেয়ে ঘুরে পড়ে গেলো!

    কিন্তু বেহেমথ ততক্ষণে একটা খাদের দিকে এগিয়ে যাচ্ছে! তার মুখ ফেরাবার কোনো উপায় নেই–পিছনে ভারতীয়রা একেবারে কাছে এসে পড়েছে!

    লাফিয়ে নেমে পড়ো সবাই, এক্ষুনি! বললে ব্যাঙ্কস।

    মানরো স্ত্রীর মুর্ছিত দেহ কাঁধে করে নেমে পড়লেন। অন্যরাও একটুও দেরি করলে না। কাছেই সেনানিবাসের ছাউনি দেখা যাচ্ছে।

    নানাসাহেবের কী হবে? মানরো ছুটতে-ছুটতে জিগেস করলেন।

    তার ভার আমি নিয়েছি। ব্যাঙ্কস বললে। হাওদায় নানাসাহেবের দড়ি বাঁধা শরীর পড়ে আছে। এখানেই পড়ে থাক, বলে ব্যাঙ্কসও লাফিয়ে নেমে পড়লো।

    বেহেমথ থামলো না। এঞ্জিন চলছে তার, শুঁড় দিয়ে ধোঁয়া বেরুচ্ছে, পুরোদমে সে ছুটে চললো সামনে-খাদের দিকে।

    হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেলো।

    ছুটতে ছুটতে পিছন ফিরে তাকিয়ে মানরো দেখতে পেলেন বেহেমথের বয়লারটা ফেটে গেলো—নামবার আগে ব্যাঙ্কস পুরোদমে চালিয়ে এসেছিলো বেহেমথকে।

    বয়লার ফেটে যেতেই বেহেমথ কী-রকম ঘুরে গেলো একপাক, শুঁড়টা শূন্যে তোলা, ইস্পাতের পাতগুলো ফেটে উড়ে গিয়েছে চারধারে-কেবল হাওদাটা নানাসাহেবকে নিয়ে ছিটকে উড়ে গেলো খাদের দিকে।

    বেচারি বেহেমথ! হুড ছুটতে ছুটতে বললে, আমাদের বাঁচাতে গিয়ে মরলি তুই!

    সেনানিবাসের মধ্যে ঢুকতে ঢুকতে ব্যাঙ্কস বললে, কে বললে বেহেমথ বেচারি! সে নানাসাহেবকে বধ করে তবে মরেছে!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজুল ভের্ন অমনিবাস ৩ (তৃতীয় খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    Next Article জুল ভের্ন অমনিবাস ১ (প্রথম খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    জুল ভের্ন অমনিবাস ১ (প্রথম খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    November 14, 2025
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    জুল ভের্ন অমনিবাস ৩ (তৃতীয় খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    November 14, 2025
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    জুল ভের্ন অমনিবাস ২ (অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়)

    November 14, 2025
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    জুল ভের্ন অমনিবাস ৫ (পঞ্চম খণ্ড) – অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

    November 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }