Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প121 Mins Read0
    ⤷

    ১.১ তারপর আমি চক্ষু মেলে দেখি

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রথম পর্ব

    ১.১

    তারপর?

    তারপর আমি চক্ষু মেলে দেখি, কেমন যেন নতুন-নতুন রাস্তা, হুস-হুঁস করে পাশ দিয়ে বড়-বড় গাড়ি যায়, একটা খুব উঁচু গাড়ির মধ্যে দেখি, ঘোড়া ছয়-সাতটা, না, নয়-দশটা ঘোড়া। আর একটা ভ্যান ভরতি কলা, কঁচা কলা, হইলদা না।

    জায়গাটা কোথায়?

    তা তো জানি না।

    সেখানে তুমি গেলে কী ভাবে?

    তাও জানি না। ঘুমাইয়া আছিলাম, কতক্ষণ ঘুমাইছি কে জানে। জেগে উঠে দেখি একটা টেক্সির মধ্যে, আমার হাত বান্ধা, মুখও বান্ধা। দুইটা লোক দুই পাশে বসে আছে।

    ঘুমিয়ে পড়েছিলে? কোথায় ঘুমোলে? তার আগে কী করছিলে?

    তার আগে, তার আগে সাফলদির সঙ্গে সাঁতরাগাছি যাচ্ছিলাম।

    সাফলদি কে? ছেলে না মেয়ে?

    সাফলদি গোলাপির এক পিসি। আপন না, দূর সম্পর্কের। নার্সের কাজ করে, ঘুইরা ঘুইরা বেড়ায়। মাঝে-মাঝে গেরামে আসে।

    সাফলদি, অদ্ভুত নাম। নার্সের কাজ করে। ঘুরে-ঘুরে বেড়ায়। ইন্টারেস্টিং। তার সঙ্গে সাঁতরাগাছি যাচ্ছিলে কেন?

    সাঁতরাগাছিতে গাজনের মেলা হয়। তিন দিন। খুব বড় মেলা হয়, হাতির পিঠে চেপে শিবঠাকুর আসে। গোলাপি যাবে সাফলদির সঙ্গে। আমারেও জিজ্ঞাসা করল, যাবি, যাবি? আমিও নেচে উঠলাম। কতদিন মেলা দেখি নাই।

    তোমার স্বামী আছে তো? সে তোমাকে যেতে দিতে রাজি হল?

    সে বলল, যাও, ইচ্ছা যখন হয়েছে তো যাও। আমি কিন্তু পয়সাকড়ি কিছু দিতে পারব না। আমার তো নিজের একটাও পয়সা নাই, বাসের টিকিট, রেলের টিকিট কেমনে দিব? মনকে তখন বুঝাই, হায় হায়, যাওয়া হবে না। গোলাপি তখন কইল, কান্দিস না, টিকিট লাগবে না। সব সাফলদি দিবে। সাফলদি বড় ভালো মানুষ। দয়ার শরীর। তাই ঠিক হল।

    তোমার তো ছেলেমেয়ে আছে? তাই না?

    দুইটা। এক ছেলে, এক মেয়ে।

    তাদের নাম কী?

    রতন আর সরস্বতী।

    তোমার নাম তো লক্ষ্মী? সত্যিই লক্ষ্মী, না অন্য কিছু? লক্ষ্মীর মেয়ের নাম সরস্বতী কী করে হয়? ওরা দুই বোন, তা জানো না?

    নাম তো আমি রাখি নাই। শাশুড়ি ঠাকরুন রাখছেন।

    যাই হোক, সাঁতরাগাছিতে মেলা দেখতে যাবে, তোমার ছেলেমেয়ে তাতে আপত্তি করেনি? তারা নিজেরা যাওয়ার জন্য আবদার করেনি?

    ছেলে আমার খুব বুঝদার। তারে কোনও কথা একবার বললেই শোনে। মেয়ে ঘ্যানঘ্যান। করেছিল, কিন্তু গোলাপি আগেই কয়ে দিয়েছে, বাইচ্চাদের সঙ্গে লওয়া যাবে না। তখন মেয়ের বাপই বুঝাল, তোর মা তোকে মেলা থেকে পুঁতির মালা এনে দিবে। তাতেও মেয়ে বোঝে না। তখন তারে…

     

     

    তার মানে, তোমার স্বামী তোমাকে যেতে দিতে রাজি, ছেলেমেয়েও মেনে নিল, আর তোমার শাশুড়ি? আসলে শাশুড়িই তো অনুমতি দেয়।

    শাশুড়ি হ্যাঁ-না কিছুই বলেন নাই।

    শুধু আমার মুখের দিকে একদৃষ্টে চেয়েছিলেন।

    শাশুড়ি মানুষ কেমন?

    ভালোও বটে, মন্দও বটে। যেমন হয়। কোনওদিন আমার নাম ধরে ডাকেন নাই। প্রথম থেকেই বলতেন, বেটি। মাঝে-মাঝে চড়-চাপড় মারতেন, হপ্তায় দুই-তিন দিন রাত্তিরে খেতে দিতেন না। তবে এ কথাও না স্বীকার করলে আমার পাপ হবে, শাশুড়ি মা মাঝে-মাঝে নরম সুরেও কথা কইতেন। সন্ধেবেলা বলতেন, আয় বেটি, তোর চুল বেন্ধে দিই। সেই সময় হঠাৎ হঠাৎ তিনি ফুপায়ে-ফুপায়ে কেন্দে উঠতেন।

    কেঁদে উঠতেন? কেন?

    তা জানি না। কোনওদিন কিছু বলেন নাই।

    তারপর কী হল? তুমি গাজনের মেলায় গেলে?

    না, যাই নাই।

    যাওয়া হল না?

    কপালে নাই। যাব কী করে?

    গাজনের মেলায় যেতে কপাল লাগে? বেশ। বাড়ি থেকে বেরিয়ে গেলে গোলাপির সঙ্গে?

    গোলাপি আমাকে নিয়া গেল সাফলদির কাছে। সোনারপুর পর্যন্ত হেঁটে গিয়ে আমরা ট্রেনে উঠে বসলাম।

    তখন কটা বাজে?

    তা জানি না, তবে বিকাল হয় নাই। গাছের ছায়া কালীমন্দিরের দিকে ছিল। পুকুরের জলে রোদ্দুর চমকাচ্ছিল। ট্রেন থেকে নামলাম শিয়ালদায়। উরিবাস কত বড় এস্টেশান।

    তুমি শিয়ালদায় আগে কখনও আসনি?

    নাঃ! খুব ছোটবেলায় বোধহয়, নাঃ, তাও মনে নাই। কে আমাকে নিয়া যাবে? চতুর্দিকে কত মানুষ। সাফলদি আমার হাত ধরে ছিল, যাতে আমি হারায়ে না যাই। আবার উঠলাম একটা রেলের কামরায়।

    শিয়ালদা থেকে সাঁতরাগাছির ট্রেন? সে তো হাওড়া লাইনে যেতে হয়।

    হাওড়া লাইন মানে?

    হাওড়া লাইন মানে হাওড়া লাইন। যাই হোক, সেইজন্যই সাঁতরাগাছির মেলা দেখতে যাওয়া হয়নি?

    আমি যে ঘুমায়ে পড়লাম।

    ট্রেনে ঘুমিয়ে পড়লে? সেই বিকেলবেলা?

    তাই তো। জানলার ধারে বসেছিলাম, দুলে-দুলে যাচ্ছে রেলগাড়ি, কী সুন্দর, কত ধানখেত, চিলুবিলু করে বাতাস, নদীর ধারে একখান ভাঙা বাড়ি…

    ঠিক আছে, ওসব বলতে হবে না। জানলার পাশে বসে তুমি ঘুমিয়ে পড়লে? সাঁতরাগাছি আর কত দুরে! তোমায় ডেকে তুলল না?

     

     

    সাফলদি আমারে একটা পান খেতে দিয়েছিল। কী সুন্দর পান! ঠান্ডা ঠান্ডা, মিঠা, মিঠা, মুখে দিতে না দিতেই…

     

     

    পান খেয়েছিলে? তাই বলো! সেই পানে অনেকখানি ঘুমের ওষুধ ছিল। ওল স্টোরি! ঘুম ভাঙল কখন?

    ঠিক মনে নাই। রাত্তির, অনেক রাত্তির। শুনশান। কুকুর ডাকছিল।

    বিকেল থেকে রাত্তির। তার মানে, সাঁতরাগাছি থেকে অনেক দূরে। সেখানে ট্রেন থেকে নামলে?

    বোধহয়। কিছু দেখা যায় না। হাঁটতেও পারি না। কে যেন ধরে-ধরে নিয়ে গেল। কোথায় জানি আবার শুয়ে পড়লাম। আবার ঘুম।

    কিছু খাওনি? খিদে পায়নি?

    না। বুঝি নাই। এত ঘুম।

    সঙ্গে আর কে-কে ছিল তখন? তোমার সেই সাফলদি, আর ওই যে গোলাপি না কে…

    কিছু মনে নাই। জ্বর-ব্যাধির মতন আমারে ঘুমে ধরেছিল।

    খুব কড়া ডোজ ছিল। তারপর কী হল?

    আবার চোখ মেলে দেখি রোদ্দুর। খুব রোদ্দুর।

    কোথায়? ট্রেনের কামরায়? না গাড়িতে?

    ঘরের মধ্যে। মেঝেতে একটা চাটাই পাতা। বালিশ নাই। সামনের দেওয়ালেই একটা জানলা। চক্ষের ওপর রোদ্দুর পড়ে। ঘুম ভাঙতেই তাড়াতাড়ি উঠে পড়তে গিয়ে দেখি…

    কী দেখলে? চুপ করে গেল কেন?

    ছি ছি ছি ছি। সে আমি কইতে পারব না।

    আমার কাছে লজ্জা করলে তো চলবে না। সব খুলে বলতে হবে। কী দেখলে ঘরের মধ্যে?

    সাহেব, এক গেলাস জল খাব।

    জল খাবে?

    হ, বড় তেষ্টা পাইছে।

    জল না পানি?

    জল আর পানি তো একই।

    তাই নাকি? তুমি বাড়িতে কী বলতে? তোমার ছেলেমেয়েরা জল বলে না পানি বলে?

    জল বলে।

    তোমরা মুসলমান নও?

    কী বলেন সাহেব! আমার নাম লক্ষ্মী। ঠাকুর-দেবতার নাম কি মুসলমানের হয়? আমার মেয়ের নামও সরস্বতী। ওর সঙ্গে খেলা করে একজন, তার নাম লায়লা। আর একটা মেয়ে ভালো গান গায়, তার নাম জাহানারা। সে বলেছিল, আমাদের পূজার প্রসাদ খাইতে নাই।

    হু। কিন্তু কেস ফাইলে তোমার নাম লেখা আছে সরিফন। স্বামীর নাম জলিল শেখ। বাড়ি মুনসিগঞ্জ। ছেলেমেয়ের কোনও রেকর্ড নেই।

     

     

    না, না, সাহেব, এ কী বলতেছেন। আমার বাড়ি মুনসিগঞ্জ। আমার নাম লক্ষ্মী পাড়ুই। আপনারে তো আগেই বলেছি।

     

     

    তা বলেছ বটে। কিন্তু অনেকেই তো বানায়। অন্য নাম বলে। তুমি সরিফন নামে কারুকে চেনো?

    না।

    তোমার স্বামীর নাম কী?

    কইতে নাই। সোয়ামির নাম নিলে পাপ হয়। তেনার ছোট ভাইয়ের নাম বিরোজ।

    বিরোজ আবার কী ধরনের নাম। হিন্দুদের এই নাম তো হয় না। ফিরোজ? তুমি হিন্দু আর তোমার স্বামীর ছোট ভাই, মানে দেওর, সে মুসলমান?

    না সাহেব। সে-ও হিন্দু। বিরোজ! বিরোজ!

    এ তো মহা মুশকিল হল! কোয়েশ্চেন অফ আইডেনটিটি। তবে কি আমি ভুল মেয়ের সঙ্গে কথা বলছি? তুমি যদি লক্ষ্মী হও, তা হলে সরিফন গেল কোথায়?

    জানি না।

    স্বামীর নাম একটা কাগজে লিখে দিতে পারো?

    হা কপাল! লেখতে পড়তে শিখি নাই।

    বিরোজ? বিরোজ? ক্যান ইট বি বিরাজ? দ্যাট মেস সেক্স, বিরাজ হিন্দু নাম হয়।

    ঠিক বলেছেন সাহেব। বিরাজ।

    যাই হোক, রোদ্দুর চোখ লাগায় তোমার ঘুম ভাঙল। তখন তুমি ঘরের মধ্যে কী দেখলে?

    বলতে শরম লাগে।

    লাগুক। চোখ নীচের দিকে নামিয়ে বলো।

    দেখি যে ঘরের এক কোণে আর একটি মেয়ে ঘুমায়ে আছে। প্রথমে চিনি নাই। উপুড় হয়ে ছিল, আমি একবার চেয়েই চক্ষু ফিরিয়ে নিয়েছি।

    কেন?

    ইয়ে, মানে, কিছু ছিল না।

    কিছু ছিল না, তার মানে? তুমি যে বললে..

    গায়ে কিছু ছিল না। যে মেয়েমানুষটা, তখনও মুখ দেখি নাই, তার গায়ে শাড়ি, বেলাউজ, শায়া কিছুই ছিল না।

    বেঁচে ছিল?

    প্রথমে ভয় পেয়ে…তারপর দেখি যে শ্বাস পড়ে। আসলে অত কথা কিছু ভাবি নাই, সাহেব। এক-দুই পলক সেই মেয়েমানুষটার দিকে চেয়েই আমি নিজের দিকে, তারপরেই ভয়ে চিক্কর দিয়ে উঠেছি। আর আমি কইতে পারব না।

    বুঝেছি। বুঝেছি। আর বলতে হবে না। দিস ইজ কমন প্র্যাকটিস। তোমার গায়েও একটুও সুতো ছিল না, তাই তো? শাড়ি-টাড়ি সব খুলে নিয়েছে। আর কোনও অত্যাচারের চিহ্ন ছিল?

    না, সাহেব।

    রক্ত-টক্ত।

    না।

    ঘুমের ওষুধ খাইয়ে তোমাদের দুজনের শাড়ি-টাড়ি ওরা খুলে নিয়েছে, কেন জানো? তা হলে আর দরজায় তালা দিতে হয় না, পাহারাও রাখতে হয় না। ওই অবস্থায় কোনও মেয়ে পালাতে পারবে না। জানলা খোলা ছিল বললে! জানলার বাইরে কী ছিল?

    দেখি নাই। উঠে যাওয়ার সাহস হয় নাই। কী হল, কেন এমন হল, কিছুই বুঝতে পারি না। তাই কিছুক্ষণ কালাম বসে-বসে। এর মধ্যে ক্ষুধাও পেয়েছিল খুব।

     

     

    খিদে তো পাবেই। রাত্তিরে কিছু খাওয়া হয়নি। কান্নার সময় বেশি খিদে পায়। অন্য মেয়েটির ঘুম ভাঙল?

    জি।

    জি?

    জি।

    তুমি যে বললে, তুমি হিন্দু? হিন্দুরা কি জি বলে না হা বলে? বাঙালরা বলে হ।

    হ। আমরা হ-ও বলি, জি-ও বলি।

    পিকিউলিয়ার। যাই হোক, অন্য মেয়েটি জেগে উঠল? সে কি গোলাপি?

    হ। সে-ও শুরু করল কান্না। দুইজনে দুইজনারে ধরে…

    টু ন্যুড লেডিজ উইপিং ইন আ স্মল রুম, নিয়ার দা উইনডো। দা রুম ইজ ডার্ক, ব্রাইট সানলাইট আউটসাইড। এই হচ্ছে দৃশ্যটি। কতক্ষণ কাঁদলে? দশ-পনেরো মিনিট, তার বেশি সময় কান্না থাকে না। তবে ওই দশ-পনেরো মিনিটকেই অনেকক্ষণ মনে হয়। দেন হোয়াট? তারপর কী হল?

    দরজা ঠ্যালে ঢুকল একজন।

    মেয়ে না পুরুষ?

    পুরুষ!

    তোমরা দুজনেই তখন লজ্জা আর লুকোবে কোথায়? দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে রইলে, তাই না? মেয়েরা সাধারণত এরকমই করে। সাদা দেওয়ালকেই ভরসাস্থল মনে হয়। দেওয়ালটা সাদা ছিল?

    সাদা, না ঠিক সাদা না। একটু হইলদা, হইলদা। আর সেই মানুষটার চ্যাপটা চেহারা।

    চ্যাপটা চেহারা, মানে বেঁটে?

    বেশি লম্বা না, মোটা, বুকে বন-মাইনসের মতন লোম। হাতে একটা শানকি।

    শানকি কাকে বলে?

    শানকি, শানকি।

    ও, বুঝেছি। টিনের থালা। আজকাল সেরকম থালা পাওয়া যায়। সেই শানকিতে খাবার ছিল?

    কয়েকখান রুটি আর গুড়। সেই শানকিটা রেখে সে চলে গেল। আবার খানিক বাদেই এসে সে দিয়ে গেল আমাদের শাড়ি আর বেলাউজ।

    তোমরা চটি পরে যাওনি?

    চটি ঘরেই এক কোণে ছিল, নেয় নাই।

    আগে খেতে শুরু করলে, না আগে পোশাক পরে নিলে?

    বলেন কি সাহেব! কোনও মেয়েমানুষ কি শাড়ি-টাড়ি না পরে খেতে পারে? মুখে খাবার ওঠে?

    ধরো যদি তখনই শাড়ি-টাড়ি ফেরত না দিত? খিদেও তো খুব পেয়েছিল। তা হলে কী করতে? যাই হোক, এটা অবান্তর প্রশ্ন। আই অ্যাম সরি। গোলাপি তোমাকে প্রথম কথাটা কী বলল?

     

     

    গোলাপি কইল, মরছি রে মরছি। আমরা ডাকাইতের হাতে পড়ছি।

    ডাকাত? তোমাদের সেই সাফলদি না কী, সে কোথায় গেল?

    তারে আর দেখি নাই। ওইখানে আর দেখি নাই।

    ওই ঘরটাতে কতদিন রইলে?

    সেই রাইত। পরের দিন। আবার একটা রাইত।

    ওই চ্যাপটা লোকটা ছাড়া আর কেউ আসেনি ঘরে?

    পরের রাইতে এসেছিল। সাঁ জওয়ান, কপালে ফেট্টি বান্ধা। সে-ই আসল ডাকাইত। ভাবলেও এখনও আমার, এই দ্যাখেন, এই দ্যাখেন সাহেব, আমার শরীলডা কঁপতেছে। আমি জীবনে কখনও পাপ করি নাই, কারুরে ঠকাই নাই, তবু আমার কেন এই শাস্তি, আমার ছেলে। আর মেয়ে কোথায় রইল, কতদিন দেখি না।

    শোনো, তোমার নিশ্চয়ই এখন খিদে পেয়েছে। আমারও লাঞ্চ টাইম। তুমি খেয়ে-টেয়ে কিছুক্ষণ জিরিয়ে নাও। আবার কথা হবে। ভালো করে ভাবো, কিছু যেন বাদ না পড়ে। কিছু গোপন করবে না। ওই সাফলদির কথা বেশি করে জানতে হবে।

    স্যার, আমার ছেলে আর মেয়ের সঙ্গে কি একবার দেখা হবে না?

    তারা তো এখানে নেই। তবে একটা কিছু ব্যবস্থা হবে নিশ্চয়ই।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleযেটুকু টুনটুনি সেটুকু ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article সায়েন্স ফিকশন সমগ্র ৪ – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়

    স্বর্ণলতা

    March 27, 2025
    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়

    স্বপ্নের নেশা

    March 27, 2025
    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়

    সোনার কাঠির স্পর্শ

    March 27, 2025
    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়

    সোনামণির অশ্রু

    March 27, 2025
    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়

    সেতুর ওপরে

    March 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }