Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দশটি কিশোর উপন্যাস – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এক পাতা গল্প1153 Mins Read0
    ⤶ ⤷

    গিরিগুহার গুপ্তধন – ১০

    দশ

    জ্ঞান যখন ফিরল তখন রাত গভীর। চম্পা ও দীপংকর ধীরে ধীরে চোখ মেলে দেখল, চারদিকে শুধু মশালের আলো। ওরা দু’জনে মাটিকাদায় মাখামাখি হয়ে পড়ে আছে। যেমনি চম্পা, তেমনি ও।

    ওদের মাথার শিয়রে ওরা কারা! দলে দলে আদিবাসীরা সারবন্দি দাঁড়িয়ে আছে। আর অসংখ্য পুলিশ। ওই তো ইকলুভাই ওর দিকে তাকিয়ে আছে। দীপংকর হঠাৎ ডুকরে কেঁদে উঠল, মা! মাগো। দীপংকরের মা জড়িয়ে ধরলেন ছেলেকে।

    বাপিও এসে ওর সারা গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন।

    ওদিক থেকে ঠাকুর সিংও ছুটে এসে বুকে টেনে নিল চম্পাকে, চম্পা? চম্পা মা আমার।

    সবই যেন অকল্পনীয় ব্যাপার বলে মনে হল। এও কি সম্ভব! এই গভীর রাতে গিরিগুহার সামনে বাপি, মা, ঠাকুর সিং। না না। এ সত্যি নয়। ওরা হয়তো মরেই গেছে। তাই প্রেত হয়ে এইসব অবাস্তব দৃশ্য দেখছে ওরা, অথবা এ সবই স্বপ্ন। কিন্তু না। এই জগতে মৃত্যু যেমন অমোঘ, স্বপ্ন যেমন সত্যি, তেমনি অবাস্তব ও বাস্তব।

    মা দীপংকরকে বুকে নিয়ে বললেন, কোথায় লেগেছে বাবা? কী কষ্ট হচ্ছে তোর? তোকে কে এখানে নিয়ে এল?

    ওদিকে চম্পা বলল, বাবুজি। মুঝে মাপ কর দো বাবুজি।

    ঠাকুর সিং চম্পাকে বুকে নিয়ে চুমোয় চুমোয় ভরিয়ে দিলেন।

    আর ভেলু? সে এসে দীপংকর ও চম্পার পায়ের কাছে গড়াগড়ি খেতে লাগল।

    ইকলু বলল, এই ভেলুয়ার জন্যেই আজ তোমরা রক্ষা পেলে ভাই। ও গিয়ে খবর না দিলে আমরা জানতেই পারতাম না তোমরা কে কোথায় আছ। দীপংকর বলল, আমি ভেবে পাচ্ছি না তোমরা কীভাবে আমাদের উদ্ধার করলে?

    পুলিশ অফিসার মি. লালচাঁদ শর্মা হাসতে হাসতে এসে বললেন, শুনবে শুনবে। সব কিছুই শুনবে। আগে সব স্নান করে পরিষ্কার হও। কিছু খাও-টাও তারপর সব শুনবে। একদিন একরাত পড়েছিল তো গুহাবন্দি হয়ে। যে ভাবে তোমাদের উদ্ধার করেছি তা আর শুনে কাজ নেই, বরাত জোর যে দু’জনেই বেঁচে গেছ এ যাত্রায়।

    অতএব তাই হল।

    চম্পা ও দীপংকরকে স্ট্রেচারে শুইয়ে সবাই মিলে সেই অন্ধকারেই ধরে নিয়ে চলল ইকলুদের গ্রামে। পথে ধারাগিরির ঝরনার জলে বেশ ভাল করে স্নান করতেই ধুলোকাদা ধুয়ে গিয়ে দু’জনের তপ্ত কাঞ্চনবর্ণ আবার ফুটে উঠল। আগের মতো।

    এরপর ইকলুর বাসায় গিয়ে ইকলুর একটা ধুতি পরে ফেলল দীপংকর এবং চম্পাকেও পরানো হল ইকলুর বউয়ের একটা শাড়ি। এক গেলাস করে গরম দুধও খাওয়ানো হল দু’জনকে।

    দলে দলে লোক এসে জুটল তখন সেখানে। পুলিশও এল।

    তারপর কথা প্রসঙ্গে সব কিছু যখন শুনল ওরা তখন বুঝতে পারল ঠাকুর সিং, ইকলু এবং ভেলুয়া না-থাকলে কোনও কিছুই হত না। ওই গুহার ভেতর দমবন্ধ হয়ে পচে মরতে হত ওদের।

    ঘটনাটা এই রকম—

    সেদিন ইকলুদের গ্রাম থেকে ফিরে এসেই ঠাকুর সিং কুন্দনলালের মুখোমুখি হয়। ঠাকুর সিং-এর স্থির বিশ্বাস হয়ে গিয়েছিল যে কুন্দনলালই গোপনে কিছু জানার জন্য চম্পাকে এবং হত্যার অথবা ব্ল্যাকমেলের জন্য দীপংকরকে গুম করেছে।

    এই নিয়ে তুমুল কলহ দু’জনের।

    ঠাকুর সিং কুন্দনলালকে শাঁসিয়ে এল, যদি সে তার লেড়কিকে ফেরত না দেয় তা হলে সমুচিত শিক্ষা দেবে তাকে। এই কথা বলেও কিন্তু ঠাকুর সিং চুপ থাকেনি। সোজা ট্রেনে চেপে হাওড়া স্টেশনে এসে ওখানকার পুলিশকে দীপংকরের বৃত্তান্ত জানায়। দীপংকরের অন্তর্ধানরহস্য নিয়ে চারদিকে তখন হইচই হচ্ছিল খুব। কাজেই ওর ঠিকানা খুঁজে বার করতে দেরি হল না। দীপংকরের মা-বাবা দু’জনেই নিকটবর্তী থানায় ঠাকুর সিং-এর বক্তব্য পেশ করিয়ে সোজা চলে আসেন ঘাটশিলায়। তারপর সব কথা খুলে বলেন এখানকার ভারপ্রাপ্ত অফিসার লালচাঁদ শর্মাকে।

    এদিকে ইকলুও ছুটে আসে থানায়। কেন না ওই ভয়ংকর দুর্যোগের রাতেই বাড়িতে দু’দুটো খুন এবং সেই সঙ্গে চম্পা ও দীপংকরের উধাও হয়ে যাওয়াটা ওকে সাংঘাতিক রকমের ভাবিয়ে তুলল। সেদিন অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে পড়েছিল ওরা। হঠাৎ ভেলুয়ার চিৎকারে ঘুম ভাঙে। ঘুম ভেঙে উঠেই বাইরের দৃশ্য দেখে ছুটে ওপরে যায়। কিন্তু সেখানে কেউ নেই। তার ওপর ভেলুয়া বার বার কাপড়ের খুট ধরে ওকে টানাটানি করতে থাকে বলে ভেলুয়ার পিছু নেয় ও। ওর পিছু পিছু সেই গুহামুখের কাছে এসে যে ভয়াবহ ধস দেখে তাতে ওর সর্বাঙ্গ শিউরে ওঠে। এদিকে গুহার সামনেই ভেলুয়ার আক্রমণে বীভৎস চেহারা নিয়ে একজন পাক্কা শয়তানকেও মৃতঅবস্থায় পড়ে থাকতে দেখে। তখন ও বুঝতে পারে চম্পা ও দীপংকর ধস চাপা পড়েছে। তাই আর কাল বিলম্ব না করে ছুটে আসে থানায়। এখানেই দীপংকরের বাবা-মা এবং ঠাকুর সিং-এর সাথে দেখা হয়।

    এরপর চলে আদিবাসীদের এবং সকলের সমবেত প্রচেষ্টায় ধস মুক্তির অভিযান।

    ভগবান সহায়। তাই দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ধসমুক্ত করে ওদের উদ্ধার করা হয়।

    লালচাঁদের বক্তব্য, কুন্দনলালকে তার দলবল সহ গ্রেপ্তার করা হয়েছে।

    কিন্তু দীপংকর ও চম্পা যে সে রাতে ওই গুহায় কী কারণে গিয়েছিল সেকথা পুলিশকে কিছুতেই বলল না। শুধু বলল লালজির ভয়ে ঠাকুর সিং-এর বাসা থেকে পালিয়ে আসে ওরা এবং ইকলুর বাসায় ওই লোকরা ওদের গুম করতে এসেছিল দেখে ওদের দু’জনকে শেষ করে ওরাও নিরাপদ হবার জন্য ওই গুহায় গিয়ে আশ্রয় নেয়। কিন্তু এই রকম ভয়াবহ ধসের মুখে যে ওরা পড়বে তা ওরা স্বপ্নেও ভাবেনি।

    ইকলু বলল, ধস তো হবেই। সোনার লোভে পাহাড় কেটে চারদিক তো ফেঁাপড়া করে দিয়েছে। তার ওপরে এই প্রবল বর্ষণ। কাজেই ওপরের ভারী পাথরের চাপ নীচের শূন্যস্থান সহ্য করতে পারবে কেন? অতএব অনিবার্যভাবে যা ঘটবার তা ঘটে গেছে।

    ওরা যখন কথা বলছে তখন ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠছে। আদিবাসীদের জ্বলন্ত মশালও তখন নিভু নিভু।

    মা বললেন, কিন্তু তুই এখানে কী করে এলি দীপু? তোর জন্য আমরা যে পাগল হয়ে গিয়েছিলাম।

    দীপংকর তখন সব কথা খুলে বলল সকলকে।

    শুনে মা-বাপি দু’জনেই মাথায় হাত দিয়ে বললেন, হায় কপাল! এই জন্যে তুই পালিয়ে এসেছিলি? কেন আমরা কি কেউ নই? একবার এসে আমাদের ওকথা বলতে পারিসনি? মা-বাবাকে না-জানিয়ে পালানোর ফলটা টের পেলি তো? তোকে কোথাও লুকিয়ে রাখবার প্রয়োজন হলে সে ব্যবস্থা তো আমরাই করতাম। তোর জেঠুর কৃপায় আমাদের কী কোনও অভাব আছে রে?

    সত্যি মা খুব ভুল হয়ে গেছে। আসলে আমি তখন এত ভয় পেয়ে গিয়েছিলাম যে কী বলব। তার ওপর ওই দুর্ঘটনা।

    তা হলে শোন বোকা ছেলে, তুই যাকে ঘুসি মেরে পালিয়েছিলি সে আসলে মরেইনি। দিব্যি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ওর বাবা-মা অনেক টাকা-পয়সা খরচ করে সারিয়ে তুলেছেন ওকে। আর ওই মেয়েদুটো, যাদের জন্যে তুই ওই কাজ করেছিলি তারা তোর ব্যাপারে সব কথা বলেছে পুলিশকে। কাজেই ভুল বুঝে বৃথাই কষ্ট পেলি তুই।

    বৃথা নয় মা। ভাগ্যিস এসেছিলাম তাই তো তোমাদের চিরশত্রু কুন্দনলালকে দলবল সমেত ধরাতে পারলাম। আমার বদলে আমার জেঠুর হত্যাকারীই এখন ফাঁসির মঞ্চে উঠবে আশা করি। আর এখানে ওইভাবে না এলে চম্পাকেও তো পেতাম না। মা, মাগো! আমি চম্পাকে কথা দিয়েছি মা, ও এখন থেকে আমাদের কাছেই থাকবে। ,

    মা সঙ্গে সঙ্গে চম্পাকে বুকে টেনে নিয়ে ওর ডালিমের মতো লাল টুক টুক গালে চুমু খেয়ে বললেন, সে কথা তুই কী বলবি। আমিই তো বলব। এখন ওর বাবা যদি দয়া করে মেয়েটাকে আমায় দেন তবেই—।

    ঠাকুর সিং আনন্দের আবেগে ঝরঝর করে কেঁদে ফেলল এবার। তারপর মায়ের পায়ের ওপর লুটিয়ে পড়ে বলল, আমি এখুনি ওকে তোমার পায়ে অর্ঘ্য দিলাম মা। এ সংসারে ওর কেউ নেই। আমার তো উমর জায়দা হয়ে গেছে। কবে আছি, কবে নেই। তাই ওকে তোমরা তোমাদের সাথে নিয়ে যাও। আমার জীবনের শেষ ক’টা দিন আমি একটু শান্তিতে থাকি। বলে পুলিশ অফিসার লালচাঁদের দিকে নিজের হাতদুটি এগিয়ে দিয়ে বলল, আপনি আমাকে গ্রেপ্তার করুন হুজুর! জীবনে আমি অনেক খারাপ কাজ করেছি। আমায় জেলে রাখুন, ফাঁসি দিন, যা ইচ্ছা করুন।

    লালচাঁদ হেসে বললেন, পুলিশের কাছে গ্রেফতার হতে চাইলেই গ্রেফতার হওয়া যায় না ঠাকুর সিং। তুমি ভাল লোক ছিলে না এটা আমরা সবাই জানি। কিন্তু সবই তো শোনা কথা। তোমার বিরুদ্ধে প্রমাণ কই? তা ছাড়া আমাদের খাতায় তোমার বিরুদ্ধে কোনও অভিযোগও নেই, পরোয়ানাও নেই। অতএব কোন আইনে আমি তোমাকে অ্যারেস্ট করব? তাই তুমি যেমন ছিলে তেমনই থাকবে।

    মা বললেন, হ্যাঁ। তেমনই থাকবে। তবে এখানে নয় তোমার মেয়ের কাছে। আমাদের বাড়িতে।

    ঠাকুর সিং হতবাক।

    লালচাঁদ বললেন, চলুন, আপনাদের সবাইকে আমার জিপে করে ঘাটশিলায় পৌঁছে দিয়ে আসি।

    অতএব ইকলুর কাছ থেকে বিদায় নিয়ে জিপে উঠল ওরা। বাপি, মা, দীপংকর, চম্পা, ঠাকুর সিং সবাই উঠল।

    ওরা যখন জিপে উঠেছে তেমন সময় সেই রবারের গোসাপটাকে ইকলুভাই টানতে টানতে নিয়ে এসে চম্পার হাতে তুলে দিয়ে বলল, এই নাও চম্পাদিদি। আমি আমার ভালবাসার দান হিসেবে এটা তোমাকে উপহার দিলাম।

    চম্পা ও দীপংকর এটার কথা ভুলেই গিয়েছিল এতক্ষণ। ইকলু যে কখন কোন ফাকে দেখতে পেয়ে এটাকে সরিয়ে ফেলেছিল তা কে জানে? তাই আবেগের উচ্ছ্বাসে গোসাপটাকে বুকের মাঝে জড়িয়ে ধরল ওরা।

    লালচাঁদ বললেন, কী ওটা?

    ঠাকুর সিং ইকলুর দিকে এক নজর তাকিয়েই হেসে বলল, বাচ্চো কা খিলোনা।

    ড্রাইভার গাড়ি স্টার্ট করল।

    এবার প্রত্যাবর্তন।

    কিন্তু এই বিদায় মুহূর্তে ভেলুয়া! ভেলুয়া কই? ওকে তো রেখে যাওয়া হবে না। কোথায় গেল সে? খোঁজ খোঁজ শুরু হল চারদিকে। কোথায় গেল ভেলুয়া? ভেলুয়াকে পাওয়া গেল না। কোথায় যে গেল সে, কে জানে? কিন্তু কেউ না-জানলেও আমি জানি। আমি জানি সে তখন কোথায় ছিল। ধারাগিরি ঝরনার কাছে ওর মনিবের সমাধির উপর শুয়ে সে তখন নীরবে নিভৃতে কাঁদছিল। ওর দু’চোখের জল যখন টপ টপ করে ঝরে পড়ছিল সমাধির ওপর, তখন বাতাসের দীর্ঘশ্বাসে এই পাহাড় ও বনতল ভরে উঠছিল বুঝি!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous ArticleCities of the Plain (Sodom and Gomorrah) – Marcel Proust
    Next Article পঞ্চাশটি ভূতের গল্প – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    Related Articles

    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    পাণ্ডব গোয়েন্দা সমগ্র ১ – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    November 20, 2025
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    দুয়ে শূন্য বিষ – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    November 20, 2025
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    পঞ্চাশটি ভূতের গল্প – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    November 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }