Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য পিকউইক পেপার্স – চার্লস ডিকেন্স

    চার্লস ডিকেন্স এক পাতা গল্প153 Mins Read0
    ⤶ ⤷

    দ্য পিকউইক পেপার্স – ১৩

    তেরো

    পরদিন সকাল হলে পর, বড়দিনের আনন্দের কথা ভেবে পুলক অনুভব করতে পারলেন মি. পিকউইক- মি. ওয়ার্ডল, মি. টাপম্যান, মি. উইঙ্কল ও মি. স্নডগ্রাসকে আন্তরিক অভ্যর্থনা জানাতেও কুণ্ঠিত হলেন না। নাস্তার টেবিলে অভিযানের বয়ান দিলেন ভদ্রলোক, বললেন বদমাশ জিঙ্গলটা তাঁকে ও স্যামকে বোকা বানিয়ে কী মজাটাই না পেয়েছে।

    একটা চিঠি হাতে স্যাম এল এসময়ে। ‘এ কার চিঠি,’ খাম খুলে বললে পিকউইক। ‘হায় খোদা! একি? এ কেমন তরো তামাশা! এ- এ হতেই পারে না!

    ‘কি ব্যাপার?’ সমস্বরে বন্ধুদের প্রশ্ন।

    জবাব না দিয়ে চিঠিটা মি. টাপম্যানের দিকে ঠেলে দিলেন ভদ্রলোক, তারপর হতভম্ব মুখ নিয়ে চেয়ারে গা এলিয়ে দিলেন। কাঁপা কাঁপা স্বরে চিঠিটা পাঠ করলেন মি. টাপম্যান :-

    ফ্রিম্যানস কোর্ট, কর্নহিল, ২৮ আগস্ট, ১৮২৭।
    বারডেল বনাম পিকউইক

    স্যার,

    আপনাকে এই মর্মে জানানো যাচ্ছে যে, মিসেস মার্থা বারডেল আপনার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে অভিযোগ এনেছেন। বাদিনী ক্ষতিপূরণ বাবদ পনেরোশো পাউন্ড দাবি করেছেন। কোর্ট অভ কমন প্লীজ আপনার নামে রিট ইস্যু করা হয়েছে। ডাক মারফত লন্ডনে আপনার আইন উপদেষ্টার নাম জানাতে সনির্বন্ধ অনুরোধ করা যাচ্ছে।

    আপনার বিশ্বস্ত,
    ডডসন ও ফগ।

    মি. স্যামুয়েল পিকউইক।

    পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে অবশেষে মি. পিকউইকের ওপর দৃষ্টিনিবদ্ধ করলেন বন্ধুরা। কথা বলতে যেন ভয় পাচ্ছেন সবাই। শেষ পর্যন্ত নিস্তব্ধতা ভাঙতে হলো আসামীকেই।

    ‘ষড়যন্ত্র,’ বললেন তিনি, ‘লোভী উকিল দুটোর কারসাজি! মিসেস বারডেল কখনও এমন করতে পারেন না- তিনি এমন মানুষই নন! এটা পয়সা বের করার একটা জঘন্য ফন্দি।’

    ‘তাই যেন হয়,’ গলা খাঁকরে বললেন মি. ওয়ার্ডল 1

    ‘কেউ কোনদিন ওই মহিলার প্রতি আমাকে দুর্বলতা প্রকাশ করতে দেখেছে?’ বলে চলেছেন মি. পিকউইক নিদারুণ উদ্দীপনার সঙ্গে। ‘তার সঙ্গে প্রয়োজন ছাড়া কখনও কোন কথা বলতে শুনেছে? বলুক না আমার বন্ধুরা… তারা কেউ আমাকে ওই মহিলার সঙ্গে কখনও দেখেছে?’

    ‘শুধু একবার,’ বললেন মি. টাপম্যান।

    মুখের রং বদলে গেছে মি. পিকউইকের।

    ‘সন্দেহজনক তেমন কোন ব্যাপার নয়, আশা করি?’ বললেন মি. ওয়ার্ডল।

    নেতার দিকে নিরীহ চোখে তাকালেন মি. টাপম্যান। ‘না, তেমন কিছু না। কিন্তু কিভাবে ঘটল জানি না, মহিলাকে ওর বাহুডোরে দেখেছি।’

    ‘রক্ষে করো!’ চেঁচিয়ে উঠলেন মি. পিকউইক, স্মৃতিটা মনে পড়ে যেতে। ‘ওহ, কী বিশ্রী ব্যাপার! কিন্তু তোমার দোষ নেই। যে কারও অবশ্য তাইই মনে হবে!’

    ‘আমাদের বন্ধু মহিলাকে সান্ত্বনা দিচ্ছিলেন,’ বললেন মি. উইঙ্কল।

    ‘হ্যাঁ,’ স্বীকার করলেন মি. পিকউইক। ‘তাই করছিলাম।’

    ‘ঘটনাটা সন্দেহজনক না হলেও,’ বললেন মি. ওয়ার্ডল, ‘দৃশ্যটা কেমন যেন অদ্ভুত, তাই না, পিকউইক?’

    ‘আমি ব্যাপারটা বুঝিয়ে বলব,’ বললেন মি. পিকউইক। ‘ওই ডডসন আর ফগের সঙ্গে দেখা করব। কাল লন্ডনে যাচ্ছি আমি।

    .

    ফ্রিম্যানস কোর্ট, কর্নহিলের একটা ছোট্ট বাড়ির একতলায় মেসার্স ডডসন অ্যান্ড ফগের চার কেরানী বসে আছে। গুমোট ধরনের নোংরা ঘরটায় আসবাব বলতে কটা কাঠের চেয়ার, অল্প কিছু বই-পত্র, কানের পোকা বের করা একটা দেয়াল ঘড়ি, একটা ছাতা রাখার স্ট্যান্ড ও কটা তাকে কিছু ময়লা কাগজের বান্ডিল।

    কামরার কাঁচের দরজায় মি. পিকউইক ও স্যাম ওয়েলার টোকা দিলেন।

    ‘কি, ভেতরে আসা যায় না?’ খেঁকিয়ে উঠল কোঁকড়া চুলো, ভোঁতামুখো এক কেরানী। কুতকুতে একজোড়া চোখ লোকটার, শার্টের কলারটা জীবনে কোনদিন মনে হয় সাবানের নাম শোনেনি।

    ‘মি. ডডসন আর মি. ফগ কি আছেন নাকি, স্যার?’ মি. পিকউইকের প্রশ্ন।

    ‘মি. ডডসন নেই আর মি. ফগ কাজে ব্যস্ত,’ বলল কেরানী।

    ‘মি. ডডসন কখন ফিরবেন?’

    ‘জানি না।’

    ‘মি. ফগের কাজ সারতে কি অনেক দেরি হবে?’

    ‘বলতে পারি না।’

    লোকটা গভীর মনোযোগে কি একটা লিখতে শুরু করতে আরেকজন কেরানী হেসে উঠল।

    ‘আমি বরং অপেক্ষা করি,’ বলে বসে পড়লেন মি. পিকউইক

    এসময় হঠাৎ বেল বেজে উঠতে একজন কেরানীর যেতে হলো মি. ফগের অফিসে। সে ফিরে এসে জানাল মি. ফগ সময় দিতে রাজি হয়েছেন।

    ওপরে গেলেন মি. পিকউইক। ‘বসুন, স্যার,’ বললেন মি. ফগ। ‘আমার পার্টনার এখুনি এসে পড়বেন, তারপর আলাপটা সেরে নেয়া যাবে।’

    ক’মিনিট নীরবতার পর মি. ডডসন এসে পৌঁছলেন এবং আলোচনা হলো শুরু।

    ‘আহ, আপনি তারমানে বিবাদী, স্যার, বারডেল বনাম পিকউইকের কেসে?’ বললেন ডডসন।

    ‘ঠিক ধরেছেন, স্যার, এবং আমি এসেছি আপনাদের চিঠি পেয়ে কিরকম অবাক হয়েছি জানাতে আর আমার বিরুদ্ধে কি অভিযোগ আপনাদের জানতে,’ গড়গড় করে বলে গেলেন ভদ্রলোক।

    ‘অভিযোগের কথা জানতে নিজের বিবেককে প্রশ্ন করুন, স্যার। আমরা, স্যার, আমাদের মক্কেলের কথায় পুরোপুরি পরিচালিত হয়েছি। ওঁর স্টেটমেন্ট সত্যিও হতে পারে, মিথ্যেও হতে পারে। কিন্তু একথা বলতে পারি, স্যার, আপনার বিরুদ্ধে চিঠি পাঠানোর জোরাল যুক্তি আছে আমাদের। আপনি, স্যার, দুর্ভাগ্যের স্বীকার হতে পারেন কিংবা হয়তো অতি চালাক; কিন্তু জুরিম্যান হিসেবে ডাকা হলে আমি যে কোন একটা রায় দিতাম।

    ‘তা হলে বলি, স্যার,’ বললেন মি. পিকউইক, ‘আপনি নিঃসন্দেহ থাকতে পারেন এক্ষেত্রে আমি একজন হতভাগ্য, নির্দোষ মানুষ।’

    ‘খুব ভাল কথা,’ বললেন ডডসন। ‘কিন্তু এই যে, এটা হচ্ছে রিট। এই যে এন্ট্রি, ‘মার্থা বারডেল, বিধবা মহিলা, বনাম স্যামুয়েল পিকউইক। ক্ষতিপূরণ ১৫০০ পাউন্ড। বাদীর পক্ষে ডডসন অ্যান্ড ফগ, আগস্ট ২৮, ১৮২৭। ‘

    ‘আপনারা কি কেস চালিয়ে যাবেন ঠিক করেছেন?’ প্রশ্ন করলেন মি. পিকউইক।

    ‘অবশ্যই,’ জানালেন ডডসন।

    ‘আর ক্ষতিপূরণও পনেরোশো পাউন্ড?’

    ‘আমাদের মক্কেলকে রাজি করাতে পারলে এর তিনগুণ হত অঙ্কটা,’ বললেন ডডসন। ‘আপনি যেহেতু কোন সমঝোতায় আসতে চাইছেন না রিটের একটা কপি নিয়ে যান।’

    ‘বেশ, তাই সই,’ চ্যালেঞ্জের সুর মি. পিকউইকের কণ্ঠে। উঠে পড়েছেন তিনি। ‘শিগগিরই আমার উকিলের জবাব পাবেন। এবং যাওয়ার আগে বলে যেতে চাই,’ ক্ষুব্ধ শোনাল তাঁর গলা, ‘একটা জঘন্য ব্যাপার নিয়ে ঘোঁট পাকিয়েছেন আপনারা…’

    ‘দাঁড়ান, স্যার, দাঁড়ান!’ পরম বিনয়ে বললেন ডডসন। ‘মি. জ্যাকসন, মি. উইকস!’

    ‘স্যার,’ দুই কেরানী দরজায় উপস্থিত।

    ‘এই ভদ্রলোক কি বলেন শুধু শুনে গেলেই হবে। বলে যান, স্যার। আপনি বলছিলেন একটা জঘন্য ব্যাপার নিয়ে নাকি ঘোঁট পাকিয়েছি আমরা, তাই না?’

    ‘আমি বলছিলাম,’ চরম ক্রোধে বললেন মি. পিকউইক, ‘এহেন কুৎসিত অভিযোগের কথা আমি আমার এত বছরের জীবনে শুনিনি। আবার বলছি কথাটা।’

    ‘আমাদের জোচ্চোর বলতে চান?’ কথা যুগিয়ে দিলেন ডডসন।

    ‘নিশ্চয়ই,’ বললেন মি. পিকউইক, ‘আপনারা তো জোচ্চোরই!’

    ‘ভেরি গুড,’ বললেন ডডসন। ‘আপনারা শুনলেন তো? চালিয়ে যান, স্যার, চালিয়ে যান। মন চাইলে আমাদের চোর বলুন; চাই কি মারধরও করতে পারেন।

    মি. পিকউইকের মুঠোর সামনে লোভ দেখানোর ভঙ্গিতে মুখটা এগিয়ে আনলেন ডডসন। বলাবাহুল্য, স্যাম উচ্চকণ্ঠের বাদানুবাদ শুনে উঠে না এলে একটা লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলতেন মি. পিকউইক। মনিবের বাহু চেপে ধরল ও।

    ‘চলে আসুন, স্যার,’ বলল স্যাম। আমরা ঝগড়া-মারামারি করার অবস্থায় নেই, স্যার। হাতি কাদায় পড়লে মশাও লাথি মারে জানেনই তো, স্যার।’

    টানতে টানতে মনিবকে নিয়ে রাস্তায় নেমে এল স্যাম।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স
    Next Article এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    Related Articles

    চার্লস ডিকেন্স

    ডেভিড কপারফিল্ড – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    নিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    অলিভার টুইস্ট – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }