Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দর্শনের সহজ পাঠ – ভাষান্তর : কাজী মাহবুব হাসান

    কাজী মাহবুব হাসান এক পাতা গল্প641 Mins Read0
    ⤶ ⤷

    অধ্যায় ১৯ : রাজকুমার ও মুচি – জন লক ও টমাস রিড

    আপনার শৈশবে কেমন ছিলেন আপনি? যদি আপনার কাছে সেই সময়ে তোলা কোনো আলোকচিত্র থাকে, ভালো করে দেখুন। কী দেখতে পাচ্ছেন আপনি? আসলেই কি ছবির মানুষটি আপনি? এখন আপনি হয়তো দেখতে সম্পূর্ণ ভিন্ন। আপনি কি মনে করতে পারেন একটি শিশু হিসাবে কেমন অনুভূত হতো আপনার? অধিকাংশ মানুষই সেটি পারেনা। সময়ের সাথে আমরা বদলে যাই। আমরা বড় হই, প্রাপ্তবয়স্ক হই, তারপর আবার বৃদ্ধ হতে শুরু করি, স্মৃতির বিভ্রম হয়, আমাদের চামড়ায় ভাঁজ পড়তে শুরু করে, চুলের রং সাদা হয়ে যায় এবং সেগুলো পড়তে শুরু করে। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, পরিবর্তন হয় কাপড়ে, বন্ধুত্বে, আমাদের অগ্রাধিকারের বিষয়বস্তুগুলোয়। তাহলে কোন্ অর্থে আপনি সেই শিশুটির মতো আজও সেই একই মানুষ, যখন আপনার বয়স বেড়েছে? সময় অতিক্রান্ত হবার পরেও কোন্ বিষয়টি আমাদের সেই একই মানুষ বানায়, এই প্রশ্নটি ইংরেজ দার্শনিক জন লককে অনেক ভাবিয়েছিল।

    বহু দার্শনিকদের মতোই লকও নানা বিষয় নিয়ে ভেবেছিলেন। বন্ধু রবার্ট বয়েল আর আইজাক নিউটনের বৈজ্ঞানিক আবিষ্কারও তাকে উৎসাহিত করেছিল। সেই সময়ের রাজনীতিতে তিনি যুক্ত হয়েছিলেন, এবং শিক্ষাব্যবস্থা নিয়েও লিখেছেন। ইংল্যান্ডের গৃহযুদ্ধের পর রাজা দ্বিতীয় চার্লসকে হত্যা করার ষড়যন্ত্রকারীদের একজন হিসাবে অভিযুক্ত হলে তিনি নেদারল্যান্ডে পালিয়ে যান, সেখান থেকে তিনি তাঁর দর্শনে সেই বিষয়গুলোর সূচনা করেন, আজ যেগুলোকে আমরা চিহ্নিত করি, লিবারেলাজিম বা উদারনীতিবাদ হিসাবে। নেদারল্যান্ডে বসেই তিনি ধর্মীয় সহিষ্ণুতার কথা লেখেন, যুক্তি দেন নিপীড়ন নির্যাতন করে মানুষের ধর্মবিশ্বাস পরিবর্তন করার প্রচেষ্টার কোনো অর্থ হয় না। তিনি মনে করতেন আমাদের সবারই ঈশ্বরপ্রদত্ত জীবনধারণের অধিকার আছে, অধিকার আছে স্বাধীনতার, সুখী এবং সম্পত্তির মালিক হবার, আর সংবিধান রচনা করার সময় যুক্তরাষ্ট্রের জাতির পিতাদের লকের এই ধারণাগুলোই প্রভাবিত করেছিল।

    শৈশবে কেমন দেখতে ছিলেন লক তার কোনো ছবি কিংবা ড্রইং আমাদের কাছে নেই। কিন্তু নিরাপদে বলা যায় বয়স বাড়ার সাথে তিনি সম্ভবত বেশ বদলে গিয়েছিলেন। মধ্যবয়সে তাকে আমরা দেখি বেশ শীর্ণকায়, লম্বা এলেমেলো চুলসহ খুবই তীব্রতার সাথে তাকিয়ে থাকা একজন মানুষ, যদিও তার শৈশবে, তিনি নিশ্চয়ই খুব ভিন্ন ছিলেন। লকের অন্যতম একটি বিশ্বাস ছিল নবজাতকের মন হচ্ছে blank slate বা শূন্য স্লেটের মতো। আমাদের যখন জন্ম হয় আমাদের কিছুই জানা থাকে না, আমাদের সব জ্ঞানই আসে জীবনে আমাদের অভিজ্ঞতাগুলো থেকে। শিশু লক যখন ক্রমশ তরুণ দার্শনিক হিসাবে রূপান্তরিত হচ্ছিলেন, তখনই তিনি তার নানাধরনের বিশ্বাসগুলো অর্জন করেছিলেন এবং রূপান্তরিত হয়েছিলেন সেই ব্যক্তিতে, যাকে আমরা এখন লক বলে মনে করি। কিন্তু কোন্ অর্থে তিনি আর সেই শিশুটি আসলে একই ব্যক্তি এবং কোন্ অর্থে মধ্যবয়সী লক আর তরুণ লক একই ব্যক্তি?

    সাধারণত অতীতের সাথে নিজেদের সম্পর্ক নিয়ে ভাবেন এমন মানুষদের জন্যে এই ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়না। লক যেমন বিষয়টি লক্ষ করেছিলেন, এমনকি মোজা নিয়ে ভাবার সময়েও এটি সমস্যা করতে পারে। আপনার যদি এমন একটি মোজা থাকে যেখানে কোনো ছিদ্র ছিল এবং আপনি সেই ছিদ্রটি সেলাই করে ঢেকে দিলেন, এরপর আবার একটা ছিদ্র হলো আপনি সেটিও পট্টি দিয়ে ঢেকে দিলেন, এভাবে চলতে থাকলে আপনি শেষ অবধি এমন একটা মোজা পাবেন যে মোজা শুধুমাত্র ছিদ্রগুলোকে ঢাকা পট্টি দিয়ে বানানো, যেখানে একসময় এর মূল উপাদানের কোনো অংশই আর থাকবে না। সেই মোজাটি কি একই মোজা থাকবে? এক অর্থে, এটি আগের মোজাই থাকবে, কারণ মূল মোজা থেকে এই পুরোপুরি পট্টি দিয়ে ঢাকা এই মোজাটি সৃষ্টি হবার একটি ধারাবাহিকতা আছে। কিন্তু অন্য একটি অর্থে এটি আর আগের সেই মোজাটি নয়, কারণ মূল উপাদানের আর কিছুই তো সেখানে অবশিষ্ট নেই। অথবা একটি ওক গাছের কথা ভাবুন, অ্যাকর্ন বা ওকের বীজ থেকে এটি বেড়ে ওঠে, প্রতিবছর এর পাতা পড়ে যায়, এটি আকারে আরো বড় হয়, ডাল ভেঙে পড়ে, কিন্তু তারপরও এটি সেই একই ওক গাছ থাকে। তাহলে কি বীজটি সেই চারাগাছের মতো একই গাছ, এবং চারাগাছটি কি সেই বিশাল ওকের মতো একই গাছ?

    সময়ের সাথে বদলে যাওয়া কোনো মানুষের একই মানুষ থাকার কারণ সংক্রান্ত এই প্রশ্নটি জবাব দেবার একটি উপায় হচ্ছে সেই বিষয়টির দিকে নজর দেয়া যে, আমরা হচ্ছি জীবিত সত্তা। শৈশবে আপনি যেমন ছিলেন, আপনি সেই একই মানুষ, লক মানুষ বোঝাতে ‘ম্যান’ শব্দটি ব্যবহার করেছিলেন (ম্যান আর উওম্যান উভয়কে বোঝাতে), মূলত হিউমান বা মানব প্রাণীকে বোঝাতে। তিনি ভেবেছিলেন, এমন কিছু বলা সত্য : জীবনকালে আমরা প্রত্যেকেই একই ‘মানুষ ‘ হিসাবে রয়ে যাই সেই অর্থে। জীবিত মানুষদের সারাজীবন ব্যাপী ক্রমশ বেড়ে ওঠার একটি ধারাবাহিকতা আছে। কিন্তু লক মনে করতেন একই ‘মানুষ’ থাকার বিষয়টি খুবই ভিন্ন একটি ‘পারসন’ বা ব্যক্তিথাকার চেয়ে। লকের মতে, আমি সেই একই মানুষ (man তার ব্যবহৃত শব্দ) হতে পারি, কিন্তু আমি আর একই ব্যক্তি থাকি না (তাঁর ভাষায় person) যা আমি আগে ছিলাম। কীভাবে সেটি হতে পারে? সময়ের পরিক্রমায় যা আমাদের একই ব্যক্তি হিসাবে রাখতে পারে। লক দাবি করেন, সেটি হচ্ছে আমাদের consciousness বা সচেতনতা বা সজ্ঞানতা, আমাদের নিজেদের সম্বন্ধে আমাদের সচেতনতা। যা আপনি মনে করতে পারবেন না, সেটি ব্যক্তি হিসাবে আপনার কোনো অংশ না। বিষয়টি ব্যাখ্যা করার জন্য তিনি একটি কাহিনী কল্পনা করেছিলেন। কোনো একটি মুচির স্মৃতি নিয়ে একজন রাজকুমারের ঘুম থেকে জেগে ওঠা ও রাজকুমারের স্মৃতি নিয়ে কোনো এক মুচির ঘুম থেকে জেগে ওঠার একটি রূপক কাহিনী। রাজকুমারের যথারীতি ঘুম ভাঙে তার প্রাসাদেই, তার বাইরের সবকিছু সেই রাজকুমারের, ঘুমাতে যাবার আগে যেমন তিনি ছিলেন। কিন্তু তার নিজের স্মৃতির বদলে যেহেতু এখন আছে এক মুচির স্মৃতি, তিনি নিজেকে একজন মুচি হিসাবে অনুভব করতে শুরু করেন। লক বোঝাতে চাইছিলেন, রাজকুমার কিন্তু সঠিক যখন তিনি নিজেকে মুচি হিসাবে অনুভব করেন। শারীরিক ধারবাহিকতা সেখানে কোনোকিছু নির্ধারণ করে না। ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত সকল প্রশ্নের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মানসিক ধারাবাহিকতা। আপনার যদি রাজকুমারের স্মৃতি থাকে, তাহলে আপনি রাজকুমার, আপনার যদি মুচির স্মৃতি থাকে তাহলে আপনি মুচি, এমনকি যখন আমার শরীর একজন রাজকুমারের। যদি মুচি কোনো অপরাধ করে,সেটি সে করবে রাজকুমারের শরীর নিয়ে এবং আমরা সেই শরীরকে তার জন্য দোষী সাব্যস্ত করব।

    অবশ্যই এভাবে স্মৃতির রদবদল হয়না, চিন্তার পরীক্ষা হিসাবে লক উদাহরণটি ব্যবহার করেছিলেন তার বক্তব্যটি বোঝানোর জন্যে। কিন্তু কেউ কেউ অবশ্য দাবি করেন একটি শরীরে একাধিক ব্যক্তির (person) বসবাস থাকতে পারে। যে পরিস্থিতি পরিচিত multiple personality disorder হিসাবে, যেখানে একটি একক ব্যক্তির শরীরে বিভিন্ন ব্যক্তিত্ব বসবাস করে বলে মনে হয়। লক কিন্তু এই ধরনের সম্ভাবনার কথা ভেবেছিলেন এবং একই শরীরে সম্পূর্ণ ভিন্ন দুটি স্বতন্ত্র ব্যক্তিত্বের বসবাসও কল্পনা করেছিলেন; একটি উপস্থিত থাকে দিনের বেলা আর আরেকটি রাতের বেলায়। আর এই দুটি ভিন্ন মনের মধ্যে যদি পরস্পর যোগসূত্র না থাকে, তাহলে লকের হিসাব মতে তারা দুটি ব্যক্তি।

    লক মনে করতেন, ব্যক্তিগত পরিচয়ের প্রশ্নটি নৈতিক দায়িত্ববোধের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর মানুষকে শাস্তি দেবেন শুধুমাত্র সেইসব অপরাধের জন্যে যে-অপরাধগুলো তারা করেছে বলে ‘মনে’ করতে পারে। এমন কেউ, যে কিনা মনে করতে পারেনা যে সে অপরাধ করেছে, সে আর সেই একই ব্যক্তি থাকে না, যে কিনা অপরাধ করেছিল। দৈনন্দিন জীবনে, অবশ্যই মানুষ মিথ্যা কথা বলে, তারা কী মনে করতে পারছে সে-বিষয়ে মিথ্যা বলতেই পারে। সুতরাং যদি কেউ দাবি করে তারা কী করেছে ভুলে গেছেন বলে, বিচারকরা খুব একটা সহানুভূতিশীল হন না তাদের দায়মুক্ত করার ব্যাপারে। কিন্তু লক বলেন, যেহেতু ঈশ্বরের কিছু অজানা নেই, তিনি বলতে পারেন কার শাস্তি প্রাপ্য। লকের এই দৃষ্টিভঙ্গির পরিণতি হতে পারে। যেমন, বর্তমানে স্মৃতিশক্তিহীন কোনো মানুষ যে তার তারুণ্যে নাৎসি বন্দিশিবিরের প্রহরী ছিল, যাকে নাৎসিদের খুঁজে বের করার একটি দল অবশেষে খুঁজে পেয়েছে, কিন্তু লকের প্রস্তাবনা মতে তাকে শুধু সেই অপরাধে অভিযুক্ত করা যাবে, যা সে মনে করতে পারে, অন্য কোনো অপরাধের জন্যে নয়। ঈশ্বর তাকে শাস্তি দেবেন না সেইসব কাজের জন্য যা তিনি ভুলে গেছেন, যদিও সাধারণ আদালত তাকে কোনো ক্ষমা প্রদর্শন করবে না সন্দেহের অবকাশ আছে এমন কোনো অজুহাত ব্যবহার করে।

    ব্যক্তিগত পরিচয়ের ব্যাপারে লকের দৃষ্টিভঙ্গির মধ্যে তার বেশকিছু সমসাময়িকদের উদ্বিগ্ন একটি প্রশ্নের উত্তর ছিল। তারা চিন্তা করতেন আপনার কি সেই একই শরীর লাগবে যখন স্বর্গে যাবার জন্য আপনাকে আবার জীবিত করা হবে। যদি আপনার সেটি দরকারই হয় তাহলে কী হবে যদি আপনার শরীর কোনো বন্যপ্রাণী কিংবা নরমাংসভোজীর খাদ্য হয়? তাহলে মৃতাবস্থা থেকে যখন আবার বাঁচিয়ে তোলা হবে তখন কীভাবে শরীরের অংশগুলো জোগাড় করা হবে। কারণ যদি কোনো নরমাংসভোজী শরীরকে খেয়ে ফেলে, তাহলে সেই শরীরের অংশ তো ভক্ষকের শরীরের সাথে মিশে যাওয়ার কথা। তাহলে কীভাবে নরখাদক ও তার খাদ্য (যেমন আপনি) দুজনের শরীরকে আলাদাভাবে গড়ে তোলা হবে মৃত্যুর পর? লক এই বিরক্তিকর সমস্যার সমাধান করতে প্রস্তাবনা করেন, যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি কি সেই একই ব্যক্তি আছেন কিনা মৃত্যুর পর, একই শরীর থাকুক বা না থাকুক। এই দৃষ্টিভঙ্গিতে আপনি একই ব্যক্তি থাকবেন যদি আপনার একই স্মৃতি থাকে, এমনকি যদি সেটি অন্য কোনো শরীরের সাথে যুক্তও থাকে। লকের এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করার একটি পরিণতি হচ্ছে আপনার শৈশবের সেই ছবির শিশুটি আর আপনি সম্ভবত এক ব্যক্তি নন, অবশ্যই সেই একই মানুষ হিসাবে চিহ্নিত হতে পারেন ঠিকই, তবে যদি সেই শৈশবের স্মৃতি মনে না রাখতে পারেন তাহলে আর আপনারা এক ব্যক্তি হতে পারেন না। আপনার ব্যক্তি-পরিচয় আপনার স্মৃতি যতটুকু প্রসারিত ততটুকুই। বৃদ্ধ হলে যখন আপনার স্মৃতিশক্তি ম্লান হয়ে যাবে, ব্যক্তি হিসাবে আপনিও ততটা সংকুচিত হয়ে যাবেন।

    লকের সমসাময়িক বেশ কয়েকজন দার্শনিক অনুভব করেছিলেন যে আত্মসচেতন স্মৃতির সাথে ব্যক্তি-পরিচয়ের বিষয়টি যুক্ত করা যুক্তিযুক্ত হয়নি লকের। অষ্টাদশ শতাব্দীতে স্কটল্যান্ডের দার্শনিক টমাস রিড একটি উদাহরণ উপস্থাপন করেছিলেন যা লকের ব্যক্তি-পরিচয়ের প্রস্তাবনাটির দুর্বলতাটি দেখিয়েছিল। একজন বৃদ্ধ সৈন্য যখন সে তরুণ সেনা অফিসার ছিল, সেই সময়ে যুদ্ধক্ষেত্রে তার সাহসিকতাকে সে মনে করতে পারে, এবং যখন সে তরুণ সেনা অফিসার ছিল সে মনে করতে পারে শৈশবে একবার ফলের বাগান থেকে আপেল চুরি করার অপরাধে তাকে শাস্তি দেয়া হয়েছিল, নিশ্চয়ই এই ধরনের ওভারল্যাপ বা অধিক্রমণ করা স্মৃতিগুলোর অর্থ হবে সেই বৃদ্ধ সেনা আর বালকটি একই ব্যক্তি? থমাস রিডের মতে বিষয়টি স্পষ্ট বৃদ্ধ সেনা অফিসার আর বালকটি এখনও একই ব্যক্তি। কিন্তু লকের তত্ত্ব অনুযায়ী, বৃদ্ধ সেনা অফিসার তরুণ সাহসী অফিসার একই ব্যক্তি, কিন্তু সে সেই বালকটি নয় যে আপেল চুরি করার অপরাধে শাস্তি পেয়েছিল (কারণ বৃদ্ধ অফিসারের সেই স্মৃতিটি স্মরণে নেই)। তারপরও লকের প্রস্তাবনা অনুযায়ী, তরুণ সেই সাহসী সেনা অফিসারটি আর আপেল চুরি করে শাস্তি পাওয়া বালকটি একই ব্যক্তি (কারণ সে আপেলবাগানে আপেল চুরি করার ঘটনা মনে করতে পারে)। পুরো বিষয়টি একটি অদ্ভুত ফলাফল দেয়, বৃদ্ধ সেনা অফিসার আর তরুণ সেনা অফিসারটি একই ব্যক্তি, এবং তরুণ সেনা অফিসারটি আর বালকটি একই ব্যক্তি। এবং একই সাথে বৃদ্ধ সেনা অফিসার আর শিশুটি একই ব্যক্তি নয়। এখানে যুক্তির প্রক্রিয়াটি ভেঙে পড়ে, অনেকটা অ = ই, ই = ঈ কিন্তু অ = ঈ না। ব্যক্তি-পরিচয়ের ব্যাপারটি মনে হচ্ছে নির্ভর করে ওভারল্যাপিং বা অভিক্রমণকারী স্মৃতিদের উপর, পুরো স্মৃতি একসাথে মনে করার উপরে নয় যেমনটি লক ভেবেছিলেন।

    দার্শনিক হিসাবে লকের প্রভাব অবশ্যই তার ব্যক্তি-পরিচয়ের আলোচনার চেয়ে অনেক বিস্তৃত। তাঁর An Essay Concerning Human Understanding (১৬৯০)-এ তিনি প্রস্তাব করেন যে আমাদের ধারণাগুলো পৃথিবীকে আমাদের কাছে প্রতিনিধিত্ব করে। লক ‘আইডিয়া’ শব্দটি ব্যবহার করেছিলেন, যে- কোনোকিছু যা কেউ ভাবছে সেই বিষয়টি বোঝাতে। আপনি যখন জানালা দিয়ে বাইরে তাকান, আপনি যা-কিছু দেখতে পান, একটি গাছ হয়তো, অথবা একটা চড়ুইপাখি, ধারণাগুলো নিজে গাছ কিংবা চড়ুইপাখি নয়, বরং এমন কিছু যা তাদের প্রতিনিধিত্ব করছে, একটি ধারণা, আইডিয়া, আপনার মাথার মধ্যে একটি ছবি। আপনি যা দেখছেন সেটি শুধুমাত্র বাস্তব পৃথিবীতে যে জিনিসটা আছে সেটাই শুধু না, এটি একই সাথে আপনার সংবেদনশীল স্নায়ুতন্ত্রের একটি সৃষ্টি। কিন্তু আমাদের সব ধারণাই পৃথিবীর তাৎক্ষণিক অনুভূতিসৃষ্ট না, তাদের কিছু আমাদের চিন্তাপ্রক্রিয়ার সৃষ্টি, যেমন যখন আমরা যুক্তি দিই, কোনো কিছু মনে করি কিংবা কোনো ইচ্ছা প্রকাশ করি। লক মনে করতেন ধারণাগুলো মূলত আসে আমাদের অভিজ্ঞতা থেকে, সুতরাং আমাদের চিন্তার বিষয়বস্তু, এমনকি যখন আমরা অনুভব করছি না, চিন্তা করছি, সবকিছুই আসে ইন্দ্রিয়বোধ থেকে। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো শিশুর শুধু সাদা আর কালোর অনুভূতিবোধ থাকবে, তার লাল কিংবা সবুজের কোনো বোধ থাকবে না, যেমন যে কখনোই ঝিনুক কিংবা আনারসের স্বাদ অনুভব করবে না যদি-না সে কখনো এর স্বাদ নেয়। ধারণাগুলো নানাভাবে যুক্ত হতে পারে, সুতরাং একবার যখন আমরা লাল রঙের ধারণা পাব, কোনো কোটের ধারণা পাব, আমরা একটা লাল কোট কল্পনা করতে পারব, এমনকি যদি কোনো লাল কোট আমরা কখনোই না দেখি। কিন্তু সরলতর ধারণাগুলো, যারা জটিল ধারণাগুলো তৈরি করে, সেই সবগুলোর উৎস আমাদের পঞ্চইন্দ্রিয়ের এক বা একাধিক ইন্দ্রিয়। লক যে দার্শনিককে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিলেন তিনি জর্জ বার্কলি। বার্কলি বাস্তবতা-সংক্রান্ত তাঁর নিজস্ব সৃজনশীল একটি ধারণা প্রস্তাব করেছিলেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদ্য ম্যাজিক অব রিয়েলিটি – রিচার্ড ডকিন্স
    Next Article ধর্মের সংক্ষিপ্ত ইতিহাস – রিচার্ড হলোওয়ে

    Related Articles

    কাজী মাহবুব হাসান

    দ্য গড ডিল্যুশন – রিচার্ড ডকিন্স

    July 25, 2025
    কাজী মাহবুব হাসান

    দ্য সেলফিশ জিন – রিচার্ড ডকিন্স

    July 25, 2025
    কাজী মাহবুব হাসান

    ধর্মের সংক্ষিপ্ত ইতিহাস – রিচার্ড হলোওয়ে

    July 25, 2025
    কাজী মাহবুব হাসান

    দ্য ম্যাজিক অব রিয়েলিটি – রিচার্ড ডকিন্স

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }