Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য পিকউইক পেপার্স – চার্লস ডিকেন্স

    চার্লস ডিকেন্স এক পাতা গল্প153 Mins Read0
    ⤶ ⤷

    দ্য পিকউইক পেপার্স – ১৯

    উনিশ

    হতভাগ্য ভদ্রলোকটি ব্রিস্টল গেছেন, কারণ অত সকালে আর কোন কোচ ছিল না। ফলে, যেটা পেয়েছেন সেটাতেই চেপে বসেছেন। দ্য বুশে রূম ভাড়া নিয়ে সকালটা শহর বেড়িয়ে কাটালেন। ডক, শিপিং, ক্যাথেড্রাল সব দেখে-টেখে শেষ পর্যন্ত অনুসন্ধানের জন্যে একটা দোকানে গেলেন।

    নয়া রং চড়ানো দোকানটা কোন ডাক্তারের হবে বলে ধারণা হলো তাঁর। তাকে থরে থরে ওষুধের শিশি সাজানো।

    সবুজ চশমা পরা হাঁড়িমুখো এক যুবক, ইয়াবড় এক বই হাতে এগিয়ে এল।

    ‘বিরক্ত করার জন্যে দুঃখিত, স্যার,’ বললেন মি. উইঙ্কল, ‘আমি একটা ঠিকানা জানতে…’

    অট্টহাসিতে ফেটে পড়ল গোমড়ামুখো যুবক। বইটা শূন্যে ছুঁড়ে দিয়ে কায়দা করে ফের ধরে ফেলল। কথা শোনো!’

    মি. ‘উইঙ্কল এই অদ্ভুত আচরণে ঘাবড়ে গিয়ে দরজার দিকে সভয়ে পা বাড়ালেন। পাগল নাকি রে বাবা!

    ‘আরে, চিনতে পারেননি আমাকে?’ বলে উঠল ডাক্তার। চশমা নামাতে বেরিয়ে পড়ল রবার্ট সয়্যার। ‘আসুন, আসুন,’ আমন্ত্রণ জানাল গাইজ হাসপাতালের রবার্ট সয়্যার ওরফে বব সয়্যার। পেছনের ঘরে মি. উইঙ্কলকে নিয়ে এল সে। অ্যারাবেলার ভাই বেঞ্জামিন অ্যালেন বসা এখানে, ম্যান্টলপিসে ফুটো করছে একটা গনগনে পোকার দিয়ে।

    ‘বাহ,’ বললেন মি. উইঙ্কল, ‘খাসা জায়গা বেছেছেন তো।’

    ‘এই আছে একরকম,’ বলল বব সয়্যার। ‘পাস করার পর বন্ধুরা টাকা-পয়সা দিল, পসার জমানোর জন্যে। তো কালো সুট আর চশমা পরে মূড নিয়ে বসে আছি আরকি।’

    ‘ব্যবসা তো বেশ ভালই ফেঁদেছেন,’ সপ্রশংস সুরে বললেন মি.

    ‘কোথায় আর-‘

    ‘কেন, অত যে শিশি-বোতল দেখলাম!’

    ‘সব ভুয়া,’ বলল বব সয়্যার। ‘ভিতরে খালি পানি।’

    ব্র্যান্ডি পরিবেশন করল বেঞ্জামিন, গল্প-গুজব চলছে এসময় ধূসর ইউনিফর্ম

    পরা এক ছোকরা এসে হাজির।

    ‘টম,’ বলল বব, ‘এসো। ওষুধ দিয়ে এসেছ তো ঠিক ঠাক মত?’

    ‘জ্বী, স্যার।’

    ‘বড় বাড়ির বাচ্চাটার জন্যে পাউডার? আর বুড়ো ভদ্রলোকের জন্যে বড়ি?’

    ‘জ্বী, স্যার।’

    ‘তবে যে বললেন সব ভুয়া,’ বললেন মি. উইঙ্কল, ‘কিছু ওষুধ তো ঠিকই বিক্রি হচ্ছে।

    ‘আরে ভাই, টম আসলে সব উল্টোপাল্টা বাড়িতে ওষুধ দিয়ে আসে,’ সামনে ঝুঁকে ষড়যন্ত্রের সুরে বলল বব। ‘বেল টিপে চাকরের হাতে পুরিয়া ধরিয়ে দেয়। সে গিয়ে ওটা দেয় মালিকের হাতে, ভদ্রলোক লেবেলে পড়েন: ‘বড়ি ও পাউডার রাতে নিতে হবে। ডাক্তার সয়্যা: প্রেসক্রিপশন সযত্নে তৈরিকৃত।’ ব্যস, আর পায় কে, বাড়ির সবাই জেনে যায় আমার নাম। পরদিন আবার টম যায় ও বাসায়; ‘মস্ত ভুল হয়ে গেছে- আসলে এত জায়গায় ওষুধ পাঠাতে হয় যে মনে রাখা দায়- মি. সয়্যার ক্ষমা চেয়েছেন।’ এরপর আর বিখ্যাত হওয়া ঠেকায় কে? ডাক্তারির এই হচ্ছে মোক্ষম চাল, বুঝলেন কিনা। এই করেই তো পসার জমায় লোকে…’

    ‘বেড়ে আইডিয়া ফেঁদেছেন তো,’ বললেন মি. উইঙ্কল।

    ‘ওহ, বেন আর আমি এমনি আরও এক ডজন বুদ্ধি বের করে ফেলেছি,’ খুশিয়াল কণ্ঠে বলল বব। ‘এক লোককে হপ্তায় আঠারো পেন্স করে দিই, প্রতি রাতে দশ মিনিট করে আমার বেল বাজায়। আমার ছেলেটা গির্জায় গিয়ে সব সময় ডেকে আনে আমাকে, যখন আরকি সবাই এমনি এমনি বসে থাকে তখন। লোকে মনে করে কেউ নিশ্চয়ই গুরুতর অসুস্থ তাই ডাক পড়েছে আমার। কি, কেমন বুঝছেন?’

    ওষুধের আরও কিছু রহস্য ব্যাখ্যা করে হাসাহাসি করতে লাগল দুই তরুণ ডাক্তার। বব সয়্যার এরপর কিছুক্ষণের জন্যে দোকানে গেল।

    কথা প্রসঙ্গে মি. উইঙ্কলকে জানাল বেন, তার বোন অ্যারাবেলাকে সে ববের সঙ্গে বিয়ে দিতে চায়, দু’জনের বয়সের ব্যবধান পাঁচ বছর এবং দু’জনেরই জন্ম আগস্টে। কিন্তু কেন জানি অ্যারাবেলা খালি গাঁইগুঁই করে,’ বলল বেন, ‘বোধহয় আর কাউকে পছন্দ ওর।’

    ‘কে সে কোন ধারণা আছে আপনার?’ ভালমানুষের মত মুখ করে প্রশ্ন করলেন মি. উইঙ্কল।

    বেন অ্যালেন পোকারটা শূন্যে দুলিয়ে, একটি কাল্পনিক মাথা লক্ষ্য করে হিংস্র আক্রোশে আঘাত হানল। ‘কে জানে কে,’ বলল ও। ‘বাগে পেলে ব্যাটাকে মজা টের পাইয়ে দিতাম।’

    ঢোক গিললেন মি. উইঙ্কল, আলাপচারিতার মাধ্যমে জেনে নিলেন অ্যারাবেলা ব্রিস্টলের কাছেপিঠেই বাস করছে। কিন্তু জায়গাটা ঠিক কোথায় জানা হলো না তাঁর।

    ‘বাবা-মা নেই যখন দায়িত্ব তো আমারই।’ বলল বেন, ‘এখানে এক ফুফুর কাছে রেখেছি ওকে, মাথার ভূতটা যদি নামে। তাও যদি দেখি কাজ হচ্ছে না তখন বিদেশে নিয়ে যাব, দেখব ববকে বিয়ে না করে কই যায় ও।’

    বব সয়্যার একটা মাংসের পাই নিয়ে এল এসময় এবং সন্ধে পেরিয়ে গেল আড্ডাবাজিতে।

    দ্য বুশে ফিরে মি. উইঙ্কল এক দীর্ঘদেহী ভা লোককে আগুনের সামনে, তাঁর দিকে পেছন ফিরে বসে থাকতে দেখলেন। ভদ্রলোক চেয়ারটা একটু সরিয়ে বসতে তাঁর মুখ দেখা গেল। কালান্তক মি. ডাউলার!

    তৎক্ষণাৎ বেল বাজানোর আন্তরিক তাগিদ অনুভব করলেন মি. উইঙ্কল। কিন্তু দুর্ভাগ্য, ওটা মি. ডাউলারের মাথার কাছে। ওটার উদ্দেশে এক কদম এগিয়ে থমকে গেলেন তিনি। ওদিকে মি. ডাউলারও সেই ফাঁকে চেয়ার ছেড়ে উঠে ত্বরিত পিছু হটে গেছেন।

    ‘মি. উইঙ্কল, স্যার! শান্ত হোন, প্লীজ! মাথা ঠাণ্ডা করুন! আমি রক্তারক্তি বড্ড ভয় পাই, স্যার!’ বলে উঠলেন সাবেক সৈনিক মি. ডাউলার। ‘বসুন, প্লীজ! আগে আমার কথা শুনুন!

    ‘স্যার,’ বললেন মি. উইঙ্কল, আপাদমস্তক শিউরে উঠলেন। বসার আগে আপনার ব্যাপারে নিশ্চিত হতে চাই। কাল রাতে আপনি আমাকে খুন করার হুমকি দিচ্ছিলেন, স্যার, ভয়ঙ্কর হুমকি।’

    ‘দিচ্ছিলাম,’ মুখ মি. উইঙ্কলের মতই ফ্যাকাসে ভদ্রলোকের। ‘পরিস্থিতি তখন সন্দেহজনক ছিল। কিন্তু পরে সবই জেনেছি আমি। আপনার সাহসিকতাকে শ্রদ্ধা করি আমি। আপনার মনে কোন পাপ নেই। আসুন, হাত মেলান, স্যার।’

    ইতস্তত করতে লাগলেন মি. উইঙ্কল। ‘সত্যি, স্যার, আমি…’

    ‘বুঝতে পেরেছি,’ বাধা দিলেন মি. ডাউলার। ‘আপনি এখনও রেগে আছেন। স্বাভাবিক। আমি হলেও তাই থাকতাম। আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিন, স্যার। আসুন, আজ থেকে আমরা আবার বন্ধু হয়ে যাই।’ প্রায় জোর করে উইঙ্কলের হাত টেনে নিয়ে রাম ঝাঁকুনি দিতে লাগলেন ডাউলার, বলতে লাগলেন তাঁর মতন অসীমসাহসী পুরুষ তিনি নাকি আর দেখেননি ইত্যাদি ইত্যাদি।

    ‘এখন বলুন দেখি,’ বললেন ডাউলার। ‘আরে বসুন না। সব খুলে বলুন। আমাকে খুঁজে পেলেন কিভাবে?’

    ‘ভাগ্যক্রমে বলতে পারেন,’ জানালেন মি. উইঙ্কল।

    ‘সকালে ঘুম থেকে উঠে,’ বললেন ডাউলার, ‘গতকালের হুমকির কথা একদম ভুলে গেছি। এমন হাসি পেল মনে পড়তে। নিচে নেমে দেখি আপনি নেই, পিকউইক বেজার মুখে বসে আছেন। তিনি চান না খুনোখুনি হোক। সবই বুঝতে পারলাম। আপনি অপমানিত বোধ করেছেন, হয়তো কোন বন্ধু-বান্ধবের কাছে গেছেন। কে জানে হয়তো পিস্তল-টিস্তল নিয়ে আসবেন।’

    খোসা হচ্ছে বিষয়টা ধীরে ধীরে। মি. উইঙ্কল চেহারায় গাম্ভীর্য ফুটিয়ে তোলার চেষ্টা করলেন।

    ‘আপনার জন্যে একটা চিরকুট রেখে এসেছি,’ বলে যাচ্ছেন ডাউলার। ‘বলেছি আমি খুবই দুঃখিত। ব্যবসার জরুরী কাজে ব্রিস্টল আসতে হলো। এখন দেখছি আপনি পিছু ধাওয়া করে এসেছেন। কিন্তু, ভাই, আমি তো মাফ চেয়েইছি আর অযথা এসব নিয়ে মন কষাকষির কি দরকার? আমার এখানকার কাজ হয়ে গেছে। কাল চলে যাব।

    ডাউলারের বক্তব্য শেষ হতে গম্ভীর থেকে গম্ভীরতর হয়ে উঠল মি. উইঙ্কলের অভিব্যক্তি। কথোপকথন শুরুর সময়কার রহস্যটা ভেঙে গেছে। মি. ডাউলার মুখে যতই ফটফট করুন না কেন, ভদ্রলোক তাঁর মতই ভীরু ও কাপুরুষ।

    মি. উইঙ্কল এমন কাতর অনুরোধ ফেলতে না পেরে শেষ অবধি ক্ষমা করলেন। তাঁর ঔদার্যে ও মহত্ত্বে মুগ্ধ হয়ে গেলেন মি. ডাউলার। দু’জনে যখন ঘুমোতে গেলেন, ততক্ষণে চিরন্তন বন্ধুত্বের অসংখ্য প্রতিশ্রুতি দেয়া হয়ে গেছে দু’তরফ থেকেই।

    সাড়ে বারোটা নাগাদ দরজায় সশব্দ করাঘাতে ঘুম ভেঙে গেল মি. উইঙ্কলের। ধড়মড়িয়ে উঠে বসে জানতে চাইলেন, ‘কে?’

    ‘এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান, স্যার, বলল মেইড, ‘খুব নাকি জরুরী।’

    মি. উইঙ্কল দরজা খুলতে স্যাম ওয়েলার প্রবেশ করল ঘরে, ভেতর থেকে দরজায় ফের তালা মেরে চাবিটা আলগোছে ছেড়ে দিল পকেটে।

    ‘এর মানে কি?’ ক্রুদ্ধ মি. উইঙ্কলের প্রশ্ন।

    ‘এর মানে কি? হাসালেন দেখছি।’ বলল স্যাম।

    ‘তালা খুলে, এখুনি বেরিয়ে যাও বলছি আমার ঘর থেকে।’

    ‘আপনি যখন বেরোবেন ঠিক তখনই আমিও বেরিয়ে যাব, স্যার।’ বসে পড়ে বলল স্যাম। ‘আপনাকে পিঠে করে নিয়ে যেতে হলে অবশ্য আপনার একটুখানি আগে ঘর ছাড়ব আমি। কিন্তু আশা করি তার দরকার পড়বে না। আপনি কেমন তরো বন্ধু, স্যার, আমার মনিবকে এভাবে মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে এসেছেন? জানেনই তো, নীতির প্রশ্নে অটল আমার মহান মনিব এমনিতেই নানা ঝামেলায় জড়িয়ে আছেন, নীতির জন্যে জেলে পর্যন্ত তিনি যেতে রাজি?’

    ‘শোনো, শোনো,’ বললেন মি. উইঙ্কল, হাত বাড়িয়ে দিলেন। ‘আমার বন্ধুর প্রতি তোমার আনুগত্য আমাকে মুগ্ধ করেছে। তাঁর মনোকষ্ট বাড়ানোয় আমি খুবই দুঃখিত।

    ‘ঠিক আছে,’ বলল স্যাম। ‘আপনাকে এখানে পেয়ে খুব ভাল হলো! আসলে সাধ্য থাকলে কাউকে আমার মনিবের মনে কষ্ট দিতে দিতাম না, এই আরকি।’

    ‘নিশ্চয়ই, নিশ্চয়ই,’ বলে উঠলেন মি. উইঙ্কল। ‘এখন শুতে যাও, স্যাম, সকালে এ ব্যাপারে কথা বলব, কেমন?’

    ‘দুঃখিত, স্যার,’ জানাল স্যাম, ‘শুতে যাওয়া যাবে না।’

    ‘কেন?’ মি. উইঙ্কল তাজ্জব।

    মাথা নাড়ল স্যাম। ‘এ ঘর ছেড়ে কোথাও আমার যাওয়া চলবে না।’

    ‘কি বোকার মত কথা বলছ, স্যাম,’ খেপে উঠলেন মি. উইঙ্কল। ‘আমার এখানে দু’তিনদিন থাকতে হবে; বেশিও হতে পারে, তোমাকেও থাকতে হবে, একটা মেয়েকে খুঁজে বের করার ব্যাপারে আমাকে সাহায্য করবে তুমি- মিস অ্যালেনকে, স্যাম, মনে আছে নিশ্চয়ই- ব্রিস্টল ছাড়ার আগে ওর সঙ্গে যে করে হোক দেখা করতেই হবে আমাকে।’

    প্রথমটায় প্রতিটি প্রস্তাবের বিপক্ষে মাথা নাড়ল স্যাম, মুখে বলে গেল, ‘সম্ভব নয়।’ কিন্তু বিস্তর যুক্তিতর্কের পর সে দুর্বল হয়ে এল। শেষমেশ দু’জনের মধ্যে একটা চুক্তি হলো, এর প্রধান শর্তগুলো হচ্ছে:-

    – স্যাম মি. উইঙ্কলকে তাঁর ঘরে পূর্ণ স্বাধীনতা দান করে, শুতে যাবে নিজের কামরায়, তবে এই শর্তে, স্যাম বাইরে থেকে দরজায় তালা মেরে চাবি নিয়ে যেতে পারবে।

    – পরদিন সকালে মি. পিকউইককে একটি চিঠি লেখা হবে; ব্রিস্টলে স্যাম ও মি. উইঙ্কলের অবস্থানের সপক্ষে সম্মতি প্রার্থনা করে।

    – মি. উইঙ্কলের প্রস্তাব মান্য করা হবে একমাত্র মি. পিকউইক যদি ব্রিস্টলে তাদের অবস্থানের পক্ষে রায় দেন; নচেৎ তল্পিতল্পা গুটিয়ে বাথে যত শীঘ্রি সম্ভব ফিরে যেতে হবে।

    চুক্তি হলে পর, দরজায় তালা মেরে চলে গেল স্যাম।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স
    Next Article এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    Related Articles

    চার্লস ডিকেন্স

    ডেভিড কপারফিল্ড – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    নিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    অলিভার টুইস্ট – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }