Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য রেড ফিঙ্গার – কেইগো হিগাশিনো

    কেইগো হিগাশিনো এক পাতা গল্প226 Mins Read0
    ⤶ ⤷

    রেড ফিঙ্গার – ৮

    অধ্যায় ৮

    পাঁচটা বাজার দশ মিনিট পর ফর্সা হতে শুরু করলো পশ্চিমাকাশ।

    রান্নাঘরের টেবিলে বসে আছে আকিও। পর্দা গলে ভেতরে আসা আলোর ঔজ্জ্বল্য বাড়ছে ক্ষণে ক্ষণে।

    ওর সামনে রাখা এঁটো প্লেটটায় একটা আধখাওয়া বার্গার। পাশেই বিয়ারের গ্লাস। এখনও বেশ কিছুটা বিয়ার রয়ে গেছে ওখানে। ক্ষুধা বা তৃষ্ণা কোনটাই অনুভব করছে না ও। নিজের জন্যে বানানো বার্গারে দুই কামড় দিয়েই নামিয়ে রেখেছে ইয়াইকো। অসুস্থবোধ করায় তাতামি রুমে গিয়ে শুয়ে আছে। ওদের মধ্যে একমাত্র নাওমির মুখেই আগের মতন রুচি আছে। তার ঘর থেকে ইয়াইকো যে প্লেটটা নিয়ে এসেছে, সেটা পুরো খালি। ছেলেকে ভর্তসনা করার মতন সামান্য শক্তিটুকুও এখন আর নেই আকিওর শরীরে। আজকের দিনটা ওর এবং ওর পরিবারের কেমন যাবে, সেই চিন্তাই অনবরত ঘুরপাক খাচ্ছে মাথায়।

    বাড়ির সামনের দিক থেকে শব্দ ভেসে এলো এসময়। নিশ্চয়ই খবরের কাগজ দিয়ে গেল হকার ছেলেটা।

    উঠে দাঁড়িয়ে সাথে সাথেই আবার বসে পড়লো আকিও। শনিবারে এত সকালে গিয়ে খবরের কাগজ নিয়ে আসাটা ওর রুটিনের সাথে যায় না। কারো চোখে পড়লে ভ্রুকুটির উদ্রেক ঘটবে। সাধারণত ছুটির দিনগুলোতে বেলা করে ওঠার অভ্যাস ওর। তাছাড়া, প্রভাত সংস্করণের খবরের কাগজ ওর কোন কাজে আসবে না। বাচ্চা মেয়েটা সম্পর্কে কোন প্রতিবেদন যদি ছাপা হয়, তাহলে সেটা পাওয়া যাবে সান্ধ্যকালীন সংস্করণে।

    ঘরের দরজা খুলে গেল এসময়। চমকে উঠে ঘুরে তাকালো ও। ইয়াইকো এসেছে।

    “কি হলো তোমার আবার?”

    “কিছু না…ভুলে গেছিলাম যে এই দরজাটা শব্দ করে।”

    “এই দরজাটা?” বলে পাল্লাটা ধীরে ধীরে কয়েকবার সামনে পিছে করলো ইয়াইকো। “ওহ, এই শব্দের কথা বলছো। এটা তো নতুন না।”

    “আচ্ছা, কিন্তু আমি আগে খেয়াল করিনি।”

    “গত বছর থেকে এই অবস্থা,” টেবিলের থালাবাসনগুলোর দিকে তাকিয়ে বললো ইয়াইকো। “আর কিছু খাবে?”

    “না। সরিয়ে ফেল এসব, প্লিজ।”

    ইয়াইকো সবকিছু পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়লে আবারো দরজাটার দিকে তাকালো আকিও। বাড়ির সার্বিক অবস্থা নিয়ে কখনোই কেন যেন মাথা ঘামায়নি ও। তাই কোন দরজা শব্দ করছে বা কোন আসবাবপত্রে কি সমস্যা, সেটা জিজ্ঞেস করলে বলতে পারবে না।

    চারপাশে একবার নজর বুলালো ও, যেন প্রথমবারের মত দেখছে সবকিছু। অথচ জীবনের লম্বা একটা সময় এখানেই কেটেছে আকিওর।

    লম্বা ফ্রেঞ্চ উইন্ডোটার সামনে ঠ্যাকাথাকা একটা পুরনো তোয়ালে চোখে পড়লো ওর।

    “মেয়েটাকে এখানেই মেরেছে ও, তাই না?”

    “কি বললে?”

    রান্নাঘর থেকে পিছে ফিরে তাকালো আকিও। জামার হাতা দু’টো কনুই পর্যন্ত ভাঁজ করে রেখেছে। নিশ্চয়ই বাসনগুলো পরিষ্কার করছে এখন।

    “বাচ্চাটাকে এখানে খুন করেছে ও।”

    “হ-হ্যাঁ,” কিছুক্ষণ ইতস্ততবোধের পর বললো ইয়াইকো।

    “ওই তোয়ালেটা দিয়ে মেঝে পরিষ্কার করেছ নাকি?” ওদিকে ইশারা করলো আকিও।

    ‘ওহহো! ওটা সরিয়ে ফেলতে হবে।”

    সুপারমার্কেট থেকে নিয়ে আসা প্লাস্টিকের ব্যাগে তোয়ালেটা তুলে ফেলতে উদ্যোত হলো ইয়াইকো।

    “অন্য আবর্জনার সাথে ময়লার ঝুড়িতে ফেলে দাও, যেন কারো নজরে না পড়ে।”

    “আমিও সেটাই ভেবেছি।”

    রান্নাঘরে ফিরে গেল ইয়াইকো। কিছুক্ষণ পর নন-রিসাইকেল-বিনটা খোলার শব্দ কানে এলো আকিওর।

    পুরনো তোয়ালেটা যেখান থেকে তুলেছে ইয়াইকো, সেদিকে তাকালো ও। ছোট্ট মেয়েটার মৃতদেহ এখানেই পড়ে ছিল নিশ্চয়ই।

    “অ্যাই!” স্ত্রী’র উদ্দেশ্যে হাঁক ছাড়ল ও।

    “আবার কি?” এবারে বিরক্তি লুকানোর কোন চেষ্টা করলো না আকিও। “মেয়েটা বাড়ির ভেতরে ঢুকেছিল, তাই না?”

    “হ্যা। অর্থাৎ, নাওমি ওকে কোন প্রকার জোর করেনি। ওর নিজেরও কিছুটা দোষ….”

    “তাহলে জুতা খোলেনি কেন?”

    “জুতা?”

    “মেয়েটার এক পায়ে জুতা পরা ছিল কেবল।” এমনটাও হতে পারে যে কেবল এক পায়ের জুতা খুলেছিল সে। কিন্তু সেটা একটু অদ্ভুত শোনায়।

    চিন্তিত চোখে ওর দিকে তাকালো ইয়াইকো। হয়তো আকিও কি বোঝাতে চাইছে সেটা মাথায় ঢুকছে না তার। কিছুক্ষণ পর অবশ্য বদলে গেল তার অভিব্যক্তি। মাথা নাড়ল একবার।

    “টেনিস শু’গুলোর কথা বলছো? আমি পরিয়ে দিয়েছিলাম।”

    “তুমি?”

    “হলওয়েতে রাখা ছিল, তাই তুলে এনেছিলাম।”

    “কিন্তু এক পায়ে পরালে কেন?”

    “অন্যটায় পরাতে পারছিলাম না। চাইনি কেউ আমাকে দেখুক। ময়লার ব্যাগের নিচে লুকিয়ে রেখেছিলাম ওটা। পাওনি তুমি?” চোখ বড় করে তাকালো আকিও।

    “হ্যাঁ, পরিয়ে দিয়েছি।”

    “ভালো করেছো।”

    “আশা করি সত্যটাই বলছো তুমি আমাকে,” স্ত্রী’র চেহারার দিকে তাকিয়ে বললো আকিও।

    “এসব বলছো কেন?”

    “তুমি যখন প্রথমবার মেয়েটাকে দেখেছিলে, তখন কি কেবল ওর এক পায়ে জুতা ছিল? নাওমির সাথে ধস্তাধস্তির সময়ে অন্যটা খুলে যায়?”

    বিরক্ত ভঙ্গিতে চোখ বাঁকাল ইয়াইকো।

    “মিথ্যে বলবো কেন তোমাকে? আমিই ওর এক পায়ে জুতো পরিয়েছি।”

    “তেমনটা হলেই ভালো।”

    অবশ্য বাস্তবে এই কারণে খুব একটা হেরফের হবে বলে মনে হয় না।

    “আচ্ছা…” খানিকবাদে বললো ইয়াইকো। “হারুমির ব্যাপারে কি করবে আজকে?”

    “হারুমি?”

    “গতকাল তো ওকে আসতে মানা করেছিলাম। কিন্তু আজকে? কপালে ভাঁজ পড়ল আকিওর। এই বিষয়ে কিছু ভাবেনি ও।

    “বলবো যে আজকে আসতে হবে না। ছুটির দিন আজকে, আমিই দেখভাল করতে পারব।”

    “ও কিছু সন্দেহ করবে না তো?”

    “কি সন্দেহ করবে? ও তো কিছুই জানে না।”

    “তা অবশ্য ঠিক।”

    রান্নাঘরে গিয়ে কফি বানাতে শুরু করলো ইয়াইকো। কিছু না করে বসে থাকতে পারছে না সে। আকিও অবশ্য করার মত কিছু খুঁজে পাচ্ছে না। বাসায় থাকা সময়টা পুরোপুরি স্ত্রী’র উপরে নির্ভরশীল সে। পুরো জীবনে কখনো একবেলা রান্না করে খায়নি, ঘর গোছায়নি। কোন জিনিস বাড়ির কোথায় রাখা সেটাও বলতে পারবে না। ইয়াইকো একদিন সকাল সকাল পারিবারিক একটা কাজে বের হয়ে যাওয়ায় সাদা শার্টের সাথে যে কালো টাইটা পরবে, সেটা আর খুঁজে পায়নি ও।

    খবরের কাগজটা নিয়ে আসার জন্যে উঠতেই পুলিশের সাইরেন কানে এলো। জমে গিয়ে স্ত্রী’র দিকে তাকালো আকিও। কফি কাপ হাতে ইয়াইকো’ও যেন মূর্তি হয়ে গেছে। চেহারা ফ্যাকাসে।

    “আসছে,” ফিসফিস করে বললো আকি ও

    “এত তাড়াতাড়ি আসবে ভাবিনি।”

    “নাওমি কি করছে?”

    “ও…”

    “ঘুমাচ্ছে এখনও?”

    “আমি কি করে বলবো? তুমি নিজে গিয়ে দেখ না!”

    “না, এখন যাব না। “

    দুধ আর চিনি ছাড়াই কফি খেল আকিও। ঘুম যেহেতু আসবে না, মাথাটা পরিষ্কার রাখতে হবে যে করেই হোক। এরকম গুমোট পরিবেশে কতক্ষণ থাকতে হবে কে জানে। মনে হচ্ছে বাইরে বেরুলেই সবাই বাঁকা নজরে তাকাবে ওর দিকে। পুলিশের লোকেরা যদি মেয়েটার মৃতদেহ থেকে ছোট কোন সূত্র ও খুঁজে পায়, তাহলে তদন্তে ঢিল দেবে না। ইদানিং সহিংস যেসব অপরাধ ঘটছে, সেগুলোর অনেকটাই অমীমাংসিত রয়ে যায়। কিন্তু সেজন্যে পুলিশকে দূর্বল ভাবলে ভুল হবে।

    “তোমার এখন একটু ঘুমানো উচিৎ।”

    “আর তুমি? তুমি ঘুমাবে না? নাকি পার্কে যাবে?”

    “পার্কে গেলে বিপদ বাড়বে বৈ কমবে না।“

    “কিন্তু…”

    “আমি আরো কিছুক্ষণ এখানে বসে থাকব। ঘুম আসলে ঘুমাব নাহয়।“

    “ঠিক আছে। আমার মাথা খুব ভারি ভারি লাগছে।”

    ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্যে উঠলেও শেষ মুহূর্তে একবার পিছে ফিরে তাকালো ইয়াইকো।

    “তুমি উল্টোপাল্টা কিছু করবে না তো?

    “উল্টোপাল্টা?”

    “এই যেমন পুলিশকে ফোন করা।“

    “না।”

    “আসলেই? তোমাকে বিশ্বাস করবো?“

    “এখন পুলিশের কাছে গিয়ে কি লাভ হবে শুনি?”

    “তা ঠিক।”

    দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে গেল ইয়াইকো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর – কেইগো হিগাশিনো
    Next Article দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স – কিয়েগো হিগাশিনো

    Related Articles

    কেইগো হিগাশিনো

    দ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান্স – কেইগো হিগাশিনো

    January 6, 2026
    কেইগো হিগাশিনো

    স্যালভেশন অফ আ সেইন্ট – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    নিউকামার – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    ম্যালিস – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }