Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    তেইল্যা চোরা – ওবায়েদ হক

    ওবায়েদ হক এক পাতা গল্প132 Mins Read0
    ⤶

    তেইল্যা চোরা – ১৫

    ১৫

    সেদিন রাতে কালীগাঙ্গের পাড় ধরে হাঁটছে ফজর আর ইউসুফ। তিন দিন ধরে এই দুপায়ের উপর কম অত্যাচার হয়নি। কখনো হেঁটেছে, কখনো কাটা ভরা জঙ্গলে দৌড়েছে। পায়ে প্রচণ্ড ব্যথা, কিন্তু থামতে পারছে না তারা। লুঙ্গি কাছা মেরে মাথায় গামছে বেঁধে নিয়েছে। শপথ নিয়েছে মনে, একটা পাঞ্জাবী না মেরে মরবে না।

    ‘কেডা? কেডা যায়?’

    একটা লোক এগিয়ে এলো, কালো শরীরটা রাতের আঁধারের সাথে যেন দ্রবীভূত হয়ে গেছে, তাই লোকটাকে তারা দেখেনি। কাছে আসতেই লোকটাকে চিনলো ফজর আলী। নসু মাঝি। কিন্তু অন্ধকারে ফজর আলীকে চিনেনি নসু, কতো মানুষকে পার করে নসু সবার চেহারার সাথে নাম মনে করতে পারে না, ফজরের মুখে পেঁচিয়ে উঠা এবড়ো থেবড়ো দাড়ির কারণেও হয়তো চিনতে পারেনি। ফজর নিজের পরিচয় দিলো না, দেয়ার মতো তেমন কোনো পরিচয়ও তার ছিল না। তার বর্তমান পরিচয় জেলা পালানো আসামী, অতীত পরিচয় তেইল্যা চোরা। কোনটিতে স্বাচ্ছন্দ্য নেই, এবং ভীষণ মর্যাদাহীন। ফজর আলী মুখটা খানিক ঢেকে বলল, ‘আমরা নালিন্দাবাড়ি যামু।’

    নসু বলল, ‘বডার পার হইবেন? আসেন আমার নাও আছে। আমি মানুষ পার করি।’

    ইউসুফ মুন্সি উশখুশ করে বলল, ‘পয়সা নাই আমাগো কাছে।’

    ‘আরে কী কন, এই বিপদের সময় পয়সা নিমু নাকি? শইলডা জইলা যায় যহন কাউরে পার করতে পারি না। আপনাগো পার করতে পারলে আমার ভালা লাগবো।’

    নদীর ছলছল শব্দ ছাড়া আর তেমন কোনো শব্দ শোনা যাচ্ছে না, দূরে হঠাৎ হঠাৎ একটা শিয়াল আনন্দে ডেকে উঠছে, কবর খুড়ে লাশ বের করে খেতে হয় না আর তাদের। মানুষের শব্দ পাওয়া যাচ্ছে না, মানুষ এখন ফিসফাস করে কথা বলে, তারা নীরবে কাঁদতে শিখে গেছে।

    নৌকা কালীগাঙের বুক চিরে এগিয়ে যাচ্ছে, নসুর বৈঠা একটা অপরূপ ছন্দ তৈরি করেছে নদীর তালে। ফজর বসে আছে, তার ক্লান্ত বিধ্বস্ত শরীরটি এলিয়ে পড়তে চাইছে। ইউসুফ মুন্সি নৌকার মাঝ বরাবর শুয়ে পড়ল। আকাশের তারাগুলো দুলছে মনে হচ্ছে। একসময় ঝাঁপসা হয়ে এলো তারাগুলো। মুন্সি ঘুমিয়ে পড়েছে। ফজর ঘুমায়নি, গত কয়েক বছরের জীবনটা এই অন্ধকারে স্পষ্ট দেখা দিলো তার চোখের সামনে। নিজেকে আজ নিজেই চিনতে পারছে না সে। একসময়ের ভীত অসহায় ফজর মরে গেছে, এখন যে নৌকার গলুইয়ে বসে আছে সে ফজর নয় সে অন্য কেউ। তার কোনো আপনজন নেই, কিন্তু জ্বালা আছে। তার কোনো ভয় নেই কিন্তু ক্ৰোধ আছে।

    ‘ভাই, ও ভাই।’

    নিজের চিন্তায় অচেতন হয়ে গিয়েছিল ফজর। নসুর ডাকে চেতনা ফিরলো, নসু তাকে ডাকছে ফিসফিস করে।

    ‘কী হইছে? আইয়া পড়ছি?’

    নসু একটা বৈঠা ফজরের দিকে এগিয়ে দিয়ে বলল, ‘হাত লাগান একটু তয় আওয়াজ যেন না হয়। পাঞ্জাবীরা মনে হয় রাইতেও পাহারা বসাইছে। তাড়াতাড়ি পার হইতে হইবো এই জায়গাডা।’

    ফজর নৌকার গলুইয়ে বসে বৈঠা বসিয়ে দিলো নদীর বুকে। অনভিজ্ঞ হাতে বৈঠা চালাচ্ছে সে, নদীর সাথে তাল মেলাতে পারছে না। দূরে কোথাও মানুষের শব্দ পাওয়া গেল। বুক শুকিয়ে গেল দুজনের। নৌকার গতি আরো বাড়ালো কিন্তু সময়ের গতি যেন কমে গেল। মানুষের গলা ধীরে ধীরে আরো স্পষ্ট হচ্ছে। হঠাৎ আলো পড়ল তাদের উপর, একটা পাঞ্জাবী গলা ভেসে এলো, ‘কৌন যাতা হ্যায়?’

    নসু এবার গলা ফাটিয়ে চিৎকার করে ফজরকে বলল, ‘ভাই জান দিয়া টানেন।

    মুহূর্তেই বিদ্যুৎ খেলে গেল, যন্ত্রের মতো দাড় বাইছে দুজন। আলোটা এখনো সরেনি তাদের উপর থেকে। সাথে সাথেই একটা বন্দুক আর্তনাদ করে গুলি ছুড়লো। ইউসুফ মুন্সি ধরফর করে উঠে বসলো, কী হচ্ছে কিছুই বুঝতে পারছে না, কিংকর্তব্যবিমূঢ় হয়ে চারপাশে দেখছে। নসুর পেশী ফুলে উঠেছে, নৌকা কলকল করে ছুটে চলেছে। ফজর সর্বশক্তি দিয়ে বৈঠা চালাচ্ছে। তার আর কোনো হুঁশ নেই, পরপর কয়েকটা গুলি চলল। আলোটা এখন আর তাদের উপর নেই, কিন্তু গুলি থামেনি এখনো। ফজর চোখ বন্ধ করে দাড় টানছে। বুকের ধরফরানি যেন বন্দুকের শব্দকেও ছাপিয়ে যাচ্ছে। পানির ছটায় পুরো ভিজে গেছে ফজর। হৃতপিন্ডটা যেন মুখের কাছে চলে এসেছে, কতক্ষণ এভাবে দাড় বেয়েছে বলতে পারবে না ফজর। এক মিনিটও হতে পারে আবার এক ঘণ্টা হলেও অবাক হবে না। গুলির শব্দ থেমে গিয়েছে। ফজর হা করে দম নিচ্ছে। পেছনে ফিরতে ফিরতে নসুকে বলল, ‘আজরাইলের হাত থেইক্যা বাঁইচা গেলাম।’

    কিন্তু কই নসু? সে তো একা। ফজর চমকে উঠলো। ডিঙ্গির পেছনে গিয়ে জরিপ করলো, ইউসুফ মুন্সি এখনো বিমূঢ় হয়ে বসে আছে মাঝে। নসুর চিহ্নমাত্র নেই। দূরে নদীতে পাঞ্জাবীরা আলো ফেলে রেখেছে, সেখানে কালোমতোন একটা জিনিস ভাসছে। কালো শরীরের নসু, কালী গাঙের বুকেই সারাজীবন কাটিয়েছে, আজ সেই কালী গাঙেই তার সমাধি হলো।

    রাতের গভীরতা মাপার মতো বিবেচনা ফজরের নেই এখন। নদীর ধারেই একটা গ্রামে এসে পৌঁছালো তারা, নদীতে পুজার লাল জবা ফুল আর ধুপের গন্ধে আন্দাজ করে নিলো, এটাই নালিন্দাবাড়ি গ্রাম। এই এলাকায় নদীর পাড়ে হিন্দু গ্রাম বলতে এই একটাই। ফজর নৌকা ঘাটে ভিড়ালো, আরো কিছু ডিঙ্গি বাঁধা আছে এখানে। গ্রামটা এখনো ঘুমায়নি, তবে ঝিমাচ্ছে। টিম টিম করে জ্বলা কিছু আলো চোখে পড়ছে। নিশি জাগা কিছু বাচ্চারা অভ্যাসমতো কাঁদছে। ফজর তার ভেজা শরীরটা টানতে টানতে নিয়ে চলল সেই আলোর দিকে সাথে ইউসুফ মুন্সি। একটা ঘুমন্ত বাড়ি পেরুতেই আলোর সন্ধান পেলো। উঠানের কোণে হারিকেন জ্বলছে, তার নিচে কিছু মানুষ গুটিসুটি মেরে পড়ে রয়েছে। হারিকেনের আলোটা চোখে সয়ে এলে, ফজরের ভুল ভাঙ্গলো, পুরো উঠান জুড়ে শখানেক মানুষ রয়েছে। কেউ কেউ জেগে রয়েছে, কেউ আবার নাক টেনে চুপিসারে কাঁদছে, বাকিরা কোনোমতে চোখ বন্ধ করে পড়ে রয়েছে। কেউই আগন্তুকের আগমনে বিচলিত হলো না। ফজর চোখ দুটো বুলিয়ে নিচ্ছে সবার উপর, পাঁচ বছরের বাচ্চা দেখলেই বুকটা কেঁপে উঠছে তার, অন্ধকারে সবাইকে ঠিক দেখা যাচ্ছে না। একজন বৃদ্ধ তাদের দেখে মুখ ভ্যাংচালো। অন্যদিকে তাকিয়ে স্বগোক্তি করলো, ‘বেবাক মানুষ আইছে, নৌকাত জায়গা পাইতাম না। সব ভাগতাছে দেশ ছাইড়া। এতো মানুষ ক্যামনে থাকবো, কী খাইবো?’

    কথাগুলো যে তাদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে তা বুঝতে ইউসুফ আর ফজরের বেগ পেতে হলো না। এসব মানুষ সব রিফিউজি ক্যাম্পে যাবার অপেক্ষায় আছে। প্রতিদিন নৌকা আসে। নৌকায় প্রায়শই স্থান সংকুলান হয় না। এখানের হিন্দু বাড়ির মানুষগুলো উঠানে তাদের জায়গা করে দিয়েছে। ভাত না পারলেও চাল ভাজা খেতে দিচ্ছে। বৃদ্ধ লোকটি শুধু ফজর আর ইউসুফের উপর বিরক্ত নয়, সে দুনিয়ার যাবতীয় সকল প্রাণির উপর বিরক্ত। মশা কামড় দিলে চেঁচিয়ে উঠে, গরম লাগলে ধমকে উঠে, কাকে ধমকায় সে-ই ভালো জানে। আশেপাশের লোকজনের তো কাছে ঘেষার বালাই নেই, তার চোখে চোখ রাখলেই দুটো কথা শুনিয়ে দেয়। ফজর আলী আর ইউসুফ মুন্সি উঠানের এক কোণে আশ্রয় নিলো 1

    বাড়ির কর্তা এলো চালভাজা বিতরণ করতে। নতুন অতিথি দেখেই বলল, ‘আপনেরা বডার পার হইবেন?’

    ‘না, আমরা মুক্তি ক্যাম্পে যামু।’

    খালি গায়ের পৈতা পরা লোকটির চোখে সম্ভ্রম ফুটে উঠলো। তাদের হাতে মুঠো মুঠো চালভাজা গুঁজে দিলো, একটু বেশিই দিলো বলল, ‘আইজকা রাইতটা এইখানে থাকেন। কাইল সকালে আমি রাস্তা চিনাইয়া দিমু।’

    লোকটি সবাইকে এক মুঠো করে চাল ভাজা দিলো। বুড়ো লোকটির আবার অভিযোগ শুরু করলো। চালভাজার কাঠিন্য নিয়ে তার সমস্যা হচ্ছে। এই খাবার গরু ছাগলের মুখেও নাকি রুচবে না বলে নিতান্ত অনিচ্ছায় চাবাতে লাগলো। কেউ কিছু বলছে না, সবার মুখ ব্যস্ত। ফজর পাশের ঝিমাতে থাকা লোকটাকে বলল, ‘এই বুড়া মিয়া কি কোনো জমিদার নাকি?’

    পাশের লোকটি হেসে বলল, ‘আরে না, ওর নাম নেকু ফকির। ভিক্ষা কইরা খায়, তয় জমিদারের থেইকা কমও না।’

    যুদ্ধের সময় দুনিয়াটা অদ্ভুত হয়ে যায়। জমিদাররা সব ভিক্ষুক হয়ে গেছে, ভিক্ষুকরা সব জমিদারি ভান ধরেছে। ইঁদুররা সব রাজাকার হয়ে পিঠে রাইফেল নিয়ে সিংহ হয়ে গেছে। তাদের বুক আছে সে বুকে সাহস নেই। তাদের জিহ্বা আছে, সে জিহ্বায় লোভের লালা ঝরে পড়ে। একজন সিঁদ কাটা চোরও মুক্তিযোদ্ধা হবে, কেন হবে? প্রতিশোধ কিংবা ঘৃণার জন্য অথবা নতুন পরিচয়ের জন্য। রাইফেল ছাড়াও সে যোদ্ধা, তার বুকে আগুন আছে।

    সকালটা আবার কোলাহলে শুরু হলো। নদীতে নৌকা ভিড়েছে। মানুষজন হুড়মুড় করে উঠছে নৌকায়। দেখলে মনে হবে, জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে পালাতে চাইছে। দেশ ত্যাগে তাদের আগ্রহ নেই কিন্তু তবুও পালাচ্ছে, মৃত্যুর ভয়ে। অনেকেই নৌকায় উঠে কেঁদে ফেলেছে, আবার কি ফিরে আসতে পারবে বাপ দাদার ভিটায়? এই মায়া ভরা মাটিতে?

    সব কান্না ছাঁপিয়ে একটা কান্না ফজরের ভেতরটা নাড়িয়ে দিলো এই কান্না তার অতিপরিচিত। মাস্টারপুত্রের বেতের আঘাতে মজিদ ঠিক এভাবেই কেঁদেছিল। ফজরের দৃষ্টি চঞ্চল ফিঙ্গের মতো ঘুরতে থাকলো। কে কাঁদছে এভাবে? বাচ্চাটাকে একবার বুকে ভরে নেবে। মজিদের জন্য জমিয়ে রাখা সব আদর উজার করে দেবে। শব্দটাকে অনুসরণ করতে করতে নৌকার কাছে চলে এলো ফজর।

    মাঝেমধ্যে কিছু ঘটনা প্রমাণ করে দেয় মানুষের কল্পনা অসীম নয়। ফজর যা কখনো কল্পনা করেনি, তাই ঘটলো। এই মুহূর্তে ফজরের মনের অনুভূতি লিখে প্রকাশ করা সম্ভব নয়। নৌকায় ক্রন্দনরত মুখটি যে তার মজিদের। যার চেহারাটা, যার মুখাবয়বটা মনে করার জন্য কত নিদ্রাহীন রজনী ছটফট করে, চোখের জল ফেলে কাটিয়েছে সে মজিদ তার মায়ের কোলে বসে কাঁদছে। আমেনা ফ্যালফ্যাল করে চেয়ে আছে, নিশ্চিতভাবেই সে তার চোখকে বিশ্বাস করছে না। এই অদ্ভুত মিলন প্রকৃতি তাদের জন্য ঠিক করে রেখেছিল। ফজরও নিজের চোখকে সন্দহ করছে, বিশেষ করে যখন দেখলো আমেনা হুরমতির কাঁধে মাথা রেখে বসে আছে। মজিদ তার বাজানের দাড়ি সমৃদ্ধ চেহারাটা চিনতে পারেনি প্রথমে, যখন চিনেছে তখন তার কান্না বন্ধ হয়ে গেল। মায়ের কোল ছেড়ে নৌকা থেকে লাফ দিয়ে বাজানের কোলে ঝাপিয়ে পড়ল মজিদ। ফজর নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে মজিদকে জড়িয়ে ধরেছে। একটুর জন্যও ছাড়ছে না, এখনো তার মনে সন্দেহ হচ্ছে সে স্বপ্ন দেখছে। মজিদকে ছেড়ে দিলেই স্বপ্নটা ভেঙ্গে যাবে।

    হুরমতি চোখে জল এলো, রোশনী আঁচলে চোখ মুছলো। তরিকত মোল্লাও মুখ ফিরিয়ে চোখের জল লুকালো। কিন্তু আমেনার চোখ এখনো মরুভূমি। ফজরকে সে ক্ষমা করতে পারেনি। ছেলের গায়ে শপথ করেছিল। ছেলের অনিষ্টের চিন্তা না করে সে শপথ ভেঙ্গেছিল। ফজর মজিদকে জড়িয়ে রেখেই চোখ মেলে আমেনার দিকে তাকালো। আমেনা একটু চমকে উঠলো, এই দৃষ্টি তো সে আগে দেখেনি। কেমন খাঁটি আর পবিত্র সে চোখ। একেবারে কোনো বাধা ছাড়া বুকের ভেতরে গিয়ে অভিমান, অভিযোগের সব জাল ছিন্ন করে দেয়। ক্ষমা করে দিতে ইচ্ছা করে, বিশ্বাস করতে ইচ্ছা করে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না আমেনা, অভিমান সরে যেতেই লজ্জা ভর করে। ফজর কাছে এগিয়ে আসে, বলে, ‘আমি তো ভাবছিলাম…।’

    আটকে যায় সে আর বলতে পারে না। হুরমতির মায়াময় চেহারাটা দেখে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাথে আরো একটি মেয়ে। কে এই মেয়ে? অনেক কিছুই জানে না ফজর। জানতেও চায় না,

    কিন্তু তরিকত মোল্লা উৎসাহ নিয়ে সব বলল।

    ***

    কলিম বেপারীর পাঠানো দুটি রাজাকার খুব আনন্দ নিয়ে আমেনা আর রোশনীকে নিয়ে টানাটানি করছিল। হঠাৎ কী থেকে কী হয়ে গেল বুঝা গেল না, আমেনা শুধু একটা রক্তের ধারা ছুটতে দেখলো। মুহূর্তের মধ্যে ঘটে গেল ঘটনাটা, চিকন লোকটি একটি আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। হুরমতি দাঁড়িয়ে আছে পেছনে তার হাতে রক্তাক্ত দা। তার মুখে অপরিসীম হিংস্রতা। পেটমোটা লোকটি ভীত শুকরের মতো অবিশ্বাস্য দৃষ্টিতে হুরমতির রুদ্র মূর্তির দিকে তাকিয়ে আছে। তার মনে যত সাহস ছিল, সবই পিঠের রাইফেলের জোরে। কিন্তু হুরমতিকে দেখে সেই রাইফেলের কথাই যেন ভুলে গেল। রোশনীর হাত ছেড়ে নিজের প্রাণ নিয়ে পালালো সে। পেছন থেকে হুরমতি গালি বর্ষণ করছে, ‘গোলামের পুতেরা মাইয়া দেখলেই জিবলা বাইর হইয়া যায়? লেড় খাওয়া বলদেরা সাহস থাকলে আয়, কল্লাটা নামায়া দেই। ঐ পেটলাগানীর পুত ভাগস কই?’

    গালিগুলো যদি আগেই ব্যবহার করতো হয়তো দায়ের প্রয়োজন পরতো না। আমেনা এবং রোশনী দুজনেই কিংকর্তব্যবিমূঢ়ক। হুরমতির হিংস্র, কদর্য মুখটার পেছনে একটা মায়ের কোমল ছবি আছে, কিন্তু হুরমতি মা হতে পারেনি। হুরমতির ভয়েই তরিকত মোল্লা দ্বিতীয় বিয়ে করেনি। সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করে প্রাণ খোয়ানোর চেয়ে সন্তানহীন থাকাই উত্তম মনে করেছে সে। হুরমতি সারা দুনিয়াকে অভিশাপ দিয়ে বেড়ায় সে, আমেনাকে একটু বেশিই দেয়, আমেনার প্রতি হিংসাও তার কম নয়, আমেনা মা, সে নয়। আমেনা হুরমতির দিকে তাকিয়ে বলল, ‘আমারে বাঁচান নাই আমার পোলার মারে বাঁচাইছেন।’ বলেই হুরমতির পায়ে ঢলে পড়ল। পায়ে ধরে বলল, ‘আইজ থেইকা আমার পোলার দুইডা মা।’

    আশ্চর্যজনকভাবে হুরমতির হিংস্র চেহারাটা মুহূর্তেই মুছে গেল। সেখানে ভর করলো মায়া ভরা এক মুখ। আমেনাকে ধরে উঠিয়ে স্বভাবমতো বলল, ‘ধুর মাগী, আর ঢং করিস না।’

    হুরমতির গালিতে আমেনা আর বিচলিত হলো না, এই গালিতে কতো মায়া ভরা আছে সে এখন জানে। তরিকত মোল্লা কখন পেছনে এসে দাঁড়িয়েছে কেউ খেয়াল করেনি। রাজাকারের পোশাক পরা একটা রক্তাক্ত লাশ উঠানে পড়ে আছে, ঘাওয়ালা একটা কুকুর লাশটাকে ঘুরে ঘুরে শুঁকছে। হুরমতি দাওয়ায় আমেনা আর রোশনীর সাথে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা রক্তমাখা দা। তরিকত মোল্লার অজ্ঞান হওয়ার দশা। তরিকত মোল্লাও রাজাকার বাহিনীতে যোগ দিয়েছে। এই খবর ক্যাম্পে পৌঁছালে কী হবে খুব ভালো করে জানা আছে তার। সে কাছে গিয়ে বলল, ‘এইডা কী করলা বউ, আমরার মরণের ব্যবস্থা করলা?’

    হুরমতি চেঁচিয়ে বলল, “তুমি কেমুন পুরুষ গো, দুইডা মাইয়ারে ধইরা নিয়া যাইতাছে আর তুমি ঘরে শুইয়া ঘুমের ভান ধইরা পইরা আছিলা। ভিত্রে ভিত্রে যে তুমি হিজড়া হেইডা তো আগে জানি নাই।’

    হুরমতির সাথে বিতণ্ডাতে যাওয়াই উচিত হয় নাই তরিকত মোল্লার, কথার ঘায়ে সে হাজার সৈন্য কুপোকাত করতে পারে, তরিকত তো সাধারণ মোল্লা মানুষ। সে কথার সুর পরিবর্তন করে বলল, “এহন গাট্টি বোচকা যা পারো তাড়াতাড়ি বান্ধো, এইখানে আর থাকন যাইবো না। পালাইতে হইবো।’

    হুরমতি বলল, ‘কই যামু?’

    রোশনী বলল, ‘নসু মাঝি কইছিল, নাও দিয়া নালিন্দাবাড়ি নামাইয়া দিবো।

    হুরমতি কোমর দোলা দিয়ে ব্যঙ্গ করে বলল, ‘যদিও ধরে বাঘে, ভাতারের নামডাই আগে।

    নসু মাঝি তাদের নামিয়ে দিয়ে গেছে। রোশনী বলেছিল তাদের সাথে যেতে, কিন্তু নসু রাজি হয়নি। সে অবাক হয়ে বলেছিল, ‘কী কও কুটুম, আরো কত মানুরে পার করতে হইবো, আমি না থাকলে মাইনষে এই বিপদে গাঙ পার হইবো ক্যামনে।’

    রোশনীর মন খারাপ হয় আবার খুব গর্বও হয়, মনে মনে ছড়া কাটে সে,

    ‘তুমি খুব ভালা গো মাঝি তুমি খুব ভালা।
    এইবার আসলে তোমারে দিমু, ভালোবাসার মালা।’

    ***

    মজিদ ফজরের কোলে বসে আছে। কাদা থেকে মজিদের ঘোড়াটি উদ্ধার করে দিয়েছে ফজর। তার কান্নার হেতুই ছিল এই ঘোড়া। নৌকায় উঠার সময় তার হাত থেকে পড়ে গিয়েছিল। কিন্তু ঘোড়াতে আর তেমন আগ্ৰহ নেই তার, সে তার বাজানকে পেয়েছে। ইউসুফ মুন্সির খুব আনন্দ। নিজের কষ্ট ভুলে ফজরের সুখ দেখেই তার বুক আনন্দে ভরে গেছে। তরিকত মোল্লার সব কথা শোনার পর ফজর আলী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘নসু মাঝি আসলেই ভালা লোক আছিল।’

    ফজরের দীর্ঘশ্বাস আর অতীতকালে করা স্তুতিবাক্য শুনে রোশনী উৎকন্ঠ হয়ে বলল, ‘কই? মাঝি কই?’

    ‘আওনের সময় মিলিটারিরা গুল্লি চালাইছিল আমাগো উপ্রে। নসু গুলি খাইয়া গাঙে ডুবছে।’

    সাথে সাথে রোশনী হাঁটু ভেঙ্গে বসে গেল, দিনের চকচকে আলোতে অন্ধকার নেমে এলো তার চোখের সামনে। মূর্ছা যাওয়ার আগে বলল, ‘আমি বড়ো আভাগী, কপাল পোড়া।’

    নৌকায় লোকজন নিজেদের আসন দখল করছে। ফজর আমেনাকে তাগিদ দিলো। রোশনীকে ধরাধরি করে নৌকায় উঠানো হলো। আমেনা উঠলো, ফজর মজিদকে কোলে তুলে উঠিয়ে দিলো। ভেতর থেকে কেউ একজন বলে উঠলো, ‘তেইল্যা চোরা না? জেল থেইক্যা কবে আইলো?’

    আমেনার মুখটা মলিন হয়ে গেল। ফজর দাঁড়িয়ে রইলো। আমেনা দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘আসো, নাও ছাইড়া দিবো।’

    ‘আমি যামু না বউ, তোমারা যাও। মজিদরে দেইখা রাইখো। যুদ্ধ শেষ হইলে ফিরা আইসো। আমি না থাকলেও মজিদরে লেখাপড়া করাইও। পফেসর বানাইও। কদম গাছ দুইডা কোন সুমায় কাইটো না।

    আমেনা অবাক চোখে চেয়ে রইলো ফজরের দিকে। বলল, ‘কই যাইবা তুমি?”

    ‘আমি মুক্তিক্যাম্পে যামু, আমার যুদ্ধ শেষ অয় নাই।’

    ভেতর থেকে অনেকগুলো সভ্রমের দৃষ্টি ফজরের দিকে তাকালো। ‘তেইল্যা চোরা’ বলা লোকটি লজ্জায় মিইয়ে গেল। তার সাহস নেই যুদ্ধ করার তাই সাহসী বীরের সামনে লজ্জায় মাথা নত করাই কর্তব্য মনে করলো। ফজর আশ্চর্য হয়ে লক্ষ্য করলো, আমেনার দুই গাল বেয়ে অশ্রু নেমে এসেছে। এই প্রথম আমেনাকে কাঁদতে দেখলো সে। আমেনার বুকে হাজারটা কথা অশ্রু হয়ে গড়িয়ে পড়ছে। তার কাঠিন্যের মুখোশ চোখের জলে গলে গলে পড়ছে। আমেনা বাষ্পরুদ্ধ গলায় বলল, ‘এই যুদ্ধ কি শেষ অইবো?’

    ‘অইবো বউ, আমরা শেষ করুম। মজিদ নিজের ভিটায় থাকবো। বুক ফুলাইয়া হাঁটবো। তারে কেউ চোরের পোলা কইবো না, মুক্তির পোলা কইবো।’ বলতে বলতেই সুখস্বপ্নে ফজরের চোখ ভিজে উঠে।

    নৌকা ছেড়ে দিয়েছে, আমেনা এখনো অশ্রুসজল চোখে ফজরের দিকে তাকিয়ে আছে। মাকে কাঁদতে দেখে মজিদও কাঁদতে থাকলো, এই দৃশ্য তার কাছে নতুন। হুরমতি মজিদকে আঁকড়ে ধরে বলল, ‘আরে ব্যাটা তুই কান্দিস না, তুই মুক্তিযোদ্ধার পোলা।’

    রোশনী স্থির চোখে তাকিয়ে আছে, তার চোখে এক ফোঁটা জলও নেই। তার সব কান্না শুকিয়েছে। পাশে বসেই আমেনা পাড়ের দিকে তাকিয়ে শুধু কেঁদেই চলেছে, তার অনেক বছরের কান্না জমা আছে। প্রকৃতি সাম্যবস্থার নীতিতে চলে, একজন কাঁদার ক্ষমতা হারালো আরেকজন ফিরে পেলো

    নৌকাটা মোহনায় আড়াল হওয়ার আগ পর্যন্ত ফজর তাকিয়ে ছিল। ফজর আর ইউসুফ মুন্সি হেঁটে চলল নালিন্দাবাড়ি মুক্তিক্যাম্পের দিকে। ফজরের আরেকটা প্রতিজ্ঞা পূরণ করা বাকি। নিজের ছেলের কসম কেটে যে প্রতিজ্ঞা সে সুজনের কাছে করেছিল।

    *

    নালিন্দাবাড়ি মুক্তিক্যাম্পের কমান্ডারের সামনে দাঁড়িয়ে আছে ফজর পাশে ইউসুফ মুন্সি। কমান্ডার সিগারেটে ফুঁ দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে তাকে ভালো করে নিরীক্ষণ করছেন। বললেন, ‘মুক্তি হইতে হলে জানের মায়া ছাড়তে হবে। পারবে?’

    ফজর দৃঢ় কণ্ঠে জবাব দিলো, ‘পারুম স্যার। মাথায় কাফন বানছি।’

    ‘এইখানে খাবার দাবারের গ্যারান্টি নাই, ঘুমানোর জন্য সুন্দর বিছানা নেই। মাঠে-জঙ্গলে ঘুমাতে হবে। কোনো আরাম আয়েশের ব্যবস্থা নাই।’

    ‘আরাম-আয়েশের দরকার নাই স্যার, আরাম-আয়েশ মাড়ি দিয়া আইছি। খালি কয়ডা পাঞ্জাবী মারতে পারলেই অহন আরাম হইবো।’

    কমান্ডারের মুখে হাসি ফুটলো, বলল, ‘কী নাম তোমার?’

    ফজর উপরের দিকে একবার তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জবাব দিলো, ‘সুজন।’

    পাশে দাঁড়ানো ইউসুফ মুন্সি হতবাক হয়ে চেয়ে রইলো ফজরের অটল মুখটার দিকে। নিজের নাম বিসর্জন দিয়ে সুজনের কাছে তার প্রতিজ্ঞা পূরণ করলো ফজর।

    ঝমঝম করে বৃষ্টি পড়ছে। নালিন্দাবাড়ি মুক্তিযোদ্ধা ক্যাম্পের বাহিরে দাঁড়িয়ে সেই বৃষ্টিতে ভিজছে ফজর। বহু প্রতীক্ষার বৃষ্টি, বুকের আগুন নেভানো বৃষ্টি। বলরামপুরে মেঠোপথ থেকে যে দুটি কদম গাছ দেখে ফজরের বাড়ি চেনা যায় সে দুটি কদম গাছও ভিজছে। আজ তাদের বিষণ্ণ লাগছে না।

    ***

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনীল পাহাড় – ওবায়েদ হক
    Next Article রুবাইয়্যাৎ – ওমর খৈয়াম

    Related Articles

    ওবায়েদ হক

    নীল পাহাড় – ওবায়েদ হক

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }