Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য রেড ফিঙ্গার – কেইগো হিগাশিনো

    কেইগো হিগাশিনো এক পাতা গল্প226 Mins Read0
    ⤶ ⤷

    রেড ফিঙ্গার – ২২

    অধ্যায় ২২

    কলিংবেলটা যখন বাজল তখন ঘড়িতে দশটা পাঁচ।

    ডাইনিং রুমে বসা আকিও আর ইয়াইকো মুখ চাওয়াচাওয়ি করল একবার। কিছু না বলে চুপচাপ উঠে গিয়ে ইন্টারকমের রিসিভার কানে চাপালো ইয়াইকো।

    “জ্বি, আসার জন্যে ধন্যবাদ।”

    রিসিভার নামিয়ে স্বামীর দিকে তাকালো সে। চেহারায় আতঙ্ক।

    “এসে পড়েছে।”

    “আচ্ছা,” বলে উঠে দাঁড়াল আকিও। “কোথায় বসে কথা বলবো উনাদের সাথে?”

    “লিভিং রুমে?”

    “ঠিক আছে।”

    সামনে গিয়ে দরজা খুলতেই বাইরে দুই ডিটেকটিভকে দাঁড়িয়ে থাকতে দেখল আকিও। দু’জনেই লম্বা-চওড়া, পেটানো শরীর। কাগা আর মাতসুমিয়ার চেহারা এখন মুখস্থ হয়ে গেছে ওর। আগে থেকে পরিচয় আছে বলেই খুব সম্ভবত পাঠানো হয়েছে তাদের।

    “ধন্যবাদ আসার জন্যে।”

    “আপনার কি জরুরী কিছু বলার আছে?” মাতসুমিয়া করলো প্রশ্নটা।

    “হ্যাঁ…সেটা বসে বলাই ভালো হবে,” বলে লিভিং রুমের দরজা খুলে ধরলো আকিও।

    এক এক করে তাতামি ঘরটায় প্রবেশ করলো দুই পুলিশ অফিসার। পিঠ সোজা করে প্রায় একই ভঙ্গিতে হাঁটে দু’জনে।

    ইয়াইকো চা এনে দিল ওদেরকে। ধন্যবাদ জানালেও চায়ের কাপের দিকে হাত বাড়াল না কেউই। কি জন্যে ওদের ডেকে পাঠানো হয়েছে, তা যত দ্রুত সম্ভব জানতে চায়।

    “ইয়ে….তদন্ত কি চলছে?” দ্বিধান্বিত স্বরে জিজ্ঞেস করলো ইয়াইকো।

    “কেবল তো শুরু হয়েছে। আমরা এখনও তথ্য সংগ্রহ করছি,” মাতসুমিয়া জবাব দেয়।

    “কোন গুরুত্বপূর্ণ সূত্র কি পেয়েছেন?” এবারে আকিও করলো প্রশ্নটা। “হ্যাঁ,” সন্দেহ ফুটল মাতসুমিয়ার চেহারায়।

    টেবিল থেকে কাপটা তুলে নিয়ে একবার চুমুক দিল কাগা। আকিও’র দিক থেকে নজর সরাল না সে। একটু অস্বস্তিবোধ হতে লাগল ওর।

    “আপনারা তো আমাদের বাসা থেকে ঘাসের স্যাম্পল নিয়ে গিয়েছিলেন, তাই না? সেখান থেকে কিছু জানতে পেরেছেন?”

    বিভ্রান্ত ভঙ্গিতে সহকর্মীর দিকে তাকাল মাতসুমিয়া।

    “ভিক্টিমের পোশাকে ঘাসের উপস্থিতি লক্ষ্য করেছি আমরা। সেজন্যেই স্যাম্পল নেয়া হয়েছিল।”

    “তা বুঝেছি। আমাদের এখান থেকে যে স্যাম্পল নিয়েছিলেন, সেটার সাথে কি মিলে গেছে?” আকিও জানতে চায়।

    “একথা জিজ্ঞেস করছেন কেন?”

    “মিলেছে, তাই না? “

    তৎক্ষণাৎ কিছু বললো না কাগা। ভাবছে জবাব দেবে কিনা।

    “মিলে গেলে কি হবে?”

    প্রশ্নটা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আকিও।

    “আপনাদের এখানে ডেকে পাঠানোর পেছনে একটা কারণ আছে। অবশ্য

    আগে হোক বা পরে, আপনারা জানতেই পারতেন কথাটা।“

    “কি বলছেন কিছুই বুঝছি না,” সামনে ঝুঁকে বলে মাতসুমিয়া।

    “মি. কাগা, মি. মাতসুমিয়া,” মাথা নিচু করে দুই হাত তাতামিতে ঠেকিয়ে বলতে শুরু করলো আকিও, “আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। পার্কের টয়লেটে মেয়েটার লাশ আমিই রেখে এসেছিলাম।”

    ওর মনে হচ্ছে কোন এক অতল গহ্বরের উদ্দেশ্যে লাফ দিয়েছে বুঝি, এখন আর ফিরে যাওয়ার কোন উপায় নেই। তাছাড়া পরিস্থিতিই ওকে এরকম অসহায় অবস্থায় এনে ফেলেছে।

    নীরবতা নেমে এল ঘরটায়। আকিও মাথা না ওঠানোয় তার অভিব্যক্তি দেখতে পাচ্ছে না দুই পুলিশ অফিসার।

    অপর পাশে বসা ইয়াইকো ডুকরে কেঁদে উঠলো এসময়। কিছুক্ষণ পর পর ফিসফিস করে ‘মাফ করে দিন’ বলছে। সে-ও স্বামীর মত মাথা নিচু করে ক্ষমা প্রার্থনা করতে উদ্যোত হল।

    “বাচ্চা মেয়েটাকে আপনারা মেরেছেন?”

    মাতসুমিয়া করেছে প্রশ্নটা। কন্ঠে বিস্ময়ের লেশমাত্র নেই তার। মায়েহারাদের কাছ থেকে স্বীকারোক্তি আশা করেই এসেছে সে।

    “না,” মাথা উঁচিয়ে বলে আকিও।

    কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে দুই পুলিশ অফিসার।

    “আমি মারিনি। কিন্তু…আমাদের একজন মেরেছে।”

    “আপনার পরিবারের কেউ?”

    “হ্যাঁ।”

    ধীরচিত্তে পাশে বসা ইয়াইকোর দিকে মুখ ফেরাল মাতসুমিয়া।

    “না, আমার স্ত্রী-ও মারেনি।”

    “তাহলে…”

    “আসলে,” বলা লম্বা করে শ্বাস টানল আকিও। একবার কথা বলার জন্যে মুখ খুলেও বন্ধ করে নিল। কিছুক্ষণ পর বললো, “আমার মা।”

    “আপনার মা?”

    ভ্রু কুঁচকে সহকর্মীর দিকে তাকাল মাতসুমিয়া।

    “আপনার মা?” কাগার মুখেও একই প্রশ্ন।

    “হ্যাঁ।”

    “সেদিন যে বয়স্ক ভদ্রমহিলাকে দেখলাম, তার কথা বলছেন?” কাগা জানতে চায়।

    “হ্যাঁ,” ঠোঁট কামড়ে ধরে আকিও।

    বুকের ভেতরে কেউ যেন হাতুড়িপেটা করছে ওর। পুলিশ দু’জন কথাটা বিশ্বাস করেছে কিনা বুঝতে পারছে না। মন থেকে সন্দেহ দূর করার জন্যে নিজেকে আরো একবার বোঝাল যে এটা ছাড়া আর কোন উপায় ছিল না।

    “আপনি প্রথম যেদিন আমাদের বাসায় এসে ছবিটা দেখিয়েছিলেন, সেদিন বলেছিলাম আমরা কেউ মেয়েটাকে দেখিনি।”

    “হ্যাঁ,” মাথা নেড়ে বলে কাগা। “সত্যি কথা বলেননি?”

    “না। আমার স্ত্রী এর আগেও বেশ কয়েকবার ওকে বাগানে দেখেছে। প্রায়ই আসতো।”

    “বাগানে?” ইয়াইকোর দিকে তাকিয়ে প্রশ্ন করলো আকিও।

    “হ্যাঁ,” মাথা নেড়ে সায় জানাল ইয়াইকো। “এর আগে বেশ কয়েকবার ওকে আমার শাশুড়ির সাথে বাগানে পুতুল নিয়ে খেলতে দেখেছি। আমার ধারণা পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকত ও। আমি জিজ্ঞেস করায় মা বলেছিল মেয়েটা নাকি বেড়ার অন্য পাশ থেকে পুতুলটা দেখে খেলতে চেয়েছিল। তাই ওটা বাগানে নিয়ে গিয়েছে সে। কিন্তু মেয়েটা যে কোত্থেকে আসত, সেটা জানতাম না।”

    একবার মুখ চাওয়াচাওয়ি করলো দুই পুলিশ অফিসার।

    “আপনার মা এখন কোথায়?”

    “পেছনের ঘরে। ওখানেই থাকে মা,” মাতসুমিয়ার প্রশ্নের জবাবে বললো আকিও।

    “আমরা কি তার সাথে দেখা করতে পারি?

    “হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু…”

    কথা শেষ না করে দুই পুলিশ অফিসারের দিকে তাকালো ও।

    “আপনাদের এই কথা আগেও বলেছি। মা মানসিকভাবে সুস্থ নয়। তার কাছ থেকে কিছু জানতে পারবেন বলে মনে হয় না। কিছুই মনে থাকে না ওনার, আপনাদের প্রশ্নের জবাব দিতে পারবে না।”

    “ওহ…” বলে কাগার দিকে তাকায় মাতসুমিয়া।

    “তবুও, কথা কি বলা যাবে?”

    “ইয়ে…হ্যাঁ, নিশ্চয়ই।”

    উঠে দাঁড়ায় আকিও। তাকে অনুসরণ করে করিডোর ধরে বাড়ির পেছন দিকে চলে আসে মাতসুমিয়া আর কাগা। এখন একটা স্লাইডিং দরজার সামনে দাঁড়িয়ে আছে ওরা। আকিও এক দিকে সরিয়ে দিল দরজার পাল্লা। ভেতরে আসবাব বলতে একটা ওয়ার্ডোব আর একটা প্রার্থনা বেদি। আগে ঘরটায় ড্রেসিং টেবিলসহ আরো টুকটাক জিনিস ছিল। কিন্তু মাসায়ের মানসিক অবস্থার অবনতি ঘটায় একে একে সবকিছু সরিয়ে নিয়েছে ইয়াইকো। এই ঘরটার দিকে শুরু থেকেই নজর তার।

    বারান্দার দিকে মুখ করা বারান্দাটায় হাঁটু গেড়ে বসে আছে মাসায়ে। দরজায় যে কেউ এসে দাঁড়িয়েছে, সেদিকে খেয়াল নেই তার। একমনে কথা বলে যাচ্ছে সামনে বসিয়ে রাখা পুতুলটার সাথে। কাপড় দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরনো একটা পুতুল।

    “আমার মা,” আকিও বললো দুই পুলিশ অফিসারের উদ্দেশ্যে।

    কিছু না বলে চুপচাপ তাকিয়ে রইলো তারা। কিভাবে কথা শুরু করবে ভাবছে।

    “আমরা কি কথা বলতে পারব উনার সাথে?” মাতসুমিয়া জানতে চায়।

    “নিশ্চয়ই, কিন্তু…” আকিও বলে।

    ধীরে ধীরে সামনে এগোয় তরুণ ডিটেকটিভ। “শুভ সকাল,” পুতুলটার দিকে তাকিয়ে বলে সে।

    কোন প্রতিক্রিয়া দেখায় না মাসায়ে। পুতুলটাকে কোলে নিয়ে চুল আঁচড়ে দিতে থাকে।

    “এরকমই করে সবসময়,” কৈফিয়তের স্বরে কাগার উদ্দেশ্যে বলে আকিও।

    বুকের ওপর হাত ভাঁজ করে বয়স্ক মহিলার দিকে তাকিয়ে আছে সে। “উনাদের কথা পুরোপুরি শোনার পর এখানে এলে ভাল হতো না?” বললো কাগা।

    মাথা নেড়ে সায় জানিয়ে উঠে দাঁড়াল মাতসুমিয়া।

    সবাই বাইরে আসার পর দরজা বন্ধ করে দিল আকিও। মাসায়ে তখনও পুতুলটার গায়ে হাত বুলিয়ে যাচ্ছে।

    “আমি ফিরি ছ’টার দিকে। সুপারমার্কেটে আমার কাজ শেষ হয় সাড়া পাঁচটায়। বাসায় ফিরে শ্বাশুড়ির খোঁজ নিতে গিয়ে চমকে যাই। ঘরের মাঝে একটা বাচ্চা মেয়েকে শুয়ে থাকতে দেখি। নিথর পড়ে ছিল দেহটা। আমার শ্বাশুড়ি তখন বারান্দায় তার পুতুলটা নিয়ে খেলছে।

    দুই ডিটেকটিভের হাতেই বেরিয়ে এসেছে নোটপ্যাড। মাতসুমিয়া যা শুনছে, সব টুকে নিচ্ছে। কাগা শুধু জরুরি তথ্যগুলো লিখছে। শোনার দিকে বেশি মনোযোগ তার।

    “সামনে এসে মেয়েটার গায়ে হাত রাখি আমি, কিন্তু শ্বাস নিচ্ছিল না সে। তখনই বুঝতে পারি যে মারা গেছে।”

    চুপচাপ স্ত্রী’র কথা শুনছে আকিও। পুরো শরীর দরদর করে ঘামছে। বগলের কাছটা ভিজে উঠেছে আরো আগেই। স্বামী-স্ত্রী দু’জনে বসে আলোচনা করে এই গল্পটা তৈরি করেছে যেন পুলিশের লোকেরা কোন সন্দেহ না করতে পারে। কিন্তু এটা ভালো করেই জানা আছে যে ওরা কেউই পেশাদার অপরাধী নয়। মিথ্যে বলাটা ওদের সহজাত অভ্যেসের মধ্যে পড়ে না। কে জানে কোন বিপদ ডেকে আনছে নিজেদের দিকে। কিন্তু এখন আর কোন পিছিয়ে আসার সুযোগ নেই।

    “আমি আর শ্বাশুড়িকে বাচ্চা মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করি। কিন্তু আপনারা তো নিজের চোখেই দেখেছেন তার অবস্থা। ঠিকঠাক কোন জবাব পাইনি। আমি কি জিজ্ঞেস করছিলাম তা খুব সম্ভবত বোঝেনি প্রথমে। কিন্তু বারবার জিজ্ঞেস করতে থাকায় এক পর্যায়ে বলে প্রিয় পুতুলটা ভেঙ্গে ফেলার প্রতিশোধ নিয়েছে।”

    “প্রতিশোধ নিয়েছে?” বিভ্রান্ত ফোটে মাতসুমিয়ার চেহারায়।

    “আসলে মা’র কাছে ব্যাপারটা বান্ধবীর সাথে ঝগড়া করার মতনই। ছোট মেয়েরা যেমন করে,” আকিও ব্যাখা করে বলে। “আমি জানি না মেয়েটা কি করেছিল, কিন্তু সেটায় নিশ্চয়ই বিরক্ত হয়েছিল মা। হয়তো বেশি দুরন্তপনা করছিল সে সেদিন। তবে আমার মনে হয় না বাচ্চাটাকে খুন করার উদ্দেশ্য ছিল তার। মা’কে দেখলে বোঝা যায় না… কিন্তু গায়ে বল আছে। বাচ্চা মেয়েটা বাঁচাতে পারেনি নিজেকে।

    কথাগুলো বলার সময় আকিওর বারবার মনে হচ্ছিল পুলিশের লোকেরা তার কথা বিশ্বাস করবে কিনা।

    ইয়াইকোর দিকে তাকালো মাতসুমিয়া।

    “এরপর আপনি কি করলেন?”

    “ওকে ফোন দেই। তখন সাড়ে ছ’টা বাজছিল খুব সম্ভবত।”

    “ফোনেই সবকিছু খুলে বলেন?

    “না…আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কি বলবো, তাই যত দ্রুত সম্ভব বাসায় ফিরে আসতে বলি। সাথে ওর বোনকে ফোন করে আসতে মানা করে দিতে বলেছিলাম।”

    এই অংশটুকু সত্য হওয়ায় ইয়াইকোর কন্ঠস্বর এখন অনেকটাই স্বাভাবিক শোনাচ্ছে।

    “কি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তখন?” মাতসুমিয়া জিজ্ঞেস করে। “পুলিশের সাথে যোগাযোগ করার কথা ভাবেননি?“

    “হ্যাঁ, ভেবেছিলাম তো! কিন্তু আগে ওর সাথে কথা বলে নিতে চাচ্ছিলাম।”

    “বাসায় ফিরে মেয়েটার মৃতদেহ দেখতে পান আপনি?”

    মাথা নেড়ে সায় দেয় আকিও। “এক মুহূর্ত বুঝে উঠতে পারি না যে কি দেখছি। তখন ইয়াইকো খুলে বলে সবকিছু। মনে হয় যেন এক নিমেষে আমার সাজানো গোছানো জীবনে কালি মেখে দিয়েছে কেউ।”

    এই কথাটাও সত্য।

    “লাশটা এখান থেকে সরিয়ে ফেলার বুদ্ধিটা কার?” গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা মাতসুমিয়া নিজেই করলো।

    স্বামীর দিকে তাকায় ইয়াইকো।

    “তা বলা কঠিন। ওই মুহূর্তে এটাই উপযুক্ত কাজ বলে মনে হয়। কারণ এটা জানতাম যে পুলিশকে ফোন দিলে ঝামেলায় পড়তে হবে। দু’জনেই ধামাচাপা দিতে চাইছিলাম গোটা ব্যাপারটা। আর সেখান থেকেই লাশ সরিয়ে ফেলার বুদ্ধিটা মাথায় আসে। ভেবেছিলাম, সরিয়ে ফেললেই হয়তো বেঁচে যাব। কেউ কিছু জানবে না। কিন্তু কাজটা উচিৎ হয়নি, তা আমরা দু’জনেই জানি।”

    কথাটা বলার সময় আকিও’র বারবার মনে হতে থাকে অদূর ভবিষ্যতেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ওদের। কিন্তু একটা ছোট মেয়ে খুন হয়েছে, এমন বাড়ি কে কিনবে?

    “পার্কটা বেছে নিলেন কেন?” মাতসুমিয়া জানতে চায়।

    “ওরকম বিশেষ কোন কারণ নেই। আসলে আমাদের মাথায় তখন অন্য কোন জায়গার নাম আসেনি। তাছাড়া আমাদের গাড়িও নেই বিধায় বেশি দূর যাওয়া সম্ভব ছিল না।”

    “লাশটা কখন সরান আপনারা?”

    “অনেক দেরি করে। রাত দু’টো কি তিনটার দিকে খুব সম্ভবত,” আকিও বলে।

    “ঠিক আছে,” নোটপ্যাড থেকে কলম তুলে বললো মাতসুমিয়া। “দয়া করে সবকিছু যতটা সম্ভব ভালো করে খুলে বলুন আমাদের, কিচ্ছু বাদ দিবেন না।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর – কেইগো হিগাশিনো
    Next Article দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স – কিয়েগো হিগাশিনো

    Related Articles

    কেইগো হিগাশিনো

    দ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান্স – কেইগো হিগাশিনো

    January 6, 2026
    কেইগো হিগাশিনো

    স্যালভেশন অফ আ সেইন্ট – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    নিউকামার – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    ম্যালিস – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }