Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য ম্যান হু লাফস – ভিক্টর হুগো

    ভিক্টর হুগো এক পাতা গল্প157 Mins Read0
    ⤶ ⤷

    দ্য ম্যান হু লাফস – ৭

    ৭

    আর্ডেন বাগিচা পেছনে ফেলে প্রায় দেড় শ মাইল দূরে চলে এসেছে উর্সাসের গাড়ি।

    হোমো গাড়ি টানছে না, চোখ বুজে দাঁড়িয়ে আছে ঠায়, যেন ধ্যান করছে। ছোট্ট মেয়েটা তার সামনের একটা পা ধরে টলতে টলতে সিধে হলো। তাই দেখে একটা বাদামগাছের কাণ্ড বেয়ে তরতর করে নিচে নেমে এল গিয়েলুম, শার্টের দুই পকেট বাদামে ফুলে আছে। এখুনি গাছ থেকে নামার ইচ্ছা তার ছিল না, নামতে বাধ্য হলো হোমোর পা ধরে ডিকে দাঁড়াতে দেখে। সে ভয় পেয়েছে, হোমো যদি অসাবধানে ডির পিঠে ভারী একটা পা তুলে দেয়? পঙ্গু বা প্রতিবন্ধী হওয়ার কী যে জ্বালা আর কষ্ট, গিয়েলুম জানে। সে সারাক্ষণ সজাগ থাকে, তুলতুলে নরম এই সোনা পুতুলটার জীবনে সেরকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে।

    উর্সাসের গাড়িতে আশ্রয় পাওয়ার পর জাদুকরের অত্যাচার আর তাঁবুতে বসবাস করার যন্ত্রণা থেকে রেহাই পেয়েছে গিয়েলুম। ওরা তাকে দেখিয়ে দর্শকদের কাছ থেকে বেশ ভালো টাকা কামালেও বিনিময়ে যে তার সঙ্গে সদয় ব্যবহার করতে হবে, এই কথাটা একবারও ভাবত না। সে দেখতে কদাকার, তাই নিষ্ঠুর শারীরিক নির্যাতন আর অপমানই যেন তার পাওনা ছিল। যখন সে কাঁদে তখনো তার মুখ থেকে হাসিটা মুছে যায় না, এটা ছিল জাদুকরের কাছে মহা এক কৌতুককর ব্যাপার। জাদুকর আর তার সহকারীরা সারা দিনে কম করেও দশবার পরীক্ষা নিত, তার পরও তাদের কৌতূহল ও তৃপ্তি মিটত না। কীভাবে কাঁদানো যায় এ নিয়ে গবেষণা করত তারা, নিত্য-নতুন কৌশল বের করত। গায়ে পিন ফোটাত, সামনে থেকে অকস্মাৎ ছিনিয়ে নিত খাবারের প্লেট, কিংবা হয়তো গরম লোহার ছ্যাঁকা দিত পিঠে। বেচারি কিশোর গিয়েলুম স্বভাবতই গলা ছেড়ে কেঁদে উঠত। আর তাতেই সবচেয়ে বেশি মজা পেত তারা। গলা থেকে বেরোচ্ছে কাতর আর্তনাদ, অথচ মুখে বত্রিশ পাটি দাঁত বের করা হাসি লেগে আছে। গিয়েলুম কাঁদতে কাঁদতে হাসছে, হাসতে হাসতে কাঁদছে। মুখে হাসি, গলায় কান্না। তবে তাঁবুর ভেতর হাসির শব্দের অভাব ঘটত না। জাদুকর আর তার দুই সহকারী গিয়েলুমের হাসি-কান্না দেখে গলা ছেড়ে একযোগে অট্টহাসি হাসত।

    এই অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্যই পালিয়ে এসেছে গিয়েলুম। নেহাত ভাগ্যের জোরেই আশ্রয় পেয়েছে এই নেকড়ে-টানা গাড়িতে। পালানো সহজ, কিন্তু আশ্রয় পাওয়া শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব, এটা সে জানত বৈকি। তাঁবু থেকে পালিয়ে গাড়িটার কাছে চলে আসে ঠিকই, কিন্তু এখানে সে আশ্রয় পাবে বলে আশা করেনি। গাড়ির ভেতর কেউ আছে কি না, থাকলে সে কী ধরনের মানুষ, উঁকি দিয়ে সেটাই সে দেখার চেষ্টা করছিল। তার ধারণা ছিল, গাড়ির ভেতর যে-ই থাকুক, তাকে দেখামাত্র তাড়া করবে। সে-ও তৈরি ছিল, তাড়া করলেই একছুটে জঙ্গলে পালাবে সে, লুকিয়ে পড়বে ঝোপের ভেতর। ঝোপ থেকে ঝাড়ে, ঝাড় থেকে গর্তে, এভাবেই লুকিয়ে থেকে গন্তব্যহীন পথের পথিক হয়ে থাকতে হবে তাকে সারা জীবন। এরকমই সে ভেবেছিল। এটাকেই তার নিয়তি বলে মেনে নেয়। কোনো মানুষ যে তাকে আশ্রয় দেবে না, এটা তো জানা কথাই। আর যদি কেউ আশ্রয় দেয়ও, অবশ্যই তাকে দিয়ে রোজগার করানোর ধান্দা করবে। মানুষ খুব স্বার্থপর, এটা সে বুঝে গিয়েছে। তার দুঃখ ও যন্ত্রণা দেখে কারও মনেই করুণা জাগে না।

    কিন্তু গিয়েলুমের এসব ধারণা ও কল্পনা মিথ্যা হয়ে গেল।

    তাকে প্রথমবার দেখার পর এক মিনিট স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে ছিল উসাস। গিয়েলুমও উসাসকে দেখে হতভম্ব হয়ে পড়েছিল। তার কারণও আছে। জাদুকরের খেলা দেখতে কত লোকই তো আসে তাঁবুতে। কেউ আসে শহর থেকে, কেউ গ্রাম থেকে, কেউ অনেক দূরের কোনো দেশ থেকে। অনেক দিন হলো তাঁবুতে রয়েছে গিয়েলুম, লোকজনও সে কম দেখেনি। তাদের মধ্যে অতি সুদর্শন থেকে শুরু করে অতি কুৎসিত চেহারার লোকও আছে। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হয়, জন্তু-জানোয়ারও কম দেখেনি সে। কিন্তু উর্সাসের মুখের সঙ্গে মেলে এমন প্রাণী আজ পর্যন্ত একটাও দেখেনি-তার চেহারা না কোনো মানুষের সঙ্গে মেলে, না কোনো জন্তুর সঙ্গে। তার মনে প্রশ্ন জাগল, আমি কি সত্যি একটা মানুষের সামনে দাঁড়িয়ে আছি? মানুষ যদি না হয়, তবে কি এ কোনো জন্তু? না, এ মানুষও নয়, জন্তুও নয়—মানুষ ও জন্তুর কাছাকাছি একটা রূপ। লোকটা যেন না-মানুষ না-ভালুক, দুয়ের মাঝামাঝি আজব কোনো জীব।

    মানুষের একটা গুণ হলো, নিজেকে মেজেঘষে পরিষ্কার রাখা, যতটা সম্ভব সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে অন্য মানুষের সামনে নিজেকে হাজির করা। অন্তত গিয়েলুমের তা-ই ধারণা ছিল। কিন্তু সে দেখল, তার ধারণা এই লোকটার বেলায় মিথ্যা হয়ে যাচ্ছে।

    নিজের যত্ন নেওয়ার কোনো চেষ্টাই নেই উর্সাসের মধ্যে, বরং উল্টোটা করার দিকেই যেন বেশি ঝোঁক তার। লম্বা দাড়িতে ময়লা জমেছে, কাঁধে স্তূপ হয়ে থাকা একরাশ চুল জট পাকিয়ে গেছে। এরকম চুল-দাড়ি কি কোনো মানুষ রাখে? গায়ে কী পরে আছে, দেখো! এই জামা কোন দর্জি তৈরি করেছে জানতে পারলে প্রশংসা করার জন্য তার সঙ্গে দেখা করতে যেত গিয়েলুম! এটাকে জামা বলা উচিত কি না, তা-ও ভাবার বিষয়। জিনিসটা আসলে ভেড়ার একটা চামড়া দিয়ে তৈরি কম্বল, সেটাকেই সেলাই করে জামা বানানোর ব্যর্থ চেষ্টা করা হয়েছে। কম্বলটা এতই লম্বা, উর্সাসের গলা থেকে পায়ের পাতা পর্যন্ত সবটুকু ঢেকে রেখেছে। কোমরে ওটা কী? সাপ? সাপ নয়, সাপের চামড়া দিয়ে বানানো বেল্ট। কিন্তু সেটা এমন কায়দা করে বাঁধা হয়েছে, দেখলেই মনে হয় জ্যান্ত একটা সাপ উর্সাসের কোমর পেঁচিয়ে আরামে ঘুমাচ্ছে।

    উর্সাসের চেহারা আর বেশ দেখে গিয়েলুম যেমন হতভম্ব হয়ে পড়ে, গিয়েলুমের দুই কান পর্যন্ত লম্বা হাসি দেখে উসাসও তেমনি বিমূঢ় হয়ে ওঠে। এ ধরনের বিকৃতির কথা অবশ্য আগেও শুনেছে উসাস, তবে চাক্ষুষ দেখার অভিজ্ঞতা এই প্রথম। চোর-ডাকাতদের মহলেই কথাটা রটে, সেখান থেকে উর্সাসের কানে আসে। এ হলো নিষ্ঠুর প্রতিশোধ নেওয়ার পদ্ধতি। ফ্রান্স আর ইতালিতেই এটা প্রচলিত। বংশপরম্পরায় শত্রুতা আছে, এরকম এক পরিবার অন্য পরিবারের কাউকে ধরতে পারলেই হয়, অপারেশন করে চিরকালের জন্য তার মুখটা ধ্বংস করে দেবে। এটা স্রেফ বর্বরতা, কিন্তু অত্যাচারীরা এতেই আনন্দ পায়। গিয়েলুমকে দেখার পর উর্সাসের মনে হলো, এ না দেখাই ভালো ছিল।

    হাসিটা এমনই বীভৎস যে দেখামাত্র শিউরে উঠতে হয়। একে ঠিক মানুষের হাসি বলা চলে না। জান্তব ও পৈশাচিক, এই দুই ধরনের হাসি মেশালে তবেই হয়তো তৈরি হতে পারে এই অমানুষিক হাসি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, শরীরের এই ছয়টি শত্রু একযোগে তাদের সমস্ত শক্তি প্রদর্শন শুরু করলে বা চূড়ান্ত মাত্রায় উত্তেজিত হয়ে উঠলে তখন কারও পক্ষে এই হাসি হাসা সম্ভব হলেও হতে পারে, তার মুখে বিশেষ কৌশলে ওই অপারেশন না চালানো সত্ত্বেও।

    হ্যাঁ, উসাস এই হাসির কথা আগে শুনেছে বলেই স্তম্ভিত বিস্ময়টা কাটিয়ে উঠতে বেশি সময় নেয়নি সে। অবশ্য গিয়েলুম তখনো হতভম্ব ভাবটা কাটিয়ে উঠতে পারেনি। সে তখনো ভাবছে, এটা কী ধরনের জীব দাঁড়িয়ে আছে তার সামনে? সে সিদ্ধান্ত নিল, এই জীবের কাছ থেকে পালিয়ে বাঁচাটাই বুদ্ধিমানের কাজ হবে।

    কিশোর গিয়েলুম সত্যি সত্যি ছুটে পালাতে যাচ্ছিল। কিন্তু উসাস বুঝতে পেরে খপ করে তার একটা হাত ধরে ফেলল। তাতে আরও ভয় পেল গিয়েলুম। নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করল সে। কিন্তু গায়ের জোরে উর্সাসের সঙ্গে সে কি পারে!

    উর্সাস তাকে অভয় দিয়ে বলল, ‘আমাকে তুমি ভয় পেয়ো না। আমি বেশ বুঝতে পারছি, তোমার সাহায্য দরকার। যতক্ষণ দরকার, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। জাদুকর আর তার লোকজন চারদিকে খুঁজছে তোমাকে। একবার যদি ধরা পড়ো, তোমাকে নিয়ে কী করা হবে জানো তো? আগুন জ্বেলে ওদের তাঁবুটা তুমি পুড়িয়ে দিয়েছ, আরেকটা আগুন জ্বেলে ওরাও তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারবে।’

    উর্সাসের কথায় যুক্তি আর সত্যতা আছে। একটু শান্ত হলো গিয়েলুম।

    উর্সাস আবার বলল, ‘আমি তোমার ভালো চাই। এখন তুমিও যদি নিজের ভালো চাও, আমার গাড়িতে উঠে পড়ো। হোমো গাড়ি টানতে শুরু করলে ওরা ঘুণাক্ষরেও টের পাবে না যে গাড়ির ভেতর আমি তোমাকে লুকিয়ে রেখেছি।’

    এরপর গাড়িতে উঠে নিঃশব্দে শুয়ে পড়ল গিয়েলুম।

    .

    প্রথম কয়েক দিন সুযোগ পেলে অবশ্যই পালিয়ে যেত গিয়েলুম। কিন্তু উর্সাস তাকে সে সুযোগ দেয়নি, রাত-দিন চব্বিশ ঘণ্টা নজরবন্দী করে রেখেছিল। তারপর ধীরে ধীরে গিয়েলুমের মন থেকে পালানোর ইচ্ছাটা মরে গেল।

    উর্সাসের শুধু যে চেহারাটাই অদ্ভুত, তা নয়। তার আচরণও উদ্ভট, স্নেহ করার ধরনটাও আজব। মুখে সে ভুলেও কখনো স্নেহ-ভালোবাসার কথা বলে না। যদি বলত, সেসব কোমল শব্দ তার মুখে সত্যি মানাত না। তবে তার ভাব-ভঙ্গিতে এটা পরিষ্কার হয়ে যায় যে, স্নেহ-যত্ন থেকে চিরবঞ্চিত হতভাগা এই কিশোরটির প্রতি অকৃত্রিম দরদ অনুভব করে সে। কারও স্নেহ-ভালোবাসা যতই বিচিত্র পথ ধরে আসুক, যাকে ভালোবাসা হয়, সে ঠিকই তা উপলব্ধি করতে পারে। উর্সাসের সহানুভূতি আর দরদও স্পর্শ করে গিয়েলুমকে, আর সে জন্যই গোলাঘরে থাকার সময় পালানোর অনেক সুযোগ পাওয়া সত্ত্বেও পালায়নি সে। বরং সারাক্ষণ একটা অস্থিরতা পেয়ে বসে তাকে। বুড়ো উর্সাসের পথ চেয়ে বসে থাকে সে। মনে মনে চিন্তা করে, বুড়ো ফেরে না কেন! ফেরে না কেন!

    সদ্য ফোটা ফুলের মতো একটা মেয়েকে কোলে নিয়ে ফিরে এল উর্সাস। মেয়েটিকে দেখে প্রথম চমক উঠল গিয়েলুম। শিশুর সৌন্দর্য এতই মুগ্ধ করল, তাকানোর পর আর চোখ ফেরাতে পারে না। এই বয়সের শিশু এর আগে আর একটিমাত্র দেখেছে সে। তার নাম ভয়লা, জাদুকরের মেয়ে। কিন্তু ভয়লার সঙ্গে এই মেয়েটির কোনো তুলনাই চলে না। এমনকি দুজনকে একই শ্রেণির প্রাণী মনে করাও কঠিন।

    খুব সাবধানে, ভয়ে ভয়ে হাত দুটো সামনে বাড়াল গিয়েলুম। সে দেখতে কদাকার, তার চেহারা দেখে মেয়েটি না ভয় পেয়ে যায়। এক তাঁবুতে দীর্ঘ দিন থাকলেও ভয়লা তো তাকে যতবার দেখত, ততবার কেঁদে ফেলত।

    কিন্তু এই অচেনা শিশুটি গিয়েলুমের মধ্যে কী দেখল, একমাত্র ঈশ্বরই তা বলতে পারবেন—অকস্মাৎ কলকল করে হেসে উঠল সে, সবার কানে মধু বর্ষণ করে ঝাঁপিয়ে পড়ল গিয়েলুমের বাড়ানো হাত দুটোর ভেতর। ডাকাতদলের এক লোক তাকে রাস্তা থেকে তুলে আনার পর সেই যে তার কান্না শুরু হয়েছিল, তা আসলে একবারও বন্ধ হয়নি। কখনো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কখনো দেখা গেছে গলায় আওয়াজ না থাকলেও টপটপ করে পানি ঝরছে চোখ থেকে। আইরিনের আদরভরা কোমল স্পর্শও তার কান্না থামাতে পারেনি। শুধু উসাস যখন তাকে কোলে তুলে নিল, ঠিক এখনকার মতো এভাবেই কলকল করে হেসে উঠেছিল সে। দেখা গেল, উর্সাস আর গিয়েলুমকে দেখলেই সব ভুলে হেসে উঠতে পারে ডি।

    সেই শুরু, গিয়েলুম তার পর থেকে সারাক্ষণ কোলে কোলেই রাখে ডিকে। ডি আর হোমো, এদের দুজনকে নিয়েই সারাটা দিন তার খেলা চলে। এখানে তার সময় কী আনন্দে যে বয়ে যাচ্ছে, ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। বিদ্রূপ, নির্যাতন, দুশ্চিন্তা আর ভয়, এসব যেন অতীতের গর্ভে হারিয়ে যাওয়া দুঃস্বপ্ন। এক মাঠ থেকে আরেক মাঠে, এক বন থেকে আরেক বনে গাড়ি নিয়ে ঘোরে উসাস। গ্রামের ভেতর গাড়ি থামে, রোগীরা ভিড় করে ওষুধ নেয় উর্সাসের হাত থেকে। এই সময়টা ডিকে কোলে নিয়ে গাড়ির ভেতর বসে থাকে গিয়েলুম, নতুন নতুন খেলা দেখিয়ে ভুলিয়ে রাখে মেয়েটিকে। গাড়ির ভেতর ওরা যে আছে, গ্রামের লোকজন তা টেরটিও পায় না। ওষুধ বিলি শেষ হওয়ামাত্র তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দেয় উসাস, বনের কিনারায় বা মাঠের মাঝখানে সরে আসে। এখানে, লোকচক্ষুর আড়ালে, তার পোষা প্রাণীগুলো মনের আনন্দে হেসে- খেলে সময় কাটাতে পারবে।

    অ্যালারিকের আস্তানা থেকে উর্সাস ফিরে এল নতুন এক দৃষ্টি নিয়ে। হতভাগ্য গিয়েলুমকে কোলে তুলে নেওয়ার সময় ভেবেছিল, বংশপরিচয়হীন এক করুণার পাত্র। কিন্তু অ্যালারিক তাকে জানিয়েছে, গিয়েলুম আসলে অভিজাত পরিবারের সন্তান! প্রকৃতির অদ্ভুত খেয়ালে বিচিত্র সব ঘটনা ঘটে গেছে। ভাগ্য তাকে বঞ্চিত করেছে, মানবসমাজ নির্যাতন ছাড়া কিছুই তাকে দেয়নি। ভাবতে আশ্চর্য লাগে, এই সাজা নিজের কোনো অপরাধের ফল নয়। এর জন্য দায়ী ছিল তার বাবার নিষ্ঠুরতা। নিষ্ঠুর হওয়ার এই প্রবণতা প্রায় সব জমিদারের মধ্যেই দেখা যায়, সেই বিজয়ী বীর উইলিয়ামের যুগ থেকে। কিন্তু কোনো জমিদারের অত্যাচারের ফল তার ছেলেকে এভাবে ভোগ করতে হয়েছে, এমনটি আগে কখনো শোনা যায়নি। এরকম কোনো ঘটনার কথা উর্সাসের অন্তত জানা নেই।

    ভাগ্যবিড়ম্বিত এই অভিজাত বংশের সন্তানটির প্রতি উসাসের মন করুণায় ভরে উঠল। মানুষ নামের অমানুষগুলো তার ওপর যে নির্যাতন চালিয়েছে, কীভাবে তার ক্ষতিপূরণ করা যায়, সেই চিন্তায় ব্যাকুল হয়ে উঠল সে। দস্যু অ্যালারিকের আস্তানা থেকে উর্সাস জেনে এসেছে, গিয়েলুমকে তার জন্মগত অধিকার ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হবে। ওদের পরিবারের প্রতিনিধি হিসেবে যিনি জমিদারি দেখাশোনা করছেন, সেই আইনজীবী ভদ্রলোকই ওকে ওর মর্যাদার আসন ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

    তবে সে চেষ্টা যে সফল হবে, এটা বিশ্বাস করতে সাহস পায় না উসাস। কারণ, ভালো যেকোনো কাজেই মানুষ বাদ সাধে, নানা রকম বাধা-বিঘ্ন সৃষ্টি করে। দস্যু অ্যালারিক অপহরণ করেছিল গিয়েলুমকে–সে কি আজকের কথা! সেদিনের শিশু আজ কৈশোর পার হয়ে যৌবনে পা দিতে চলেছে। নিষ্পাপ শিশুর সমস্ত রূপ-সৌন্দর্য কেড়ে নেওয়া হয়েছিল, বিকলাঙ্গ শরীর আর বিকৃত মুখ নিয়ে বেড়ে উঠছে সে। বাবা বেঁচে থাকলে তিনি একে দেখে ছেলে বলে চিনতে পারতেন না। তিনি মারা গেছেন, তা-ও তো অনেক বছর হয়ে গেল। বংশে আর কোনো সন্তান না থাকায় এক জ্ঞাতি কন্যাকে জমিদারির উত্তরাধিকারিণী ঠিক করে গেছেন তিনি। সেই জ্ঞাতি কন্যা এখনো কিশোরী। তার শিক্ষা-দীক্ষাও ঠিকমতো হয়নি, নিজের স্বার্থ ছাড়া আর কিছুর মূল্য দিতে জানে না। তার আশপাশে অনেকেই জুটেছে, কিন্তু কেউ তারা সুন্দর মানুষ হওয়ার যোগ্য নয়। অন্তত ডেভিড সম্পর্কে অ্যালারিকের কয়েকটা মন্তব্য শুনে উর্সাসের সেরকমই ধারণা হয়েছে।

    উর্সাস ভাবছে, কিশোর গিয়েলুমের জন্য তাকে কিছু করতে হবে। এই অভাগার সাহায্য দরকার। স্নেহ-ভালোবাসা-আদর দরকার। আরও বহু কিছু দরকার। প্রশ্ন হলো, সবচেয়ে যেটা জরুরি দরকার, সেটা কী? কী করলে খুব বেশি উপকার হয় গিয়েলুমের? চিন্তা করতে করতে মাথাটা ভার হয়ে এল উর্সাসের।

    এভাবে চিন্তা করতে করতেই প্রশ্নের জবাব পেয়ে গেল উসাস। সম্ভব! তার দ্বারা গিয়েলুমের মস্ত একটা উপকার করা সম্ভব! শিক্ষা বলতে প্রায় কিছুই পায়নি গিয়েলুম। শেখার মধ্যে শুধু শিখেছে তারের ওপর দাঁড়িয়ে বিচিত্র অঙ্গভঙ্গি সহযোগে নাচতে। জমিদারি ফিরে পেল কি না পেল, তাতে কিছু আসে-যায় না, পৃথিবীর বুকে মানুষ হিসেবে বাঁচতে হলে সবচেয়ে জরুরি প্রয়োজন উপযুক্ত শিক্ষা। গিয়েলুম দেখতে কদাকার হলেও তার চরিত্র আর স্বভাব যাতে মানুষের মতো হয়ে ওঠে, সেই চেষ্টাই করবে উসাস।

    সিদ্ধান্ত নেওয়ার পরপরই গলা ছেড়ে হেসে উঠল উসাস। সে হবে গিয়েলুমের শিক্ষক? সে, উসাস, শিক্ষা দিয়ে তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে? কিন্তু সে নিজে কী? কী তার পরিচয়? নিজে কি সে মানুষ? এই প্রশ্নটা প্রায়ই জাগে তার মনে। এ ব্যাপারে তার নিজেরই সন্দেহ আছে। মানুষ হলে কিছু নিয়ম মেনে চলতে হয়, তা কি সে মানে? প্রায় পঞ্চাশ বছর হলো ভদ্র সমাজের সঙ্গে যোগাযোগ নেই তার, শিক্ষিত ভদ্রলোকের সঙ্গে মেলামেশা করে না। গিয়েলুমকে শিক্ষিত করে তোলার চেষ্টা তার জন্য স্পর্ধা দেখানো হয়ে যায় নাকি? একটা কথা ভুললে চলবে না, এই মূর্খ কিশোরের ভাগ্য প্রসন্ন হয়ে উঠলে ভবিষ্যতে একদিন সে সভ্যতায় শ্রেষ্ঠ এই দেশের অভিজাত সমাজে শ্রেষ্ঠতম সম্মানের আসনটি দখল করে বসতে পারে। তখন বিশেষ মহলে প্রশ্নটা উঠবে বৈকি, কে তার শিক্ষক? কে তাকে মানুষ হিসেবে গড়েছে?

    আপন মনে হাসতে হাসতে গাড়ির ভেতর ঢুকল উর্মাস। ইতিমধ্যে গাড়ির আকার-আকৃতি অনেকটাই বদলে ফেলা হয়েছে। ডিকে নিয়ে প্যারিস থেকে ফেরার পর, সেই গোলাঘরে বসে, গাড়ির ওপর একটা হালকা ধরনের দোতলা তৈরি করেছে উসাস। সে জন্য আগের চেয়ে আরও তিন ফুট বেশি উঁচু করতে হয়েছে গাড়িটা, তাতে ওটার ওজনও বেশ খানিক বেড়েছে। রোজই খেয়াল করে উসাস, ভারী গাড়িটা টানতে হোমোর খুব কষ্ট হচ্ছে কি না। তার হিসাবে, হচ্ছে না। রামে ভেজানো প্রচুর মাংস খেয়ে পশুসমাজে রীতিমতো পালোয়ান বনে গেছে হোমো। উসাস সিদ্ধান্ত নিয়েছে, যেদিন দেখা যাবে হোমো হাঁপাচ্ছে, সেদিনই তার একজন সহকারী জোগাড় করা হবে। হোমো একা গাড়ি চালাচ্ছে, তাই এটা এখন এক্কাগাড়ি। যখন তার সহকারী আসবে, তখন হয়ে যাবে জুড়িগাড়ি। নেকড়ে হোমোর সেই সহকারীর নাম কী হবে, তা-ও ঠিক করে ফেলেছে উর্সাস—লোম। লোম শব্দের অর্থ হলো ভূত।

    একতলার অনেক বাক্স ও ব্যাগ দোতলায় আনা হয়েছে, ওগুলোর সঙ্গে একটা লোহার সিন্দুকও আছে। এখানে, দোতলায়, গিয়েলুম শোয়

    আপন মনে হাসতে হাসতে দোতলায় উঠে সেই লোহার সিন্দুকটা খুলল উসাস। ভেতরে অন্য কিছু নেই, শুধু বই আর বই। কত রকমের বই, বলে শেষ করা যাবে না। মোটা, পাতলা, লম্বা, বেঁটে, সব ধরনের বইই আছে। প্রতিটি বই পুরোনো, কালের আঁচড়ে হলদে হয়ে গেছে পাতা, পোকায়ও কিছু কিছু খেয়েছে। এক একটা বই খোলে উর্সাস, আর দু-চার পাতা উল্টে দেখে।

    মাঝেমধ্যেই দীর্ঘশ্বাস ফেলছে উসাস, চোখের সামনে ফুটে উঠছে অতীত দিনের বিচিত্র সব রংচঙে স্মৃতি। প্রতিটি বইয়ের প্রথম পাতায় মালিকের নাম লেখা। এসব বই একজন লোকেরই ছিল। নামটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে উসাস। নামটা তার পরিচিত, এক বিখ্যাত অধ্যাপকের পরিচয় বহন করে, অথচ আজ এই নাম কেমন নতুন আর অচেনা লাগে তার কাছে। সে ছিল এক মহাপণ্ডিত, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আসনে অধিষ্ঠিত, তার সঙ্গে নেকড়ে-টানা গাড়িতে বসে বনে-জঙ্গলে ঘুরে বেড়ানো এই যাযাবর চিকিৎসকের সামান্যতম মিলও সে খুঁজে পায় না।

    ‘গিলি! গিলি!’ হঠাৎ নিচে থেকে ডাকাডাকি শুরু করে ডি। গিয়েলুমের নামটা সংক্ষেপ করে নিয়েছে সে। ডির চিৎকারে স্মৃতিরোমন্থন থেমে যায়, দ্রুত হাতে সিন্দুক বন্ধ করে নিচে নেমে আসে উসাস।

    না, এসব জ্ঞান-বিজ্ঞানের বই গিয়েলুমের কোনো কাজে আসবে না। তার তো সম্ভবত অক্ষরজ্ঞানই নেই। তাকে শুরু করাতে হবে বর্ণমালা দিয়ে। অন্য একটা কথা মনে হতে আবার আপন মনে হেসে ফেলে উসাস। ডির বয়স আরও দু-চার বছর বেশি হলে ওদের দুজনকে একসঙ্গে পড়াতে পারত সে।

    পরের দিন একটা গ্রামের পাশে গাড়ি থামাল উসাস। এই গ্রামে দু- চারটে দোকানপাট আছে। ওষুধ বিক্রি শুরু করার আগেই খোঁজ নিল উর্সাস। হ্যাঁ, দোকানে শিশুপাঠ্য বই পাওয়া যাবে। বেশ অনেক বেলা পর্যন্ত নিজের কাজ করল সে, রোগীরা সবাই ওষুধ নিয়ে ফিরে যাওয়ার পর গাড়ি নিয়ে ঢুকে পড়ল গ্রামের ভেতর। একটা দোকান থেকে বেশ কয়েকটা শিশুপাঠ্য বই কিনল সে।

    বই দেখে গিয়েলুম তো হাঁ। অবাক তো হবেই, কারণ বই কী জিনিস তা সে জানে না, আগে কখনো দেখেনি। প্রথমে সে ভাবল কাকা ডির জন্য খেলনা কিনে এনেছে। ‘কাকা’ বলাটা উসাসই ওদের শিখিয়েছে।

    গিয়েলুমকে বলা হলো, ওগুলো ডির খেলনা নয়, আনা হয়েছে তারই জন্য। খেলনা? হ্যাঁ, খেলনাই। তবে নাড়াচাড়া করার সময় ছিঁড়ে ফেলা চলবে না। কাকা যেমনভাবে শিখিয়ে দেবে, তাকেও সেভাবে গলা চড়িয়ে আবৃত্তি করতে হবে। প্রথম দিকে কোনোমতে তার মন বসে না। তবে ধীরে ধীরে আগ্রহ জন্মাল। একসময় দেখা গেল, বইগুলো রীতিমতো টানছে তাকে।

    .

    সময়টা তখন দুপুর!

    ছোট্ট এক নদীর ধারে গাড়ি থামিয়ে চুলায় রান্না চড়িয়েছে উসাস। সেডার বনে ঢুকে শুকনো কাঠ কুড়াচ্ছে গিয়েলুম। ডি তার পিছু পিছু ঘুরছে, পায়ে একজোড়া খুদে লাল জুতা। বনে-জঙ্গলে কাঁটা আর কাঁকর থাকে, ছোট্ট নরম পায়ে সেগুলো বিঁধতে পারে, তাই ওই জুতাজোড়া ডিকে কিনে দিয়েছে উসাস। ছোট্ট মেয়েটির সুবিধা-অসুবিধার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখে সে।

    সবাই যে যার কাজ করছে, এই সময় হঠাৎ একটা ডাক ছাড়ল হোমো।

    মুখ তুলে তাকাল উসাস। একটা গাড়ি আসছে। আসছে আসুক, তাতে অস্থির হওয়ার কোনো কারণ নেই। এদিকে নদীতে মাত্র এক হাঁটু পানি। এই ঘাট গাড়ি পারাপারের জন্যই। নদী পেরিয়ে ওপারে উঠবে গাড়িটা, তারপর নিজের পথে চলে যাবে। উসাস আবার রান্নায় মন দেয়।

    কিন্তু গাড়িটার নদী পেরোনোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উর্সাসের গাড়ির কাছাকাছি এসে থেমে গেল সেটা। এবার উসাসকে একটু মনোযোগ দিতেই হলো। কে এল? এখানে থামার কী কারণ?

    উর্সাস দেখল, এক মধ্যবয়স্ক লোক নামছে গাড়িটা থেকে। দেখেই বোঝা যায়, সম্ভ্রান্ত কোনো ভদ্রলোকই হবেন। বেশ দামি কাপড়চোপড় পরে আছেন। গাড়ি থেকে নেমে এদিকেই আসছেন তিনি।

    ভদ্রলোক আরও একটু কাছে আসতে সিধে হয়ে দাঁড়াতে হলো উর্সাসকে। কী আশ্চর্য, এ ভদ্রলোককে তো সে চেনে! ইনিই তো পেমব্রোক জমিদারদের আইন উপদেষ্টা, মি. রাসেল! ভদ্রলোকের সঙ্গে উর্সাসের পরিচয় হয়েছিল দস্যু অ্যালারিকের গোপন আস্তানায়। ইনি এখানে কী মনে করে? নিশ্চয়ই জরুরি কোনো কারণ ছাড়া আসেননি। হয়তো গিয়েলুম সম্পর্কে ভালো কোনো খবর দিতেই এসেছেন।

    দুই পা এগিয়ে দাঁড়াল উসাস, ডান হাতটা কেতাদুরস্ত ভঙ্গিতে সামনে বাড়াল। তার হাত বাড়ানোর এই ভঙ্গি দেখে মুগ্ধ হলেন রাসেল। সাধারণত বিদেশি দূতকে সাক্ষাৎদানে রাজি হয়ে সম্রাটেরাই এই ভঙ্গিতে তাঁর অপেক্ষায় দাঁড়ান। সেই মুহূর্তে রাসেলের দৃঢ় বিশ্বাস জন্মাল, এই লোক ভবঘুরে যাযাবর হতেই পারে না, তার বর্তমান দৈন্যদশার পেছনে অবশ্যই গোপন কোনো কাহিনি ও রহস্য আছে। ভবঘুরে যাযাবর এত উঁচুদরের আদব-কায়দা কোত্থেকে শিখবে! এই লোকের অতীত কাহিনি নিশ্চয়ই গৌরব করার মতো।

    বাড়ানো হাতটা সশ্রদ্ধ ভঙ্গিতে গ্রহণ করলেন রাসেল। ‘আবার আপনার দেখা পেয়ে আনন্দ লাগছে। আপনার পেছনে আজ কয়েক দিন হলো লেগে আছি আমি। লা-মার্তিয়ারে পৌঁছে খবর পেলাম, আপনি ক্লেমকোঁতে আছেন। ক্লেমকোঁতে এসে শুনি আপনি রওনা হয়ে গেছেন, গন্তব্য জার্মেইন…’

    ‘আপনি কষ্ট পাওয়ায় সত্যি খুব দুঃখিত। কী ব্যাপার বলুন তো? গিয়েলুম সম্পর্কে কোনো খবর নিয়ে এসেছেন? কিন্তু আমার ঠিকানা পেলেন কীভাবে? কে দিল, অ্যালারিক?’

    ‘দুটো প্রশ্নের একটাই উত্তর—হ্যাঁ।’

    ‘গিয়েলুমের খবর পরে শুনব। আগে অ্যালারিকের খবর দিন। কেমন আছে সে? আইরিনই বা কেমন আছে?’

    ‘শরীর-স্বাস্থ্য সব ভালোই ওদের,’ বললেন রাসেল। ‘তবে মনের দিক থেকে খুব ভেঙে পড়েছে। কারণ হলো সেই মেয়েটি…‘

    এখান থেকে সেডার বনটা দেখা যাচ্ছে। বনের ঘাসে ছুটে বেড়াচ্ছে ডি, চঞ্চল একটা প্রজাপতি যেন। সেদিকে একটা হাত তুলে রাসেল তার অসমাপ্ত কথার খেই ধরলেন আবার, ‘…ওই মেয়েটিই ওদের মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। শত চেষ্টা করেও আইরিন ওকে ভুলতে পারছে না। ডি চলে আসার পর সেই যে তার কান্না শুরু হয়েছে, একবারের জন্য তা আর থামেনি। আইরিনের চোখে পানি দেখে অ্যালারিকও দিশাহারা। ডাকাতি, লুটপাট, খুন-জখম—সব বন্ধ হয়ে গেছে। এক্স, ওয়াই, জেড—অ্যালারিকের শিষ্যরা সময় কাটাচ্ছে চুরুট ফুঁকে।’

    এক পলকের জন্য ক্ষীণ একচিলতে হাসি ফুটল উর্সাসের ঠোঁটে, তার পরই তা মিলিয়ে গেল। বিড়বিড় করল সে, ‘প্রকৃতির প্রতিশোধ।’ তারপর গলা সামান্য চড়িয়ে জানতে চাইল, ‘তা, ডিকে নিয়ে যেতে চায় নাকি? কিছু বলেছে?’

    প্রবল বেগে মাথা নাড়লেন রাসেল। ‘না না, ঠিক তার উল্টো! সে প্রস্তাব আমিই ওদের দিই। কিন্তু দুজনের কেউই রাজি হলো না। এ ব্যাপারে দুজনই ওরা একমত—দস্যুদের নোংরা আস্তানায় রাখলে মেয়েটা মানুষ হবে না, তাতে তার ভালো করার বদলে মন্দই করা হবে। তার ওপর প্রচণ্ড মায়া পড়ে গেছে আইরিনের, তবে সে অন্ধ হয়ে যায়নি। যাকে সে প্রাণ দিয়ে ভালোবাসে, তার ক্ষতি করা উচিত নয়, এটুকু সুবুদ্ধি এখনো হারায়নি সে।

    সেডার বনের আড়ালে কী দেখা যাচ্ছে ওটা? একটা ঘোড়া না? হ্যাঁ, ঘোড়াই বটে। বন থেকে বেরিয়ে এদিকেই ছুটে আসছে।

    ঘোড়াটাকে গিয়েলুমও দেখতে পেল। কাঠ কুড়ানোর কাজ ফেলে ছুটে এসে ডিকে কোলে তুলে নিল সে, তারপর হনহন করে গাড়ির দিকে এগোল। এই প্রথম ওকে দেখছেন রাসেল, পেমব্রোক জমিদারির প্রকৃত অধিকারীকে। এরই নাম তাহলে গিয়েলুম? তার পরলোকগত বন্ধু আর্ল গুস্তাভের একমাত্র পুত্র ও বংশধর?

    রাসেলের মাথায় যেন বাজ পড়েছে। বাজ পড়েছে বললেও আসলে তাঁর এখনকার অবস্থার সঠিক বর্ণনা দেওয়া হয় না। যার গায়ে বাজ পড়ে তার হুঁশ থাকে না, বিস্ময়বোধ থাকে না, থাকে না যন্ত্রণাবোধ। রাসেলের বেলায় সেরকম কিছু ঘটেনি। গিয়েলুমকে দেখামাত্র পাথর হয়ে গেলেন তিনি, সেই সঙ্গে তাঁর বুকে যেন গরম ও তীক্ষ্ণ একটা কিছু বিঁধল। তীব্র যন্ত্রণায় অবশ হয়ে এল তাঁর সারা শরীর।

    ঘোড়া কাছে চলে এল। পিঠে ঘোড়সওয়ার।

    উর্সাসের ইঙ্গিত পেয়ে ডিকে গাড়িতে তুলে দিল গিয়েলুম, তারপর নিজেও উঠে পড়ল।

    ওদের কাছে এসে নিচে নামল ঘোড়সওয়ার। বেশভূষা দেখে মনে হলো সাধারণ কোনো ফরাসি ভদ্রলোক। বাদ সেধেছে শুধু চওড়া গোঁফ আর লালচে চাপদাড়ি। ভদ্রই হোক আর অভদ্রই হোক, কোনো ফ্রেঞ্চ যুবক এ ধরনের দাড়ি-গোঁফ রাখে না।

    যুবকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন রাসেল। উর্সাসের দৃষ্টিতে রাজ্যের সন্দেহ।

    ঘোড়সওয়ার সহাস্যে এগিয়ে এল, অভিবাদন জানাল ওদের, তারপর জিগ্যেস করল, ‘নদীতে পানি কি খুব গভীর?’

    গিয়েলুমকে দেখার পর বিস্ময়ের ধাক্কাটা এখনো কাটিয়ে উঠতে পারেননি রাসেল, তা না হলে ছদ্মবেশী আঁদ্রেকে এতক্ষণে অবশ্যই তিনি চিনতে পারতেন।

    বিনা পরিশ্রমে পাওয়া পঞ্চাশ পাউন্ড সম্বল করে অ্যাডভেঞ্চারে বেরিয়েছে আঁদ্রে। তার উদ্দেশ্য হলো রাসেল কী করেন, কোথায় যান সব খুঁটিয়ে লক্ষ করা। চোখে চোখে রাখলে বুড়োর ষড়যন্ত্র সম্পর্কে নিশ্চয়ই অনেক তথ্য আসবে তার হাতে, সেসব তথ্য অ্যামেলিয়াকে জানাবে সে। তার বদ্ধমূল ধারণা, রাসেল গোপন ও অসৎ কোনো মতলব নিয়ে ফ্রান্সে ঘোরাফেরা করছেন। তার এই ধারণা আরও জোরালো হয়েছে রাসেল শহর ছেড়ে মফস্বলে চলে আসায়। তারপর, এখন, নির্জন এই নদীর তীরে, অদ্ভুতদর্শন জটাধারী লোকটার সঙ্গে তাঁকে মিলিত হতে দেখে সে ধরে নিয়েছে, কোনো সৎ কাজে এখানে তিনি আসেননি।

    তবু তো গিয়েলুমকে এখনো দেখেনি আঁদ্রে। দেখলে সাফল্যের আনন্দ চেপে রাখতে পারত না, ধেই ধেই করে নাচতে শুরু করত। গিয়েলুমকে না দেখুক, উসাসকে দেখেই তার কল্পনা ডানা মেলতে শুরু করল। যার চেহারা ওরকম দানবীর ও বীভৎস, সে মানুষ হয় কী করে? এ নিশ্চয়ই কোনো অসামাজিক জীব। আর রাসেল যেহেতু অসামাজিক জীবের সঙ্গে মেলামেশা করছেন, তা-ও নির্জন একটা নদীর তীরে এসে, তখন ধরে নিতে হয় যে সমাজের কোনো উপকার করার জন্য এত কষ্ট তিনি স্বীকার করেননি।

    তবে মনের ভাব গোপন রেখে মিষ্টি করে হাসল আঁদ্রে। সবিনয়ে জিগ্যেস করল, ‘নদীতে পানি কি খুব গভীর?

    সত্যি কথাই বলল উসাস। ‘গভীর কি না বুঝব কীভাবে, আমি তো নামিনি। তবে এখান থেকে মানুষ হেঁটেই ওপারে যায়। কাদার ওপর পায়ের দাগ দেখছেন না?’

    ‘ওপারেই যাব আমি। আপনার এখানে একটু আগুন পাওয়া যাবে? চুরুটটা ধরাতে পারছি না, দেশলাইটা যে কোথায় পড়ে গেল পকেট থেকে! ওপারে পৌঁছে অনেকটা হাঁটলে তারপর ক্রোভেকুর, তাই না? তার আগে তো কোনো দোকান-টোকান পাচ্ছি না, কী বলেন?’

    ‘প্রয়োজন মনে করলে এটা রাখতে পারেন, আমার কাছে আরও আছে’, বলে তার হাতে একটা দেশলাই গুঁজে দিলেন রাসেল।

    ধন্যবাদ দেওয়ার সময় বিনয়ে নুয়ে পড়ল আঁদ্রে। রাসেলকে সে একটা চুরুট সাধল। ধন্যবাদ জানিয়ে সেটা প্রত্যাখ্যান করলেন রাসেল। ‘আমি ধূমপান করি না।’

    এরপর উসাসকে সাধল আঁদ্রে। সে হেসে শুধু মাথা নাড়ল।

    অগত্যা একাই চুরুট ধরাল আঁদ্রে। তারপর জিগ্যেস করল, ‘আপনারা কেউ বোধ হয় ওপারে যাবেন না? গেলে একসঙ্গে যাওয়া যেত গল্প করতে করতে।’

    উর্সাস ও রাসেল দুজনই মাথা নাড়লেন।

    এখান থেকে কোথায় যাবে ওরা, এখানে এসেছেই বা কেন, এসব জানার প্রচণ্ড কৌতূহল হচ্ছে আঁদ্রের, কিন্তু অচেনা লোকজনকে এসব জিগ্যেস করা একেবারেই শিষ্টাচারবিরুদ্ধ। সব কথা ফুরিয়ে গেছে তার। কথা ফুরিয়ে গেলে এখানে দাঁড়িয়ে থাকাটাও শোভন দেখায় না। আঁদ্রে ভাবছে, এখন তার কী করা উচিত?

    বলেছে, নদীর ওপারে যাবে। বলেছে যখন, যেতেই হবে। কিন্তু নদীর ওপারে গিয়ে করবেটা কী সে? ওপারে তো তার কোনো কাজ নেই। নদীর ওপারটা বেশ ফাঁকা ফাঁকা, এমন কোনো আড়াল দেখা যাচ্ছে না যে সেখানে গা ঢাকা দিয়ে এদের গতিবিধির ওপর নজর রাখবে। ওপারে বন আছে ঠিকই, কিন্তু খুবই হালকা—বিশ-বাইশ ফুট পরপর একটা করে সেডার গাছ। ঘোড়া নিয়ে ওই বনে লুকানো সম্ভব নয়। তাহলে?

    নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে আঁদ্রের। ওপারে যাওয়ার কথা বলে বিপদে পড়ে গেছে সে। সত্যি, এমন বোকামি মানুষ করে! অন্য কিছু বললে এখানে আরও কিছুক্ষণ থাকার একটা-না-একটা অজুহাত তৈরি করা সম্ভব ছিল। চুরুট ফুঁকতে ফুঁকতে ঘোড়ার দিকে হাঁটা ধরল সে। আর ঠিক এই সময় তার মাথায় বিদ্যুচ্চমকের মতো একটা বুদ্ধি খেলে গেল।

    ঘোড়ার পিঠে হাত রাখল আঁদ্রে, ভঙ্গি দেখে মনে হলো লাফ দিয়ে ওটার পিঠে উঠতে যাচ্ছে। কিন্তু তা না উঠে সে চিৎকার করে বলল, ‘আমার থলেটা কই?’

    বাধ্য হয়ে তার দিকে ফিরতে হলো উর্সাস আর রাসেলকে।

    আঁদ্রেকে দেখে মনে হলো, কঠিন একটা সমস্যায় পড়েছে সে। চেহারায় রাজ্যের হতাশা ও বিস্ময় ফুটিয়ে তুলে সে বলল, ‘আমার থলেটা জিনের সঙ্গে বাঁধা ছিল। একটা জামা, কিছু টাকা, এই সব ছিল তাতে। মনে আছে, সেডার বনে ঢোকার সময়ও ছিল ওটা। তার মানে, বনের ভেতরই কোথাও পড়েছে।’ ঘোড়াটা ওখানেই একটা গাছের সঙ্গে বেঁধে রাখল সে, তারপর ছুটে বনে ঢুকল।

    বনে ঢুকে ছোটাছুটি করে থলে খুঁজে বেড়াচ্ছে আঁদ্রে। যথেষ্ট সময় নিচ্ছে সে। অনেক খুঁজেও থলেটা পাচ্ছে না। পাবে কীভাবে, সেটার কোনো অস্তিত্ব থাকলে তো!

    উর্সাসের দিকে ফিরে রাসেল বললেন, ‘লোকটা কে, বলুন তো? কোনো খারাপ মতলব আছে নাকি?’

    ‘ভালো করে দেখুন তো’, বলল উসাস। ‘আমার মনে হচ্ছে ওকে আপনি চেনেন। বোধ হয় আপনার খোঁজেই এখানে এসেছে।

    ‘আমার খোঁজে এসেছে?’ চিন্তিত হয়ে পড়লেন রাসেল, মাথা চুলকাচ্ছেন। ‘কিন্তু আমি এখানে আসব, এ কথা তো অ্যালারিক ছাড়া আর কেউ জানে না। এরকম একটা গোপন কথা অ্যালারিক কাউকে বলবে…না, তা সম্ভব নয়।

    ‘সে যা-ই হোক, ওকে ওর থলে খুঁজতে দিন, এই ফাঁকে আমরা নিজেদের কাজটা সেরে ফেলি। আপনি সম্ভবত গিয়েলুম সম্পর্কে কোনো খবর নিয়ে এসেছেন, তাই না?’

    ‘হ্যাঁ, ঠিক ধরেছেন।’ মাথা ঝাঁকালেন রাসেল। ‘গিয়েলুম আর্ল গুস্তাভেরই সন্তান কি না, সত্য-মিথ্যা যাচাই করার একটা উপায় পাওয়া গেছে। এই যে, দেখুন…’

    সেডার বনের দিকে পেছন ফিরলেন রাসেল, তাঁর হাতের খাতাটা লাল দাড়িঅলা লোকটা যাতে দেখতে না পায়। খাতা মানে আর্ল গুস্তাভের সেই ডায়েরি। পাতা উল্টে আঙুলের ছাপগুলো দেখালেন উসাসকে। ‘এগুলো গিয়েলুমের আঙুলের ছাপের সঙ্গে মিলে গেলে আর কোনো সন্দেহ থাকে না যে সে-ই পেমব্রোক জমিদারির প্রকৃত উত্তরাধিকারী। অ্যালারিকের সাক্ষ্য বলুন, শিশু গিয়েলুমের জামা-কাপড় বলুন, বা তার গায়ের জঙুলের কথা বলুন, এসবের চেয়ে অনেক জোরালো প্রমাণ দিতে পারবে এই হাতের ছাপ। আমি তো প্যারিস থেকে লোক নিয়ে আসিনি, কাজেই গিয়েলুমকে নিয়ে আমার সঙ্গে আপনাকেই ওখানে একবার যেতে হবে আঙুলের ছাপ দেওয়ার জন্য।’

    ‘কিন্তু আমি কীভাবে যাই, বলুন তো!’ হেসে ফেলল উসাস। ‘ডি আর হোমোকে কার কাছে রেখে যাব? ডিকে নিয়ে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু হোমো রাজধানী দেখে ভয় পেয়ে যাবে। বেচারি গ্রামেই মানুষ কিনা I জীবনে কখনো শহরে যায়নি। আপনি বললেন, অ্যালারিক সাক্ষ্য দিতে পারে। কিন্তু অ্যালারিককে যদি সাক্ষী করা হয়, বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে হাজারটা কেস উঠবে, সেটা চিন্তা করে দেখেছেন? প্রথমে সে স্বাধীনতা হারাবে, তারপর জীবনটা। বিচারে যে তার ফাঁসি হবে, তাতে কোনো সন্দেহ নেই।

    রাসেলকে বিচলিত দেখাল। ‘তাই তো, কথাটা আগে ভাবিনি! অ্যালারিকও বোধ হয় চিন্তা করেনি। সে তো বলামাত্র সাক্ষী দিতে রাজি হয়ে গেল। তা ছাড়া সত্যি কথাটা হলো, সে-ই তো একমাত্র প্রধান সাক্ষী।’

    বিচলিত হয়ে পড়লে রাসেলের একটা অভ্যাস হলো, পেছনে হাত বেঁধে পায়চারি করা। রহস্যময় আগন্তুকের কথা ভুলে গিয়ে আজও তা-ই শুরু করলেন তিনি।

    উর্সাসের চোখে ব্যাপারটা ধরা পড়ল। নিঃশব্দে ইঙ্গিত করল সে। সঙ্গে সঙ্গে হাত দুটো সামনে আনলেন রাসেল। তারপর দ্রুত ঘাড় ফিরিয়ে সেডার বনের দিকে তাকালেন। স্বস্তির একটা নিঃশ্বাস বেরিয়ে এল। দাড়িঅলা লোকটাকে বনের কোথাও দেখা যাচ্ছে না। সম্ভবত থলে খুঁজতে খুঁজতে রাস্তায় গিয়ে উঠেছে।

    সতর্ক উসাস ও বুদ্ধিমান রাসেল দুজনই ভুল করলেন। আঁদ্রে রাস্তায় ফিরে যায়নি, বনের ভেতরই একটা মোটা গাছের আড়ালে লুকিয়ে রয়েছে। উঁকি দিয়ে তাকিয়ে ছিল সে, ফলে রাসেলের হাতের কালো খাতাটা ঠিকই দেখে নিয়েছে। রাসেল বনের দিকে ঘাড় ফেরাচ্ছেন দেখে তাড়াতাড়ি মুখটা লুকিয়ে ফেলল আবার।

    আঁদ্রে বুঝল, এই খাতা দেখানোর জন্যই লন্ডন থেকে প্যারিসে, প্যারিস থেকে এই এত দূরের বনে ছুটে এসেছেন রাসেল। খাতায় নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে।

    উর্সাস আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল, ডিকে নিয়ে গাড়ির ভেতরই থাকল গিয়েলুম, ভুলেও একবার বাইরে বেরোল না। অনুরোধ করায় উর্সাসের হাতের রান্না খেয়ে যেতে রাজি হয়েছেন রাসেল, চুলার ধারে বসে নিচু গলায় কথা বলছেন তিনি। রাসেলের কোচম্যান আগেই গাড়িতে বসে ঘুমিয়ে পড়েছে।

    কতক্ষণ আর জঙ্গলে দাঁড়িয়ে থাকা যায়, একসময় ফিরতেই হলো আঁদ্রেকে। চোখ-মুখ বিষাদে ভরে তুলল সে, বলল, ‘আমার আর সামনের দিকে যাওয়া হচ্ছে না, তাই আপনাদের কাছে বিদায় নিতে এলাম। সব টাকা ওই থলের ভেতরই ছিল, ওটা হারিয়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব। এই অবস্থায় কোথাও যাওয়া যায় না। যাত্রা অসমাপ্ত রেখে বাড়িতেই ফিরতে হচ্ছে।’

    মাথা ঝাঁকিয়ে রাসেল সায় দেওয়ার সুরে বললেন, ‘তা তো ঠিকই। গুডবাই।’

    যে পথ দিয়ে এসেছিল, সেই পথ ধরেই বিদায় হলো আঁদ্রে। তবে তার এই বিদায় নেওয়া স্রেফ একটা ভান। বন পার হয়ে রাস্তায় পড়ল সে, তারপর রওনা হলো আধমাইল দূরে দেখে আসা একটা সরাইখানার উদ্দেশে। সরাইখানায় পৌঁছে দুপুরের খাবার খেল, তারপর দোতলার একটা ঘর ভাড়া করল। ঘরের জানালা থেকে রাস্তার ওপর তীক্ষ্ণ নজর রাখছে।

    ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যাচ্ছে। আঁদ্রের ভাগ্যে শিকে ছিঁড়ছে না। তবে তার ধৈর্যেরও কোনো শেষ নেই যেন। অবশেষে অপেক্ষা সার্থক হলো। নদীর ধার থেকে বন পার হয়ে রাস্তায় বেরিয়ে এল একটা গাড়ি। আঁদ্রে চিনতে পারল, এটা রাসেলের গাড়ি। দশ মিনিট পর আরও একটা গাড়ি উঠল রাস্তায়, সেটা উর্সাসের।

    .

    সরাইখানার সামনে দিয়ে খানিক পরপর গাড়ি দুটো চলে গেল। আরও পনেরো মিনিট অপেক্ষা করার পর রাস্তায় নেমে এল আঁদ্রে। ঘোড়া ছোটাল সে-ও, নেকড়ে-টানা গাড়িটাকে তার ধরতে হবে।

    দূরে ওই দেখা যাচ্ছে গাড়িটা। কিন্তু না, খুব কাছাকাছি যাওয়াটা বোকামি হয়ে যাবে। প্যারিসে পৌঁছাতে হলে দুই দিন আর দুই রাত লাগবে ওদের। খাতাটায় কী আছে দেখার জন্য রাত দুটোকে কাজে লাগাতে হবে, সিদ্ধান্ত নিল আঁদ্রে। পথে কোথায় কোন হোটেলে রাসেল উঠবেন, এটা আন্দাজ করা তেমন কঠিন কাজ নয়, কারণ এদিকে ভালো হোটেলের সংখ্যা খুবই কম। সে নিজে আজ হোটেল দ্য ভেন্ডোমে, আর কাল হোটেল সিনক্লিয়ারে রাত কাটাবে বলে ঠিক করল। রুমভাড়া কত চেয়ে বসবে, কে জানে! তার টাকা পানির মতো খরচ হয়ে যাচ্ছে। তবে সে জন্য নিজেকে দুঃখ করতে নিষেধ করল আঁদ্রে। সাত ঘাটের পানি খাওয়া উকিল রাসেল সাহেবের ষড়যন্ত্র ফাঁস করা সম্ভব হলে যা খরচ হচ্ছে অ্যামেলিয়ার কাছ থেকে তার এক শ গুণ আদায় করা যাবে!

    আঁদ্রে ভেবেছিল পরপর দুই রাত তাকে অভিযানে বেরোতে হবে। কিন্তু দুর্ভাগ্যই বলতে হবে, তার সমস্ত প্ল্যান বরবাদ হয়ে গেল। পথে কি উসাস পেছন ফিরে তার ঘোড়াটাকে দেখতে পেয়েছিল? দেখে সাবধান হয়ে গেছে? তা না হলে একটা রাতও কোনো হোটেলে কেন উঠলেন না রাসেল? তাঁর আর উর্সাসের গাড়ি পরপর দুই রাতই এক জায়গায় পাশাপাশি থাকল। রাসেল গাড়ির ভেতরই ঘুমালেন। শুধু কি তা-ই? রাসেল যখন ঘুমালেন, পাহারা দেওয়ার জন্য জেগে থাকল উসাস। উল্টোটাও ঘটল—উসাস ঘুমাতে গেলে পাহারায় থাকলেন রাসেল। দুই রাতই ঘোড়ার পিঠে বসে মশার কামড় খেতে হলো আঁদ্রেকে।

    তৃতীয় দিন সকালে প্যারিস শহরে ঢুকল আঁদ্রে। তার প্রথম কাজ হলো ঘোড়াটাকে বিক্রি করা। কেনার সময় দিতে হয়েছে দশ পাউন্ড, বেচার সময় পাওয়া গেল আট পাউন্ড। মাঝে ওটার পেছনে আরও দুই পাউন্ড খরচ হয়েছে। আঁদ্রের নিজের পেছনে ব্যয় হয়েছে চার পাউন্ড। তবে সান্ত্বনা পাওয়ার সেই একটাই উপায়—অ্যামেলিয়ার কাছ থেকে এক শ গুণ ফেরত পাবে।

    আঁদ্রের দ্বিতীয় কাজ গোঁফ-দাড়ি খুলে ফেলে দেওয়া। তৃতীয় কাজ? পেমব্রোকের ঠিকানায় লেডি রাচেলের নামে একটা টেলিগ্রাম পাঠানো। তাতে লিখতে হবে : ‘বিপজ্জনক পরিস্থিতি। আপনাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। সমস্ত খবর নিয়ে আমি আসছি।’

    প্যারিসে রাসেলকে ঘাঁটানোর ইচ্ছা নয় আঁদ্রের। কারণ, এখানে দস্যু অ্যালারিক আছে। ফের যদি তার হাতে ধরা পড়ে আঁদ্রে, এবার আর মুক্তিপণ দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না।

    .

    বিরল ঘটনা হলেও মানুষ বদলায় বৈকি। সেই বিরল ঘটনাই কি দস্যু অ্যালারিকের বেলায় ঘটেছে? সে কি সত্যি তাহলে বদলে গেছে? গিয়েলুমকে নিয়ে তার গোপন আস্তানায় হাজির হলো উর্সাস, অনেক দিন পর ভাগ্যবিড়ম্বিত সেই কিশোরকে দেখামাত্র অ্যালারিকের চোখ দুটো জ্বালা করে উঠল। দুই হাতে মুখ ঢাকল সে, আড়ষ্ট ভঙ্গিতে বসে পড়ল, বসেই কাঁপতে শুরু করল থরথর করে।

    দস্যু সরদারের এই অবস্থা দেখে রাসেলের কানে ফিসফিস করল উসাস, ‘প্রকৃতির প্রতিশোধ। দেখুন, কোথাকার পানি কোথায় গড়ায়।’

    আইরিন ইতিমধ্যে ডিকে বুকে চেপে ধরে অন্দরমহলে চলে গেছে।

    অ্যালারিক আর উর্সাসের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসলেন রাসেল। আলোচনার শুরুতেই পরিষ্কার হয়ে গেল, ইংল্যান্ডের আইনকানুন সম্পর্কে উর্সাস বিশেষভাবে পরিচিত। এ বিষয়ে তার জ্ঞান লক্ষ করে রাসেল আর অ্যালারিকের মনে স্বভাবতই প্রশ্ন জাগল, এই ব্যক্তির আসল পরিচয় কী? জীবনযাপনের ধরন দেখে মনে হয় যাযাবর, দুর্গম সব গ্রামে তাঁবু ফেলে বুড়ো-বুড়িদের চিকিৎসা করে, দুই যুগ ধরে নিজের তৈরি ওষুধ বেচছে, অথচ ভুলেও কখনো নিজের অতীত সম্পর্কে একটাও কথা বলে না। তার বাড়ি কোথায়? কেন সে পথকেই নিজের ঠিকানা হিসেবে বেছে নিয়েছে? অ্যালারিক তাকে বহু বছর ধরে চেনে, কিন্তু তার মনেও এ সংশয় অনেকবার জেগেছে যে সমাজে নিজের যে পরিচয়টা তুলে ধরার চেষ্টা করে উসাস, সেটা তার আসল পরিচয় নয়। তবে অ্যালারিক নিজে তো আর শিক্ষিত লোক নয়, সম্ভ্রান্ত সমাজের সঙ্গেও তার কোনো সম্পর্ক কোনো কালে ছিল না, তাই উর্সাসের জ্ঞান ও পাণ্ডিত্য পরিমাপ করা তার দ্বারা সম্ভব হয়নি।

    এই মুহূর্তে রাসেল সেটা আঁচ করতে পারছেন।

    নামকরা এক হস্তরেখাবিদকে দস্য সরদারের আস্তানায় আনা হলো। অ্যালারিকের শিষ্যরাই তাঁকে আনল। না, ভদ্রলোককে ভয় দেখিয়ে আনা হয়নি, উপযুক্ত দক্ষিণা দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে নিজেই তিনি আসতে রাজি হয়েছেন। হাতের ছাপ নেওয়ার জন্য যেসব যন্ত্রপাতি লাগবে, সব তিনি সঙ্গে করে এনেছেন। এক দস্যুর হাত ধরে অন্ধকার সুড়ঙ্গপথ পার হয়ে আসতে হয়েছে তাঁকে, চোখে পট্টি বাঁধা ছিল।

    হস্তরেখাবিশারদ কয়েকটা কাগজে গিয়েলুমের হাতের ছাপ তুললেন। গিয়েলুমের মুখ দেখার উপায় নেই, তাকে একটা মুখোশ পরিয়ে দেওয়া হয়েছে।

    ছাপ তোলার কাজ শেষ হলে ভদ্রলোককে আর্ল গুস্তাভের খাতাটা দেখানো হলো, বলা হলো, সদ্য তোলা ছাপগুলোর সঙ্গে খাতার ছাপগুলো যেন মিলিয়ে দেখেন। দুই প্রস্থ ছাপ পাশাপাশি রেখে দীর্ঘক্ষণ পরীক্ষা করলেন তিনি। তারপর একসময় মুখ তুলে বললেন, ‘আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। এসবই এক ও অভিন্ন হাতের ছাপ।’

    ‘আপনি পুরোপুরি নিঃসন্দেহ?’ জানতে চাইলেন রাসেল।

    ‘হ্যাঁ। তবে আমার মতো আরও একজনকে এগুলো দেখান আপনারা। একা শুধু আমার রায়ে সন্তুষ্ট হবেন না। এ বিজ্ঞানে আমার চেয়েও নামকরা পণ্ডিত আছেন প্যারিসে, আমি তাঁদের নাম লিখে দিয়ে যাচ্ছি।

    প্রচুর দক্ষিণা নিয়ে বিদায় হলেন ভদ্রলোক। একটু পর রাসেলও দুই প্ৰস্থ হাতের ছাপ নিয়ে রওনা হয়ে গেলেন। নাম ধরে ধরে শহরের সব পণ্ডিতের সঙ্গেই দেখা করলেন তিনি। চারজন তাঁরা। সযত্নে পরীক্ষা করার পর চার পণ্ডিতই রায় দিলেন, কোনো সন্দেহ নেই, সবগুলো ছাপ একই লোকের।

    এখন তাহলে করণীয় কী?

    রাসেলের অটল সিদ্ধান্ত, প্রাপ্য অধিকার গিয়েলুমকে ফিরে পেতে হবে। বন্ধুবর আর্ল গুস্তাভ তাঁর ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করে গেছেন, তা সুষ্ঠুভাবে পালন করতে হলে গিয়েলুমকে সম্ভাব্য সব রকমভাবে সাহায্য না করে তাঁর উপায় নেই। প্রশ্ন উঠল, গিয়েলুমকে উত্তরাধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা সফল হলে অ্যামেলিয়ার সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে নাকি?

    মাথা নেড়ে রাসেল জানালেন, আসলে অ্যামেলিয়ার তেমন কোনো ক্ষতি হবে না। কারণটাও তিনি ব্যাখ্যা করলেন। আর্ল গুস্তাভ যে উইল রেখে গেছেন, তাতে গোপন একটা শর্ত আছে। শর্তটা এরকম—আর্ল গুস্তাভের নিখোঁজ ছেলে যদি কোনো দিন ফিরে আসে, চেষ্টা করতে হবে অ্যামেলিয়ার সঙ্গেই যেন তার বিয়ে হয়। এরপর স্বভাবতই প্রাসঙ্গিক যে প্রশ্নটা উঠল, তার জবাব দেওয়া সহজ নয়। গিয়েলুম তো বিকলাঙ্গ ও কদাকার, অ্যামেলিয়া কি তাকে বিয়ে করতে রাজি হবে?

    এর জবাব দিল উর্সাস, তীক্ষ্ণ কণ্ঠে। ‘বিকলাঙ্গ স্বামীর চেয়ে কি অভাব ভালো? আমার ধারণা, অ্যামেলিয়া এ বিয়েতে রাজি হবে। তবে সুখী হবে কি না, সে আলাদা প্রসঙ্গ।

    গিয়েলুম জমিদারি ফেরত পাবে, এতে কিন্তু উসার্স খুশি নয়। সে তার অসন্তোষ চেপেও রাখল না। বলল, ‘জমিদারি পেয়ে কী লাভ হবে তার? জাদুকরের তাঁবুতে কষ্ট পাচ্ছিল, আমার কাছে এসে আরামে আছে। আমি যত দিন বেঁচে আছি, ওর কোনো সমস্যা হবে না। আমি মারা গেলেও আমার গাড়িটা তো সে-ই পাবে। তত দিনে ওষুধ তৈরিটাও শেখা হয়ে যাবে তার। আমি বলতে চাইছি, নিজের খরচ চালাতে তার কোনো অসুবিধা হবে না। তা ছাড়া ডিও তো একদিন বড় হবে, তাই না? ডি যদি ওকে ভালোবেসে বিয়ে করে, তাহলে তো গিয়েলুমের সুখী না হওয়ার কোনো কারণ থাকে না।’ একটু থেমে আবার সে বলল, ‘সভ্য সমাজ কী জিনিস, তা আমার চেয়ে ভালো কেউ জানে না। ওটা আসলে মানুষকে অমানুষ বানানোর কারখানা। কণ্টকশয্যাও বলা যায়। জমিদার আর অ্যামেলিয়ার স্বামী হয়ে যে নির্যাতন ভোগ করতে হবে তাকে, তাঁবুর জীবনের নির্যাতন মনে হবে তুচ্ছ।’

    অ্যালারিক? এ ব্যাপারে সে কী ভাবছে?

    নিজের মন নিজেই বুঝতে পারছে না অ্যালারিক। আর্ল গুস্তাভের ছেলে যে বেঁচে আছে, এ তো একমাত্র সে-ই প্রথম থেকে জানত। জাদুকরের তাঁবুতে নিজেই সে পাঠিয়েছিল ছেলেটাকে। উদ্দেশ্য ছিল, ডাকাতদের সান্নিধ্য থেকে দূরে রাখা। জাদুকরের তাঁবুতে অনেক দিন ছিল সে, তারপর পালিয়ে গেল। তার পালিয়ে যাওয়ার খবরটা জাদুকর প্রথমে অ্যালারিককেই জানায়। শুনে খানিকটা বিচলিত হয়ে পড়েছিল অ্যালারিক। স্বস্তিবোধ করল উর্সাস যখন এসে বলল যে গিয়েলুম তার কাছে আছে। খুনিরা নিহত লোকের লাশ নিয়ে যেরকম অস্বস্তি বোধ করে, গিয়েলুমকে নিয়ে ঠিক সে ধরনের একটা অস্বস্তি আছে অ্যালারিকের মনে। সব সময় জানতে ইচ্ছা করে কোথায় আছে সে, কেমন আছে। নিশ্চিত হতে চায়, কেউ যেন তার পরিচয় জেনে না ফেলে। গিয়েলুমকে সে দূরে ঠেলে দিয়েছিল একটিমাত্র কারণে নয়। দ্বিতীয় কারণটি ছিল, ওর সঙ্গে তার যোগাযোগ ও সম্পর্ক কেউ যাতে আবিষ্কার করতে না পারে।

    রাসেল মুখ ফুটে কিছু জানতে চাইছেন না, তবে বোঝা যায়, অ্যালারিক কী বলে শোনার অপেক্ষায় আছেন তিনি। কিন্তু তাঁকে অ্যালারিক কী পরামর্শ দেবে? বলবে মামলা করুন? কিন্তু মামলা করলে প্রধান সাক্ষী তো তাকেই হতে হবে, তাই না? আদালতে গিয়ে তার পক্ষে কি বলা সম্ভব যে সে-ই আর্ল গুস্তাভের একমাত্র সন্তানকে চুরি করেছিল, তারপর নাকে-মুখে অপারেশন চালিয়ে ছেলেটার মুখাবয়বে স্থায়ী হাসির ছাপ এঁকে দিয়েছে? এসব স্বীকার করার ফল কী দাঁড়াবে, সবাই তা জানে। অ্যালারিককে সারা জীবন জেলখানার ঘানি টানতে হবে।

    আরও নানা দিক বিবেচনায় রাখতে হবে। এমন তো নয় যে জীবনে অ্যালারিক ওই একটামাত্র অপরাধ করেছে। নিজের হাতে তো বটেই, শিষ্যদের দিয়েও অসংখ্য ডাকাতি আর মানুষ খুন করেছে সে। আইনের হাতে নিজেকে একবার তুলে দিলে তার বিরুদ্ধে পুরোনো যত অভিযোগ আছে, সব একে একে বেরিয়ে আসবে। এর মানে হলো, জেল নয়, তার ফাঁসি হবে।

    এই যখন পরিস্থিতি, রাসেলের কথা সমর্থন করে অ্যালারিক কীভাবে বলে গিয়েলুমকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মামলা করা হোক?

    এসব কথা ভেবে রাসেলও গম্ভীর হয়ে আছেন। দস্যু সরদার অ্যালারিককে কীভাবে তিনি বলেন, যাও, ফাঁসির মঞ্চে চড়ো? তাকে কোর্টে গিয়ে সাক্ষী দিতে বলা আর ফাঁসিতে ঝুলতে বলা, একই কথা। প্রশ্ন হলো, অ্যালারিক ফাঁসিতে চড়তে রাজি হবে কিসের আশায়? তাতে তার লাভ কী?

    আবার এ কথাও ঠিক যে অ্যালারিক সাক্ষী না দিলে মামলাটা হয়তো টিকবে না।

    পরিস্থিতি গুরুতর, সেটা উপলব্ধি করতে পেরেই চুপ করে বসে আছেন রাসেল। অ্যালারিককে কোনো প্রশ্নই করছেন না। অপেক্ষায় আছেন, অ্যালারিক নিজে থেকে যদি কিছু বলে।

    চেহারা থমথম করছে, ভুরু কুঁচকে বসে আছে অ্যালারিক। এই সময় পর্দা সরিয়ে উঁকি দিল আইরিন, হাতছানি দিয়ে অ্যালারিককে ডাকল। তার কোলে ডিকে দেখা যাচ্ছে। আরও একটা জিনিস লক্ষ করল সবাই—আইরিন কাঁদছে, চোখজোড়া ভরে উঠেছে পানিতে।

    ঘরের ভেতর অটুট হয়ে থাকল নিস্তব্ধতা। পর্দা সরিয়ে ভেতরে চলে গেল অ্যালারিক। মাত্র পাঁচ মিনিট পরই ফিরে এল সে। সবাই অবাক হয়ে দেখল, তার চোখেও পানি। ঠোঁটের কোণে একচিলতে বিষণ্ণ হাসি লেগে রয়েছে। ‘আইরিন বলছে, মামলা করা হোক। আমি…শুধু আমি নই, আমরা সবাই সাক্ষী দেব। আইরিন বলছে, আমাদের নাকি প্রায়শ্চিত্ত করার সময় হয়েছে।’ কথা শেষ করে গলা ছেড়ে হেসে উঠল অ্যালারিক। ‘বিশ্বাস করবেন, পুঁচকে ওই মেয়েটার জন্যই, ওই ডির জন্যই আজ এই পরিবর্তন আইরিনের? ডির ভূমিকা হলো, সে আমাদের মরা মেয়েটার স্মৃতি জাগিয়ে দিয়েছে। পাষাণ মন নরম করে দিয়েছে। অথচ আমাদের সেই মেয়ে যখন বেঁচে ছিল, কত-না অপরাধ করেছি আমি! আইরিন তখন আমাকে কিছুই বলেনি। মানুষের মন কী কারণে কখন বদলায়, কেউ বলতে পারে না!’

    সেদিনই লন্ডনে ফিরে গেলেন রাসেল। ডি আর গিয়েলুমকে নিয়ে উর্সাসও একটা গ্রামের দিকে চলে গেল। সে অবশ্য প্রস্তাব দিয়েছিল, ডিকে আইরিন নিজের কাছে রেখে দিক।

    আইরিনের কান্না তাতে আরও বেড়ে গেল। সে বলল, ‘না, আগে যখন ওকে নিজের কাছে রাখিনি, এখনো রাখব না। এখানের বাতাস বড়ই বিষাক্ত, ডি এখানে বাঁচবে না, শুকিয়ে যাবে—ঠিক যেভাবে আমাদের মেয়েটা শুকিয়ে গিয়েছিল।’

    কাঁদতে কাঁদতেই ডিকে বিদায় দিল আইরিন।

    পরদিন নিজের দলের সব কজন ডাকাতকে ডেকে সভা করল অ্যালারিক। তাদের সে বলল, ‘দল আমি ভেঙে দিচ্ছি। যার যেখানে খুশি চলে যেতে পারো তোমরা, তবে দূর কোনো দেশে গেলেই ভালো করবে। যার যত খুশি টাকাপয়সা আর সোনাদানা নিয়ে যাও। নতুন মহাদেশ আমেরিকা, বিশাল তার আয়তন, অথচ লোকজন নেই বললেই চলে—আমার ইচ্ছা, ওখানেই নতুন জীবন শুরু করো তোমরা। আমি চাই, অতীত ভুলে গিয়ে এখন থেকে সৎ জীবনকেই বেছে নেবে তোমরা। আমি জানি, এখানে থাকলে সৎ হওয়ার সুযোগ পাবে না।

    ডাকাতদের কয়েকজন প্রস্তাব করল, ‘সরদার, আপনিও আমাদের সঙ্গে চলুন না!’

    বিষণ্ণ হাসি ফুটল অ্যালারিকের ঠোঁটে। ‘কী করে যাই বলো, এখানে তো এখনো আমার কাজ শেষ হয়নি! কিন্তু সে কাজ যখন শেষ হবে, তখন আর আমার যাওয়ার সুযোগ থাকবে না। সে জন্যই তো সময় থাকতে বিদায় নিচ্ছি তোমাদের কাছে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleস্বপ্নবাসবদত্তা – ভাস
    Next Article টয়লার্স অভ দ্য সী – ভিক্টর হুগো

    Related Articles

    ভিক্টর হুগো

    লে মিজারেবল – ভিক্টর হুগো

    November 6, 2025
    ভিক্টর হুগো

    টয়লার্স অভ দ্য সী – ভিক্টর হুগো

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }