Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প121 Mins Read0
    ⤶ ⤷

    ১.৪ এরপর সাতদিন কেটে গেছে

    ১.৪

    এরপর সাতদিন কেটে গেছে। আয়রন সাইড রোডে সরকারি বাসভবনের তিনতলায় ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডি সি হুমায়ুন কবির-এর কোয়ার্টার। তার স্ত্রী-পুত্র-কন্যা গেছে মুর্শিদাবাদে দেশের বাড়িতে। গরম পড়েছে খুব, কবির সাহেব একটা পাজামা ও পাতলা সাদা পাঞ্জাবি পরে বসেছেন। বারান্দায় একটা ইজিচেয়ারে। তাঁর স্ত্রীর খুব ফুলের শখ, অনেকগুলি টবে ফুটেছে ফুল। বেল ফুল থেকে ছড়াচ্ছে সুগন্ধ।

    খানিক বাদে এলেন তার বন্ধু বিনায়ক ঘোষাল। তিনি বেশ নামকরা লেখক, একটা সংবাদপত্রের সঙ্গেও যুক্ত। আজ তার একটা বক্তৃতা ছিল বিড়লা সভাঘরে, খুব কাছেই, সেখান থেকে টুক করে চলে এসেছেন বন্ধুর বাড়িতে।

    বিনায়ক প্রথমে কয়েকটা ফুলগাছে আলতো করে হাত বুলোতে লাগলেন। ফুল ছেঁড়েন না তিনি, শুধু হাত বুলোন।

    বিনায়কের ধারণা, গাছের গায়ে আদর করে হাত বুলোলে গাছ খুব খুশি হয়। গাছ এই ধরনের মানুষদের ভালোবাসে। এইভাবে মানুষ ও গাছের মধ্যে একটা অদৃশ্য যোগাযোগ হবে। হুমায়ুনের ধারণা গাছকে আদর করা ভালো। কিন্তু সন্ধের পর নয়। এই সময় গাছ ঘুমোয়। মানুষের চেয়েও ওরা অনেক আগে-আগে ঘুমোয়। সূর্যের আলোর সঙ্গেই তো ওদের সম্পর্ক।

    হুমায়ুন বললেন, যথেষ্ট হয়েছে। এবার বসো। কিছু খাবে?

    হুমায়ুন বললেন, স্টকে নেই বোধহয়। আনাতে হবে। মাসের শেষ ভাই, আমার হাতে বিশেষ কিছু নেই। তুমি দু-একখানা পাত্তি ছাড়ো!

    পুলিশের আবার মাসের শেষ কী? এমন গরিব পুলিশ অফিসার আমি আগে দেখিনি। বন্ধুকে বিয়ার খাওয়াতেও পারো না, টাকা চাইছ! হাত পেতে ঘুষের টাকা নাই বা নিলে, ভেট নিতে পারো না? তাতে দোষ নেই।

    কেউ তো দেয় না কিছু। বাঙালিরা বহুত কঞ্জুষ হয়ে গেছে। ঘুষ দিতে চাইলে নিতাম। কি না ভেবে দেখতাম। কিন্তু কেউ তো কিছু অফারই করে না।

    তোমাদের সার্ভিসে মানস মজুমদার তোমার জুনিয়ার না? সে সল্টলেকে বাড়ি বানাচ্ছে। কী করে?

    বলে তো যে ওর বউয়ের অনেক সম্পত্তি আছে। আমি শালা বিয়েও করেছি গরিবের মেয়েকে।

    একটু পরে এল বিয়ারের বোতল।

    প্রথম চুমুক দেওয়ার পর হুমায়ুন বললেন, তোমার সঙ্গে কাজের কথা আছে। সেদিন তুমি তো বসে-বসে অতক্ষণ ধরে শুনলে লক্ষ্মীমণি নামে মেয়েটির কথা। এবার তোমার ওপিনিয়ান জানতে চাই।

    বিনায়ক বললেন, হ্যাঁ, শুনলাম। এমন তো নতুন কিছু নয়। এরকম কাহিনিই তো শোনা যায়।

    তা ঠিক। এই ধরনের মেয়েদের কাহিনি অনেকটাই একরকম।

    সেদিন আমি নিজে থেকে কোনও প্রশ্ন করিনি। করা উচিত ছিল না। কিন্তু মনের মধ্যে যেন কয়েকটা প্রশ্ন ঘোরাফেরা করছিল। মেয়েটি মাঝে-মাঝেই সত্যি কথা গোপন করছিল কেন?

    ইচ্ছে করে? না, পুরোপুরি হান্ডেড পারসেন্ট সত্যি কথা অনেক মানুষই বলতে পারে না। অনেক মহাপুরুষও পারেন না। তুমি একই ঘটনা তিনবার বলতে বলো, দেখবে একটু একটু বদলে যাচ্ছে। টুথ ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট। মিথ্যে কথা বলা সহজ। অনেক মানুষকে দেখেছি, এমনি-এমনি মিথ্যে কথা বলে, অকারণেও।

    পুলিশের চাকরি করতে গিয়ে তোমার মানুষের চরিত্র বেশ ভালোভাবে স্টাডি করা হয়ে গিয়েছে, তাই না?

    বিনায়ক, সামারসেট মম-এর কথাটা তুমি পড়োনি? মম এক জায়গায় বলেছেন, মানুষের চরিত্র সবচেয়ে ভালো বোঝে ইস্কুল মাস্টার, ডিটেকটিভ আর লেখকরা। সেই হিসেবে তুমি আর আমি একই লেভেলে, যদিও আমি লিখতে পারি না।

    রিটায়ার করার পর স্মৃতিকথা লিখবে, খুব ইন্টারেস্টিং হবে। শোনো, মিথ্যে কথা ছাড়াও সেদিনের ইন্টারোগেশানে কয়েক জায়গায় ফঁক রয়ে গেছে। বলব?

    বলো।

    প্রথমত ধরো, লক্ষ্মী নামের বউটি চড়কের মেলায় যেতে চাইল, তাও অনেক দূরে, ট্রেনে যেতে হবে। তবু তার স্বামী পারমিশান দিয়ে দিল? আবার পাঁচটা টাকাও দিল। এটা কি স্বাভাবিক? গ্রামের বউরা এতটা স্বাধীনতা পায়?

    সাধারণত পায় না। তবে, কোনও-কোনও স্বামী তো উদার হতেও পারে। বউকে যদি খুব ভালোবাসে, তার একটা শখ মেটাতেও পারে।

    দ্যাখো, হুমায়ুন, ভালোবাসা শব্দটা অমন চট করে ব্যবহার কোরো না। বিভিন্ন জাতের মধ্যে, বিভিন্ন সামাজিক স্তরে ভালোবাসার রূপ নানারকম। আমরা যেভাবে ভালোবাসা বুঝি, গ্রামের নীচের তলার মানুষ কি সেভাবে বোঝে? গ্রামের মানুষ ভালোবাসতে জানে না তা বলছি, কিন্তু তার ধরন-ধারণ আলাদা। সেই ভালোবাসার মধ্যে বোধহয় স্বাধীনতা বিশেষ থাকে না।

    আমি বলছি না যে এরকমভাবে পারমিশান দেওয়া খুব স্বাভাবিক। কিন্তু কেউ কেউ ব্যতিক্রম হতেও পারে। কিংবা হয়তো লক্ষ্মী মিথ্যে বলছে, পারমিশান না নিয়েই বেরিয়ে গিয়েছিল।

    আরও একটা ব্যাপার লক্ষ করো। শাশুড়ি কী বলেছে? হ্যাঁ কিংবা না কিছুই বলেনি। মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে ছিল। সে মাঝে-মাঝে কাঁদত। তার মানে কী?

    কিছু একটা মানে আছে নিশ্চয়ই।

    আমার যতদূর ধারণা, শাশুড়ি হয়তো আগে থেকেই জানত, এ বউ আর ফিরবে না।

    তার মানে তাড়িয়ে দিয়েছে।

    তাড়িয়ে দিলে আর কাঁদবে কেন?

    মানুষ বড় বিচিত্র প্রাণী। দ্যাখো, কোনও নর্মাল ফ্যামিলিতে বাড়ির বউ যদি মেলা দেখতে গিয়ে ফিরে না আসে, তা হলে হুলুস্থুল পড়ে যায়। চতুর্দিকে খোঁজখবর, আজকাল সবাই থানায় ডায়েরি করতেও শিখে গেছে। মুন্সিগঞ্জ থানায় কি লক্ষ্মীমণির নামে কোনও মিসিং ডায়েরি আছে?

    মুন্সিগঞ্জে থানা নেই। থানা আছে পাশের গ্রাম নবীপুরে। সেখানে গত এক-দেড় বছরের মধ্যে লক্ষ্মীমণির কোনও উল্লেখ নেই। বরং সরিফন বিবি নামে একজনের নামে মিসিং ডায়েরি আছে।

    তুমি এই সরিফন আর লক্ষ্মীমণির ব্যাপারটা গুলিয়ে ফেলেছ। আমরা যাকে দেখছি, সে লক্ষ্মীমণিই নিশ্চিতই। একেবারে সম্পূর্ণ পরিচয়টা বদলে ফেলার ক্ষমতা ওর নেই। বদলাবেই বা কেন?

    বিনায়ক, তুমি আর একটা সম্ভাবনার কথা ভেবে দেখেছ? এ মেয়েটির স্বামী ও শাশুড়ির ব্যবহার খানিকটা স্ট্রেঞ্জ, তার একটা কারণ হতে পারে, ওকে হয়তো বিক্রি করে দেওয়া হয়েছিল।

    সে কথাটা আমারও মনে এসেছে।

    সব মেয়েকেই তো দালাল কিংবা আড়কাঠিরা ভুলিয়ে-ভালিয়ে পাচার করে না, অনেক মেয়ে বিক্রিও হয়। মেয়ে বিক্রির একটা নিঃশব্দ বাজার চলেছেই। তবে, সাধারণত পনেরো থেকে কুড়ি-বাইশ বছরের মেয়েরাই বিক্রি হয়, এর বয়েস পঁয়তিরিশ-ছত্রিশ, তবে এর স্বাস্থ্য ভালো, সেক্স অবজেক্ট হিসেবে দাম আছে।

    বিক্রি করবে কেন? ঘরের বউ, দুটি সন্তান আছে তবু তাকে বিক্রি করবে, এতটা চরম দারিদ্র্য কি আছে? বাঁকুড়া-পুরুলিয়ায় আদিবাসীদের মধ্যে কিছুটা আছে, কিন্তু চব্বিশ পরগনার। গ্রামে, সে গ্রামে ভালো করে খোঁজখবর নিয়েছ?

    তোমার একটা সিগারেট দাও, আমার শেষ হয়ে গেছে। হা, খোঁজ নেওয়া হয়েছে। তোমাকে একটু কু দিতে পারি। ওখানকার স্কুলে খোঁজ নিয়ে দেখা গেছে, ক্লাস সিক্সে রতন পাড়ুই নামে একটি ছাত্র আছে, যার বাবার নাম ধীরাজ পাড়ুই। ছেলেটির মা নেই। খুব সম্ভবত এটাই সেই ফ্যামিলি।

    ধীরাজের কোনও ভাই আছে?

    না নেই। মানে এখন নেই, ছিল, মারা গেছে ছমাস আগে। এরা একেবারে না খেতে পাওয়ার মতন গরিব নয়। বছরের কয়েকটা মাস খুব টানাটানি চলে।

    লক্ষ্মীই সেই কথা বলেছে। ধীরাজের যে ভাই মারা গেছে, তার নাম কী?

    বিরাজ।

    তবে তো মিলেই গেছে। আগে বলছিলে না কেন?

    বিনায়ক, তোমাকে আগে বলিনি, তার কারণ আছে।

    ওই বিরাজ কীসে মারা গেছে?

    ক্যান্সারে।

    সর্বনাশ। তার মানে তো প্রচুর খরচের ব্যাপার। চিকিৎসা করিয়েছিল কিছু?

    হ্যাঁ। বিরাজ সার্ভে অফিসে কাজ করত, নির্দিষ্ট উপার্জন ছিল তার। তাকে বাঁচাবার জন্য তার মা ও দাদা সব চেষ্টা তো করবেই। চিকিৎসার খরচের জন্যই সম্ভবত বউটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল। গ্রামের মানুষ ভাবে, বউ মরলে কিংবা বউ চলে গেলে আবার বউ পাওয়া যাবে। কিন্তু ভাই মরলে কিংবা ছেলে মরলে তো আর পাওয়া যাবে না। তাই বউদের জীবনের দাম কম।

    জীবনের দাম কম, শরীরের কিছুটা দাম আছে।

    এই বউটি বিক্রি হয়েই হোক কিংবা আড়কাঠির পাল্লায় পড়েই হোক, প্রায় এক বছর ধরে নানারকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। এর থেকেও খারাপ অবস্থায় পড়ে অনেক মেয়ে। পুরোপুরি বেশ্যাবৃত্তিই করতে হয়। একে দেখা যাচ্ছে, একটা পর্যায়ে বেশ ভালো অবস্থাতেই ছিল।

    সূরয সিং-এর সঙ্গে ইটভাটায়?

    ওর কথা শুনে মনে হল যে নিজের স্বামীর চেয়েও পুরুষ হিসাবে সূরয সিং-কে বেশি পছন্দ হয়েছিল। তাই না? সূরয সিং যদি ওইভাবে মারা না যেত, তা হলে ওখান থেকে লক্ষ্মী আর পালাতে চাইত না!

    অনেক মেয়েই তো আর ফেরে না।

    বিনায়ক, তোমার কাছে একটা ব্যাপারে সাহায্য চাইছি। তুমি একজন গল্পলেখক, তুমি যদি লক্ষ্মীকে নিয়ে একটা গল্প লিখতে, তা হলে সে গল্পের শেষ পরিণতি কী হত?

    ওকে বাড়ি ফিরিয়ে দিতাম।

    কল্পনায়, না বাস্তবে? বাস্তবে কি ফিরিয়ে দেওয়া সম্ভব?

    চেষ্টা করে দেখতে হবে।

    তা তো আমরা চেষ্টা করবই। কিন্তু তুমি গল্প লিখলে কী হত? বিবাহিত মেয়েটি এই কমাসে বেশ কিছু পুরুষের সঙ্গে শুয়েছে, এমনকী একবার প্রেগন্যান্টও হয়েছিল, এসব তো আর লুকোবার উপায় নেই। এখন সে ফিরে এলেও তার শ্বশুরবাড়ি তাকে গ্রহণ করবে কেন? বরং সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেবে। শুধু আমাদের দেশে কেন, সব দেশেই এরকম হয়। গল্পে তুমি যদি মিলিয়ে দাও, স্বামী-স্ত্রী আবার এক সংসারে থাকতে লাগল, তা হলে বেশ একটা ইচ্ছাপূরণ হতে পারে। হ্যাপি এনডিং, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। কিন্তু সেটা একেবারেই অবাস্তব।

    ওরকম মিষ্টি মিষ্টি অবাস্তব গল্প আমি লিখি না।

    মেয়েটাকে তা হলে তুমি কোথায় পাঠাবে?

    এক কাজ করা যায়, ধরে নিচ্ছি স্বামী আর শাশুড়ি মিলে বউটাকে বিক্রি করেই দিয়েছিল। সেটা একটা গুরুতর অপরাধ। তোমরা দুজনে এ ব্যাপারে কনফার্মড় হয়ে দুজনকে জেলে দেওয়ার ভয় দেখাও। তখন বউটাকে ফেরত নিতে বাধ্য হবে।

    আ-হা-হা, কী সলিউশানই বাতলালে! মাই ডিয়ার ফ্রেন্ড, পুলিশ ভয় দেখিয়ে বাধ্য করতে পারে, কিন্তু তাতে সম্পর্ক জোড়া লাগে না। কদিন বাদেই মেয়েটার ওপর দারুণ অত্যাচার শুরু করবে। পাড়া প্রতিবেশীরা ঘেন্নায় ওর সঙ্গে কথা বলবে না। ওকে তাড়াতে বাধ্য করবে। এরকম কেস আমরা আগেও দেখেছি।

    তা হলে কী গতি হয় এইসব মেয়েদের?

    ওর সামনে দুটোই পথ খোলা আছে। আত্মহত্যা কিংবা কোনও বেশ্যাপল্লিতে গিয়ে যোগ দেওয়া।

    কেন, কোনও অনাথ আশ্রম-টাশ্রমে জায়গা পেতে পারে না?

    এরকম কেস এত বেশি যে এদের আশ্রয় দেওয়ার মতন তত বেশি অনাথ আশ্রম আমাদের দেশে নেই। যেগুলো আছে, সেগুলোর পরিবেশও ভালো নয়। অনেক মেয়েই বেশিদিন টিকতে পারে না। আর যদি কোনও মেয়ের স্বাস্থ্যের জেল্লা থাকে, তা হলে সে কোনও না কোনও মাংস-ব্যবসায়ীর নজরে পড়বেই।

    মেয়েটাকে যদি কোনও কাজ দেওয়া যায়, স্বাধীনভাবে উপার্জন করে একলা থাকতে পারে।

    একটা অশিক্ষিত, গ্রাম্য মেয়ে। তাকে কী কাজ দেবে? বড়জোর ঝি-গিরি। তাও আগেকার পরিচয় জানতে পারলে কেউ ওরকম ঝিকে বাড়িতে রাখে না। তোমার বাড়িতে রাখবে? তোমার বউ রাজি হবে না! ওহে লেখকপ্রবর, বলো, বলো, এই মেয়েটার ভাগ্যে কী হবে।

    আমি কী করে বলব!

    সেইজন্যই তো জিগ্যেস করছি, তুমি এরকম একটা মেয়েকে নিয়ে গল্প লিখলে কোথায় শেষ করতে?

    শোনো হুমায়ুন, অন্যের দেওয়া সাবজেক্ট নিয়ে আমি গল্প লিখি না। আর গল্প লেখার সময় তার নিজস্ব একটা গতি আসে। তাই আগে থেকে শেষটা বলা যায় না। আমি লেখক ছাড়াও তো একজন মানুষ। গল্পের চরিত্র হিসেবে নয়, আমি একজন অসহায় মেয়ে হিসেবেই ওর সম্পর্কে চিন্তিত। গল্প না লিখেও তো আমি ওকে কিছুটা সাহায্য করতে পারি। আশা করি পারব।

    কী সাহায্য করবে?

    এক্ষুনি বলতে পারছি না। একটা উপায় মাথায় এসেছে।

    দুদিন বাদে লেখক আবার দেখা করলেন তাঁর পুলিশ বন্ধুটির সঙ্গে। লক্ষ্মীর জন্য একটা কাজ ঠিক হয়েছে।

    লেখকের স্ত্রী বিশাখা একটা বাচ্চাদের স্কুলে পড়ান। তিনিই হেড মিস্ট্রেস। সেন্ট মেরি কিন্ডারগার্টেন স্কুল। বাচ্চাদের দেখাশুনা করার জন্য আয়া শ্রেণির দু-একটি মেয়েকে রাখতে হয়। সেই কাজ দেওয়া হল লক্ষ্মীকে।

    প্রথম একমাস তার বাড়ির সঙ্গে যোগাযোগই করা হল না। দেখতে হল, লক্ষ্মী এ কাজ ঠিক পারছে কি না। লক্ষ্মী এ কাজ বেশ ভালোই পারছে। মন দিয়ে কাজ করে। স্কুলের পেছনে তার থাকার জন্য একটা ঘরও আছে। এক মাসের মাইনে অগ্রিম দেওয়া হয়েছে, সে নিজেই রান্না করে খায়। .

    তারপর কী হল?

    এবার পুলিশ খোঁজখবর নিল তার বাড়ির। ছেলেমেয়ে দুটিকে নিয়ে এল লক্ষ্মীর কাছে, তাদের জড়িয়ে ধরে মায়ের কী হাপুস কান্না!

    ছমাস কেটে গেছে। দিব্যি ভালোই আছে লক্ষ্মী। একটা সুস্থ জীবন যাপন করছে। ছেলেমেয়ে দুটি মাঝে-মাঝেই আসে। একবার ওদের বাবাও সঙ্গে এল। সে-ও কাঁদল লক্ষ্মীর হাত ধরে।

    স্বামীকে লক্ষ্মী পঞ্চাশটা টাকা দিল আর শাশুড়ির জন্য একটা শাড়ি। সেসব নিতে দ্বিধা করল না ধীরাজ।

    এর পরেও লক্ষ্মীর জীবনে অন্য কিছু ঘটতে পারে। আপাতত সে একজন স্বাধীন মানুষের মতন বেঁচে আছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleযেটুকু টুনটুনি সেটুকু ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article সায়েন্স ফিকশন সমগ্র ৪ – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়

    স্বর্ণলতা

    March 27, 2025
    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়

    স্বপ্নের নেশা

    March 27, 2025
    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়

    সোনার কাঠির স্পর্শ

    March 27, 2025
    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়

    সোনামণির অশ্রু

    March 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }