Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ঝিন্দের বন্দী – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প208 Mins Read0
    ⤶ ⤷

    ০৪. আলু পৌঁছিল

    চতুর্থ পরিচ্ছেদ
    আলু পৌঁছিল

    ছোট লাইনের রেলপথ ব্রিটিশ রাজ্যের সদর স্টেশন ছাড়িয়া প্রায় ত্রিশ মাইল পার্বত্য চড়াই ঘুরিতে ঘুরিতে উঠিয়া যেখানে শেষ হইয়াছে, সেইখান হইতে ঝিন্ রাজ্যের আরম্ভ। এই ছোট লাইনের ছোট ঘোট গাড়িগুলি পাহাড়ী পথে কখনো হাঁপাইতে হাঁপাইতে, কখনো বাঁশীর আর্তস্বরে চিৎকার করিতে করিতে বহির্জগতের যাত্ৰীগুলিকে ঝিন্দের তোরণদ্বার পর্যন্ত পৌঁছাইয়া দিয়া যায়। এই ত্রিশ মাইলের মধ্যে কেবল আর একটি স্টেশন আছে —সেটি ঝড়োয়া স্টেশন। ঝিঝড়োয়ার গিরিসঙ্কটে প্রবেশের উহা দ্বিতীয় দ্বার। এই দুই স্টেশনে নামিয়া যাত্রীদের হাঁটা পথ ধরিতে হয়। ঝিন্ঝড়োয়া রাজ্যের মধ্যে এখনো রেল প্রবেশ করে নাই।

    উত্তুঙ্গ পাহাড়ের কোলের কাছে ছোট সুদৃশ্য ঝি স্টেশনটি নিতান্তই খেলাঘরের স্টেশন বলিয়া মনে হয়। কারণ এইখান হইতে অভ্রভেদী পর্বতের শ্রেণী শৃঙ্গের পর শৃঙ্গ তুলিয়া আকাশের একটা দিক একেবারে আড়াল করিয়া দিয়াছে। উহারই অভ্যন্তরে, মালার ভিতর নারিকেলের শস্যের ন্যায় ঝিন্ঝড়োয়া রাজ্য লুকাইয়া আছে। স্টেশনের সম্মুখ হইতে একটা অনতিপ্রশস্ত পথ পাহাড়ের উপর উঠিতে আরম্ভ করিয়াছে। মাড়োয়ারীর পাগড়ির মত সরু পথ পর্বতের বিরাট মস্তক বেষ্টন করিয়া ঘুরিয়া ঘুরিয়া উর্ধ্বে উঠিয়াছে। সে পথে ঘোড়া কিম্বা মানুষ-টানা রিকশা চলিতে পারে, কিন্তু অন্য কোনো প্রকার যানবাহনের চলাচল অসম্ভব।

    স্টেশনের সংলগ্ন একটি ক্ষুদ্র টেলিগ্রাফ অফিস, সেখান হইতে টেলিগ্রাফ তারের একটা প্রান্ত পাহাড়ের ভিতর দিয়া ঝিন্দের দিকে গিয়াছে। স্টেশনের কাছে দুইটি দোকান, একটি সরাইখানা শহর বাজার কিছুই নাই। দিনে রাত্রে দুইবার ট্রেন আসে, সেই সময় যা-কিছু যাত্রীর ভিড়। অন্য সময় স্থানটি নিঝুমভাবে নিশ্চিন্ত মনে ঝিমাইতে থাকে।

    দ্বিপ্রহরের কিছু পরে ঝিন্ স্টেশনের স্টেশনমাস্টার প্ল্যাটফর্মের উপর রৌদ্রে চারপাই বিছাইয়া নিদ্রাসুখ উপভোগ করিতেছিলেন, দূর হইতে ট্রেনের বাঁশীর শব্দে তাঁহার ঘুম ভাঙিয়া গেল। তিনি তখন ধীরে-সুস্থে গাত্রোখান করিয়া কুলি ডাকিয়া সিগন্যাল ফেলিবার হুকুম দিলেন; আর একজন কুলিকে চারপাইখানা সরাইয়া ফেলিতে বলিলেন। তারপর চোখে চশমা ও মাথায় টুপি আঁটিয়া গম্ভীরভাবে কঙ্করাকীর্ণ প্ল্যাটফর্মের উপর পদচারণ করিতে লাগিলেন।

    লোহালক্কড়ের ঝন ঝন ঝড় ঝড় শব্দে, ইঞ্জিনের পরিশ্রান্ত ফোঁস ফোঁস আওয়াজ এবং বাঁশীর গগনভেদী চিৎকারে শব্দজগতে বিষম হুলস্থূল বাধাইয়া ট্রেন আসিয়া পড়িল। গাড়ি থামিলেই গুটিকয়েক আরোহী মন্থরভাবে মোটঘাট লইয়া গাড়ি হইতে অবতরণ করিল। অধিকাংশই মোসাফির, তাহার মধ্যে দুএকজন ভদ্রলোকশ্রেণীভুক্ত–দেখিলে মনে হয় ঝিন্দে বেড়াইতে আসিয়াছে। সম্প্রতি রাজ-অভিষেক উপলক্ষে আবার একটা কিছু কাণ্ড ঘটিতে পারে, এই আশায় সংবাদপত্রের একজন রিপোটারও সংবাদ সংগ্রহ করিবার জন্য এই ট্রেনে আসিয়াছে।

    স্টেশনমাস্টার মহাশয় অবিচলিত গাম্ভীর্যের সহিত যাত্রীদের টিকিট গ্রহণ করিলেন, তারপর প্ল্যাটফর্মের ফটক বন্ধ করিয়া নিজের ঘরে আসিয়া বসিলেন। স্টেশনমাস্টারের নাম স্বরূপদাস; লোকটির বয়স হইয়াছে; গত বিশ বৎসর তিনি এই ঝিন্দের সিংহদ্বারে প্রহরীর কাজ করিতেছেন। বাহিরের লোক যে কেবল তাঁহার কৃপায় ঝিন্দে প্রবেশ-লাভ করিতে পারে একথা সর্বদা তাঁহার মনে। জাগরূক থাকে। তাই নিজের পদমর্যাদা স্মরণ করিয়া আগন্তুক যাত্রীদের সম্মুখে তিনি অত্যন্ত গম্ভীর হইয়া থাকেন। স্পর্ধারত কোনো যাত্রী কখনো কিছু জিজ্ঞাসা করিলে, তিনি সগর্ব বিস্ময়ে কিছুক্ষণ তাহার দিকে চাহিয়া থাকিয়া উত্তর না দিয়াই অবজ্ঞাভরে আবার নিজের কাজে মনঃসংযোগ করেন।

    ঘরে বসিয়া স্বরূপদাস দৈনিক হিসাব প্রায় শেষ করিয়াছেন এমন সময় দ্বারের নিকট হইতে শব্দ আসিল—স্টেশনমাস্টার, এখনি আমার দুটো ভালো ঘোড়া চাই।

    ক্রুদ্ধ বিস্ময়ে ভীষণ ভ্রূকুটি করিয়া মুখ তুলিতেই স্টেশনমাস্টার একেবারে কাঠ হইয়া গেলেন। দেখিলেন দ্বারের উপর দাঁড়াইয়া—সদার ধনঞ্জয় ক্ষেত্রী। প্রকাণ্ড পাগড়ি তাঁহার সুকৃষ্ণ মুখের উপর ছায়া ফেলিয়াছে বটে, কিন্তু কানের রুবি দুইটা খরগোসের চোখের মত জ্বলিতেছে। স্বরূপদাস দাঁড়াইয়া উঠিয়া ফৌজী প্রথায় সেলাম করিল। মুখ দিয়া সহসা কথা বাহির হইল না।

    ধনঞ্জয় ঈষৎ রুক্ষস্বরে বলিলেন–শুনতে পাচ্ছ? এখনি দুটো ভাল ঘোড়া আমার চাই। ঝিন্দে যেতে হবে।

    যো হুকুম! বলিয়া আর একবার সেলাম করিয়া প্রায় দৌড়িতে দৌড়িতে স্বরূপদাস বাহির হইয়া গেল।

    মিনিট দশেক পরে ফিরিয়া আসিয়া সে খবর দিল যে, সৌভাগ্যবশত দুইটা ঘোড়া পাওয়া গিয়াছে— জিন্ চড়াইয়া মোসাফিরখানার ফটকের কাছে প্রস্তুত রাখা হইয়াছে, এখন সর্দার মর্জি করিলেই হয়।

    সর্দার একখানা দশটাকার নোট তাহার সম্মুখে ফেলিয়া দিয়া বলিলেন–গোলমাল করো না। তোমার ঘরে গিয়ে দোর বন্ধ কর। উঁকি মেরো না বুঝলে? যাও।

    নোটখানা কুড়াইয়া লইয়া স্বরূপদাস সবিনয়ে নিজের ঘরে ঢুকিয়া ভিতর হইতে দ্বার বন্ধ করিয়া দিল। সর্দার ধনঞ্জয় এখন একবার প্ল্যাটফর্মের চারিদিকে তাকাইয়া দেখিলেন— কেহ কোথাও নাই। কুলি দুইটা চলিয়া গিয়াছে পরদিন সকালের আগে ট্রেন ছাড়িবে না, কাজেই তাহাদের ছুটি। আগত ট্রেনের গার্ড, ড্রাইভার, ফায়ারম্যানেরা বোধ করি ক্লান্তি বিনোদনের জন্য সরাইখানায় ঢুকিয়াছে। পরিত্যক্ত গাড়িখানা নিষ্প্রাণভাবে লাইনের উপর পড়িয়া আছে। সর্দার ধনঞ্জয় একখানা প্রথম শ্রেণীর গাড়ির সম্মুখে গিয়া ডাকিলেন—বেরিয়ে আসুন রাস্তা সাফ।

    একজন সাহেববেশধারী লোক গাড়ি হইতে নামিলেন। মাথায় ফেল্টের টুপি মুখের উধ্বাংশ প্রায় ঢাকিয়া দিয়াছে, ওভারকোটের উল্টানো কলারের আড়ালে মুখের অধোভোগ ঢাকা। এই দুয়ের মধ্য হইতে কেবল নাকের ডগাটুকু জাগিয়া আছে।

    দুইজনে নীরবে স্টেশনের ফটক পর্যন্ত গেলেন। তারপর ধনঞ্জয় বলিলেন–একটু দাঁড়ান–আমি আসছি!

    ফিরিয়া স্টেশনমাস্টারের ঘর পর্যন্ত আসিয়া ধনঞ্জয় দ্বার ঠেলিয়া দেখিলেন বন্ধ। জিজ্ঞাসা করলেন—মাস্টার ঘরে আছ?

    ভিতর হইতে শব্দ হইল— হুজুর!

    উঁকি মারোনি তো?

    জী নহি।

    আবার হুঁশিয়ার করে দিচ্ছি, যদি কিছু বুঝে থাকো কারুর কাছে উচ্চারণ করো না। উচ্চারণ করলে গদানা নিয়ে মুস্কিলে পড়বে। বুঝেছ?

    ভীতকণ্ঠে জবাব আসিল–হুজুর।

    মৃদু হাসিয়া ধনঞ্জয় ফিরিয়া গেলেন। সরাইখানার সম্মুখে দুইজনে দুই ঘোড়ায় চড়িয়া পার্বত্য পথ ধরিয়া উঠিতে আরম্ভ করিলেন। কিছুক্ষণ নীরবে চলিবার পর ধনঞ্জয় সঙ্গীর দিকে ফিরিয়া বলিলেন—এতদূর পর্যন্ত তো নিরাপদে আসা গেছে মাঝে আঠারো মাইল বাকী—আজ রাত্রে যদি আপনাকে রাজমহলের মধ্যে পুরতে পারি— তারপরে ব্যস। স্টেশনমাস্টারকে খুব ধমক দিয়েছি সে যদি বা কিছু সন্দেহ করে থাকে– ভয়ে প্রকাশ করবে না।

    ধনঞ্জয় যদি সঞ্জয়ের মত দূরদর্শী হইতেন, তাহা হইলে দেখিতে পাইতেন, তাঁহারা পর্বতের আড়ালে অন্তর্হিত হইলে পর স্টেশনমাস্টার আস্তে আস্তে ঘর হইতে বাহির হইল। তারপর সাবধানে চারিদিকে দৃষ্টিপাত করিয়া সহসা দৌড়িতে আরম্ভ করিল। টেলিগ্রাফ অফিসে পৌঁছিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল–বৃজলাল, জলদি, জলদি, একটা ফর্ম দাও তো। জরুরী তার পাঠাতে হবে।

    বৃজলাল একহাতে কল নাড়িতে নাড়িতে অন্য হাতে একটা ফর্ম দিল। মাস্টার কিছুক্ষণ ভাবিয়া তাহাতে লিখিল–

    আলু পৌঁছিয়াছে, সঙ্গে একটি অন্য মাল আছে চেনা গেল না। ঘোড়ার পিঠে ঝিল্ রওনা হইল।

    এই লিখিয়া নিজের নাম সহি করিয়া টেলিগ্রামটি রাজধানীর এক ক্ষুদ্র ব্যবসায়ী পুরুষোত্তমদাসের নামে পাঠাইয়া দিল।

    তারপর নিজের গুদানার কথা ভাবিতে ভাবিতে ঘরে ফিরিয়া আসিল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরিমঝিম – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    Next Article বিষের ধোঁয়া – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    কবিতাসংগ্রহ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    দাদার কীর্তি – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    বিষের ধোঁয়া – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    রিমঝিম – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ছায়াপথিক – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    মনচোরা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }