Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ঝড়ের খেয়া – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প272 Mins Read0
    ⤶ ⤷

    ঝড়ের খেয়া – ৪

    চার

    দরজা খুলে দিল শীলাদি। অদিতি চাবি বার করতে যাচ্ছিল অভ্যাসমতো। এমন সময়ে দরজাটা খুলে গেল। ও পাশে সন্ধ্যাপ্রদীপের মতো শীলাদি। বোধহয় জানলা দিয়ে দেখতে পেয়েছে। কী যে অদ্ভুত ভাল লাগল! সেন্টিমেন্টাল নয় অদিতি। কিন্তু আজকে কেন কে জানে তার চোখ সামান্য স্বচ্ছ হয়ে এল! তাতে শীলাদির কালো পাড় শাড়ি পরা ছায়া। একা, সম্পূর্ণ একা থাকাটা যে সে শুধু মেনে নিয়েছে, ভালবাসেনি কখনও—এটা সে যেন এতদিনে বুঝতে পারল। শীলাদি কি কিছু বুঝতে পারল? খুবই সংবেদনশীল মানুষটি। সূক্ষ্ম সূক্ষ্ম ভাব পরিবর্তন বুঝে ফেলতে পারে এ অদিতি অনেকবার দেখেছে। বুঝলে বুঝেছে। অদিতি নিজের সব ভাব সবার কাছ থেকে লুকোতে চায় না।

    —অমন ভিড়ে ঠাসা রাস্তা দিয়ে গাড়ি চালাও কী করে মা? প্রথমেই মনিবানির কথা থোড়ি জিজ্ঞেস করল শীলাদি। মানুষটিকে যে অদিতি তার অতিরিক্ত বিবেকী স্বভাবের জন্য সহ্য করছে শুধু, এতটুকুও ভালবাসছে না, শ্রদ্ধা সম্ভ্রম করছে না এটুকু শীলাদির কাছে জলের মতো পরিষ্কার।

    —অভ্যেস হয়ে গেছে। সবাই চালাচ্ছে, আমিও চালাচ্ছি। এর মধ্যে কোনও ‘কী করে’ নেই—সে হাসল—তুমি কি দেরি দেখে ভাবছিলে আমার অ্যাকসিডেন্ট হয়েছে!

    —বালাই ষাট। ও কথা ভাবতে যাব কেন বউমা, তোমার মতো পুণ্যবতী মেয়ের কখনও ওসব হয়? ষাট ষাট।

    —যারা অ্যাকসিডেন্টে যায় তারা সব তা হলে পাপী বলছ?

    —অত জানি না বাপু! বললুম কথা একটা মুখ্যুসুখ্যু মানুষ!

    —ওই একটা ডিফেন্স যে তুমি কতবার ব্যবহার করবে!

    —কী ফেনস?

    —ডিফেন্স! ডিফেন্স! আত্মরক্ষা, অজুহাত,—মুখ্যুসুখ্যু!

    —কেমন আছে মা?

    —খুব একটা ভাল না…অদিতি অন্যমনস্ক হয়ে বলল।

    আরও দেখুন
    গ্রন্থাগার
    বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা বই
    লাইব্রেরি
    স্বাস্থ্য টিপস
    বাংলা ই-বুক রিডার
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বইয়ের

    আর কিছু জিজ্ঞেস করল না শীলাদি। বলল চা না কফি?

    —কফি করতে পারবে?

    —কেন পারব না?

    —তা হলে করো। তোমারও করো। নিশ্চয়ই খাওনি।

    শীলাদি চলে গেল। যে ঘরে তনিকা—অনোহিতা শুয়েছিল সেই ঘরে শীলাদিকে থাকতে দিয়েছে সে। ঘরটা তার, সাজসজ্জা, আসবাবপত্র সব তার বাবা—মা’র। বাবা—মা’রও নয়, দাদা—দিদির। দাদা মারা যাবার সময়ে তাঁর যা কিছু এয়ারলুম ছেলেমেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। বেশ কিছু এই ধরনের অ্যান্টিক আসবাব পড়েছিল মা—বাবার ভাগে। মায়ের বিয়ের আসবাব দুটো খাট, আলমারি সব অদিতির শোবার ঘরে, এ ঘরে ওই অ্যান্টিক। শীলাদি ঘরে ঢুকে এদিক—ওদিক তাকিয়েছিল। কোণ থেকে একটা গোটানো কার্পেট টেনে নিল, বলল—আমায় দুটো চাদর দিয়ো। একটু পুরনো দেখে। কড়কড়ে জিনিসে শুয়ে আরাম পাই না।

    আরও দেখুন
    অনলাইন বুকস্টোর
    লেখকের বই
    কৌতুক সংগ্রহ
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বুক শেল্ফ
    ই-বই সাবস্ক্রিপশন
    লাইব্রেরি
    PDF বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ

    এই ব্যাপারটা নিয়ে অদিতি একটা প্রচণ্ড দ্বিধা এবং আত্মগ্লানির মধ্যে ছিল। শীলাদি যদিও রান্নাবান্না করে বিষ্ণুপুরে, ও তো শুধু রান্নার লোকই নয়, আত্মীয়ের বাড়া। পরিষ্কারও খুব। ওকে সে একদা প্রণাম করতে গিয়েছিল। অত ভদ্র মার্জিত চেহারা শীলাদির, তা সত্ত্বেও বাবা—মা’র পালঙ্কে শীলাদিকে শুতে বলতে পারেনি সে। আধুনিকা, দীর্ঘদিন বিদেশে থাকা, অনেক দেশীয় সংস্কার মুক্ত নাকি সে। কিন্তু পারেনি। নিজের ঘরে মেঝেতে একটা ব্যবস্থা করা যেত। কিন্তু একে তার ঘরে অন্য লোক ভাল লাগে না। উপরন্তু এ ব্যবস্থাটা শীলাদির জন্যে তার ঠিক মনে হয়নি। মায়ের পালঙ্কে…মায়ের পালঙ্কে….অথচ কয়েক ঘণ্টার পরিচয়ে অনোহিতাকে ওখানে শুতে দিতে তো তার একবারও ভাবতে হয়নি! নিজের ওপর ঘৃণা হচ্ছিল, কিন্তু যা স্বাভাবিকভাবে আসছে না, তা সে কেমন করে করবে? হিপক্রিসিকে প্রশ্রয় দিয়ে কী লাভ?

    গোটানো কার্পেটটা টেনে নিয়ে শীলাদি তাকে মুক্তি দিল। সে শুধু বলল—মেঝেতে শুতে পারবে?

    বিষ্ণুপুরে শীলাদির আলাদা ঘর তাতে তক্তপোশ, ভাল ধ্বধবে বিছানা।

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা বই
    বইয়ের
    বইয়ের তালিকা
    PDF
    PDF বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    ই-বই পড়ুন
    অনলাইন বুকস্টোর

    —কার্পেটটাও সরিয়ে দিতে পারি, তা যদি বলো বউমা। তোমার মেঝে এত সুন্দর ঠান্ডা।

    —ওসব করতে যেয়ো না, শেষকালে ব্যথাট্যথা হবে।

    পুরনো আলাদা চাদর তার কোথা থেকে থাকবে! সে নিজের ভাল চাদর ও বালিশ দিয়ে খানিকটা গ্লানিমুক্তি অনুভব করেছিল।

    কফি খেতে খেতে, মোড়ায়—বসা শীলাদির দিকে তাকাল অদিতি। অদ্ভুত মহিলা, সোফা, ডাইনিং চেয়ার ইত্যাদিতে বসবে না। আবার মেঝেতেও বসবে না। ঠিক যেমন কার্পেট খুঁজে নিয়েছিল তেমনই খুঁজে নিয়েছে একটা মোড়া। মোড়াটা শীলাদির সঙ্গে সঙ্গেই চলাফেরা করে।

    খুব চিন্তিত মুখে ধীর গলায় অদিতি বলল—ওঁকে বোধহয় এখানেই নিয়ে আসতে হবে। ডক্টর রায়চৌধুরী এখন বিষ্ণুপুরে যেতে বারণ করছেন।

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    ডিজিটাল বই
    বুক শেল্ফ
    স্বাস্থ্য টিপস
    PDF
    গ্রন্থাগার
    বইয়ের
    গল্প, কবিতা
    বাংলা সাহিত্য
    বাংলা ডিকশনারি অ্যাপ

    —কী হবে তা হলে? তোমার তো ভীষণ অসুবিধে… শীলাদি থেমে গেল।

    —ভাগ্যিস তুমি এসেছিলে! না হলে ওই রোগীকে নিয়ে তো আমি বিপদে পড়ে যেতাম। সারাদিন বাড়ি থাকি না। বাইরের আয়াটায়াকে…একলা রেখে যাওয়া…

    কী আশ্চর্যের কথা! রাজর্ষি গুপ্ত, যার সঙ্গে তার বিবাহ—বিচ্ছেদ হয়ে গেছে, তার মা গুরুতর অসুস্থ হয়ে থাকতে আসছেন তার বাড়িতে! শুধু রাজর্ষির মা বলে নয়, মহিলা চিরকাল তাকে বিষ নজরে দেখেছেন। কত আশ্চর্যই না তার কপালে ঘটল!

    তার মুখ হয়তো একটু কঠিন বিরক্ত হয়ে গিয়ে থাকবে, শীলাদি বলল—একটা কথা বলব বউমা! বলল বেশ দ্বিধা ও ভয়ে—বলল—তুমি কেন এত দায় নিতে যাবে? যার মা সে ব্যবস্থা করুক। তুমি তাকে ই না এ সেই কী বলে তাই একটা করে দাও। সে আসুক, যা বোঝে করুক।

    —যদি আসেও, একটু তো দেরি হবেই। ততদিন ওঁরা ওখানে রাখতে চাইছেন না। বেড আটকে রয়েছে তো!

    আরও দেখুন
    বইয়ের
    বুক শেল্ফ
    গল্প, কবিতা
    বইয়ের তালিকা
    বাংলা কৌতুক বই
    বাংলা ডিকশনারি অ্যাপ
    পিডিএফ
    বাংলা সাহিত্য
    উপন্যাস সংগ্রহ
    কৌতুক সংগ্রহ

    —তা হলে দাও আবার অ্যাম্বুলেন্সে করে বিষ্ণুপুরে পাঠিয়ে। উনি ভিতু মানুষ। ওঁকে কিছু বলতে হবে না। পাঠিয়ে দাও। আমি আছি। সুবোধ ডাক্তারবাবু আছেন। কিচ্ছু হবে না। আর যদি হয়ই, দুঃখ তো কিচ্ছু নেই। বয়স হয়েছে, নানা রকম অসুখ শরীরে, মনেই কি আর শান্তি আহ্লাদ কিছু আছে! কিচ্ছু না। যদি সময় এসে গিয়ে থাকে তো যাবে! নিজের ভিটে, নিজের জায়গা। কোনও অযত্নের ভয় নেই, সে তো ভাল যাওয়া মা!

    ‘ভিতু মানুষ’ কথাটার একটা অদ্ভুত প্রতিক্রিয়া হল অদিতির মনে। একটা অনন্ত আর্তির মুখ, অনেক লোকের মুখহীন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে শূন্যের দিকে চেয়ে রয়েছে। প্রতিবেশটা রেমব্রান্ট—নাইট ওয়চ, ফিগারগুলো এল গ্রেকোর, মুখটা রবীন্দ্রনাথের আঁকা। তাঁর পুরো আলোছায়া, মুখাকৃতির লম্বাটে ছাঁচ, অন্ধকার চোখ, ঘাড়ের সটান ভঙ্গি যেন পায়ের বুড়ো আঙুলের ওপর ভর দিয়ে উঠে দাঁড়িয়েছে। সবটার রং, সমস্ত সুদ্ধ গোটা একটা ছবি। সে কোনও কথা বলল না, সাংসারিক কথাবার্তার মধ্যে ছবি বড্ড হারিয়ে যায়। সে স্বপ্নগ্রস্তর মতো উঠে আস্তে আস্তে তার স্টুডিয়োর দিকে চলে গেল।

    শীলাবতী অবাক হয়ে চেয়ে রইল। পেছন পেছন গেল। তারপর স্টুডিয়োর দরজায় আরও অবাক হয়ে দাঁড়িয়ে গেল। ইজেলে টান টান করে ক্যানভাস বিছোনো। সামনে অদিতি একটা নিচু টুলে। হাতে পেনসিল। সে সাধারণত একটা খুব হালকা লাইন ড্রয়িং করে নেয়। অদিতির পেছনে, সামনে মেঝেতে কোণে ঠেস দেওয়া ছবি, বাঁধানো—না—বাঁধানো, সম্পূর্ণ—অসম্পূর্ণ—রং রেখা ভাবের এক বিশাল সমারোহ। শীলাবতী তার একফোঁটাও বোঝে না। কিন্তু সম্ভ্রমে—বিস্ময়ে ‘থ’ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে।

    আরও দেখুন
    বই
    বই পড়ুন
    বই ডাউনলোড
    বুক শেল্ফ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    PDF বই
    বইয়ের
    ডিজিটাল বই
    পিডিএফ

    এ ঘরটা তালা দেওয়া থাকে। সে এই প্রথম দেখল।

    * * *

    একটা বোবা কষ্ট, ভীত যন্ত্রণার্ত—এ মুখ আঁদ্রের। আঁদ্রের সত্যিই একটা মানসিক ভয়জাত পুরুষত্বহীনতা ছিল। সে ভার্জিন নয়, কথাটা সম্পূর্ণ মিথ্যে। বাহাদুরি করে কথাটা বলেছিল অদিতিকে। বিয়ের পরে প্রথম রাতেই তার কাছে ক্ষমাপ্রার্থনা করতে হয়েছিল বেচারিকে। খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেল। এই জন্যেই কি ওর অত তাড়া ছিল। শরীরে জোয়ার থাকতে থাকতে কূলে তরী ভেড়াবার?

    —তুমি কি কাঁদছ আঁদ্রে?

    —না। সে হাসল। সে হাসি কান্নার বেশি।

    —শোনো, এসব কিছু নয়, আমি তোমাকে ভালবাসি। এটা তোমার একটা সাময়িক অক্ষমতা। ভয় পাচ্ছ কেন? ঠিক হয়ে যাবে।

    আরও দেখুন
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বইয়ের তালিকা
    বুক শেল্ফ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    ই-বই পড়ুন
    বাইশে শ্রাবণ
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা বই
    বই
    বাংলা সাহিত্যের কোর্স

    —কিছু ঠিক হবে না অদিতি। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। তোমাকে…তোমাকে আমি ঠকালাম। আমি তোমাকে ছাড়া…নাঃ আমি ভাবতে পারছি না।

    —আশ্চর্য। তুমি আচ্ছা বোকা, ভিতু তো। এত দুর্বল তুমি? আমি বলছি ঠিক হয়ে যাবে।

    —বলছ।—নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল আস্তে আস্তে। দেবদূতের মতো নিষ্পাপ মুখ। কাঁধ অবধি সোনা সোনা চুল, তীক্ষ্ন নাক, বেদানা রঙের ঠোঁট। ঘুমন্ত আঁদ্রেকে দেখে অদিতির মনে হয়েছিল—এ এমনই কাঁচা, কিশোর কিশোর এক মানুষ যার প্রতি কাম জাগা তার পক্ষেও সম্ভব না হতে পারে।

    মাস ছ’য়েকের মতো মানসিক চিকিৎসা, কাউন্সেলিং চলল। আস্তে আস্তে ভরাট হল আঁদ্রের শরীর, পেশিতে ঢেউ, মুখে আত্মবিশ্বাস। ততদিনে ওর সালঁ দাঁড়িয়ে গেছে, রীতিমতো ব্যবসাদার। আর তখনই এক গভীর আধ—ঘুমন্ত রাতের আলোয় আঁদ্রের অলৌকিক যাত্রা সম্ভব হল।

    পরবর্তী কয়েক বছরের হাস্যোচ্ছল সবল আঁদ্রের ভেতর থেকে এই ভয়কাতর মুখশ্রী এতদিন পর তার কাছে এসে অমরত্ব যাচ্ঞা করছে? রাত প্রায় তিনটে অবধি চলল কাজ। টেনে বাড়ানো লম্বা লম্বা বাইজানটাইন ফিগার, পেছন দিকে রবিঠাকুরীয় মুখ। শেষ করতে মাসখানেক অন্তত লাগবে। কিন্তু শেষরাতে বিছানায় ঢুকতে ঢুকতে ক্লান্তিতে অসাড় শরীর মেলে দিয়ে তার মনে হল—মুখটার অভিব্যক্তি তার মনে চিরতরে খোদাই হয়ে গেছে। আর হারাবে না। কে ও? ও কি আঁদ্রে নাকি? নাকি মাধুরী গুপ্ত। নাকি শীলাবতী। তবে কি ওই সব অন্ধকার মুখের আড়ালে একটি মুখই? সে মুখটা কি তার? কাতর। অন্ধকার। কালো পৃথিবী হাতড়ে হাতড়ে অভিব্যক্তি খুঁজে ফিরছে?

    আরও দেখুন
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    স্বাস্থ্য টিপস
    ই-বই পড়ুন
    বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    লেখকের বই
    গল্প, কবিতা
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    উপন্যাস সংগ্রহ

    * * *

    বিন্দুমাত্র দ্বিধা না করে মাধুরী গুপ্ত গোয়াবাগান যাত্রা করলেন। সন্তুষ্ট তৃপ্ত মুখ। একবারও সংকোচ প্রকাশ করলেন না। একবারও বিষ্ণুপুর যেতে চাইলেন না। অদিতির বাড়িতে এলেন যেন নিজের বাড়িতে আসছেন। দোষের মধ্যে খালি বাড়িটা অচেনা! সম্পূর্ণ অচেনা অবশ্য নয়। একবার, একবারই মাত্র এসেছিলেন, তখন মা বেঁচে, ওদিকে জেঠিমা, ছোটকাকু, দাদারা সবাই গায়ে গায়ে ছিল। ভাগাভাগি হয়েছে। কিন্তু ছোটকাকু তাঁর ভাগের ঘরটা নিয়ে মায়ের কাছেই থাকতেন। তখন সাজসজ্জা এ রকম ছিল না আদৌ। এসব ঘরের।

    —তোমাকে খুব কষ্ট দিলাম, এটুকু অন্তত বলবেন আশা ছিল অদিতির। কিচ্ছু না।

    স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের লোকেরা তুলে দিল। সেই মাতৃ পালঙ্কের ওপরই ব্যবস্থা করতে হয়েছে। যাঁকে ভালবাসে না শ্রদ্ধা করে না, যিনি তার ভালমানুষির সুযোগ নিচ্ছেন বলে সে আপাদমস্তক বিরক্ত, তাঁকে তার পবিত্র স্মৃতিসম্পন্ন পালঙ্কে দিব্যি জায়গা দিতে পারল সে, কিন্তু যার প্রতি তার মমতা, খানিকটা ভালবাসাও আছে, আছে এক ধরনের শ্রদ্ধাও সেই শীলাদি মাটিতেই শুয়ে রইল।

    আরও দেখুন
    বাংলা রান্নার রেসিপি বই
    অনলাইনে বই
    বাংলা সাহিত্যের কোর্স
    পিডিএফ
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা গানের লিরিক্স বই
    ডিকশনারি
    বই
    উপন্যাস সংগ্রহ
    Library

    পালঙ্কে শুয়ে মাধুরী দেবী প্রসন্ন চিত্তে, প্রসন্ন কণ্ঠে বললেন—

    এই বেশ হল। সেই নির্বান্ধব নির্জন পুরীতে কে যায়! যেন গিলতে আসে। মা গো! তোমার এ বেশ ভাল ব্যবস্থা।

    —এখানেও কিন্তু পুরী নির্জনই। আমি সারাদিন বেরিয়ে থাকি। একেক দিন ফিরতে বেশ রাত হয়ে যায়। এখানেও আপনি আর শীলাদি দু’জনে দু’জনের মুখ দেখবেন। মহা বিরক্তিতেও অদিতির হাসি পেল।

    —রাত্তিরে তো ফিরবে গো, না তা—ও ফিরবে না? তোমাদের আজকালকার আর্টিস্টদের এই হয়েছে এক ঢং। কোনও নিয়ম—নীতি নেইকো।

    যেন উনি সেকালের আর্টিস্টদের রীতি প্রকৃতি জানেন।

    শুরু হল। অদিতি বিরক্তিতে সরে যায়।

    সে যখন স্কেচবুক হাতে শালজঙ্গলের মধ্যে যেত তখন জিনস পরত। কিংবা লং স্কার্ট। ছোট চুলগুলো মাথার উঁচুর দিকে ক্লিপ দিয়ে আটকানো থাকত। মায়ের অনুশাসন সে খুব বেশিদিন মানতে পারেনি। বিষ্ণুপুরের বাড়ির মধ্যে যখন আঁকত, অনেক সময়ে বাবারই প্রয়োজনের আঁকা, তখনও একটা মিডি স্কার্ট মতো পরে থাকত। সুবিধে হত মেঝের ওপর উপুড় হয়ে আঁকতে।

    আরও দেখুন
    বই
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    নতুন বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    পিডিএফ
    ডিকশনারি
    বই ডাউনলোড
    ই-বই পড়ুন

    প্রথমদিন দেখে উনি বললেন—এ কী? এই ধিং নারায়ণ হয়ে বাইরে যাবে? লোকে বলবে কী?

    —আহ হা! —ওরা এইসব পরেই অভ্যস্ত। শ্বশুরমশাই হয়তো বললেন।

    —অভ্যস্ত? তাই বলে গুপ্তবাড়ির বউ এমন নির্লজ্জের মতো বেরোবে? কুকুর ছুটবে যে পেছনে।

    —ছুটুক। ও বুঝবে। ঢিল নিয়ে যাও তো অদিতি পকেটে করে। মেরে কুকুর তাড়িয়ো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleট্রেকার্স – বাণী বসু
    Next Article জন্মভূমি মাতৃভূমি – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }