Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য পিকউইক পেপার্স – চার্লস ডিকেন্স

    চার্লস ডিকেন্স এক পাতা গল্প153 Mins Read0
    ⤷

    দ্য পিকউইক পেপার্স – ১

    এক

    তেরোই মে-র ভোরে সূর্য সবে উঠেছে, এসময় আরেকটি সূর্য, মি: স্যামুয়েল পিকউইকও ঘুম থেকে উঠলেন। জানালাটা এক ধাক্কায় খুলে নিচে পৃথিবীর দিকে চাইলেন তিনি। যদ্দূর দৃষ্টি চলে গসওয়েল স্ট্রীট তাঁর পায়ের কাছে; কিন্তু মি. পিকউইক চিরদিন গসওয়েল স্ট্রীট দেখে সন্তুষ্ট থাকার পাত্র নন। রাস্তাটার ওপাশে যে সত্য লুকিয়ে আছে সেগুলো জানতে চান তিনি। কাজেই ফিটফাট হয়ে, সুটকেস গোছগাছ করে শীঘ্রিই তৈরি হতে হলো। এক হাতে সুটকেস নিয়ে, আর দু’পকেটে টেলিস্কোপ ও নোটবুক পুরে গটগট করে ঘর ছাড়লেন তিনি।

    নতুনত্ব আবিষ্কারে সদাসতর্ক মি. পিকউইক সেন্ট মার্টিনের কোচস্ট্যান্ডে এসে হাজির হলেন। প্রথম ক্যাবটিতে চড়াও হয়ে চালককে আদেশ দিলেন গোল্ডেন ক্রস কোচ স্টেশনে যেতে।

    ‘ঘোড়াটার বয়স কত হলো, বন্ধু?’ ক্যাব চালু হতে প্রশ্ন করলেন মি. পিকউইক।

    ‘বিয়াল্লিশ,’ জবাব দিল চালক, পাশ থেকে এক ঝলক দেখে নিল আরোহীকে।

    ‘কি!’ প্ৰায় চেঁচিয়ে উঠলেন সওয়ারী, ত্বরিত নোটবুক বেরিয়ে এল। চালক তার কথার পুনরাবৃত্তি করল। কটমট করে লোকটিকে দু’মুহূর্ত জরিপ করে শেষমেশ তথ্যটা টুকে নিলেন মি. পিকউইক।

    ‘কতক্ষণ খাটাও ওকে?’ ফের জিজ্ঞেস করলেন মি. পিকউইক।

    ‘একটানা দুই কি তিন হপ্তা।’

    ‘হপ্তা!’ মি. পিকউইক বিস্ময়ে বাদ্ধ প্রায়- মহার্ঘ নোটবইটা বের করলেন আবারও।

    ‘পেন্টনভিলে বাসা ওর, শান্ত স্বরে বলল চালক, ‘কিন্তু অসুস্থতার কারণে ওখানে ওর যাওয়ার দরকার হয় না বললেই চলে। ক্যাব থেকে খুলে নিলেই বেচারা মুখ থুবড়ে পড়ে যায়। কিন্তু কষে জুতে রাখলে আর সে ভয় থাকে না। আমাদের চাকা দুটো প্রকাণ্ড, ফলে ও নড়লেই তারা ধাওয়া দেয়, তখন ছুটতেই হয় ওকে— উপায় নেই।’

    চালকের প্রতিটি কথা উঠে গেল মি. পিকউইকের নোটবুকে। ক্লাবে পাঠাতে হবে এটা, প্রতিকূল পরিবেশে ক্যাব ঘোড়ার অকল্পনীয় দীর্ঘ জীবন সম্পর্কে চমৎকার একটা রিপোর্ট হবে নিশ্চিত। লেখা মাত্র শেষ করেছেন এমনিসময় গোল্ডেন ক্রসে এসে থামল ক্যাব। মি. টাপম্যান, মি. স্নডগ্রাস ও মি. উইঙ্কল উদ্বেগের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন তাঁদের মহান নেতার আগমনের অপেক্ষায়, এবার তাঁকে ঘিরে ধরে সাদরে অভ্যর্থনা জানালেন।

    ‘এই নাও,’ বলে মি. পিকউইক একটা শিলিং বাড়িয়ে দিলেন ক্যাব চালকের উদ্দেশে।

    আজব লোকটা তাঁকে হতবাক করে দিয়ে ফুটপাথে ছুঁড়ে মারল মুদ্রাটা এবং উত্তেজিত কণ্ঠে মি. পিকউইককে লড়াইয়ে আহ্বান জানাল।

    ‘তুমি পাগল নাকি,’ বললেন মি. স্নডগ্রাস।

    ‘নাকি মাতাল,’ বললেন মি. উইঙ্কল।

    ‘কে জানে, হয়তো দুটোই,’ বললেন মি. টাপম্যান।

    ‘আসেন!’ বলল চালক, মুঠো নাচিয়ে লাফ-ঝাঁপ শুরু করেছে। ‘চারজনই আসেন!’

    ‘আরে, খেল জমে গেছে দেখি,’ আরও কয়েকজন ক্যাব চালক চিৎকার করে বলল, ‘চালিয়ে যাও, স্যাম!’

    ‘এত গোলমাল কিসের, স্যাম?’ একজন ঠাণ্ডা মাথার ক্যাব চালক জানতে চাইল।

    ‘আরে, এই লোক আমার নাম্বার চায়!’ তড়পে উঠল চালক লোকটা।

    ‘আমি তোমার নাম্বার চাইনি,’ হতভম্ব মি. পিকউইক বললেন।

    তবে লিখলেন কেন?’ জিজ্ঞেস করল চালক। ‘বললেই হলো? কেউ বিশ্বাস করবে?’ সমবেত জনতাকে সাক্ষী মানল খেপাটে লোকটা। ‘কেউ বিশ্বাস করবে? শুধু যে নাম্বার নিয়েছে তাই-ই না; আমার প্রতিটা কথা টুকে নিয়েছে।’

    মি. পিকউইক হঠাৎ বুঝতে পারলেন, যত নষ্টের গোড়া তাঁর নোটবইটা! ‘আসো দেখি!’ গর্জন ছেড়ে হ্যাট মাটিতে ছুঁড়ে ফেলল ক্যাব চালক, এক ঝটকায় মি. পিকউইকের চশমা খসিয়ে, দুম করে এক ঘুসি বসিয়ে দিল নাকের ওপর, আরেকটা ঝাড়ল মহান নেতার বুকে, তৃতীয় আঘাতটা সইল মি. স্নড়গ্রাসের চোখ, আর চার নম্বরটা হজম করল মি. টাপম্যানের ওয়েস্ট কোট। তারপর এদিক সেদিক নেচে কুঁদে শেষ অবধি ঘুসি মেরে মি. উইঙ্কলের দম বের করে ছাড়ল লোকটা- সমস্তটা ঘটে গেল মাত্র ছ’সেকেন্ডের মধ্যে

    জনতা একচেটিয়া সমর্থন জুগিয়ে গেল ক্যাব চালককে। কপালে আরও হয়তো ভোগান্তি ছিল চার বন্ধুর যদি না এক নবাগত রঙ্গমঞ্চে এসে উপস্থিত হত। ‘এত ফুর্তি কিসের?’ সবুজ কোট পরা লম্বা, একহারা গড়নের এক যুবক প্রশ্ন করল, কোচ ইয়ার্ড থেকে আচমকা উদয় হয়েছে সে।

    ‘গুপ্তচর ধরা পড়েছে!’ জনতার গর্জন।

    ‘আমরা গুপ্তচর না!’ পাল্টা গর্জালেন মি. পিকউইক।

    ‘তাই বুঝি?’ বলে কনুইয়ের গুঁতোয় জায়গা করে নিয়ে মি. পিকউইকের কাছে এগিয়ে এল যুবক।

    মহামানবটি অল্প কথায় তড়বড় করে পরিস্থিতি ব্যাখ্যা করলেন।

    ‘আসুন দেখি,’ বলল সবুজ কোট, মি. পিকউইককে টেনে নিয়ে চলল। ‘এই যে, ড্রাইভার, টাকা নিয়ে কেটে পড়ো- সম্মানিত ভদ্রলোক- আমি ভাল করে চিনি— গর্দভের গুষ্টি— এদিকে, স্যার- আপনার বন্ধুরা কোথায়?— পুরোটাই একটা ভুল বোঝাবুঝি- কিছু মনে করবেন না- দুর্ঘটনা ঘটেই থাকে— তাই বলে হাল ছাড়বেন কেন— হতভাগাগুলো অযথা আপনাদের- বজ্জাতের দল। এবং একই ধরনের অসংখ্য ভাঙা ভাঙা বাক্য দ্রুত আওড়ে, সবুজ কোট যাত্রীদের ওয়েটিং রূমের দিকে নিয়ে গেল মি. পিকউইক ও তাঁর অনুসারীদের

    ওখানে নিশ্চিন্তে বসার পর, আগন্তুক ব্র্যান্ডি ও পানির অর্ডার দিলে, মি. পিকউইক তাঁদের নতুন বন্ধুটিকে নিরীখ করার অবকাশ পেলেন।

    লোকটা মাঝারি উচ্চতার, কিন্তু শুকনো দেহ আর লম্বা পা দুখানায় তাকে অনেক বেশি ঢ্যাঙা দেখায়। সবুজ কোটটা একদা চটকদার ছিল যদিও কিন্তু এখন ওটা স্পষ্টতই আগন্তুকের চাইতে খাটো লোকের উপযোগী, কারণ মাটি মাখা মলিন হাতা দুটো এর কব্জিও স্পর্শ করে না। চিবুক পর্যন্ত বোতাম আঁটা ওটার এবং একটা পুরানো স্টক লোকটার গলায় পেঁচানো, ভেতরে শার্টের চিহ্ন নেই। জরাজীর্ণ জুতোর ওপর কষে বাঁধা কালো ট্রাউজার, নোংরা সাদা মোজা দুটোর দুর্দশা ঢাকতে যেন। মুখের চেহারা শুকনো ও চোখা হলেও কেমন এক ঔদ্ধত্য ও আত্মবিশ্বাস ঘিরে আছে লোকটিকে।

    চশমার আড়াল থেকে (ভাগ্যক্রমে ওটা উদ্ধার করতে পেরেছেন মি. পিকউইক) লোকটিকে জরিপ করে উষ্ণ ধন্যবাদ জ্ঞাপন করলেন তিনি তার প্রতি।

    ‘ও কিছু না,’ বলল আগন্তুক, বাধা দিল তাঁকে। ‘আপনি বেশি বেশি বলে ফেলেছেন- আর লজ্জা দেবেন না- চালু লোক- ড্রাইভারটা- ঘুসি যা ঝাড়ল- ওর মাথায় ঘুসি মারা উচিত ছিল।’

    কোচোয়ান রচেস্টারের উদ্দেশে কোচ ছাড়ছে ঘোষণা করতে বাধাপ্রাপ্ত হলো লোকটির কথা। তড়াক করে লাফিয়ে উঠল সে। ‘আমার কোচ- সীট কেনা- ড্রিঙ্কের দামটা দিয়ে দেবেন- ভাংতি নেই— দিতে পারছি না।’

    এখন কথা হচ্ছে, মি. পিকউইক ও তাঁর বাহিনীও রচেস্টারকে তাঁদের প্রথম স্টপেজ মেনেছেন। কাজেই সবাই মিলে কোচের পেছনে বসবেন সিদ্ধান্ত নিলেন। আগন্তুক তার মালপত্র জোগাড় করল- ব্রাউন পেপারে মোড়া একটা শার্ট ও একটা রুমাল- এবং শীঘ্রিই যাত্রা করল কোচ।

    বড় রাস্তায় পড়ল কোচ, তোরণ শোভিত নিচু পথ এটা। ‘ভয়ঙ্কর জায়গা,’ নতুন লোকটি মন্তব্য করল। ‘বিপজ্জনক- সেদিন— পাঁচটা বাচ্চা- মা- লম্বা মহিলা, স্যান্ডউইচ খাচ্ছিলেন- তোরণের কথা ভুলে গেছিলেন- বাড়ি–খসে পড়ল- বাচ্চারা চেয়ে দেখে- মায়ের মাথা নেই- হাতে স্যান্ডউইচ- খাওয়ার মুখ নেই— পরিবারের মাথা বিচ্ছিন্ন- মারাত্মক, মারাত্মক!’

    ‘তাই তো বলি,’ বললেন মি. পিকউইক, ‘মানুষের জীবন কত বিচিত্রভাবেই না বাঁক নেয়।’

    ‘আপনি কবি নাকি, স্যার?’

    ‘আমার বন্ধু স্নডগ্রাস কবি,’ বললেন মি. পিকউইক।

    ‘আমিও,’ বলল আগন্তুক। ‘মহাকাব্য- দশ হাজার লাইন- যুদ্ধের সময় লেখা- ঠুস করে গুলি ফোটাও, পটাং করে বীণার তার ছেঁড়ো।’

    ‘আপনি ওই মহান জায়গায় উপস্থিত ছিলেন, স্যার?’

    ‘উপস্থিত! আমার তো তাই ধারণা! বন্দুক ফোটালাম- মাথায় ঘুরছে আইডিয়া- দৌড়ে গেলাম মদের দোকানে- লিখে ফেললাম- ফিরে এলাম আবার- গুড়ুম– আরেকটা আইডিয়া- ফের মদের দোকান- কলম আর কালি- আবার ফিরলাম- কচুকাটা–দারুণ সময়, স্যার। খেলোয়াড় নাকি, স্যার?’ মি. উইঙ্কলের ওপর চোখ।

    ‘তা বলতে পারেন,’ বললেন মি. উইঙ্কল।

    ‘চমৎকার পেশা, স্যার। কুকুর টুকুর?’

    ‘এ মুহূর্তে নেই।’

    ‘আহ! কুকুর পালা দরকার- দারুণ জানোয়ার- বুদ্ধিমান জীব- আমারও ছিল একসময়- শিকারে বেরোলাম একদিন- ঢুকলাম মাঠে- মারলাম শিস থামল কুকুর- আবার শিস- পন্টো আসে না- পন্টো! পন্টো! নড়ে না- একটা নোটিসের দিকে একদৃষ্টে চেয়ে— তাকালাম- নোটিসে বলছে, ‘মাঠে কুকুর ঢুকলে গুলি করা হবে।’ কিছুতেই ঢুকবে না- খাসা কুকুর- ভীষণ।’

    ‘অদ্ভুত!’ বলে উঠলেন মি. পিকউইক। ‘নোট নিতে পারি?’

    ‘আলবত, স্যার, আলবত। শয়ে শয়ে গল্প আছে জানোয়ারটাকে নিয়ে। দারুণ মেয়ে, স্যার,’ শেষের অংশটুকু মি. টাপম্যানের প্রতি, রাস্তার ধারে একটি মেয়ের দিকে মুগ্ধ নয়নে চেয়ে ছিলেন তিনি।

    ‘খুবই!’ বললেন মি. টাপম্যান।

    ‘ইংরেজ মেয়েরা স্প্যানিশদের মত সুন্দরী হয় না। অনেককে চিনতাম- ডন বলেরো ফিজগিগ- স্প্যানিশ জমিদার- একমাত্র মেয়ে- ডোনা ক্রিস্টিনা- পাগলের মত ভালবাসত আমাকে- অসাধারণ মেয়ে- বাপ খেপে আগুন- জমিদারের মেয়ে- সুদর্শন ইংরেজ যুবক- হতাশা- ডোনা ক্রিস্টিনার পেটে বিষ- মৃত্যু, স্যার, মৃত্যু।’

    ‘আর তার বাবা, স্যার? কবি মি. স্নডগ্রাসের প্রশ্ন।

    ‘মন ভেঙে গেল,’ জবাব দিল আগন্তুক। ‘হঠাৎ উধাও- সবখানে তল্লাশী- বৃথা- পাবলিক ফাউন্টেন হঠাৎ অকেজো- ক’সপ্তাহ পার- পরিষ্কার- মেইন পাইপে মাথা দিয়ে ডন বলেরোর লাশ- ডান পায়ের বুটে দোষ স্বীকারপত্র- বের করা হলো- ঝর্না ফের চালু।’

    ‘রোমান্টিক ঘটনাটা লিখতে পারি?’ বললেন মি. স্নডগ্রাস। চোখ মুছলেন।

    ‘আলবত, স্যার, আলবত। চাইলে এমনি আরও পঞ্চাশটা শোনাতে পারি- বিচিত্র জীবন- আমার- ইন্টারেস্টিং।

    আগন্তুক তার এ ধরনের নানা গল্প শোনাল সারাটা রাস্তা, রচেস্টার পৌঁছতে পৌঁছতে তার অভিযানের কাহিনীতে ভরে গেল মি. পিকউইক ও মি. স্নডগ্রাসের নোটবই।

    হাই স্ট্রীটের বুল ইনে থামলেন ওঁরা।

    ‘আপনি এখানে উঠছেন?’ শুধালেন মি. উইঙ্কল।

    ‘আমি না- কিন্তু আপনারা উঠুন- ভাল বাড়ি- তোফা বিছানা।

    মি. পিকউইক অনুসারীদের সঙ্গে ফিসফিসিয়ে আলোচনা সেরে তারপর বললেন, ‘আজ সকালে আপনি আমাদের মস্ত উপকার করেছেন, স্যার। ডিনারের আমন্ত্রণ রক্ষা করে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দেবেন কি?’

    ‘আনন্দের কথা— যে কোন কিছু হলেই চলবে- তবে সেদ্ধ মুরগি আর মাশরুম হলে তো কথাই নেই- দারুণ! কখন?’

    ‘এখন তো প্রায় তিনটে,’ ঘড়ি দেখে বললেন মি. পিকউইক। পাঁচটা হলে কেমন হয়?’

    ‘দারুণ,’ বলল আগন্তুক। ‘নাম জিঙ্গল- এখন আসি তবে- ভাল থাকুন।’ হ্যাট তুলল সে, মাথার একপাশে কায়দা করে ওটাকে বসিয়ে হাই স্ট্রীট ধরে পা চালাল।

    ‘মি. জিঙ্গল বহু দেশ ঘুরেছেন,’ বললেন মি. পিকউইক।

    ‘তাঁর কাব্য পড়তে পারলে বেশ হত,’ বললেন মি. স্নডগ্রাস।

    ‘আহা, কুকুরটা যদি দেখতে পেতাম,’ মি. উইঙ্কলের মন্তব্য।

    মি. টাপম্যান কিছু বললেন না, কিন্তু ডোনা ক্রিস্টিনার কথা ভেবে তাঁর দু’চোখ ভরে উঠেছে জলে।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স
    Next Article এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    Related Articles

    চার্লস ডিকেন্স

    ডেভিড কপারফিল্ড – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    নিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    অলিভার টুইস্ট – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }