Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ট্রেকার্স – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প209 Mins Read0
    ⤶ ⤷

    ট্রেকার্স – ৫

    ৫

    ১০ মার্চ খবর বেরোল আবার। একটি তরুণকে অযোধ্যা পাহাড়ের উপর একটা ঝোরার ধারে, ঝোপে মৃত পাওয়া গিয়েছে। ডান হাতের ড্র্যাগন উল্কি দেখে শনাক্ত করা সহজ হয়েছে। মাথাটা ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। জামাকাপড় কাদামাখা, ছেঁড়াখোঁড়া। মতিলাল নেহরু রোডের মিত্র পরিবারে স্তব্ধতা নেমেছে। বাবা-মা উভয়েই ডাক্তার। ছেলেও ডাক্তার হচ্ছিল। আত্মীয়স্বজনরা সাধারণত ওঁদের পান না। ডাক্তার মিসেস প্রীতি মিত্র ব্যস্ত গাইনি। তাঁর স্বামী ডাক্তার অভ্র মিত্র অর্থোপেডিক ডাক্তার, বিরাট পসার। অ্যাপয়েন্টমেন্ট না করে ওঁদের পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। আরিয়ানের মামা-মামিরা চারজন এসেছেন ফোন করে। ডাক্তার মিত্র পায়চারি করে বেড়াচ্ছেন। চুল উসকোখুসকো, নাইট ড্রেস ছাড়েননি। প্রীতি বিছানায় শোওয়া, একদম চুপ। বড়মামা, প্রীতিরও বড়। বললেন, “তোমরা কি একেবারে শিয়োর যে… আমার তো বিশ্বাস হচ্ছে না এখনও।”

    প্রীতি বললেন, “ডান হাতের ওই ড্র্যাগন উল্কি আর কার হবে দাদা? ছেলেটা আমাদের একেবারে বসিয়ে দিয়ে গেল।”

    হঠাৎ ডাক্তার মিত্র পায়চারি থামিয়ে বলে উঠলেন, “তা কেন? আমাদের জীবন তো ওকে একেবারে বাদ দিয়েই চলছিল প্রীতি, তাই চলবে। অসুবিধে কী?”

    তিনি প্রীতির প্র্যাকটিসের বিরুদ্ধে ছিলেন। প্রীতি স্বামীর দিকে তাকালেন না। দাদাকে বললেন, “ওর চার বছর বয়স পর্যন্ত প্র্যাকটিস করিনি দাদা। তারপরে ও স্কুলে গেল, দুপুরে ক্রেশ-এ যেতে ও খুব ভালবাসত। আমিও শুরু করলাম। এত কষ্ট করে শেখা বিদ্যা কেউ প্রয়োগ না করে ফেলে রাখতে পারে, না রাখা উচিত?”

    “ইন দ্যাট কেস এইসব মেনে নিতে হবে। অকুপেশান্যাল হ্যাজার্ড। মায়ের আনঅ্যাটেন্ডেড মৃত্যু। ছেলের হত্যা।”

    ডাক্তার অভ্র মিত্রর মা ছোট ভাইদের কাছে থাকতেন। সেখানে পুরোপুরি একটি পরিবার ছিল। পুত্রবধূ মেয়েকে আনতে স্কুলে গিয়েছে। এসে দেখে, মা চলে গিয়েছেন। ডাক্তার বললেন, “হার্ট ফেলিওর।”

    সেটা যে কেন প্রীতির উপর চাপালেন অভ্র ঈশ্বর জানেন। কিন্তু প্রীতি জানেন, উনি ওই রকমই। ভাল ছাত্রী ছিলেন, বিদ্যাটার উপর একটা ভালবাসা ছিল, দায়বদ্ধতা ছিল। তিনি যে প্র্যাকটিস করবেন, এ নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে প্রীতি মনেই করেননি। অভ্র তাঁর সহপাঠী। নিজে ডাক্তার। অথচ কী করে যে এত বড় কথাটা ভাবতে পারল! এ তো বিদ্যাটার প্রতি, রোগীদের অর্থাৎ সমাজের প্রতি বিশ্বাসঘাতকতা। ট্যাক্সের টাকায় মেডিক্যাল কলেজ তার পরিকাঠামো, শিক্ষা, ল্যাবরেটরি, আউটডোর, এমার্জেন্সি! জনসাধারণের এত পয়সা, এত আশা খরচ করে বাড়ি বসে থাকাটা পাপ না ? অভ্র কি সেটা জানে না? খুব জানে। কিন্তু তার স্বভাবই হল, কোনও অঘটন ঘটলেই জিনিসটার জন্য প্রীতির উপর দোষারোপ করা। প্রীতির দাদা-বউদি, ভাই-ভাজ মুখ চাওয়াচাওয়ি করলেন। দাদা বললেন, “এ সময়ে আর…”

     

     

    অভ্র ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি এখন বাথরুমে যাবেন, দরজা বন্ধ করবেন, তারপর চুল ছিঁড়বেন নিজের। আর কী করতে পারেন? মেডিক্যালে ঢুকেছে, সেকেন্ড ইয়ার, বছর বিশেক বয়স। ছোট থেকেই যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট, সমর্থ ছেলে। সে যদি বলে, বন্ধুদের সঙ্গে ক’দিন এক্সকারশনে যাবে জাস্ট তিনটে দিন, আপত্তি করার কী আছে? ছেলেটা খারাপ এমন কোনও নিদর্শন তো তাঁরা পাননি। জামাকাপড়, ফ্যাশন এসব দিকে একটু বেশি নজর ছিল। তাঁদের ওই বয়সে ছেলেরা এগুলোকে হাস্যকর মনে করত। কলেজের ছেলে রোলেক্স ঘড়ি পরছে, গলায় হার, কানে মাকড়ি, এসব তাঁরা কল্পনাও করতে পারেন না। অবশ্য তাঁর বাবা ছিলেন অধ্যাপক, মা গৃহবধূ। তাঁদের ছেলের বাবা-মা উভয়ের মিলিত আয় মাস গেলে কী অঙ্ক ধারণ করে, তা তাঁরা ছাড়া আর কেউ জানেন না। তাঁদের ছিল বড়জোর নিউ মার্কেট আর এদের মাল্টিপ্লেক্স, আইনক্স, শপিং মল, এসক্যালেটর। তফাত তো একটা হবেই। আত্মীয় স্বজনদের বাঁকা কথা, চোরা চাউনি তিনি এখনই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। শুধু এক্সপার্ট হলেই কি হয়, টাকা রোজগার করলেই কি হয়? বাবা হতে হয়, যথার্থ বাবা। কাজের ঘোরে মানুষ যদি একমাত্র সন্তানের দেখভাল করতে না পারে, তা হলে সে কাজের, সে উপার্জনের মানে কী? বেসিনের দু’দিকে দুটো হাত দিয়ে আয়নার দিকে চেয়ে রইলেন অভ্র। চুলে সাদা বেড়ে গিয়েছে প্রচুর, গাল খানিক ঝুলে পড়েছে, চোখদুটো কেমন রাগী-রাগী। ছেলেটা কি তাঁকে ভয় পেত?

     

     

    প্রীতির বউদি বললেন, “কোথায় যাবে বলেছিল?”

    ফ্যাঁসফেঁসে গলায় প্রীতি বললেন, “দিঘার কথা তো বলেছিল। যাবে চার বন্ধু, ওর বন্ধুদের সবাইকে তো চিনি না।”

    “মানে সবাই কি ছেলে?”

    “হ্যাঁ বউদি, সবাই-ই ছেলে। এখন দেখা যাচ্ছে, সবটাই মিথ্যে কথা বলেছিল।”

    “আমি কিছুই বুঝতে পারছি না, দিঘা বলে পুরুলিয়া যাবার মানে কী? পুরুলিয়া বললে কি আমরা বাধা দিতাম? জিনিসটা অ্যাক্সিডেন্ট না মার্ডার…” বলতে-বলতে তিনি কেঁপে উঠলেন।

    ছোট ভাই বলল, “না দিদি। আমার মনে হয়, জিনিসটা একটা অ্যাক্সিডেন্ট। হয়তো কোনও অ্যাডভেঞ্চার, আর তাই-ই আসল কথাটা বলেনি। ও তো খেলাধুলো করত খুব।”

    “হ্যাঁ, ও তো অস্ট্রেলিয়া গিয়ে ওয়াটার স্কিয়িং, সার্ফিং, সবই করেছে রে। অ্যাথলিট ছেলে, সে যদি কোনও অ্যাডভেঞ্চারেই যেতে চায়, আমরা বাধা দেব এ কথা সে ভাবল কেন?”

     

     

    “তোরা কি খুব আতুপুতু করতিস? খুব আদর দিতিস?”

    প্রীতি বললেন, “আতুপুতু করবার আমাদের সময় কই? আদর, শাসন এসব অতিরিক্ত মাত্রায় করতে হলেও সময় চাই। শনিবারটা আমি অফ নিতাম। রাতে আমার সঙ্গে খেত, রোববারে বাবার অফ বাবার সঙ্গে খেত। এ ছাড়া যে যখন চেম্বার ছেড়ে বা অপারেশন থাকলে সেসব শেষ করে আসতে পারত। ও ঠিকঠাকই মানুষ হচ্ছিল বলে আমাদের ধারণা। দাদা, আমি কিছু ভাবতে পারছি না। এখন কী করব! আমি আইডেন্টিফাই করতে যেতে পারব না বলে দিয়েছি। অভ্র খুব সম্ভব একটু পরেই যাবে। পুলিশের গাড়ি আসবে। তোমরা চাইলে কেউ সঙ্গে যেতে পারো।”

    প্রীতির ছোট ভাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। এরা ধনী এবং ব্যস্ত লোক। কখনও কারও সাহায্য চায় না। করেও না সেভাবে। তবে ডাক্তার বলে কিছু না কিছু পরামর্শ, চিকিৎসা, চেনাশোনার সুবিধে পাওয়া যায়ই। এটা মস্ত সাহায্য। কেননা আজকালকার দিনে কোনও ডাক্তার, আত্মীয়-বন্ধুর মধ্যে না থাকলে বাঁচার আশা কম। অনেকেই ধনেপ্রাণে মারা যান।

     

     

    বিকেলবেলা হন্টনে গিয়ে চারদিকে এই আলোচনাই শুনলেন ধ্রুবজ্যোতি। ইয়ং জেনারেশন কী হল, কী হয়ে দাঁড়াচ্ছে? বাড়িতে না বলে অজ্ঞাত স্থানে পাঁচটি ছেলেমেয়ে চলে যায় কীসের টানে? বাড়ির প্রতি, বাবা-মা’র প্রতি কি কোনও দায়িত্ব থাকতে নেই? নিজেদের তৈরি সম্পূর্ণ ব্যক্তিগত এবং অলীক একটা জগতে বাস করে এরা। ইতিমধ্যেই খবরে নাকি বলেছে, ছেলেটি খুন হয়েছে কিনা পরিষ্কার বলা যাচ্ছে না। কেননা, সে ঝোরার খরস্রোতে বোল্ডারে-বোল্ডারে ঠোকাঠুকি খেতে-খেতে ভেসে এসেছে, এটা খুব স্পষ্ট। থ্যাঁতলানো, ডিকম্পোজড্ লাশ একটা। জামা-কাপড় নেই। কিন্তু কাদা, শ্যাওলামাখা শর্টস আটকে আছে। খালি আধখানা ড্র্যাগন-উল্কি ছাড়া শনাক্তকরণের আর কোনও উপায় নেই। ধ্রুব শুধু মন দিয়ে হেঁটে গেলেন, কারও সঙ্গে কোনও আলোচনায় গেলেন না। মনটা ভাল লাগছে না। একেবারেই ভাল লাগছে না।

    বাড়ি থেকে পালানোর রোগ চিরকাল আছে। আগেকার দিনে বাড়িতে অমানুষিক প্রহার খেয়ে ছেলেরা পালিয়ে যেত, পড়াশোনার চাপ ভাল লাগত না বলে পালিয়ে যেত। অ্যাডভেঞ্চারের, অ-চিরাচরিতের নেশা ছিল, ছিল দেশে দেশে ভ্রমণ করা। তারপর সিনেমায় নামবার জন্য পালাবার ঝোঁক হল। অ্যাডাল্ট মানুষ, বিবাহিত ছেলে-মেয়ের বাবা, অনেক সময়ে বিবাগী হয়ে যেত। অমুক সন্ন্যাসী হয়ে গিয়েছে, এরকম তো যখন-তখন শোনা যেত। আর প্রেমে পড়ে পালানোও বরাবরই ছিল। সেই পথ ধরে বেচাকেনা যা এখন ভয়াবহ আকার ধারণ করেছে, তা-ও ছিল।

     

     

    কিন্তু এরা কেরিয়ার বোঝে, বিলাস-ঐশ্বর্য-ভোগ এই সমস্ত নিয়ে মাথা ঘামায়। স্মার্টও খুব। তা হলে, এরা কোথায় গেল? কেন গেল? কার পাল্লায় পড়ল? ঐশ্বর্য, স্বার্থপরতা, স্মার্টনেস এসবও এদের বাঁচাতে পারল না?

    বাড়িতে এসে আরও একটা ধাক্কা খেলেন ধ্রুবজ্যোতি। সংযুক্তা মুখ ভারী করে বসে রয়েছে।

    চা-টা খাওয়া হল। মিলুই এনে দিয়ে গেল। সেই একই বারান্দা, সেখানে একই টেবিল, এলানো বেতের চেয়ারে একই কলমকারির কুশন। তবু সব কিছুর উপর একটা ভারী কুয়াশা ঝুলে রয়েছে। মিলুর মধ্যে যেন একটা অস্বস্তি, সংযুক্তা কেমন নির্বাক এবং বিমুখ। কোনও কথাই হল না পুরো চা-পর্ব জুড়ে। কথা বলার সময় এটা নয়, তিনি ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বুঝে গেলেন। অন্ধকার যখন রীতিমতো ভারী হয়ে নেমে আসছে, গোল আলোটা জ্বেলে দিলেন ধ্রুব। সংযুক্তা বললেন, “বিলু আর ফিরবে না। বিয়ে করছে।”

    “মানে?”

    “মানে যা শুনলে তাই।”

     

     

    “হচ্ছে, না করছে? জোর করে ওর বাড়ির লোকে দিয়ে দিচ্ছে? সেক্ষেত্রে আমাদের হস্তক্ষেপ করতে হবে।”

    “বাড়ির লোক বলতে ওর কে আছে, কী যে বলো!”

    “টাকা-পয়সা নিয়ে একখানা মেয়েকে ঝেড়ে দিতে তো এই জাতীয় মাসি-পিসিই লাগে।”

    “না, উনি নিজেই করেছেন।”

    “ডিটেলস?”

    “ওদের ওখানে মনোহারী দোকান আছে। খুব নাকি বিক্রি। বয়স ত্রিশ-পঁয়ত্রিশ। কিন্তু একেবারেই ছোকরা দেখতে।”

    “ও-ই লিখেছে নাকি এগুলো, ছোকরা-টোকরা?”

    “না, ওটা আমার টিপ্পনী। ও লিখেছে, অত বড় বলে মনে হয় না।”

     

     

    “ওর কত হল?”

    “আঠারো হয়ে গিয়েছে।”

    “তবে আর কী!” ধ্রুবজ্যোতি হাত উলটালেন। সংযুক্তা উঠে গেলেন একেবারে নিঃশব্দে। ওঁর বেশি লেগেছে। মেয়েদের আবেগ-আসক্তি বেশি তো! তিনি যেটা করেন একটা প্রজেক্টের মতো করে করেন হয়তো। তিনটি মেয়ে আপাতত। তিনটি প্রজেক্ট। শীলু বিপিও, একেবারে স্বনির্ভর হয়ে গিয়েছে। বিলুটার অঙ্কে খুব মাথা। দেখা যাক, যদি অ্যাকাউন্টেন্সি নিয়ে কিছু করতে পারে। মিলুর গল্প-কবিতায় খুব ঝোঁক, রাশি রাশি পড়ে। লাইব্রেরিতে ভর্তি করে দিয়েছেন, খুব পড়ে। দেখা যাক, ও কোনদিকে যায়। তিনি এভাবে ভাবেন। সংযুক্তা ভাবেন, মিলুটা ছটফটে, খুব চঞ্চল স্বভাবের, বিলুটা বরং ধীর স্থির, ভেবে চিন্তে কাজ করে। তবে ওদের কারওই শীলুর মতো প্র্যাকটিক্যাল সেন্স নেই, ওরকম সটান, স্মার্টও ওরা নয়। ওদের গাইড্যান্স লাগবে আরও বেশি। নিজের ছেলেমেয়ে নেই বলে সন্তানম্নেহ তো খানিকটা পড়বেই!

     

     

    তাঁর খুব হতাশ লাগে। এদের কারও-ই মা-বাপ নেই, গলগ্রহ ছিল সংসারে। তাঁরা নিয়ে এসে যত্ন করে বড় করছেন, লেখাপড়া শেখাচ্ছেন, ভাল-মন্দ চিনতে শেখাচ্ছেন। কিন্তু বয়োধর্ম যাবে কোথায়? আঠারো বছর বয়স কী দুঃসহ! কারুর বিদ্রোহ জাগে, হাতে রিভলভার দেশের শত্রুর দিকে তাক করার জন্যে হাত নিশপিশ করে। কারও শরীর জাগে, সিঁদুর, বাসর, ফুলশয্যা, সারা জীবনের অধীনতা, শুধু এইটুকু পাওয়ার জন্যে। তারপর একের পর এক সন্তান আসতে থাকবে। শরীর ভাঙতে থাকবে। নাঃ, হাজার চেষ্টা করেও বোধহয় কারও জন্য কিছু করা যায় না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleতিমির বিদার – বাণী বসু
    Next Article ঝড়ের খেয়া – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }