Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ঝড়ের খেয়া – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প272 Mins Read0
    ⤶

    ঝড়ের খেয়া – ২১

    একুশ

    আজ আবার ঝড় উঠেছে। বিলম্বিত কালবৈশাখী। রাস্তা ধুলোয় ধুলোয় অন্ধকার। আকাশ লাল। গাছপালা ভীষণ দুলছে। ট্রাফিকে আটকে বসে সে দেখছে। ডান দিকে ধ্বধবে গ্র্যান্ড হোটেল। আরও কিছু গ্র্যান্ড দোকান পার্ক স্ট্রিট পর্যন্ত। বাঁ দিকে অক্টারলনি শহিদ মিনার, তার দর্শনে যা ক্রমাগত লম্বা তালগাছের মতো নুইছে। রাস্তা জুড়ে যতদূর চোখ যায় গাড়ি গাড়ি গাড়ি মিনিবাস মোটরসাইকেল স্কুটার…সব আটকে রয়েছে। তবু জঙ্গমতা ওদের শরীরে থমকে, যেন উড়ব—উড়ব পাখির মতো। সমস্তটা একটা উধাও স্রোত, ঠিক প্লামিংকের ছবির মতো। বাঁ দিকে ধু ধু ময়দান। বৃষ্টি নামছে। ধুন্ধুমার বৃষ্টি। এদিক থেকে ওদিক উড়িয়ে নিয়ে যাচ্ছে কলকাতা। খুব গরমের পর মাঠে মাঠে ডানা ভাসাবার গভীর আহ্লাদে ভরা বৃষ্টি। অনেক চেষ্টা করলেও ছাতা—ছাতা—ছাতা রেনোয়া ছবির মাঝখান থেকে বিপুল পরিসর, সমুদ্রসমান আকাশ আর একটি ছোট্ট প্রাণীর নিশ্চিন্তে নীরব অবিচল বৃষ্টিস্নান দেখা যায় না। ওই ছবি বুঝি জীবনে একবারই দেখা যায়। কিংবা বুঝি একযুগে। কেননা বিষয়, দ্রষ্টা আর প্রেক্ষিত এই সবক’টা শর্ত ক’বারই বা মেলে। জীবনানন্দের কবিতা, নন্দলালের ছবি আর ক’বারই বা ঘটে?

    তনিকা স্কলারশিপ পেয়ে গেছে ল্যুভ—এর আর্ট—স্কুলে। স্বপ্ন দেখেছিল, সত্যি হবে ভাবেনি। শৌনক ভিভিয়ান কাজ করছে আঁদ্রের সালঁয়। তবে শোনা যাচ্ছে শিগগিরই ফিরে আসছে। তার জীবনে মায়ের টান শিল্পের টানের থেকে অনেক বেশি। মাস ছয়েকের মতো নাকি একসঙ্গে ছিল ওরা—তনিকা আর শৌনক। তারপর পথ বেঁকে গেছে দু’জনের দু’দিকে। কেউই অবশ্য কিছু বলেনি তাকে। সংবাদদাতা—মনীষা। তনিকা প্যারিস—মুগ্ধ কান্ট্রি—সাইড মুগ্ধ চিঠি লেখে। রোদ্যাঁ মিউজিয়াম, পিকাসো মিউজিয়াম, মিউজিয়াম অব মডার্ন আর্ট, সুড়ঙ্গ পথে আলোকিত বৈভব, পোস্টার, বিখ্যাত শিল্পীদের মাস্টারপিস দিয়ে সাজানো, ঐতিহাসিক সেতু পোঁ আলেকসান্দ্রা, আলোয় ঝলমল সাঁজেলিজে, প্লাস দ্য লা কঁকর্দ, বৃক্ষচ্ছায়া? মনোরম বুলেভারের পর বুলেভার। আর্ক দ্য ত্রিঁয়োঁফ থেকে প্রশস্ত অ্যাভিনিউ, প্লাস ভাঁদোম। নোৎরদামের স্থাপত্য, মাইয়লের ভাস্কর্য…পড়তে পড়তে মনে হয় সে ফিরে গেছে তার পঁচিশ বছর বয়সে। যেন কেউ তখনকার লেখা তার এক রোজনামচার বই পর্বে পর্বে পাঠাচ্ছে তার কাছে।

    শৌনক ই—মেলে ব্যাকুল শ্রদ্ধা জানায়। তার লেখা ছত্রগুলোর তলে তলে অব্যক্ত কিছু খুঁজে পায় অদিতি, অস্পষ্ট একটা শিহরন, শুধু শ্রদ্ধা নয়, শুধু আনুগত্য নয়, প্রেম কি? না, তা—ও বুঝি নয় সবটা। ব্যাখ্যার অতীত কোনও জটিল অনুভূতি অদিতি যার পরিচয় জানে না, কিন্তু মেল সামনে ধরে সে বসে থাকে মন কেমন করা এক গোপন বসন্তের বাতাস—লাগা প্রত্যূষ গোধূলিতে, আমূল মুকুলিত, কিন্তু বিষণ্ণ। শৌনক তুই ভাল থাকিস। ব্যাখ্যা হয় না এমন কোনও সম্পর্কে জড়িয়ে পড়িস না। যদি পড়িসও তো শিল্পে তার স্বাক্ষর রেখে যা। ভাল থাকিস শৌনক।

    গত মাসে মাধুরী মারা গেলেন। চমৎকার ছিলেন। রাতে একটু খই—দুধ আর নরমপাকের ছানার মিষ্টি খেলেন। তারপর অদিতিকে ডাক পাঠালেন। সে তো যেতই আর একটু পরে, শুভরাত্রি জানাতে, কিন্তু উনি ডাকলেন।

    বললেন—তোমাকে একটা গোয়েন্দাগিরি করতে বলেছিলাম, মনে আছে বউমা?

    —হ্যাঁ মা, অদিতি একটু ইতস্তত করে বলল—এমন সব ঘটনায় জড়িয়ে পড়লাম যে…।

    —আমার সে অনুরোধ আমি ফিরিয়ে নিচ্ছি মা। যা মৃত তাকে মৃত থাকতে দেওয়াই ভাল। কোনও দুঃখ আমার আর নেই।

    অদিতির হাত জড়িয়ে ধরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঘুমিয়ে পড়লেন উনি। এখানে থাকতে থাকতে কিছুটা যেন চিকন হয়েছেন। সামান্য একটু মাস লেগেছে শরীরে। মুখের রেখাগুলো তেমন তীক্ষ্ন নেই আর। এমন ওঁর পোর্ট্রেট করলে সেটা হবে একটা অন্য পোর্ট্রেট, হয়তো আগের ছবিটার উত্তরসূরি বলে তাকে চেনাই যাবে না।

    ক’দিন পর ভোরবেলায় শীলাদি এসে জানাল উনি ঘুমের মধ্যেই চলে গেছেন। তখনও গা গরম। রাজর্ষি তড়িঘড়ি এসেছিল মৃত মুখে আগুন দিতে, নির্ভুল চরিত্রজ্ঞানে ঠিক যেমনটি উনি বলেছিলেন। কাজকর্ম করে চলে গেছে।

    যাবার সময়ে অদিতিকে বলে গেল—তুমি বোধহয় জানো না বনি, এই সময়টা আমার কেমন কেটেছে, সুজান চলে গেছে, একটা বাচ্চা হয়েছিল, ছেলে। রোনান্ড গৌতমকে নিয়ে চলে গেছে। আমার জীবনটা…শুকনো…আই টেরিবলি মিস দ্যাট চাইল্ড।

    অন্য কোনও মন কেমনের কথা বলবে বলে সে দাঁড়িয়েছিল, অদিতি তাকে সাহায্য করতে পারেনি।

    * * *

    নীল ফাইলটা খুলে দেখা গেল সেটা মাধুরী গুপ্তর উইল। তাঁর স্বামী সমস্ত স্থাবর—অস্থাবর সম্পত্তি নিঃশর্তে স্ত্রীকে দিয়ে গিয়েছিলেন। মাধুরী দেবী বাড়ি ও সংলগ্ন বাগান দিয়ে যাচ্ছেন স্থানীয় কোনও মিউজিয়ামকে। গহনাও সব তাদেরই। একটি হিরের লকেট একজোড়া টপ অদিতির। আর সমস্ত সম্পত্তির ট্রাস্টি অদিতি ও সুবোধ ডাক্তারবাবু। শীলাবতী আজীবন সুদ ভোগ করবে। তার জীবনান্তে টাকাটা পুরোই চলে যাবে ওই মিউজিয়ামের রক্ষণাবেক্ষণে।

    লাইট হলুদ হচ্ছে। স্টার্ট দিল। ধারালো বৃষ্টির মধ্যে দিয়ে পথ কেটে কেটে এগোনো। ভিজে কাক হচ্ছে রাস্তার বাচ্চারা। পলিথিন ঘোমটা মাথায় দিয়ে রাস্তা পার হয়ে গেল মজুর শ্রেণীর কিছু লোক। কলুটোলার ফুটপাথে সেই ঝুপড়িটা কেন নেই কে জানে। চা ছাঁকছে না কোনও প্রৌঢ়া। ফলওলারা অনেক আগেই নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছে।

    পৌঁছোতে পৌঁছোতে সন্ধে। গোড়ালি জলে ছপছপ করতে করতে বাড়ি। শীলাদি দরজা খুলে দিল—মিটিমিটি হাসছে। ভেতরে গিয়ে দেখে তার গোলাপি বাথরোবটা পরে ড্রায়ারে চুল শুকোচ্ছে অনোহিতা।

    —উহ দিদি, যা ভিজেছি না! নিংড়োলে একটা নদী হয়ে যাবে। খুশির হাসি। বৃষ্টিতে ভেজার ছেলেমানুষি উত্তেজনা চলকে পড়ছে হাসি থেকে। ভঙ্গি থেকে।

    একটা হাঁচি এল—হ্যাঁচ্চো!

    —কী রে। ঠান্ডা লাগালি নাকি, অনোহিতা!

    —ওহ, ফ্যানটাস্টিক দিদি!

    —কী!

    —এই, তোমার মুখে অলওয়েজ অনোহিতা, মিমি বলো না কেন আমাকে?…কী মনে হয় জানো? আমি যেন আমি নই, অন্য কেউ, আমার চেয়ে অনেক বড়, অনেক ভাল কাউকে ডাকছ…কেন দিদি?

    —কী জানি…অন্যমনস্ক হয়ে গেল অদিতি।—মিমিটা আদরের…শিয়োর…অনোহিতাটা…কী জানি বোধহয় এক ধরনের অ্যাডোরেশন…

    —সত্যি? দিদি?

    —শিয়োর। তবে তোর চোখ লাল। নির্ঘাত ঠান্ডা লাগিয়েছিস…।

    —ধুৎ, এইটুকুতে ঠান্ডা লাগে? চমৎকার এক কাপ কফি খাওয়াল শীলাদি। কোত্থেকে আনাও গো কফিটা? দারুণ!

    —ওটা কফি—বিনস থেকে। আঁদ্রে দিয়ে গিয়েছিল। আর একটা পার্কোলেটর। তো আরেক কাপ হয়ে যাক! আমি অবশ্য ঠিক নদী—নদী ভিজিনি! তবু হয়ে যাক!

    এক লাফে অদিতির সোফায় ঝাঁপিয়ে তার গালে গাল রাখল অনোহিতা।

    —তোমাকে এমন খেয়ে ফেলতে ইচ্ছে করে কেন বলো তো?

    —খেয়ে ফেলবি কী রে? আমার লাগবে না?

    —মানে…তোমাকে আমার ভেতরে ঢুকিয়ে নিতে ইচ্ছে করে। সব সময়ে থাকবে আমার সঙ্গে। এনিওয়ে তোমার কাছে ঘেঁষে বসে যদি এমনি কাঁধে মাথা রেখে থাকি!—ন্যাকা, ন্যাকা লাগবে না তো!

    —তা তো একটু লাগবেই। অদিতি হেসে বলল,—তৃতীয় ব্যক্তি দেখলে।

    —লেট দা তৃতীয় ব্যক্তি গো টু হেল!

    অনেকক্ষণ ওর মাথাটা তার কাঁধে রইল।

    অদিতি পোশাক পালটে এল। শীলাদির কফি এসে গেছে। চুমুক দিয়ে সে বলল—অনেকদিন আসিসনি কিন্তু।

    —কী করে আসব? শ্রীমান বাবা যে সন্ধে সন্ধে ফিরবেন। একটু মিমি—জাস্ট একটু…দু’পেগ…তা তাঁর জন্যে সব ব্যবস্থা করে রাখো। কবে তাঁর রাম লক্ষ্মণ কবে আবার তাঁর উইশ কী। আবার ককটেলেরও ফরমাশ হতে পারে। তার অরেঞ্জ জুস, টোম্যাটো জুস, উর্স্টার সস, টোব্যাসকো সস…।

    —তা তুইও কম্প্যানি দিচ্ছিস নাকি?

    —একটু, জাস্ট একটু, নইলে শ্রীমান বোরড হবেন।

    —দেখিস, আবার না নেশা ধরে যায়!

    —পাগল! তুমি জানো না হেন লিকর নেই যা আমি খাইনি। কোনওদিন ভাল লাগেনি। তবু জেদ করে খেয়েছি। আমার এসবে কিচ্ছু হয় না। এনিওয়ে দুটো জমজমাট খবর আছে।

    —কী?

    —এক নম্বর আমি একটা বাংলা মিউজিক চ্যানেলে অ্যাঙ্কর সিলেক্টেড হয়েছি। পরের মাস থেকে জয়েন করছি। আর দু’নম্বর আঁদ্রেদা আমাকে একটা জরুরি ই—মেল করে তোমাকে একটা কথা জানাতে বলেছে।

    —তোকে? কেন? হঠাৎ?

    —টপ সিক্রেট। লাস্ট মোমেন্টে জানাতে বলেছে।

    —তার মানে আসছে? না? কবে?

    —কালই। তিনমাস থাকবে তোমার কাছে, অন কন্ডিশন তুমি থাকবে পরের তিন মাস প্যারিসে, জিফ—সুর—ইভেৎ—এ।

    —তোর বাবা বুঝি বাইরে?

    —হ্যাঁ। আবার লন্ডন! আজ আমি তোমার কাছে থাকি, হ্যাঁ?

    —মানে, এই বৃষ্টিতে যাবি কোথায়? শাড়ি বার করে দিচ্ছি, পর। ব্লাউজটা ঢিলে হবে। শাড়ি দিয়ে ঢেকে নিবি, ওভাবে পরা ফ্যাশনেবল নয়, আই নো।

    —ছাড়ো তো! তোমার খিচুড়ি চলে? তা হলে আজ আমি রাঁধ্ব।

    অদিতি স্মৃতিবিধুর হাসি হেসে বলল—চলে!

    —

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleট্রেকার্স – বাণী বসু
    Next Article জন্মভূমি মাতৃভূমি – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }