Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য পিকউইক পেপার্স – চার্লস ডিকেন্স

    চার্লস ডিকেন্স এক পাতা গল্প153 Mins Read0
    ⤶ ⤷

    দ্য পিকউইক পেপার্স – ১৮

    আঠারো

    ‘আপনি কি সত্যিই টাকাটা দেবেন না ঠিক করেছেন?’ পরদিন সকালে মি. পিকউইকের কামরায় প্রশ্ন করলেন মি. পার্কার।

    ‘হাফ পেনিও না,’ দৃঢ় কণ্ঠে বললেন মি. পিকউইক। ‘বন্ধুরা বোঝাতে অনেক চেষ্টা করেছে, রাজি হইনি। ডডসন আর ফগ যা খুশি করতে পারে।… যাকগে, গ্রেপ্তারী পরোয়ানা বের করতে ওদের কতদিন লাগবে আপনার ধারণা?’

    ‘মাস দুয়েক।’

    ‘ভেরি গুড,’ বললেন মি. পিকউইক। ‘ততদিন পর্যন্ত এ নিয়ে আর ভাবতে চাই না আমি। এখন কথা হচ্ছে,’ বলে চারদিকে খুশির মূড়ে চাইলেন ভদ্রলোক, ‘আমরা এবার কোথায় যাচ্ছি?’

    বন্ধুরা তাঁর বীরোচিত মনোভাব দেখে লা জবাব, ফলে বৃথাই অপেক্ষা করলেন মি. পিকউইক। ‘বেশ,’ বললেন তিনি, ‘আমার ওপর ছেড়ে দিলে আমি বলব বাথের কথা। আমরা কেউই বোধহয় আগে ওখানে যাইনি।’

    সর্বসম্মতিক্রমে গৃহীত হলো ‘প্রস্তাব। স্যামকে তখুনি পাঠানো হলো ওয়াইট হর্স ইনে, পরদিন সকাল সাড়ে সাতটার কোচে পাঁচটা আসন সংরক্ষণের জন্যে।

    যাত্রার জন্যে দিনটি তেমন সুখপ্রদ নয়। বৃষ্টি পড়ছে, গুমোট কাটছে না তবুও। মিনিট বিশেক আগে পৌঁছে, পিকউইকবাহিনী ট্রাভেলার্স রূমে আশ্রয় নিতে গেলেন।

    ওয়াইট হর্স ইনের ট্রাভেলার্স রুমটির নানা ভাগ একটি অংশ আজ সকালে দখলে রেখেছেন কঠোর চাহনির এক শ্মশ্রুমণ্ডিত মধ্যবয়সী ভদ্রলোক। মাথায় চকচকে টাক তাঁর, অল্প ক’গাছি চুল দেখা যাচ্ছে কেবল দু’পাশে ও পেছনটায়। মি. পিকউইককে ঢুকতে দেখে কড়া চোখে নাস্তার প্লেট থেকে মুখ তুলে চাইলেন তিনি। তাঁর ভাবসাব দেখে মনে হচ্ছে কেউ তাঁকে ঠকাবে বলে সন্দেহ করছেন।

    ‘ওয়েটার,’ বললেন দেড়েল, ‘আরও কটা টোস্ট আনো দেখি।’

    ‘জ্বী, স্যার।’

    ‘মাখন টোস্ট,’ আগুন ঝরালেন ভদ্রলোক।

    ‘এখুনি আনছি, স্যার।’

    ভদ্রলোক আগুনের কাছে গিয়ে বুটের দিকে চেয়ে চিন্তামগ্ন হলেন।

    ‘বাথের কোথায় থামে কোচটা কে জানে,’ মি. উইঙ্কলকে অনুচ্চ স্বরে বললেন মি. পিকউইক।

    ‘হুম, কি বললেন? বাথে যাচ্ছেন নাকি আপনি?’ অচেনা লোকটির প্রশ্ন।

    ‘যাচ্ছি, স্যার,’ বললেন মি. পিকউইক।

    ‘আর ওরা?’

    ‘ওঁরাও যাচ্ছেন।’

    ‘ভেতরে না,’ কঠোর কণ্ঠে বলে উঠল লোকটি। ‘সবার জায়গা হবে না। আমি দুটো সীট নিয়েছি। ওরা ঠাসাঠাসি করতে চাইলে আমি অন্য কোচ তো নেবই ওদের বিরুদ্ধে মামলাও ঠুকব।’

    ‘ভেতরে মাত্র দুটো সীট নিয়েছি আমরা,’ বললেন মি. পিকউইক

    ‘শুনে খুশি হলাম,’ বললেন ভদ্রলোক। ‘এই যে আমার কার্ড। আপনাদের নাম জানতে পারি?’

    পরিচয় পর্বটা বন্ধুত্বপূর্ণ হলো এবং জানা গেল ভদ্রলোকের নাম ডাউলার; বাথে বেড়াতে যাচ্ছেন; আগে আর্মিতে ছিলেন; এখন ব্যবসা করছেন; এবং কোচে দ্বিতীয় আসনটি নেয়া হয়েছে মিসেস ডাউলারের জন্যে।

    ইতোমধ্যে কোচ এসে গেল। পিকউইকবাহিনী ও মি. ডাউলার সস্ত্রীক বাথের ওয়াইট হার্ট হোটেলে এসে পৌছলেন। বলে নেয়া দরকার, মিসেস ডাউলার একজন আধুনিকা, রূপসী মহিলা।

    মি. পিকউইক দু’মাস যেহেতু বাথে বাস করতে চান, তাঁর ইচ্ছে নিজেদের জন্যে প্রাইভেট লজিঙের ব্যবস্থা করবেন। রয়্যাল ক্রিসেন্টে একটি বাড়ির ওপর তলাটা ভাড়া নিলেন তাঁরা। তাঁদের প্রয়োজনের তুলনায় ওটা বড় বলে মি. ডাউলার প্রস্তাব করলেন, তিনি একটি বেডরূম ও একটি সিটিংরূম নেবেন। সানন্দে সায় জানালেন পিকউইকবাহিনীর সভ্যরা।

    মিনারেল ওয়াটারের জন্যে বাথ বিখ্যাত। পৌঁছেই মনের সুখে পানি পান করতে লাগলেন মি. পিকউইক ও তাঁর বন্ধুরা। এভাবে কেটে গেল সেদিনটি।

    একদিন পরের কথা। মি. পিকউইক একাকী জেগে রয়েছেন, নোট লিখছেন। বন্ধুরা যে যার মত বিছানা নিয়েছেন। দরজায় মৃদু টোকার শব্দ।

    ‘একটু বিরক্ত করতে এলাম, স্যার,’ বললেন ল্যান্ডলেডি মিসেস ক্র্যাডক। ‘কিছু লাগবে-টাগবে?’

    ‘না, ধন্যবাদ।’

    ‘তাহলে এবার শুতে যেতে পারি,’ বললেন ভদ্রমহিলা। ‘মিসেস ডাউলার মহিলাদের কোন্ একটা সভায় গেছেন। মি. ডাউলার তাঁর জন্যে অপেক্ষা করবেন। আমি যাই, স্যার।’

    ‘বেশ,’ বললেন মি. পিকউইক

    আধ ঘণ্টার মধ্যে নোট নেয়া শেষ হলো তাঁর। এবার মোম নিভিয়ে, ওপরে বিছানায় গেলেন। মি. ডাউলারের দরজায় থেমে, নক করে শুভরাত্রি জানালেন।

    ‘ও,’ বললেন মি. ডাউলার, ‘ঘুমোতে যাচ্ছেন? আমারও চোখ লেগে আসছে কিন্তু কি করব বলুন। ঝড় হবে মনে হচ্ছে, তাই না?’

    সায় জানালেন মি. পিকউইক, বিদায় নিলেন।

    স্ত্রীর জন্যে আগুনের পাশে বসে রইলেন অনুগত স্বামী মি. ডাউলার। অপেক্ষার প্রহর বড় যন্ত্রণাদায়ক। সভার মহিলাদের ওপর মনে মনে রেগে উঠলেন ভদ্রলোক। তাঁকে ঘুমোতে দিচ্ছে না কি রকম অমানুষ! চেয়ারে বসে ঢুলতে ঢুলতে এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন বিছানায় শুয়ে শুয়ে তিনি চিন্তা-ভাবনা করবেন–না, না, ঘুমোবেন না।

    ‘আমার তো আবার কুম্ভকর্ণের ঘুম, শোয়ার পর মনে মনে বললেন তিনি আমাকে যে করে হোক জেগে থাকতে হবে। নইলে টোকার শব্দ পাব না।’ পরমুহূর্তে ঘুমে তলিয়ে গেলেন ভদ্রলোক।

    তিনটের ঘণ্টা পড়তে, মিসেস ডাউলারের সেডান চেয়ার* হাজির হলো। বাহকদের একজন বেঁটে, মোটা ও অন্যজন লম্বা, লিকলিকে। পালকি নামিয়ে হাঁফ ছেড়ে বাঁচল তারা, বাইরের দরজায় জোরে নক করল।

    [সেডান চেয়ার: পালকি ধরনের বাহন।]

    কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও কোন সাড়া মিলল না।

    পালকির ভেতর অস্থির হয়ে উঠলেন মিসেস ডাউলার। ফের খবর দিতে বললেন। ‘আরও দু’তিনবার নক করো, প্লীজ।’

    বাঁটকু দুমাদুম কিল-ঘুসি চালাল। ওদিকে লম্বু, রাস্তা থেকে আলো দেখা যায় কিনা দেখতে, জানালার দিকে মুখ তুলে চাইল।

    কেউ এল না। চারদিক অন্ধকার, সুনসান।

    আবারও তাড়া লাগালেন মিসেস ডাউলার, খানিকটা ভয় পেয়ে গেছেন।

    দরজার ওপর হামলে পড়ল পালকি বাহকরা।

    শেষ পর্যন্ত ঘুম ভাঙল মি. উইঙ্কলের এবং তাঁর ধারণা হলো কেউ হয়তো দরজা ধাক্কাচ্ছে। নিশ্চিত হওয়ার জন্যে, কান পেতে আরও দশ মিনিট বিছানায় বসে রইলেন তিনি। গুনে গুনে তেত্রিশবার কিল পড়ার শব্দ শুনে, এক লাফে বিছানা ছাড়লেন ভদ্রলোক, পায়ে চটি গলিয়ে ড্রেসিং গাউন চড়ালেন গায়ে। তারপর মোমবাতি জ্বেলে তরতর করে নেমে এলেন সিঁড়ি ভেঙে।

    ‘কে যেন আসছে, ম্যাডাম,’ বলল বেঁটে। ‘হুঁশ হয়েছে শেষ পর্যন্ত।’

    ‘ওর পেছনে সূচের খোঁচা দিতে পারলে বেশ হত,’ লম্বা বিড়বিড় করে আওড়াল।

    ‘কে ওখানে?’ শিকল খুলে শুধালেন মি. উইঙ্কল।

    ‘এত কথা কিসের, গর্দভ, লম্বু তাঁকে চাকর-বাকর ভেবে ধমক ছাড়ল। ‘আগে দরজাটা খোলো।

    মি. উইঙ্কল দড়াম করে দরজাটা খুলে, বাইরে পা রাখলেন। মোমবাতি মাথার ওপর তুলে আগ্রহী চোখে চাইলেন তিনি। ঠিক সে মুহূর্তে দমকা এক চোট বাতাস ধেয়ে এল। মোমবাতি গেল নিভে এবং মি. উইঙ্কলের পেছনে দরজাটা সশব্দে হয়ে গেল বন্ধ।

    ‘বিপদে পড়ে গেলেন আপনি,’ বলল বেঁটে লোকটি।

    পালকিতে এক মহিলাকে দেখতে পেলেন ভদ্রলোক। পাঁই করে ঘুরে দাঁড়িয়ে দরজায় করাঘাত করতে লাগলেন। ঠাণ্ডায় হি হি করে কাঁপছেন তিনি, দরজায় বাড়ি দিতে যতবারই হাত তোলেন বেয়াড়া ভঙ্গিতে বাতাসে উড়ে যায় তাঁর ড্রেসিং গাউন। সে এক বিতিকিচ্ছিরি অবস্থা!

    সুবিখ্যাত রয়্যাল ক্রিসেন্ট রাস্তাটিতে তখন ক্রমেই নিকটবর্তী হচ্ছে বেশ কিছু মহিলা। তাদের সঙ্গে পুরুষমানুষও রয়েছে।

    ‘মহিলারা এসে পড়ল!’ কাতরধ্বনি বেরোল মি. উইঙ্কলের গলা চিরে।. ‘শিগির একটা কিছু দিয়ে ঢেকে দাও আমাকে! দোহাই লাগে, আমার সামনে এসে আড়াল করে দাঁড়াও!’

    কিন্তু কে শোনে কার কথা। পালকি বাহকরা তাঁর দুরবস্থা দেখে হেসেই খুন। মি. উইঙ্কল মরিয়ার মতন শেষবার দরজায় কিল মেরে, ছুঁড়ে ফেলে দিলেন নেভা মোমবাতিটা এবং এক লাফে গিয়ে চড়লেন মিসেস ডাউলারের সেডান চেয়ারে।

    ওদিকে মিসেস ক্র্যাডক চেঁচামেচি শুনে, মিসেস ডাউলারের জন্যে নেমে এসেছেন নিচে। বৈঠকখানার জানালা খুলতে মি. উইঙ্কলকে পালকিতে লাফিয়ে উঠতে দেখলেন। এ দৃশ্য দেখামাত্র আর্তচিৎকার করে মি. ডাউলারকে ডাকাডাকি করতে লাগলেন ভদ্রমহিলা, কারণ তাঁর স্ত্রী তো পরপুরুষের হাত ধরে পালকি চেপে পালাচ্ছেন!

    তিড়িং করে লাফ মারলেন মি. ডাউলার বিছানা ছেড়ে, তারপর ছুট। নিচের জানালায় তখন তাঁর সঙ্গে মি. পিকউইকও যোগ দিয়েছেন। দু’জনের চোখেই সবার আগে যেটা ধরা পড়ল সেটা হচ্ছে মি. উইঙ্কল পালকিতে চড়াও হয়েছেন।

    ‘এই কে আছ,’ ক্রুদ্ধ গর্জন ছাড়লেন মি. ডাউলার। ‘জাপটে ধরো ওকে- পেড়ে ফেলো- আমি আসছি- ওর গলা কাটব আমি- একটা ছুরি দিন তো- এক পোঁচে কল্লা নামিয়ে দেব, মিসেস ক্র্যাডক- সত্যি বলছি!’ তারস্বরে চিৎকাররতা ল্যান্ডলেডি ও মি. পিকউইককে পেছনে ফেলে, খেপাটে স্বামীটি একটা ছোট সাপার নাইফ ছোঁ মেরে তুলে নিয়ে ধেয়ে গেলেন রাস্তায়।

    কিন্তু তাঁর জন্যে অপেক্ষা করলে তো মি. উইঙ্কল। মি. ডাউলারের ‘হুমকি কানে যেতে না যেতেই লাফ মেরে পালকি থেকে নেমে রাস্তার ওদিকে ছুট দিয়েছেন তিনি. মি. ডাউলার ধাওয়া দিলেন তাঁকে। আগে আগে পাঁই পাঁই ছুটছেন ভদ্রলোক। মোড় ঘুরে দ্বিতীয়বার ফিরে যখন এলেন বাড়ির দরজা তখন খোলা। বাতাসের মত ভেতরে ঢুকে, ডাউলারের মুখের ওপর দরজা লাগিয়ে, দুদ্দাড় নিজের ঘরে গিয়ে উঠলেন। দরজায় ছিটকিনি দিয়েও নিশ্চিন্ত হলেন না মি. উইঙ্কল, সমস্ত আসবাব দরজার গায়ে ঠেস দিয়ে রাখলেন। আর সাত সকালে চম্পট দেয়ার জন্যে তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে নিলেন।

    ডাউলার তাঁর কি-হোল দিয়ে নানা হুমকি-ধামকি দিয়ে শেষমেশ ক্ষান্ত হলেন। শাসিয়ে গেলেন কাল মি. উইঙ্কলের গলা নামাবেন। একটু পর সবাই যে যার বিছানায় চলে গেলে শান্ত হয়ে এল পরিবেশ।

    পরদিন সকালে মি. পিকউইক গত দিনের চাইতে খানিকটা আগে নিচে গিয়ে বেল বাজালেন।

    ‘স্যাম,’ সে এলে বললেন ভদ্রলোক, ‘গত রাতে একটা বিশ্রী ঘটনা ঘটে গেছে। তার ফলে উইঙ্কল এখন ভয় পাচ্ছে মি. ডাউলার তাকে খুন করবেন।’

    ‘শুনেছি, স্যার,’ জানাল স্যাম।

    ‘সেই ভয়ে,’ বললেন মি. পিকউইক, ‘উইঙ্কল পালিয়েছে। আমাকে কিছু জানিয়েও যায়নি।

    তাঁর উচিত ছিল এখানে থেকে প্রয়োজনে লড়াই করা, স্যার,’ অবজ্ঞা ভরে বলল স্যাম। ‘ওই ডাউলার লোকটাকে কব্জা করা মোটেই কঠিন কোন কাজ নয়।’

    ‘তোমাকে, স্যাম, উইঙ্কলকে খুঁজে আনতে হবে।

    ‘নিশ্চয়ই, স্যার।’ স্যাম তখুনি বেরিয়ে পড়ল। দু’ঘণ্টা পর ফিরে এসে খবর জানাল, মি. উইঙ্কলের মত দেখতে এক লোককে নাকি সেদিন সকালে ব্রিস্টলের কোচে চাপতে দেখা গেছে।

    ‘স্যাম’ ওর একটা হাত ধরে বললেন মি. পিকউইক। ‘ওকে তোমার ফলো করতে হবে। ওকে দেখামাত্র চিঠি দেবে আমাকে। পালাতে চেষ্টা করলে মাথায় বাড়ি দিয়ো কিংবা বন্দী কোরো। আমার পূর্ণ সম্মতি রইল।’

    ‘আমি খুব সতর্ক থাকব, স্যার।’

    ‘ওকে বলে দিয়ো, তোমার সঙ্গে না আসলে আমি নিজে গিয়ে ওকে ধরে আনব।

    ‘বলব, স্যার।’

    মি. পিকউইক তাঁর বিশ্বস্ত কাজের লোকটির হাতে কিছু টাকা গুঁজে দিয়ে, তখুনি পলাতকের সন্ধানে ব্রিস্টল রওনা হতে বললেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স
    Next Article এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    Related Articles

    চার্লস ডিকেন্স

    ডেভিড কপারফিল্ড – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    নিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    অলিভার টুইস্ট – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }