Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ট্রেইটরস ইন দ্য শ্যাডোস : এম্পায়ার অব দ্য মোগল -অ্যালেক্স রাদারফোর্ড

    লেখক এক পাতা গল্প453 Mins Read0
    ⤷

    ০১. বাঘ-নখ

    ট্রেইটরস ইন দ্য শ্যাডোস : এম্পায়ার অব দ্য মোগল (৬) / মূল : অ্যালেক্স রাদারফোর্ড / ভাষান্তর : কাজী আখতারউদ্দিন

    শাসন করার কাজটি এতই সূক্ষ্ম যে, একজন রাজাকে তাঁর নিজ ছায়ার প্রতিও ঈর্ষান্বিত হতে হয়।
    -সম্রাট আওরঙ্গজেব

    ০১. বাঘ-নখ

    একটি সমর সভায় যোগ দিতে দাক্ষিণাত্যের পাহাড়ি পথ দিয়ে পাশাপাশি ঘোড়ায় চড়ে যেতে যেতে দাড়িওয়ালা মারাঠা সেনানায়ক তার সঙ্গীর সাথে কথা বলছিল–বিখ্যাত বিজাপুরী সেনাপতি আফজাল খান শিবাজীকে সাময়িক অস্ত্রবিরতির আহবান জানিয়েছিলেন, যাতে ওরা পরস্পর সাক্ষাৎ করে যুদ্ধ থামাবার শর্ত নিয়ে বিজাপুরীদের সাথে একমত হতে পারেন। শিবাজী সাময়িক অস্ত্রবিরতি এবং দেখা করার বিষয়ে রাজি হলেন। তবে আফজাল খানকে তার বিশ্বাস নেই, তাই সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিলেন। তিনি পাহাড়ের উপরে অবস্থিত তার দুর্গের নিচে ঘন জঙ্গলের মাঝে গাছ কেটে পরিষ্কার করে একটি খোলা জায়গায় সাক্ষাতের স্থান নির্ধারণ করলেন। আফজাল খানের অহমিকার কথা ভেবে তিনি এই স্থানটির ঠিক মাঝখানে রেশমি পর্দা ঝুলানো একটি জমকালো তাঁবু খাড়া করলেন। তারপর জঙ্গলের মধ্য দিয়ে ফাঁকা স্থানটি পর্যন্ত দুটি পথ তৈরি করলেন। একটি তার নিজের দুর্গের দিক থেকে, অপরটি আফজাল খানের শিবিরের দিক থেকে। তিনি তার শত্রুকে চিঠি লিখে জানালেন–এরকম একটি জাঁকজমকপূর্ণ পরিবেশ এমন দুইজন বিখ্যাত নেতার গুরুত্বপূর্ণ সাক্ষাতের জন্যই অপেক্ষা করছে। তিনি আফজাল খানকে প্রথমে এসে এই চমৎকার পরিবেশ উপভোগ করতে আহ্বান জানালেন। তার এসব করার উদ্দেশ্য, যাতে তিনি জানতে পারেন আফজাল খান কোন পথ দিয়ে আসেন এবং নিজে আসার আগে পাহাড়ের উপরের দুর্গ থেকে পরিষ্কারভাবে শত্রুর আগমন লক্ষ করতে পারেন।

    এতেও সন্তুষ্ট না হয়ে তিনি পঞ্চাশজন পদাতিক সৈন্য পাঠিয়ে খোলা জায়গাটির চারদিকে ঘন জঙ্গলে লুকিয়ে থাকতে বললেন। আমি আমার লোকজনসহ তাদের মধ্যে ছিলাম। অস্ত্রসহ ভালোভাবে লুকোবার জন্য তিনি আমাদেরকে পাতাসহ গাছের ডালপালা শরীরে বাঁধার নির্দেশ দিলেন। সাক্ষাৎকারের নির্দিষ্ট সময় ঘনিয়ে আসতেই, শিবাজি তার দুর্গের উঁচু প্রাকার বেষ্টিত ছাদ থেকে দেখতে পেলেন–আফজাল খান প্রায় একশো লোক নিয়ে আসছেন। সাথে সাথে তিনি গোপিনাথ ব্রাহ্মণ নামক দূতকে পাঠালেন। আফজাল খানকে স্মরণ করিয়ে দেওয়া হল যে, তারা উভয়েই শুধু একজন সশস্ত্র দেহরক্ষী সাথে নিয়ে আসার বিষয়ে সম্মত হয়েছিলেন। তাই তাকে প্রস্তাব দেওয়া হল বাকি সেনাদেরকে এক মাইল দূরে একটি টিলার কাছে থামাতে। এই স্থানটি আগেই দৈবাৎ লাল ক্রস চিহ্ন দিয়ে রেখেছিলেন।

    যথাসময়ে বিজাপুরী সেনাপতি টিলার কাছে তার লোকজনদের ছেড়ে বাকি পথটুকু কেবল একজন দেহরক্ষীসহ পালকিতে চড়ে তাবুতে পৌঁছলেন। আমি আমার লোকজনসহ পথের কাছেই লম্বা ঘাসের জঙ্গলের মাঝে লুকিয়ে ছিলাম। সবাই স্থির থাকতে চেষ্টা করছিলাম, তবে একটা কথা কি জান, ব্যাপারটা এতো সহজও ছিল না। একে তো গরম তার উপর চারদিকে মশা-মাছি ভন ভন করছিল। আমাদের উপর নির্দেশ ছিল, আফজাল খান কোনো চালাকি করার চেষ্টা করলে আমরা বের হয়ে আসবো। সোনার কাজকরা চার বেহারার পালকিতে চড়ে তিনি আমাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় দেখলাম, তার দেহে কোনো বর্ম নেই। কেবল একটি দুধসাদা ঢোলা আলখাল্লা পরে রয়েছেন, কোমরে রত্নখচিত কোমরবন্ধ বাঁধা। তাকে অনুসরণ করা মাথা কামানো বলিষ্ঠ দেহরক্ষীকে আমি চিনতে পারলাম। চেনার ভাল কারণ, সে ছিল সাঈদ বান্দা। তোমার ওখান থেকে আমার নাকের উপর যে কাটা দাগটা দেখতে পাচ্ছো, সেটা এই মাথা কামানো দানবটির তরোয়ালের আঘাতের ফলে হয়েছে। আমি যেখানে লুকিয়ে ছিলাম সেখান থেকে প্রায় একশো গজ দূরে ছোট দলটি তাবুর কাছে পৌঁছাবার পর বেহারারা পালকি নিচে নামিয়ে একটু পিছিয়ে মাটিতে আসন পেতে বসলো। আফজাল খান তার দেহরক্ষী সাঈদ বান্দাকে তাবুতে ঢুকতে ইশারা করলেন। সে ভেতরে ঢুকে এক মুহূর্ত পরেই বেরিয়ে এল। আপাতত সবকিছু ঠিকঠাক আছে দেখে সন্তুষ্ট হয়ে আফজাল খানকে ইশারা করলো। আফজাল খান পালকি থেকে বেরিয়ে তাঁবুতে ঢুকলেন।

    এরপরই আমি পাহাড়ের উপরে দুর্গ থেকে তুর্যধ্বনির শব্দ শুনতে পেলাম। কয়েক মিনিট পর শিবাজি পায়ে হেঁটে এগিয়ে এলেন। তিনিও নীল সুতির সাধারণ একটি পোশাক পরে ছিলেন। আফজাল খানের মতো তিনিও একজন মাত্র দেহরক্ষী সাথে নিয়ে এসেছেন। শিবাজি তাঁবু থেকে কয়েক পা থাকতেই আফজাল খান দরজার কাছে হাজির হলেন। ওরা একটি বেমানান জুটি ছিল আফজাল খান চওড়া, গাট্টাগোট্টা ধরনের আর ভালুকের মতো লোমশ দেহ। আর আমাদের নেতা ছিলেন ছোটখাট হালকা-পাতলা গড়নের, তারের মতো পাকানো দেহ। সেনাপতির কাছে এসে শিবাজি একটু ঝুঁকলেন। আর সেনাপতি মুখে চওড়া হাসি নিয়ে দুই হাত দুই দিকে মেলে এগিয়ে গেলেন, যেন তাকে আলিঙ্গন করতে যাচ্ছেন। ঠিক তখনই একটি ধাতুর ঝিলিক চোখে পড়লো। আফজাল খান তার চওড়া আস্তিনের মধ্যে একটি ছোরা লুকিয়ে রেখেছিলেন, এখন সেটা বাগিয়ে শিবাজির বুক বরাবর আঘাত হানলেন। কিন্তু তুমি তো জান শিবাজি কিরকম দ্রুত আর ক্ষিপ্রতাসম্পন্ন। তিনি ঝট করে পেছনে শরীর দোলালেন। ধারালো ছুরিতে কেবল তার নীল আলখাল্লাটি সামান্য কেটে গেল। আমি আমার লোকজনসহ এক লাফে দাঁড়িয়ে অস্ত্র নিয়ে সামনে ছুটলাম। এদিকে শিবাজি আফজাল খানের উপর ঝাঁপিয়ে পড়লেন। আফজাল খান আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লেন, সাদা আলখাল্লা লাল টকটকে রক্তে ভিজে গেল।

    তাহলে এটা সত্যি–শিবাজি বাঘ-নখ ব্যবহার করেছিলেন?

    হ্যাঁ, ওটা তিনি তার ডান হাতে লুকিয়ে রেখেছিলেন। আর তার ধারালো ইস্পাত দিয়ে কাজটি সমাধা করেন। যখন শিবাজি আফজাল খানের দেহরক্ষী সাঈদ বান্দার দিকে ফিরলেন, তখন পালকির সেই সাহসী বেহারাগুলো ছুটে এসে সেনাপতিকে ধরাধরি করে পালকিতে তুলে নিল। তারপর পেছনে রক্তের ধারা ফেলে রেখে পালকি নিয়ে পথে নামলো। আমি চিৎকার করে আমার লোকদেরকে বেহারাদের পাকড়াও করতে বললাম, এদিকে আফজাল খানকে। পালকি থেকে টেনে নামালাম। তখন তার মুমূর্ষ অবস্থা, কাজেই খুব সহজেই তার বিশাল ভূঁড়িতে তরোয়াল ঢুকিয়ে তাকে শেষ করে দিলাম। তারপর শিবাজির দিকে ছুটে গেলাম, ভেবেছিলাম সাঈদ বান্দাকে হত্যা করে অপমানের প্রতিশোধ নেবো, এতে শিবাজিকেও সাহায্য করা হবে। কিন্তু তরোয়ালধারী লোকটি ততক্ষণে মর মর অবস্থায় হাঁটু ভেঙ্গে পড়ে যাচ্ছিল। বাঘ-নখের আঘাতে তার গলা চিরে দুফাঁক হয়ে গিয়েছিল, সে দু-হাতে গলা ধরে রেখেছিল। তার কণ্ঠনালী চিরে ফিনকি দিয়ে রক্ত ঝরে দাক্ষিণাত্যের লাল মাটি ভিজে যাচ্ছিল। প্রায় শাসরুদ্ধ হয়ে সেনানায়ক কথা থামালো, সে যেন আবার সেই লড়াইয়ে ফিরে গেছে।

    কয়েক মুহূর্ত পর তার সঙ্গী বললো, এই গল্প বার বার শুনেও আমার ক্লান্তি নেই। কিন্তু আপনার কি মনে হয়, শিবাজি আমাদেরকে আজ কেন এখানে ডেকেছেন? নতুন কোনো অভিযানের পরিকল্পনা হচ্ছে নাকি?

    সেটা শীঘ্রই জানতে পারবো।

    লোক দুটি শিবাজির প্রধান তাঁবুর কাছে পৌঁছে ঘোড়া থেকে নামতেই গোধূলি হয়ে এলো। তাঁবুর ভেতরে ঢুকে ওরা দেখলো মারাঠি নেতা ইতোমধ্যেই জ্বালাময়ী ভাষণ দিয়ে চলেছেন। মারাঠিদের ধর্মবিশ্বাসের প্রতি যার কোনো শ্রদ্ধা নেই, সেই মোগল সম্রাট আওরঙ্গজেবকে মারাঠিদের দেশে একজন ভিনদেশি হানাদার হিসেবে ধিক্কার জানাতে গিয়ে প্রচণ্ড আবেগে তার দু-চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। তিনি আমাদেরকে বলেন, পাহাড়ি ইঁদুর, অথচ তিনি নিজেই একজন পরজীবী কীট। ক্ষমতার লোভে নিজের ভাইদেরকে শেষ করে দিয়েছেন। অন্যায়ভাবে সিংহাসন দখলের জন্য এতোগুলো বছর তাঁর পিতাকে বন্দী করে রেখেছেন, যা তাঁর নিজ ধর্ম বিশ্বাসে একটি গর্হিত অপরাধ। ইঁদুর হই বা না হই, আমরা তাঁর হাত কামড়ে দিয়েছি আর বার বার কামড়াতেই থাকবো যতক্ষণ না আমরা তাঁর কবল থেকে সম্পূর্ণ মুক্ত হই।

    জ্বালাময়ী ভাষণ এবং নাটকীয় অঙ্গভঙ্গি দিয়ে শিবাজি তার লোকদের মনে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিয়ে তার পরিকল্পনা খুলে বললেন। আমরা উত্তর পশ্চিমে যাবো, ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাতে চলবো, যাতে লোকজনের চোখে না পড়ি। তারপর সবাই একত্রিত হয়ে মোগলদের সম্পদশালী সুরাট বন্দর আক্রমণ করে লুণ্ঠন চালাবো। আমার গুপ্তচরেরা জানিয়েছে গর্বিত আওরঙ্গজেব বোকার মতো এই বন্দরের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল রেখেছেন। তাঁর বিশ্বাস কেউ এখানে আক্রমণ করতে সাহস করবে না। শীঘ্রই জানতে পারবেন, তার নিজের আর আমাদের লোকদের সামনে তাকে নতজানু হতে হবে। এখন সবাই যাও, যুদ্ধের জন্য আর সেই সাথে অর্জিত পুরস্কার ও চিরস্থায়ী বিজয় গৌরবের জন্য প্রস্তুত হও! তার কথায় সায় দিয়ে তার সেনানায়কেরা গর্জে উঠলো।

    দেরিতে আসা দুই সেনানি বের হওয়ার সময়, একজন অপরজনকে বলছিল, এবার আওরঙ্গজেবের গলাকে বাঘ-নখ থেকে সতর্ক হতে হবে।

    *

    ঘোড়ায় চড়ে শিবাজি বললেন, এখনই সময়। মোগলদেরকে তাদের অপরাধ আর বিজয় অভিযানের জন্য রক্ত দিয়ে মূল্য দিতে হবে। তাদেরকে মনে করিয়ে দিতে হবে হিন্দুস্তান আমাদের, তাদের নয়। তারপর তিনি পায়ের গোড়ালি দিয়ে কালো ঘোড়াটির পাঁজরে গুঁতো দিলেন। একটি ঝোঁপের আড়াল থেকে লাফ দিয়ে বের হয়ে ঘোড়াটি সৈকতের নরম বালুর উপর দিয়ে ছুটে চললো। পাঁচশো লোক নিয়ে শিবাজি সুরাটের চারপাশ ঘিরে থাকা নিচু মাটির দেয়ালের দিকে ছুটে চললেন। পশ্চিম দিকে তার মাসব্যাপী যাত্রা বেশ দ্রুত হয়েছিল এবং অধিকাংশ সময় তারা কারও চোখে পড়েনি। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে চলছিল। যেসব মোগল সেনানায়ক এসব ছোট ছোট দলের কথা শুনেছিল তারা এদেরকে ঘুরে বেড়ানো ডাকাত মনে করে খুব একটা পাত্তা না দিয়ে নিজেদের আরাম আয়েশে মত্ত হয়ে পড়ে। অবশ্য শীঘ্রই তারা এবং তাদের মতো অন্যরাও নিজেদের ভুল বুঝতে পারবে।

    ঘামে ভেজা দেহ নিয়ে ঘোড়াটি প্রতিরক্ষার প্রথম বাধা-তিনফুট উঁচু দেয়ালটি টপকাতে এক লাফ দিতেই শিবাজি তার তরোয়াল সামনে বাগিয়ে ঘোড়াটির ঘাড়ের দিকে একটু ঝুঁকলেন। দেয়ালের পেছন থেকে আত্মরক্ষার জন্য দাড়িওয়ালা একজন মোগল সৈন্য এক হাত উঠাতেই শিবাজি তার তরোয়ালের এক কোপে সৈন্যটির হাত কব্জি থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। সৈন্যটিকে পেছনে ফেলে শিবাজি আবার তরোয়াল চালালেন। দ্বিতীয় আঘাতটি পড়লো একজন মোগল সেনা কর্মকর্তার মুখে। লোকটির দাঁত ভেঙ্গে রক্তাক্ত চোয়াল বুকের উপর ঝুলে পড়লো। সামান্য যে কজন মোগল সেনা বাইরের দেয়াল প্রতিরক্ষার দায়িত্বে ছিল, তারা শহরের ভেতরের দেয়ালের দিকে ছুটে চললো। কয়েকজন তাদের অস্ত্র ফেলে ছুটে পালালো। তারপর শিবাজি একের পর এক গাদা বন্দুকের গুলি ছোঁড়ার ফট ফট আওয়াজ শুনতে পেলেন। তার পাশের বেগুনি রঙের পাগড়িপরা মারাঠি সৈন্যটি বুকে হাত চেপে ধীরে ধীরে ঘোড়ার পিঠ থেকে মাটিতে লুটিয়ে পড়লো। পেছন থেকে ছুটে আসা ঘোড়াগুলো খুর দিয়ে তাকে মাড়িয়ে গেল। কাছাকাছি আরেকটি ঘোড়া পা ভাঁজ করে বালুর উপর লুটিয়ে পড়লো, সাথে সাথে এর আরোহীও ছিটকে মাটিতে পড়লো। তারপর আরো দুই-তিনজন মারাঠি মাটিতে পড়ে গেল। তবে বাদবাকিরা দৃঢ়তার সাথে ঘোড়া ছুটিয়ে চললো।

    সুরাটের উপরের দিকে তাকিয়ে শিবাজি শহরের দক্ষিণ দিকের বন্ধ ফটকের ঠিক পেছনে একটি দুই-তিনতলা ভবনের সমতল ছাদে গাদা বন্দুকধারী একদল মোগল সেনার ছায়ামূর্তি দেখতে পেলেন। লোহার দণ্ড দিয়ে ঠেলে ঠেলে বন্দুকের নলে বারুদ ভরে তারা আবার গুলি ছোঁড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বামহাতে ঘোড়ার মুখ সেদিকে ঘুরিয়ে শিবাজি চিৎকার করে উঠলেন, ওরা বন্দুকে বারুদ ভরার আগেই ফটকের দিকে ছোটো। সেই সাথে ডান হাতের তরবারি দিয়ে ছুটে পালানো একজন মোগল সেনার পিঠে আঘাত করলেন। শীঘ্রই তার কয়েকজন লোকসহ তিনি ফটকের কাছে পৌঁছলেন। তিনি আশা করছিলেন, ভেতরে যারা আছে তারা হয়তো ফটকের দরজা একটু ফাঁক করবে যাতে তাদের ছুটে আসা সঙ্গীরা ভেতরে ঢুকতে পারে। কিন্তু না, কঠিন মনের আত্মরক্ষাকারীরা যথেষ্ট বিচারবুদ্ধিসম্পন্ন, তারা বরং তাদের সাথিদেরকে ভাগ্যের হাতে ছেড়ে দেবে, কিন্তু তাকে ভেতরে ঢুকার সুযোগ দেবে না।

    শিবাজি দ্রুত ভাবতে লাগলেন, তাহলে কিভাবে তিনি লোকজনসহ শহরের ভেতরে ঢুকবেন?

    একবার ভাবলেন ঘোড়ার পিঠ থেকে দেয়ালে চড়লে কেমন হয়? না, প্রায় বার ফুট উচ্চতা খুব বেশি হয়ে যায়। একজনের উপর একজন দাঁড়িয়ে মানব-সিঁড়ি তৈরি করলে কেমন হয়? না, এটাও খুব ঝুঁকিপূর্ণ আর অনেক সময় লাগবে। তারপর হঠাৎ তার চোখে পড়লো একটি জংধরা ছোট কামানের নল মাটির দেয়ালের ছায়ায় পড়ে রয়েছে। তিনি চিৎকার করে বললেন, ঐ কামানের নলটা নাও, ওটাকে দুরমুশ হিসেবে ব্যবহার করা যাবে। ঘোড়ার পিঠ থেকে এক লাফে নেমে তিনি মাটিতে পড়ে থাকা কামানের নলটির দিকে ছুটলেন। তার কয়েকজন দেহরক্ষীও তাকে অনুসরণ করলো। এদের মধ্যে একজন হুমড়ি খেয়ে পড়ে আবার উঠে দাঁড়াল। একটু পরই বর্মের নিচে ঘামতে ঘামতে আটজন লোকসহ শিবাজি কামানের নলটি তুলে ফটকের সামনে বয়ে নিয়ে এলেন।

    একজন মারাঠি বললো, রাতেরবেলা ওরা বামদিকের যে ছোট দরজাটা ব্যবহার করে সেটার উপর আঘাত করলে হতো না?

    শিবাজি উত্তর দিলেন, ভালো কথা বলেছে। তিন বলার সাথে সাথে এর কজা লক্ষ্য করে আঘাত কর। হাঁপাতে হাঁপাতে ওরা কামানের ভারি নলটি একবার পেছনের দিকে নিয়ে সমস্ত শক্তি দিয়ে ছোট দরজাটির কজা লক্ষ্য করে আঘাত করলো। কোনো ফল নেই। আবার! এবার দরজার কিছু কাঠের টুকরা ভাঙ্গলেও, দরজাটি জায়গা মতোই রইল। আরো জোরে! তৃতীয় আঘাতে দরজাটি কজা থেকে খুলে এল। শক্তিশালী গড়নের একজন তরুণ দেহরক্ষী প্রথমে ঢুকলো, তারপর শিবাজি আর তার প্রায় বিশজন সেনা তাকে অনুসরণ করলো। একটু নিচু হয়ে ওরা দালানটির দিকে ছুটে চললো, যেখান থেকে মোগলরা গুলি ছুঁড়ছিল। হঠাৎ একজন মোগল সেনা গুলি ছুঁড়তেই তরুণ দেহরক্ষীটির পায়ে গুলি লাগতেই সে মাটিতে লুটিয়ে পড়লো। একজন মারাঠি সেনার হাতে বারুদভরা গাদা বন্দুক ছিল, সে ধীরে সুস্থে লক্ষ্য স্থির করে গুলি ছুঁড়লো। সবুজ জ্যাকেটপরা একজন মোগল সেনার শরীর মুচড়ে উঠলো, হাত পা ছুঁড়ে ছাদের উপর থেকে সে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে তার মাথা ফেটে ঘিলু বেরিয়ে গেল। বাদবাকিরা ছাদ থেকে লাফিয়ে নেমে পালাবার চেষ্টা করতে লাগলো। তবে মারাঠিরা তাদের উপর চড়াও হয়ে তলোয়ার চালাতে লাগলো, কেউ ছাড়া পেল না।

    শিবাজি আর তার লোকজনেরা একটু দম নেবার জন্য থামতেই একজন মারাঠি। দৌড়ে উপরে এসে বললো, মহারাজ, মোগলরা শহর ছেড়ে পালাচ্ছে। অস্ত্রসহ বড় একটি দল ঘোড়ায় চড়ে উত্তর দিকের ফটক দিয়ে পালাচ্ছে। মনে হল ওদের মধ্যে কয়েকজন সেনা কর্মকর্তাও আছে। অন্যরা নৌকা বেয়ে বন্দরে অপেক্ষমাণ মোগল জাহাজের দিকে যাচ্ছে। জাহাজগুলো ইতোমধ্যে পাল তুলতে শুরু করেছে।

    কাপুরুষের দল। ওদের টাকা-কড়ি কোথায় আছে খোজো–নির্দয়ভাবে আওরঙ্গজেব যে করের বোঝা আমাদের উপর চাপিয়ে দিয়েছে…তবে শহরের সাধারণ মানুষের কোনো ক্ষতি করো না। আমাদের মতো ওরাও মোগলদের হাতে অত্যাচারিত হয়েছে। তবে নিয়মানুযায়ী অনুসন্ধান করবে। মোগলরা ওদের রত্নভাণ্ডার ভালোমতোই লুকিয়ে রাখে।

    শিবাজি নিজে কয়েকজন লোক নিয়ে বন্দরের সামনের দিকে মুখ করা গুদামগুলোর একটির দিকে চললেন। তবে ওরা সাবধানে দালানের দেয়াল ঘেঁসে চললো, কেননা মোগলদের পালিয়ে যাওয়াটা একটি ফাঁদও হতে পারে। কিংবা ছাদে আরো মোগল সেনা ওঁৎ পেতে থাকতে পারে। তবে সৈকতে পৌঁছে ওরা দেখলো সব একেবারে নীরব। সকালের রোদে সাগরের পানি চিকচিক করছে। ওরা জনশূন্য জাহাজঘাট ঘুরে দেখলো, অন্যসময় জায়গাটি জনসমাগমে সরগরম থাকতো। বড় বড় কতগুলো উজ্জ্বল হলুদ রঙের কাপড়ের গাঁট জাহাজঘাটে পড়ে রয়েছে। কুলিরা যেখানে ফেলে রেখে পালিয়েছে, সেখানেই পড়ে রয়েছে। ফেলে রাখা দুটো পিপা থেকে মরিচ ধুলায় পড়ে রয়েছে। সৈকতে আছড়ে পড়া ছোট ছোট ঢেউয়ের শব্দ আর মাঝে মাঝে দু একটা গাংচিলের চিৎকার ছাড়া আর কোনো শব্দ নেই।

    শিবাজি তার লোকজনসহ নিঃশব্দে বেলেপাথরের কয়েকটি বড় বড় দালানের চারপাশ ঘিরে থাকা একটি উঁচু ইটের দেয়ালের দিকে এগোলেন। হঠাৎ একটি বন্দুকের গুলি শিবাজির কানের পাশ দিয়ে ছুটে গেল। আরো কয়েকটি গুলি তার পায়ের চারপাশে ধুলি উড়িয়ে গেল। একজন মারাঠি তার রক্তাক্ত পায়ের ডিম ধরে মাটিতে পড়ে গেল। শিবাজি চেঁচিয়ে উঠলেন, সবাই যে যেখানে পারো লুকাও। গুলি আসছিল ইটের দেয়ালঘেরা আঙিনাটি থেকে। গুপ্তচরের কাছ থেকে পাওয়া তথ্যানুসারে শিবাজি অনুমান করলেন এই দালানগুলোতে নিশ্চয়ই ইউরোপীয় বণিকরা থাকে। তার ধারণা সত্য প্রমাণিত হল যখন একটি দালানের উপরের তলা থেকে সাদা চামড়ার একজন মানুষ জানালা দিয়ে মুখ বের করে সাবধানে উঁকি দিল। গাদা বন্দুক হাতে আরেকটি লোক জানালার সামনে এসে দ্রুত একবার গুলি করেই বসে পড়লো। আরেকজন মারাঠি সেনা পড়ে গেল, রক্তে তার সাদা জামা লাল হয়ে গেল। তার একজন সঙ্গী সামনে ছুটে এল, তারপর তার কাঁধের নিচে হাত দিয়ে ধরে তাকে কাপড়ের গাঁটরির আড়ালে টেনে নিয়ে গেলো।

    শিবাজি একমুহূর্ত ভাবলেন। দালান-কোঠাগুলোর চারপাশ ঘিরে থাকা উঁচু দেয়ালের চারদিকে অন্তত পঞ্চাশ ফুট খোলা জায়গা রয়েছে। তার লোকেরা এই জায়গাটুকু পার হতে ভীত নয়, তবে নিসন্দেহে কয়েকজন মারা পড়বে। শুধু শুধু তাদের প্রাণ বিসর্জন দিয়ে কী লাভ? তাই তিনি বললেন, পিছু হটে পুরো দেয়ালটি ঘিরে ফেল আর নজর রাখা কেউ যেন এখান থেকে বের হতে কিংবা ঢুকতে না পারে। আমরা এখন মোগলদের কোষাগারের অনুসন্ধান করবো, তারপর বিদেশিদের ব্যাপারে সিদ্ধান্ত নেব।

    ঘণ্টা দুয়েক পার হল, তবে পুরোনো নগর দুর্গটিতে কয়েকটি রূপার মুদ্রা ছাড়া আর কিছুই পাওয়া গেল না। শিবাজি বুঝতে পারলেন ওরা আসল ধনভাণ্ডারের সন্ধান এখনও পায়নি, যা অবশ্যই আছে। দুটো বড় পাম গাছের ছায়ায় দাঁড়িয়ে হতবুদ্ধি হয়ে তিনি ভাবছিলেন মূল ধনরত্নগুলো ওরা কোথায় লুকিয়ে রেখেছে। এমন সময় পাকাচুলের একজন মারাঠি সেনা-কর্মকর্তা তার কাছে এসে বললো, মহারাজ, আমার একজন লোক বলছে, যখন সে ঐ কুয়াটির কিনারায় চারপাশে পাথরের আস্তরণ দেওয়া অংশটির উপর পা ঠুকছিল তখন এক জায়গায় ফাপা আওয়াজ শুনতে পেয়েছে। তার ধারণা এর নিচে হয়তো কোনো গোপন কুঠরি থাকতে পারে। কুয়াটির পানিতে আমি একটি পাথর ফেলে দেখেছি, যেরকম ধারণা করেছিলাম ততটুকু গভীর মনে হল না। লোকটির কথাই হয়তো সঠিক।

    ঠিক আছে, তাহলে ঐ পাথরের আস্তরণগুলো তুলে ফেল।

    মারাঠিরা দ্রুত কাজে লেগে পড়লো। হাতের কাছে যা পেল তাই দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পাথরের আস্তরণগুলো তুলতে শুরু করলো। দশ মিনিটের মধ্যে ওরা একটা খাড়া সিঁড়ি দেখতে পেল, সোজা কুয়াটির নিচের দিকে নেমে গেছে। তালা দেওয়া একটি ধাতব বেষ্টনী দিয়ে ঢোকার পথটি বন্ধ করা ছিল। গাদা বন্দুকধারী একজন মারাঠি তালাটির মধ্যে একটু বারুদের গুঁড়া ঢেলে, আগুন লাগিয়ে দিয়ে পেছনে সরে দাঁড়াল। দপ করে আগুন জ্বলে উঠতেই একটা দুম শব্দ হল, তারপর তারের জালটি খুলে গেল। ধোঁয়া আর অন্ধকারের মধ্য দিয়ে শিবাজি ভেতরে কয়েকটি লোহার সিন্দুক দেখতে পেলেন। তিনি চিৎকার করে বললেন, সিন্দুকগুলো খোল। তার হুকুম তামিল করতে তার লোকেরা ছুটে এল। একটু পরই ভারি ডালাগুলো খুলতেই ভেতরে থরে থরে সাজানো সোনা রূপার মুদ্রা পাওয়া গেল।

    ঠোঁটে মৃদু হাসি নিয়ে শিবাজি সবচেয়ে বড় সিন্দুকটির মুদ্রাগুলো পরীক্ষা করতে লাগলেন। সোনা-রূপার মুদ্রাগুলো তার আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ছিল। এমন সময় মোটাসোটা একজন মারাঠি সেনা-কর্মকর্তা তার কাছে ছুটে এল। এই লোকটি ইউরোপীয়দের আবাসের চতুর্দিক ঘেরাও করা সেনাদলের নেতৃত্বে ছিল। সে হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করলো, মহারাজ, ইউরোপীয়রা … এতটুকু বলেই সে দম নিতে থামলো।

    বল, ইউরোপীয়রা কী?

    ওরা তাদের জান-মাল রক্ষার বিনিময়ে মুক্তিপণের টাকা দেবার প্রস্তাব দিয়েছে।

    হ্যাঁ বল, তারপর।

    আরেকবার দম নিয়ে লোকটি আবার বলা শুরু করলো। সাদাচুলের দাড়িওয়ালা একজন ইউরোপীয় বণিক দুই হাত মাথার উপর তুলে জানালার সামনে এসে দাঁড়াল। সে আমাদের ভাষায় চেঁচিয়ে বললো, এখানে যে দায়িত্বে আছে, তার সাথে সে কথা বলতে চায়। আমি বাইরে এসে বললাম আমিই এখানে দায়িত্বে আছি। তখন সে কেবল বললো, আমরা তাদের কোনো ক্ষতি না করলে বণিকেরা আমাদেরকে কয়েক লাখ মুদ্রা দেবে। আমি তাকে জানালাম আপনিই একমাত্র ব্যক্তি, যিনি এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন, তবে আমি এখুনি আপনাকে কথাটি জানাচ্ছি।

    শিবাজি একটু থেমে চিন্তা করলেন। ইউরোপীয়রা উন্নত অস্ত্রশস্ত্রে সুসজ্জিত। শক্তিপ্রয়োগ করে ওদেরকে পরাজিত করতে প্রচুর ক্ষয়ক্ষতি ছাড়াও অনেক সময় লেগে যাবে। আর এই ফাঁকে মোগলরাও আরো সৈন্য নিয়ে ফিরে আসতে পারে। মুক্তিপণের টাকার পরিমাণটি বিশাল। আর তার সাথে এই সিন্দুকগুলোর টাকা মিলিয়ে তার লোকদের লুটপাটের ক্ষুধা মেটানো ছাড়াও হিন্দুস্তানের অত্যাচারী শাসকদের বিরুদ্ধে তার সমরাভিযানের খরচও দীর্ঘদিন চালানো যাবে। তাছাড়া এই বিদেশিদের শত্রু বানিয়ে কি লাভ, যেখানে শোনা যায় মোগলদের সাথে এদেরও সুসম্পর্ক নেই? এদের সমর্থন–বিশেষত ওরা যেসব আধুনিক অস্ত্রশস্ত্র যোগান দিতে পারবে, তা আমাদের মাতৃভূমিকে স্বাধীন করার ভবিষ্যৎ লড়াইয়ে বেশ কাজে লাগবে। ওদেরকে বল আমি ওদের প্রস্তাব গ্রহণ করেছি।

    *

    দিল্লির লাল কেল্লায় সন্ধ্যা ঘনিয়ে আসতেই কাকগুলো তাদের বাসার খোঁজে কা কা চিৎকার করতে করতে ফিরে আসতে লাগলো। খাস মহল থেকে বের হয়ে সম্রাট আওরঙ্গজেব দুই পাশে সারবেঁধে মাথা নুইয়ে থাকা অমাত্য এবং সিপাহসালারদের মধ্য দিয়ে হেঁটে তিনদিক খোলা দিওয়ান-এ-আম-এর দিকে হেঁটে চললেন। ডানে বামে না তাকিয়ে মার্বেল পাথরের মঞ্চে উঠে তিনি তার পিতার রত্নখচিত সোনার ময়ূর সিংহাসনে বসলেন। দুধ সাদা সাধারণ আলখাল্লা পরা দীর্ঘ, হলকা-পাতলা গড়নে তার কঠোর আত্মসংযমী ব্যক্তিত্ব প্রকাশিত হচ্ছে। লম্বা সুন্দর হাতের আঙুলগুলো সিংহাসনের ঝলমলে হাতলে রাখলেন। কাঁচা-পাকা দাড়ি সুন্দরভাবে ছাঁটা। বাজপাখির মতো বাঁকা নাকের উপরে হাসিহীন কালো চোখদুটো হলুদ রেশমি পোশাকপরা সুরাটের সুবেদারের দিকে স্থির হয়ে রয়েছে। দুজন প্রহরী তাকে এগিয়ে নিয়ে আসছিল। মঞ্চের বারো ফুট দূরত্বে এসে সুবদার মাটিতে লুটিয়ে পড়ে উপুড় হয়ে লম্বা হল।

    শান্ত ভাবলেশহীন কণ্ঠে আওরঙ্গজেব বললেন, উঠুন। এ ধরনের অসংযত, লোক দেখানো বিনয় দেখাবার প্রয়োজন নেই। আমার যা দরকার, তা হল সুরাটে আপনার কার্যকলাপের সঠিক ব্যাখ্যা। কিভাবে আপনি ভূঁইফোড় শিবাজি আর তার পাহাড়ি দস্যুদের শহর লুট করতে দিলেন?

    জাহাপনা, শহর রক্ষার জন্য আমার পর্যাপ্ত সেনা ছিল না। হাজার হাজার মারাঠি হঠাৎ আক্রমণ করে বসে। ওরা ধর্মোম্মাদ, নিজের জীবনের প্রতি ওদের কোনো দয়ামায়া নেই। তাছাড়া সুরাটের প্রতিরক্ষা ব্যবস্থা আপনার সিংহাসনে বসার শুরু থেকেই ঠিক ছিল না।

    আপনার আসলে মোট কতজন লোক ছিল?

    ছয়শো পঞ্চাশের বেশি না।

    আর কামান?

    দশটি। তবে সবকটিই ছোট আর পুরোনো আমলের।

    বাইরে থেকে কোনো বিপদ আসার খবর জানাতে নগরের সীমানার বাইরে প্রত্যন্ত এলাকায় ঘোড়সওয়ার টহলের ব্যবস্থা নেননি কেন?

    টহলদার ছিল…তবে ঘোড়সওয়ার ছিল না। এখন বুঝতে পারছি জাহাপনা, তা যথেষ্ট ছিল না।

    আরওরঙ্গজেব নীরবে সুবেদারের দিকে তাকিয়ে রইলেন।

    সুবেদার তোতলাতে শুরু করলো, জাঁহাপনা, আমি সকল নগরবাসীকে নির্দেশ দিলাম, যার যার মূল্যবান জিনিসপত্র নিয়ে জান বাঁচাতে গ্রামে গিয়ে আশ্রয় নিতে।

    আপনিও তাই করলেন, তাই না?

    সুবেদার মাথা নিচু করে বললো, হ্যাঁ।

    সুরাট ছেড়ে চলে গেলেন আর এদিকে চারদিন ধরে নগরে লুটপাট চললো।

    সুবেদার মাথা নেড়ে সায় দিল। হঠাৎ গলা শুকিয়ে যাওয়ায় তার মুখ থেকে কথা বের হচ্ছিল না। সারা মুখে দরদর করে ঘাম ঝরছে, হলুদ রেশমি আলখাল্লার কাঁধ ঘামে ভিজে গেছে।

    ইউরোপীয়রা কি করে তাদের সম্পদ রক্ষা করতে পারলো, অথচ আপনি পারলেন না?

    আতঙ্কে সুবেদারের দুচোখের মণি কাঁপছিল, দুহাত ঘষতে ঘষতে সে বললো, জাহাপনা, ওদেরতো ছোট একটি জায়গা ছিল, আর আমাকে গোটা শহরের প্রতিরক্ষা দেখতে হয়। তারপর থেমে একবার ঢোক গিলে আবার বলা শুরু করলো, বিদেশিদের হাতে নতুন নতুন অস্ত্র ছিল…আর আমার লোকও ছিল খুব কম…ওরা ভয় পাচ্ছিল মারাঠিরা হয়তো…

    আওরঙ্গজেব মনে মনে ভাবলেন, পরিষ্কার বুঝা যাচ্ছে সুবেদার বুঝতে পারে নি। যে, তিনি কতটুকু জানেন আর তার গুপ্তচরের জাল কতদূর ছড়িয়ে রয়েছে। তিনি বললেন, আপনার আগের বর্ণনা অনুযায়ী শহর রক্ষার জন্য, যে তিন হাজার সৈন্য নিযুক্ত করার কথা ছিল তার কি হল? তারপর আওরঙ্গজেব এক টুকরা কাগজ বের করে বললেন, আপনার স্বাক্ষর করা এই রশিদটি আমার খাজাঞ্চি আমাকে দিয়েছেন। রাজকীয় কোষাগার থেকে সেনাবাহিনীর খরচ জোগাতে আপনাকে বার্ষিক যে ভাতা দেওয়া হত এটি তার রশিদ। এই স্বাক্ষর আর সিলমোহর কী আপনার নয়?

    এবার সুবেদার থর থর করে, কাঁপতে কাঁপতে আওরঙ্গজেবের সামনে হাঁটু ভেঙ্গে বসে পড়লো। কোনো উত্তর দিতে পারলো না। ভাতা গ্রহণ করে সেই টাকা দিয়ে সেনা নিয়োগ করা, তাদের বেতন দেওয়া আর তাদেরকে যথাযথ অস্ত্রশস্ত্রে সজ্জিত না করে পুরো টাকাটা সে আত্মসাৎ করেছে। এটা বুঝতে পেরে আওরঙ্গজেব কঠিন চেহারা নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, আপনি শুধু আপনার ম্রাটের সাথে বেইমানি করেন নি, তার চেয়েও গুরুত্বপূর্ণ হল পবিত্র কুরআনের শিক্ষা ভঙ্গ করে আল্লাহর সাথেও বেইমানি করেছেন, যেখানে চুরি এবং দুর্নীতি নিষেধ করা আছে। উদ্ধত একজন কাফের এবং কিছু বিদেশি, যারা ইতোমধ্যেই আমাদের শাসনের প্রতি অবজ্ঞা দেখিয়েছে, তাদের সামনে আমাকে আর আপনার ধর্মের অপমান করেছেন। যদি মারা যেতেন তাহলে আপনি একজন শহিদ হতেন। আর এখন কী হয়েছেন? একজন হীন কাপুরুষের মতো আপনার প্রভুর সামনে কাতর স্বরে কাঁদছেন। তবে আমি দয়ালু তাই আপনাকে পরকালে পাঠাবো না, তবে আপনার আর আপনার পরিবারের সমস্ত সম্পদ রাজকোষে সমর্পণ করবেন। যে পাপ করেছেন তা থেকে শুদ্ধ হতে একজন গরিব এবং নগণ্য তীর্থযাত্রীর মতো মক্কায় হজ করতে যাবেন। পথে যেতে যেতে ভিক্ষা করে যা পাবেন তা দিয়ে জীবন ধারণ করবেন। এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান!

    সুবেদার মাটিতে বসে পড়েছিল, একবার দাঁড়াবার চেষ্টা করে আবার ঢলে পড়লো। দুজন প্রহরী তার দুই বাহু জাপটে ধরে তাকে টেনে নিয়ে চললো। সে পেছন পেছন মাটিতে হলুদ তরলের দাগ রেখে যেতে লাগল। কাপুরুষ লোকটি তার প্রস্রাব সামলাতে পারে নি।

    আওরঙ্গজেব এবার তার সভাসদ আর সেনাপতিদের দিকে ফিরলেন। এই লোকটির পরিণতির কথা মনে রাখবেন। সাম্রাজ্যে কোনো ধরনের দুর্নীতি আমি সহ্য করবো না। আপনাদের মধ্যে কেউ তা লঙ্ঘন করলে আমি কোনো দয়া দেখাবো না। আর ঐ বেইমান শিবাজিকে নির্মূল করতে আমি ইতোমধ্যেই একটি শক্তিশালী সেনাবাহিনী পাঠিয়েছি। মোগল বংশের প্রতি সে যে অপমান করেছে, তার জন্য দুনিয়ার বুক থেকে তাকে মুছে ফেলা হবে। এবার আপনারা যেতে পারেন। নবোদ্যম নিয়ে আর নিঃস্বার্থভাবে দৃঢ়সংকল্প হয়ে যার যার দায়িত্ব পালনে লেগে পড়ুন।

    রাত নেমে এসেছে আর এখন কাকের বদলে আকাশে বাদুর ঘুরে বেড়াচ্ছে। আওরঙ্গজেব খাসমহলের দিকে ফিরে চললেন। সেখানে পৌঁছে একাকী একটি চাবি নিয়ে ছোট একটি হাতির দাঁতের বাক্স খুলে একটা কাগজের টুকরা বের করলেন। সেখানে দাঁড়িয়েই শিবাজির কাছ থেকে যে চিঠিটা পেয়েছিলেন, তা আরেকবার পড়লেন। চিঠিটা কাউকে দেখান নি।

    আপনারা, মোগলরা মনে করেন আপনারা কুশলী যোদ্ধা। কিন্তু আপনাদের সর্বশ্রেষ্ঠ যোদ্ধারাও আমার দেশে বেশিদিন টিকতে পারে নি। মারাঠিদের ভূমি রুক্ষ আর কঠিন হলেও তা আমাদের। আমরা আমাদের দেশকে ভালোবাসি আর শেষ মানুষটি আর দুর্গগুলো থাকতে তা রক্ষা করবো। এখানে অনুপ্রবেশ করলে আপনারা নিজেদের রক্তের সাগরে ডুবে যাবেন।

    অন্য কেউ হলে এধরনের দাম্ভিকতাপূর্ণ আর ঔদ্ধত্য মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ঝোঁকের মাথায় হঠকারী কিছু একটা করে বসতো। নিঃসন্দেহে শিবাজিও আওরঙ্গজেব সম্পর্কে তাই ভেবেছিলেন। তবে অভিজ্ঞতা আওরঙ্গজেবকে আবেগ নিয়ন্ত্রণে রাখার মূল্য আর এখন কি করা দরকার সেদিকে মনোযোগ দিতে শিখিয়েছে। এক্ষেত্রে যারা প্রকাশ্যে তাঁর বিরোধিতা করার স্পর্ধা দেখিয়েছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এটা তিনি নিজস্ব পদ্ধতিতে যথাসময়েই করবেন। তবে বিজয় যখন আসবে, তখন তা হবে পরিপূর্ণ ও চিরকালের জন্য, যা হঠাৎ গজিয়ে উঠা উচ্চাভিলাষী যে কোনো বিদ্রোহীর জন্য একটি শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদ্য সাইলেন্ট পেশেন্ট – অ্যালেক্স মাইকেলিডিস
    Next Article এম্পায়ার অভ দ্য মোগল : দ্য সার্পেন্টস্ টুথ – অ্যালেক্স রাদারফোর্ড

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }