Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    তিন ভুবনের পারে – নবনীতা দেবসেন

    নবনীতা দেবসেন এক পাতা গল্প154 Mins Read0
    ⤶ ⤷

    দক্ষিণফ্রান্সের চিঠি

    AIX-EN-PROVENCE

    ২৩।৮।৭৮

    সুনীল,

    কৃত্তিবাসের গদ্যসংখ্যায় লেখা দিয়ে আসা হল না। আপাতত দক্ষিণ ফ্রান্সে, এইক্স-অঁ-প্রভস নামের ছোট শহরে। এইমাত্র প্যারিস থেকে মার্সাই হয়ে এসে পৌঁছেছি। লুরমারাঁ নামের ছোট একটি পাহাড়ি গ্রামে যাবার কথা লাঞ্চ খেতে যেখানে গির্জের একধারে কাম্যু শুয়ে আছেন। আর ডিনার খাবার কথা এমন একটি রেস্তরাঁয়, যার নাম রেস্তরাঁ র‍্যাঁবো। এইক্সের চারপাশেই এইরকম। এটাকে বলে সেজান-কান্ট্রি, এখানে গাছে, পাতায়, মাটিতে, আকাশে, সেজানের চোখে তাকালেই সেজানের ছবি চোখে পড়বে। ঠিক যেমন, একটু দূরে গেলে, আর্ল অঞ্চলের সূর্যে, সাইপ্রাসবীথিতে, সূর্যমুখীতে নিসর্গ ভরা ভ্যান গখের স্বাক্ষর। আর্ল-অঞ্চলের এই নিসর্গই ভ্যান গখের ছবিতে আমরা দেখি, যেমন এইক্স-অঞ্চলকে দেখি পোল সেজানে। এখানে একটি গ্রন্থাগারের নাম পোল সেজান গ্রন্থাগার। এখানে টাউন হলে স্যাঁ জঁ পের্স-এর বই সংগ্রহ আর পাণ্ডুলিপির প্রদর্শনী হচ্ছে। এই সব। আমি অবশ্য অতি অলস হয়ে পথের ধারে রঙিন ছাতার নিচে একটি কাফে-তে বসে বসে সেই অতি উপাদেয় আর দুর্লভ পানীয় বরফ ও সুগন্ধী লেবু সহযোগে পান করছি, যার নাম…?…উহুঁ! হল না! যা ভাবছ তা নয়। উত্তরে- কোকা কোলা!

    রোদ ঝলমলে দিন, রাস্তাটা খুবই চওড়া। দুধারে বয়স্ক বৃক্ষের সারি, আর তার নিচে নিচে বেঞ্চিপাতা। সারাটা রাস্তাই প্রায় ছায়া করে রেখেছে গাছের দল। পাথর বাঁধানো চওড়া ফুটপাতে আমি এবং আমার মতো অনেকে। পথের দু’পাশের বাড়িগুলো অষ্টাদশ শতকে তৈরি, ‘বারোক্’ স্টাইলের বাড়ি, খুব সুদর্শন। “Cours Mirabeau” রাস্তাটার নাম প্যারিসের একটি সেতুর নাম “Pont Mirabeau” আর তাই নিয়ে আপোলিনেয়ারের কবিতাটা মনে আছে?”Sous le pont Mirabeau/ Coule la Seine” ইত্যাদি? এবারেও প্যারিস আগের মতোই প্রাণহরণ করেছে আমার। এই চিরযৌবনা সুন্দরীর সঙ্গে পাল্লা দিতে কম শহরই পারে। শেষবার এসেছি ৫ বছর আগে ১৯৭৩এ। প্রথম এসেছিলুম নেহাৎ বাল্যকালে, বাবামার সঙ্গে, আইফেলটাওয়ার, অপেরায় স্যামসন-ডেলাইলা, আর ফোলি বেরজের-এর একটি দৃশ্য ছাড়া মনে কিছু পড়ে না। অবশ্য এইক্সেও আগে এসেছি। আমার থীসিসের কিয়দংশ এখানে বসেই লেখা। অথচ তখন এইক্স কিছুই প্রায় দেখিনি। ঘাড় গুঁজে কেবল টাইপ করে গেছি ঘরে বসে। বিশ্রী স্মৃতি। এবারেও ভাল লাগছে না। খুব মন কেমন করছে কলকাতার জন্য। থাক এসব মন-কেমন-করা প্রসঙ্গ। বরং লিখি—এখানে সব মেয়েদেরই পরনে একরকম স্ট্র্যাপ দেয়া শেমিজ, আর চুলখোলা আর চোখে, (শুধু চোখেই) প্রভূত রংঢং। ভ্রূপল্লবে ডাক দিলে জলপাইবনে দেখা হবেই হবে। বেঞ্চিতে শুয়ে বিশ্রাম নিচ্ছে ক্লান্ত প্রেমিক প্রেমিকার গুচ্ছ, পথে হাঁটছে হাত ধরাধরি প্রেমিক প্রেমিকার গুচ্ছ, ছাতার নিচে বসেও আছে ঠান্ডা মদের গেলাস নিয়ে প্রেমিক প্রেমিকার গুচ্ছ, এদের বৃদ্ধ-বৃদ্ধা, শিশুকিশোর, এরা সব কই? এত প্রেম দেখলে কিন্তু সত্যি প্রাণ থেকে প্রেম উড়ে যায়। প্রেমিকাদের বগলে আবার প্রায়ই একটি করে উপ-প্রেম—ক্ষুদে কুকুর! একটু আগে দেখলুম প্রেমিকা একটি আইসক্রিম কোন নিজে খাচ্ছেন আরেকটি ক্রোড়পুত্র কুকুরকে খাওয়াচ্ছেন। প্রেমিক সতৃষ্ণ নয়নে কুকুরের সৌভাগ্য চেয়ে চেয়ে দেখছেন, বিয়ারের গেলাসে হাত রেখে। রাস্তায় গাড়ি বেশি নেই, কিন্তু সব গাড়িই নতুন, সব গাড়িরই গতি এবম্বিধ, যাতে আমার জোরে গাড়ি চালানোর আর তোমরা নিন্দে করবেনা—গাড়ি তো নয়, রকেটের মতো বেরিয়ে যাচ্ছে। আগস্ট মাসটা ফ্রান্সে ছুটির মাস, কোনও শহরেই তখন স্থানীয় বাসিন্দারা থাকে না—এটাই বোধহয় শিশুর-বৃদ্ধের না থাকার ব্যাখ্যা! গতকাল প্যারিসে রেডিও খুলেই কর্ণাটকি গান শুনতে পেলুম! তারপর ঘোষণা হল, যামিনী কৃষ্ণমূর্তির নাচের অ্যাকমপানিমেন্টটা শোনান হচ্ছে। এইক্সেও, “Le mois a Aix “ গাইডবই খুলে দেখি প্রথমেই শহরের মিউনিসিপ্যাল উদ্যানে ৩রা আগস্ট এ মাসের প্রথম উৎসবটি কী? না, “মণিপুরী নৃত্য!” নাঃ এসব সত্যি প্রগতি! বলো? আমাকে এখনও কেউ আঙুল বাড়িয়ে জিগ্যেস করেনি “তোমার কপালে ওই লাল গোল দাগটা কিসের?” গতবারে অবধি করেছে!

    এখানে বই খাতা খাদ্য বস্ত্র সবই অত্যন্ত মহার্ঘ হয়ে গেছে, আমি তো ভিখিরির অবস্থায় পড়েছি। অতি করুণ পরিস্থিতি। একটা সাধারণ খাতার দাম তিনফ্র্যাংক, মানে ছ টাকার বেশি। এককাপ কফি চার ফ্র্যাংক—সাড়ে আট টাকা। ভারত সরকার তো ক’টি মাত্র ডলার হাতে দিয়ে পাঠিয়েছেন,–এদিকে ডলার এখন সফ্ট কারেন্সির মতো ধড়-ফড়িয়ে অধঃপতিত হচ্ছে।

    এক বৃদ্ধ ভদ্রলোক এসে বসলেন। তাঁর টাক ঘিরে শুভ্র রেশমের গুচ্ছ। তিনি হেসে হেসে ইংরিজিতে আমাকে বলছেন—”তুমিও কি Modern Languages and Literatures Con- ferenceএ এসেছ?” হায়। আমাকে কি দেখলেই মনে হয় কনফারেন্সিয়াল? কন্‌ফিডেনসিয়াল মনে হয় না? ভদ্রলোকের সঙ্গে ভাব হয়ে গেল। এ পর্যন্ত জানা যাচ্ছে—উনি ফিলাডেলফিয়ার প্রফেসর। নাম মোর্স। এক স্ত্রী। দুই ছেলেমেয়ে ৩৮,৩১। জয়েস পড়ান। জয়তু ভাষা ইংরিজি! চিঠি এখানেই শেষ। কেননা এই ছাতার নিচে এখন থেকে গল্প গুজব শুরু হচ্ছে। ভালবাসা নিও, স্বাতী-পু-সহ। নবনীতা ২৬।৮।৭৮

    সেদিন আমরা Vaucluse বলে এক উপত্যকায় গিয়েছিলুম। সেখানে পেত্রার্কের জন্ম, লরারও। যে-প্রেমে জীবৎকালে সার্থকতা আসেনি, মৃত্যুর ছ’শো বছর বাদে সেই প্রেমের সে কী রমরমা, যদি দেখতে! প্রত্যেকটা কাফে, হোটেল, দোকান লরাপেত্রার্কের যুগ্ম নামাঙ্কিত, কত ছবি তাদের এখানে ওখানে। একটা পোস্টকার্ডে “Laure de Petrarca বলেই লেখা আছে—যা জীবনে ঘটেনি, তাই মরণে ঘটেছে। ওখানে আশ্চর্য সব গুহার সারি আছে, পাহাড়ের গায়ে (নীলগিরিতেও ঐরকম দেখেছি, ট্রাইব্যালরা থাকে বলেও শুনেছি) তাতে প্রাগৈতিহাসিক নরনারী সংসার করত। অনেক পরে খৃষ্টান সন্ন্যাসীরাও জপতপ করে গেছেন ওখানে। গুহাচিত্র নেই, তবে ভাঙাপাত্র পোড়াকাঠ ইত্যাদি আছে। আর দেখলাম একটা নদীর উৎস। হয়তো এই প্রথম আমার একটা নদীর উৎস দেখা, অথচ বড় হতাশ করেছে। একটা গুহায়, একচৌবাচ্চা শান্ত নীল জল বসে আছে। কিন্তু একটু নিচেই, অদৃশ্য ফুটো থেকে প্রচণ্ড উদ্দামবেগে জলপ্রপাত ঝরছে। ওই শান্ত চৌবাচ্চাই যে তার উৎস, কে বলবে। এছাড়া আভিনিয়ঁ শহর বেড়ালুম, সেই যে বিখ্যাত সেতু, “Sur la pont d’ Avignon danse, danse, toet le monde”—সারা পৃথিবী নাচবে কি, আধখানা ব্রিজ ভাঙা! কী মন খারাপের কথা বলো?

    তোমাদের সবচেয়ে মজা লাগতো যদি বেচারী আমার বদলে St. Tropez তে আসতে তোমরা। আমি আর সে স্বর্গীয় শোভার কী বা বর্ণনা দেব? St. Tropez ফ্রেঞ্চ রিভিয়েরার সবচেয়ে ফ্যাসানদুরস্ত সৈকত (ব্রিজিৎ বার্দোর প্রাসাদের প্রসাদে ইদানীং আরও মূল্যবান! ) ফরাসি শুধু নয়, ইয়োরোপের তাবৎ ধনীদের বেড়ানোর জন্যে তৈরি—তায় আবার Artists’ Colony—সমুদ্রতীর জুড়ে কেবল ধনীদের Yatcht, আর শিল্পীদের ইজেল, আর রৌদ্রস্নানরত রমণীদের শরীর। এখানে সবাই মুক্ত ঊর্ধ্বাঙ্গাসনে যোগরূঢ়। ছেলেরা কেউ কেউ কিছুই পরেনি। মেয়েরাও অনেকে কিছুই পরেনি। পুলিশে ধরছে না অবশ্য জামাকাপড় পরা থাকলে। নগ্নিকাদের ওখানে জলে ভদ্র সুইমিং সুট পরা অবস্থায় ঠিক বোরখা পরা মেয়েদের মতো দেখাচ্ছিল আমাকে। উঃ সমুদ্রের কী রঙ। স্বচ্ছ স্ফটিক রং। “লাল আর সবুজ রং দিয়ে আমি মানবজীবনের সব কথা বলে যাব”–বলেছিলেন পাগ্‌লা ভ্যান গখ। আলোর প্রাখর্য, রঙের বৈপরীত্যের জন্যেই তিনি এসেছিলেন হল্যান্ড ছেড়ে দক্ষিণ ফ্রান্সে। কেন এসেছিলেন, তা সত্যিই বোঝা যায়। এখানকার রোদের রঙই আলাদা।

    এখানে একটা জিনিস ভারি মজার। একদিকে বাঙালি, ফুলের গাছ। করবী, ফুরুস, সন্ধ্যামালতী, যুঁই, গাঁদা, গুলঞ্চ, সোনাঝুরি, বাঁদরলাঠি, পঞ্চমুখীজবা, সূর্যমুখী! আবার যত উঁচু উঁচু বিলিতি গাছও। ওক, মেপলফার, পাইন, সাইপ্রাস, পলার, অলিভ! অশ্বত্থ, পিপুল, শিশু গাছও আছে।

    আজকে আর্ল শহরে ঘুরলাম—প্রচুর রোমান ধ্বংসাবশেষের মধ্যে সারাটা দিন কাটল। আর্ল শহরেও ভ্যান গখ অনেকদিন ছিলেন। কাল যেখানে যাব, San Remy, সেখানে উনি (কান-কাটার ঘটনার পরে) মানসিক চিকিৎসার জন্য দু বছর ছিলেন। স্যাঁ-জঁ-পের্স রেনেশার, এমিল জোলা, সেজান, পিসারো, মানে, মোনে, সোরা—সবাই এই প্রভঁসের ছেলে। আজ একটা উইন্ড মিল দেখলুম যেখানকার কথা আলফাস দোঁদে লিখে গেছেন তাঁর প্রসিদ্ধ বইতে। কাম্যুর কবর যে গ্রামে, সে গ্রামের ভেতরে গেলুম,—পিকাসোর কবর যে-গ্রামে, তার নিচের রাস্তাটা দিয়ে গেলুম। কত স্মৃতিই যে জড়ানো এই প্রভঁস অঞ্চলের ধুলোয় ঘাসে। লেখক আর শিল্পীদের অতি প্রিয় জায়গা এই দক্ষিণ ফ্রান্স। মাঝে মাঝে এখানে শ্যাটো আছে বড়লোকদের—যেখানে তাঁরা লেখক পুষতেন। এখনও ফরাসি সরকার লেখক পোষার, এবং শিল্পী পোষার জন্য কিছু প্রাসাদ রিজার্ভ করে রেখেছেন অবশ্য। প্যারিসে এই সেদিনও মালরো একটা বাড়ি বানিয়ে গেছেন—বিদেশি শিল্পীরা যেখানে এসে নামমাত্র খরচে একটা স্টুডিও ভাড়া নিতে পারে। এরা খুব ভাবে বাপু শিল্পীদের কথা, লেখকদের কথা! এখানে রাস্তাঘাটের নামে তাই চেনাশোনা নামের এত বাহুল্য।

    এ চিঠি পাঠাতে কত খরচ হবে ভেবে শিউরে উঠছি। এখানে এসে এবারে তেমন মন বসছে না। মন বড্ড কলকাতা কলকাতা করছে। বক্তৃতার পালা শুরু হবে পরশু থেকে। আর অবশ্য মন কেমনের ফাঁক থাকবে না সারাদিনের মধ্যে। এরই মধ্যে পক্ষিরাজের উপন্যাস লিখতে হচ্ছে। বন্য কামার্গ-অঞ্চল নিয়ে লিখছি সকাল আটটা থেকে রাত আটটা অবিশ্রান্ত ঘোরার পরে! পু স্বাতী সমেত ভালবাসা নিও। আমাদের বাড়িতে একটা খবর নিও।—ন

    ২৩।৮।৭৮, AIX – EN- PROVENCE

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleউত্তমাশা অন্তরীপ এবং – নবনীতা দেবসেন
    Next Article ট্রাকবাহনে ম্যাকমাহনে – নবনীতা দেবসেন

    Related Articles

    নবনীতা দেবসেন

    মায়া রয়ে গেল – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    নবনীতা দেবসেনের গল্প

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    করুণা তোমার কোন পথ দিয়ে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    হে পূর্ণ, তব চরণের কাছে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ভ্রমণের নবনীতা – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ভ্রমণ সমগ্র ১ – নবনীতা দেবসেন

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }