Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দিদিমাসির জিন – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প138 Mins Read0
    ⤶ ⤷

    দিদিমাসির জিন – ১৩

    ১৩

    কদম গাছের পেছন থেকে কৃষ্ণ-টৃষ্ণ বেরোতে পারে। নিদেন সুদামা বা সুবল সখা, কিন্তু অশোক সাঁতরা যে বেরোতে পারে এ কথা তীর্ণা স্বপ্নেও ভাবেনি। সে ভীষণ অবাক হয়ে পশ্চাদপসরণ করল।

    —ও কী? ও কী? পালাচ্ছেন কেন? পালালে আমার নিজেকে খুব খারাপ লোক মনে হবে। অশোক সাঁতরা বেশ সপ্রতিভভাবে বলল— গোলঞ্চ গাছ দেখছিলেন দেখুন না!

    —এটা গুলঞ্চ নয়। এটা কদম।

    —ওই হলো। যাঁহা গোলঞ্চ তাঁহা কদম— বলতে বলতে অশোক সাঁতরা তীর্ণার দিকে ক্যামেরা তাক করতে লাগল।

    —ও কী? আমার ছবি নিচ্ছেন কেন? অনুমতি নিয়েছেন? তীর্ণা ভীষণ রেগে গেছে।

    —রিপোর্টাররা ছবি তুলতে কক্ষনো অনুমতি নেয় না। কারণ ওটা না পাওয়ার সম্ভাবনাই বেশি। বুঝলেন রাংতাদিদি?

    —আমার নাম রাংতা নয়। আমি কারুর দিদি-টিদিও নই।

    —আহা রাগ করছেন কেন? আপনারা দুজনেই এমন একরকম যে কে রাংতা আর কে পান্তা আমার বড় গুলিয়ে যায়।

    তীর্ণার এত রাগ হল যে সে তৎক্ষণাৎ পেছন ফিরে নিজেদের আস্তানার পথ ধরল। প্রথমত পান্তা। তার মা বিয়ের আগে থেকে ভেবে ভেবে তার এমন একখানা নাম দিয়েছে যে সব্বাই শুনে এক বাক্যে বলে বাঃ, আর এই নোকটা তাকে পান্তা বলল? তা ছাড়া রাংতার সঙ্গে তার মিল? কোন খানটায়? রাংতার বয়-ছাঁট, তার স্টেপ, রাংতা ফর্সা, সে কালো। রাংতার ফীচার্স একটু ভোঁতা ভোঁতা যে যাই বলুক, তার গুলো চোখা চোখা। খালি দৈর্ঘ্যে দুজনে মাথায় মাথায়। আর এই লোকটা স্বচ্ছন্দে দুজনকে এক দেখল? পেছন থেকে কে বলল— এই ধরুন ঘুঘু আর পায়রায় যেমন মিল? কিংবা ধরুন ময়ূরে আর মাছরাঙায়, কিংবা বাঘে আর বেড়ালে, বা নেকড়ে আর অ্যালসেশিয়ানে!

    আড়চোখে চেয়ে তীর্ণা দেখল অশোক সাঁতরা তার পেছু পেছু আসছে। তার সঙ্গে চোখাচোখি হতেই বলল— ছবি নেওয়া হয়ে গেছে। কদমতলায় কৃষ্ণা। ক্যাপশনটা কেমন?

    তীর্ণা প্রচণ্ড রেগে বলল— আর ফটোগ্রাফারের নামটাও লিখবেন তো?

     

    আরও দেখুন
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    পিডিএফ
    Library
    স্বাস্থ্য টিপস
    বইয়ের তালিকা
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা রান্নার রেসিপি বই
    কৌতুক সংগ্রহ
    Books
    লেখকের বই

     

    —নিশ্চয়, ছবিটা তো প্রাইজ পাচ্ছে, এটা রিপোর্টের ছবি নয় তো!

    —তা হলে সেই নামের জায়গায় লিখবেন পান্তভূত।

    অশোক মাথা চুলকে বলল, পুরোটা লিখব না বলছেন? ‘পান্তভূতের জ্যান্ত ছানা’ না বললে কি পরিচয়টা কমপ্লিট হয় দিদি?

    তীর্ণা এবার এমন তড়বড় করে হাঁটতে লাগল, এবং এমন এঁকেবেঁকে যে তাকে হাঁটা না বলে ছোটাই বলা উচিত। যতক্ষণ না অশোক সাঁতরা গাছের ফাঁকে অদর্শন হল সে এইভাবে চলল, তারপর হঠাৎ হুমড়ি খেয়ে পড়ে গেল।

    উঃ!!!

    তীর্ণার চোখে জল এসে গেছে। একটা ছোট ইঁটের টুকরো উঠে আছে মাটি থেকে। হাঁটুটা বোধ হয় ছেচে গেল। সে উঠতে পারছে না। চেষ্টা করছে অথচ পারছে না।

     

    আরও দেখুন
    অনলাইন বুকস্টোর
    কৌতুক সংগ্রহ
    ডিজিটাল বই
    PDF বই
    বাংলা রান্নার রেসিপি বই
    অনলাইনে বই
    ডিকশনারি
    বুক শেল্ফ
    বইয়ের
    গল্প, কবিতা

     

    —আমি কি আপনাকে কোনও সাহায্য করতে পারি?— চেনা-চেনা গলা না? গোপালগোবিন্দ কোথা থেকে বেরিয়ে এসে তীর্ণাকে একেবারে পাঁজাকোলা করে তুলে নিল।

    —বলুন এবার কোথায় পৌঁছে দিতে হবে।

    তীর্ণা প্রথমটা বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে সে নিজের কণ্ঠস্বর ফিরে পেল। বলল আমায় নামিয়ে দিন। আমি একাই যেতে পারবো।

    —আপনার পা ভীষণ মচকেছে, পারবেন না।

    —না পারলে হামাগুড়ি দিয়ে যাবো।

    —হামা দিতে হলে তো আপনাকে মাটিতে নামতে হবে, যেই না নামবেন এমন ঝনকা দিয়ে উঠবে যে …

    —আপনি এখানে কী করে এলেন?

     

    আরও দেখুন
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    লেখকের বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ই-বুক রিডার
    বই ডাউনলোড
    লাইব্রেরি
    ডিকশনারি
    অনলাইনে বই

     

    —যেভাবে সবাই আসে? আপনিই বা কী করে এলেন? যদি জিজ্ঞেস করি।

    এমন সুন্দর শীতের দিন, শান্তিনিকেতন না দেখে কি আর ফেরা যায়? আপনিই বলুন না! এখন কোন দিকে যাবেন সেটা বলে দিন।

    গাঁয়ের হাট্টাকাট্টা জোয়ান বটে গোপালগোবিন্দটা। অমন ম্যাদামারা মুখ হলে কী হবে! গায়ে খুব জোর। অগত্যা তীর্ণা তাকে রতনপল্লীর বাংলোবাড়ির পথ বাৎলে দিতে থাকে।

    —হ্যাঁ হ্যাঁ, ডাইনে চলুন, ওই যে দেওয়ালে বড় বড় সব ছবি আঁকা … ওইটে হচ্ছে ল্যান্ডমার্ক। এবারে ঢুকুন, রাস্তাটা এবড়োখেবড়ো দেখে-দেখে,— হেই হেই হ্যাট হ্যাট।

    গোপালগোবিন্দ বলল— আপনি শেষ পর্যন্ত আমাকে হ্যাট হ্যাট করলেন? ছিঃ দিদি!

    —কী আশ্চর্য! আপনাকে হ্যাট হ্যাট করব কেন? গরু আসছে দেখছেন না? মমতাদিদের গরু, চরতে বেরিয়েছে।

     

    আরও দেখুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    কৌতুক সংগ্রহ
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    PDF বই
    রেসিপি বই
    বাংলা কৌতুক বই
    বইয়ের
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল

     

    —মমতাদি কে?

    —কে জানে কে! সবাই বলে ওইরে মমতাদিদের গরু বেরিয়েছে, তাই আমিও বলি।

    —সব গরুকেই বলেন নাকি?

    —গরু আবার আলাদা করে চেনা যায় না কি? তা ছাড়া আপনি গেঁয়ো ভূতের মতো আমাকে দিদি-দিদি করবেন না, আমার একটা নাম আছে। —তীর্ণা। বুঝলেন! মাতৃপ্রদত্ত নাম।

    —আচ্ছা তীর্ণাদেবী …

    —আপনি কি উপন্যাসের ডায়ালগ দিচ্ছেন? আমার মাকে কলেজ ডেজ-এ একজন কাজলদেবী বলে ডেকেছিল বলে তার কী হয়েছিল জানেন?

    —কী?

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বইয়ের তালিকা
    ডিজিটাল বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা কৌতুক বই
    বাংলা অডিওবুক
    বাংলা গানের লিরিক্স বই
    নতুন বই
    বইয়ের
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম

     

    —বন্ধুরা নাম পাল্টে দিয়েছিল।

    —মলাট তো আর পাল্টায়নি …ইস … সরি … আপনার সামনে …

    —সরি? কিসের জন্যে? মলাট পাল্টানো? ওসব আমি আমরা জানি, ব্যবহারও করি।

    —ব্যবহারও করেন?

    —মাঝে মাঝে।

    —ভালো ভালো, তা আপনার মাকে যে দেবী বলে ডেকেছিল, বন্ধুরা তার নাম কী দিয়েছিল? জানা হল না তো!

    —দেবীপদ।

    —আসল নামটা কী ছিল?

     

    আরও দেখুন
    পিডিএফ
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাইশে শ্রাবণ
    লাইব্রেরি
    কৌতুক সংগ্রহ
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    ডিকশনারি
    বইয়ের
    স্বাস্থ্য টিপস

     

    —হরিপদ।

    —কী অদ্ভুত মিল!

    —কিসের মিল?

    —আমার বাবারও নাম ছিল হরিপদ, অ্যাফিডাভিট করে সেটাকে দেবীপদ করে নিয়েছিলেন।

    —তাই নাকি? তা হলে তো আমার মায়ের সঙ্গে আপনার বাবার আলাপ করিয়ে দিতে হচ্ছেই! কে জানে কোনও কলেজি রোম্যান্সের সন্ধান পাওয়া যাবে কি না!

    —আচ্ছা তীর মানে তীর্ণা। আপনার মায়ের সরলবালা বোস বলে কোনও আত্মীয় আছে?

    —আপনি কী করে জানলেন?— তীর্ণা তড়াক করে জি.জি-র কোল থেকে নামতে গিয়ে প্রায় ডাক ছেড়ে কেঁদে উঠল। আর সেই ডাকে সামনের বাংলোর ভেতর থেকে ফাদার জেনকিনস আর এডিথ বেরিয়ে এলো।

     

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    নতুন বই
    বাংলা কৌতুক বই
    রেসিপি বই
    বাংলা ই-বুক রিডার
    গ্রন্থাগার
    কৌতুক সংগ্রহ
    লাইব্রেরি

     

    —কী হয়েছে আমার সোনাটি, মণিটি! ফাদার জেনকিনস ব্যস্ত হয়ে এগিয়ে এলেন। তীর্ণাকে ধরে ধরে তাঁর পায়ের কাছে নামিয়ে দিয়ে গোপালগোবিন্দ বলল— কিছু না, মগডালে বউ-কথা-কও দেখতে গিয়ে পা মচকে গেছে। চুনে হলুদে গরম করে দিতে বলুন, কদিনেই সেরে যাবে।

    তীর্ণা অবাক হয়ে দেখল এডিথের একপাশে অশোক সাঁতরা, আর এক পাশে গোপালগোবিন্দ গিয়ে দাঁড়াচ্ছে।

    —গোপালগোবিন্দ বলল— উই অ্যারেস্ট ইউ।

    এডিথ একবার এর দিকে আর একবার ওর দিকে চেয়ে বলল— অ্যারেস্ট। মানে গ্রেপ্তার? কেন? কারণ কী? হোয়াট ইজ দা রিজন?

    অশোক সাঁতরা বলল— অন চার্জেজ অফ হাই ট্রিজন এগেনস্ট আওয়ার কানট্রি।

    গোপালগোবিন্দ গোঁয়ারগোবিন্দর মতো বলল— অন চার্জেজ অফ স্মাগলিং হেরইন ইন অ্যান্ড আউট অফ আওয়ার কানট্রি।

     

    আরও দেখুন
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    লাইব্রেরি
    বই পড়ুন
    বাইশে শ্রাবণ
    PDF বই
    স্বাস্থ্য টিপস
    বইয়ের
    পিডিএফ

     

    ফাদার জেনকিনস ভ্যাবচ্যাকা খেয়ে বললেন— অপেক্ষা করো, অপেক্ষা করুন।

    প্রোফেসর মিত্র? ও প্রোফেসর মিত্র?

    দ্বিতীয়বারের ডাকটা খুব জোরালো হওয়ায় অভিধানে-মগ্ন গঙ্গাপ্রসাদ বেরিয়ে এলেন।

    কাঁদো কাঁদো মুখে ফাদার জেনকিনস বললেন— আপনি এবার সত্য সত্য মিত্র হোন অধ্যাপক ফ্রেন্ড সার, এরা আমার শিষ্যা এডিথকে কোতল করছে।

    —কোতল! সর্বনাশ! তাড়াতাড়ি আসতে গিয়ে গঙ্গাসপ্রসাদ একটা সিঁড়ি ফসকে চিৎপটাং হয়ে পড়ে গেলেন।

    তীর্ণা প্রায় কেঁদে ফেলে বলল— বাঁবাঁ, এই নিয়ে দুঁবার হলো। তুমি কি পঁপাত হবার জন্যেই শান্তিনিকেতন এসেছো?

    গঙ্গাপ্রসাদ ফাদার জেনকিনসের সাহায্যে উঠতে উঠতে বললেন— তুইও তো পড়েছিস দেখছি, জিন যাবে কোথায়, বল! তবে হ্যাঁ পুরোপুরি আমার ধাত পেতিস যদি তোরও সারা গায়ে ডানলোপিলো ফিট করা থাকত, পড়লেও চট করে লাগত না। কিন্তু চেহারায় তোর মায়ের জিন প্রবল, তাই পড়লেই পট-পটাং।

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা সাহিত্য
    বাংলা ই-বুক রিডার
    বাইশে শ্রাবণ
    বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    গল্প, কবিতা
    বইয়ের
    বাংলা রান্নার রেসিপি বই

     

    —অধ্যাপক বন্ধু, অধ্যাপক বন্ধু আপনি পারিবারিক সমস্যা বৈজ্ঞানিক সমস্যা ইত্যাদি এখন বিস্মৃত হোন, — ফাদার জেনকিনস করুণস্বরে আপীল করেন— এখন এখানে গুরুচণ্ডালি সমস্যা দেখা দিয়েছে, এডিথকে যে এরা নিয়ে যায়! এডিথ ওদিক থেকে একটা তাচ্ছিল্যের দৃষ্টি চারদিকে হেনে বলল— হু ইজ অ্যারেস্টিং হুম? কে হচ্ছো আপনারা?

    —আমরা সি আই ডি ডিপার্টমেন্ট থেকে আসছি,— অশোক সাঁতরা বুক ফুলিয়ে বলল।

    —বলতে হচ্ছে না, বলতে হচ্ছে না, হোয়্যার আ ইয়ো ক্রেডেনশ্যালস? গেট দেম আউট! কুইক!

    এ-পকেট ও-পকেট হাতড়ে সাঁতরা একটা কার্ড বার করে, এবং সেটাকে সবাইকার নাগালের বাইরে রেখে নাচাতে থাকে।

    এডিথের দু হাত দুজনে ধরেছিল, কিন্তু এডিথ কী কায়দায় কে জানে ঝট করে ডান হাতটা মুক্ত করে কার্ডটা ছিনিয়ে নেয়। এবং জোরে জোরে পড়তে থাকে— ট্রাবল শুটার্স ডিটেকটিভ এজেন্সি প্রাইভেট লিমিটেড।

     

    আরও দেখুন
    বাংলা কৌতুক বই
    লেখকের বই
    বাংলা বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বইয়ের
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাইশে শ্রাবণ
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বই ডাউনলোড

     

    পড়ে-উড়ে সে অট্টহাস্য হাসতে থাকে— স্ল্যুথ! প্রাইভেট! হেঃ হো, হাঃ হা, আমার বিরুদ্ধে আনফাউন্ডেড চার্জ আছে, তিন উইটনেস আছে। আমি ল জানি। তোমাদের স্যু করবো। ইয়র কম্প্যানি উইল হ্যাভ টু পে মি থ্রু দা নোজ। বুঝেছিলে?

    —গোপালগোবিন্দ তখনও বলতে থাকে—নেভার দি লেস উই অ্যারেস্ট য়ু … এডিথ সিংহ কাপুর অন চার্জেজ অফ হাই ট্রিজন এগেনস্ট …

    তীর্ণা চেঁচিয়ে বলে— গোঁয়ারগোবিন্দ।

    —তুমাদের কার এনগেজ করার সাহস হল? বলো কুইক!

    এডিথ গোপালগোবিন্দর মুখের সামনে একটা তুড়ি মেরে বলল— স্পিল আউট! ফাস্ট, ম্যান ফাস্ট!

    ফাদার জেনকিনস বললেন— শীগ্র শীগ্র শীগ্রং কুরু, অধ্যাপক বন্ধু স্যানস্কৃটো উচ্চারণটা সাউথের হয়েছে তো? আমি মহান শ্রী পট্টাভি রাম শাস্ত্রীর শিষ্যর নিকট শিক্ষিত হচ্ছি।

     

    আরও দেখুন
    বুক শেল্ফ
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা গানের লিরিক্স বই
    বইয়ের
    বইয়ের
    কৌতুক সংগ্রহ
    অনলাইন বুকস্টোর
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    Library

     

    এডিথ ততক্ষণে অশোক সাঁতরার কার্ড, ক্যামেরা ছিনিয়ে নিয়েছে এবং গোপালগোবিন্দকে বলছে— হে য়ু ডাবল গড, আ য়ু প্লান্টেড হিয়া! সে প্রাণপণে গোপালগোবিন্দকে নড়াবার চেষ্টা করেও পারছে না। শেষ কালে কী একটা প্যাঁচ মারল গোপালগোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধড়াস করে পড়ে গেল যেন পা-ভাঙা পুতুল।

    —নাও য়ু টেল আস হু এমপ্লয়েড য়ু।

    —দুজনেই চুপ। তখন এডিথ বলল— ও রাইট, আমি বলছে। তুমাদের চাকরি দিচ্ছে ইদার দলজিৎ সিংহ অর মাধু কাপুর, রাইট?

    গোপালগোবিন্দ উঠে দাঁড়িয়ে চুপ করে অশোকের দিকে চাইল। অশোক বলল— ঠিক আছে। এখন প্রাইভেট। কিন্তু অপরাধ প্রমাণ করতে পারলেই পুলিশের কাছে যেতে কতক্ষণ? তখন পুলিশ, কোর্ট। এখানকার পুলিশ আর কোর্ট তো জানো না? টাডার আসামী জেলে বন্দী থাকবে কদ্দিন তার ঠিক নেই! কোর্টে মামলা উঠতে উঠতে জন্ম কাবার।

    —কাবা মেক্কায়, কাবায় আমার জন্ম হচ্ছে না। বুঝলেন মেশা?— এতক্ষণ ধরে ভালো বাংলা বলতে পেরে এডিথ গর্বে দশ হাত।

    তীর্ণা ককাতে ককাতে বলল— দলজিৎ সিংহ আর মাধু কাপুর কে এডিথ?

    —সাপোজড টু বি মাই পেরেন্টস অলদো আমি কারো রক্ত বইছি না, কারো জিন না।

    —সে আবার কী?

    —আমি সোমস্তটা ক্লীয়ার করবে, যখন তুমরা আমাকে সোরোলাওয়ালা বোসের কাছে নিয়ে যেতে পারছে।

    গোপালগোবিন্দ সটান দাঁড়িয়ে উঠে বলল— আমিও যাচ্ছি। কারো চাদর মুড়ি দিয়ে নয়। সোজা সোজা হেঁটে হেঁটে যাবো।

    অশোক সাঁতরা বলল— আমিও। ওই সরলা বোসই এদের দলপতি মক্ষিরানি। মিসেস বোসকে ধরতে পারলেই …

    তার কথা শেষ হল না, একটা অদ্ভুত শব্দ। গঙ্গাপ্রসাদ কেমন লুটিয়ে লুটিয়ে পড়ছেন। তাঁর ভুঁড়ি কাঁপছে। শেষকালে তিনি কোনও মতে বললেন— বাবা জেনকিনস, আপনি আমায় একটু ধরুন, আমার পেটটা এবার ফেটে যাবে।

    তখন বোঝা গেল গঙ্গাপ্রসাদ হাসছেন। একটু পরেই পায়ের ব্যথা ভুলে তীর্ণা সেই হাসিতে যোগ দিল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপঞ্চম পুরুষ – বাণী বসু
    Next Article তিমির বিদার – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }