Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ঝড়ের খেয়া – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প272 Mins Read0
    ⤶ ⤷

    ঝড়ের খেয়া – ৬

    ছয়

    বর্ষা এসে গেছে। বেশ গুমোট আজকে। অ্যাকাডেমিতে ঢুকতে কিন্তু খুব ভাল লাগল। আজকাল গ্যালারি অনেক হয়েছে। প্রদর্শনীও যথেষ্ট হয়। কিন্তু ভিড়গুলো হয় নামকরা আর্টিস্ট থাকলে। সেখানে সাংবাদিক, চিত্র—সাংবাদিক, কাঁধে ভিডিয়ো ক্যামেরা। আর্ট কলেজের ছাত্রছাত্রীদের প্রদর্শনীতে সে প্রত্যেকবার যেত বাবার সঙ্গে, স্কুলের বন্ধুদের সঙ্গে। খুব ভাল লাগত। সেখানেই প্রথম দেখে গোইয়ার ‘অ্যালিগরি অব স্পেনে’র সুষমা, ক্লোদ মনের ‘বেদার্স অ্যাট লা গ্র্যানুয়ালিয়ের’—এর রঙিন আলোছায়া, রেনোয়ার আমব্রেলাজ—এর ভিজে নীল, লত্রেকের মুল্যাঁ রুজের মত্ত ছন্দ। এইসব ক্লাসিক কপি করা শিল্পশিক্ষার একটা বড় ধাপ। বেঙ্গল স্কুলের ধাঁচেরও প্রচুর ছবি থাকত—অবনীন্দ্র—নন্দলাল। একবার গগনেন্দ্রনাথের কপি দেখে সে আত্মহারা হয়ে গিয়েছিল। কত কিউবিস্ট ছবি দেখল, কিন্তু গগনেন্দ্রনাথ মস্তিষ্কের মধ্যে দৃঢ় গাঢ় রঙে ছাপা হয়ে রয়ে গেছেন।

    যাক, এখনও এদের ছবি দেখতে দিব্যি ভিড় হয়। পাঁচটার পরটাই বেশি, কেননা অফিস—কলেজ কাজ ফেরত আসতে হচ্ছে। ঢুকেই বাঁ দিকের চেয়ার—টেবিলের জটলায় রুপোলি ঝিলিক মাথায় নিয়ে ভাস্কর চক্রবর্তী। যেন একটা বাম্পে ধাক্কা খেল অদিতি। উনি উঠে এলেন—দুপুর দুপুর আসবে তো! ফাঁকা তখন। এখন কাজ করতে খুব অসুবিধে হবে। উনি তার কাঁধে একটা অন্তরঙ্গ হাত রাখলেন।

    অদিতি খুব চেষ্টা করে একটা শুকনো মতো হেসে মাথা নাড়ল। না, অসুবিধে হবে না। সরে গেল।

    —কান্তি তো তিনটে নাগাদ চলে গেল। এখন ছেলেমেয়েগুলোও তোমাকে লক্ষ করবে।

    খুব ব্যস্ত হবার ভান করে অদিতি নিজের ব্যাগ খুঁজতে লাগল, একটা নোটবই আর পেনসিল।

    সে দ্রুত চলে গেল। জলরং, জলরং, প্যাস্টেল, জলরং, টেম্পারা, কালির স্কেচ, অয়েল, অয়েল, হঠাৎ তার চোখ—বোধ—মন—মস্তিষ্কের ওপর একটা প্রকাণ্ড আক্রমণ হল। সাউথ গ্যালারির ডান দিকের দেওয়াল থেকে তার দিকে নির্নিমেষে তাকিয়ে আছে দুটো গাবদা বেড়াল বা বেড়ালের ভূত। সবুজ চোখের মণিতে মারাত্মক জ্বালা। কেমন আগুনে লাল রং বেড়ালগুলোর। যেন খেপে উঠেছে। এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে। রং ঢেলে দিয়েছে দুটো গাছে, বেগুনি—গোলাপি ছাতিম আর কটকটে সবুজ নিম। আর মেঝেতে নীল শ্যাওলা—তাতে ধ্যাবড়া ধ্যাবড়া ব্লিচিংয়ের ছাই—সাদা দাগ, কতকগুলো অসমান বৃত্তের মতো। মোজেইক ছড়িয়ে রয়েছে। সে জানে তাই। নইলে এগুলো অত্যাধুনিক খামখেয়ালিপনা বলেই মনে করবে যে—কেউ। একদম কোণে আধখানা ভারমিলিয়ন সূর্য। চব্বিশ বাই তিরিশ ইঞ্চির মতো লম্বাটে ক্যানভাসটার ওপর ঝুঁকে পড়ল অদিতি। কোণে লেখা ‘তনিকা’। ক্যাপশন ‘আ ফেলাইন মর্নিং।’

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বইয়ের
    কৌতুক সংগ্রহ
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বইয়ের
    Books
    বইয়ের তালিকা
    বই পড়ুন

    মাথা ঝিমঝিম করছে। কোথাও একটা বসতে পারলে হত। এ ছবি কোনও দেওয়ালের ঠিক মাঝখানে রাখা উচিত ছিল। প্লেসিং ঠিক হয়নি।

    —ইট’স প্যাশনেট, রিয়্যালি—পাশ থেকে কে বলে উঠল। এক শ্বেতকায় যুগল।

    ছেলেটি মেয়েটিকে বলল—ডোন্ট য়ু থিঙ্ক ইট ইজ টেরিবলি সেক্সি?

    নট রিয়্যালি, মাথা নাড়ল মেয়েটি। আই ফিল ইট ইজ অ্যাঙ্গার। লুক অ্যাট দা আইজ অব দোজ ক্যাটস। অ্যান্ড দা রেডিশ অরেঞ্জ বডি।

    মাথাটা ঝাঁকিয়ে নিল অদিতি। ছবিটার আক্রমণ তাকে মোহগ্রস্ত করেছে। বেরিয়ে আসতে না পারলে সে অন্য ছবিগুলোর ওপর সুবিচার করতে পারবে না।

    এখন প্রায় সাড়ে সাতটা। জনাকীর্ণ, যানাকীর্ণ চৌরঙ্গি দিয়ে গাড়ি চালাচ্ছে অদিতি। নিতান্ত অভ্যাসে কাজ করে যাচ্ছে হাত—পা—চোখ। তার জাজমেন্ট শিটটা সে ভাস্কর চক্রবর্তীর হাতে দিয়ে এসেছে। বিভিন্ন বিভাগে আলাদা আলাদা নম্বর। যোগ করে দেখা যাচ্ছে—’আ ফেলাইন মর্নিং’—ফার্স্ট এসেছে। ভাস্কর চক্রবর্তী বললেন, ওই ফোব ছবিটা তোমার এত ভাল লাগল? হোয়াট অ্যাবাউট দ্যাট ‘সানি ডে ইন সেপ্টেম্বার।’

    আরও দেখুন
    গ্রন্থাগার
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা বইয়ের উপহার কার্ড
    পিডিএফ
    বই ডাউনলোড
    অনলাইনে বই
    বাংলা রান্নার রেসিপি বই
    PDF
    বাংলা ই-বুক রিডার
    ডিকশনারি

    —ভাল। দিয়েছি তো। ওটা বোধহয় থার্ড এসেছে, আ ক্লোজ থার্ড।

    —তোমার কাছে দেখছি সেকেন্ড এসেছে ধরমভির—’আড্ডা ইন টোয়াই লাইট।’ কান্তি এটাকেই ফার্স্ট দিয়েছে। ‘সানি ডে’ সেকেন্ড, তোমার ‘ফেলাইন মর্নিং’ ওর কাছে একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছে। থার্ড ‘ডিক্লাইন অ্যান্ড ফল অব সিভিলাইজেশন।’

    অদিতি ভুরু কুঁচকাল। ছাড়া ছাড়া ভাবে কতকগুলো প্রত্নতাত্ত্বিক ব্যাপার এঁকে দিয়েছে এ ছেলে। ফাঁকিবাজ নাম্বার ওয়ান। শেষকালে একটা নিউক্লিয়ার বম্বিংয়ের ব্যাঙের ছাতা মেঘ। আইডিয়াটা ভালই। কিন্তু এটা একটা হিস্ট্রির এগজিবিশন হলে যেত ভাল। চার্ট। ছবি নয়।

    —কী দেখলে তুমি ওই ‘ফেলাইন’—এ?

    অদিতি মনে মনে বলেছিল—তুমি কী বুঝবে? সারাজীবন বিকৃত ন্যুড এঁকে গেলে, তোমার সব ছবি সিনিসিজমের চূড়ান্ত। সিনিসিজম দিয়ে সর্বোচ্চ পর্যায়ের আর্ট হয় না।

    আরও দেখুন
    বাংলা সাহিত্য
    লেখকের বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বুক শেল্ফ
    ই-বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    অনলাইন বুকস্টোর
    বাংলা রান্নার রেসিপি বই
    PDF বই

    মুখে বলল—পেন্টিংয়ের ব্যাপারে মতভেদ থাকবেই ভাস্করদা।—আপনার যা ভাল লাগে তা আমার না—ও লাগতে পারে।

    —ঠিক। কিন্তু যত ব্যক্তিগত হোক না কেন—ড্রয়িং, কম্পোজিশন, কালার, মানে ব্যাকরণসম্মত একটা কমন গ্রাউন্ড তো থাকবে।

    —আছে তো! নিশ্চয় আছে। সত্যি কথা বলতে কী খুবই ভাল ভাল কাজ দেখলাম আজ। জাজমেন্ট দিতে খারাপই লাগছিল। তবে এ কথাও তো ঠিক, নতুন বৈপ্লবিক তুলি নিয়ে যখনই যাঁরা এসেছেন, প্রত্যাখ্যাত হয়েছেন, হননি? দিন গেলে সেই মাতিস, সেই রেনোয়া—পিসারো—মোনে, সেই ভ্যানগগ—গগ্যাঁকে নিয়েই মাতামাতি করেনি লোকে?

    —’ফেলাইন’ তা হলে তোমার মতে কলকাতা—থুড়ি ভারতবর্ষের পোস্ট—মডার্ন মাতিস।

    অদিতি কাঁধ নাচাল।—ফাইনাল জাজমেন্ট তো আপনারই হাতে ভাস্করদা। এত তর্কাতর্কির কী আছে? এসব কথা তো সবাই জানে।

    আরও দেখুন
    বইয়ের
    অনলাইন বুকস্টোর
    নতুন বই
    বাংলা বই
    কৌতুক সংগ্রহ
    বাংলা ই-বুক রিডার
    বই ডাউনলোড
    ই-বই পড়ুন
    বাংলা হস্তলিপি কুইল
    Books

    সে যে বিরক্ত হয়েছে, একটু ক্ষুব্ধ অপমানিতও তা বেশ স্পষ্ট।

    —আরে চটছ কেন, চটছ কেন? ওই মেয়েটা একটা পাগলি।

    —পাগলি। তা হলে আর্টিস্টকে চিনে সেই চেনা দিয়ে ছবির বিচার করা হচ্ছে নাকি আজকাল? বাই দা ওয়ে—ও মেয়েটি কে? পাগলি! তনিকা?

    —কে আবার, জাস্ট একজন ছাত্রী। ফাইনাল ইয়ার হয়ে গেল ন্যাচার‍্যালি। খেয়ালি, মেজাজি, তুমি ঠিকই বলেছ—রেবেল টাইপ। কিন্তু রেবেল হলেই তাতে প্রতিভা হতে হবে এ লজিকে আমি বিশ্বাস করি না।

    —থাকে কোথায়? এখানে আছে নাকি? কাছাকাছি।

    —আমি কী করে জানব? অফিস—রেজিস্টারে ঠিকানা থাকবে। কেন তুমি প্রোমোট করবে নাকি? চারদিকে তাকিয়ে নিয়ে বললেন—না এখানে নেই।

    আরও দেখুন
    অনলাইনে বই
    বাইশে শ্রাবণ
    গ্রন্থাগার
    বাংলা সাহিত্য ভ্রমণ
    ই-বই সাবস্ক্রিপশন
    ডিজিটাল বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা অডিওবুক
    গল্প, কবিতা
    বাংলা ই-বুক রিডার

    —প্রোমোট করলে আপনার আপত্তি আছে? এনিওয়ে আপনাদের নিয়মে যদি না আটকায় ছবিটা আমি কিনছি।

    বস্তুত সে আর্ট কলেজের নিয়মকানুন সেভাবে জানে না। কলেজে এক বছর শেষ করেই চলে গিয়েছিল শান্তিনিকেতনে। কলাভবনের শেখানোর পদ্ধতি আলাদা। তার পরেই স্কলারশিপ নিয়ে প্রথমে কয়েক মাস গ্লাসগো স্কুল অব আর্ট, তারপর প্যারিস—’একোল দে বোজার’—এ। এঁদের খুব একটা বুঝে চলবার দরকারও হয় না। তার নিজের ছবি সাধারণত বিক্রি হয় ইউরোপে। আঁদ্রে তার এজেন্ট। এখানেও হয়। কিন্তু এখানে সে তার ‘চিত্রভানু’কেই যথাসম্ভব পাদপ্রদীপের আলোয় আনবার চেষ্টা করে। ভালই ক্রেতা পেয়ে যাচ্ছে তো। আসলে বিপণনের নিয়মকানুন তরিকা সে নিজেরই অজান্তে আঁদ্রের কাছ থেকে শুষে নিয়েছে। খোশামোদ করে না, নিজের ডাঁটে থাকে, কিন্তু সাধারণ ক্রেতাকে ছবির গুণাগুণ বুঝিয়ে তার মন গলাতে অদিতির জুড়ি নেই। আজকাল ছবি সম্পর্কে মানুষের একটা সচেতনতা এসেছে। অনেকেই ছবি কিনে ঘর সাজাতে চান। প্রিন্ট নয়, ক্রাফট নয়, মৌলিক ছবি, অথচ অত পয়সা নেই। এঁদের লক্ষ্য করেই সে প্রধানত তার বিপণন পদ্ধতি ঠিক করে। কুসুম কানোরিয়ার মতো উদার খেয়ালি ধনী কমই আছেন। সব্বাইকার নজর ইনভেস্টমেন্টের দিকে।

    আরও দেখুন
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    PDF
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বই
    বাংলা সাহিত্য
    বাংলা রান্নার রেসিপি বই
    বইয়ের তালিকা
    বাংলা সাহিত্যের কোর্স

    কিন্তু তনিকা তা হলে সত্যিই তনিকা। নাম ভাঁড়ায়নি। মিথ্যে নামে ছবিতে যদি বা সই করা যায়, স্কুল—কলেজে তো চলবে না। এবং সে ঠিকই ধরেছিল—মেয়েটা খুবই খেয়ালি। এত খেয়ালি যে তার মাস্টারমশাইরাই তাকে পাগলি বলছেন। এবং আনোহিতা যে নাকি তার বাবা ও সৎমায়ের আশ্রয় থেকে বাউন্ডুলের মতো পালিয়ে বাপের বয়সি সিনিক এই শিল্পীর কাছে চলে এসেছে সে আলাদা মানুষ। তনিকা এবং তার ছবি ওই সময়টায় তাকে এমন অধিকার করে রেখেছিল যে ভাস্করদাকে অনোহিতার কথা জিজ্ঞাসা করা হয়নি। অত লোকের মাঝখানে কী—ই বা জিজ্ঞেস করত। যা ঠোঁট কাটা লোক, বলতেই পারতেন আমার ইচ্ছে হয়েছে আমি বন্ধু—কন্যার আত্মনিবেদন নিয়েছি। সে মেয়েও সাবালিকা। তাতে তোমার বাপের কী?

    তনিকা ও অনোহিতা আলাদা। অনোহিতা বাড়ি থেকে পালিয়েছে। সে স্বার্থপর, মেজাজি। আপাতত বাবা মাতৃবন্ধুকে বিয়ে করায় ক্ষুব্ধ, রুষ্ট। আর, তনিকা এগজিবিশনে ছবি দেয়, ভাল আঁকে খুবই, ফাইনাল ইয়োরের ছাত্রী, পরীক্ষা দিয়েছে আর্ট কলেজে। খামখেয়ালি, পাগলি টাইপ। তার ব্যাকগ্রাউন্ডটা এই মুহূর্তে জানা যাচ্ছে না, তবে বাড়িতে না বলে—কয়ে যখন সারারাত অন্যের বাড়ি থাকতে পারল তখন চূড়ান্ত বোহেমিয়ান, বাড়ির সঙ্গে সম্পর্কও আলগা। এবং… এবং যে ভাবেই হোক অনোহিতার সঙ্গে তনিকার সম্পর্ক আছে। কেননা অনোহিতার ডায়েরি তনিকার ব্যাগে। বই ছিল। বইয়ের ভেতর খুলে সে দেখেনি। ইশশ ওখানে কোনও ক্লু থাকতে পারত! ডায়েরিটা পেয়েই নিশ্চিন্ত হয়ে গিয়েছিল।

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    লেখকের বই
    PDF
    উপন্যাস সংগ্রহ
    অনলাইনে বই
    বই পড়ুন
    Library
    ডিজিটাল বই
    PDF বই

    কী আশ্চর্য। সে অদিতি সরকার, অদ্ভুত অদ্ভুত সমস্যা তার জীবনে, মরছে নিজের জ্বালায় সে কিনা গোয়েন্দার মতো ক্লু সাজাচ্ছে, দুটি অজানা মেয়ের পরিচয় ও তাদের সম্পর্ক জানবার জন্য।

    এই সময়ে সে সেই জায়গাটায় পৌঁছোল। ডান দিকে গ্র্যান্ড, বাঁ দিকে ময়দান। ওই তো ঠিক ওই জায়গাটায় ফুটকি দাঁড়িয়ে ছিল। অদ্ভুত ব্যাপার। তার অন্তরাত্মা ওকে চিনতে ভুল করেনি একটুও। ও একা, ও অন্য রকম, ও প্রাকৃতিক ঘটনা ও দৃশ্যাবলীর সঙ্গে একাভূত হয়ে যেতে পারে, চায়, এবং ও নির্ভীক ও মৌলিক।

    —তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন বউমা? শীলাদির নজর তীক্ষ্ন। চা দিল। সুন্দর করে চিজ—ওমলেট ভেজে দিল। একটু মুড়ি দিল বাটিতে করে।—বাঁকুড়ার মুড়ি খেয়ে দেখো। ভাজা জিনিসের সঙ্গে মুড়ি খেলে অম্লদোষ কেটে যায়।

    অদিতির জীবনে কোনওদিন শারীরিক অম্নদোষ ছিল না। ভাগ্যে ছিল অম্লদোষটা। কিন্তু তাকে যে কুসুমজি অত ফ্রেশ ট্রেশ বললেন, দেড়টার সময়ে? দেড়টা থেকে প্রায় সাড়ে আট। কুসুমজির বাড়িতে এ. সি তার গাড়িতে এ. সি। সে কেন শুকিয়ে গেল তা হলে? এত কী দুশ্চিন্তা দুটো পাগলিকে নিয়ে?

    আরও দেখুন
    ডিজিটাল বই
    গ্রন্থাগার
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বুক শেল্ফ
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    লেখকের বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    লাইব্রেরি

    —কী বউমা, কিছু বলছ না যে? কিছু হয়েছে?

    আজকাল আর শীলাদির বউমা ডাকে সে বাধা দেয় না। একটা ডাক তো শুধু। ও কী—ই বা বলবে? অদিতি? মা? মা—টা অবশ্য মাঝে মাঝে বলে। কিন্তু একটা সম্পর্ক ধরে কত দিন ‘বউমা’ ডেকেছে, এখন ওর জিবে শব্দটা এসেই যায়।

    —না কী আবার হবে? অনেক ঘোরাঘুরি করেছি তো!

    —সে তো একশোবার। কোন সকালে সেই একমুঠো খেয়ে বেরিয়েছ।

    অদিতি হাসল। ভালও লাগে, আবার এক এক সময়ে কেমন বিরক্তও লাগে। যেমন এখন। এত খবরদারি তার অনেকদিন অভ্যাস নেই।

    —মা কেমন আছেন?

    —আজ দুপুরবেলা তো খুব বুক ধড়ফড়। তুমি কোথায় জানি না। ‘বউমাকে ডাকো বউমাকে ডাকো’ করে হাঁপাচ্ছে। আমি প্রেসক্রিপশন দেখে ডাক্তারকে ফোন করলুম মোবাইলে। উনি ওষুধ বলে দিলেন।

    আরও দেখুন
    বাংলা অডিওবুক
    লাইব্রেরি
    বই পড়ুন
    বই ডাউনলোড
    অনলাইন বুকস্টোর
    বাংলা বইয়ের উপহার কার্ড
    ডিকশনারি
    ডিজিটাল বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    স্বাস্থ্য টিপস

    —ছিল?

    —হ্যাঁ, ঘুমের ওষুধ।

    —তা তুমি তো দারুণ স্মার্ট হয়ে গেলে শীলাদি। নিজে নিজে প্রেসক্রিপশন দেখে নম্বর বার করা। বুদ্ধি করে মোবাইলে ফোন করা, এক্সপার্ট যে একেবারে!

    শীলাদি বলল—এটুকু পারব না, বলো কী বউমা? কতদিন এই মানুষকে নিয়ে একলা একলা ঘর করছি বলো তো?

    —তা ঠিক।

    মাধুরীর ঘরে ঢুকল অদিতি। ঘুমটা ছেড়েছে। একটা কম পাওয়ারের বাতি জ্বলছে। উনি জড়ানো গলায় বললেন—কে এলি? শীলা? দূর হয়ে যা আমার সুমুখ থেকে। তোর ও কালামুখ আমি আর দেখব না। আমারই খাবি আমারই সব্বোনাশ করবি…

    আরও দেখুন
    স্বাস্থ্য টিপস
    PDF বই
    বাংলা অডিওবুক
    বাংলা রান্নার রেসিপি বই
    বইয়ের
    Books
    ডিকশনারি
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    উপন্যাস সংগ্রহ
    গল্প, কবিতা

    ঘোরে আছেন। কথাগুলো আস্তে আস্তে আরও জড়িয়ে যাচ্ছে। পেছন ফিরে দেখল শীলাদি থম মেরে দাঁড়িয়ে আছে। চোখে জল।

    —আরে দূর—ফিসফিস করে বলল অদিতি, ঘোরের মধ্যে রোগী অমন অনেক কিছু বলে থাকে। তুমি কি একটু ছাতটাত থেকে ঘুরে আসবে? আমি না হয় বসছি।

    —মাথা খারাপ? সারা দিনের পর কোথা না কোথা থেকে ঘুরে এলে, এখন তুমি রুগি সামলাবে? ঘরে যাও, বিশ্রাম করো বউমা। আমার তো কোনও কাজই নেই। যাও।—একটু যেন জোর দিয়েই বলল শীলাদি।

    * * *

    বেড়াল দুটো কী বিশ্রী চিৎকার করে ঝগড়া করছে। রীতিমতো গর্জন। গোঁ—ওঁ—ওঁ—ওঁ ফ্যাঁচ। ফ্যাঁচ ফ্যাঁচ গোঁ—ও—ও। দু’জনে দু’জনের শরীর তাক করে ঘুরে যাচ্ছে। দ্বন্দ্বযুদ্ধে টুদ্ধে যেমন যায়। কী বিশ্রী সবুজ চোখ। যেন সবুজ আগুন জ্বলছে। সবুজের মধ্যে একটা স্নিগ্ধতা থাকে, এদের সে বালাই নেই। সাদা রঙের বেড়ালগুলো আস্তে আস্তে রাগে লাল হয়ে যাচ্ছে, আগুন রঙা, নীল শ্যাওলার পিচ্ছিলে থাবা রেখে ঘুরে যাচ্ছে। কই বেড়াল তো নয়। দুটো মেয়ে, চোখ—মুখ কিছু বোঝা যায় না। অস্পষ্ট, পোশাকটা বোঝা যায়, জিনস আর ঝোলা টপ। নন্দিনী বা চৈতালি যেমন পরে। কিন্তু ওরা অমন করছে কেন? যেন পরস্পরকে মারবার সুযোগ খুঁজছে। পেছন থেকে এক ঝাপটায় নিমগাছটা হুড়মুড় করে পড়ল। অদিতির ঘুম ভেঙে গেল। একটা প্লেন চলে গেল দমদমের দিকে। দক্ষিণের জানলা দিয়ে আশ্চর্য হাওয়া দিচ্ছে, তারাদের উড়িয়ে নিয়ে অন্য কোনও মহাশূন্যে ফেলবে যেন। তখন এ আকাশ নক্ষত্রহীন—আদি অন্ধকারে রাত্রি থাকবে সম্পূর্ণ তামসী।

    আরও দেখুন
    ই-বই সাবস্ক্রিপশন
    Library
    বাংলা বইয়ের উপহার কার্ড
    লেখকের বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    PDF বই
    অনলাইন বুকস্টোর
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা কৌতুক বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি

    কী যে আবোলতাবোল দেখল, ‘আর ঘুম আসছে না। শুয়ে শুয়ে ভেড়া গুনতে লাগল অদিতি। ভেড়াগুলো ক্রমে গাড়ি হয়ে যেতে লাগল, রকমারি গাড়ি, বড়, ছোট, মাঝারি, তারপরে সমস্ত আধো—জাগর চেতনা জুড়ে বৃষ্টি নামল। ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে প্রচণ্ড বাত্যায় বৃষ্টির ধারা, উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে…। অদিতি আর অপেক্ষা করে না। আস্তে আস্তে বেরিয়ে আসে ঘর থেকে, পা টিপে টিপে স্টুডিয়োয় চলে যায়। অসমাপ্ত ক্যানভাসের পাশে আর একটা ছোট ইজেলে কাগজ আঁটে। অনন্য অভিনিবেশে এঁকে যায়, ভেজায়, টেনে নেয় গুলে নেয় জল রং, গড্ডলিকা এবং গাড়ি, গড্ডলিকা এবং গাড়ি এবং সবই বৃষ্টিতে মুছে মুছে দেয়। মাঠ, ঘাস, প্রাসাদ, সব। মোছা মোছা জলে, প্রায় প্রবহমান একটা মূর্তি, ফিগার সমস্তটাকে আলিঙ্গন করে জেগে থাকে দিগন্ত ছুঁয়ে।

    ঢং ঢং করে পাঁচটা বাজল। ঘুমের নেশায় চক্ষু লাল, হাত থেকে তুলি খসে পড়ে, টুলে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ে। টুলময় ছড়িয়ে থাকে বাদামি চুল। হাত দুটো দিয়ে মাথাটা ঘেরা। রাতপোশাক—পরা শরীরটা শিথিল, অথচ শিথিল নয়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleট্রেকার্স – বাণী বসু
    Next Article জন্মভূমি মাতৃভূমি – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }