Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    তিতলি – নবনীতা দেবসেন

    নবনীতা দেবসেন এক পাতা গল্প110 Mins Read0
    ⤶

    ১৫. রিলা, মৌ, তিতলি

    ‘ছুটিটা কাটিয়ে যাবি তো এখানেই? মাসিমার কাজ তো শেষ হয়ে গেল— দৌড়ে পালাবি না তো এবার নিজের দেশে?’

    রিলার প্রশ্নে তিতলি হেসে ফেলে—’কী পাগলামি যে করিস এখনও—নিজের দেশ আবার কী? ওটা মোটেই আমার নিজের দেশ নয়, আমার কর্মস্থল। এটা আমার নিজের দেশ। ফিরতেই তো চেয়েছিলাম, কিন্তু মা আর তা করতে দিলেন কই?’

    ‘কেন, আর বুঝি কিছু করার নেই? এমন গরিব-দু:খী দেশের জন্যে তুই কিছুই করার কথা ভাবতে পারিস না, অত বড় একটা সায়েন্টিস্ট হয়েও?’

    ‘বড় সায়েন্টিস্ট আমি হইনি রে রিলা, খুবই অর্ডিনারি একজন।’

    ‘রাহুলের ব্যাপারটা কী করবি, ও তো ফোন করেছিল, মাসিমার কাজের দিন। হি ক্লিয়ারলি ওয়ান্টস ইউ ব্যাক।’

    ‘ইটস ওভার।’

    ‘সেকেন্ড থটস দিবি না?’

    ‘সেকেন্ড? আ থাউজ্যান্ড থটস দিয়েছি, তারপরেই না বলছি।”

    ‘একা একা থাকবি?’

    ‘আপাতত। দেখি না, একা একা থাকতে কেমন লাগে।’

    ‘একা থাকতে কষ্ট হবে না?’

    তিতলি রিলার মুখের দিকে তাকায়। কিছু বলে না।

    ‘তুই থাম তো রিলা। দু-বেলা আশিখানা পাত না পড়লে তোর যেন প্রাণটা ভরে না।’ মৌ ধমক দেয়।

    রিলা তাতে দমে না।

    ‘না না, সত্যি করে বল। এতদিন একটা ছেলের সঙ্গে ঘর করলি। এখন তাকে ছেড়ে থাকতে খারাপ লাগবে না? এটা তো অর্জুনের মতো নয়, অর্জুনের সঙ্গে তো তুই সংসার করিসনি—একসঙ্গে থাকলে প্রতিদিনের একটা অভ্যেস হয়ে যায়—ওঠা-বসা, খাওয়া-শোওয়া—’

    ‘ঢের হয়েছে, রিলা স্টপ ইট—তিতলি কি না-ভেবেই এত বড় ডিসিশনটা নিয়েছে? যে-ছেলেটাকে তুই দেখিসনি, চিনিস না, তার হয়ে এত ওকালতি কচ্ছিস কেন? চুপ কর।’

    ‘আজ্ঞে না, মোটেই তার হয়ে ওকালতি করিনি। তিতলির হয়ে বলেছি। একটা ফ্ল্যাটে একা একা থাকবে। প্রতিপদে মনে পড়বে, যে ছিল, কিন্তু নেই, তার কথা। মন ভালো থাকবে না। ডিপ্রেশন হবে।’

    ‘কিন্তু যে ছিল, সে থাকলে তো মন আরও খারাপ থাকবে। সে তো আর আমাকে ভালোবাসে না যে রিলা। তুই বুঝতে চেষ্টা কর—শুধু অভ্যাসের জন্যে মানুষ তখন একসঙ্গে থাকে যখন ঘরে বাচ্চাকাচ্চা আছে, বিবাহিত জীবনের অন্যান্য দায়দায়িত্ব আছে—আমি কেন থাকব? আমি তো স্বাধীন! আই অ্যাম আ ফ্রি উওম্যান—রিলা। ট্রাই টু আনডারস্ট্যান্ড। মন খারাপ তো এমনিতেও হচ্ছে, অমনিতেও হবে। বরং একা একা থাকলে একটু চিন্তাভাবনা পরিষ্কার হবে—’

    ‘অন্যভাবে নতুন করে জীবন শুরু করার কথাও ভাবা যাবে—কীপ দ্যাট অন ইওর মাইনড তিতলি—দিস ইজ নট দি এনড—দি এনড অফ এ রিলেশনশিপ লিডস টু দ্য বিগিনিং অফ অ্যানাদার—’ মৌ মাঝখানে ঢুকে পড়েছে—’আমার মনে হয় তিতলি ঠিকই ডিসিশান নিয়েছে। লেট হার স্টার্ট আফ্রেশ। রাহুল ওয়াজ নট গুড ইনাফ ফর হার। হি হ্যাড লেফট হার ফর অ্যানাদার উওম্যান।’

    ‘আচ্ছা তিতু অর্জুনের সঙ্গে কি তোর আবার জোড়া লাগতে পারে না? তোরা তো দুজন দুজনকে খুব ভালো করে চিনিস—খুব ভালোওবাসতিস—যা হয়ে গেছে তা ছিল অ্যাকসিডেন্ট—একটা অ্যাকসিডেন্টের জন্য জীবনটাই ওয়েস্টেড হয়ে যাবে, দু-দুটো জীবন? ওর তো খুব ইন্টারেস্ট আছে দেখলাম।’

    ‘ধ্যুত। অর্জুনের সঙ্গে আর হয় নাকি? সত্যি রিলা! তুই না, ইনকররিজিবল রোমান্টিক একটা। হ্যাঁ, অর্জুনের সঙ্গে আবার দেখা হল, ভালোই হল। ওর কথাগুলো জানা হল। আমার মনটাও অনেকটা হালকা হল, টু টেল দ্য টুªথ। আগে তো একটা অজ্ঞানতার চাপ ছিল বুকের ভেতর, মাথার ভেতরে—কেন, কেন, সেইটে মুছে গেল। ব্যাপারটা ক্লোজড হল এতদিনে।’

    ‘ক্লোজড কেন? ওপেনড হল না কেন? এই যে তোদের আবার দেখাশুনো হচ্ছে সেইটেও ভালো। একটু কথাবার্তা বললেও তো ভালো লাগে। আফটার অল—ওল্ড ফ্রেন্ডস।’

    ‘ছেলেটা ভারি সুন্দর হয়েছে, না রে? কী লম্বা, এই বয়সে। এখনও গলার স্বর ভাঙেনি।’

    ‘গান গাইতে পারে—সেদিন গায়নি ভিড়ে, নেমন্তন্ন বাড়ি ছিল বলে। আরেকদিন ওকে এনেছিল অর্জুন। সুন্দর গান করল অভি। বাংলা ব্যান্ডও গাইতে পারে, রবীন্দ্রসঙ্গীতও গাইতে পারে, আবার নোরা জোনসও গাইল। বেশ হয়েছে ছেলেটা।’

    ‘মিতুদি কিন্তু আবার যাবার সময়ে আমাদের বলে গিয়েছে তোর দেখাশুনো করতে—মনে হল অর্জুনের ব্যাপারে মিতুদির বেশ আগ্রহ রয়েছে—’

    প্লিজ মৌ, প্লিজ রিলা, লেট মি বি। আই অ্যাম জাস্ট কামিং আউট অফ আ পেইনফুল রিলেশনশিপ, আই ডু নট উইশ টু গেট ইনটু অ্যানাদার।—অন দ্য রিবাউন্ড কিছুই করায় আমি বিশ্বাস করি না। গিভ মি সাম টাইম টু সেটল ডাউন উইদিন মাইসেলফ—’ তিতলি হাতজোড় করে ফেলেছে—মৌ ওকে জড়িয়ে ধরে বলল—’ইটস ও কে। ইটস ও কে! তুই নিজের মতো করে বাঁচ। আমরা এখনই তোকে ডিস্টার্ব করব না। চল না ছ’টার শো’তে একটা ছবি দেখে আসি। হল-এ গিয়ে ছবি দেখা তো ভুলেই গেছি।’

    ‘বাংলা ছবি হচ্ছে নাকি ভালো কিছু?’

    ‘হচ্ছে তো। একই সঙ্গে দুটো শো-তে দুটো ছবি দেখতে পারিস। ছ’টার সময় সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’, ন’টার সময়ে গৌতম ঘোষের ‘আবার অরণ্যে।’ যাবি?’

    মৌয়ের উৎসাহে রিলা জল ঢেলে দেয়—চিরদিনের প্র্যাকটিক্যাল রিলা।

    ‘বা: তাহলে ডিনারটা খাবি কখন, রাত বারোটায়?’

    ‘না হল খেলি একদিন বারোটায়।’—মৌ বলল।

    ‘সে যেতে হলে তোরা যা—আমার বরবাবাজি তাড়িয়ে দেবে। আমাকে বাড়ি যেতেই হবে। সারাদিন বাইরে বাইরে। ছ’টার শো-টাও আমার চলবে না। তা ছাড়া দুটো ছবিই তো আমার দেখা।’ রিলা বলতে বলতে উত্তেজিত হয়ে ওঠে—’কিন্তু ”আবার অরণ্যে”-তে কোনও পুরোনো প্রেমিককে খুঁজে পাওয়া নেই—তোর তো ”আবার কলকাতায়”-এর স্ক্রিপ্টটা ঢের ভালো—অনেক বেশি লাইভলি এক্সপিরিয়েন্স। ইউ ফাউন্ড ইওর লস্ট লাভ।’

    ‘রিলা। ফের ছেলেমানুষি? অর্জুনের সঙ্গে এখন তিতলির প্রেম নেই। দে আর জাস্ট ওল্ড ফ্রেন্ডস। রিমেম্বার?’

    ‘ঠিক আছে। নাথিং লাইক ওল্ড ফ্রেন্ডশিপস। তাই না? লেটস হোপ সামথিং উইল কাম আউট অফ ইট।’

    ‘আ-বার? রিলা! তুই না, একটা যা তা! একটা নাছোড়বান্দা ভূত!’

    ‘সেদিন কিন্তু আমি সত্যি সত্যি অর্জুনকে দেখে অবাক হয়ে গিয়েছিলুম। অর্জুন বিহেভড সো নর্মালি! যেন কিছুই হয়নি। আবার কাজকর্মও করতে লাগল। কী নির্লজ্জ! না সরল? না পাগল? সংকুদা খুব রেগে যাচ্ছিল ওকে দেখে। কিছুতেই আই-কনট্যাক্ট করছিল না। কথাও বলছিল না। লক্ষ্য করেছিলি?’

    ‘করিনি আবার?’

    তিতলি প্রসঙ্গটা পালটে দিয়ে বলে উঠল, ‘এবারে ভাবছি ক’দিন একটু দিঘাতে বেড়াতে যাব। সে-ই যে সবাই মিলে কলেজ থেকে আমরা দিঘায় বেড়াতে গিয়েছিলাম, কী আনন্দ হয়েছিল—মনে আছে? একা একাই একবার যাব ভাবছি। এবার থেকে একাই জীবনটাকে চেখে দেখতে চাই—দেখি কেমন লাগে—টার্ন আ নিউ লাইফ।’

    ‘একা একা দিঘা গেলেই খারাপ লাগবে কেন? ইউ মে ফাইনড সামওয়ান দেয়ার। হু নোজ?’ মৌয়ের গলাও এখন স্বপ্নিল!

    ‘তিতলির জীবনটা যেন একটা গল্পের মতন হয়ে উঠেছে দিনকে দিন,—ভীষণ ড্রামাটিক—নারে মৌ? একদম নাটক—’

    ‘আমাদের সকলের জীবনেই কিছু নাটক কিছু গল্প থাকে। কেউ কেউ লুকোতে পারে, কেউ পারে না।’

    ‘অজুর্নের জীবনটা বরং অনেক বেশি বেশি ”গল্পের মতন” না রে? কী অদ্ভুতভাবে সব লণ্ডভণ্ড হয়ে গেল—একটা ভুলের জন্যে—’

    ‘অর্জুনের উচিত ছিল না একটা ভুলকে বুকে চেপে ধরে রেখে, সেইটেকে ঘিরে জীবন গঠনের চেষ্টা করা। হি শুড হ্যাভ সিন আ ল’ইয়ার। দ্য প্রেগনেন্সি ওয়াজ দ্য রেজাল্ট অফ টু পার্সন্স ড্রাংকেন রেভেলরি।—দুজনেই বয়স্ক, একজনের দায়িত্ব কেন হবে? মেয়েটি কেন সেই ভ্রূণ অ্যাবর্ট করবে না?’

    ‘যাক। এখন তো সামলে উঠেছে। হি ইজ ডুইং ওয়েল ইন হিজ কেরিয়ার। ছেলেটাও দিব্যি হয়েছে। মাসিমা কোলে একটা নাতি পেয়েছে। দে হ্যাভ আ কোয়ায়েট ফ্যামিলি লাইফ।—’

    ‘মাসিমার কাছে যাবি নাকি একদিন? তিতলি?’

    তিতলি চুপচাপ শুনছে। আধখানা মন উড়ছে শূন্যে। রিলা আর মৌ গল্প করছে। গল্পের বিষয়বস্তু তারই জীবন। তার নয় তার একদার প্রেমিকের জীবন। এবার নাম ধরে ডাকলে তো সাড়া না দিয়ে উপায় নেই।

    ‘মাসিমার কাছে?’

    তিতলির মনে পড়ে যায় উত্তর কলকাতায় মার্বেলপাথরের মেঝে, বিশাল কাঠের দরজা, অর্জুনদের চক-মেলানো উঠোনের বাড়ি। মাসিমা হয় একতলার রান্নাঘরে, না তো তিনতলায় ঠাকুরঘরে ব্যস্ত থাকতেন। বাড়ির ছেলেরা বেলা বারোটায় উঠে চা খেত। একটায় খেত জলখাবার। বিকেল চারটের সময়ে দুপুরের ভাত। সন্ধেবেলা সাতটা-আটটায় বিকেলের চা-জলখাবার। আবার রাত্তিরে নেশাটেশা করে, রাত দেড়টা-দুটোর সময়ে ডিনার। গিন্নিরা, বউরা সারাদিন খাটত। বিকেলে পিছনে আলতা মেখে মেয়েদের ছাদে-ওঠার কোনও গল্পই ও বাড়িতে দেখেনি তিতলি। নিশ্চয় উনিশ শতকের কলকাতার কায়েতদের বানানো, বেনে-বিরোধী বৈঠকি গুল। এই রুটিনের মধ্যেই অর্জুন পড়াশুনো করত, প্রেসিডেন্সি কলেজের নামকরা ছাত্র ছিল। মাসিমার প্রখর দৃষ্টি ছিল অর্জুনের প্রতি—সেজন্যেই সম্ভব হয়েছিল ওর এইভাবে, অন্যভাবে বেড়ে-ওঠা।

    যাবে নাকি একদিন মাসিমার কাছে? কাছে গিয়ে বসলে মনটা স্নিগ্ধ হবে। বড় স্নিগ্ধ স্বভাবটি। খুব মা-ময়। মমতাময়ী মাসিমা।

    ‘যাবি?’

    কিন্তু সেটা কি ভালো দেখাবে, এতবছর পরে? একটু তিতলি চুপ করে থাকে।

    ‘শোন—তিতলি। আমি তো একটা পুরোনো বাড়ির বউ—আমার বিয়ে তো বাল্যবিবাহ বললেই চলে। আমার এক্সপিরিয়েন্স কী বলে জানিস? বলে, যে সয়, সে রয়। আর বলে, হৃদয়ের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়।—শরীরের সয় না, কিন্তু হৃদয়ের সব সয় রে। হৃদয়ের মতো এত কঠিন বস্তু আর নেই। তুই শক্ত হয়ে হৃদয়কে যা বলবি ও তাই শুনবে। মোটেই গুঁড়ো গুঁড়ো হয়ে পড়বে না।—এইটে মনে রাখবি জগতে সব কিছুরই শেষ আছে। সুখেরও, দু:খেরও। তোর যদি মনে হয় দু:খ, অবিচার এসবগুলো তোর ভাগে বেশি বেশি এসে পড়েছে, তাহলে একটু ওয়েট কর। পরিস্থিতি বদলে যাবে। সুখ, সুবিচার এসবেরও দেখা পাবি। জীবনের বৈচিত্র্য এত বেশি, কোনও ব্যাটা কবি-শিল্পীর কল্পনাতে তত বৈচিত্র্য আসতেই পারে না। জীবনে যা ঘটে, তাই লিখলে লোকে বলবে, বাড়াবাড়ি। বলবে সামঞ্জস্য রাখতে পারেনি। কবির কল্পনাতেই শুধু সামঞ্জস্য থাকে রে, জীবন ওসবের ধার ধারে না। সে দু:খীর দু:খের ওপর আরও দু:খ চাপিয়ে যায়, সুখীর সুখের ওপর সুখ। ব্যালান্সের ব্যাপার নেই। আমি এইসব দেখি, আর শিক্ষাগ্রহণ করি, তোকেও বলে দিলাম—জীবনের কাছে ব্যালান্স এক্সপেক্ট করবি না। দুয়ে দুয়ে পাঁচ হয়।’

    এত দীর্ঘ লেকচার দেওয়ার মতো স্বভাব নয় রিলার। একসঙ্গে এতগুলি কথা হঠাৎ তার মুখে শুনে মৌ, তিতলি দুজনেই রীতিমতো অবাক। কথা শেষ করেই উঠে পড়ল রিলা। মৌকে, তিতলিকে জড়িয়ে ধরে আদর করে বলল—’তাহলে আমি বাড়ি যাই? তোরা সিনেমার যাবি তো যা? মাসিমার কাছে যেতে হলে বলিস কিন্তু, আমিও যাব! আজই ছ’টার শোতে গেলে টিকিট আনিয়ে রাখ এখনই। ছ’টার আর ন’টার দুটোরই। পরে পাবি না।’

    ‘প্র্যাকটিক্যাল অ্যাজ এভার’—মৌ হাসে—’থ্যাংকস রিলা। টিকিট আমি ড্রাইভারকে দিয়ে আনিয়ে নিচ্ছি। তুই বরং নীচে থেকে আমার ড্রাইভার বলরামকে একটু ডেকে দিয়ে যাবি? ও নিশ্চয়ই ঘুমোচ্ছে গাড়ির ভেতর।’

    .

    রিলা চলে গেল বলরামকে পাঠিয়ে দিতে। ওকে টিকিট কিনতে পাঠাতে গিয়ে মৌ বলল—’তিতু, আমি কিন্তু দেবের টিকিটও কিনতে বলছি—অর্জুনও যাবে কিনা, জেনে নিতে বলব? দেবের সঙ্গে ওর বেশ বন্ধুত্ব আছে। ক্লাবে দেখা হয়।’

    ‘তোর ইচ্ছে করলে বল। আমার আপত্তির কিছু নেই। এবার একটু চা করি? না কফি খাবি?’

    ‘চা।’

    বাইরে তখন সূর্য মধ্য গগনে। তিতলি উঠে পরদাগুলো টেনে দিয়ে জল বসাতে রান্নাঘরে যায়।

    এই ভরদুপুরেও কোথায় একটা কুবো পাখি ডাকছে, কুব কুব কুব।

    প্রথম সংস্করণ—জানুয়ারি ২০০৪

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleইহজন্ম – নবনীতা দেবসেন
    Next Article অন্যদ্বীপ – নবনীতা দেবসেন

    Related Articles

    নবনীতা দেবসেন

    মায়া রয়ে গেল – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    নবনীতা দেবসেনের গল্প

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    করুণা তোমার কোন পথ দিয়ে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    হে পূর্ণ, তব চরণের কাছে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ভ্রমণের নবনীতা – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ভ্রমণ সমগ্র ১ – নবনীতা দেবসেন

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }