Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দাদার কীর্তি – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প56 Mins Read0
    ⤷

    ০১. দাদার বিয়েটা না হলেই নয়

    না, দাদা, তোমার বিয়েটা না হলেই নয়।

    অভ্ৰভেদী গাম্ভীর্য রক্ষা করিবার জন্য দাদা টেবিলের উপর পা তুলিয়া দিয়া চেয়ারের উপর আড় হইয়া বসিলেন। চক্ষু অর্ধমুদ্রিত করিয়া বলিলেন, হুঁঃ, নিজের চরকায় তেল দে।

    আমি বলিলাম, তেল আর পাব কোথায়। তেলগুদোমের চাবি যে মশায় হস্তগত করে রাখলেন! তুমি না পার হলে আমার যে কোন ভরসাই নেই।

    দাদার এত যত্নে রক্ষিত গাম্ভীর্যের বাঁধ ভাঙ্গিয়া গেল। তাঁহার দশনপংক্তি আর আত্মগোপন করিতে পারিল না। তথাপি আনন্দ যথাসাধ্য সংযত করিয়া দাদা বলিলেন, তোর তো বৌ অনেকদিন থেকেই ঠিক হয়ে আছে। তুই কেন আগেই বে করে নে না? আর সব তাতেই তো আমাকে এগিয়ে আছিস, বিয়ের বেলাই বা পেছিয়ে থাকবি কেন? দাদার শেষ কথাগুলিতে একটু গোপন অভিমানের জ্বালা ছিল।

    আমার এই দাদাটির একটু পরিচয় আবশ্যক। ইনি-শ্ৰীকেদারনাথ চট্টোপাধ্যায়—আমার খুড়তুত ভাই। বয়সে আমার অপেক্ষা প্রায় আড়াই বৎসরের বড়; বি. এ. পড়েন। উপর্যুপরি কয়েকবার ফেল হইয়াছেন বলিয়া আমি তাঁহাকে ছাড়াইয়া যাইতে বাধ্য হইয়াছি।

    এইখানেই বলিয়া রাখা উচিত যে পশ্চিমের কোন শহরে আমাদের বাস। পরিচয় গোপনার্থ শহরের নাম বলিলাম না। বাবা এখানে জেলা কোর্টে ওকালতি করেন। আমি তাঁহার দ্বিতীয় পুত্ৰ—এখনো ছাত্রজীবন শেষ করি নাই-কিন্তু প্ৰায় তোরণদ্বরে আসিয়া দাঁড়াইয়াছি। বলা বাহুল্য, যে কলেজে পড়ি তাহা স্থানীয়।

    কাকাবাবু সুদূর মাইশোরে চাকরি লইয়া পড়িয়া আছেন। দাদা এতকাল কলিকাতায় মেসে থাকিয়া কলেজে পড়াশুনা করিতেছিলেন। কিন্তু তিনবার পরীক্ষা দিবার পরও যখন সংবাদপত্রের পাসের তালিকায় তাঁহার নাম পাওয়া গেল না। তখন কাকাবাবু তাঁহাকে কলিকাতার দূষিত জলহাওয়া হইতে দূরে লইয়া যাইতে মনস্থ করিলেন। কিন্তু মাইশোরে লইয়া যাওয়া তাঁহার ইচ্ছা নয়; তাই বাবার তত্ত্বাবধানে দাদাকে সমর্পণ করিয়া নিশ্চিন্ত হইলেন। সেই অবধি-অর্থাৎ প্রায় দেড় বৎসর কাল দাদা এখানে থাকিয়া পাঠকার্য নির্বাহ করিতেছেন।

    আমাদের দুইজনের মধ্যে সম্বন্ধটা ঠিক যে জ্যেষ্ঠ-কনিষ্ঠ ভ্রাতার মত নয় তাহা বোধহয় পাঠক বুঝিয়াছেন। নির্দোষ হাস্য-কৌতুক আমাদের মধ্যে নিয়তই হইয়া থাকে। উপস্থিত দাদার পড়িবার ঘরে বসিয়া আমাদের উল্লিখিত কথাবার্তা হইতেছিল।

    আমি বলিলাম, উঁহু, সেটি হচ্ছে না।

    তুমি চলবে খুঁড়িয়ে, আমায় নিয়ে যাবে উড়িয়ে।
    ইচ্ছে হবে প্রজাপতির মাথাটা দি গুঁড়িয়ে।

    আমার বিয়ে যখন পুরোনো হয়ে যাবে তখন তুমি নতুন বিয়ে করবে-তা হবে না। জানতো, দাম্পত্য জীবনে উড়ে চলার চেয়ে খুঁড়িয়ে চলা ঢের বেশী লাভজনক।

    দাদা নিরাশকণ্ঠে বলিলেন, কিন্তু ভাই, বাবা যে বলেছেন। পাস না করতে পারলে—

    বাধা দিয়া বলিলাম, কাকাবাবুর ওই এক কথা। পাস করাটাই কি জীবনের একমাত্র পরমার্থ নাকি? মনে কর, তুমি ইহজন্মে। যদি পাস নাই করতে পার—তাহলে তোমার বিয়ে হবে না। যিনি তোমার জন্য আজন্ম শিবপুজো করছেন তাঁর সমস্ত ফুল বিশ্বপত্র ব্যর্থ হয়ে যাবে?

    দাদা পূর্ববৎ বিমৰ্ষভাবে বলিলেন, কি করব ভাই, উপায় নেই।

    আমি বলিলাম, উপায় নেই? আলবৎ আছে।

    দাদা চেয়ার হইতে পা নামাইয়া আমার প্রতি গাঢ় দৃষ্টিপাত করিয়া বলিলেন, দ্যাখ সন্তোষ, চিরকালই আমি তোর বুদ্ধির পক্ষপাতী। একথা স্বীকার করতেই হবে যে সাধারণের চেয়ে তোর বুদ্ধি ঢের বেশী।

    বিরসকণ্ঠে আমি বলিলাম, আমারও তাই মনে হয় বটে।

    দাদা আগ্রহাতিশয্যে বলিতে আরম্ভ করিলেন, কিন্তু কি করবি বলতো— বলিতে বলিতে আমার অধরপ্রান্তে একটু হাসি দেখিয়া সহসা হতাশ হইয়া বললেন, কিন্তু তুই সত্যি বলছিল তো? না শুধু ঠাট্টা হচ্ছে?

    আমি গম্ভীরকণ্ঠে বলিলাম, আমি কখনো তোমার সঙ্গে ঠাট্টা করি!

    আশ্বস্ত হইয়া দাদা পুনরায় আরম্ভ করিলেন, আচ্ছা কি করা যায় বলতো? জেঠাইমাকে গিয়ে বল। নাঃ, ঠিক হয়েছে! মাকে এই বলে চিঠি লিখি যে আমার এ পৃথিবীতে আর থাকবার ইচ্ছে নেই-আমি সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাব যদি-

    আমি হাসিয়া বলিলাম, দুর। পাগল বলবে যে। আমি উপায় করতে পারি। যদি একটা কথা তুমি আমায় বল।

    সাগ্রহে দাদা বলিলেন, কি কথা!

    না, সে তুমি বলবে না।

    বলব বলব। তুই বলনা কি কথা!

    আমি ধীরে ধীরে বলিলাম, আমি উপায় করতে পারি। যদি তুমি বল কাকে বিয়ে করবার জন্যে তোমার এত আগ্ৰহ।

    দূর শূয়ার- বলিয়া সলজ্জ আনন্দ অব্যক্ত রাখিবার জন্য দাদা অধর কামড়াইতে কামড়াইতে অধোমুখে রহিলেন। শূয়ার—ছুঁচো-র‍্যাসকেল প্রভৃতি আখ্যাগুলি দাদা খুব প্রীতির তিরস্কারের সময় ভিন্ন ব্যবহার করিতেন না।

    ভাবগতিক দেখিয়া বুঝিলাম গতিক ভাল নয়। দাদা একটু সৌখীন প্রকৃতির লোক-হঠাৎ • সৌখীন রকম একটা প্রেমে পড়িয়া যাওয়া তাঁহার পক্ষে কিছুমাত্র বিচিত্র নয়।

    আমি বলিলাম, তাহলে আর কি করা হবে! তুমি এই তুচ্ছ কথাটা বলে আমায় বিশ্বাস করতে পার না, আর আমি তোমার জন্য উপায় করব! আমার কি বয়ে গেছে! কৃত্রিম কোপে আমি মুখ ফিরাইয়া লইলাম।

    দাদার উভয়-সঙ্কট। তাঁহার মুখের বিচিত্ৰ ভাববিকাশ দেখিয়া আমার পেটে হাসি যতই উদ্বেলিত হইয়া উঠিতেছিল, আমি বাহিরে ততই গভীর হইতেছিলাম।

    মাছ টোপ গিলিল। মাছ টোপ গিলিবার জন্য ছটফট করিতেছিল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া দাদা বলিলেন, তুই যদি কাউকে না বলিস

    বলব না।

    না তুই বলে ফেলবি।

    আমি বলিলাম, না গো না। এইমাত্র তো তুমি স্বীকার করলে যে, তোমাদের চেয়ে আমার বুদ্ধি বেশী। তোমার কম বুদ্ধির চাপ ঠেলে যখন কথাটা প্রকাশ হয়নি তখন আমার বেশী বুদ্ধির বস্তার তলায় পড়ে ওটা অচিরাৎ সমাধিস্থ হবে জেনো।

    তথাপি দাদা ইতস্তত করিয়া বলিলেন, না ভাই, তুমি কিন্তু রাগ করবে।

    আমি বলিলাম, দেখ, রাগ জিনিসটা ভগবান আমায় কম দিয়েছেন-সেজন্য আমি দুঃখিত।

    আমি শপথ করে বলছি। রাগ করব না, এমনকি তুমি যদি আমার ভবিতব্য শ্ৰীমতী বীণাপাণিকে উদ্বাহ বন্ধনে বদ্ধ করতে চাও তাহলেও না।

    দাদা বোধহয় সম্বন্ধের পূর্ব হইতেই আমার ভবিষ্যৎ গৃহিণীকে ভাদ্রবধু জ্ঞান করিতেন। তিনি আমার দিকে মুষ্টি তুলিয়া বলিলেন, সে কেন, ছুঁচো কোথাকার। তাঁর বড় এক বোন আছে জানিস তো?

    চক্ষু বিস্ফারিত করিয়া বলিলাম, অ্যাঁ, সরস্বতী! রগ ঘেঁসে আন্দাজ করেছি তাহলে? আরে হাঃ হাঃ হাঃ–

    দাদা বিষম অপ্ৰস্তুত হইয়া বলিলেন, আমি বললুম তুই রাগ করবি।

    আমি বলিলাম, রাগ করলে বুঝি লোক হাসে? বেশ যাহোক। কিন্তু তোমার এই রোমহর্ষণ প্রেমের সূত্রপাত হল কি করে শুনি। সরস্বতীর মত একগুঁয়ে মেয়ে শহরে আর দুটি নেই।

    শুনিয়া দাদা নয়ন অর্ধনিমীলিত করিয়া চেয়ারে হেলান দিয়া পড়িয়া মৃদুকণ্ঠে আবৃত্তি করিলেন,-

    I know not I ask not
    If guilt is in that heart.
    I know that I love thee
    Whatever thou art!

    [আমি জানি না, জানতে চাই না তোমার হৃদয়ে কোন দোষ আছে কিনা। আমি জানি, আমি তোমায় ভালবাসি-তুমি যাই হও।]

    আমি তো স্তম্ভিত। বুঝিলাম দাদার অবস্থা ঘোর সঙ্কটাপন্ন। কবিতাই প্রেমের চরম নিদর্শন। দাদার প্ৰেম যে জমিয়া হিমাদ্রি শিখরের মত শক্ত হইয়া গিয়াছে তাহাতে আর লেশমাত্ৰ সন্দেহ রহিল না।

    আমি বলিলাম, তুমি যে রকম কবিতা আওড়ােচ্ছ, তোমাকে আমাদের কোটেশন ক্লাবের (Quotation Club) মেম্বার না করলে আর চলছে না। কিন্তু উপস্থিত আমার প্রশ্নের জবাব দাও। তোমার এই প্রেমের সূত্রপাত কি করে হল বল।

    দাদা বলিলেন, না, আগে উপায় কি বল।

    আমি বলিলাম, খুব সোজা! আমি বৌদিকে দিয়ে মাকে জানাব যে আমার বিয়ে করবার ইচ্ছে হয়েছে। এতদিন অমত করে এসেছি-মা নিশ্চয় খুব তাড়াতাড়ি করবেন। অথচ তোমার বিয়ে না। হলে আমার কিন্তু বিয়ে হতে পারে না।

    মন্ত্রণা শুনিয়া দাদা চমৎকৃত হইয়া গেলেন। লাফাইয়া আসিয়া আমার সঙ্গে সজোরে শেকহ্যান্ড করিয়া বলিলেন, সত্যি সন্তোষ, তোকে আর কি বলব। কিন্তু ভাই, তার সঙ্গেই যে হবে

    আমি বলিলাম, কিছু ভেবো না দাদা। আমাদের বৌদি থাকতে কিসের ভাবনা। তাঁকে বললেই সব ঠিক হয়ে যাবে।

    দাদার মুখে-চোখে কি এক অনির্বচনীয় প্রীতি ফুটিয়া উঠিতে লাগিল। আমি তাঁহার কনিষ্ঠ না। হইয়া যদি জ্যেষ্ঠ হইতাম তাহা হইলে তিনি তৎক্ষণাৎ আমায় গড় হইয়া প্ৰণাম করিতেন সন্দেহ নাই।

    আমি বলিলাম, এবার তোমার প্রেমের কাহিনী বল।

    দাদা আর দ্বিরুক্তি করিলেন না। কেশারণ্যের মধ্যে বীথির ন্যায় সিঁথির ভিতর দিয়া সন্তপণে অঙ্গুলি চালনা করিয়া আরম্ভ করিলেন, আমি একদিন কলেজ যাচ্ছি

    আমি বাধা দিয়া বলিলাম, নিশ্চয় সেদিন খুব গরম ছিল আর ছাতাটাও বোধ করি নিতে ভুলে গিয়েছিলে?

    দাদা বলিলেন, না, গরম তত ছিল না। কেন?

    আমি বলিলাম, তারপর–

    তারপর আমি ওঁদের বাড়ির সুমুখ দিয়ে যাচ্ছি।-দেখি উনি দরজার কাছে দাঁড়িয়ে (দাদার কণ্ঠস্বর সম্ভ্রমে গাঢ় হইয়া আসিল) ফেরিওয়ালার কাছে জিনিস কিনছেন। তিনি বাঁ হাতে নাকের নোলকটি ধরে নাড়ছিলেন। আর এমন একটি কমনীয় শ্ৰী তাঁর সর্বঙ্গ থেকে ফুটে বার হচ্ছিল যে সে বর্ণনা করা যায় না। তোমায় আর কি বলব। কবি মানুষ, মানস চক্ষে কল্পনা করে নাও।

    আমি বলিলাম, হুঁ, ফেরিওয়ালার সঙ্গে দরসস্তুর করতে করতে তাঁর অঙ্গে কমনীয় শ্রীর আবির্ভাব হয়েছিল। তুমি ঠিক জান তিনি ফেরিওয়ালার প্রেমে পড়েননি?

    দাদা রাগিয়া বলিলেন, দুর র‍্যাসকেল, সে একটা বুড়ো—

    আচ্ছা আচ্ছা, তবে ভরসা আছে।–তারপর? তিনি কি করছিলেন?

    দাদা বলিলেন, একখানা আরসি কিনছিলেন। বোধহয় পছন্দ হয়নি। তাই সেখানা ফেরৎ দিচ্ছিলেন। তাঁর মুখের রক্তিম আভা—

    আমি। আরসি ফেরৎ দিচ্ছিলেন-মুখে রক্তিম আভা? বুঝেছি। তা সত্যি কথা বলেছিল বলে আরসিখানার উপর রাগ করা অন্যায়। শাস্ত্ৰে আছেহিতং মনোহারি চ দুর্ল্লভং বচঃ।

    দাদা স্মিতমুখে বলিলেন, তিনি যে সুন্দরী একথা তুমি অস্বীকার করতে পার না।

    আমি। বেশ বেশ, পারি না। তারপর কি হল বল।

    দাদা। পকেটে হাত দিয়ে দেখি এক ফুটোর সাহায্যে আমার পেনসিলটি কখন রাস্তায় বিদায় গ্রহণ করেছে। কি করা যায়। কলেজে রাশি রাশি নোট লিখতে হবে। মনিব্যাগ থেকে দুটো পয়সা নিয়ে তৎক্ষণাৎ ফেরিওয়ালা বেটার সুমুখে হাজির।

    আমি। অ্যাঁ, বল কি।

    দাদা। যা বলছি। তিনি ত্ৰস্ত হয়ে দাঁড়িয়ে রইলেন—

    আমি। ত্ৰস্ত হয়ে দাঁড়িয়ে রইলেন?

    দাদা। নিমেষের জন্য। আমাকে তিনি নিশ্চয় আগে দেখে থাকবেন তাই হঠাৎ চিনতে পেরে চলৎশক্তি রহিত হয়ে পড়েছিলেন। পরীক্ষণেই আরক্তিম মুখে চকিতের তরে একবার চেয়েই দ্রুতপদে সেখান থেকে চলে গেলেন।

    আমি সুদীর্ঘ একটা নিশ্বাস ছাড়িয়া বলিলাম, দাদা, তুমি গোড়াতেই ব্যাপারটাকে যে রকম করে ফাঁসিয়ে দিয়েছ তাতে তোমার বিশেষ ভরসা আছে বলে বোধ হচ্ছে না। সরস্বতী এমন মেয়েই নয়-কারুর এতটুকু ত্রুটি সে কখনো সহ্য করতে পারে না। সত্যিই তোমার জন্যে ভারী সহানুভূতি হচ্ছে।

    ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবিষের ধোঁয়া – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    Next Article কবিতাসংগ্রহ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    কবিতাসংগ্রহ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    বিষের ধোঁয়া – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ঝিন্দের বন্দী – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    রিমঝিম – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ছায়াপথিক – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    মনচোরা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }