Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য পিকউইক পেপার্স – চার্লস ডিকেন্স

    চার্লস ডিকেন্স এক পাতা গল্প153 Mins Read0
    ⤶ ⤷

    দ্য পিকউইক পেপার্স – ২৩

    তেইশ

    সরাইখানার ছোট্ট এক ঘরে, পরদিন সকালে কোচযাত্রার জন্যে তৈরি হচ্ছে স্যাম ওয়েলারের বাবা। তার সামনে টেবিলে এক পাত্র এল, ঠাণ্ডা গরুর মাংসের রোস্ট ও মস্ত একটা পাউরুটি বসে আছে। পাউরুটির বড়সড় একটা টুকরো কাটতে না কাটতে কে একজন প্রবেশ করল ঘরে। মাথা তুলতে স্যামকে দেখতে পেল সে।

    ‘কি রে, স্যামি, কেমন আছিস?’ শুধাল বাবা।

    গুণধর পুত্র বিনাবাক্যব্যয়ে টেবিলের কাছে এসে, এলের পাত্রে লম্বা এক চুমুক মেরে প্রত্যুত্তর দিল।

    ‘বাহ, তোর শোষণ ক্ষমতা তো দারুণ রে,’ আধখালি পাত্রটা দেখে মন্তব্য, করল পিতা।

    ‘এবার চর্বণ ক্ষমতাটাও দেখে রাখো,’ বলে গরুর রোস্টের বেশিরভাগটা মুখে চালান করে দিল স্যাম। তারপর সংক্ষেপে মি. পিকউইকের সঙ্গে ওর কথোপকথনের ব্যাপারটা বাবাকে জানাল।

    ‘বেচারা একা একা থাকবে ওখানে!’ প্রায় চেঁচিয়ে উঠল বাবা। ‘সাহায্য করার কেউ থাকবে না কাছে? এ হতে পারে না, স্যামুয়েল, এ হতে পারে না!’

    ‘তা তো পারেই না,’ বলল স্যাম। ‘কিন্তু ওঁর দেখাশোনা করা যায় কিভাবে কোন বুদ্ধি দিতে পারো?

    ‘মাথায় তো এ মুহূর্তে কিছুই আসছে না,’ চিন্তিত মুখে বলল ‘বাবা। ‘আর তোকে ওখানে থাকতে না দিলে আর কিভাবেই বা?’

    ‘আমি বাতলে দিচ্ছি,’ বলল স্যাম। ‘আমাকে পঁচিশটা পাউন্ড ধার দেবে?’

    ‘তাতে কি হলো?’

    ‘আগে শোনোই না,’ বলল স্যাম। ‘পাঁচ মিনিট পর টাকাটা ফেরত চেয়ো; আমি বলব দেব না। এখন বলো, তুমি নিষ্ঠুর বাপ কি নিজের ছেলেকে দ্য ফ্লীটে পাঠাবে?’

    বুড়ো ওয়েলার পাথুরে সিঁড়ির একটা ধাপে বসে পড়ে, বেদম হাসিতে ফেটে পড়ল। আর কোন ব্যাখ্যার প্রয়োজন নেই! মি. ওয়েলার সানন্দে আপন পুত্রকে কারাগারে নিক্ষেপ করতে রাজি।

    মি. ওয়েলারের এক অভিজ্ঞ বন্ধু সব বন্দোবস্ত করে দিল। পরিকল্পনামাফিক পঁচিশ পাউন্ড স্যাম ফেরত দিতে রাজি না হওয়ায় রিট জারী করা হলো তার বিরুদ্ধে। সেদিন বিকেলে মি. ওয়েলার ও তার বন্ধু-বান্ধবরা রীতিমত উৎসব করে, দ্য ফ্লীটের ওয়ার্ডেনের হাতে তুলে দিল স্যামকে।

    স্যাম সিধে তার মনিবের ঘরে গিয়ে নক করল।

    ‘ভেতরে এসো,’ বললেন মি. পিকউইক।

    স্যাম ঘরে প্রবেশ করে, হ্যাটু খুলে বিজয়ীর উদ্ভাসিত হাসি হাসল।

    ‘আহ, স্যাম, বাছা আমার,’ বললেন মি. পিকউইক, ‘কাল তোমাকে আমি মনে আঘাত দিতে চাইনি। বসো, আমি ব্যাপারটা তোমাকে বুঝিয়ে বলি।’

    ‘পরে বুঝালে হয় না, স্যার?’

    ‘কেন হবে না,’ বলে উঠলেন ভদ্রলোক। ‘কিন্তু এখন অসুবিধাটা কিসের?’

    ‘অসুবিধা তেমন কিছু না, স্যার,’ বলল স্যাম মুচকি হেসে, ‘কিন্তু আমি আগে শোয়ার ব্যবস্থাটা করতে চাইছিলাম।

    ‘মানে!’ মি. পিকউইক হতভম্ব।

    ‘আমাকে গ্রেপ্তার করা হয়েছে, স্যার,’ গম্ভীর সুরে বলল স্যাম। ‘দেনার দায়ে জেলে দিয়েছে আমাকে। আর এই অপকর্মটির যে হোতা সে জীবনেও আমাকে ছাড়াবে না, যদি না আপনি নিজে তার কাছে যান, স্যার।’

    ‘রক্ষে করো!’ চেঁচিয়ে উঠলেন মি. পিকউইক। ‘কি বলতে চাইছ তুমি?’

    ‘বলতে চাইছি, স্যার,’ বলল স্যাম, ‘আপনি চল্লিশ বছর জেলে কাটালে আমাকেও তাই করতে হবে এবং আমি খুশিমনে তাই করব।’

    স্যামের হৃদয় নিংড়ানো ভালবাসা আপ্লুত করল মি. পিকউইককে; এহেন বেয়াক্কেলে কথা বলার জন্যে ধমক দেয়াটা সে মুহূর্তে সমীচীন মনে করলেন না তিনি। তবে স্যামের পাওনাদারের নামটি শুধু তিনি জানতে চাইলেন। কিন্তু স্যাম তাঁকে গোমর ফাঁস করলে তো!

    ‘জেনে কোন লাভ হবে না, স্যার,’ বারবার আওড়ে গেল স্যাম। ‘লোকটা ভয়ানক নির্দয়, নিষ্ঠুর, ঘৃণ্য, প্রতিশোধপরায়ণ। তার পাষাণ হৃদয় কোনমতেই গলবে না, স্যার।

    ‘কিন্তু ভেবে দেখো, স্যাম,’ মি. পিকউইক পীড়াপীড়ি করতে লাগলেন। ‘টাকাটা এতই অল্প যে সহজেই শুধে দেয়া যায়।’

    ‘অজস্র ধন্যবাদ, স্যার,’ ভারিক্কি চালে বলল স্যাম, ‘কিন্তু ওই জঘন্য শত্রুর কাছ থেকে কোন রকম করুণার আমার প্রয়োজন নেই।’

    ‘সে তার প্রাপ্য টাকা ফেরত পাবে এতে করুণার কি আছে?’ মি. পিকউইক নাছোড়বান্দা।

    ‘মাফ করবেন, স্যার,’ বলল স্যাম। ‘ওর মত ইতর লোককে টাকা ফেরত দিয়ে কেন সাহায্য করব আমরা? নীতির প্রশ্নে আমিও আপনার মত অটল থাকতে চাই, স্যার। দোয়া করবেন সারাজীবন তাই যেন থাকতে পারি, স্যার।’

    শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে বাধ্য হলেন ভদ্রলোক। আরেক বন্দীর কামরায় নিজের মাদুর নিয়ে গেল স্যাম, এবং পরিস্থিতির সঙ্গে এত দ্রুত খাপ খাইয়ে নিল যেন জেলের ভাত খেয়েই বড় হয়েছে সে।

    পরদিন সকালে দর্শনপ্রার্থী এল মি. পিকউইকের কাছে। মি. টাপম্যান, মি. স্নডগ্রাস ও মি. উইঙ্কলকে দেখে মন খুশি হয়ে উঠল মি. পিকউইকের।

    একটু পরে স্যাম এসে অভিবাদন জানাল তাঁদের।

    ‘এই বোকাটা,’ ওকে দেখিয়ে বন্ধুদের বললেন মি. পিকউইক, ‘আমার কাছে কাছে থাকার জন্যে ইচ্ছে করে গ্রেপ্তার হয়েছে।’

    ‘অ্যাঁ!’ সমস্বরে উচ্চারণ করলেন তিন বন্ধু।

    ‘হ্যাঁ,’ বলল স্যাম। ‘আমিও এখন একজন বন্দী।’

    ‘বন্দী!’ অস্বাভাবিক উত্তেজনায় চেঁচিয়ে উঠলেন মি. উইঙ্কল

    ‘কি ব্যাপার, স্যার?’ স্যাম জানতে চাইল।

    ‘আমি আশা করেছিলাম, স্যাম·–না, না, কিছু না,’ দ্রুত বললেন মি. উইঙ্কল। ভদ্রলোকের মনোভাব লক্ষ করে জিজ্ঞাসু নেত্রে অপর দুই বন্ধুর দিকে চাইলেন মি. পিকউইক।

    ‘আমরা কিছু জানি না,’ নীরব প্রশ্নটার সরব জবাব দিলেন মি. টাপম্যান। ‘গত দু’দিন ধরে কেমন উত্তেজিত দেখছি ওকে। জিজ্ঞেসও করেছি, কিন্তু স্বীকার করে না।

    ‘না, না,’ লাজরাঙা মুখে বলে উঠলেন মি. উইঙ্কল। ‘ব্যাপারটা তেমন কিছুই না। ব্যক্তিগত কাজে অল্প সময়ের জন্যে একটু শহরের বাইরে যেতে হচ্ছে, ভেবেছিলাম স্যামকেও নিয়ে যাব। কিন্তু এখন দেখছি তা সম্ভব না। কাজেই, একা একাই যেতে হবে আমাকে।’

    রাজ্যের গল্প-গুজবে সাত তাড়াতাড়ি কেটে গেল সকালটা। দুপুরে রোস্ট করা খাসির পা, প্রকাণ্ড একটা মাংসের পাই, নানা পদের সব্জী আর এল পরিবেশন করল স্যাম। এরপর এল উঁচুমানের দু’বোতল ওয়াইন আর চা। এসব পান করতে করতে জেলখানা ত্যাগের ঘণ্টা বেজে গেল।

    .

    ক’দিন পর এক সকালে মি. পিকউইক স্যামকে বললেন, ‘চলো হে, জেলখানাটা এক পাক ঘুরে আসি।’

    বেরিয়েছেন দু’জনে এ সময় দেখা হয়ে গেল একজন পরিচিতের সঙ্গে। জিঙ্গলকে আগের চাইতে সুস্থ দেখাচ্ছে খানিকটা, পরনে তার বন্ধকীর কাছ থেকে ছাড়িয়ে আনা পুরানো সুট। লাঠিতে ভর দিয়ে দাঁড়াল ও, মুখের চেহারায় ক্লান্তিতে ও দারিদ্র্যে ভোগার ছাপ স্পষ্ট। তার পায়ে পায়ে এল জব ট্রটার।

    ‘বেশ, বেশ,’ বললেন মি. পিকউইক, ‘জব আসুক স্যামের সঙ্গে। জিঙ্গল, তোমার সাথে কথা আছে আমার। কি, একা হাঁটতে অসুবিধা হবে না তো?’

    ‘না, না, স্যার- পারব- বেশি তাড়াতাড়ি না- পা কাঁপে- মাথা ঘোরে- বনবন- ভূমিকম্পের মতন— ভীষণ।’

    ‘তোমার হাতটা দাও,’ বললেন মি. পিকউইক, ওকে হকচকিয়ে যেতে দেখে নিজে থেকেই অসুস্থ লোকটির বাহু ধরে হাঁটা দিলেন।

    স্যাম বাক্যহারা, ফ্যালফ্যাল করে তাকাচ্ছে ফটকাবাজ মনিব ও তার সহকারীর দিকে।

    ‘এসো, স্যাম,’ পেছনে চেয়ে বললেন মি. পিকউইক।

    ‘আসছি, স্যার,’ বললেও জবের ওপর থেকে চোখ সরাল না স্যাম।

    ‘কেমন আছেন, মি. ওয়েলার?’

    ‘আ-রে-!’ বলে উঠে শিস দিল স্যাম।

    ‘অনেক বদলে গেছি আমি,’ বলল জব, ‘এখন আর ধোঁকাবাজি করি না। কোটের হাতা গুটিয়ে বাহু দেখাল ও, সামান্য স্পর্শেই ভেঙে যাবে যেন ওটা

    ‘খাওয়া-দাওয়া করো না?’ আঁতকে উঠেছে স্যাম।

    ‘কপালে জুটলে তো,’ করুণ মুখে জানাল জব।

    অতঃপর স্যাম ওকে পাকড়াও করে কারাগারস্থিত এলের দোকানে নিয়ে গেল। এবার ওর জন্যে এলের অর্ডার দিল

    ‘এখন কেমন বোধ করছ?’ জব পাত্রটা নিঃশেষ করতে শুধাল স্যাম।

    ‘অনেকটা ভাল, স্যার। গায়ে বল পাচ্ছি মনে হচ্ছে।’

    ‘আর কি খাবে বলো।

    ‘আর কিছু না, স্যার,’ বলল বিনীত জব। ‘আপনার মহান মনিবের কল্যাণে খাসির পা আর আলু খেয়েছি পেট ভরে।’

    ‘কি! উনি কি তোমাদের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন নাকি?’

    ‘হ্যাঁ, স্যার, দেখা হওয়ার পর থেকেই,’ জানাল জব। ‘আমার মনিব যখন খুব অসুস্থ ছিলেন তখন একটা ঘরের ব্যবস্থাও করে দিয়েছেন নিজের পয়সায়। রাতের বেলা গোপনে আমাদের খোঁজ-খবর নিতে আসেন। মি. ওয়েলার,’ চোখে জীবনে এই প্রথমবার সত্যিকারের কান্না মেখে বলল জব, ‘ওনার জন্যে খাটতে খাটতে ওনার পায়ের কাছে যদি পড়ে মরতে পারতাম!’

    ‘খামোশ!’ ধমকে উঠল স্যাম। ‘ওটি হচ্ছে না! আমি বেঁচে থাকতে আর কোন লোক ওঁর সেবা করার সুযোগ পাচ্ছে না।’

    দোকান থেকে ফিরতে মি. পিকউইককে জিঙ্গলের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন দেখতে পেল ওরা। ‘আচ্ছা,’ বললেন মি. পিকউইক, ‘আগে তুমি সুস্থ হয়ে ওঠো আর এরমধ্যে আমার পরামর্শটা ভেবেচিন্তে দেখো। এখন ঘরে চলে যাও। এই শরীরে বেশিক্ষণ বাইরে থাকা ঠিক না।’

    মি. আলফ্রেড জিঙ্গল তার স্বভাবগত কথার ফুলঝুরি না ছুটিয়ে, নিচু হয়ে বাউ করল এবং বিনাবাক্যব্যয়ে মন্থর গতিতে হেঁটে চলে গেল।

    .

    দীর্ঘ তিনটি মাস সারা দিনমান ঘরে বসে কাটালেন মি. পিকউইক, রাতে শুধু হাওয়া খেতে বেরোলেন। স্বাস্থ্যের ক্রমাবনতি ঘটছে তাঁর, কিন্তু পার্কার ও বন্ধুদের শত অনুনয়-বিনয় এবং স্যাম ওয়েলারের মুহুর্মুহু সতর্কবাণী ও তিরস্কার গায়ে না মেখে নিজের সিদ্ধান্তে অটল রইলেন তিনি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স
    Next Article এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    Related Articles

    চার্লস ডিকেন্স

    ডেভিড কপারফিল্ড – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    নিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    অলিভার টুইস্ট – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }