Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য অ্যামিটিভিল হরর : অ্যা ট্রু স্টোরি – জে অ্যানসন

    জে অ্যানসন এক পাতা গল্প329 Mins Read0
    ⤶ ⤷

    দ্য অ্যামিটিভিল হরর – ১৯

    উনবিংশ অধ্যায়

    ৮ জানুয়ারি।

    বৃহস্পতিবার, বারমুডা থেকে মধুচন্দ্রিমা শেষে ফিরে এলো জিমি আর ওর নতুন বউ ক্যারি। মিসেস কনার্সের বাড়ি থেকে ক্যাথিকে ফোন করল জিমি। জানাল যে সেদিনই ওরা ক্যাথির সাথে দেখা করতে আসছে। আরও কয়েকটা কথার পর জিমি জিজ্ঞাসা করল ১৫০০ ডলারের সেই খামটা পাওয়া গেছে না-কি।

    “আরে না, আমি আর জর্জ অনেক খুঁজেও ওটা পাইনি,” জবাব দিলো ক্যাথি। জিমি বেশ হতাশই হলো।

    দোতালার সিঁড়ির রেলিং ঠিক করতেই জর্জের অনেকটা সময় লেগে গেল, পুরো সকাল ওই কাজেই লেগে রইল সে। সকালের নাস্তা করতে যাওয়ার সময় ড্যানি আর ক্রিস এসেছিল ওকে সাহায্য করতে। কিন্তু জর্জ পাত্তা দেয়নি। “তোমাদের মায়ের সাথে না স্কুলের জন্য নতুন জুতা কিনতে যাওয়ার কথা? খেয়ে- দেয়ে রওনা দাও, এখানে কী?” বলে হটিয়ে দিয়েছে।

    ড্যানি, ক্রিস, ক্যাথি বা মিসি, কেউই রাতের বেলা রেলিং ভেঙে ফেলার শব্দ পায়নি। কীভাবে যে ঘটনাটা ঘটল তা কখনোই আর জানা যায়নি। যদিও জর্জ আর ক্যাথি কিছু সন্দেহ করেছিল.. কিন্তু ওসব কথা তো আর বাচ্চাদের সামনে বলা যায় না।

    অবশেষে সকালের খাওয়া শেষে বাচ্চাদের জামা-কাপড় পরিয়ে অনেক তাগাদা দিয়ে ওদের নিয়ে ভ্যানে উঠল ক্যাথি। সবার জন্য জুতা কিনতে হবে। ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই এরিককে ফোন দিলো জর্জ। জানতে চাইল সেদিন চলে যাওয়ার পর ফ্রান্সিন কিছু বলেছে না-কি

    “আসলে স্যার,” হতাশ কণ্ঠে বলল এরিক, “আপনার বাড়ি থেকে আসার পরেই কেমন যেন ভেঙে পড়েছে ফ্রান্সিন। আমাকে তো এটাও বলে দিয়েছে যে আর কখনও ওখানে যাবে না… যে অপশক্তিগুলো ওখানে আস্তানা গেড়েছে তারা খুবই শক্তিশালী! আরেকবার গেলে ওরা ফ্রান্সিনকে মেরেও ফেলতে পারে!”

    “হুম,” মনটা খারাপ হয়ে গেল জর্জের, “আচ্ছা এরিক, যাওয়ার আগে ভিনিশিয়ান ভেইল বা অমন কিছু একটার কথা বলেছিল ফ্রান্সিন, এটা কী জিনিস?

    “ও হ্যাঁ হ্যাঁ, রাস্তাতে আমিও ওকে জিজ্ঞাসা করেছিলাম। জন্মের সময় না-কি কিছু বাচ্চার গায়ে পাতলা চামড়ার মতো একটা আবরণ থাকে, অনেকটা পোটলার মতো… ওটা তুলে ফেলা যায়। ফ্রান্সিনের জন্মের সময় ওর মুখের দিকেও অমন একটা পর্দা ছিল… এই কারণেই না-কি সে এত ভালো মিডিয়াম হয়েছে। ওই পর্দা নিয়ে যারা জন্মায় তারা ভূত-প্রেতের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে।”

    ফোন রেখে রান্নাঘরে প্রায় একঘণ্টা বসে রইল সে। ভেবেছিল ফ্রান্সিন হয়তো কিছু একটা করতে পারবে… কিন্তু সে-ও আর আসবে না! এখন কী হবে? এই পৃথিবীতে কেউই কি ওদের সাহায্য করতে পারবে না?

    বেজে উঠল টেলিফোনটা। ফোন দিয়েছে জর্জ কেকোরিস, নর্থ ক্যারোলাইনার সেই প্রতিষ্ঠানের একজন মাঠ পর্দায়ের তদন্তকারী।

    “দেখুন আমাকে বলা হয়েছে আপনার সাথে যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাড়িতে যেতে। কিছু যন্ত্রপাতি বসাতে হবে,” বলল লোকটা, “আপনার বাড়ির ঘটনাগুলোকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব আমরা।”

    “আজই আসছেন?”

    “না না, আজ আসতে পারব না। এখন আমি বাফেলোতে। তবে কাল সকাল সকালই আসার চেষ্টা করব।”

    কেকোরিসের সাথে কথা বলার পর খানিকটা মানসিক শান্তি পেল জর্জ। যাক, তবে এখনও আশা আছে! ক্যাথি ফেরার আগ পর্যন্ত কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে, তাহলে উদ্ভট চিন্তাগুলো মাথায় আসবে না। বসার ঘরে এসে চুপচাপ ক্রিসমাস ট্রি থেকে জিনিসপত্রগুলো মেঝেতে বিছিয়ে রাখা খবরের কাগজের ওপর নামিয়ে রাখল সে… ক্যাথি এসে ওগুলো বাক্সে তুলে রাখবে। ওর দাদির দেওয়া সোনা আর রুপা দিয়ে বানানো জিনিসটা বেশ যত্ন করে রাখলো মাঝখানে।

    ***

    বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জ্বরে রীতিমতো কাহিল হয়ে রইলেন ফাদার ম্যানকুসো। বেশ কয়েকজন যাজক এসে দেখে গেলেন তাকে। ফাদারের বুঝতে বাকি রইল না যে ওশান অ্যাভিনিউয়ের ১১২ নম্বর বাড়িটার অপশক্তি আবার হামলা চালিয়েছে ওনার ওপর!

    প্রধান যাজকের কাছে যে অসুখের খবর গেছে সেটা ভালো করেই জানেন ফাদার ম্যানকুসো। কিন্তু তিনি এবার আর দেখা করতে আসেননি। বিছানায় শুয়েই রইলেন ম্যানকুসো, ডাক্তার এর আগে যেসব ওষুধ দিয়েছিলেন সেসবই খেলেন। জ্বর একবার ১০৪ ডিগ্রিতে উঠল, পেটের মধ্যে কেমন যেন একটা কুনকুনে ব্যথা। বেলা বাড়তে লাগল… কখনও ঠান্ডা লাগছিল আবার গায়ে কম্বল দিলেই গরম লাগে, ঘেমে যান। তবে সৌভাগ্যবশত এবার আর হাতে কোনো ফোসকা পড়েনি। তার মানে ওই অপশক্তি তাকে হালকা হুঁশিয়ারি দিচ্ছে, আবার যদি তিনি লুজদের ব্যাপারে নাক গলান তবে হয়তো ভয়ংকর শাস্তি দেবে!

    বিশপের অফিসেও আর ফোন দিলেন না তিনি। ওখানে ফোন দিলে যদি শাস্তির মাত্রা বেড়ে যায়? লুজদের নিয়ে আর ভাবাই যাবে না! কোনোভাবেই না… তবে হ্যাঁ, ফাদার রায়ান বা ফাদার নানসিও যদি নিজে থেকে ফোন দেন তাহলে ভিন্ন কথা। এই কথা ভাবতেই মাথার ভেতর চক্কর দিয়ে উঠল ম্যানকুসোর … আবার শাস্তি!

    “না না, আমাকে ছেড়ে দাও,” কেঁদে ফেললেন তিনি, “আমি আর ওনাদের সাথে কথা বলব না! কোনোভাবেই না! ওনারাও হয়তো আমাকে ভুলে গেছেন…. ওনারা ব্যস্ত মানুষ! সময় নেই ওনাদের…”

    ***

    বিকাল চারটার দিকে বাজার থেকে ফিরল ক্যাথি। জিমির গাড়ি ওদের বাড়িতেই থেকে গেছে। তাই ওদের না নিয়ে এলে এতদূর এমনি এমনি আসতে পারবে না। ক্যাথি ঠিক করল একটু পর সেই-ই জিমিদের আনতে যাবে।

    জর্জ একটু বেঁকে বসল। ইস্ট ব্যাবিলনের রাস্তাতে তুষার জমে খুবই খারাপ অবস্থা, ওর ওপরে গাড়ি চালিয়ে সুবিধা করতে পারবে না ক্যাথি। আর তাছাড়া জিমির গাড়ির গিয়ার সিস্টেমের সাথেও অভ্যস্ত নয় সে। জর্জই গাড়ি নিয়ে বের হলো, একঘণ্টার মধ্যেই জিমিদের নিয়ে অ্যামিটিভিলে ফিরে এলো সে।

    এতদিন পর জিমি আর ক্যারিকে দেখে বেশ খুশি হলো ক্যাথি। ক্যারির কাছ থেকে মন দিয়ে মধুচন্দ্রিমার গল্প শুনতে লাগল সে। একগাদা ছবি তুলে এনেছে ওরা, প্রতিটি ছবির পিছনের ঘটনা রসিয়ে রসিয়ে ক্যাথিকে বলতে লাগল ক্যারি। ক্যাথিও জায়গাগুলো চিনে রাখল, ভবিষ্যতে ওরও বারমুডা ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে।

    “বুঝলে ক্যাথি,” হেসে ফেলল জিমি, “ঘুরে আসার পর দেখছি পকেটে আধলা পয়সাও নেই! কিন্তু যে মজা হয়েছে! আজীবন মনে থাকবে!” ড্যানি, ক্রিস আর মিসির জন্য বেশ কিছু উপহার এনেছে তারা, সেগুলো নিয়ে বসার ঘরে ব্যস্ত রয়েছে বাচ্চারা। খেলনা পেলে আর বড়োদের আড্ডায় কেন মাথা ঘামাবে ওরা? এভাবেই কেটে গেল সন্ধ্যাটা।

    নিজেদের অতিপ্রাকৃত অভিজ্ঞতাগুলোর কথা জিমি আর ক্যারিকে বলল না লুৎজ দম্পতি। মধুচন্দ্রিমা থেকে ফিরে বেজায় খুশি ওরা, এখন ওসব বলে ওদের বিব্রত করার কোনো মানে হয় না। তারচেয়ে ওদের কথা শুনতেই বেশি মজা। একটু পর ক্যাথি আর ক্যারি ওপরে চলে গেল, মিসির বিছানার চাদর বালিশের কাপড় বদলাবে ওরা। আজ রাতে এই ঘরেই ঘুমাবে জিমি আর ক্যারি। সাজঘরের কাউচে ঘুমাবে মিসি।

    ওরা চলে যাওয়ার পর জিমি জর্জকে জানাল যে খুব তাড়াতাড়ি মায়ের বাড়ি থেকে নতুন অ্যাপার্টমেন্টে উঠবে ও আর ক্যারি। অ্যাপার্টমেন্টটা মিসেস কনার্সের বাড়ির কাছেই, ক্যারির মা-বাবার বাড়িও ওখান থেকে বেশি দূরে নয়। ইস্ট ব্যাবিলনেই আরামসে থাকবে ওরা সবাই। মাঝে মাঝেই সবাইকে নিয়ে একসাথে পার্টি করা যাবে।

    জিমিকে নিয়ে উঠানে ঘুরতে বের হলো জর্জ। এই সুযোগে সব জানালা আর দরজাগুলোও ভালো করে পরীক্ষা করে নিল সে। জিমিকে গ্যারেজের ভাঙা দরজাটা দেখাল সে, বলল, “দেখো, ঝড়ে কী অবস্থা!”

    “ঝড়ে এমনটা হয়েছে?” অবাক হলো জিমি।

    “আরে হ্যাঁ! এই অঞ্চলে যা বাতাস!”

    এদিকে জিমির অন্য কিছু সন্দেহ হচ্ছিল, টাকা হারানোর পর থেকে এই বাড়িটাকে কেন যেন সুবিধার মনে হয় না ওর। কিন্তু মুখে কিছু বলল না সে।

    জর্জের সাথে পিছনদিকের নৌকা রাখার ছাউনিটার দিকে এগিয়ে গেল সে। ছাউনিটা বেশ ভালো করে দেখে নিল জর্জ, তারপর সবকিছু পরীক্ষা করে বাড়ির ভিতর চলে এলো।

    রাত এগারোটা দিকে একে অপরকে “শুভরাত্রি” বলে শোবার ঘরে চলে গেল দু’জন।

    ***

    জর্জের এখনও স্পষ্ট মনে আছে যে ঘটনাটা ঘটেছিল ঠিক রাত সোয়া তিনটার দিকে। কারণ কয়েক মিনিট আগেই ভেঙে গেছিল ওর ঘুম, আর এই সময়ে প্রতিদিন ঘড়ি দেখে ও

    ব্যাপারটা হলো, ওই অশুভ সময়টাতে হুট করেই ক্যারি চিৎকার করে উঠল। “হে ঈশ্বর! ওদের ওপরেও কী তবে এই বাড়ির অপশক্তিগুলোর নজর পড়েছে!” বলতে বলতেই বিছানা থেকে উঠে দাঁড়াল জর্জ। তারপর দৌড় দিলো মিসির ঘরের দিকে। ঘরে ঢুকে আলো জ্বালিয়ে ও দেখলো ক্যারিয়ে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছে জিমি, রীতিমতো কাঁপছে মেয়েটা।

    “কী ব্যাপার?” এগিয়ে গেল জর্জ, “হয়েছে কী তোমাদের?”

    “ও-ওখানে,” হাত দিয়ে মিসির বিছানার নিচের দিকটা দেখাল ক্যারি, “ওখানে কিছু একটা বসেছিল! আমার পা লেগেছিল ওটার সাথে!” ভয়ে ঠিকমতো কথা বলতে পারছিল না ক্যারি!

    এগিয়ে গিয়ে ক্যারির দেখানো জায়গাটাতে হাত দিলো জর্জ। বেশ গরম হয়ে আছে… একটু আগে আসলেই কেউ ওখানে বসেছিল!

    “হুট করেই ঘুমটা ভেঙে গেল,” আবার বলতে লাগল ক্যারি, “একটা ছোটো বাচ্চাকে দেখলাম ওখানে… বেজায় রোগা… আমাকে বলল ওর খুব অসুখ… কিছু খেতে দিতে!” মৃগী রোগীর মতো কাঁপতে লাগল এবার মেয়েটা।

    “আহ, ক্যারি,” আস্তে করে ওর কাঁধ ঝাঁকাল জিমি, “তুমি স্বপ্ন দেখছিলে… বাজে কোনো স্বপ্ন! কেঁদো না, শান্ত হও!”

    “না জিমি,” রীতিমতো রেগে উঠল ক্যারি, “ওটা স্বপ্ন ছিল না! ছেলেটাকে স্পষ্ট দেখেছি আমি। ও আরেকটা কথা বলেছে আমাকে।”

    “কী বলেছে ক্যারি?” বলল জর্জ।

    কেমন যেন ফ্যালফ্যাল করে চেয়ে রইল ক্যারি। তারপর খানিকটা সরে বসল জিমির কাছ থেকে। হুট করেই জর্জ পিছনে পায়ের শব্দ পেল… এরপরেই ওর কাঁধ স্পর্শ করল কে যেন! রীতিমতো লাফিয়ে উঠে ঘুরে দাঁড়াল সে। ক্যাথি এসেছে, চোখদুটো ভিজে আছে ওর। যেন সে-ও কাঁদছিল।

    “ক্যাথি!” অবাক হলো জর্জ।

    “ক্যারি, আমাকে বলো…” জর্জের কথায় কান না দিয়ে ক্যাথি বলল, “ওই ছেলেটা তোমাকে আর কী বলেছে?”

    “ও জিজ্ঞাসা করছিল, মিসি আর জোডি কোথায়,” মেঝের দিকে চেয়ে বলল ক্যারি।

    মিসির নাম শুনেই ঘর থেকে ছুটে বেরিয়ে গেল ক্যাথি, বারান্দার ওপাশে সাজঘর। অঘোরে ঘুমাচ্ছে মিসি, একটা পা বেরিয়ে এসেছে কম্বলের ভিতর থেকে। পরম মমতায় ওর পা কম্বলের মধ্যে ঢুকিয়ে দিলো ক্যাথি। তারপর কপালে চুমু খেয়ে হাঁটা দিলো দরজার দিকে। ততক্ষণে জর্জ এসে দাঁড়িয়েছে সেখানে।

    “মিসি ঠিক আছে?” গম্ভীরভাবে বলল সে।

    মাথা নাড়ল ক্যাথি।

    ক্যারির স্বাভাবিক হতে আরও পনেরো মিনিটের মতো লেগে গেল। তারপর শুয়ে পড়ল সে। জিমি কিছুটা চিন্তিত ছিল। ওকে ভালো করে বোঝাল ক্যাথি, কিছুক্ষণ পর সে-ও শুয়ে পড়ল। ওদের ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বেরিয়ে এলো জর্জ আর ক্যাথি। তারপর ফিরে এলো নিজেদের ঘরে। ঘরে ঢুকেই দেওয়াল আলমারি থেকে ক্রুসিফিক্সটা বের করল ক্যাথি। তারপর জর্জকে বলল, “জর্জ, চলো আমরা নিজেরাই বাড়িটাকে শুদ্ধ করি।”

    “হুম,” কিছুক্ষণ ভাবল জর্জ, তারপর বলল, “চলো তবে।”

    তিন তলায় বাচ্চাদের খেলাঘর থেকে শুরু করল ওরা। ঘরটার ভেতর যেন একটু বেশিই ঠান্ডা… অশুভ এক নিঃস্তব্ধতা যেন ঘিরে আছে জায়গাটাকে। দু’হাতে ক্রুসিফিক্সটা বুকের কাছে ধরে রইল জর্জ আর সুর করে শ্লোক আওড়াতে লাগল ক্যাথি। এরপর ড্যানি আর ক্রিসের ঘরে যেতে চাইল জর্জ, কিন্তু ক্যাথি বলল, “এখন গেলে ওরা জেগে যাবে, তার চেয়ে ওদের ঘর কাল শুদ্ধ করব। মিসির ঘরটাতেও কালকেই যাব… ওখানেও তো ক্যারি আর জিমি ঘুমাচ্ছে। তার চেয়ে বরং দোতালায় আমাদের শোবার ঘরে চলো।”

    শোবার ঘরটায় গেল তারা, সেখান থেকে সেলাইঘরে। এরপর একতলায় যেতে হবে।

    “সাবধানে নেমো ক্যাথি, রেলিং কিন্তু আজকেই ঠিক করলাম, “ এই বলে সিঁড়ি দিয়ে নামতে লাগল জর্জ। ক্রুসিফিক্সটা তখনও বুকের কাছে ধরে আছে সে… যেন প্রাচীনকালের কোনো ক্যাথলিক যাজকের আত্মা এসে ভর করেছে ওর ওপর

    রান্নাঘর আর খাবার ঘরে প্রার্থনা শেষ করতে করতেই ভোরের আলো ফুটে গেল। বসার ঘরটা স্পষ্ট দেখা যাচ্ছে। এবার ওটার পালা। ধীরে ধীরে ক্রুসিফিক্সটা বুকে নিয়ে এগোতে লাগল জর্জ, আর ক্যাথি আবৃত্তি করতে শুরু করল, “হে আমাদের আদিপিতা, স্বর্গ থেকে আশীর্বাদ করুন আমাদের… হে সর্বশক্তিমান… স্বৰ্গ, পৃথিবী, পাতাল আর নরকের অধিপতি, আপনার নামেই লুকিয়ে আছে সকল সমাধান…”

    ঠিক তখনই অদ্ভুত একটা গুঞ্জন উঠল ঘরে। যেন ক্যাথির কথাগুলোকে ব্যঙ্গ করার চেষ্টা করছে কেউ। চমকে গেল ক্যাথি, ভয়ে ভয়ে আশেপাশে তাকাতে লাগল সে। জর্জও ভয় পেয়ে গেছে, ঘরের প্রায় মাঝখানে পৌঁছে গেছে সে। ওর নজর পড়ল ছাদের দিকে। ওখান থেকে কালো একটা ছায়া যেন সরে গেল! বেড়েই চলল গুঞ্জনটা… যেন অনেক মানুষ একসাথে বিকৃত কণ্ঠে কথা বলার চেষ্টা করছে! চারপাশ থেকে শব্দ আসছে… আর সহ্য করতে পারল না ক্যাথি, দুই কানে হাত দিয়ে বসে পড়ল সে। কিন্তু জর্জ স্পষ্ট শুনতে পেল, গম্ভীর আর বিকৃত সেই সম্মিলিত কণ্ঠ বলে উঠল, “তোমরা থামবে?”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহোয়াট ইজ আর্ট – লিও টলস্টয়
    Next Article দ্য ক্যাচার ইন দ্য রাই – জে ডি সালিঞ্জার, অনুবাদ – রাফায়েত রহমান রাতুল
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }