Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য রেড ফিঙ্গার – কেইগো হিগাশিনো

    কেইগো হিগাশিনো এক পাতা গল্প226 Mins Read0
    ⤶ ⤷

    রেড ফিঙ্গার – ১২

    অধ্যায় ১২

    বদলে গেল ইয়াইকোর অভিব্যক্তি। হাতে ধরে রাখা চায়ের কাপটা শব্দ করে নামিয়ে রাখলো টেবিলের উপরে।

    “ভেবেচিন্তে বলছো যা বলার?”

    “হ্যাঁ। আমাদের উচিত আত্মসমর্পণ করা, নাওমিকে পুলিশের কাছে নিয়ে যাওয়া।”

    লম্বা একটা সময় স্বামীর দিকে তাকিয়ে রইলো সে। “আমি চিন্তাও করতে পারছি না…”

    “আমাদের হাতে আর কোন উপায় নেই। তোমাকে তো বললাম যে পুলিশের লোকেরা এলাকার সবগুলো বাড়িতে খোঁজ নেবে। কোনভাবে যদি জানতে পারে ঘাসগুলো আমাদের বাড়ির, তাহলেই সব শেষ।”

    “আমরা এখনো কিছুই জানি না। পুলিশের লোকটা কিন্তু ঘাসের ব্যাপারে তোমাকে কিছু বলেনি।”

    “সেটা না বললেও বোঝা যায়। কোন কারণ ছাড়া কেউ কি আমাকে জিজ্ঞেস করবে বাগানের ঘাস কোন জাতের? মেয়েটার কাপড়ে নিশ্চয়ই ঘাসের উপস্থিতি পেয়েছে ওরা।”

    “কিন্তু তুমি না বললে সব ঘাস ঝেরে ফেলেছ? পানিও তো ঢেলে দিয়েছ যাতে না লেগে থাকে প্যানে।”

    “আমি এতক্ষণ কি বললাম, সেটা তোমার কানে যায়নি? চোখে দেখা যাওয়ার মতন যেগুলো ছিল, সব ঝেরে ফেলেছি আমি। কিন্তু ওদের পরীক্ষার ধরণ তো বোঝোই! একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। কিছুটা রয়েও যেতে পারে।”

    “এতই যখন জানো, তাহলে কেন ভালো করে ব্যবস্থা নিলে না?” ভ্রু কুঁচকে বলে ইয়াইকো

    “আর কি করবো আমি, শুনি? কাজটা কতটা ঝুঁকিপূর্ণ তা বুঝতে পারছ? সবকিছু তাড়াহুড়ার মধ্যে করতে হয়েছে আমাকে যেন কেউ না দেখে। মেয়েটার পুরো পিঠজুড়ে লেগে ছিল ঘাস। কি করতে বলছো আমাকে তখন? আবারো ফেরত নিয়ে আসবো বাসায়?”

    আকিও জানে যে এখন এসব আলোচনায় আসলে কোন লাভই হচ্ছে না, তবুও মাথায় রক্ত চড়ে যাচ্ছে ক্রমশ। গতরাতে কাজটা করতে অনেক ঝক্কি পোহাতে হয়েছে ওকে, এটা ঠিক। কিন্তু সেই সাথে এটাও ঠিক যে কাজটা যতটা ভালোভাবে করা উচিত ছিল ওর, ততটা ভালোভাবে করতে পারেনি। সবগুলো ঘাসই সরিয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু তাড়াহুড়োয় তা সম্ভব হয়নি।

    এক হাতে কপাল চেপে ধরে বসে আছে ইয়াইকো। “কি হবে এখন….”

    “বললামই তো তোমাকে। আমাদের কাছে আর কোন উপায় নেই। নাওমিকে পুলিশের কাছে নিয়ে যেতে হবে। সবাই ভাববে ঘটনায় আমার আর তোমারও সম্পৃক্ততা আছে, কিন্তু সেক্ষেত্রেও আমাদের পক্ষে কিছু প্রমাণ করা সম্ভব নয়। কারণ একভাবে না একভাবে আমরাই দায়ী সবকিছুর জন্যে।

    “সবাই বলবে আর তুমি মেনে নিবে?”

    “এছাড়া আর কোন উপায় নেই।”

    “আর কোন উপায় নেই! আর কোন উপায় নেই! এক কথা আর কতবার বলবে? একটু কি দায়িত্ব নেয়া যায় না একবার?” চোখ গরম করে ওর দিকে তাকিয়ে বলে ইয়াইকো। “নাওমির ভবিষ্যত যে এসবের সাথে জড়িত, তা তোমার মাথায় আছে? এমন তো নয় যে ও কিছু চুরি করেছে বা কারো কোন ক্ষতি করেছে! কেউ যদি এটা জানতে পারে ও বাচ্চা একটা মেয়েকে মেরে ফেলেছে, তাহলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। ‘আর কোন উপায় নেই’ এই কথাটা বাদে অন্য কিছু কি তোমার মাথায় আসছে না? তুমি যে দৃষ্টিতে পুরো ব্যাপারটা দেখছ, আমি কিন্তু সেভাবে দেখছি না। ছেলের জন্যে একদম শেষ অবধি লড়াই করবো আমি।”

    “কি করবে তুমি শুনি? আছে তোমার কাছে কোন সমাধান? আমাদেরকে যদি সামনের বাগানের ব্যাপারে প্রশ্ন করা হয়, কিছু বলতে পারবে?”

    “আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু অস্বীকার করবো।”

    দীর্ঘশ্বাস ফেলে আকিও।

    “পুলিশ কি তোমার কথা মানবে?

    “ওরা যদি এটা প্রমাণ করতেও পারে ঘাসগুলো আমাদের বাগানের, তবুও কিন্তু এটা বলা যাবে না যে নাওমিই মেয়েটাকে খুন করেছে। হয়তো বাইরের কেউ আমাদের অগোচরে মৃতদেহটা রেখে গেছে ওখানে।”

    “পুলিশের লোকটা জানতে চেয়েছিল বাসায় কেউ আছে কিনা। মেয়েটাকে কেন আমরা কেউ দেখলাম না, সেটার যুক্তিযুক্ত কোন ব্যাখা আছে বলে মনে হয় না।”

    “না দেখতেই পারি! সারাক্ষণ তো কেউ আর বাগানের দিকে তাকিয়ে থাকে না।”

    “তোমার কি আসলেই মনে হয় পুলিশ তোমার এই যুক্তিগুলো মেনে নিবে?”

    “চেষ্টা না করা অবধি তো বলা যাবে না।”

    “কোন লাভ হবে না, আমি বলে দিচ্ছি তোমাকে।”

    “তো? নাওমিকে যাতে গ্রেফতার না হতে হয় সেজন্যে যা করার দরকার করবো আমি। কিন্তু তোমার ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে? কিছু কি ভাবতেও পারছ না?”

    “অনেক চিন্তা করেছি আমি। কিন্তু অন্য কোন সমাধান নেই, বিশ্বাস করো আমার কথা।”

    “না, ভাবোনি। তোমার খালি গা বাঁচিয়ে চলার অভ্যাস। নিশ্চয়ই মনে মনে ধরে নিয়েছ নাওমিকে পুলিশ গ্রেফতার করলেই ঝামেলা চুকে যাবে। পরিবারের প্রতি কোন খেয়ালই নেই তোমার।”

    “তোমার ধারণা ভুল।”

    “তাহলে আমি যেটাই বলছি, সেটার ভুল ধরছো কেন? ভুল না ধরে চিন্তা ভাবনা করে কোন পরামর্শও তো দিতে পারো। আর যদি বলার মত কিছু না থাকে, তাহলে মুখটা বন্ধ রাখো। পুলিশকে কথাগুলো বিশ্বাস করানো যে সহজ হবে না, সেটা তোমার কাছ থেকে শুনতে হবে না আমার। আমি চেষ্টা করে দেখতে চাই।”

    ইয়াইকোর বেপরোয়া ভঙ্গির কারণে কথা বলতে ইতস্তত বোধ করছে আকিও।

    এই সময় মাসায়ের গুণগুণ শব্দ ভেসে এলো ভেতরের ঘর থেকে। এতে আরো রেগে গিয়ে সামনে রাখা টুথপিকের বক্সটা সর্বশক্তিতে মেঝের উপরে আছাড় মারলো ইয়াইকো। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল ভেতরের কাঠিগুলো।

    “আসলে আমি বলতে চাইছি নাওমি যদি এখন নিজে থেকে দোষ স্বীকার করে নেয়, সেটা মিথ্যে বলে ধরা পড়ার চাইতে ভালো। এতে পরবর্তীতে ওর পুনর্বাসন সহজ হবে। তাছাড়া অপ্রাপ্তবয়স্ক হবার কারণে আনুষ্ঠানিকভাবে ওর নাম প্রকাশ করা যাবে না কোথাও। আর আমরা যদি এখান থেকে চলে যাই, তাহলে অতীত সম্পর্কেও কেউ জানবে না। “

    “পুনর্বাসন? কি বলছো এসব? তোমার কি আসলেও ধারণা যে আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ না পেলে লোকের মুখ বন্ধ থাকবে? ঠিকানা বদলিয়েও কোন লাভ নেই। ও যে একটা বাচ্চা মেয়েকে খুন করেছে, সেই সত্যটা সারা জীবন তাড়া করে বেড়াবে। কেউ কি ওর বিষয়ে এই সত্যটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারবে কখনো? তুমি নিজে কি এরকম একজন মানুষের সাথে স্বাভাবিক আচরণ করতে পারবে? আমি তো পারব না। নাওমি যদি গ্রেফতার হয়, ওর জীবন তো নষ্ট হবেই, সেই সাথে আমাদের জীবনেও কিছু থাকবে না। আর এই সত্যটা যদি বুঝতে না পার, তাহলে তোমার চেয়ে বড় আহাম্মক আর কেউ নেই।”

    কি বলবে বুঝে উঠতে পারছে না আকিও।

    ইয়াইকোর কথাগুলো যে বাস্তব, সেই বিষয়ে কোন সন্দেহ নেই। এই একদিন আগ অবধিও আকিওর মনে হতো অপ্রাপ্তবয়স্কদেরও অপরাধের পূর্ণ শাস্তি পাওয়া উচিৎ। আর হত্যা বা ধর্ষণ এরকম হীন সব অপরাধের জন্যে মৃত্যুদণ্ডই শ্রেয়। একজন খুনী কখনোই নিজের ভুল বুঝতে পারে না। কিন্তু এখনকার আইন অনুযায়ী নির্দিষ্ট একটা সময় অবধি হাজতবাসের পর ছেড়ে দেয়া হয় খুনীদের। ইয়াইকো ঠিকই বলেছে। একজন চিহ্নিত খুনীর পাশাপাশি একই বাসায় থাকা সহজ হবে না, সে যত কম বয়সেই খুনটা করুক না কেন।

    “চুপ করে আছো কেন এখন? বলো কিছু?” অশ্রুসিক্ত চোখে বললো ইয়াইকো।

    মন্ত্র জপার মতন একটানা গুণগুণ করেই চলেছে মাসায়ে।

    “আমাদের যদি কিছু করতেই হয়, তাহলে একদম ভেবেচিন্তে করতে হবে।”

    “ভেবেচিন্তে?”

    “মিথ্যে বললে, একদম হিসেব কষে বলতে হবে। পুলিশের লোকেরা যখন জানবে ঘাসগুলো আমাদের বাগানের, নাওমির প্রতি বাড়তি মনোযোগ দিবে অবশ্যই। ও কি পুলিশি জেরা সামলাতে পারবে?”

    “এসব জিজ্ঞেস করছো কেন?”

    চোখ বন্ধ করে ফেলল আকিও। চিন্তাটা মাথায় আসলেই মনে মনে গুমরে উঠছে ও।

    ছোট মেয়েটার লাশ পার্কে রেখে আসার সময়েই একটা বুদ্ধি মাথায় এসেছিল ওর। নাওমিকে সন্দেহের আওতামুক্ত রাখার জন্যে বুদ্ধিটা খারাপ না। তবে এখন পর্যন্ত ইচ্ছে করে চিন্তাটা মাথা থেকে দূরে ঠেলে রেখেছিল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এরকম একটা ভাবনা এসেছে ওর মনে, নিজেকে একথা বলে প্রবোধ দেয়ার চেষ্টা করেছে কোন লাভ হয়নি। যা মন্দ, তা শতভাগ মন্দ। একবার যদি ভাবনাটা জেঁকে বসে ওর চিত্তে, তাহলে আর নিস্তার নেই।

    “কি ভাবছ এত? বলো আমাকে?” অধৈর্য্য কন্ঠে বলে ইয়াইকো

    “পুলিশের লোকেরা যদি ফিরে আসে…” বলতে শুরু করলো আকিও। “আর আমরা যদি বুঝতে পারি যে মিথ্যে বলে কোন লাভ নেই…” থেমে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল ও।

    “তাহলে কি করবো?

    ““সত্যটা স্বীকার করে নিতে হবে।”

    “হ্যাঁ, সেটাই করবো আমি,” শীতল কন্ঠে বলে ইয়াইকো।

    “আমার কথা পুরোটা শোনো।”

    লম্বা একটা শ্বাস নিল আকিও।

    “আমি আসলে বোঝাতে চেয়েছি….”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর – কেইগো হিগাশিনো
    Next Article দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স – কিয়েগো হিগাশিনো

    Related Articles

    কেইগো হিগাশিনো

    দ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান্স – কেইগো হিগাশিনো

    January 6, 2026
    কেইগো হিগাশিনো

    স্যালভেশন অফ আ সেইন্ট – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    নিউকামার – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    ম্যালিস – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }