Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ট্রেন টু পাকিস্তান – খুশবন্ত সিং

    খুশবন্ত সিং এক পাতা গল্প260 Mins Read0
    ⤶ ⤷

    ৩.৫ সারা রাত ধরে বৃষ্টি

    সারা রাত ধরে বৃষ্টি ঝরল মাঝে মাঝে। কিন্তু ভোরের দিকে একনাগাড়ে বৃষ্টি শুরু হলো। গ্রামের যে সব লোক প্রায় সারা রাত জেগে ছিল, তারা বৃষ্টির শব্দে ঘুমিয়ে পড়ল। তদুপরি ভোরের নির্মল ঠাণ্ডা বাতাসের আমেজ তাদের গভীর ঘুমে অচেতন করে দিল।

    মোটর গাড়ির হর্ন এবং কর্দমাক্ত নরম মাটিতে অল্প গতির গিয়ারে গাড়ি চালাবার জন্য ইঞ্জিনের বিকট শব্দে সারা গ্রামের লোকের ঘুম ভেঙ্গে গেল। গাড়ির বহর মানো মাজরা গ্রামে এসে গাড়ি ঢোকার মত একটা চওড়া রাস্তার খোঁজ করতে শুরু করল। সামনে একটা জীপ। জীপের সাথে লাগানো একটা লাউড স্পীকার। ঐ জীপে ছিলেন দুজন অফিসার-একজন শিখ (ভৌতিক ট্রেনটা আসার পর যিনি আসেন) ও অন্যজন মুসলমান। জীপের পেছনে বারোটির বেশি ট্রাক। একটা ট্রাকে পাঠান সৈন্য এবং অন্য আর একটা ট্রাকে শিখ সৈন্য ভর্তি। প্রত্যেক সৈন্যের কাছে স্টেনগান।

    গ্রামের ধারে এসে গাড়ির বহর থেমে গেল। একমাত্র জীপটাই সামনের দিকে এগুতে পারল। আরও কিছু দূর সামনে গিয়ে জীপটা পিপুল গাছের নিচে সিমেন্টে বাঁধানো স্থানে থামল। দুজন অফিসোরই গাড়ি থেকে নামলেন। শিখ অফিসারটি গ্রামের এক লোককে সর্দারকে ডেকে আনতে বললেন। মুসলিম অফিসারটি পাঠান সৈন্যদের কাছে গিয়ে তাদের সাথে কথা বললেন। তিনি তাদের তিন জন করে এক একটা দলে বিভক্ত হয়ে সব ঘরে গিয়ে মুসলমানদের বেরিয়ে আসার নির্দেশ দিতে বললেন। কয়েক মিনিট পরে মানো মাজরা গ্রামে ধ্বনিত-প্রতিধ্বনিত হল–পাকিস্তানগামী সব মুসলমান এখনই বেরিয়ে এসো। সব মুসলমান বেরিয়ে এসো। এখনই।

    ধীরে ধীরে মুসলমানরা তাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে শুরু করল। গরুর গাড়ির ওপর বোঝাই করা চারপাই, বিছানাপত্র, টিনের বাক্স, কেরোসিন তেলের টিন, মাটির কলসি, পিতলের আসবাবপত্র ও গরু-ছাগল নিয়ে তারা রাস্তায় নামল। মানো মাজরার অন্য লোকেরা রাস্তায় বেরিয়ে এলো ওদের বিদায় জানাতে।

    দুজন অফিসার ও গ্রামের সর্দার গ্রাম ছাড়লেন সবার শেষে! তাদের পেছনে পেছনে জীপ চলল। ধীর গতিতে। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা করছিলেন। বেশির ভাগ আলোচনাই হচ্ছিল মুসলমান অফিসার ও সর্দারের মধ্যে।

    গরুর গাড়িসহ বিছানাপত্র, টিনের পত্র, হাঁড়ি-পাতিল নেয়ার ব্যবস্থা আমার নেই। সড়ক পথে এসব গাড়ি পাকিস্তানে যাবে না। আমরা প্রথমে ওদের চন্দন নগর উদ্বাস্তু কাম্পে নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে ট্রেনে করে লাহোরে নিয়ে যাব। ওরা শুধু কাপড়-চোপড়, বিছানাপত্ৰ, নগদ টাকা পয়সা ও গয়নাপত্র সাথে করে নিয়ে যেতে পারবে। অন্য সব কিছু ওদের এখানে রেখে যেতে বলুন। আপনি ওদের জিনিসপত্র দেখাশুনা করবেন।।

    মানো মাজরার মুসলমানদের পাকিস্তানে নিয়ে যাওয়া হচ্ছে, এ খবরটায় সর্দার বিস্ময় প্রকাশ করলেন। তিনি জানতেন, ওদের উদ্ধান্তু ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে মাত্র কয়েক দিনের জন্য এবং কয়েক দিন পরেই ওরা ফিরে আসবে নিজেদের ঘরে।

    না সাহেব, আমরা কিছুই বলতে পারিনে, সর্দার বললেন, যদি দুএক দিনের ব্যাপার হতো, আমরা ওদের জিনিসপত্র দেখ-ভাল করতে পারতাম। আপনিও পাকিস্তানে চলে যাচ্ছেন। ওদের ফিরে আসতে হয়ত কয়েক মাস লেগে যাবে। সম্পত্তি খুব খারাপ জিনিস। সম্পত্তি মানুষের মনকে বিষিয়ে তোলে। না, আমরা কিছুই ছুতে পারব না। ওদের ঘরবাড়ি যেন ঠিক থাকে তা আমরা দেখব।

    মুসলমান অফিসারটি কিছুটা বিরক্ত হলেন। আপনার সাথে বাদানুবাদ করার সময় আমার নেই। আপনি দেখছেন, আমার কাছে মাত্ৰ বারোটি ট্রাক আছে। গরুমহিষের গাড়ি আমি ট্রাকে তুলতে পারি না।

    না সাহেব, অতি দৃঢ়তার সাথে সর্দার বললেন, আপনার যা খুশি তাই বলতে পারেন। আপনি আমাদের ওপর রাগও করতে পারেন। কিন্তু আমরা আমাদের ভাইয়ের সম্পত্তি স্পর্শ করব না। আপনি কি চান, আমরা ওদের শক্ৰ হই?

    বাহ বাহ, সর্দার সাহেব, হাসতে হাসতে মুসলমান অফিসারটি জবাব দিলেন, সাবাশ, গতকাল আপনারা ওদের খুন করতে চেয়েছিলেন, আজ বলছেন ওরা আপনাদের ভাই। কাল আবার আপনারা আপনাদের মন পরিবর্তন করতে পারেন।

    এভাবে আমাদের খোঁচা দিয়ে কথা বলবেন না। ক্যাপ্টেন সাহেব। আমরা সব ভাই এবং ভবিষ্যতেও আমরা ভাই হিসাবে থাকব।

    ঠিক আছে সর্দার সাহেব। আপনারা সব একে অন্যের ভাই, অফিসারটি বললেন, আপনার কথা মেনে নিলাম। কিন্তু ওসব জিনিস। আমি ট্রাকে নিতে পারব না। শিখ অফিসার ও গ্রামের লোকদের সাথে আপনি আলোচনা করে দেখুন। আমি মুসলমানদের সাথে কথা বলছি।

    মুসলমান অফিসারটি জীপের ওপর দাঁড়িয়ে উপস্থিত লোকদের উদ্দেশে বললেন। তিনি অতি সতর্কতার সাথে প্রতিটি শব্দ উচ্চারণ করলেন।

    আমাদের কাছে মাত্র বারোটি ট্রাক আছে। আপনারা যারা পাকিস্তানে যেতে চান, তাদের সবাইকে দশ মিনিটের মধ্যে গাড়িতে উঠতে হবে। এরপর আমাকে অন্য গ্রামের মুসলমানদের আনতে যেতে হবে। সাথে করে যেসব জিনিস নেয়া যায়, সেই সব জিনিসই কেবল নেবেন, অন্য কিছু নেবেন না। গরু-ছাগল, গরুর গাড়ি, চারপাই, কলসি এবং এ ধরনের জিনিস আপনারা গ্রামের বন্ধু-বান্ধবদের কাছে রেখে যান। সময়-সুযোগ পেলে এসব জিনিস আমি পরে আপনাদের কাছে পৌছিয়ে দেব। সিদ্ধান্ত নেয়ার জন্য আপনাদের দশ মিনিট সময় দিলাম। এরপর গাড়ি চলে যাবে।

    মুসলমানরা তাদের গরুর গাড়ি ফেলে জীপের চারপাশে এসে জমায়েত হলো। তারা অফিসারের কথার প্রতিবাদ জানাল এবং চিৎকার করে কথা বলতে শুরু করল। মুসলমান অফিসারটি জীপ থেকে নেমে মাইক্রোফোনের কাছে গেলেন।

    চুপ করুন। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। দশ মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দেবে। গাড়িতে আপনারা উঠুন, বা না উঠুন, সে ব্যাপারে আমার কোন মাথা ব্যথা নেই।

    একটু দূরে যে সব শিখ চাষী দাঁড়িয়ে ছিল, তারা অফিসারের ঐ আদেশ শুনতে পেল। তারা শিখ অফিসারের কাছে গোল পরামর্শের জন্য। অফিসারটি ওদের উপস্থিতি গ্রাহ্যই করল না। কাদামাটির রাস্তায় চলমান গাড়ি, গরু-বাছুর ও ট্রাকের বহরের দিকে লক্ষ্য করে তিনি গর্বের সাথে নিজের বর্ষাতি কোটের উঁচু কলারের দিকে তাকাচ্ছিলেন বার বার।

    কেন, সর্দার সাহেব, ভয়ে ভয়ে মিত সিং জিজ্ঞাসা করলেন, গ্রামের সর্দার কি ঠিক কথা বলেননি। কারও উচিত নয়, অন্যের সম্পত্তি স্পর্শ করা। এতে ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে সব সময়।

    মিত সিং-এর আপাদমস্তক একবার ভাল করে দেখলেন শিখ অফিসারটি। তারপর বললেন, আপনি ঠিক কথা বলেছেন ভাইজি। এতে ভুল বুঝাবুঝির ভয় থাকেই। কারও উচিত নয় অন্যের সম্পত্তি স্পর্শ করা। অন্যের স্ত্রীর দিকেও কারও তাকানো উচিত নয়। একজনের জিনিস অন্যে নিয়ে যাক, একজনের বোনের সাথে অন্য কেউ ঘুমোক-এসব কিছু একজন কেবল দেখতে পারে! আপনি বুঝতে পারছেন, লোকে চায় ওরা পাকিস্তানে যাক। আপনার সামনে কি আপনার মা-বোন ধর্ষিত হয়েছে, আপনাকে কি উলঙ্গ করা হয়েছে? আপনাকে লাথি মেরে পিছনে থুথু নিক্ষেপ করে তাড়িয়ে দেয়া হয়েছে?

    অফিসারের এই ধরনের উক্তি উপস্থিত চাষীদের মুখে চপেটাঘাতের শামিল। কেউ যেন বিক্ৰপাত্মক হাসি হাসল। সবাই ঘাড় ফিরিয়ে দেখল। মাল্লি ও তার পাঁচজন সঙ্গী দাঁড়িয়ে আছে। ওদের সাথে দাঁড়িয়ে আছে আরও কয়েকজন যুবক উদ্ধাস্তু। ওরা শিখ মন্দিরে থাকে। ওদের কেউ মানো মাজরার বাসিন্দা নয়।

    স্যার, এই গ্রামের লোকেরা তাদের আতিথেয়তার জন্য বিখ্যাত, মাল্লি হাসতে হাসতে বলল। ওরা নিজেদেরই দেখ-ভাল করতে পারে না, অন্যের ভাল-মন্দ দেখবে কি করে? কিন্তু চিন্তা করবেন না। সর্দার সাহেব, আমরা মুসলমানদের সম্পত্তি দেখব। ঐ অফিসারকে আপনি বলে দিন, ওসব জিনিস আমাদের জিন্মায় রেখে যেতে। গ্রামের লোকেরা যেন ওসব জিনিস লুঠ না করে, তা নিশ্চিত করার জন্য আপনি কয়েকজন সৈন্য মোতায়েন করে দিন। সব জিনিস আমাদের কাছে নিরাপদে থাকবে।

    সময়টা হট্টগোলের। মানুষ দৌড়াদৌড়ি করছিল, চিৎকার করছিল সব শক্তি দিয়ে। অফিসারটির শেষ সিদ্ধান্ত শোনার পরও গ্রামের লোকেরা তাকে ঘিরে প্রতিবাদ জানাচ্ছিল। তারা একাধিক প্রস্তাবও রাখল অফিসারটির  কাছে। তিনি তাঁর শিখ সহকর্মীর কাছে এগিয়ে গেলেন ভীত বিহ্বল স্বধৰ্মীয় মুসলমানদের নিয়ে।

    যে সব জিনিস রেখে যাচ্ছি তা কি আপনি বুঝে নিতে পারবেন?

    শিখ অফিসারটি কিছু বলার আগেই চারদিক থেকে প্রতিবাদের ঝড় উঠল। তিনি চুপ করে রইলেন। গোলমাল থেকে নিজেকে। মুসলমান অফিসারটি ঘুরে দাঁড়িয়ে গর্জন করে বললেন, চুপ করুন।

    গোলমাল থেমে গেল। আবার কিছু বলতে শুরু করলেন তিনি। হাতের তর্জনী তুলে প্রতিটি কথা স্পষ্ট করে বললেন :

    পাঁচ মিনিট সময় দিলাম। হাতে করে যা নেয়া যায় তাই নিয়ে ট্রাকে উঠুন। যাঁরা উঠবেন না, তাঁরা এখানে থেকে যাবেন। এটাই শেষ সময়। আমি আবার বলছি, এটাই শেষ সময়।

    সব কিছুর নিষ্পত্তি হয়ে গেছে, পাঞ্জাবী ভাষায় শিখ অফিসারটি কোমল স্বরে। বললেন, পাশের গ্রামের এই লোকগুলো গোলমাল না থামা পর্যন্ত ওদের গাড়ি, গরু-বাছুর, ঘর দেখবে-এমন ব্যবস্থা করেছি। আমি সব মালের একটা তালিকা তৈরি করে আপনার কাছে পরে পাঠিয়ে দেব।

    তাঁর সহকর্মী এ কথার উত্তর দিলেন না। তাঁর ঠোঁটে ব্যঙ্গপূর্ণ হাসি খেলে গেল। মানো মাজরার শিখ ও মুসলমানরা অসহায়ভাবে তা দেখল।

    কোনো ব্যবস্থা করার সময় ছিল না। এমন কি বিদায় কথাটা বলারও সময় ছিল না। ট্রাকের ইঞ্জিনে স্টার্ট দেয়া হলো। পাঠান সৈন্যরা মুসলমানদের ঘিড়ে তাড়িয়ে  নিয়ে এক দু’মিনিটের জন্য তাদের গরুর গাড়ির কাছে নিয়ে গেল। তারপর নিয়ে গেল ট্রাকের কাছে। তখনও বৃষ্টি হচ্ছিল। কাদা-মাটির রাস্তায় সৈন্যরা তাদের তাড়িয়ে ফিরছিল। গ্রামের লোকেরা একে অপরকে ভাল করে দেখারও সুযোগ পেল না। ট্রাকে উঠে দূরে দাঁড়ানো গ্রামবাসীর দিকে তাকিয়ে তারা হাত নেড়ে বিদায় নিল। মুসলমান অফিসারটি জীপে চড়ে ট্রাকগুলোর চারপাশে একবার ঘুরে এলেন সব কিছু ঠিক আছে কি না তা দেখার জন্য। এরপর তিনি শিখ অফিসারের কাছে এলেন বিদায় নিতে। যন্ত্রের মতো তাঁরা করমর্দন করলেন। তাঁদের মুখে হাসি দেখা গেল না, আবেগের কোন লক্ষণও স্পষ্ট হলো না। ট্রাকের সামনে গিয়ে জীপ দাঁড়াল। মাইক্রোফোনে ঘোষিত হলোঃ তারা যাওয়ার জন্য প্রস্তুত। অফিসারটি জোর দিয়ে বললেন, পাকিস্তান। তার সৈন্যরা একযোগে বলল চিরদিনের জন্য। গাড়ির বহর ছুটিল চন্দননগরের দিকে। যতক্ষণ ওদের দেখা গেল, শিখরা দাঁড়িয়ে দেখল। চোখের পানি মুছল তারা দু’হাত দিয়ে। তারপর ঘরে ফিরে গেল বেদনাভরা হৃদয় নিয়ে।

    মানো মাজরার দুঃখের পেয়ালা তখনও পূর্ণ হয়নি। শিখ অফিসারটি সর্দারকে ডেকে পাঠালেন। সর্দারের সাথে গ্রামের সবাই এলো। কেউ ঘরে একাকী থাকতে চাইল না। শিখ সৈন্যরা গ্রামের সব লোককে ঘিরে ফেলল। শিখ অফিসারটি ঘোষণা দিলেন যে, তিনি মাল্লিকে অপসারিত মুসলমানদের ফেলে যাওয়া সম্পত্তির জিম্মাদার নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। তার বা তার লোকের কোন কাজে কেউ বাধা দিলে তাকে গুলি করা হবে।

    মাল্লির দলের লোক ও উদ্বাস্তুরা সময়ক্ষেপণ না করে গাড়ি থেকে গরুর বাঁধন খুলে দিল। গাড়িতে রাখা মালপত্র লুঠ করল। তারপর গরু ও মহিষগুলোকে তাড়িয়ে দিল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনোরা – হেনরিক ইবসেন
    Next Article পাঞ্চজন্য – গজেন্দ্রকুমার মিত্র
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }