Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য পিকউইক পেপার্স – চার্লস ডিকেন্স

    চার্লস ডিকেন্স এক পাতা গল্প153 Mins Read0
    ⤶ ⤷

    দ্য পিকউইক পেপার্স – ২৫

    পঁচিশ

    পরের দুটো দিন মহা ব্যস্ততার মধ্যে কাটল মি. পিকউইকের। প্রথমে মি. বেন অ্যালেনকে বোঝাতে হলো তার বোনের বিয়ে মি. উইঙ্কলের সঙ্গে হওয়াতে সবার জন্যেই ভাল হয়েছে, ওরা দু’জন সুখী হবে। প্রথমটায় বেন তো রেগে কাঁই, কিছুতেই মেনে নেবে না এ বিয়ে। কিন্তু পরে যখন জানা গেল, তার বন্ধু বব সয়্যার এ বিয়ের কারণে মোটেই পেরেসান নয় তখন নবদম্পতিকে সে আশীর্বাদ জানাল।

    এরপর মি. উইঙ্কলের বাবাকে জানানোর পালা। এখানে অতখানি সফল হতে পারলেন না মি. পিকউইক। টাক ছাড়া অবিকল একই চেহারা বাপ-বেটার। মি. উইঙ্কলের চিঠিটা পৌঁছে দিতে বেঁটে ভদ্রলোক মনোযোগ সহকারে পড়ে ওটা ভাঁজ করে রাখলেন। তারপর চিঠির উল্টো পিঠে জর্জ অ্যান্ড ভালচার, লম্বার্ড স্ট্রীটের ঠিকানা টুকে নিলেন। মি. উইঙ্কল এখন সস্ত্রীক ওখানে অবস্থান করছেন।

    ‘আর কিছু দেয়ার নেই নিশ্চয়ই, মি. পিকউইক?’ শান্ত স্বরে বললেন ভদ্রলোক।

    ‘আর কিছু মানে?’ রাগ ও বিস্ময়ের মিশ্র অনুভূতি মি. পিকউইকের কণ্ঠে। ‘আমার বন্ধুর জীবনে এতবড় একটা ঘটনা ঘটল অথচ আপনি সে সম্পর্কে কিছুই বলবেন না? নতুন বউটাকে দোয়াও জানাবেন না? এ কেমন তরো কথা, স্যার!’

    ‘ভেবে দেখব,’ বললেন বৃদ্ধ ভদ্রলোক। ‘আপাতত আমার কিছু বলার নেই। আমার ছেলের সঙ্গে পরে যোগাযোগ হবে। আপনি এখন আসতে পারেন, মি. পিকউইক।’

    *

    শ্বশুরের সঙ্গে মি. পিকউইকের সাক্ষাতের বিবরণ শুনে কান্নায় ভেঙে পড়ল অ্যারাবেলা। পিতা-পুত্রের বিচ্ছেদের জন্যে বুঝি সে-ই দায়ী।

    ‘বাছা আমার,’ সান্ত্বনার সুরে বললেন মি. পিকউইক। ‘এতে তোমার কোন দোষ নেই। কে জানত ভদ্রলোক ছেলের বিয়ের ব্যাপারে এত গোঁড়ামি করবেন? একটু ধৈর্য ধরো, ভদ্রলোককে ঠাণ্ডা মাথায় ভাববার সুযোগ দাও। কটা দিন যাক না, দেখো না উনি ছেলের চিঠির জবাব দেন কিনা। যদি না দেন তখন হাজারটা বুদ্ধি বের করে ফেলব না আমি, ঘাবড়াও মাত।

    পরদিন সকালে মি. পিকউইক বিষয়টা নিয়ে আলাপ করতে গেলেন মি. পার্কারের অফিসে। ভদ্রলোক বসতে না বসতেই দরজায় টোকার শব্দ এবং জিঙ্গল ও জবের প্রবেশ। মি. পিকউইককে দেখে থতমত খেয়ে থমকে গেল ওরা।

    ‘কি,’ বললেন মি. পার্কার, ‘ওঁকে চেনেন না মনে হচ্ছে?’

    ‘কি যে বলেন,’ বলে এগিয়ে এল জিঙ্গল। ‘মি. পিকউইক- কি বলে যে কৃতজ্ঞতা জানাব- জীবন রক্ষাকারী বন্ধু- নতুন এক জিঙ্গলের জন্ম দিয়েছেন- দেখে নেবেন, স্যার- পস্তাবেন না কথা দিচ্ছি।’

    ‘শুনে খুশি হলাম,’ বললেন মি. পিকউইক। ‘তোমাকে অনেকটা সুস্থ দেখাচ্ছে।

    ‘সব আপনারই দয়া, স্যার- বিরাট চেঞ্জ- ফ্লীট জেলখানা- অস্বাস্থ্যকর জায়গা— ভীষণ,’ বলল জিঙ্গল, মাথা নেড়ে নেড়ে। সুস্থ এখন সে, পরনে পরিষ্কার পোশাক, পেছনে দাঁড়ানো জব সম্পর্কেও একই কথা খাটে।

    মি. পার্কার জানালেন ওরা দু’জন সন্ধেয় লিভারপুল রওনা হচ্ছে, ওখান থেকে জাহাজে চেপে ওয়েস্ট ইন্ডিজে যাত্রা করবে। মি. পিকউইকের অনুরোধে ওদের সমস্ত দেনা শোধ থেকে শুরু করে যাত্রার খরচ ও ওয়েস্ট ইন্ডিজে কাজের ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছেন মি. পার্কার। ভদ্রলোক অভিযোগ করলেন, এ বাবদ প্রায় পঞ্চাশ পাউন্ড গচ্চা গেছে মি. পিকউইকের।

    ‘গচ্চা না,’ ত্বরিত বলল জিঙ্গল। ‘সব শোধ করে দেব- ভদ্রলোকের এক কথা— নগদানগদি- পাই-পয়সা পর্যন্ত- অবশ্য ইয়েলো ফিভার হয়ে গেলে- কিছু করার নেই- আর যদি না হয়-’ এখানটায় বিরতি নিল জিঙ্গল, চোখের ওপর হাত বুলিয়ে বসে পড়ল।

    ‘আচ্ছা,’ বললেন উকিল সাহেব, ‘এই চিঠিটা লিভারপুলে এজেন্টের হাতে দেবেন। আর একটা সৎ পরামর্শ দিয়ে দিচ্ছি, দয়া করে ওয়েস্ট ইন্ডিজে চালাকিটা একটু কম করবেন। ওরা বিদায় নিয়ে চলে গেলে বললেন ভদ্রলোক মি. পিকউইককে, ‘দুটোয় ভাল মিলেছে।’

    ‘ভাল হোক ওদের এ কামনাই করি,’ বললেন মি. পিকউইক।

    দু’বন্ধু এবার মি. ও মিসেস উইঙ্কলের প্রসঙ্গে আলোচনা শুরু করলেন। তাঁদের কথোপকথন বাধাপ্রাপ্ত হলো কিছুক্ষণ পর দরজায় দুমাদুম করাঘাতের শব্দে।

    ‘ও কি হচ্ছে!’ চেঁচিয়ে উঠলেন মি. পার্কার।

    ‘মনে হয় কেউ দরজা ধাক্কাচ্ছে,’ বললেন মি. পিকউইক, যেন ক্ষীণতম সন্দেহ থাকতে পারে এ ব্যাপারে!

    আগন্তুক মি. পার্কারের কথার প্রত্যুত্তরে অবিরাম মারপিট করে চলল দরজাটাকে।

    মি. পার্কারের কেরানী তড়িঘড়ি গিয়ে দরজা খুলতে দেখা গেল একটি ছেলে- মাংসের ডিপো বলাই শ্রেয়- দোরগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে।

    ‘এই, কি ব্যাপার?’ প্রশ্ন করল কেরানী।

    অনন্যসাধারণ ছেলেটির মুখে কোন কথা নেই। একবার শুধু মাথা নেড়ে মৃদু শব্দে নাক ডাকাতে লাগল।

    কেরানী বেচারা তিনবার একই প্রশ্নের পুনরাবৃত্তি করেও জবাব পেল না, অগত্যা দরজা লাগিয়ে দিতে গেল। এবার আচমকা দপ করে খুলে গেল হোঁতকার চোখজোড়া এবং হাত তুলল ফের দরজাটার ওপর আঘাত হানার জন্যে। কিন্তু ওটা খোলা দেখে বিমূঢ়ের মত চেয়ে রইল হাঁ করে।

    ‘এভাবে কেউ মানুষের দরজা ধাক্কায়?’ কেরানীর ক্রুদ্ধ জিজ্ঞাসা।

    ‘কি করব,’ বলল ছেলেটি, ‘মনিব যে বলে দিয়েছেন কিছুতেই থামা চলবে না।’

    ‘কেন?’

    ‘পাছে ঘুমিয়ে পড়ি। উনি নিচে আছেন। জানতে পাঠালেন মি. পার্কার অফিসে আছেন কিনা।’

    সে মুহূর্তে বৃদ্ধ মি. ওয়ার্ডল নিজেই উঠে এলেন সিঁড়ি ভেঙে; ঢুকে পড়লেন মি. পার্কারের অফিসে

    ‘পিকউইক!’ চেঁচিয়ে উঠলেন ভদ্রলোক। ‘কেমন আছ, বুড়ো খোকা? গত পরশু মাত্র জানলাম জেলে ছিলে তুমি। পার্কার, তুমি ওকে ওই চুলোয় যেতে দিলে কেন?’

    ‘ঠেকাতে কম চেষ্টা করিনি, স্যার,’ মৃদু হেসে বললেন মি. পার্কার। ‘কেমন গোঁয়ারগোবিন্দ লোক জানেনই তো।’

    ‘সে আর বলতে,’ বললেন বৃদ্ধ ভদ্রলোক। ‘আচ্ছা, অ্যারাবেলা কেমন আছে? ওর চিঠি পেয়ে মেয়েরা জানাল পিকউইকের নাকি জেল হয়েছে আর ও নিজে পালিয়ে বিয়ে করেছে। তাই চলে এলাম। কিন্তু এতেই শেষ না। প্রেমের ষড়যন্ত্র আরও চলছে।

    ‘মানে?’ মি. পিকউইকের চোখ ছানাবড়া। আরও কোন গোপন বিয়ে হতে যাচ্ছে নাকি?’

    ‘না, না,’ বলে উঠলেন মি. ওয়ার্ডল। ‘মানে আমার মেয়ে এমিলির সঙ্গে তোমার দোস্ত স্নডগ্রাসের চিঠি চালাচালি চলছে, সেই বড়দিনের পর থেকে। পালানোর পাঁয়তারা করছিল ছুঁড়ীটা, কিন্তু পরে আবার কি ভেবে আমাকে জানাল। পাত্র খারাপ না, তাই আর আপত্তি করিনি। কাজেই স্বাভাবিকভাবেই বিয়েটা হচ্ছে আরকি।’

    মি. পিকউইকের আরেক বন্ধু বিয়ের পিঁড়িতে বসছেন! কিন্তু আরেকটি বিয়ের ব্যাপারেও ভদ্রলোককে জড়িয়ে পড়তে হলো সেদিন সন্ধেয়। স্যামের বাবা তাঁর সঙ্গে দেখা করতে এলে তিনি কথা পাড়লেন।

    ‘আপনি তো বিয়ে-শাদীর ঘোর বিরোধী, তাই না?’ বলে আরম্ভ করলেন মি. পিকউইক।

    মাথা ঝাঁকাল স্যামের বাবা।

    ‘আসার সময় নিচে একটা মেয়েকে দেখেছেন?’

    সায় জানাল বাবা।

    ‘ওর নাম মেরি। কেমন লাগল মেয়েটাকে?’

    ‘খুব নম্র-ভদ্র বলে মনে হলো।’

    ‘মেয়েটার ব্যাপারে আমি আগ্রহী, মি. ওয়েলার,’ বললেন মি. পিকউইক। ‘ও আপনার ছেলেকে পছন্দ করে।’

    ‘খুব স্বাভাবিক,’ বলল মি. ওয়েলার, ‘কিন্তু এতে ভয়েরও কারণ আছে। বাছাকে আমার সাবধান থাকতে হবে।’

    ‘মানে?’

    ‘মেয়েটাকে যেন ভুলেও কিছু বলে না বসে, বলল মি. ওয়েলার, ‘কোন দুর্বল মুহূর্তে একটা কথা-টথা দিয়ে বসেছে তো মরেছে। মেয়েরা বড় মারাত্মক জীব, মি. পিকউইক, একবার আপনার ওপর নজর পড়েছে তো আরাম হারাম করে ছাড়বে।’

    ‘আপনি আমাকে কথা শেষ করতে দিন,’ বললেন মি. পিকউইক। ‘শুধু যে মেয়েটাই আপনার ছেলেকে ভালবাসে তা না, আপনার ছেলেও বাসে।’

    মি. ওয়েলার তো প্রথমটায় তার চোদ্দগুষ্টির কারও বিয়ের প্রশ্নেই আগ্রহী হতে নারাজ। কিন্তু মি. পিকউইক নানা যুক্তি-তর্ক দেখালেন- জোর দিয়ে বোঝালেন মেরি বিধবা নয়- ফলে শেষমেশ নিমরাজি হলো মি. ওয়েলার। এবার স্যামকে ডেকে পাঠানো হলো।

    ‘স্যাম,’ বললেন মি. পিকউইক, ‘তোমার বাবার সঙ্গে তোমার ব্যাপারে কথা হচ্ছিল।’

    ‘তোর ব্যাপারে, স্যামুয়েল, বলল মি. ওয়েলার।

    ‘আমি চোখ বুজে থাকি না, স্যাম, অনেকদিন ধরেই লক্ষ করছি তুমি মেরির প্রতি আগ্রহী।’

    ‘কোন ছেলের কোন সুন্দরী, ভদ্র মেয়ের প্রতি আগ্রহী হওয়াটা নিশ্চয়ই দোষের কিছু না, স্যার?’

    ‘আমি কি বলেছি সে কথা?’ পাল্টা বললেন মি. পিকউইক।

    ‘হ্যাঁ, বলেছি?’ কণ্ঠ মেলাল মি. ওয়েলার।

    ‘তোমার বাবার যেহেতু অমত নেই আমি চাই তোমাদের বিয়েটা হয়ে যাক…’

    ‘মেয়ে যখন বিধবা না,’ ব্যাখ্যা করল মি. ওয়েলার।

    ‘তোমাকে এ কাজ থেকে ছাড়িয়ে দেব আমি,’ মুচকি হেসে বললেন মি. পিকউইক। ‘তুমি যাতে স্বাধীনভাবে রুজি-রোজগার করতে পারো, সংসার চালাতে পারো সে দায়িত্ব আমার। তোমার জন্যে কিছু করতে পারলে আমি রীতিমত গর্ব বোধ করব, স্যাম, গর্ব বোধ করব।’

    ক্ষণিকের নিশ্ছিদ্র নীরবতার পর অনুচ্চ, দৃঢ় কণ্ঠ শোনা গেল স্যামের। ‘আপনার প্রস্তাবের জন্যে আমি কৃতজ্ঞ, স্যার, কিন্তু এ অসম্ভব। আপনার কি হবে, স্যার? কে দেখবে আপনাকে?’

    ‘শোনো, বাছা,’ বললেন মি. পিকউইক, ‘বন্ধুদের বিয়ে-টিয়ে হয়ে যাচ্ছে আমার জীবনও পাল্টে যাবে। বয়সও হচ্ছে, এখন ছুটোছুটি কমিয়ে একটু শান্তিতে বিশ্রাম নেয়ার পালা।’

    ‘কিন্তু যদি, স্যার, আপনি মত পাল্টান তখন কি হবে? কে থাকবে আপনার সঙ্গে সঙ্গে?’

    ‘আমি অনেক ভেবেচিন্তে কথা বলি, স্যাম। দেখো, আমার কথার কোন নড়চড় হবে না। বুঝে গেছি আমার ঘুরে বেড়ানোর দিন ফুরিয়েছে।’

    ‘ভাল কথা,’ বলল মনিবঅন্তপ্রাণ স্যাম। ‘সেজন্যেই তো আরও বেশি করে একজন সহকারীর দরকার আপনার। তা নাহলে আপনার মন বুঝবে কে, আপনার খেয়াল রাখবে কে? ঠিক আছে, আপনি যদি আমার চাইতে উপযুক্ত কোন সহকারী রাখতে চান রাখুন, আমার আপত্তি নেই। কিন্তু মনে রাখবেন, স্যার, বেতন দেন আর না-ই দেন এই স্যাম ওয়েলার কিন্তু আপনাকে ছেড়ে যাচ্ছে না।’

    ‘ছেলের কথা শোনো,’ বললেন আবেগাপ্লুত মি. পিকউইক। ‘কিন্তু খালি আমার কথা ভাবলেই চলবে, ওই মেয়েটার কথা ভাবতে হবে না?’

    ‘ওর কথা ভেবেই বলছি, স্যার। ওর সাথে কথা বলেছি আমি। ওকে বুঝিয়ে বলেছি। ও অপেক্ষা করতে রাজি আছে। আপনি তো আমাকে চেনেনই, স্যার। আমি একবার যখন মনস্থির করে ফেলেছি, তখন হাজার বললেও আর মত পাল্টাচ্ছি না!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স
    Next Article এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    Related Articles

    চার্লস ডিকেন্স

    ডেভিড কপারফিল্ড – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    নিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    অলিভার টুইস্ট – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }