Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ট্রেইটরস ইন দ্য শ্যাডোস : এম্পায়ার অব দ্য মোগল -অ্যালেক্স রাদারফোর্ড

    লেখক এক পাতা গল্প453 Mins Read0
    ⤶ ⤷

    ০৮. রানিগণ

    মারওয়াড়িদের গাদা বন্দুকের গুলি এড়াতে আকবর ঘোড়ার ঘাড়ের দিকে সামনে ঝুঁকলেন। তিনি দেখতে পাচ্ছিলেন লাল পাগড়িপরা মারওয়াড়ি সৈন্যরা তাঁবু থেকে ছুটে পালাচ্ছে। ওরা ধূলিময় প্রান্তরের মাঝে একটি নিচু পাথুরে পাহাড়ের চারপাশে তাঁবু খাটিয়েছিল। তাঁর চতুর্দিকে তার সৈন্যরাও তা দেখতে পাচ্ছে। তিনি পূর্বদিক থেকে আক্রমণ করেছিলেন, যাতে মোগলরা যখন ওদের উপর হামলা করবে তখন উদীয়মান সূর্য ওদের চোখের সামনে থাকবে। এত তাড়াহুড়া করে কাজ করে ওরা বোকামির পরিচয় দিয়েছে। তাদের ভালোভাবে জানা উচিত ছিল যে, তার বাবা কখনও প্রকাশ্য অবাধ্যতাকে শাস্তি না দিয়ে ছাড়েন না…উচিত শাস্তি সময়ের ব্যাপার মাত্র।

    যখন আওরঙ্গজেব যশবন্ত সিং-এর দুই বিধবাকে নবজাত পুত্র সন্তানদেরকে নিয়ে দিল্লি আসতে বললেন, তখন মনে হয়েছিল ওরা তাঁর কথায় রাজি হয়েছেন। রানিরা যাত্রা শুরু করে পানিপথ পর্যন্ত পৌঁছেছিলেন। এরপর একজন মারওয়াড়ি সংবাদবাহক আওরঙ্গজেবের কাছে এসে জানাল যে, একজন রানি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে আবার যাত্রা শুরু করার আগে কিছুদিন বিশ্রাম নিতে হবে। এর এক সপ্তাহ পর মোগল চর খবর আনলো যে, রাতের অন্ধকারে মারওয়াড়িরা শিবির গুটিয়ে তাদের দেশের দিকে দ্রুত ফিরে যাচ্ছে।

    আওরঙ্গজেব সাথে সাথে আকবরকে নির্দেশ দিলেন পাঁচশো অশ্বারোহী সেনার একটি বাহিনী নিয়ে পলাতকদের ধরে আনতে। যথারীতি সৈন্য জড়ো করে যাত্রা শুরু করতে করতে আকবর একটু বেশি সময় নিলেন। মোগল চরেরা খবর পাঠাল পলাতকরা ইতোমধ্যেই মারওয়াড়ের সীমানায় পৌঁছে গেছে। মোগল সেনার অগ্রবর্তী দলটি মারওয়াড়িদের অবস্থানের আট মাইল পূর্বদিকে একটি পাহাড়ের পেছনে লুকিয়ে আকবরের জন্য অপেক্ষা করছিল। এদিকে রানিরা তাদের দলবলসহ একই জায়গায় তিনদিন ধরে তাঁবু খাটিয়ে বসে। রয়েছেন আর কোনো কারণবশত ওদের আর সামনে এগোবার কোনো লক্ষণ : দেখা যাচ্ছে না। যেহেতু ওরা মারওয়াড়ের কাছেই পৌঁছে গেছেন, তাই হয়তো ভেবেছেন যে আওরঙ্গজেবের হাত থেকে নিরাপদ হয়েছেন। কিংবা একজন রানি হয়তো আসলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আকবর একবার ভেবেছিলেন ওদেরকে একটা সুযোগ দেবেন, যাতে ওরা রানি আর বাচ্চাদেরকে তার হাতে তুলে দেয়–কেননা তার চরেরা তাঁকে খবর দিয়েছিল যে, শিবির রক্ষায় কেবল ষাট থেকে সত্তর জন সৈন্য রয়েছে। তবে তিনি রাজপুত যোদ্ধাদের নীতি ভালোভাবে জানতেন যে, ওরা কখনও তা করবে না। কাজেই অতর্কিতে আক্রমণ করলে তার নিজের ক্ষয়ক্ষতি কম হওয়ার সম্ভাবনা রয়েছে…।

    তার চারপাশে লাল বালু উড়ছিল আর মারওয়াড়িদের প্রথম তাঁবুটা মাত্র পঞ্চাশ গজ সামনে দেখা যাচ্ছে, কাজেই বিষয়টা নিয়ে চিন্তা করার মতো আর সময় আকবরের হাতে নেই। গাদা বন্দুকের গুলি ছোঁড়ার আওয়াজে বাতাস ভারী হয়ে এসেছে। তার বাম পাশে একজন সেনা কর্মকর্তা ঘোড়ার জিন থেকে উল্টে পড়ে পেছন পেছন আসা সৈন্যদের ঘোড়াগুলোর নিচে অদৃশ্য হয়ে গেল। আরেকজন অশ্বারোহী সৈন্য ঊরুতে গুলির আঘাতে ঘুরে পড়ে গেল। তিনি যে রকম আশা করেছিলেন, মারওয়াড়িরা সংখ্যায় মুষ্টিমেয় হলেও রানিদের জীবন রক্ষায় নিজেদের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত আছে। রসদবাহী দুটো গাড়ির মাঝে কয়েকটা পিপা রাখা ছিল, আকবরের ঘোড়া সহজেই পিপাগুলো টপকে গেল। আকবর তরোয়াল বের করে বাগিয়ে ধরলেন, যাতে সামনে কোনো আক্রমণকারী এলে আঘাত করতে পারেন। পেছনে ঘোড়ার খুরের শব্দে বুঝা গেল, দেহরক্ষী দল তার সাথেই রয়েছে। একজন দেহরক্ষী চিৎকার করে উঠলো, জাহাপনা, আপনার বামে তাকান!’ লাগাম টেনে নিয়ে আকবর তার ঘোড়াটি ঘুরাতেই কয়েকটি পাথরের আড়ালে গুটিসুটি মেরে বসে থাকা একজন মারওয়াড়ি একটা বল্লম ছুঁড়ে মারলো। ঠিক সময়মতো আকবর সামনের দিকে লাফ দিতেই বল্লমটা তার উপর দিয়ে উড়ে গিয়ে একটা গাড়ির গায়ে বিধলো। দেহরক্ষী তার ঘোড়ার পিঠ থেকে একটু নিচু হয়ে তরোয়ালের এক কোপ মারতেই আক্রমণকারী হাত-পা ছুঁড়ে পাথরের উপর পড়ে গেল। তার গলা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো।

    তার চারপাশে তিনি ইস্পাতের সাথে ইস্পাতের ঠোকাঠুকির আওয়াজ শুনতে পেলেন। প্রচণ্ড লড়াই চলছে। চোখের এক কোণ দিয়ে আকবর লক্ষ করলেন একজন মারওয়াড়ি বরকন্দাজ তার গাদা বন্দুকের লম্বা ইস্পাতের নলটি একটি গাড়ির পাশে রেখে একজন মোগল কোরচির দিকে ধীরে সুস্থে তাক করছে। বেচারি মোগল সেনাটি ঘোড়া থেকে পড়ে গিয়ে হতবুদ্ধি হয়ে টলমলভাবে হাঁটছিল। ঘোড়া ছুটিয়ে সামনে এগিয়ে আকবর ছেলেটিকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতেই ছেলেটির জীবন রক্ষা হল। তবে একই সাথে বন্দুকধারী গুলি ছুঁড়তেই গুলিটা আকবরের গাল ঘেঁসে উড়ে গেল। জোরে একবার নিশ্বাস নিয়ে আকবর ঘুরে তাকালেন। মারওয়াড়িরা পিছু হটতে শুরু করেছে। বেশির ভাগই শিবিরের মাঝখানে পাহাড়ের চূড়ায় সাদা দুটো তাঁবুর দিকে যাচ্ছিল। এই তাঁবুগুলো অন্যান্য তাঁবুর তুলনায় বেশ বড়। রানিরা নিশ্চয়ই এই তবুগুলোর মধ্যে রয়েছেন….

    আকবর আবার ঘোড়া ছুটিয়ে তার লোকদের সাথে তাঁবু দুটোর দিকে ছুটলেন। প্রায় ছয়ফুট দূরে মাটিতে স্তূপকরা কতগুলো ঘোড়ার পিঠে ঝুলানো থলের পেছন থেকে খাটো, মোটা এবং বলশালী একজন মারওয়াড়ি লাফ দিয়ে বের হয়ে এল। লোকটি তার ডান হাত পেছন দিকে নিতেই আকবর একটি ছুরির ধাতব ফলার ঝলকানি লক্ষ করলেন। তবে মারওয়াড়ি লোকটি ছুরিটি ছুঁড়ে মারার আগেই একজন দেহরক্ষীর তরোয়ালের আঘাতে লোকটির চিবুক কেটে ফাঁক হয়ে দাঁত বের হয়ে গেল। সারা মুখ লাল টকটকে রক্তে ভরে গিয়ে লোকটি পেছন দিকে পড়ে গেল। আকবর স্বস্তির নিশ্বাস ফেললেন। এই হচ্ছে যুদ্ধের সৌভাগ্য–তাঁর পেছন ফেরারও অবকাশ ছিল না।

    এবার প্রায় ত্রিশ-চল্লিশজন মারওয়াড়ি সেনা মোগলদের দিকে অস্ত্র তাক করে তবু দুটো ঘিরে গোল হয়ে অবস্থান নিল। সম্ভবত এরাই কেবল বাকি ছিল। অবশ্য ওদের আর কোনো সুযোগ নেই, সকলেই মারা পড়বে…যদি ওরা যুক্তির কথায় কান না দেয়। আকবর আর হতাহতের সংখ্যা বাড়াতে চাইছিলেন না, তিনি নিজেই গত কয়েক মিনিটে অন্তত তিনবার বেঁচে এসেছেন।

    তিনি তার লোকদের ডেকে বললেন, “থামো!’ ঘোড়া থেকে নেমে কয়েক পা এগিয়ে গেলেন। তবে যদি কেউ আক্রমণ করে, সাথে সাথে একদিকে লাফ দিয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে মারওয়াড়িদের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, “কেন তোমরা নিজেদের প্রাণ বিসর্জন দেবে? তোমরা যথেষ্ট সম্মান নিয়ে লড়েছ, তবে দেখতে পাচ্ছ তোমরা সংখ্যায় কত কম। আমি কথা দিচ্ছি। রানিদের কোনো সম্মান হানি হবে না। তাদেরকে আমাদের হতে তুলে দাও, আমি নিশ্চয়তা দিচ্ছি তাদেরকে দিল্লির রাজদরবারে নিয়ে যাওয়া হবে আর সেখানে এরা মারওয়াড়ের রাজপরিবারের উপযুক্ত যথাযথ মর্যাদা পাবেন।

    তার কথায় সবাই চুপ হল। মনে হচ্ছে রাজপুতরা অস্ত্রগুলো আরো শক্ত করে ধরলো।

    আকবর আবার চেষ্টা করলেন, “আমার কথা শোন। শত শত বছর ধরে মোগল আর রাজপুতরা কি পাশাপাশি লড়াই করে নি? আমরা কি ভাই ভাই নই? তোমাদের রক্ত কি আমার নিজের পরিবারে বইছে না? তবে যদি আর প্রতিরোধ করার চেষ্টা কর, তাহলে তোমাদেরকে ধ্বংস করা ছাড়া আমার হাতে আর কোনো পথ খোলা থাকবে না।’

    ঠিক সেই মুহূর্তে একটি তাঁবুর ঝাঁপ খুলে গেল আর একজন মহিলা কমলা রং এর কাপড়ে জড়ানো ছোট একটি শিশুকে কোলে নিয়ে বের হয়ে এলেন। এমব্রয়ডারি করা তার জাফরানি রঙয়ের শাড়ির আঁচলের ঘোমটা তার মুখ ঢেকে এত নিচে নামানো ছিল যে, আকবর তার চেহারা দেখতে পেলেন না, তবে তিনি তার সরু হাতে ভারী সোনার চুড়ি আর বালা দেখতে পেলেন।

    দয়া করে…এই লড়াই এখানেই শেষ হোক। অনেক মৃত্যু হয়েছে, আমি চাই না আর কোনো স্ত্রী আর তাদের প্রিয়জনকে হারিয়ে শোক করুক, যেরকম আমি আমার স্বামী যশবন্ত সিংকে হারিয়ে শোক করছি। রানিদের বাঁচাতে এই বীর সৈনিকরা তাদের জীবন বিসর্জন দিতে চাইছে, কিন্তু আমি তা হতে দিতে চাই না। আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি। আপনি যে কথা দিয়েছেন তাতে আমি বিশ্বাস রাখবো। আমি আর আমার পুত্র অজিত সিং আপনার কাছে আত্মসমপর্ণ করছি আর আমার সৈন্যদেরকে বলছি হাতিয়ার নামিয়ে রাখতে। রাজপুত সৈন্যরা একে অন্যের দিকে দৃষ্টি বিনিময় করলো আর একজন বলে উঠলো, কেমন করে আমরা আমাদের ধর্মবিশ্বাস আর ঐতিহ্যের শত্রুর কাছে আত্মসমর্পণ করবো?

    মহিলাটি আবার বলে উঠলেন, ‘আমি হাদি, আমার প্রয়াত স্বামীর জ্যেষ্ঠ রানি। আমি যা আদেশ করছি তা তোমরা পালন করবে। কমবয়সী হলেও তার কণ্ঠস্বর দৃঢ় এবং কর্তৃত্বব্যঞ্জক ছিল। আকবর ভাবলেন, এরা সত্যি একটি যোদ্ধা জাতি, কি নারী কি পুরুষ। তাকিয়ে দেখলেন বাচ্চাটি জেগে উঠে কেঁদে উঠতেই সোজা হয়ে দাঁড়ান হালকা-পাতলা গড়নের মহিলাটি বাচ্চাটিকে শান্ত করার চেষ্টা করছেন।

    ভদ্রে, আমি যে কথা দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি।’

    অন্য সাদা তবুটির ঝাঁপ উঠিয়ে বেগুনি রঙের শাড়ি পরা দ্বিতীয় আরেকজন মহিলা ঘোমটায় মুখ ঢেকে বের হয়ে এলেন। তিনিও হাদির মতো ভারী ভারী গহনা পরে রয়েছেন। আমি আমার বোনের কথা আর আপনার উত্তরও শুনেছি। আর আমিও তার মতো আপনার কাছে আত্মসমর্পণ করতে এসেছি। আমি রানি শিল্পা, আমার বাচ্চা তাঁবুর ভেতরে সেবিকার কাছে রয়েছে। তার কণ্ঠস্বর শুনে রানি হাদির চেয়ে একটু বয়স্ক মনে হল। একটু বেঁটে হলেও তার আচরণ একজন রানির মতোই।

    আকবর নরম স্বরে বললেন, ‘অনুগ্রহ করে আপনারা তাঁবুতে গিয়ে আরাম করুন। ততক্ষণে আমি আপনাদের সন্তান আর অন্যান্য মহিলাসহ আপনাদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সংখ্যায় উটের ব্যবস্থা করছি। রানিরা তাঁবুতে ফিরে যাওয়ার সাথে সাথেই আকবর মারওয়াড়িদেরকে নিরস্ত্র করার জন্য তার লোকদের নির্দেশ দিলেন। আর তাঁবুগুলোর ভেতরে আর কেউ লুকিয়ে রয়েছে কি-না তা দেখার জন্য সেখানেও তল্লাশি চালাতে বললেন। তার সৈন্যরা আহত মোগল সেনাদের যত্ন নিতে শুরু করতেই তিনি মারওয়াড়িদেরকেও তাদের আহত সহযোদ্ধাদের সেবা আর মৃতদের দাহ করার সুযোগ দিলেন।

    চিতার আগুন নিভু নিভু হয়ে এসেছে আর সূর্যও পশ্চিমে ডুবতে শুরু করেছে। আকবরও যাত্রা শুরু করার জন্য তৈরি হয়েছেন। নারী আর শিশুদেরকে উটের পিঠের দুইপাশে ঝুলানো বড় বড় ঝুড়িতে বসান হল। আকবরের লোকেরা কাছের গ্রাম থেকে এগুলো কিনে এনেছিল। বাদবাকি নিরস্ত্র মারওয়াড়ি সৈন্যরা নিজেদের ঘোড়ার পিঠে চললো। তাদের মধ্যে বেশ কয়েকজনের জখমে বড় ধরনের পট্টি লাগান ছিল। মোগল অশ্বারোহী সেনারা পুরো দলটিকে ঘিরে চললো। কোনো মারওয়াড়ি সৈন্য রানিদের উদ্ধার করার জন্য কোনো ধরনের চেষ্টা করলে তা প্রতিহত করার জন্য ওরা সতর্ক রইল। আকবর বেশ সন্তুষ্ট হয়েছেন। একজন সম্মানীয় মানুষ যে ধরনের কাজ করা উচিত তিনি শুধু তাই করেন নি, তার বাবাও খুশি হবেন দেখে যে, তিনি পলাতকদের পাকড়াও করে দিল্লিতে নিয়ে এসেছেন।

    *

    তিন সপ্তাহ পর অস্পষ্ট দিগন্তে দিল্লির দেয়াল আর মিনারের চূড়ার আকৃতি দেখা গেল। সফরটি ক্লান্তিকরভাবে ধীর হলেও, উটগুলোর ধীর গতির জন্য ধন্যবাদ দিতে হয়, কেননা এতে মেয়েদের কষ্ট হয়নি। বিষয়টির নিষ্পত্তি করার শুরু থেকেই আকবরের মন প্রফুল্ল ছিল, এখনও তাই রয়েছে। মারওয়াড়ি কোনো যোদ্ধাদল তাদের পিছু নেয়নি। শুধু একবার একটি বিপজ্জনক মুহূর্ত এসেছিল, এক সন্ধ্যায় যখন টহলদাররা টহল দিচ্ছিল, তখন একটি বাঘ চমকে গিয়ে একটি জঙ্গল থেকে বের হয়ে শিবিরে ঢুকে পড়েছিল। আকবর তাবুর চাদোয়ার নিচে বসে মশালের আলোয় কিছু একটা পড়ছিলেন, বাঘটি তার কাছ দিয়ে আবার অন্ধকারে অদৃশ্য হয়ে যাওয়ার সময় তিনি বাঘের ডোরাকাটা তামাটে দেহটি আর লণ্ঠনের মতো জ্বলজ্বলে চোখ দুটো কেবল এক ঝলক দেখতে পেলেন।

    অবশেষে অশ্বারোহী দল আর ভারী ওজন বয়ে নিয়ে আসা উটগুলো ধুঁকতে ধুঁকতে লাহোর ফটকের নিচ দিয়ে দুর্গে ঢুকতেই আকবরের মন খুশিতে ভরে উঠলো। যদিও তিনি আগেই তার সফলতার খবর দিয়ে সংবাদবাহক পাঠিয়েছিলেন, তারপরও নিজে বাবাকে পুরো বিষয়টি বলার জন্য তার মনে বেশ আগ্রহ ছিল। তাকে ছাড়াও সম্রাট তাঁর সকল ছেলেকে প্রায়ই তাদের কাজের সমালোচনা করতেন। এবার আওরঙ্গজেবও তাকে প্রশংসা না করে । পারবেন না। ভেতরের একটি উঠানে পৌঁছার পর আকবর পুরো দলটিকে থামতে বলে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নেমে লাগাম একজন সহিসের দিকে ছুঁড়ে মারলেন। তারপর একজন কোরচিকে ডেকে বললেন, ‘হেরেম থেকে প্রহরীদের ডেকে এনে এই উটগুলোকে মেয়েমহলে নিয়ে যেতে বল, যাতে মহিলারা লোকের নজরের আড়ালে উট থেকে নামতে পারেন। তারপর তাদেরকে সোজা হেরেমে আমার বোন জেবুন্নিসার কাছে নিয়ে যেতে বল। আমি আগেই তাকে চিঠিতে লিখে জানিয়েছি এদের থাকার জন্য উপযুক্ত কামরার ব্যবস্থা করতে। আর তাদেরকে খুবই সম্মানসহকারে দেখাশুনা করবে। এই মহিলারা মারওয়াড়ের রানি।

    রানিদের আরাম-আয়েসের সব ব্যবস্থা নিশ্চিত করার পর সন্তুষ্ট হয়ে আকবর হাত-মুখ ধুয়ে আর এক গ্লাস পানি খেয়ে বাবার মহলের দিকে রওয়ানা দিলেন। সম্রাট তখন নিচু একটি ডেক্সের সামনে বসে কিছু পড়ছিলেন, কোরচি আকবরের উপস্থিতির খবর দিতেই তিনি মুখ তুলে বললেন, ‘তাহলে তোমার অভিযান সফল হয়েছে?

    ‘হ্যাঁ, বাবা। যদিও মারওয়াড়িদের কাবু করতে আমি যা আশা করেছিলাম তার চেয়ে বেশি সময় লেগেছিল। তবে আমার ভাগ্য ভালো বলতে হবে যে, তাদের সীমন্তের প্রায় কাছে পৌঁছে ওরা সেখানেই থেমে তাঁবু খাটিয়ে কয়েকদিন অবস্থান করেছিল।

    ‘হ্যাঁ, চিঠিতে সেকথা তুমি জানিয়েছ। তবে বিষয়টি একটু অস্বাভাবিক মনে হচ্ছে। এখন আমাকে সবকিছু খুলে বল, বিশেষত ঐ শিবিরটি সম্পর্কে সেখানে কতজন মারওয়াড়ি সৈন্য ছিল, অস্ত্র কি ছিল, ওদেরকে কাবু করতে কত সময় লেগেছিল। কোনোকিছু বাদ দিও না। তুমি তো জান খুঁটিনাটি বিষয়কে আমি খুবই মূল্য দেই।

    যতদূর মনে পড়লো, আকবর সবকিছু খুলে বললো, তারপর তার বাবার অভিনন্দনের জন্য অপেক্ষা করে রইল। কিন্তু আওরঙ্গজেব গভীর চিন্তায় মগ্ন হয়ে রইলেন, তার ভ কুঁচকে রয়েছে। অবশেষে বললেন, কতজন রাজপুত সেনা তুমি বললে শিবিরের প্রতিরক্ষায় ছিল?

    ‘প্রায় সত্তর জন। এর বেশি নয়।’

    ‘এই বিষয়টি তোমার কাছে অদ্ভুত মনে হয় নি যে, মারওয়াড়িরা তাদের রানি আর সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারের প্রতিরক্ষার জন্য এত কম সেনা কেন রেখেছিল?

    না। সংখ্যায় কম হলেও মারওয়াড়িরা দৈত্যের মতো লড়াই করেছিল…আমার ত্রিশজন লোক নিহত হয়েছিল। আমি সব সময় ভাবতাম একজন রাজপুত অন্য যেকোনো পাঁচজন সৈন্যের সমান।

    হ্যাঁ, তারা আসলেই ভালো যোদ্ধা। তবে অনেক সময় ব্যর্থ গৌরবের কাজকে ভালো কৌশল হিসেবে মনে করে ভুল করে। তবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।’

    আকবর সম্রাটের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তবে কোন বিষয়টি নিয়ে আপনি উদ্বিগ্ন বাবা? তার পেটে একটু অস্বস্তিকর অনুভূতি হল। তবে তার প্রশ্নটি এড়িয়ে আওরঙ্গজেব তাকে একটি প্রশ্ন করতেই তার অস্বস্তি আরো বেড়ে গেল।

    তুমি বলেছ সীমান্তের প্রায় কাছাকাছি পৌঁছার পর মারওয়াড়িরা সেখানেই থেমে পড়ে। এ খবরটি তুমি কি ভাবে জানতে পেরেছিল?

    ‘আমার অগ্রবর্তী দলের সদস্যদের কাছ থেকে খবরটি জেনেছি। ওদের একজন আমার কাছে এসে খবর দিল যে ওরা মারওয়াড়িদের খুঁজে পেয়েছে আর বাদবাকিরা আড়ালে লুকিয়ে ওদের প্রতি নজর রাখছে। মূল সেনাদল নিয়ে আমি যখন ওখানে পৌঁছলাম, তার আগে ওরা তিনদিন ধরে মারওয়াড়িদের উপর নজর রাখছিল।’

    তারপরও ব্যাপারটি তোমার কাছে একটু অস্বাভাবিক মনে হয় নি? কেন মারওয়াড়িরা অতি দ্রুত ওদের দুর্গে চলে গেল না? ওরা তো জানতোই যে আমি ওদের পেছনে সেনা পাঠাব। তাহলে কেন এমন জায়গায় রয়ে গেল, যেখানে ওরা অরক্ষিত হয়েছিল?

    হয়তো কোনো একজন রানি কিংবা বাচ্চাগুলোর মধ্যে কোনো একজন অসুস্থ হয়ে পড়েছিল আর তাদের বিশ্রাম নেবার প্রয়োজন ছিল। মরুভূমিতে প্রচণ্ড গরম ছিল আর …’।

    আওরঙ্গজেব তাকে বাধা দিয়ে বললেন, মহিলারা এখন কোথায় রয়েছে?

    ‘হেরেমে জেবুন্নিসার তত্ত্বাবধানে রয়েছে।

    “ঠিক আছে, আমি একবার ওদের সাথে দেখা করতে যাব। এমনি সৌজন্যমূলক সাক্ষাৎ। তুমিও সাথে আসতে পার। আওরঙ্গজেব উঠে দ্রুত কামরা থেকে বের হয়ে গেলেন। আকবর প্রথমে একটু ইতস্তত করলেন, তারপর তিনিও তাঁর বাবাকে অনুসরণ করলেন। তিনি জেবুন্নিসার মহলে পৌঁছে শুনলেন আওরঙ্গজেব তার বোনকে বলছেন, ‘ঐ মহিলাদের এখানে আসতে বল। আমি এখুনি তাদের সাথে দেখা করতে চাই।’

    ‘তারা মনে হয় বেশ ক্লান্ত…এখনও নিজেদেরকে ঠিকমতো ঘরে গুছিয়ে উঠতে পারে নি…’

    আওরঙ্গজেব একটু কড়া কণ্ঠে বললেন, যাই হোক। আমি যা বলছি তা কর জেবুন্নিসা।

    ‘ঠিক আছে আপনি যা বলেন। আমি নিজে গিয়ে ওদেরকে নিয়ে আসছি।

    কিছুক্ষণের মধ্যে জেবুন্নিসা দুই রানিকে নিয়ে ফিরে এলেন। এখন দুজনেই মারওয়াড়ের জাতীয় রং উজ্জ্বল হলুদ শাড়ি পরে রয়েছেন–আর দুজনেরই মাথা সোনালি রেশমি কাপড়ের ঘোমটায় কয়েক ভাঁজে ঢাকা রয়েছে।

    কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই আওরঙ্গজেব বললেন, আপনারা দুজনের ঘোমটা খুলে মুখ দেখান।

    আকবর হতাশার অনুভূতি নিয়ে কথা শুনছিলেন। এরা রাজ পরিবারের মহিলা। তিনি কথা দিয়েছিলেন এদের যথাযথ মর্যাদা রক্ষা করা হবে। এখন কোথায় গেল সেই প্রতিশ্রুতি?

    মহিলা দুজন স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। আওরঙ্গজেব শীতল কণ্ঠে বললেন, ‘আমি সম্রাট। আমি আপনাদেরকে আদেশ করছি মুখ দেখাতে আর নয়তো অন্য কাউকে দিয়ে করাবো।’

    রানি শিল্পা প্রথমে সম্রাটের আদেশ পালন করলেন। মেহেদি লাগান হাত দিয়ে ঘোমটা ঠেলে মুখ থেকে সরিয়ে দিলেন, তবে মেঝের দিকে তাকিয়ে রইলেন। আওরঙ্গজেব আদেশ করলেন, “আমার দিকে তাকান। ধীরে ধীরে তিনি মুখ তুললেন। আকবরের মনে হল, তার বয়স প্রায় ত্রিশ, দেখতে বেশ সুন্দরী। গোলাকার মুখ আর ভারী ঠোঁট।

    এরপর আওরঙ্গজেব রানি হাদির দিকে ফিরে বললেন, এবার আপনি। মাথা থেকে ঘোমটা সরিয়ে আওরঙ্গজেবের আদেশের জন্য অপেক্ষা না করে তিনি সরাসরি তাঁর দিকে তাকালেন। আকবর কল্পনা করেছিলেন–ডিম্বাকৃতি মুখ আর বড় বড় উজ্জ্বল চোখ নিয়ে তিনি খুবই সুন্দরী। ঠাণ্ডা চোখে আওরঙ্গজেব যেভাবে তাদেরকে নিরীক্ষণ করছিলেন, তাতে মনে হল শিল্পার মতো তিনি তেমন ঘাবড়াননি।

    ‘আপনাদের মধ্যে বড় রানি কে?

    হাদি সাথে সাথে উত্তর দিলেন, ‘আমি।’

    ‘আপনাকে দেখে বেশ কমবয়সী মনে হচ্ছে। যশবন্ত সিং-এর সাথে বিয়ের কত বছর হল?

    ‘চার বছর।

    কিছুকাল আগে আমার সাম্রাজ্যের হয়ে যুদ্ধ করার সময় তার শরীরে বড় ধরনের একটি যখম হয়েছিল। সেটা শরীরের কোন জায়গায় হয়েছিল বলতে পারেন?

    এই প্রথম হাদিকে দেখে একটু অনিশ্চিত মনে হল।

    যশবন্ত সিং-এর সন্তান গর্ভে ধারণ করেছেন, কাজেই যথেষ্ট অন্তরঙ্গ নিশ্চয়ই ছিলেন। সেক্ষেত্রে আপনার এটা জানার কথা, তাই না? আমি আবার বলছি, যখমটা কোথায় হয়েছিল?

    এক মুহূর্ত পর হাদি বললেন, এটা…এটা বুকে হয়েছিল।’

    আওরঙ্গজেব এবার শিল্পার দিকে ফিরে বললেন, আপনার কি মনে হয়? ইনি কি ঠিক বলেছেন?

    ঢোক গিলতে গিলতে শিল্পা হাদির দিকে তাকিয়ে তারপর বললেন, ‘হা…হ্যাঁ …বুকে হয়েছিল। হাদি তখনও এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রয়েছেন। তার চেহারা শান্ত হলেও আকবর দেখলেন তিনি দ্রুত নিশ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। আওরঙ্গজেব সামনে হাদির দিকে এগিয়ে সরাসরি তার দিকে তাকালেন। হাদি পিছু হটলেন না, বরং গর্বিতভাবে আওরঙ্গজেবের চোখের দিকে তাকিয়ে রইলেন। এরপর আওরঙ্গজেব শিল্পার কাছে গিয়ে তাকেও একইভাবে নিরীক্ষণ করলেন।

    পরিশেষে সম্রাট বললেন, আপনারা আমার ছেলেকে বোকা বানাতে পারলেও এক মুহূর্তের জন্যও আমাকে বিশ্বাস করাতে পারেন নি।

    ‘এ আপনি কি বলছেন? আমরা মারওয়াড়ের রানি। আপনার ছেলে আমাদের কথা দিয়েছিলেন যে, আমাদের সাথে ভালো ব্যবহার করা হবে। অথচ আপনি আমাদের মুখ ঢেকে রাখার অধিকার লঙ্ঘন করেছেন। আর এখন আরো অপমান করছেন।

    ‘চমৎকার অভিনয় করেছেন। তবে আর ভান করে লাভ নেই। আমি যতদূর জানি যশবন্ত সিং-এর একমাত্র যখম হয়েছিল তার উরুতে। আপনারা আসলে কে? মারওয়াড়ের বাজার থেকে মোটা ঘুষ নিয়ে আনা অভিনেত্রী নিশ্চয়ই?

    হাদির দুই চোখ জ্বলে উঠলো। তিনি বললেন, “এটি সত্যি আমরা রানি নই। তবে আমরা মারওয়াড়ের উচ্চ অভিজাত ঘরের মহিলা। আমরা যথোপযুক্ত সম্মান পাওয়ার যোগ্য।

    ‘যদি সেরকম ব্যবহার আমার কাছ থেকে আশা করেন, তবে সবকিছু বলুন। আর যদি আমার কথা অমান্য করেন তবে পরিণতি খুবই খারাপ হবে।

    ‘আমরা দুই রানির সহচরী এবং তাদেরকে আমরা ভালোবাসি। যখন আমাদের চরেরা খবর আনলো যে, আপনার ছেলে সৈন্য নিয়ে দ্রুত আমাদের অনুসরণ করছেন আর কয়েকদিনের মধ্যেই পৌঁছে যাবেন, তখন আমরা আসল রানিদের বদলে নিজেরা রানি সাজতে রাজি হলাম। যখন আমরা তাঁবু খাটিয়ে অপেক্ষা করছিলাম কখন আপনার সৈন্যরা এসে আমাদের ধরে ফেলবে, তখন বাচ্চাসহ আসল রানিরা আমাদের বেশিরভাগ সৈন্য নিয়ে মারওয়াড়ি পার্বত্য এলাকার গভীরে ঘোড়া ছুটিয়ে আপনাদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিলেন। আমরা সম্মান নিয়ে আমাদের দায়িত্ব পালন করেছি। এখন ইচ্ছা করলে আমাদেরকে মেরে ফেলতে পারেন, তবে বাচ্চাগুলোকে দয়া করে রেহাই দিন। ওরা আমাদের সন্তান আর এত ছোট যে, এই প্রতরাণার ঘটনায় তাদের ভূমিকা নিয়ে আপনি তাদেরকে দোষী করতে পারেন না।

    হাদির কথা বলা শেষ হলে আকবর তার বাবার দিকে তাকালেন। বেশিরভাগ যেরকম হয়, তিনি তার বাবার মুখের দিকে তাকিয়ে আন্দাজ করতে পারলেন না তার মনে কি ভাবনা চলছে। শেষপর্যন্ত আওরঙ্গজেব বললেন, ঠিক আছে। আমি আপনার কথা বিশ্বাস করলাম। জেবুন্নিসা, এই মহিলাদেরকে তাদের কামরায় আটকে রাখ, আর যে পর্যন্ত আমি এদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেই ততদিন এদেরকে কড়া পাহারা দিয়ে রাখবে। আকবর তুমি এসো আমার সাথে।

    বাবাকে অনুসরণ করে তাঁর মহলের দিকে চলতে চলতে আকবরের আবার মন খারাপ হয়ে গেল। এই মহিলারা তাকে কিরকম বোকা বানিয়েছেন। যদি তিনি সেখানে তাদেরকে প্রশ্ন করতেন, তাহলে হয়তো সত্যিটা আবিষ্কার হত আর তিনি আসল রানি আর তাদের বাচ্চাদের ধরতে পারতেন। বাবার সাথে একা হওয়ার পর তিনি অপেক্ষা করছিলেন, কখন তার সমালোচনা করবেন, তবে অবাক হলেন যখন দেখলেন চিন্তামগ্ন হলেও তাকে দেখে মনে হল না যে রেগেছেন। দুটি পেয়ালায় আনারের রস ঢেলে একটি আকবরের হাতে দিয়ে তাকে বসতে ইশারা করলেন।

    তারপর এমন কোমল কণ্ঠে কথা বললেন যে, আকবর বেশ অবাক হলেন, ‘আশা করি এটা তোমার জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। যদিও তুমি ভেবেছিলে যে, তুমি তোমার দায়িত্ব পালন করেছ, কিন্তু আসলে তা করো নি। কেন? কারণ তুমি তোমার শত্রুর মনের ভেতরে ঢুকতে পারোনি, এটাই হল যুদ্ধের প্রথম নিয়ম। বরং তুমি বোকার মতো বিশ্বাস করছে, যা বিশ্বাস করতে চেয়েছে, যা দেখতে চেয়েছো তাই দেখেছে। আর তাই মারওয়াড়িরা বেশ সহজে তোমার সাথে চালাকি করেছে, যেরকম একজন সেবিকা একজন শিশুর সাথে করে। এক হাতে একটি মিঠাই লুকিয়ে রাখার ভান করে, অথচ ওটা আসলে সব সময় অন্য হাতেই ছিল। তুমি একজন প্রাপ্ত বয়স্ক মানুষ। এখন তোমার গভীরভাবে চিন্তা করা শেখার সময় হয়েছে…।

    আকবর মনোযোগ দিয়ে তার বাবার উপদেশবাণী শুনে চললেন–একই বয়সে তিনি নিজে কিরকম তার ছেলের বিপরীত আচরণ করতেন, তাঁর নিজের বিচক্ষণতা আর দূরদর্শিতার একের পর এক উদাহরণ দিয়ে তাকে একটি বার্তা দিলেন। ধীরে ধীরে আকবরের মন থেকে তিক্ততা দূর হয়ে স্বস্তি ফিরে এল। তার বাবা ঠিকই বলেছেন–তার আরো সাধারণ জ্ঞান খাটান উচিত ছিল। কিন্তু আওরঙ্গজেবের এভাবে তার সাথে কথা বলার প্রয়োজন ছিল না, যেন তিনি একজন তরুণ কোরচি যে কখনও যুদ্ধ করেনি। সেই সাথে তিনি বুঝতে শুরু করলেন, নারী আর শিশুদের পিছু নেওয়ার অভিযানটি কিরকম তিক্ত মনে হল, যখন নকল রানি হাদি আরো রক্তপাত এড়াতে তার কাছে আত্মসমর্পণ করলেন তখন তিনি কি খুশি হয়েছিলেন। সম্ভবত তিনি আশ্বস্ত হওয়ার কারণে চালাকির সম্ভাবনাটি তার চোখে পড়েনি।

    ..আমার জায়গায় হলে এখন তুমি কি করতে আকবর?

    ‘সেনাবাহিনী পাঠিয়ে আসল রানিদেরকে ধরে দিল্লি নিয়ে আসতাম।

    ‘এটা একটা সহজ উত্তর। তুমি একবারও বিষয়টা নিয়ে ভাবার চেষ্টা করোনি কিংবা আমি এতক্ষণ কি বলেছি তাও ঠিকমতো শোননি। আমি তোমাকে বলেছি সব সময় জানার চেষ্টা করবে অন্যেরা কি ভাবছে আর এটা নিজের পরিবারে যেমন ঘটে তেমনি শত্রুর বেলায়ও একইভাবে খাটে। আমাকে যতটুকু তুমি জেনেছ, তারপর তোমার নিজেকে প্রশ্ন করা উচিত আমি কি আদৌ এ ধরনের সোজা কাজ করতে পারি কি-না। আর তোমার ভেবে দেখা উচিত ছিল আর কোনো উপায় আছে কি-না আর এও দেখতে হবে কোনটা তোমার কাছে সবচেয়ে ভালো মনে হতে পারে।

    কিংকর্তব্যবিমূঢ় হয়ে আকবর বললেন, কিন্তু কেন রানিদের পিছু নেবেন না?

    ‘বিষয়টা নিয়ে একবার ভেবে দ্যাখো! আর বেশি দিন নয়, দুই রানির মধ্যে ঝগড়া লেগে যাবে আর তারা যার যার নিজ সন্তানকে সিংহাসনে বসাবার চেষ্টা করতে গিয়ে দুই পক্ষ লড়াই করে মারওয়াড়কে দুই ভাগে বিভক্ত করে ফেলবে। এসব করে ওরা মারওয়াড়কে আরো দুর্বল করে ফেলবে আর আমাদেরকে প্রতিহত করার ক্ষমতা ধ্বংস করে ফেলবে।

    ‘তাই যদি হয়, তবে আপনি কেন আমাকে রানিদের গ্রেফতার করে আনতে পাঠালেন?’  ‘দুটি কারণে। প্রথমত, যদি আমি কোনো ব্যবস্থা না নিতাম তাহলে ওরা আমাকে দুর্বল ভাবতো। দ্বিতীয়ত, মোগলদের রক্তপাত করার জন্য আমি মারওয়াড়িদেরকে উস্কে দিতে চেয়েছিলাম। আমি মনে মনে খুশি হয়েছিলাম, যখন রানিরা আমাকে অমান্য করে মারওয়াড়ে ফিরে যেতে সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি তাদের পালিয়ে যেতেও প্ররোচিত করেছিলাম তাদের শিবিরে আমার গুপ্তচর পাঠিয়ে গুজব ছড়িয়ে দিয়েছিলাম যে, দিল্লির আসার পর আমি রানিদেরকে কারাগারে বন্দী করে রাখবো আর বাচ্চাগুলোকে হত্যা করবো। আর যতটা আশা করেছিলাম এই ফন্দিটা তার চেয়ে আরো ভালো কাজে লেগে গেল। তোমার কয়েকজন সৈন্য হত্যা করে আর তোমার সাথে প্রতারণা করে মারওয়াড়িরা তাদের দেশে আমার অভিযান চালাবার যথেষ্ট কারণ তৈরি করলো। এই গর্বিত রাজপুতদের দীর্ঘদিন প্রশ্রয় দিয়েছি, পদবী আর সম্মান দিয়েছি যা ওদের প্রাপ্য নয়। এবার তাদেরকে অবনত আর বাধ্য হতে শেখাব আর তাদের রাজ্যকে আমার সাম্রাজ্যের একটি অংশ করে নেবো। আর তুমি, আমার ছেলে হবে এই বিজয়ের ঘটক। তুমি আবার মারওয়াড় ফিরে যাবে, এবার শক্তিশালী একটি মোগল সেনাবাহিনীর নেতৃত্ব নিয়ে বিজয়ী হয়ে ফিরবে। আকবর কিছু বললেন না। এই প্রথম বড় একটি অভিযানে সেনাবাহিনীর নেতৃত্ব পাওয়ার উল্লাসে মারওয়াড়িদের বিরুদ্ধে তার বাবার চক্রান্ত সম্পর্কে তার মনে যে সংশয় ছিল তা এখনকার মতো মুছে গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদ্য সাইলেন্ট পেশেন্ট – অ্যালেক্স মাইকেলিডিস
    Next Article এম্পায়ার অভ দ্য মোগল : দ্য সার্পেন্টস্ টুথ – অ্যালেক্স রাদারফোর্ড

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }