Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য পিকউইক পেপার্স – চার্লস ডিকেন্স

    চার্লস ডিকেন্স এক পাতা গল্প153 Mins Read0
    ⤶ ⤷

    দ্য পিকউইক পেপার্স – ২৪

    চব্বিশ

    জুলাইয়ের শেষ সপ্তাহ। মিসেস বারডেল ও তার ছেলে টমি, হ্যাম্পস্টীডের বিখ্যাত সরাইখানা দ্য স্প্যানিয়ার্ডস টী গার্ডেনে মিসেস ক্লাপিনস ও মিসেস স্যান্ডার্সের সঙ্গে বসে আছে। মহা ফুর্তিতে রান্নাবান্নার আয়োজন চলছে, এসময় আগুয়ান চাকার শব্দ শোনা গেল। মহিলারা মুখ তুলে চাইতে, বাগানের গেটে একটা কোচ থামতে দেখলেন।

    ‘আরে, মি. জ্যাকসন না? ডডসন অ্যান্ড ফগের কর্মচারী!’ চেঁচিয়ে উঠল মিসেস বারডেল।

    মোটা লাঠি হাতে, মলিন পোশাক পরিহিত এক লোকও নেমেছে তার সঙ্গে কোচ থেকে, লোকটির সঙ্গে অল্প কিছু কথা বলতে দেখা গেল জ্যাকসনকে।

    ‘কি খবর? নতুন কিছু হলো?’ সে এগিয়ে আসতে ব্যগ্র হয়ে প্রশ্ন করল মিসেস বারডেল।

    ‘না, ম্যাডাম,’ জানাল জ্যাকসন। ‘কেমন আছেন আপনারা? আমাকে ক্ষমা করবেন- কিন্তু আইন তো আইনই। শহরে এখুনি আপনাকে যেতে বলেছেন মি. ডডসন ও ফগ, মিসেস বারডেল।’

    ‘বলেন কি!’ চেঁচিয়ে উঠল মহিলা।

    ‘হ্যাঁ,’ বলল জ্যাকসন। ‘খুব জরুরী, যেতেই হবে। কোচটা সেজন্যেই ধরে রেখেছি।’

    মহিলাদের চোখে অস্বাভাবিক লাগলেও ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করতে পারলেন তাঁরা। বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া এভাবে লোক পাঠাবে কেন ডডসন ও ফগ?

    সবাই গিয়ে কোচে উঠলেন। ‘ইনি মিসেস বারডেল, আইজ্যাক, ‘ লাঠিওয়ালাকে বলল জ্যাকসন। একটু পরই যাত্রা শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই তন্দ্রা এসে গেল তিন বান্ধবীর। অনেকক্ষণ বাদে কোচ থামতে চটকা ভাঙল মিসেস বারডেলের।

    ‘আপনাদের অফিস এসে গেছে?’ ঘুমজড়ানো কণ্ঠে বলল মহিলা।

    ‘অতদূর যাওয়ার দরকার হবে না,’ বলল জ্যাকসন। ‘দয়া করে নেমে আসুন।’

    ঘুমের ঘোরে নির্দেশ পালন করল মিসেস বারডেল। জায়গাটা কেমন অদ্ভুত: মধ্যখানে একটা গেট নিয়ে প্রকাণ্ড এক দেয়াল, ভেতরে একটা গ্যাস-লাইট জ্বলছে।

    মিসেস বারডেল জ্যাকসনের বাহুতে ভর দিয়ে, ছেলের হাত ধরে বারান্দায় প্রবেশ করল। অনুসরণ করলেন অন্যরা।

    যে ঘরটিতে তারা এসে ঢুকল সেটি বারান্দাটার চাইতেও উদ্ভট। এক গাদা লোক দাঁড়িয়ে চারদিকে! তাকিয়ে রয়েছে হাঁ করে!

    ‘কোথায় নিয়ে এলেন আমাদের?’ থমকে দাঁড়িয়ে জবাব চাইল মিসেস বারডেল।

    ‘ঘাবড়াবেন না, এটাও আমাদের একটা অফিস,’ বলল জ্যাকসন, একটা দরজা দিয়ে তাকে তাড়া লাগিয়ে ঢোকাল। ‘জলদি, আইজ্যাক। ‘

    ‘কুছ পরোয়া নেহী,’ লাঠিওয়ালা বলল। পেছনে ভারী দরজাটা লেগে গেলে ক’ধাপ নিচে নামল ওরা।

    ‘যাক, আসা গেল শেষ পর্যন্ত। মিসেস বারডেল, সব ঠিক চোদ্দ শিক।’ বলে নিজের চারধারে বিজয়ীর দৃষ্টি বুলিয়ে নিল জ্যাকসন।

    ‘মানে? কি বলছেন কি আপনি?’ শিউরে উঠে বলল মিসেস বারডেল।

    ‘বলছি, ভয়ের কিছু নেই, মিসেস বারডেল,’ বলল জ্যাকসন। ডিডসন সাহেবের মত এত নরম মনের মানুষ ত্রিভুবনে জন্মায়নি, আর ফগ সাহেব তো রীতিমত ফেরেস্তা। পিকউইকের কাছ থেকে ক্ষতিপূরণ যখন আদায় হলোই না তখন ওঁদের খরচাটা দেবে কে শুনি? তাই আপনাকে এখানে না পাঠিয়ে উপায় ছিল না, ম্যাডাম। খরচাটা দিয়ে দিলেই বেরিয়ে যেতে পারবেন। এর নাম ফ্লীট, ম্যাডাম। আমি আসি, কেমন? চলি, টমি সোনা। টা টা।’

    জ্যাকসন পা চালিয়ে চলে গেলে, চাবি হাতে আরেকজন লোক হতবিহ্বল মহিলাটিকে আরও ক’ধাপ সিঁড়ি ভেঙে একটা দোরগোড়ায় নিয়ে এল। মিসেস বারডেল তারস্বরে চেঁচাতে লাগল; হাউমাউ করে আহাজারি করছে টমি; আতঙ্কগ্রস্তা মিসেস ক্লাপিনস ও মিসেস স্যান্ডার্স কালবিলম্ব না করে সটকে পড়লেন।

    ওদিকে মি. পিকউইক তখন সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন, সঙ্গে স্যাম ওয়েলারও রয়েছে। মিসেস বারডেলকে এখানে দেখে কৃত্রিম শ্রদ্ধায় হ্যাট খুলল স্যাম, তার ক্রুদ্ধ মনিব পত্রপাঠ পেছন ফিরে হাঁটা ধরেছেন।

    ‘মহিলাকে জ্বালাতন কোরো না,’ স্যামকে বলল ওয়ার্ডেন। ‘মাত্র এসে পৌঁছেছে।

    ‘বন্দী!’ প্রায় চেঁচিয়ে উঠে হ্যাট পরল স্যাম। ‘কি কারণে?’

    ‘ডডসন আর ফগ,’ জবাব দিল লোকটা। ‘ওদের খরচ না দেয়া পর্যন্ত আটক থাকতে হবে।

    ‘এই, জব, জব!’ চেঁচাতে চেঁচাতে প্যাসেজ ধরে ছুট দিল স্যাম। ‘শিগির মি. পার্কারের কাছে যাও। নিয়ে এসো তাঁকে। জব্বর মজা! হুররে!’

    .

    সারাটা পথ দৌড়ে গ্রেজ ইনে এসে পৌঁছল জব, কিন্তু ততক্ষণে অফিস বন্ধ হয়ে গেছে। মি. পার্কারের কেরানীকে অবশ্য কাছের এক সরাইখানায় পাওয়া গেল।

    ‘আর কারও কেস হলে,’ বলল কেরানী, ‘বাসায় গেলে রাগ করতেন মি: পার্কার। কিন্তু কেস যেহেতু মি. পিকউইকের একটা ক্যাব ভাড়া নিয়ে চলে যাই, পরে অফিস থেকে টাকাটা নিয়ে নেব।’

    মি. পার্কারের বাড়িতে জব স্যাম ওয়েলারের খবরটা পৌঁছে দিল। সব শুনে ভদ্রলোক তো থ। কথা দিলেন পরদিন সকাল দশটায় ফ্রীটে পৌছে যাবেন।

    কাঁটায় কাঁটায় দশটায় মি. পার্কার মি. পিকউইকের দরজা নক করলেন। ‘বসি আসুন, আপনার সঙ্গে মিসেস বারডেলের কেসটা নিয়ে আলোচনা আছে। মি. পিকউইককে অভিবাদন জানিয়ে বললেন মি. পার্কার।

    ‘আমি ওই কেসের নামই শুনতে চাই না,’ জবাবে বললেন মি. পিকউইক। ‘আমার সামনে ওই নাম আর নিয়ো না, পার্কার।

    ‘ও কথা বললে কি হয়?’ ফাইলের ফিতে খুলতে খুলতে বললেন উকিল সাহেব। ‘নাম না নিয়ে উপায় আছে? মিসেস বারডেল যে এখন চার দেয়ালের মধ্যে।’

    ‘জানি।’ জবাব মি. পিকউইকের।

    ‘বেশ, তা না হয় জানলেন। এখন বলুন দেখি, স্যার, মহিলা এখানে থাকবে নাকি থাকবে না।’

    ‘থাকাথাকির আমি কি জানি!’ বলে উঠলেন মি. পিকউইক। ‘এসব জানে ডডসন আর ফগ।’

    ‘ভুল বললেন, স্যার,’ দৃঢ়কণ্ঠে জানালেন মি. পার্কার। ‘ডডসন আর ফগের ওপর এটা নির্ভর করে না। এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার ওপর। মহিলার সঙ্গে দেখা করে তারপর এ ঘরে এসেছি আমি। তার খরচা দিয়ে দিলেই আপনি নিঃশর্ত মুক্তি পেতে পারেন, ক্ষতিপূরণের কোন বালাই থাকবে না। মহিলা লিখিতভাবে স্বীকার করেছে পুরো প্ল্যানটাই ডডসন আর ফগের মাথা থেকে বেরিয়েছে আপনাকে হাঙ্গামায় জড়ানোর জন্যে সে ক্ষমাও চেয়েছে।’

    ‘তোমার কথা শেষ হয়েছে?’

    ‘আরেকটু বাকি,’ বললেন মি. পার্কার। ‘এই দেড়শো পাউন্ড আপনার জন্যে কিছুই না। অথচ এর বিনিময়ে বন্ধুরা ফিরে পাচ্ছে আপনাকে, মুক্তি পাচ্ছে আপনার অনুগত সহকারী স্যাম, তাছাড়া ওই মহিলাকে মুক্ত করে উচিত শিক্ষা দিতে পারছেন। আপনার মহানুভবতাই যথেষ্ট, আর কোন শাস্তির প্রয়োজন পড়বে না তার। এতগুলো ভাল কাজের সুযোগ কি, স্যার, ছেড়ে দেয়া উচিত হবে; মাত্র দেড়শো পাউন্ড দুই হতচ্ছাড়ার পকেটে যাবে বলে?’

    মি. পিকউইক উত্তর দেয়ার আগে দরজার বাইরে সম্মিলিত কণ্ঠের বিড়বিড়ানির এবং পরক্ষণে টোকার শব্দ শোনা গেল

    ‘তোমার সাথে এখন কথা বলতে পারব না, স্যাম,’ ও ঘরে ঢুকতে বললেন মি. পিকউইক।

    মাফ করবেন, স্যার,’ বলল স্যাম। ‘কিন্তু এক ভদ্রমহিলা যে আপনার সঙ্গে দেখা করতে এসেছেন!’

    ‘কোন্ ভদ্রমহিলা?’

    স্যাম দরজাটা হাট করে খুলে দিতে, মি. নাথানিয়েল উইঙ্কল মিস অ্যারাবেলা অ্যালেনের হাত ধরে হুড়মুড়িয়ে প্রবেশ করলেন ঘরে।

    ‘আরে, মিস অ্যালেন যে!’ বিস্ময়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন মি. পিকউইক।

    ‘ভুল হলো,’ জানালেন মি. উইঙ্কল। ‘মিসেস উইঙ্কল, বন্ধু আমার।’

    মি. পিকউইক নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। কিন্তু হাস্যরত স্যাম, সুন্দরী হাউজমেইড মেরি ও মি. পার্কার তো আর ভুল দেখছেন না!

    ‘আপনি কিছু মনে করেননি তো, মি. পিকউইক?’ অনুচ্চ স্বরে বলল অ্যারাবেলা, যেন নিস্তব্ধতা ভঙ্গ করতে ভয় পাচ্ছে। ‘এভাবে হুট করে বিয়েটা হয়ে গেল?’

    মি. পিকউইক চশমা খুললেন, তারপর তরুণীটির দু’হাত ধরে ক্রমাগত তাকে চুম্বন করলেন। এবার মি. উইঙ্কলকে, ‘সাহস আছে বটে জোয়ান কুকুরটার,’ বলে পিঠ চাপড়ে দিলেন।

    ‘বাছা আমার, অ্যারাবেলাকে বললেন মি. পিকউইক, ‘এত সব ঘটল কিভাবে? বসো, বসো, সব শুনতে চাই আমি। কতদিন হলো বিয়ের?’

    ‘এই সবে তিনদিন।’ লজ্জাবতী নব বধূটির হয়ে জবাব দিলেন জামাই বাবাজী।

    ‘মাত্র তিনদিন? তাহলে গত তিনমাস ধরে কি করছিলে, অ্যাঁ?’

    ‘আসলে হয়েছে কি.’ বললেন মি. উইঙ্কল, ‘অ্যারাবেলাকে পালানোর ব্যাপারে রাজি করাতে অনেক সময় লেগে গেছে। আর রাজি হওয়ার পরও মেরির সাহায্য ছাড়া কাজটা সম্ভব ছিল না।’

    ‘তোমার ভাই জানে?’

    ‘না, না,’ বলে উঠল অ্যারাবেলা। ‘ওকে কিন্তু আপনার জানাতে হবে। ও ওর বন্ধুর ব্যাপারে এত বেশি আগ্রহী ছিল যে শুনলে রেগে আগুন হয়ে যাবে। একমাত্র আপনিই পারবেন ওকে শান্ত করতে।’

    ‘কিন্তু তুমি, বাছা, ভুলে যাচ্ছ, আমি এখানে বন্দী হয়ে আছি,’ নম্র সুরে বললেন মি. পিকউইক।

    ‘না, ভুলে যাইনি,’ বলল অ্যারাবেলা। ‘কিন্তু এটুকু আশা করছি, আপনি অন্তত আমাদের সুখের জন্যে জেলখানা ত্যাগ করবেন- জানি নিজের জন্যে হলে কিছুতেই করতেন না। আমার বিশ্বাস আমার ভাই আপনার মুখ থেকে পুরো ব্যাপারটা জানলে, আমাকে ক্ষমা করে দেবে। এই দুনিয়ায় আপনজন বলতে একমাত্র ওই ভাইটাই আছে আমার, আপনি তার সঙ্গে কথা না বললে তাকেও হয়তো হারাতে হবে আমার।’

    মি. পিকউইক মহাফাঁপরে পড়লেন। এবার মি. পার্কার যোগ করলেন, মি. উইঙ্কলের বাবাকেও বিয়ের কথাটা জানানো বাকি।

    অগত্যা মি. পিকউইক ও স্যাম ওয়েলারের কারাভোগের পাট চুকাতেই হলো। বেলা তিনটের দিকে মি. পিকউইক তাঁর ছোট্ট কামরাটা শেষবারের মত দেখে নিয়ে, দেনাদারদের ভিড় ঠেলে মুক্ত পৃথিবীর উদ্দেশে পা বাড়ালেন। ঋণখেলাপীরা তাঁর সঙ্গে করমর্দন করতে রীতিমত হুলস্থুল বাধিয়ে দিল লজ গেটের কাছে এসে থেমে পড়লেন মি. পিকউইক। ‘পার্কার,’ বললেন, হাতছানি দিয়ে ডাকলেন এক যুবককে। ‘একে তো চেনোই তুমি। জিঙ্গল। মনে নেই?’

    ‘থাকবে না আবার?’ পাল্টা বলে, কঠোর চোখে বন্দীকে জরিপ করলেন উকিল সাহেব। ‘আপনার জন্যে কাল আসব আমি। স্যার, আর কিছু?’

    ‘না,’ বললেন মি. পিকউইক। ‘ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, মাই ফ্রেন্ডস!’

    মি. পিকউইককে জনতা সগর্জনে বিদায় জানাল। কেউ কেউ হুমড়ি খেয়ে পড়ল আবারও করমর্দন করতে, পার্কার সাহেবকে সঙ্গে নিয়ে দ্রুত কারাগার ত্যাগ করলেন মি. পিকউইক।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স
    Next Article এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    Related Articles

    চার্লস ডিকেন্স

    ডেভিড কপারফিল্ড – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    নিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    অলিভার টুইস্ট – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }