Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য পিকউইক পেপার্স – চার্লস ডিকেন্স

    চার্লস ডিকেন্স এক পাতা গল্প153 Mins Read0
    ⤶ ⤷

    দ্য পিকউইক পেপার্স – ৭

    সাত

    দৈব ঘটনা হলেও একথা সত্যি, ম্যানর ফার্মে ঢোকার পাঁচ মিনিটের মধ্যেই মি. জিঙ্গল সিদ্ধান্ত নিয়েছে সে কুমারী ফুফুর মন জয় করবে। তার স্বভাব-ব্যবহার পছন্দ করেছে ফুফু বুঝতে বেগ পেতে হয়নি, এবং মহিলার নিজস্ব মাল-পানি আছে এতেও কোন সন্দেহ নেই। প্রতিদ্বন্দ্বীকে ত্বরিত অপসারণ করা জরুরী উপলব্ধি করে সে কাজে নেমে পড়ল তৎক্ষণাৎ।

    বাসায় ফিরে ফুফুকে পার্লারে একা পেল ও। গলা খাঁকরাল জিঙ্গল। মুখ তুলে চেয়ে স্মিত হাসলেন ফুফু। জিঙ্গলের চরিত্রে কোন ইতস্তত ভাব নেই। সে ভেতরে ঢুকে দরজা ভেজিয়ে দিল।

    ‘মিস ওয়ার্ডল,’ বলল আকুল স্বরে। ‘মাফ করবেন- সামান্য পরিচয়- আনুষ্ঠানিকতার সময় নেই— সব জানাজানি হয়ে গেছে!’

    ‘স্যার!’ বললেন ফুফু, মি. জিঙ্গল পাগল কিনা বুঝতে চাইছেন।

    ‘আস্তে!’ ফিসফিস করে বলল জিঙ্গল। ‘মোটা ছোঁড়া- গোল মুখো- অপোগণ্ড!’ সে মাথা ঝাঁকাতে শিউরে উঠলেন ফুফু

    ‘জোসেফের কথা বলছেন?’ শান্ত হতে চেষ্টা করে বললেন মহিলা।

    ‘হ্যাঁ, ম্যাম- ছোঁড়া বদের হাড্ডি! বিশ্বাসঘাতক- আপনার মাকে সব বলে দিয়েছে- ভদ্রমহিলা রেগে আগুন- হিংস্র- উন্মাদিনী- আর্বার- টাপম্যান- জড়াজড়ি- চুমোচুমি- জানাজানি।

    ‘মি. জিঙ্গল,’ বললেন ফুফু, ‘আপনি এখানে আমাকে অপমান করতে এসেছেন?’

    ‘ছি ছি- কি বলেন- সবই শুনলাম- আপনাকে সাবধান করতে এলাম- সাহায্য করতে- ঝামেলা থেকে বাঁচাতে…’

    ‘কি করব আমি?’ ফুফু বেচারী বললেন, ভেঙে পড়লেন কান্নায়। ‘আমার ভাই জানলে আমাকে আস্ত রাখবে না!’

    ‘তা তো ঠিকই; বলল জিঙ্গল। ‘বলে দেবেন ছোঁড়া স্বপ্ন দেখেছে। এটা বলাই সবচেয়ে সোজা- বদমাশ ছোঁড়া- অপূর্ব মহিলা- মোটা ছোঁড়ার পিঠে বেত- আপনার কথায় সবার বিশ্বাস- সব ঝামেলা খতম- সব ঠিকঠাক।

    সম্ভাব্য বিপদ এড়ানোর মওকা পেয়ে বেশি খুশি হয়ে উঠলেন মহিলা- নাকি জিঙ্গলের মুখে ‘অপূর্ব মহিলা’ শুনে ঠিক জানা নেই আমাদের। লাজরাঙা মুখখানি তুলে কৃতজ্ঞচিত্তে জিঙ্গলের দিকে চাইলেন তিনি। দীর্ঘশ্বাস পড়ল জিঙ্গলের, ফুফুর মুখে দু’মুহূর্ত দৃষ্টিনিবদ্ধ রেখে হঠাৎ চোখ সরিয়ে নিল।

    ‘আপনাকে অসুখী মনে হচ্ছে, মি. জিঙ্গল,’ বললেন ফুফু। ‘কারণটা জানতে পারি?’

    ‘হা!’ বলে উঠল জিঙ্গল। ‘কারণ? যাকে আপনি মন দিলেন সে-ই কিনা এখন আপনার আপন ভাতিজির পেছনে লেগেছে- কিন্তু না! ও আমার বন্ধু। ওর কেলেঙ্কারির কথা বলা উচিত না আমার। মিস ওয়ার্ডল- আসি!’ চোখে রুমাল চাপা দিয়ে ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়াল জিঙ্গল।

    ‘দাঁড়ান, মি. জিঙ্গল!’ পিছু ডাকলেন ফুফু। ‘আপনি মি. টাপম্যানকে ইঙ্গিত করলেন! কি বলতে চান খুলে বলুন, প্লীজ!’

    ‘না, তা হয় না!’ নাটুকে ভঙ্গিতে বলে উঠল জিঙ্গল। ‘কক্ষনো না!’ আর কোন প্রশ্ন করা হোক চায় না বোঝাতে একটা চেয়ার টেনে ফুফুর কাছ ঘেঁষে বসল।

    ‘মি. জিঙ্গল,’ বললেন ফুফু, ‘আমি মিনতি করছি— অনুরোধ করছি! মি. টাপম্যান সম্পর্কে কিছু জানা থাকলে আমাকে বলুন, প্লীজ!’

    ‘আমি দেখতে পাচ্ছি,’ ফুফুর মুখে চোখ রেখে বলল জিঙ্গল, ‘আমি দেখতে পাচ্ছি- সুন্দরী নারী- লোভের কাছে- আত্মদান করছে।’ ক’মুহূর্ত লাগল তার আবেগ চাপা দিতে, তারপর অনুচ্চ, ভারী স্বরে বলল, ‘টাপম্যান- শুধু আপনার- টাকাকে ভালবাসে।’

    ‘ইতর!’ ঘৃণায় কুঁচকে গেল ফুফুর মুখ।

    ‘আরও আছে,’ বলল জিঙ্গল, ‘সে আরেকজনকে ভালবাসে- আপনার ভাতিজি এমিলিকে।

    সাময়িক বিরতি। কুমারী ফুফুটির কাছে সে মুহূর্তে পৃথিবীর ঘৃণ্যতম মানুষটি হচ্ছে তাঁরই আপন ভাতিজি এমিলি। রাগে লাল হয়ে মাথা ঝটকা মারলেন মহিলা।

    ‘মিথ্যে কথা! আমি বিশ্বাস করি না!’

    ওদের ওপর চোখ রাখুন,’ বলল জিঙ্গল।

    ‘রাখব।’

    ‘টেবিলে দেখবেন ও এমিলির পাশে বসবে

    ‘বসুক।’

    ‘ওকে মিষ্টি মিষ্টি কথা বলবে।’

    ‘বলুক।’

    ‘আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে।’

    ‘করুক!’ বলে ফেলে পরক্ষণে আর্তনাদ ছাড়লেন ফুফু। ‘দুর্ব্যবহার? আমার সঙ্গে?’ রাগে, হতাশায় কাঁপতে লাগলেন।

    ‘আপনি ভেঙে পড়বেন না তো?’ থমথমে গলায় প্রশ্ন করল জিঙ্গল।

    ‘না।’

    ‘ওকে বিয়ে করবেন?’

    ‘কক্ষনো না!’

    ‘আর কাউকে গ্রহণ করবেন?

    ‘নিশ্চয়ই।’

    ‘করবেন?’ মি. জিঙ্গল ধপ করে নতজানু হলো, পাঁচটা মিনিট রইল তেমনিভাবে, উঠে যখন দাঁড়াল তখন সে মিস ওয়ার্ডলের বরণ করা প্রেমিক- এই শর্তে যে, টাপম্যানের বিশ্বাসঘাতকতা প্রমাণিত হতে হবে।

    মি. আলফ্রেড জিঙ্গল সেদিনই ডিনারের টেবিলে প্রমাণ উপস্থাপন করল। ফুফু নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলেন না। মি. ট্রেসি টাপম্যান এমিলির পাশে বসে সত্যিই গুজুর গুজুর ফুসুর ফুসুর করছেন আর কেবল থেকে থেকে হাসি উপহার দিচ্ছেন। কাল রাত অবধি যে মহিলা তাঁর মনের মণিকোঠায় ছিলেন তাঁর সঙ্গে না একটা কথা না একবার চাহনি বিনিময়।

    ‘হতচ্ছাড়া ছোঁড়া,’ ভাবলেন মি. ওয়ার্ডল, মার কাছ থেকে কাহিনীটা জেনেছেন তিনি। ‘ও নিশ্চয়ই স্বপ্ন দেখেছে!’

    ‘বিশ্বাসঘাতক, বেঈমান!’ ভাবলেন মিস ওয়ার্ডল। ‘ভালমানুষ মি. জিঙ্গল আমাকে মিথ্যে বলেননি। ওফ! মানুষ এত নীচ, এত ছোটলোক হতে পারে!’

    নিচের আলোচনাটুকু পাঠ করলে, পাঠকরা মি. টাপম্যানের রাতারাতি এহেন অদ্ভুত আচরণের একটা ব্যাখ্যা খুঁজে পেলেও পেতে পারেন।

    সেদিন সন্ধেয় বাগানে হাঁটতে গেলেন মি. টাপম্যান ও মি. জিঙ্গল।

    ‘কেমন করলাম?’ শুধালেন মি. টাপম্যান।

    ‘ওহ, দারুণ- আমি নিজেও অত ভাল অভিনয় করতে পারতাম না- কালও চালাবেন- প্রত্যেক সন্ধ্যায়।’

    ‘র‍্যাচেল এখনও চাইছে?’

    ‘নিশ্চয়ই- পছন্দ করে না- কিন্তু করতেই হবে- ভাইয়ের ভয়ে অস্থির- আর তো মাত্র কটা দিন- তারপর আর কোন চিন্তা নেই

    ‘ও কোন খবর পাঠিয়েছে?’

    ‘ভালবাসা- অন্তরের গভীরতম ভালবাসা- চিরন্তন প্রেম-

    ‘বন্ধু আমার,’ বললেন সরলমনা মি. টাপম্যান, ‘ওকেও আমার বুকচেরা ভালবাসা পৌঁছে দেবেন— কতটা কষ্ট হচ্ছে আমার বুঝিয়ে বলবেন- কিন্তু এ-ও বলবেন আজ সকালে ওর যে প্ল্যানটা আপনি আমাকে জানিয়েছেন সেটা যে কতখানি জরুরী তাও বুঝতে পারছি। বলবেন, ওকে একান্ত আপনার করে পাওয়ার জন্যে অধীর হয়ে অপেক্ষা করে চলেছি।’

    ‘নিশ্চয়ই, নিশ্চয়ই। আর কিছু বলতে হবে?’

    ‘ওহ, বন্ধু আমার,’ সঙ্গীর হাত চেপে ধরে বললেন বেচারা মি. টাপম্যান, ‘আপনার সহযোগিতার জন্যে আমার আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন। কোনদিন কি শোধ করতে পারব এই ঋণ, বন্ধু আমার?’

    ‘আমাকে লজ্জা দেবেন না,’ বলল মি. জিঙ্গল। থেমে পড়ল ও, যেন হঠাৎ একটা কিছু মনে পড়ে গেছে। ‘আচ্ছা, ইয়ে…মানে দশটা পাউন্ড ধার দিতে পারেন? খুব জরুরী প্রয়োজন- তিন দিনের মধ্যে ফেরত দেব।’

    ‘মনে হয় পারব,’ কৃতজ্ঞ মি. টাপম্যান বললেন। ‘তিন দিন বললেন তো?’

    ‘মাত্র তিন দিন- ঝামেলা চুকে যাবে- অসুবিধে থাকবে না।’

    পকেটস্থ করল টাকাটা জিঙ্গল। বাড়ির দিকে ফেরার সময় ফিসফিসিয়ে বলল ও, ‘সাবধান থাকবেন। ভাতিজির দিকে যেন মন থাকে খেয়াল রাখবেন- ফুফুটাকে পাত্তাই দেবেন না- এ ছাড়া ওঁর ভাই আর মার চোখকে ফাঁকি দেয়া সম্ভব নয়।’

    ‘সে আর বলে দিতে হবে না, বন্ধু,’ জোরাল স্বরে বললেন মি. টাপম্যান। ‘বুঝবে মজাটা,’ মনে মনে বলল জিঙ্গল।

    সেদিন সন্ধেবেলা সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল- এবং তার পরের তিন দিনও। মি. ওয়ার্ডলের খুশির অন্ত রইল না, কারণ তিনি স্থির নিশ্চিত মি. টাপম্যানের বিরুদ্ধে মোটা ছেলেটির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বাকবাকুম করছেন মি. টাপম্যানও, জিঙ্গল তাঁকে আশ্বাস দিয়েছে শীঘ্রিই একটা হিল্লে হবে তাঁর প্রেমের। জিঙ্গল আর মিস ওয়ার্ডলও মহাখুশি, তার কারণ বর্ণিত হবে পরবর্তী অধ্যায়ে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স
    Next Article এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    Related Articles

    চার্লস ডিকেন্স

    ডেভিড কপারফিল্ড – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    এ টেল ট্যু সিটীজ – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    নিকোলাস নিকলবি – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    চার্লস ডিকেন্স

    অলিভার টুইস্ট – চার্লস ডিকেন্স

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }