Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দশটি কিশোর উপন্যাস – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এক পাতা গল্প1153 Mins Read0
    ⤶ ⤷

    দিঘা সৈকতে আতঙ্ক – ১০

    দশ

    খুশির আরও একটা কারণ আছে।

    কাল সন্ধ্যার অন্ধকারে অসমঞ্জবাবুর মৃত্যুসংবাদটা চারদিকে ছড়িয়ে পড়লেও, আজ সকালে জানা গেছে তিনি বেঁচেই আছেন। এবং সুস্থ শরীরে এখানকার হাসপাতালে বিশ্রাম করছেন। জ্যাঙ্গোর দলের আততায়ীরা তাঁকে গুলি করলেও সেটি তাঁর বাঁ কাঁধের ওপর দিকে লাগে। সাময়িকভাবে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন যদিও, এখন তিনি অপারেশনের পর সম্পূর্ণ সুস্থ। শুধু ক্ষতস্থানটা শুকিয়ে যেতে যেটুকু সময় লাগে।

    কিন্তু তবুও এই খুশির শেষেও একটু অখুশির রেশ আছে। দিঘা সৈকতে আতঙ্ক না থাকলেও এখন যা আছে তা শুধুই রহস্য। অর্থাৎ যাকে নিয়ে এত কাণ্ড সেই বাপ্পাই তো নেই।

    সুজাতাদেবী পাষাণপ্রতিমার মতো বসে আছেন।

    অসমঞ্জবাবু উদাস চোখে বসে আছেন জানালার বাইরে দৃষ্টি মেলে দিয়ে। এছাড়া উপায়ই বা কী? আর কিছুই তো ভাবতে পারছেন না তিনি। অ্যাটম আর পেটোর কথা সুজাতাদেবীর মুখ থেকে শুনেছেন। এই দুই অসম সাহসী ভূঁইফোঁড় হঠাৎ না গজালে বাপ্পা বা সুজাতাদেবী কারও হদিসই পাওয়া যেত না। সুজাতাদেবী ফিরে এসেছেন। কিন্তু বাপ্পা? বাপ্পা কই? কোথায় গেল ছেলেটা? অ্যাটম আর পেটোও নেই। তাদের নামই শুনেছেন শুধু, কিন্তু তাদের চেহারা দেখেননি। কাল রাত থেকে এরাও নিখোঁজ। যেমন ধূমকেতুর মতো উদয় হয়েছিল তেমনই কর্পূরের মতো উবে গেছে।

    অসমঞ্জবাবু এবং সুজাতাদেবী যখন চুপচাপ বসে বসে বাপ্পার কথা ভাবছিলেন সেই সময় হঠাৎ বাইরে প্রচণ্ড কোলাহল।

    একজন লোককে ধরে টানতে টানতে ঘরের ভেতর নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিল পুলিশের লোকেরা। এটা হাসপাতাল হলেও আলাদা একটা কেবিন, তাই রক্ষে। অসমঞ্জবাবু লোকটির দিকে তাকিয়ে চমকে উঠলেন। এ তো সেই লোক যাকে তিনি মনে মনে সন্দেহ করেছিলেন। লোকটি মুখ থুবড়ে পড়ে গেল ঘরের মেঝেয়। ওর হাতের বল্লমটি ছিটকে পড়ল এক কোণে! লোকটি মেঝে ধরে কোনওরকমে উঠে বসল। তারপর বল্লমটি টেনে নিল ধীরে ধীরে। বল্লমের ডগায় জমাট লাল রক্ত।

    এ কী! রক্ত! রক্ত কেন?

    ওকেই জিজ্ঞেস করুন স্যার। এই বল্লমটা দিয়ে একজন লোককে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে তাকে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে আসছিল। লোকটা যে এরকম শয়তান তা আমরা এর আগে বুঝতে পারিনি। উঃ কী সংঘাতিক! অসমঞ্জবাবু বললেন, তাই যদি হয় তা হলে ওকে আমার কাছে নিয়ে এলে কেন? থানায় নিয়ে যাও।

    থানাতেই নিয়ে যাচ্ছিলাম। কিন্তু তার আগে ও একবার আপনার সঙ্গে দেখা করতে চাইল।

    আমার সঙ্গে? কেন, কী ব্যাপার !

    লোকটি আস্তে করে বলল, বাবু! বাবুমশায় গো! আমার অপরাধ লিবেন না, আমার নাম অ্যান্টনি ধিডিঙ্গি নইকো ট্যাস নই ফিরিঙ্গি নই হিন্দু নই মুসলমান নই পার্শি নই কেরেস্তান।

    কিন্তু বাবু আমি এক মনিষ্যি বটে। এই যে বল্লমের ডগায় লাল অক্তটা দেখতেছেন এই অক্ত আমার শরীলেও বইছে। সবাই বলে আমি নাকি ‘ব্রেনলেস’। বাট আয়্যাম নাউ সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড। আই নোজ, টু প্লাস টু ইজিকল্টু ফোর। থ্রি ইনটু থ্রি ইজিকল্টু নাইন, অ্যান্ড ওয়ান মাইনাস ওয়ান ইজিকল্টু জিরো। আমি দীর্ঘদিন ধরে একটা লোককে খুন করব ভাবছিলাম। আজ করেছি। সে আমার একমাত্র সন্তানকে বিপথগামী করেছে। অনেক সময় হাতের মুঠোয় লোকটাকে পেয়েও কিছু করতে পারিনি। কারণ ওকে খুন করে আমি জেলে গেলে আমার ছেলেকে রক্ষা করত কে? এখন আমার ছেলে নেই। কিন্তু আমি আছি। আমার জেল হলে আমি সুখে থাকব। ফাঁসি হলেও দুঃখ নাই।

    অসমঞ্জবাবু বললেন, বেশ তো। কিন্তু এই ব্যাপারে তুমি আমার কাছে এসেছ কেন? আমি তোমার জন্য কী করতে পারি?

    দুর্গা মায়ি বাচাকা রাখা। শুধু আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। খুনিরা তো খুন করে পালায়। ধরা পড়লে তাদের ফাঁসি হয়। কিন্তু আমি যে খুন করে খুনের লাশ নিয়ে শহরময় ঘোরালাম আমার কী শাস্তি হবে? আমি নিজে ধরা না-দিলে আপনাদের পুলিশ আমাকে ধরতে পারত না। তা যদি পারত তা হলে বাবু, যে ছেলেটা আপনাদের চোখের সামনেই ‘গুম’ হয়ে ছিল তাকে আপনারা ঠিকই খুঁজে বার করতে পারতেন।

    কার কথা বলছ তুমি?

    আপনি একজন ঝানু গোয়েন্দা। বুঝতে এত দেরি করলেন বাবু? আমি আপনার ছেলের কথাই বলছি। আপনার ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে আমার ছেলেটাই তো ফিরল না। তা বাবু আমার ছেলের রক্তের দামটা আপনারা কীভাবে দেবেন? খারাপ কাজ করলে তো আপনাদের আইনে শাস্তি মেলে। কিন্তু ভাল কাজ করলে তার জন্যে কিছু ইনাম তো মেলা উচিত?

    আমার ছেলে ডাকু ছিল, লুটেরা ছিল, আইনের চোখে দাগি ছিল। কিন্তু বাবু আপনার বউ-বাচ্ছার জান বাঁচাতে সে তার জীবন দিয়েছে। আমার ছেলের নামে হুলিয়া ছিল বাবু। তাই আপনার কাছে আমার একটাই আর্জি স্রেফ ইনাম হিসেবে ওর নামের পাশে একটু কিছু ভাল কথা লিখে দেবেন।

    অসমঞ্জবাবু অবাক হয়ে বললেন, তুমি কার কথা বলছ বলো তো? আমি কিছুই বুঝতে পারছি না।

    লোকটি হাউ হাউ করে কেঁদে উঠে বলল, আমি ওই হতভাগা সুখেনটার বাবা বটে।

    অসমঞ্জবাবু এবার উঠে দাঁড়িয়ে বললেন, আপনি সুখেনের বাবা?

    হ্যাঁ। আমি ওর বাবা। তবে বাবু, আমি তো শ্রীমান অ্যান্টনি ধিড়িঙ্গি। আমি একটা খুনী। আমি নেউল দাসকে মার্ডার করে রাস্তায় ঘোরাচ্ছিলাম। আপনি আমাকে ‘আপনি’ বলবেন না। ওই ব্যাটা নেউল দাস আপনার ছেলেটাকে নিয়ে ভাগছিল। ভাগ্যিস চোখে পড়ল আমার। রাগের মাথায় দিলাম বল্লমটা ওর পেটের ভেতর ঢুকিয়ে।

    আমার ছেলেটা? তার কোন ক্ষতি হয়নি তো?

    না! বহুকষ্টে ছেলেটাকে উদ্ধার করে এক জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। তা ব্যাটা ঠিক টের পেয়ে সেখান থেকে নিয়ে পালাবার তাল করছিল। এখন বাবু আপনি আমাকে ডবল ফাঁসির আসামি সাজিয়ে ছেলেটাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। তবে কিছু মনে করবেন না বাবু, আপনারা পুলিশরা কোনও কাজের নন। সেই জন্যেই ছেলেটা ক’দিন এত কষ্ট পেল। আপনারা শুধু পেটাতেই জানেন। কাজ জানেন না।

    অসমঞ্জবাবু আর সুজাতাদেবী হাঁ হাঁ করে উঠলেন, কোথায়? কোথায় আমার ছেলে? কোনখানে কীভাবে আছে সে?

    ছেলেটা আমার কাছেই আছে বাবু। কাল সারারাত সে একটা গাছের ডালে ছিল। এখন বোধহয় ঘুমুচ্ছে। বাবু, আপনারা যখন শহর তোলপাড় করতেন, বন-জঙ্গল ঢুড়ে ফেলতেন, আমি তখন সি আই ডি বনে গিয়েছিলাম। ছেলে হারানোর ব্যথা আমার চেয়ে বেশি আর কে বোঝে বাবু? তবে এই কাজের জন্যে সবচেয়ে বেশি কৃতিত্ব যারা দাবি করতে পারে তারা হল অ্যাটম আর পেটো নামে দুটি ছেলে। ওই দুই খুদে বিচ্ছু যেমনই বদ, তেমনই বিশ্বাসী। একটি পোড়ো বাড়ির আন্ডারগ্রাউন্ডে আপনার ছেলেকে আবিষ্কার করার পর যখন তাকে উদ্ধার করার চেষ্টা করে ওরা, তখন থেকেই আমি ওদের নজরে রাখছিলাম। ওরা আপনার ছেলেকে উদ্ধার করে চন্দনেশ্বরের বাদামবনে একটি গাছের মগডালে মাচায় শুইয়ে রেখে শয়তানের ঘাঁটি আবিষ্কারে যাচ্ছিল যখন, আমি তখন সেই নির্জনে বল্লম হাতে একাই ওকে পাহারা দিচ্ছিলাম। ভেবেছিলাম ওরা ফিরে এলে সবাই একসঙ্গে ছেলেটাকে আপনার হাতে তুলে দেব। কিন্তু তার আগেই দেখি নেউল দাস ছেলেটাকে গাছ থেকে নামিয়ে মিথ্যে পরিচয় দিয়ে ভাগবার তাল করছে। গেল মাথাটা গরম হয়ে…। বাবু, জগজিৎ সিং জ্যাঙ্গোর সব লোকই মরেছে। শুধু বাকি ছিল ওই নেউল দাসটা। ওটাকে আমিই শেষ করে দিলাম।

    আপনার কাছে আমি কৃতজ্ঞ ধিড়িঙ্গিবাবু। আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন। আই মাস্ট ডু ফর ইউ।

    লোকটি বলল, আসুন তা হলে আমার সঙ্গে।

    সুজাতাদেবী অসমঞ্জবাবুকে বললেন, তুমি না। এখন তোমার কোথাও না-যাওয়া উচিত। আমি যাই। আমি বাপ্পাকে নিয়ে এসে তোমার কোলে তুলে দেব।

    অসমঞ্জবাবু বললেন, না না। আমিও যাব। তা ছাড়া ও একটু আধটু ব্যাথায় আমার কিচ্ছু হবে না। আমার বাপ্পাকে ফিরে পাব শুনে আমি আমার পূর্ব শক্তি আবার ফিরে পেয়েছি তা কী জানো?

    অসমঞ্জবাবু ও সুজাতাদেবী দু’জনেই চললেন লোকটির সঙ্গে বাপ্পাকে ফিরিয়ে আনতে। সঙ্গে চলল দু’তিন গাড়ি পুলিশ।

    চন্দনেশ্বরের মন্দিরের সামনে গাড়ি থামতেই দলেদলে লোক এসে ভিড় করল সেখানে। দু’জন পাণ্ডা গলায় ফুলের মালা পরানো বাপ্পাকে নিয়ে এসে সমর্পণ করল অসমঞ্জবাবু ও সুজাতাদেবীর হাতে।

    বাপ্পা তো মা-বাবাকে পেয়ে খুশির জোয়ারে উপচে উঠে জড়িয়ে ধরল দু’জনকে।

    সুজাতাদেবী ও অসমঞ্জবাবুও বাপ্পাকে বুকে জড়িয়ে স্থির হয়ে রইলেন কিছুক্ষণ। তাঁদের দু’জনেরই চোখে তখন আনন্দের অশ্রু।

    এরই মধ্যে এক ফাঁকে বাপ্পা ‘নীতা সিং’-এর নাম লেখা সেই রুপোর পদকটিকে বার করে অসমঞ্জবাবুর হাতে দিয়ে বলল, বাপি এটা তোমার কাছে রেখে দাও। সেদিন বালিয়াড়িতে এই পদকটা আমি কুড়িয়ে পেয়েছিলাম। আমার কী মনে হচ্ছে জান বাপি, এই ‘নীতা সিং’কেও বোধহয় আমার মতো জোর করে কোথাও লুকিয়ে রেখেছিল কেউ। তুমি তো অনেক কিছুই জান, একটু খোঁজ নিয়ে দেখবে এই ‘নীতা সিং’ কখনও তার মা-বাবার কাছে ফিরে যেতে পেরেছিল কি না?

    অসমঞ্জবাবু পদকটা পকেটে ঢুকিয়ে রেখে বললেন, নিশ্চয়ই দেখব বাবা। এখন থেকে এই কাজের দিকেই আমি বেশি করে জোর দেব।

    সুজাতাদেবী বললেন, আর দেরি নয়। এখন চলো যাঁর কৃপায় আমরা আমাদের হারানিধিকে ফিরে পেয়েছি সর্বাগ্রে তাঁর পুজোর কাজটা সেরে আসি।

    পাগলা অ্যান্টনি মন্দিরের চাতালে বসে ছেলের শোকে মাথা খুঁড়ে বিলাপ করতে লাগল।

    অসমঞ্জবাবু ও সুজাতাদেবী বাপ্পাকে সঙ্গে নিয়ে পূজার ডালি হাতে মন্দিরে প্রবেশ করলেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous ArticleCities of the Plain (Sodom and Gomorrah) – Marcel Proust
    Next Article পঞ্চাশটি ভূতের গল্প – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    Related Articles

    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    পাণ্ডব গোয়েন্দা সমগ্র ১ – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    November 20, 2025
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    দুয়ে শূন্য বিষ – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    November 20, 2025
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    পঞ্চাশটি ভূতের গল্প – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    November 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }