Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দাদার কীর্তি – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প56 Mins Read0
    ⤶ ⤷

    ০৬. উত্তর-মীমাংসা

    বিকালবেলা দেখিলাম দাদা একখানা বই হাতে করিয়া বাহির হইতেছেন। জিজ্ঞাসা করিলাম, কি বই ওখানা?

    দাদা পুস্তকের মলাট দেখাইলেন—উত্তর-মীমাংসা, ইংরাজীতে। অতিশয় বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, কি হবে উত্তর-মীমাংসা?

    দরকার আছে বলিয়া তিনি বাহির হইয়া গেলেন।

    সন্ধ্যার সময় ক্লাবে যাইতেছি, ক্ষিতীনবাবুর বৈঠকখানায় গৃহস্বামী ও দাদার স্পষ্ট কণ্ঠস্বর শুনিয়া আশ্চর্য হইয়া গেলাম। কৌতূহল দমন করিতে না পারিয়া বৈঠকখানায় ঢুকিয়া পড়িলাম। দেখি, ঘোর তর্ক বাধিয়া গিয়াছে। তর্কের উত্তেজনায় দাদা একটা চেয়ারে সোজা হইয়া বসিয়া আছেন। সম্মুখে কিয়দূরে ক্ষিতীনবাবু উপবিষ্ট। তাঁহার মুখ হইতে অনর্গল সংস্কৃত শ্লোক এবং তাহার তর্জমা বাহির হইতেছে। বাতির অভাবে ঘর প্রায় অন্ধকার। কিন্তু সেদিকে কাহারও ভুক্ষেপ নাই। অন্ধকারে বসিয়া দুজনে মহোৎসাহে তর্ক করিতেছেন।

    আমি ঘরে প্রবেশ করিলাম। কিন্তু কেহই ফিরিয়া দেখিলেন না। তাহার কারণ আমি যে প্রবেশ করিয়াছি তাহা দুজনের একজনও জানিতে পারেন নাই। আমি তো দূরের কথা—সে সময় ইন্দ্রের সন্দেহ। ইহারা আমার কোন সংবর্ধনাই করিলেন না তখন সতাং মানে স্নানে মরণমথবা দূরগমনং এই মহাবোক্য স্মরণ করিয়া সেখানে আর ক্ষণমাত্র বিলম্ব করিলাম না-ক্লাব অভিমুখে ধাবিত হইলাম।

    ক্লাবে পৌঁছিবামাত্র যে গুরুতর সংবাদটা অমূল্য পরম উৎসাহের সহিত আমাকে শুনাইয়া দিল তাহাতে সদ্যালক্ষিত দৃশ্যটা মনে করিয়া মন করুণায় ভরিয়া গেল। যেটা মুহূর্তপূর্বে খুব আশাপ্ৰদ বোধ হইয়াছিল এখন সেইটাই নিরাশার কালিমালিপ্ত হইয়া গেল।

    অমূল্য যাহা বলিল তাহা এই—সরস্বতীর বিবাহ স্থির হইয়া গিয়াছে, ভাবী বর মেয়ে স্বচক্ষে দেখিবার জন্য আজই প্রাতে আসিয়া উপস্থিত হইয়াছেন।

    সরস্বতীর বিবাহের সমস্ত ঠিক হইয়া গেল অথচ আমরা কিছু জানিতে পারিলাম না, ইহাতে আমি বিস্মিত হইয়া গেলাম। ভাবিলাম অমূল্য যতটা বলিতেছে ততটা কিছু নয়-বোধহয় সংকল্পিত বর কার্যগতিকে এদিকে আসিয়া পড়িয়া থাকিবে। তাই এই সুযোগে মেয়ে দেখিয়া যাইতেছে। সে যাহাই হোক, জিজ্ঞাসা করিলাম, লোকটি কে কিছু জান?

    অমূল্য বলিল, অনিলের মা নাকি তাকে আবিষ্কার করেছেন। শুনছি তিনি ক্ষিতীনবাবুর শালার শালা।

    এই অজ্ঞাতকুলশীল লোকটার উপর মন বিতৃষ্ণায় ভরিয়া উঠিল। জিজ্ঞাসা করিলাম, কি করে সে?

    অমূল্য বলিল, এবার ইঞ্জিনিয়ারিং পাস করে বেরিয়েছে। নাম শরৎচন্দ্র ঘোষাল। এখানে তার, এক দূরসম্পর্কের মাসী আছেন।

    প্রশ্ন করিলাম, কেমন দেখতে শুনতে? একটা খুঁত ধরিতে পারিলে বোধহয় আমার মনটা খুশি হইয়া উঠিত। কিন্তু অমূল্য বলিল, ভারি সুন্দর হে। আমি তাকে নিজে দেখেছি–বুদ্ধিমানের মত চেহারা। এখন দেখছ-তোমার দাদার কোন দিকেই আশা নেই। None but the brave deserve the fair.

    বিকল অন্তঃকরণ লইয়া বাড়ি ফিরিয়া আসিলাম।

    পরদিন সকালবেলা দাদাকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিলাম, আমাদের এখানে একজন নতুন লোক এসেছে জান?

    কে?

    শরৎ ঘোষাল বলে একজন-কালই এসেছে।

    কালই এক অদ্ভুত উপায়ে তাঁর সঙ্গে পরিচয় হয়ে গেছে।

    আমার বিস্ময়ের অবধি রহিল না; বলিলাম, কি রকম?

    কাল প্রায় রাত্রি সাড়ে আটটার সময় আমি এই ক্ষিতীনবাবুর বাড়ি থেকে ফিরছিলুম। রাস্তা ঘোর অন্ধকার—হঠাৎ একজনের সঙ্গে মাথা ঠোকাঠুকি হয়ে গেল। এরকম বেপরোয়া ভাবে যে নিজের মঘাটা অপরের মাথার সঙ্গে লড়িয়ে দেয়। তার ওপর রাগ হবারই কথা। বললুম-কে হে তুমি, কোন হ্যায়? লোকটি কাতর স্বরে বললে—মশায়, দোষ নেবেন না—আমি এখানে নতুন লোক। আর মাথাটাও আমার তেমন শক্ত নয়। আমি দেখলুম। গলা অপরিচিত। জিজ্ঞাসা করলুম-কে আপনি? তারপরই পরিচয় হয়ে গেল।

    অন্ধকারে পরিচয়?

    হ্যাঁ। কিন্তু লোকটি বেশ ভাল বলেই বোধ হল। তবে যেন একটু বেশী স্মার্ট।

    কি করতে এসেছে জান?

    ঠিক বলতে পারিনে। হাওয়া বদলাতে বোধ হয়।

    হায় অজ্ঞ। দাদার জন্য প্ৰাণটা আনচান করিয়া উঠিল। কিন্তু তবু কি মুখ ফুটিয়া বলা যায়।

     

    দিন দুই-তিন পরে বৌদিদি বলিলেন যে সরস্বতীকে দেখিতে আসিয়াছে—আজই কনে দেখা হইবে। বলিলাম, তবে সব শেষ।

    বৌদিদি ম্লানমুখে উত্তর করিলেন, এখনো বলতে পারি না। তবে যতদূর বুঝতে পাচ্ছি—বোধ হয় শেষ।

    দাদা কিছু জানেন?

    না। এখনো জানেন না। জানাব?

    খবরদার না। কাজটা চুপি চুপি শেষ হয়ে যাক।–তারপর তো জানতেই পারবেন।

    বৌদিদি আর কিছু বলিলেন না।

    বিকালবেলা দাদাকে একটু বিশেষ সাজসজ্জা করিয়া বাহির হইতে দেখিয়া আমি জিজ্ঞাসা করিলাম, কোথায় যাচ্ছ?

    দাদা বলিলেন, শরৎ ডেকেছে-কোথায় নাকি যেতে হবে। এই কয়দিনে শরতের সহিত দাদার আলাপ বেশ গাঢ় হইয়া উঠিয়াছে।

    আমি একটা গভীর নিশ্বাস ফেলিলাম। নিয়তি এত কঠিন পরিহাসও করিতে পারে!

    সন্ধ্যার সময় ক্ষিতীনবাবুর বাড়ি উপস্থিত হইলাম। দেখিলাম তাঁহার দিবানিদ্রার ঘর হইতে খাট ইত্যাদি অদৃশ্য হইয়াছে। তৎপরিবর্তে মেঝের উপর শুভ্র ফরাস পাতা। তাহার উপর কয়েকটা তাকিয়া ছড়ানো রহিয়াছে। পাড়ার দু চারিজন বয়স্ক ভদ্রলোক বসিয়া গল্প করিতেছেন; বরের পার্টি তখনো আসিয়া পৌঁছে নাই। আমাকে আজ ক্ষিতীনবাবু দেখিবামাত্র চিনিতে পারিলেন, বলিলেন, এই যে সন্তোষ, বাড়ির ভেতর যাও। দেখগে যোগাড়-যন্ত্র হল কিনা।

    আমি বড় দ্বিধায় পড়িলাম। সরস্বতীর সম্মুখে উপস্থিত হইবার ইচ্ছা আদৌ ছিল না। শরতের সহিত যদি তাহার বিবাহ হয়, তাহা হইলে বিবাহের পূর্বে তাহার মনে কতকগুলা অপ্রীতিকর স্মৃতি জাগাইয়া লাভ কি?

    তবু যাইতে হইল। সসঙ্কোচে বাড়ির মধ্যে ঢুকিয়া দেখি দালানে বসিয়া অনিলের মা থালে থালে সন্দেশ সাজাইতেছেন এবং বীণা সন্দেশগুলোতে গোলাপের পাপড়ি বসাইতেছে। তাহার কোলে এক রাশি পাপড়ি।

    আমি আবির্ভাব হইয়াই আবার তিরোভাবের চেষ্টা করিতেছি এমন সময় বীণা হঠাৎ মুখ তুলিয়া আমাকে দেখিয়া ফেলিল। সঙ্গে সঙ্গে গোলাপের পাপড়িগুলি মাটিতে ছড়াইয়া ফেলিয়া সে দুড় দুড় করিয়া ছুটিয়া পলায়ন করিল।

    মাতা চাহিয়া আমাকে দেখিয়া একটু হাসিলেন, বলিলেন, সন্তোষ, এসেছ বাবা। আজ তোমাদেরই দেখবার শোনবার দিন। তোমরা না করলে কে করবে? ওই ঘরে একবার যাও।

    ঘরে প্রবেশ করিয়া দেখিলাম বৌদিদি রহিয়াছেন। সরস্বতীকে সাজানো হইতেছে। সে নির্লিপ্তভাবে বসিয়া আছে, যেন তাহাকে সাজানো হইতেছে না। শুধু মাঝে মাঝে কিরকম ভাবে বৌদিদির মুখের পানে তাকাইতেছিল। বৌদিদি তাহা লক্ষ্য করিয়াছিলেন। কিন্তু একটি কথাও না বলিয়া তিনি তাহাকে পরিপাটি করিয়া সাজাইতে লাগিলেন।

    আমাকে দেখিয়া সরস্বতীর পাংশু মুখখানা হঠাৎ একবার লাল হইয়া উঠিয়াই আবার সাদা হইয়া গেল। সে জড়ের মত বসিয়া রহিল, নড়িল না। বৌদিদিও আমাকে দেখিয়া কোন কথা বলিলেন না।

    বাহির হইতে সংবাদ আসিল বরের পার্টি আসিয়া পৌঁছিয়াছে। শুনিবা মাত্র সরস্বতী উঠিয়া দাঁড়াইল; বৌদিদির মুখের দিকে একবার চাহিল। বৌদিদি মুখ ফিরাইয়া লইলেন। সরস্বতী আমার দিকে চাহিল, তারপর দৃঢ়স্বরে বলিল, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে!

    আমি তাড়াতাড়ি বাহির হইয়া যাইতে যাইতে বলিলাম, আমি ওদের অভ্যর্থনা করিগে। অনিলকে ডেকে দিচ্ছি।

    বাহিরে গিয়া দেখিলাম। বরপক্ষীয়গণ দ্বারের নিকটে সমাগত হইয়াছেন। তাঁহারা সংখ্যায় গুটি চার-পাঁচ। স্বয়ং বর, বরের কাকা এবং দুই-তিনজন বন্ধু। বরের কাকা আজই আসিয়া পৌঁছিয়াছেন; তিনি এ পর্যন্ত আসিতে পারেন নাই বলিয়া কনে দেখা হয় নাই। বরের দুটি বন্ধুও কাকার সঙ্গে আসিয়াছেন।

    আপাদমস্তক শুভ্ৰবেশ পরিহিত বর এবং তৎপক্ষীয়দের অভ্যর্থনা করিয়া ভিতরে আনিলাম। বরের চোখে পাঁশ-নে চশমা। বরের পশ্চাতে যে বন্ধুটি ছিলেন তাঁহাকে দেখিয়া মাথা ঘুরিয়া গেল। আমি ভাবিয়াছিলাম, আসল উদ্দেশ্য জানিতে পারিলে নিশ্চয় দাদা শরতের সঙ্গে আসিবেন না। কিন্তু দাদা পাংশুমুখে একটুখানি মলিন হাসি লইয়া ঠিক আসিয়া উপস্থিত হইয়াছেন।

    বরপক্ষীয়েরা আসন গ্রহণ করিলেন। দাদা চুপি চুপি সকলের দৃষ্টি এড়াইয়া একটি কোণে গিয়া বসিলেন।

    বরের কাকা প্ৰবীণ ব্যক্তি-তিনি ক্ষিতীনবাবুর সঙ্গে আলাপ করিতে লাগিলেন। বর ঘন ঘন স্বলিত চশমা নাসিকার উপর পুনঃস্থাপিত করিতে লাগিল। চারিদিক হইতে বরের চেহারার যে প্রশংসাগুঞ্জন উঠিতেছিল, সম্পূর্ণ অবিচলিত হইলেও বরটি সে বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ বলিয়া বোধ হইল না।

    সাদর সম্ভাষণ শেষ হইলে কন্যা আনিবার প্রস্তাব হইল। ক্ষিতীনবাবু স্বয়ং বাড়ির মধ্যে গেলেন এবং অল্পকাল পরে সুসজ্জিতা সরস্বতীকে বাহু ধরিয়া লইয়া আসিলেন। সরস্বতী আসিয়া একটি টিপাইয়ের সম্মুখে দাঁড়াইল। আমি তাহার মুখের দিকে আড়চোখে একবার তাকাইলাম—কিছু বুঝা যায় না। শুধু তাহার ঠোঁটদুটি যেন ঈষৎ চাপা। একবার কোণের দিকে না তাকাইয়া থাকিতে পরিলাম না। দাদার মুখ শুষ্ক-চোখ নামাইয়া বসিয়া আছেন। আমি চক্ষু ফিরাইয়া লইয়া বরের দিকে চাহিলাম। সে চশমার ভিতর দিয়া অনেকটা কুমীরের মত স্থির নেত্রে সরস্বতীর পানে তাকাইয়া আছে।

    দেখা শেষ হইলে সকলে কন্যাকে ভিতরে লইয়া যাইতে বলিলেন। সরস্বতী তাহার আনত নেত্র একবার তুলিতেই হঠাৎ যেন কিসে লাগিয়া সজোরে প্রতিহত হইয়া গেল। তখনি সে চক্ষু মুদ্রিত করিয়া ফেলিল। অনিল তাহাকে ভিতরে লইয়া গেল।

    বরকর্তা সভাস্থলেই স্বীকার করিলেন যে কন্যা রূপসী। এবং তাঁহার যে খুবই পছন্দ হইয়াছে তাহাও বারম্বার প্রচার করিতে লাগিলেন। তারপর হাস্যমুখে বলিলেন, মা-লক্ষ্মীকে তো দেখা হল। এখন বাবাজীকে একটু পরীক্ষা করে নিন।

    ক্ষিতীনবাবু সাদরে বরের পৃষ্ঠে হাত দিয়া বলিলেন, বাবাজীর আর পরীক্ষা কি? সব পরীক্ষাই তো উনি সসম্মানে উত্তীর্ণ হয়েছেন।–আচ্ছা বাবাজী, তুমি উত্তর-মীমাংসা পড়েছ?

    বর চশমার কাচ রেশমী রুমালে ঘষিতে ঘষিতে বলিল, উত্তর-মীমাংসা? আজ্ঞে না, উত্তর-মীমাংসা আমার পড়া নেই। তবে পশ্চিম–

    বরের কাকা তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন, কি জানেন, ওরা তো আর্টস স্টুডেন্ট নয়, চিরকাল সায়েন্সই পড়ে এসেছে; তাই—

    ক্ষিতীনবাবু ভাবী জামাতার পৃষ্ঠ হইতে হাতটি ধীরে ধীরে নামাইয়া লইলেন।

    তারপরই বরপক্ষীয়গণ প্ৰভুত জলখাবারের ধ্বংস সাধন করিয়া হৃষ্টমনে বাড়ি ফিরিলেন। বরের কাকা প্ৰস্তাব করিয়াছিলেন যে আশীর্বাদ তখনি সম্পন্ন হউক। কিন্তু সকলে বলিলেন যে ব্যস্ত হইবার কোন প্রয়োজন নাই। বিশেষত বাবাজীর কন্যা পছন্দ হইল। কিনা এ বিষয়ে সম্যক না জানিয়া কার্য করা উচিত হয় না। অতএব স্থির হইল যে বাবাজীর সম্মতি লইয়া আশীর্বাদ শীঘ্রই সম্পাদিত হইবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবিষের ধোঁয়া – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    Next Article কবিতাসংগ্রহ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    কবিতাসংগ্রহ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    বিষের ধোঁয়া – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ঝিন্দের বন্দী – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    রিমঝিম – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ছায়াপথিক – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    মনচোরা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }