Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দর্শনের সহজ পাঠ – ভাষান্তর : কাজী মাহবুব হাসান

    কাজী মাহবুব হাসান এক পাতা গল্প641 Mins Read0
    ⤶ ⤷

    অধ্যায় ২১ : সম্ভাব্য সব পৃথিবীর সেরা? – ভলতেয়ার এবং গটফ্রিয়েড লাইবনিজ

    আপনি যদি এই পৃথিবীটি পরিকল্পনা করতেন, তাহলে কি এটি এখন যেমন আছে তেমনভাবেই করতেন? সম্ভবত না। কিন্তু অষ্টাদশ শতাব্দীতে কিছু মানুষ দাবি করেছিলেন তাদেরটাই সম্ভাব্য সকল পৃথিবীর মধ্যে সেরা। ‘যা কিছু যেমনভাবে আছে, সেটাই ঠিক’, দাবি করেছিলেন ইংরেজ কবি আলেকজান্ডার পোপ (১৬৮৮- ১৭৪৪)। এই জগতে সবকিছুই যেভাবে আছে তার একটি কারণ আছে: কারণ সবকিছুই ঈশ্বরের সৃষ্টি এবং তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। সুতরাং এমনকি যখন স্পষ্টতই মনে হবে সবকিছু খারাপভাবেই চলছে, সেগুলো আসলে খারাপ নয়। রোগবালাই, বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, খরা, অনাবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, সবকিছুই যত দুর্গতির মনে হোক না কেন, সেগুলো শুধুমাত্র ঈশ্বরের পরিকল্পনারই একটি অংশ। আমরাই বরং ভুল করি যখন সামগ্রিক দৃশ্যটি না ভেবে বিচ্ছিন্নভাবে প্রতিটি ঘটনার দিকে নজর দিই। আমরা যদি ঈশ্বর যেখানে বসে এই মহাবিশ্বকে দেখছেন সেখান বসে সবকিছু দেখতে পারতাম তাহলে আমরা এর নিখুঁতত্বটি অনুভব করতে পারতাম, কীভাবে প্রতিটি অংশ পরস্পরের সাথে সঙ্গতিপূর্ণ হয়ে সামগ্রিক দৃশ্যটি তৈরি করছে, যা কিছুই আমাদের এখন অশুভ আর দুর্ভোগের কারণ হিসাবে মনে হচ্ছে তারা সত্যিকারভাবে ঈশ্বরের আরো অনেক বিশাল পরিকল্পনারই অংশ।

    পোপ ছাড়াও অনেকেই আক্রান্ত হয়েছিলেন এই আশাবাদে। জার্মান দার্শনিক গটফ্রিয়েড ভিলহেম লাইবনিজ (১৬৪৬-১৭১৬) তাঁর Principle of Sufficient Reason ব্যবহার করে একই উপসংহারে পৌঁছেছিলেন। তিনি ধরে নিয়েছিলেন সবকিছুর অবশ্যই একটি যৌক্তিক ব্যাখ্যা আছে, যেহেতু প্রতিটি ক্ষেত্রেই ঈশ্বর ত্রুটিমুক্ত, ত্রুটিহীনতাই ঈশ্বরের প্রচলিত সংজ্ঞার অংশ, এটাই দাবি করে যে, ঈশ্বর মহাবিশ্বকে যেমন করে সৃষ্টি করেছেন, ঠিক সেভাবে এটি সৃষ্টি করার মধ্যে অবশ্যই খুবই উত্তম কারণ আছে। কোনোকিছুই অপরিকল্পিত নয়। ঈশ্বর একেবারে চূড়ান্তভাবে নিখুঁত জগৎসৃষ্টি করেননি প্রতিটি ক্ষেত্রে, সেটি হলে এই জগৎই রূপান্ত রিত হবে ঈশ্বরে। যেহেতু যা-কিছু আছে, ছিল এবং হতে পারে, তার মধ্যে ঈশ্বর হচ্ছেন সবচেয়ে ত্রুটিহীন। কিন্তু তিনি অবশ্যই সব সম্ভাব্য জগতের চেয়ে সবচেয়ে সেরাটি তৈরি করেছেন, সেই জগৎ, যেখানে ফলাফল অর্জনের জন্য ন্যূনতম যতটুকু অশুভ কিছুর দরকার তারচেয়ে একবিন্দু বেশি নেই। আর কোনোভাবেই এই সবকিছু সৃষ্টি করার এর চেয়ে উত্তম কোনো উপায় থাকতে পারেনা: আর অন্য কোনো পরিকল্পনাই এরচেয়ে কম অশুভ বিষয়গুলো ব্যবহার করে আরো বেশি শুভ কিছু সৃষ্টি করতে পারত না। ফ্রাঁসোয়া-মারি আরুয়ে (১৬৯৪, ১৭৭৮), যিনি সুপরিচিত ছিলেন ভলতেয়ার নামে, তিনি জগৎটাকে এভাবে দেখেননি। এইসব তথাকথিত ‘প্রমাণ’ দেখে তিনি কোনো স্বস্তিবোধ করেননি যে, সবকিছুই ভালোভাবে চলছে। তিনি গভীরভাবে সংশয়বাদী ছিলেন সেইসব দর্শনপদ্ধতি আর চিন্তাবিদদের ব্যাপারে, যা বা যারা কিনা বিশ্বাস করে, তাদের কাছে সব প্রশ্নের উত্তর আছে।

    ভলতেয়ারের বাবা ছিলেন সুপ্রতিষ্ঠিত আইনজীবী, রাজধানীর সেরা স্কুলে তাকে পড়তে পাঠিয়েছিলেন, এবং সব সূত্রমতেই তিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। তরুণ ভলতেয়ার খুব অল্পবয়স থেকেই লেখক হতে চেয়েছিলেন, নিজের নামটি সুপরিচিত করে তুলতে চেয়েছিলেন, আর আসলেই প্রথমে তিনি যেটি করেছিলেন সেটি হলো তাঁর নাম বদলে রেখেছিলেন ভলতেয়ার। অষ্টাদশ শতাব্দীকে আমরা সাধারণত যুক্তি আর এনলাইটেন্টমেন্টের যুগ হিসাবে চিহ্নিত করি, এবং কখনো যাকে বলা হয় ভলতেয়ারের যুগ। সুতরাং নাম বদলে তিনি ভুল করেননি, ‘আরুয়ের যুগ’ শুনতে তেমন ভালো লাগত না। কবি হিসাবে তার প্রতিভার স্বাক্ষর মেলে তারুণ্যে, চব্বিশ বছর বয়সে তার লেখা প্রথম কাব্যনাটক মঞ্চস্থ হয় Comédie françaiseএ। এর আগেই তিনি একটি মহাকাব্য লিখতে শুরু করেছিলেন ষষ্ঠদশ শতাব্দীর ফরাসি ধর্মীয় গৃহযুদ্ধ নিয়ে, যে-কবিতাটি রাজা হিসাবে চতুর্থ হেনরির মাহাত্ম্য বর্ণনা করেছে, যিনি প্রোটেস্টান্টবাদ থেকে ক্যাথলিসিজম গ্রহণ করে উপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছিলেন গৃহযুদ্ধে লাগামহীন রক্তপাতের পরিসমাপ্তি ঘটাতে। এই বিষয়টি ভলতেয়ারের খুব প্রিয় একটি বিষয়। কারণ জাতীয় একটি মহাকাব্য লেখার ছলে তিনি বিশদভাবে আলোচনা করেছেন ধর্মীয় অসহিষ্ণুতার কারণে সৃষ্ট সহিংসতার রক্তাক্ত পরিণতি নিয়ে।

    এই ফরাসি নাট্যকার, প্রহসন লেখক ও ঔপন্যাসিক, তার স্পষ্টবাদী দৃষ্টিভঙ্গির জন্য সারা ইউরোপেই পরিচিত ছিলেন। তার সবচেয়ে বিখ্যাত ভাস্কর্যটি, যা সৃষ্টি করেছিলেন জ্যা-আঁতোয়াঁ উদোঁ, যিনি সাহসী আর বুদ্ধিদীপ্ত ভলতেয়ারের ঠোঁটচাপা স্মিতহাসি আর মুখে ও চোখের পাশে কৌতুকময় হাসির রেখা সফলভাবে সৃষ্টি করতে পেরেছিলেন। ধর্মীয় সহিষ্ণুতা আর বাকস্বাধীনতার অন্যতম সমর্থক হিসাবে তিনি বেশ বিতর্কিত ব্যক্তি ছিলেন। যেমন, মনে করা হয় তিনি সম্ভবত বলেছিলেন, I hate what you say, but will defend to the death your right to say (অর্থাৎ আপনি যা বলছেন সেটা আমি ঘৃণা করি, কিন্তু আপনার সেটি বলার অধিকার আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব), খুবই শক্তিশালী সেই ধারণা যা দাবি করে এমনকি যে ধারণাগুলো আপনি ঘৃণ্য মনে করেন, সেটিও উচ্চারিত হবার দাবি রাখে। অষ্টাদশ শতাব্দীতে, তবে ক্যাথলিক চার্চ, বিশেষ করে দক্ষিণ-ইউরোপে শক্তহাতে নিয়ন্ত্রণ করতে পেরেছিল, কী প্রকাশ করা যাবে আর কী প্রকাশ করা যাবে না। ভলতেয়ারে বহু নাটক আর বইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং সেগুলো প্রকাশ্যে পোড়ানো হয়েছিল, এমনকি তাঁকে বাস্তিল দুর্গে বন্দি করে রাখাও হয়েছিল, কারণ তিনি একজন ক্ষমতাবান অভিজাতশ্রেণির কাউকে তিক্ত সমালোচনা করে অপমান করেছিলেন। কিন্তু এসব কোনোকিছু তার চারপাশের মানুষগুলোর মধ্যে বিদ্যমান কুসংস্কার, পূর্বসংস্কার আর দাম্ভিকতাগুলোকে চ্যালেঞ্জ করা থেকে তাকে দমিয়ে রাখতে পারেনি। বর্তমানে তিনি সবচেয়ে পরিচিত, যদিও কাঁদিদ-এর লেখক হিসাবে (Candide, ১৭৫৯)।

    ‘কাঁদিদ’ একটি সংক্ষিপ্ত দার্শনিক উপন্যাস, যেখানে তিনি পুরোপুরিভাবে মানবতা আর মহাবিশ্ব সম্বন্ধে পোপ আর লাইবনিজের প্রস্তাবিত আশাবাদিতার ভিত্তিকে আক্রমণ করেছিলেন এবং তিনি কাজটি এত চিত্তাকর্ষকভাবে করেছিলেন যে বইটি তাৎক্ষণিকভাবে অত্যন্ত জনপ্রিয় একটি বইয়ে পরিণত হয়েছিল। বুদ্ধিমত্তার সাথেই ভলতেয়ার তার নিজের নামটি বইটির শিরোনাম পাতায় উহ্য রেখেছিলেন, নতুবা এটি প্রকাশের কারণে তাকে আবারো কারাগারে বন্দি হতে হতো ধর্মীয় বিশ্বাস নিয়ে হাসিঠাট্টা করার জন্যে। কাঁদিদ হচ্ছে বইটির কেন্দ্রীয় চরিত্র। তার নাম বিশুদ্ধতা আর নিষ্পাপ সরলতার প্রতিনিধিত্ব করছে। বইটির শুরুতেই, তিনি তরুণ একজন ভৃত্য যিনি আশাহীনভাবে তার মনিবের কন্যা, কুনেগন্দের প্রেমে পড়েছিলেন, কিন্তু মেয়েটির পিতা একদিন দুজনকে আপত্তিকর অবস্থায় আবিষ্কার করার পর কাঁদিদকে তার প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এরপর থেকে এই দ্রুতলয়ের আর প্রায়শই কল্পনাপূর্ণ কাহিনীতে, কাঁদিদ তার দর্শনের শিক্ষক ডক্টর প্যানগ্লসের সাথে সত্যিকার এবং কাল্পনিক নানা দেশে ভ্রমণ করেন, এবং অবশেষে তার আবার দেখা হয় হারানো ভালোবাসা কুনেগন্দের সাথে, কিন্তু ততদিনে কুনেগন্দ বিশাল বপু, হতযৌবনা এবং কুৎসিত একটি রমণীতে পরিণত হয়েছেন। ধারাবাহিকভাবে নানা কৌতুককর পর্বে কাঁদিদ আর প্যানগ্লস নানা ভয়ংকর ঘটনার সাক্ষী হয়েছিলেন এবং সেইসাথে তাদের সাথে দেখা হয়েছিল বিচিত্র ধরনের চরিত্রদের, যাদের প্রত্যেকের অভিজ্ঞতায় আছে ভয়ংকর নানা দুর্ভাগ্যের কাহিনি।

    ভলতেয়ার দর্শনের শিক্ষক প্যানগ্লসকে ব্যবহার করেন লাইবনিজের দর্শনের একটি ব্যঙ্গাত্মক সংস্করণকে তার উপন্যাসের শব্দমালায় প্রবাহিত করতে, লেখকের উদ্দেশ্য এভাবে সেই দর্শনকে ঠাট্টা করা। যা-কিছু ঘটুক, সেটি প্রাকৃতিক কোনো বিপর্যয়, নির্যাতন, যুদ্ধ, ধর্ষণ, ধর্মীয় নিপীড়ন অথবা দাসত্ব যাই হোক না কেন, প্যানগ্লস সেটিকে ব্যবহার করেন তারা যে সম্ভাব্য সব জগতের শ্রেষ্ঠ জগতে বাস করছেন তার প্রমাণ হিসাবে। তার নিজের বিশ্বাসকে আবার প্রশ্ন করার বদলে বরং প্রতিটি দুর্ঘটনা তার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয় যেন সবকিছুই ঘটছে ভালোর জন্যে, এবং ত্রুটিহীন কোনো পরিস্থিতি সৃষ্টি করার এটাই একমাত্র উপায়। ভলতেয়ার তীব্র আনন্দের সাথে চোখের সামনে যা ঘটছে পানগ্লসের সেটি দেখতে অস্বীকার করার বিষয়টি উন্মোচন করেছিলেন, আর এর মূল অর্থ ছিল লাইবনিজের আশাবাদিতাকে উপহাস করা। কিন্তু নিরপেক্ষভাবে যদি লাইবনিজের কথা ভাবেন, তার প্রস্তাব কিন্তু দাবি করেনি যে অশুভ বা খারাপ কিছু ঘটে না, বরং এই অশুভ যার অস্তিত্ব আছে তার প্রয়োজন আছে শ্রেষ্ঠতম পৃথিবী সৃষ্টি করার। যদিও এটি প্রস্তাব করে, পৃথিবীতে প্রচুর খারাপ জিনিস আছে, কিন্তু তার মানে লাইবনিজের প্রস্তাবনা ঠিক তা কিন্তু না, ভালো ফলাফল অর্জনের এগুলো ন্যূনতম প্রয়োজনীয়তা হতে পারেনা। কারণ সেটি সত্য হবার জন্য এই পৃথিবীতে যতটুকু দুঃখকষ্ট থাকার দরকার, তার চেয়ে বহু পরিমাণেই দুঃখকষ্ট আছে।

    ১৭৫৫ খ্রিস্টাব্দে অষ্টাদশ শতাব্দীর সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগটি ঘটেছিল : পর্তুগালের লিসবন ভূমিকম্পে মারা যায় ২০,০০০-এরও বেশি মানুষ। শুধু ভূমিকম্পই ধ্বংস করেনি সেই পর্তুগিজ শহরকে, এরপর এসেছে সুনামি এবং তারপর বহুদিন ধরে চলমান অগ্নিকাণ্ড শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এই দুর্ভোগ আর হতাহতের সংখ্যা ভলতেয়ারের ঈশ্বরবিশ্বাসের ভিত্তিতে চূড়ান্ত আঘাত হেনেছিল। তিনি কিছুতেই বুঝতে পারেননি, কীভাবে এমন ঘটনা বৃহত্তর স্বর্গীয় কোনো পরিকল্পনার অংশ হতে পারে। হতাহত আর দুর্ভোগের মাত্রা তার কাছে অর্থহীন মনে হয়েছিল, কেন একজন সবচেয়ে দয়ালু ঈশ্বর এমন কিছু ঘটার অনুমতি দিতে পারেন? এছাড়াও তিনি বুঝতে পারেননি কেন লিসবনকে নিশানা করা হয়েছিল, কেন সেখানে, অন্য কোথাও না কেন?

    কাঁদিদের একটি গুরুত্বপূর্ণ পর্বে, ভলতেয়ার এই বাস্তব ট্রাজেডিকে ব্যবহার করেন আশাবাদীদের বিরুদ্ধে তার কেসটি সংহত করার জন্য। যাত্রীরা লিসবনের কাছে একটি ঝড়ে জাহাজডুবির শিকার হয়, যা মৃত্যুর কারণ হয় জাহাজে প্রায় সবারই। জাহাজের নাবিকদের একমাত্র একজন বেঁচে ছিল, যে-কিনা আপাতদৃষ্টিতে ইচ্ছা করেই তার এক বন্ধুকে পানিতে ডুবিয়ে হত্যা করেছিল। কিন্তু সুস্পষ্টভাবে সেখানে সুবিচারের অনুপস্থিতি থাকা সত্ত্বেও পানগ্লস তারপরও পুরো বিষয়টি যা ঘটেছে সেটি তার দার্শনিক আশাবাদিতার ছাঁকুনি দিয়ে দেখেন। ভূমিকম্পে বিধ্বস্ত ও সহস্র প্রাণহানির ঘটনার পর পরইলিসবনে এসে, যখন তার চারপাশে মানুষের অহেতুক প্রাণহানি অব্যাহত আছে দুর্যোগের পরিণতিতে, পানগ্নস অদ্ভুতভাবে, দাবি করে যেতে থাকেন, সবকিছুই ঠিক আছে। বইটির বাকি অংশটি ক্রমেই আরো খারাপ হয় প্যানগ্লসের জন্যে, তাকে ফাঁসিতে ঝোলানো হয়, জীবন্ত ব্যবচ্ছেদ করা হয়, শারীরিক নির্যাতন করা হয়, এবং জাহাজের দাঁড় টানতে বাধ্য করা হয়। কিন্তু তারপরও তিনি তার বিশ্বাসটি ধরে রাখেন যে, লাইবনিজ সঠিক কথাই বলেছেন, তার বিশ্বাসটি ঠিক, যা-কিছু আছে তা সবই বড় পরিকল্পনার অংশ, ইতিপূর্বে প্রতিষ্ঠিত সবকিছুর সাথেই সঙ্গতিপূর্ণ। কোনো অভিজ্ঞতাই এই একগুঁয়ে দার্শনিককে তার বিশ্বাস থেকে একচুলও নড়াতে পারেনি। কিন্তু প্যানগ্লসের বিপরীত, কাঁদিদ ধীরে ধীরে পরিবর্তিত হয়েছিল তার অভিজ্ঞতার কারণে। যদিও যাত্রার শুরুতে সে তার শিক্ষকের দৃষ্টিভঙ্গির সাথে একমত হলেও, বইয়ের শেষে তার অভিজ্ঞতা তাকে সব দর্শন সম্বন্ধেই সন্দিহান করে তুলেছিল, এবং জীবনের সমস্যা সমাধানে সে বেছে নিয়েছিল আরো বেশি বাস্তবসম্মত সমাধানগুলো।

    কাঁদিদ আর কুনেগন্দ-এর পুনর্মিলন হয়, তারা প্যানগ্লস আর কিছু চরিত্র নিয়ে একটি ছোট খামারে বাস করতে শুরু করেছিল। একটি চরিত্র, মার্টিন, প্রস্তাব করে যে, জীবনকে সহনশীল করার একটি উপায় হচ্ছে, সবকিছু বেশি দর্শনায়িত না করে সরাসরি কাজে নেমে পড়া। প্রথমবারের মতো তারা পরস্পরকে সহযোগিতা করতে শুরু করে নিজেদের সেরা দক্ষতা দিয়ে অংশগ্রহণ করার মাধ্যমে। যখন প্যানগ্লস যুক্তি দেয়া শুরু করেন যে তাদের জীবনে খারাপ যা-কিছু ঘটেছে সেগুলো প্রয়োজনীয় অশুভ, যা সুখী পরিণতিতে সমাপ্ত হয়েছে। কাঁদিদ তাকে বলে, সে সবই ভালো কথা, তবে ‘আমাদের নিজেদের বাগান অবশ্যই আমাদের আবাদ করতে হবে।’ কাহিনিটির এটাই ছিল শেষ বাক্য, এবং এর উদ্দেশ্য ছিল পাঠকদের কাছে শক্তিশালী একটি বার্তা পৌঁছে দেয়া। এই বাক্যটাই বইয়ের মূল নীতিবাক্য, এই দীর্ঘ কৌতুক নকশার শেষ মোক্ষম পক্তি বা পাঞ্চলাইন। একটি স্তরে, কাহিনিটিতে, কাঁদিদ শুধু বলছে, তাদের চাষাবাদের কাজ শুরু করার প্রয়োজন, তাদের প্রয়োজন আছে নিজেদের কাজে ব্যস্ত রাখার। গভীর স্তরে, যদি, আমাদের বাগান আবাদ করা, ভলতেয়ারের জন্য, হচ্ছে একটি রূপক, বিমূর্ত দর্শনের প্রশ্ন নিয়ে শুধু কথা না বলে বরং মানবতার জন্যে উপযোগী কিছু করার একটি রূপক। বইটির চরিত্রগুলোর সেটাই করা প্রয়োজন ছিল নিজেদের সমৃদ্ধ আর সুখী করার জন্য। কিন্তু ভলতেয়ার শক্তভাবে ইঙ্গিত দিয়েছিলেন, শুধুমাত্র কাঁদিদ আর তার বন্ধুদের না, আমাদের সবার কাজও সেটাই হওয়া উচিত।

    অন্যান্য দার্শনিকদের সাথে ভলতেয়ারের আরেকটি ব্যতিক্রম ছিল, তিনি খুব ধনী ছিলেন। তারুণ্যে তিনি একটি সিন্ডিকেটের সদস্য ছিলেন, যারা রাষ্ট্রীয় লটারিতে একটি ভুল খুঁজে বের করেছিলেন, এবং প্রচুর পরিমাণে নিশ্চিত জয়ের টিকিট কিনেছিলেন, বুদ্ধিমানের মতো তিনি অর্থ বিনিয়োগ করেছিলেন, এবং ধনীও হয়েছিলেন আরো। এটাই তাকে আর্থিক স্বাধীনতা দিয়েছিল তার অন্যান্য লক্ষ্যগুলো পূরণের জন্য। অন্যায় অবিচার দূর করা তার তীব্র আকাঙ্ক্ষার অংশ ছিল। তাঁর জীবনের অন্যতম সেরা একটি কাজ ছিল জ্যা কালাসের সুনাম রক্ষা করা, যাকে নির্যাতন করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল তার নিজের ছেলেকে হত্যার অভিযোগে। কালাস স্পষ্টতই সেই কাজটি করেননি। তার ছেলে আত্মহত্যা করেছিল, কিন্তু আদালত সব প্রমাণগুলো উপেক্ষা করেছিল। ১৭৬১ সালে এক প্রটেস্টান্ট ব্যবসায়ী জ্যা কালাসকে তুলুজের আদালত অভিযুক্ত করেছিল তার পুত্রকে হত্যার জন্য। এর জন্য তাকে শাস্তি দেয়া হয়েছিল শারীরিক নির্যাতনের মাধ্যমে মৃত্যু। পুরো বিচারপ্রক্রিয়ায় সুস্পষ্টভাবে ক্যাথলিকপ্রধান শহরের এক বিচারকের ধর্মান্ধ অতিউৎসাহের নমুনা ছিল। কালাস নির্দোষ ছিলেন, তার ছেলে মূলত আত্মহত্যা করেছিল। ভলতেয়ার এই কেসে নিজেকে যুক্ত করেছিলেন, ততদিনে কালাস মৃত, তবে তিনি তার সুনাম পুনরুদ্ধার ও তার দুর্দশাগ্রস্ত পরিবারকে সহায়তা করতে চেয়েছিলেন। প্রচুর লেখালেখি করেন তিনি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে; ১৭৬৩ সালে তাঁর Traité sur la tolérance শুরু হয়েছিল কালাসের উদাহরণ দিয়ে যা সুস্পষ্ট প্রস্তাবনা রাখে কীভাবে ইউরোপীয় সংস্কৃতিতে ধর্মীয় অসহিষ্ণুতা বিস্তার লাভ করছে। জনমতের উপর ভলতেয়ারের লেখার প্রভাব ছিল বিস্ময়কর। প্যারিসের বিচারক অবশেষে তুলুস আদালতের রায় বাতিল করে, কালাসকে তিনি বাঁচাতে পারেননি ঠিকই, তবে তিনি একটি শিক্ষা পেয়েছিলেন এখান থেকে কীভাবে পরিবর্তন আনা যায় জনমতের চাপ সৃষ্টি করে। ১৭৬৪ সালে তিনি লেখেন, ‘মতামত পৃথিবীকে পরিচালিত করে ঠিকই, কিন্তু মতামতগুলোর রূপ দেন দার্শনিকরাই’। যেভাবে ভলতেয়ার প্লানগ্লসের ‘প্রমাণগুলোকে’ উপহাস করেছিলেন, ঈশ্বর সব সম্ভাব্য জগতের সেরা জগৎটি তৈরি করেছেন, আপনি হয়তো মনে করতে পারেন যে কাঁদিদের লেখক বোধহয় নাস্তিক। বাস্তবিকভাবেই, তিনি সংগঠিত কোনো ধর্মের পেছনে কালক্ষেপণ না করলেও, ভলতেয়ার ছিলেন একাত্মবাদী, ডেইস্ট বা যৌক্তিক একেশ্বরবাদী, যিনি হচ্ছেন এমন কেউ যিনি বিশ্বাস করতেন প্রকৃতিতেই দৃশ্যমান আছে ঈশ্বরের অস্তিত্ব আর পরিকল্পনার প্রমাণ। তাঁর জন্যে রাতের আকাশের দিকে তাকানোই যথেষ্ট ছিল প্রমাণ করার জন্যে যে একজন সৃষ্টিকর্তা আছে। ডেভিড হিউম অবশ্যই খুবই সন্দিহান ছিলেন তার এই ধারণায়। এই ধরনের যুক্তিপ্রক্রিয়া নিয়ে তার সমালোচনা ছিল বিধ্বংসী।

    ভালো ও খারাপ, শুভ ও অশুভের প্রশ্ন নিয়ে ভলতেয়ার সংগ্রাম করেছেন তার সারা জীবনই, আর এটাই তার সুপরিচিত উপন্যাস কাঁদিদ (কঁদিদ)-এর মূল বিষয় ছিল। এই ছোট প্রহসনমূলক উপন্যাসটি প্রথম আবির্ভূত হয়েছিল ১৭৫৯ খ্রিস্টাব্দে, প্রকাশিত হবার পরপরই এটি জনপ্রিয় হয়েছিল। সম্ভাব্য সকল ভাষায় বইটি অনূদিত হয়েছে ইতিমধ্যেই, এবং ইউরোপীয় এনলাইটেন্টমেন্ট-পর্বের এটি গুরুত্বপূর্ণ একটি দলিল। এবং অবশ্যই বহু ভাষায় এটি তার চিরস্থায়ী চিহ্ন রেখে গেছে। কিছু অভিব্যক্তি, যেমন, pour encourager les autres (অন্যদের অনুপ্রাণিত করার জন্য) অথবা il faut cultiver le jardin (আমাদের বাগান আবাদ করতে হবে), এখন বহু ভাষার অংশ। কাঁদিদ কোনো সন্দেহ নেই একটি কালোত্তীর্ণ সৃষ্টি; মানব জীবন ও পরিস্থিতির একটি প্রহসন এবং দর্শন। এছাড়া এটি মানুষের মনকে উন্মুক্ত ও আলোকিত করে দেবার মতো একটি কাজ করেছিল, এর দার্শনিক মূল ভিত্তিটি প্রকাশিত হয়েছে এর শিরোনামেই, কাঁদিদ বা আশাবাদ। কাঁদিদের নায়ক, যেমনটি তার নামই বলে দিচ্ছে সরল, বিশ্বাসপ্রবণ আশাবাদী, নায়কোচিত কোনো চরিত্রের বিপরীত, অ্যান্টি হিরো। সে তার শিক্ষক প্যানগ্লসের শুদ্ধ অনুসারী, যিনি আশাবাদের দর্শন প্রচার করতেন। এই আশাবাদ বর্তমানের আশাবাদের ধারণা বা looking on the bright side থেকে ভিন্ন। এই Optimism যা বানান করা হয় বড় হাতের o ব্যবহার করে, যার প্রথম ব্যাখ্যা করেছিলেন জার্মান দার্শনিক লাইবনিজ, তার উদ্দেশ্য ছিল বিশ্বে অশুভ বা evil- এর উপস্থিতি সংক্রান্ত বহুযুগের পুরোনো সেই প্রশ্নটির উত্তর অনুসন্ধান। কেন, ঈশ্বর যদি সবচেয়ে দয়ালু আর ভালো হন, তিনি কি পৃথিবীতে তাহলে অশুভ সবকিছুর অস্তিত্বকে অনুমতি দিয়েছেন? এর উত্তরে অষ্টাদশ শতাব্দীর আশাবাদীরা উত্তর দিয়েছেন, অশুভ বা খারাপ হচ্ছে শুভ বা ভালোর বৃহত্তর পরিকল্পনার একটি অংশ, সব আংশিক অশুভ, বিশ্বজনীন শুভ যেমন করে ইংরেজ কবি পোপ বলেছিলেন, অর্থাৎ অশুভ কোনোকিছুর আসলে কোনো অস্তিত্ব নেই, এটি শুধুমাত্র মানুষের কল্পনা, কারণ মহাবিশ্ব সম্বন্ধে তার ধারণা সীমাবদ্ধ। এটাই সেই বিখ্যাত থিওডিসির প্রস্তাবনা, যা ব্যাখ্যা করার চেষ্টা করে ঈশ্বর এত দয়াশীল হওয়া সত্ত্বেও পৃথিবীতে কেন এত অশুভ ঘটনা ঘটে, কেন এত দুর্গতি, দুর্দশা ও কষ্ট। হ্যাঁ, খুব পরিচিত সব যুক্তি, তাই না?

    বিষয়টি অপ্রয়োজনীয় ধাঁধার মতো মনে হতে পারে, ভলতেয়ারের কাছে এটি মনে হয়েছে মানুষের বুদ্ধিবৃত্তি আর আত্মবিশ্বাসের অপমান। কিন্তু এই ধারণাটি অষ্টাদশ শতাব্দীতে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল। কাঁদিদ-এ ভলতেয়ার এই দর্শনকে পরীক্ষা করে দেখিয়েছিলেন। এর নায়ক কাঁদিদকে তার স্বাচ্ছন্দ্যময় জীবন থেকে বিদায় নিতে হয় ব্যারনের সুন্দরী কন্যা কুনেগন্দের প্রতি ভালোবাসার প্রস্তাবনা দিতে গিয়ে। এরপর জীবনে তাকে বহু সংগ্রাম, দুঃখকষ্টের মুখোমুখি হতে হয়, তাকে জোর করে সেনাবাহিনীতে যোগ দিতে হয়, রণক্ষেত্রে আমরা তাকে দেখি, এরপর মরুভূমিতে, তারপর লিসবনের ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হিসাবে, যে ভূমিকম্পটি ভলতেয়ারের সমসাময়িক সময়ে ঘটেছিল, হতাহতের কারণ হয়েছিল বহু হাজার মানুষের। অশুভের নানা চরমতম রূপের সাথে কাঁদিদকে মুখোমুখি হতে হয় বারবার, নৈতিক অশুভ ঘটনা, ভূমিকম্পের সময়, যেখানে মানুষের আপাতদৃষ্টিতে কোনো দোষ ছিল না, এছাড়া বহু ধরনের মানবিক অশুভ কর্মকাণ্ড, যেমন যুদ্ধ, যেখানে নিশ্চয়ই দোষ দেয়া যায় মানুষকেই। প্যানগ্লসের বায়বীয় Optimism স্পষ্টতই এইসব ভয়াবহ বিপর্যয়ের প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে পারেনা। ধীরে ধীরে কাঁদিদ সেই উপলব্ধিতে পৌঁছান, এবং মাঝে মাঝে প্যানগ্লস কাঁদিদকে বলতেন, ‘সব ঘটনাগুলো একটি শৃঙ্খল তৈরি করে সম্ভাব্য সব পৃথিবীর শ্রেষ্ঠতম পৃথিবী সৃষ্টিতে, কারণ, পরিশেষে বলা যায়, মিস কুনেগন্দকে ভালোবাসার জন্য যদি তোমার পশ্চাৎদেশে ভালো একটি লাথি মেরে সুন্দর দুর্গ থেকে বের করে না দেয়া হতো, আর যদি তুমি ইনকুইজিশনের শিকার না হতে এবং যদি পায়ে হেঁটে আমেরিকা না ঘুরে বেড়াতে, এবং যদি তুমি ব্যারনকে তোমার তলোয়ার দিয়ে ভালোভাবে আঘাত না করতে, যদি তুমি সেই সুন্দর দেশ এল দোরাদো থেকে আনা তোমার সব সম্পদ না হারাতে, তুমি এখানে বসে চিনির সিরায় ডোবা লেবুর টুকরো আর পেস্তা বাদাম খেতে পারতে না।’ ‘বেশ ভালোই বলেছেন’, কাঁদিদ উত্তর দিয়েছিল, কিন্তু আমাদের অবশ্যই আমাদের নিজেদের বাগান আবাদ করতে হবে’।

    শুরু থেকেই খুব সুস্পষ্ট দৃঢ়তার সাথে ভলতেয়ার ধর্ম সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন। তিনি অবশ্যই নাস্তিক ছিলেন না, এর আংশিক কারণ অবশ্য তিনি মনে করতেন যে সামাজিক সংহতির জন্য কোনো একটি স্বর্গীয় সত্তার উপর ন্যূনতম বিশ্বাসের দরকার আছে। তবে ভলতেয়ারের ঈশ্বর বিশ্ব সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে ভালোমন্দ বিচার করার ক্ষমতা প্রদান করেছেন, এরপর মূলত তিনি দৃশ্য থেকে সরে গেছেন। এটাই ছিল যৌক্তিক ধর্ম, অষ্টাদশ শতাব্দীতে যা প্রাকৃতিক ধর্ম বা দেইজম নামে পরিচিত ছিল। কোনো ধরনের মেটাফিজিক্স বা অধিবিদ্যার সাথে যার কোনো সংশ্লিষ্টতা ছিল না। ভলতেয়ার যুক্তিবাদী মানুষ ছিলেন যিনি মৌলবাদিতা, ধর্মীয় গোঁড়ামি, পৌত্তলিকতা, কুসংস্কার তীব্র ঘৃণা করতেন। ধর্মীয় মতবাদের কোনো একটি অংশ রক্ষা করার জন্য যে মানুষরা পারস্পরিক খুনে উন্মত্ত হতে পারে, যখন কিনা সেই মতবাদ তারা প্রায় বোঝে না বললেই চলে, বিষয়টি ভলতেয়ারকে তীব্র বিকর্ষণ করত। তবে তার সবচেয়ে ঘৃণা ছিল ধর্মপ্রচারক ও যাজকদের প্রতি যারা বিশ্বাসীদের বিশ্বাস প্রবণতাকে তাদের ক্ষমতার ভিত্তিকে শক্তিশালী করার জন্য নিজেদের স্বার্থে ব্যবহার করত। ভলতেয়ার চার্চের কাঠামোমুক্ত ধর্ম চেয়েছিলেন।

    আর খুব স্পষ্ট কারণে ক্যাথলিক চার্চও চতুর্থ হেনরিকে নিয়ে ভলতেয়ারের La Henriade মহাকাব্যটি ফ্রান্সে যেন প্রকাশিত না হয় সেই ব্যবস্থা নিয়েছিল। সুতরাং ভলতেয়ার তার কবিতাটি প্রকাশ করেছিলেন লন্ডন থেকে, এবং ১৭২৬ খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডে যান। যদিও মূলত বই প্রকাশের কাজেই যাওয়া, কিন্তু দ্রুত তার সেই ভ্রমণ রূপান্তরিত হয় অন্যকিছুতে। তিনি ইংল্যান্ডে ছিলেন প্রায় আড়াই বছর। ইংরেজি শিখেছিলেন, পরিচিত হয়েছিলেন লেখক আর রাজনীতিবিদদের সাথে এবং ইংল্যান্ডের প্রোটেস্টান্ট ধর্মীয় সহিষ্ণুতার প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। ইংল্যান্ডে তার অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখার সিদ্ধান্ত নেন, Letters Concerning the English Nation, প্রথম ইংরেজি ভাষায় আবির্ভূত হয় ১৭৩৩ খ্রিস্টাব্দে। ইংরেজবিদ্বেষী ফরাসি কর্তৃপক্ষ রীতিমতো ক্ষুব্ধ হয়েছিল এবং বইটি নিষিদ্ধ ঘোষিত হয়, ভলতেয়ার কোনোমতে কারাগার এড়াতে পেরেছিলেন।

    বইটি ইংলিশ সংস্কৃতির একটি অনানুষ্ঠানিক চিত্র উপস্থাপন করেছিল তার বুদ্ধিমত্তাপূর্ণ এবং কিছু শ্লেষাত্মক তুলনামূলক সমালোচনার মিশ্রণে। রাজনীতি, বিজ্ঞান, সাহিত্য সব বিষয়ে তিনি আলোচনা করেছিলেন। যেমন এখানে ভলতেয়ার রয়্যাল এক্সচেঞ্জকে উপস্থাপন করেন, ‘লন্ডনের ঠিক মাঝখানে চমৎকার একটি বিল্ডিং, যেখানে সারা পৃথিবী থেকে ব্যবসায়ীরা আসতেন ব্যবসার কাজ করতে’, ভলতেয়ার লিখেছিলেন, ‘লন্ডনের রয়্যাল এক্সচেঞ্জ-এর দিকে একটু দৃষ্টি দেয়া যাক, যেখানে সব জাতির প্রতিনিধিরা পরস্পরের সাথে সাক্ষাৎ করেন মানবজাতির কল্যাণের জন্য। এখানে ইহুদি, মুসলমান আর খ্রিস্টানরা একসাথে বাণিজ্য করে এমনভাবে যেন মনে হয় তারা সবাই একই ধর্মের অনুসারী, যারা শুধুমাত্র দেউলিয়াদের ছাড়া আর কাউকেই অবিশ্বাসী হিসাবে চিহ্নিত করেন না। এখানে প্রেসবাইটেরিয়ান বিশ্বাস করে অ্যানাব্যাপ্টিস্টকে, চার্চের মানুষকে নির্ভর করতে হয় কোয়েকারদের কথার উপর। এই শান্ত আর মুক্ত সমাবেশ ভাঙার পর কেউ সিনাগগে যায়, কেউ পানশালায়। আর এই মানুষটা যাচ্ছে কোনো বড় পানির পাত্রে পিতা, পুত্র আর পবিত্র আত্মার নামে খ্রিস্টধর্মে দীক্ষিত হতে, আর ঐ মানুষটা তার ছেলের খত্না করিয়েছে, যখন একগুচ্ছ হিব্রু শব্দ (পুরোপুরি যা অবোধ্য তার কাছে) উচ্চারণ করা হয়েছে তার শিশুর জন্য। যদি ইংল্যান্ডে শুধুমাত্র একটি ধর্ম পালনের অনুমতি থাকত, খুব সম্ভব সেখানে সরকারও স্বেচ্ছাচারীতে পরিণত হতো; যদি দুটি ধর্ম পালনে অনুমতি থাকত, তাহলে মানুষ একে অপরের গলা কাটত; কিন্তু যেহেতু সেখানে অনুমতি আছে বহুধর্ম পালনে, তারা সবাই সেখানে সুখে আর শান্তিতে বাস করে।’

    ভলতেয়ারের বার্তাটা খুব স্পষ্ট: ধর্মীয় পার্থক্যগুলো তুচ্ছ, তবে তারা মানুষের মধ্যে বিভাজন করে, যদিও বাণিজ্য গুরুত্বপূর্ণ এবং যা তাদের মধ্যে সৌহার্দ্যের বন্ধন সৃষ্টি করে; তার উপসংহার, ইংল্যান্ডে বহু ধর্মের উপস্থিতি অনেক বেশি শান্তি পূর্ণ সমাজ সৃষ্টির জন্য সহায়ক, এই প্রস্তাবনাটি আসলে ফ্রান্সের পরিস্থিতির প্রতি পরোক্ষ সমালোচনা, যেখানে ক্যাথলিক চার্চ প্রাধান্য বিস্তার করে ছিল। তাঁর Letters Concerning the English Nation-এ তিনি লক এবং নিউটনকে নিয়ে আলোচনা করেছিলেন, যারা কেউ তখন ফ্রান্সে সুপরিচিত ছিলেন না। তার লেখার বিষয়বস্তু কঠিন হতে পারে, তবে ভলতেয়ারের অতুলনীয় দক্ষতা ছিল কঠিন বিষয়গুলোকে জনপ্রিয় একটি রূপ দেবার জন্য। আজকের দিনে বিজ্ঞান সম্বন্ধে ন্যূনতম ধারণা রাখেন যে-কাউকে জিজ্ঞাসা করুন নিউটন সম্বন্ধে, তারা আপনাকে বলতে পারবে, একদিন বাগানে বসে থাকার সময় তার মাথায় আপেল পড়ার কাহিনিটি, আর সেই কাহিনীটি আজো টিকে আছে, কারণ এটি প্রথম লিখেছিলেন ভলতেয়ার। সম্ভবত তিনি এটি শুনেছিলেন নিউটনের ভাইঝির কাছে এবং সাথে সাথেই বুঝতে পেরেছিলেন সেই শান্ত ঘরোয়া দৃশ্যকল্পটি সবচেয়ে উপযুক্ত উপায় হবে মাধ্যাকর্ষণশক্তি সংক্রান্ত নিউটনের ধারণাটিকে সরলভাবে ব্যাখ্যা করার জন্য। তাঁর Letters Concerning the English Nation- এ গল্পটি ব্যবহার করার পর সবাই তা মনে রেখেছে, এবং ভলতেয়ারও জনপ্রিয় সংস্কৃতিতে তার চিরস্থায়ী একটি ছাপ রেখে গিয়েছেন।

    ভলতেয়ার বলতেন তিনি লেখার মাধ্যমে কাজ করেন, তার লেখাই সমাজ পরিবর্তনের জন্য তার অবদান, তার প্রকৃত কাজ। তিনি চাইতেন তার লেখা যেন মানুষ কীভাবে ভাবে আর আচরণ করে তা যেন পরিবর্তন করতে পারে। ধর্মান্ধতা, অসহিষ্ণুতা আর গোঁড়ামির বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি এমনকি একটা শ্লোগানও আবিষ্কার করেছিলেন Ecrasez I ‘Infame !, যার মোটামুটি একটা মানে হতে পারে এমন, ঘৃণ্য সবকিছুকে ধ্বংস করো। L’Infäme মানে যা-কিছু ভলতেয়ার ঘৃণা করেন, যা কিছু যার জন্য তিনি সারাজীবন তার বুদ্ধি বৃত্তিক সংগ্রাম অব্যাহত রেখেছিলেন: কুসংস্কার, অসহিষ্ণুতা, সবধরনের অযৌক্তিকতা। তবে কখনোই ভুললে চলবে না, তিনি অসাধারণ একজন লেখক ছিলেন; ফরাসি ভাষায় লেখায় তার শৈলী ছিল অতুলনীয়। তার চিন্তাগুলোর শক্তি সংশ্লিষ্ট ছিল তাঁর প্রকাশ করার শক্তির সাথে : বহু লেখকই অলৌকিক নানা বিষয় নিয়ে হাসিঠাট্টা করেছেন, কিন্তু কেউ ভলতেয়ারের মতো ব্যঙ্গাত্মকভাবে পারেননি। বর্তমানে ধর্মীয় অসহিষ্ণুতার বিতর্কে ভলতেয়ারের লিগেসি এখনও শক্তিশালী। খুব কমই সপ্তাহ গেছে যেখানে কোনো নিবন্ধে ভলতেয়ারকে উদ্ধৃতি দেয়া হয়নি, বিশেষ করে তার সেই বিখ্যাত বাক্য Idisapprove of what you say, but I will defend to the death your right to say it, বাক্যটি এতই শক্তিশালী যদি ভলতেয়ার এটি নাও বলতেন, আমাদের এটি আবিষ্কার করতে হতো, আসলেই সেটা হয়েছে, ১৯০৬ সালে একজন ইংরেজ লেখিকা এই বাক্যটি আবিষ্কার করেছিলেন। তবে যাই হোক না কেন, এটি সেই সত্যের কথা বলছে, যা আমাদের সংস্কৃতির জন্য মৌলিকভাবে গুরুত্বপূর্ণ, সেকারণে এই বাক্যটিকে সবাই গ্রহণ করে নিয়েছেন, যেন সেটি বলেছে ভলতেয়ার নিজেই। ভলতেয়ারের নামের সাথে বেশকিছু উদারনৈতিক মূল্যবোধ সমার্থক হয়ে আছে, বাকস্বাধীনতা, গোঁড়ামি আর কুসংস্কার বর্জন, যুক্তিতে বিশ্বাস এবং সহিষ্ণুতা, সভ্যতার জন্য যা অনন্য আর অমূল্য উত্তরাধিকার।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদ্য ম্যাজিক অব রিয়েলিটি – রিচার্ড ডকিন্স
    Next Article ধর্মের সংক্ষিপ্ত ইতিহাস – রিচার্ড হলোওয়ে

    Related Articles

    কাজী মাহবুব হাসান

    দ্য গড ডিল্যুশন – রিচার্ড ডকিন্স

    July 25, 2025
    কাজী মাহবুব হাসান

    দ্য সেলফিশ জিন – রিচার্ড ডকিন্স

    July 25, 2025
    কাজী মাহবুব হাসান

    ধর্মের সংক্ষিপ্ত ইতিহাস – রিচার্ড হলোওয়ে

    July 25, 2025
    কাজী মাহবুব হাসান

    দ্য ম্যাজিক অব রিয়েলিটি – রিচার্ড ডকিন্স

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }