Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ডেভিড কপারফিল্ড – চার্লস ডিকেন্স

    চার্লস ডিকেন্স এক পাতা গল্প96 Mins Read0
    ⤶ ⤷

    ডেভিড কপারফিল্ড – ৯

    ০৯. এক বিরাট ক্ষতি

    এক বিরাট ক্ষতি

    সন্ধ্যায় পৌঁছলাম ইয়ারমাউথে পেগোটির বাড়িতে। দরজায় মৃদু টোকা দিতেই খুলে দিলেন মি. পেগোটি। তিনি আমাকে নিয়ে গেলেন রান্নাঘরে। সেখানে আগুনের পাশে বসে আছে এমিলি। বিষণ্ণ, চুপচাপ। হ্যাম দাঁড়িয়ে আছে ওর পাশে। ওর কাঁধে হাত রাখার চেষ্টা করছে। কিন্তু ও যেন পছন্দ করছে না কাধে হাত দেয়া। হ্যাম আমাকে বলল যে সপ্তা দুয়েকের মধ্যে বিশেষ আনুষ্ঠানিকতা ছাড়াই ওদের বিয়েটা হয়ে যাবে।

    আমি বসে বসে ঘড়ির টিকটিক শব্দ শুনতে লাগলাম। একটু পরেই ক্লান্ত বিধ্বস্ত চেহারা নিয়ে পেগোটি এসে হাজির হলো। আমাকে জড়িয়ে ধরে বলল ওপরতলায় যেতে। সেখানে শোবার ঘরে শুয়ে আছেন বার্কিস-নীরব, অচেতন।

    ভাটার টানের সাথে সাথে সে চলে যাচ্ছে। সাগরকূলের মানুষ মারা যায় ভাটার টানের শেষে, বলল পেগোটি ফিসফিস করে।

    বার্কিসের কাছে কয়েক ঘণ্টা আমরা রইলাম। একবার চোখ মেলে তাকালেন। আমার দিকে একটা হাত বাড়াতে চেষ্টা করলেন।

    অতিকষ্টে মুখে একটু হাসি আনার চেষ্টা করে বার্কিস ইচ্ছুক! বলেই তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে।

    পরদিন নীরবে শেষ হলো অন্ত্যেষ্টির কাজ। আমরা চলে গেলাম যার যার পথে। কথা রইল সন্ধ্যায় মিটার পেপগাটির জাহাজ-বাড়িতে একত্র হব। দিনটা কাটল ধীর গতিতে।

    বৃষ্টি শুরু হলো অঝোর ধারায়। তবে মেঘের আড়ালে চাদ আছে। তাই জাহাজ-বাড়ির পথটা তেমন অন্ধকার নয়। সেখানে পৌঁছে দেখি পেগোটি, মিসেস গামিজ আর মি. পেগোটি আছেন।

    একটুখানি পরে এসে ঢুকল হ্যাম। একা।

    এমিলি কোথায়? জিজ্ঞেস করলেন মি. পেগোটি।

    হ্যাম এমন ভঙ্গিতে হাত নাড়ল যাতে মনে হতে পারে ও বাইরে আছে। তারপর সে ফিরল আমার দিকে। তার চেহারা মড়ার মত ফ্যাকাসে। বলল, মাস্টার ডেভি, এক মিনিটের জন্য বাইরে চলুন। আমি আর এমিলি আপনাকে একটা জিনিস দেখাব।

    আমরা বাইরে গেলাম। হ্যাম দরজা বন্ধ করে দিল যাতে কেউ কিছু না শোনে। তারপর বলল, এমিলি পালিয়ে গেছে। এ কথা আমি কেমন করে বলব মি. পেগোটিকে? বলে হু-হু করে কেঁদে ফেলল হ্যাম। কাঁদতে কাঁদতে একটা ভাজ করা কাগজ গুজে দিল আমার হাতে।

    বিস্মিত হবার সময়ও পেলাম না, কারণ মি. পেগোটি দরজা খুলে বেরিয়ে এলেন। আমাদের দিকে এক নজর তাকিয়েই তিনি বুঝে ফেললেন গুরুতর কিছু ঘটে গেছে।

    আমরা ফিরে গেলাম ঘরে। পেগোটি ও মিসেস গামিজ ডুকরে কেঁদে উঠলেন। জড়িয়ে ধরলেন মি. পেপগাটিকে। মি. পেগোটির ওয়েস্টকোট হেঁড়া, চুল এলোমেলো, মুখ আর ঠোঁট দুটো সাদা, মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে বুকের ওপর। স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে তিনি বললেন, চিঠিটা পড়ুন, স্যার।

    আমি পড়লাম। এমিলি তার চিঠিতে গভীর দুঃখ প্রকাশ করেছে হ্যামের জন্য-যে তাকে ভালবেসেছিল। ও দুঃখ প্রকাশ করেছে ঘর ছেড়ে, প্রিয়জনদের ছেড়ে, ওর অতি স্নেহপ্রবণ কাকাকে ছেড়ে চলে যাচ্ছে বলে। লিখেছে, যার সঙ্গে সে চলে যাচ্ছে সে যদি ওকে একজন লেডির মর্যাদা দিয়ে ফিরিয়ে না আনে তাহলে সে আর ফিরবে না। হ্যামকে সে অনুরোধ করেছে ওর প্রিয় কাকাকে দেখার জন্য। বলেছে হ্যাম যেন একটি ভাল মেয়েকে বিয়ে করে।

    স্থির দাঁড়িয়ে মি. পেগোটি শুনলেন। কাঁপতে লাগলেন থরথর করে। জিজ্ঞেস করলেন, লোকটা কে?

    হ্যাম আমার দিকে তাকিয়ে নীরব রইল। আমি একটা ধাক্কা খেলাম—বুঝতে পারলাম লোকটা কে। অবসন্নভাবে বসে পড়লাম চেয়ারে।

    লোকটার নাম বললা! গর্জে উঠলেন মি. পেগোটি।

    হ্যাম থতমত খেয়ে বলল, গত কদিন ধরে একটা চাকর আর তার মনিব অসময়ে ঘুরঘুর করছিল এদিকে। গত রাতে চাকরটা বেচারি এমিলির সঙ্গে দেখা করে। লোকটি এখানে কোথাও লুকিয়ে থাকত।

    পেগোটি পেছন থেকে আমার গলা জড়িয়ে ধরল। কিন্তু আমার তখন নড়ার শক্তিও নেই।

    আজ খুব ভোরে শহরের বাইরে নরউইচের রাস্তায় একটা অচেনা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে ছিল। এমিলিকে নিয়ে চাকরটি ওই গাড়িতে ওঠে। তার মনিব গাড়ির ভেতরে ছিল।

    ওর নাম কি স্টিয়ারফোর্থ?

    হ্যাম আমার দিকে ফিরে ভাঙা গলায় বলল, মাস্টার ডেভি, এতে আপনার কোন দোষ নেই। তবে লোকটার নাম স্টিয়ারফোর্থ এবং সে একজন জঘন্য বদমাশ!

    মি. পেগোটি কাঁদলেন না। চোখের পানি ফেললেন না। নড়লেন না। তারপর যেন হঠাৎ জেগে উঠলেন ঘুম থেকে। দেয়ালে ঝোলানো কোটটা নামিয়ে নিলেন। বললেন, আমার হ্যাটটা দাও।

    হ্যাম জিজ্ঞেস করল তিনি কোথায় যাচ্ছেন।

    যাচ্ছি আমার ভাইঝিকে খুঁজতে। আমার এমিলিকে খুঁজতে। প্রথমে স্টিয়ারফোর্থের নৌকাটা ফুটো করে ডুবিয়ে দেব। তাকেও ওখানে ডোবাতাম যদি তার মতলবটা টের পেতাম। তারপর আমি খুঁজব এমিলিকে।

    কোথায়? দরজা আগলে দাঁড়িয়ে জিজ্ঞেস করল হ্যাম।

    যে-কোন জায়গায়। দুনিয়ার সবখানে। কেউ আমাকে বাধা দিতে পারবে।

    না, না, বলে কেঁদে উঠলেন মিসেস গামিজ। না, তোমার বর্তমান অবস্থায় যেতে পারবে না। পরে, শান্ত ও সুস্থ হয়ে তুমি যেয়ো। এখন নয়।

    শান্ত হলেন মি. পেগোটি। কাঁদতে লাগলেন। আমার ইচ্ছে হলো হাঁটু গেড়ে বসে তাঁদের কাছে ক্ষমা চাইতে। কারণ, আমার জন্যই তাদের জীবনে এ দুর্যোগ নেমে এসেছে। আমিই স্টিয়ারফোর্থকে এনেছিলাম এখানে।

    কিন্তু আমি ক্ষমা চাইলাম না। স্টিয়ারফোর্থকে অভিসম্পাতও দিলাম না। শুধু কাঁদলাম বসে বসে। বন্ধুর স্মৃতিটা আমার কাছে প্রিয়। তবে, অনুভব করলাম যে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। তার সঙ্গে শেষ সাক্ষাতের রাতে সে-ও তা অনুভব করেছিল। এজন্যই সম্ভবত গতকাল হাইগেট-এ সে বলেছিল, আমাদের মধ্যে যদি কোনদিন বিচ্ছেদ ঘটে, আমাকে মন্দ ভেবো না।

    মি. পেগোটিকে সান্ত্বনা দেয়ার চেষ্টা বৃথা।

    আমি এখন আমার ভাইঝিকে খুঁজতে যাচ্ছি। গোটা দুনিয়ায় খুঁজে বেড়াব। হ্যাঁ, আমি খুঁজব। আর ওই লোকটাকে নৌকাসুদ্ধ ডুবিয়ে মারা আমার উচিত ছিল… বলতে লাগলেন তিনি উন্মাদের মত চিৎকার করে।

    পরদিন ওদের দেখা পেলাম সাগরতীরে। চেহারা দেখেই বুঝলাম সারা রাত ঘুমায়নি। বসে ছিল মুখোমুখি। দুজনই সাগরের মত গম্ভীর এবং স্থির।

    কি করব না করব সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এখন আমাদের কর্মপন্থা পরিষ্কার, বললেন মি. পেগোটি।

    হ্যামের দিকে তাকালাম। সে চেয়ে আছে সাগরের দিকে। তার মুখে যেন একটা দৃঢ় সংকল্পের অভিব্যক্তি। আমার ভয় হলো স্টিয়ারফোর্থের দেখা পেলেই তাকে খুন করবে সে।

    এখানে আমার কাজ শেষ হয়েছে। আমি ওকে খুঁজতে যাচ্ছি। এখন ওটাই আমার বড় কর্তব্য।

    আমি মি. পেগোটিকে জিজ্ঞেস করলাম তিনি লণ্ডন যাবেন কিনা। গেলে যেতে পারেন আমার সঙ্গে। তার কোন কাজে লাগতে পারি ভেবে আজ যাইনি। কাল যাব।

    যাব, স্যার। হ্যাম, তুমি এখানে নিজের কাজকর্ম করবে। আমার বোনের সঙ্গে গিয়ে থাকবে। আমার জাহাজ-বাড়িটা যেমন আছে তেমনি থাকবে। শীতেগ্রীষ্মে রোদে-বৃষ্টিতে। এমিলি যেমন ফেলে গেছে তেমনি, বললেন মি. পেগোটি।

    পেগোটির বিষয়-আশয়ের ব্যবস্থাপনার কাজে হাত দিলাম। বার্কিসের উইল অনুযায়ী সব কিছুর বিলিবণ্টনের দায়িত্ব নিলাম।

    তারপর যথাসময়ে ফিরে এলাম লণ্ডনে।

    মি. পেগোটি আমাকে জানালেন যে তিনি প্রথমে মিসেস স্টিয়ারফোর্থের সঙ্গে দেখা করতে চান। আমি বিনীতভাবে মিসেস স্টিয়ারফোর্থকে চিঠি লিখে অনুরোধ করলাম বিপন্ন মানুষটিকে সাক্ষাৎ দেয়ার জন্য। তিনি রাজি হলেন।

    নির্ধারিত সময়ে আমরা পৌঁছলাম। মিসেস স্টিয়ারফোর্থ বসে ছিলেন ড্রয়িংরূমে। মিস ডার্টল এসে দাঁড়ালেন তাঁর চেয়ারের পেছনে।

    মিসেস স্টিয়ারফোর্থের মুখের দিকে তাকিয়েই বুঝলাম ছেলের অপকর্মের খবর তিনি তার কাছ থেকেই পেয়েছেন। কিন্তু তিনি অবিচল। আর্মচেয়ারে বসে আছেন গর্বিত ভঙ্গিতে। মি. পেগোটিকে তীক্ষ দৃষ্টিতে দেখলেন। একটা চেয়ার দেখিয়ে বসতে ইঙ্গিত করলেন। মি. পেগোটি এমিলির চিঠিটা তার হাতে দিয়ে বললেন এমিলি লিখেছে: একজন লেডি হিসেবে (স্টিয়ারফোর্থের বৌ হিসেবে) ফিরিয়ে না আনলে ও আর ফিরবে না। আমি জানতে এসেছি, ম্যাডাম, আপনার ছেলে কি তার কথা রাখবেন?

    না।

    না কেন?

    পরদিনই অফিসে গিয়ে মি. স্পেনলো এবং তার পার্টনার মি. জোর্কিনের সঙ্গে দেখা করলাম। আমার আর্থিক সঙ্কটের বিষয় জানালাম তাদেরকে। বললাম আমার ট্রেনিং-এর খরচ দিচ্ছিলেন দাদী। ওটা বন্ধ করতে হবে। দুজনের কেউই বললেন না যে তুমি থেকে যাও, বা ট্রেনিং চলুক। ট্রেনিং-এর জন্য দাদী যে এক হাজার পাউণ্ড অগ্রিম দিয়েছিলেন ওটা ফেরত দেয়ার কথাও তারা বললেন না।

    অফিস থেকে ফিরে চললাম বাড়িতে। চরম আর্থিক সঙ্কটের মধ্যে কিভাবে চলব সেই চিন্তায় আচ্ছন্ন হয়ে। হঠাৎ একটা একা গাড়ি এসে থামল আমার পাশে। তাকাতেই চোখ পড়ল সেই একটি মুখের ওপর যে মুখটি দেখলেই খুশি হয়ে উঠি আমি। অ্যাগনেস বসে আছে গাড়িতে!

    আরে অ্যাগনেস যে! কী সৌভাগ্য আমার! তোমাকেই আমি এখন চাচ্ছিলাম মনেপ্রাণে। ভাবছিলাম তোমার সঙ্গে কথা বলতে পারলে কি ভালই না হত, বললাম উচ্ছ্বাসের সঙ্গে।

    গাড়ি ছেড়ে নামল অ্যাগনেস। হাঁটতে লাগলাম দুজনে। ও বলল যে আমার দাদীর আর্থিক সমস্যার কথা শুনে তার সঙ্গে দেখা করতে লণ্ডনে এসেছে। অ্যাগনেস ও আমার দাদী বহু বছর ধরে পরস্পরের খুব ঘনিষ্ঠ। ওর সাথে ওর বাবা আর উরিয়া হীপ এসেছে। অ্যাগনেস বিষণ্ণভাবে বলল যে বাবার সঙ্গে ও এখন একা থাকতে বা কথা বলতে পারে না। এমনকি নিজেও একা থাকতে পারে না। কারণ, উরিয়া হীপ কেবল মি. উইকফিল্ডের ব্যবসারই অংশীদার হয়নি, সে ওদের বাড়িতে উঠে এসেছে এবং থাকছে।

    ট্রেট, আমার ভয় হচ্ছে হীপ বাবার বিরুদ্ধে কোন জালিয়াতি কিংবা বেঈমানীর মতলব আঁটছে, বলল ও কম্পিত স্বরে। তবে আমি প্রার্থনা করি, আশঙ্কা যেন ভুল প্রমাণিত হয়।

    আমরা পৌঁছে গেলাম আমার ফ্ল্যাটে। দাদী সাদরে অভ্যর্থনা করলেন অ্যাগনেসকে। ওকে বলতে লাগলেন তার দুর্ভাগ্যের কথা। এই প্রথমবারের মত আমি জানলাম আমার দাদীর টাকা-পয়সার ঠিক কি হয়েছে। মনে হলো তিনি উইকফিল্ড অ্যাণ্ড হীপ কোম্পানির পরামর্শে কোন এক ব্যাঙ্কে শেয়ারের জন্য টাকা লগ্নি করেছিলেন। কিন্তু ব্যাঙ্কটি ফেল মারে। লগ্নিকারকরা সবাই সর্বস্বান্ত হয়।

    কিছু একটা করতেই হবে! বললাম আমি।

    কি বললে? আঁতকে উঠলেন দাদী বেটসি। জাহাজে কিংবা সেনাবাহিনীতে চলে যাবে? আমি ওসব কথা শুনতেই চাই না। তুমি তোমার পড়াশোনা চালিয়ে যবে প্রােক্টর হবে। তারপরে হয়তো আইনজীবী হবে।

    বিবর্ণ মুখে এবং প্রায় রুদ্ধশ্বাসে এসব কথা শুনছিল অ্যাগনেস। অবশেষে ও বলল, ডেভিড, তুমি হয়তো তোমার ট্রেনিং চালিয়ে যেতে পারবে, সেই সঙ্গে অবসর সময়ে কাজও করতে পারবে। তোমার প্রিয় পুরানো শিক্ষক ড. স্ট্রং এখন লণ্ডনে। তিনি একজন সেক্রেটারি খুঁজছেন। তার অভিধান রচনার কাজে সাহায্য করার জন্যে। অভিধানটি তিনি এখনও লিখছেন। কাজটা নেবে নাকি?

    নেব না মানে? বলছ কি, অ্যাগনেস! প্রায় চেঁচিয়ে উঠলাম। তুমি ছাড়া আর

    ওটা অসম্ভব। সে ছোট হয়ে যাবে সমাজে। আপনার না জানার কথা নয় যে মেয়েটি সামাজিক মর্যাদার দিক থেকে তার চেয়ে অনেক নিচে, বললেন মিসেস স্টিয়ারফোর্থ।

    ওকে ওপরে তুলে নিন, বললেন মি. পেগোটি।

    সে অশিক্ষিত এবং অজ্ঞ। তাছাড়া নিচু ঘরের মেয়ে। ওরকম মেয়ের সঙ্গে বিয়ে হলে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।

    মিসেস স্টিয়ারফোর্থ বললেন এমিলির সঙ্গে তার ছেলের বিয়ে হবে না। তবে যা ঘটেছে এবং মি. পেগোটির যে ক্ষতি হয়েছে সেটা তিনি অন্যভাবে পূরণ করে দিতে পারেন। অন্যভাবে, মানে টাকাপয়সা দিয়ে।

    মি. পেগোটি ঘৃণাভরে তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন স্টিয়ারফোর্থদের বাড়িটা তাঁর ও তাঁর পরিবারের জন্য চরম অশুভ বয়ে এনেছে। এ বাড়িতে দাঁড়িয়ে থাকার বা কথা বলার আর কোন অর্থ হয় না।

    আমরা বেরিয়ে এলাম। মি. পেগোটি বললেন যে লণ্ডনে তার কাজ শেষ হয়েছে। এখন তিনি তার ভাইঝিকে খুঁজতে বেরুবেন। সেদিনই তিনি বিদায় নিলেন আমার কাছ থেকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleএ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স
    Next Article বাংলার পল্লীগীতি – চিত্তরঞ্জন দেব

    Related Articles

    চার্লস ডিকেন্স

    এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    দ্য পিকউইক পেপার্স – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    নিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    অলিভার টুইস্ট – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }