Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ধর্মের সংক্ষিপ্ত ইতিহাস – রিচার্ড হলোওয়ে

    কাজী মাহবুব হাসান এক পাতা গল্প424 Mins Read0
    ⤶ ⤷

    ২২. শেষ নবী

    অধ্যায় ২২. শেষ নবী

    তিনটি ধর্ম আব্রাহামকে তাদের পূর্বসূরি পিতা হিসাবে দাবি করে। আর এই দাবিটিকে বোঝার দুটি উপায় আছে। একধরনের আধ্যাত্মিক উত্তরাধিকারের রূপ হিসাবে এটিকে গ্রহণ করা যেতে পারে। আব্রাহাম তার একেশ্বরবাদের ধারণাটি প্রথমে হস্তান্তর করেছিলেন ইহুদিদের এবং তাদের মাধ্যমে খ্রিস্টানদের কাছে। তারপর সপ্তম শতাব্দীতে ইসলাম এটিকে পুনরায় দাবি করেছিল, যা এটিকে দেখেছিল এই ধর্মদুটির দ্বারা এর লঘুকরণ হিসাবে। কিন্তু এছাড়াও শারীরিক অর্থে আব্রাহামের উত্তরাধিকারের ধারণাটিকে বোঝা সম্ভব হতে পারে। আব্রাহামের ছেলে আইজাক ছিলেন ইজরায়েলের জনক, যার মধ্যে দিয়ে ইহুদি আর খ্রিস্টানরা তাদের বংশঐতিহ্য খুঁজে পায়। কিন্তু আব্রাহামের আরো একটি ছেলে ছিল। আর সেখানে একই কাহিনির সূচনা।

    আব্রাহামের দুইজন স্ত্রী ছিলেন, সারা এবং তার মিশরীয় ভৃত্য হাজার। সারা হাজারকে ঈর্ষা করতেন। তিনি ভয় পেতেন যে আব্রাহাম হাজারের পুত্র ইসমায়েলকে তার উত্তরাধিকার হিসাবে ঘোষণা করবেন। সুতরাং দুজনকে নির্বাসনে পাঠাতে তিনি তার স্বামীকে প্ররোচিত করেছিলেন। হাজার তার শিশুপুত্রকে নিয়ে লোহিত সাগরের নিকটবর্তী মরুভূমিতে দিভ্রান্ত হয়ে ঘুরেছিলেন, সেখানে একটি পাথরের উপর বসে তিনি কাঁদছিলেন, কারণ তিনি নিজেকে খুব অসহায় আর দুঃখী অনুভব। করছিলেন। কিন্তু ইসমায়েল আদৌ বিষণ্ণ ছিলেন না। তিনি ক্ষুব্ধ, খুবই ক্ষুব্ধ ছিলেন। ইসলামের ঐতিহ্যমতো তিনি ক্ষুব্ধ অবস্থায় বালির উপর লাথি মারতে শুরু করেছিলেন। তিনি এত জোরে লাথি মেরেছিলেন যে, তিনি একটি ঝর্নার অস্তিত্ব উন্মোচন করেছিলেন, পানির যে ঝর্নাগুলো মরুভূমির সবুজ এলাকায় দেখা যায়, যাদের মরূদ্যান বলে। যখন আব্রাহাম শুনেছিলেন যে ইসমায়েল একটি মরূদ্যান সৃষ্টি করেছেন, তিনি তার পরিত্যক্ত স্ত্রী এবং সন্তানকে দেখতে আসেন, এই ঝর্নার কাছেই একটি উপাসনালয় নির্মাণ করেন, যে ঝর্নাটি তাদের জীবন রক্ষা করেছে। এই মন্দিরে তিনি একটি পবিত্র কালো পাথর স্থাপন করেছিলেন। আর সেই পাথরের সাথে সংশ্লিষ্ট আছে আরো একটি কাহিনি।

    জেনেসিস, যে বইটি ইহুদি বাইবেলের প্রথম বই, আমাদের জানাচ্ছে, প্রথম পুরুষ ছিলেন আদম এবং তার স্ত্রীর নাম ছিল ইভ বা হাওয়া। আদম আর হাওয়া একটি বিস্ময়কর সুন্দর বাগানে বাস করতেন, যার নাম ইডেন, যেখানে তাদের কোনোকিছুরই অভাব ছিল না। বাগানের সব ফলের গাছের মধ্যে শুধুমাত্র একটি তাদের জন্যে নিষিদ্ধ ছিল। এটাই ছিল ভালো আর খারাপ বোঝার সেই জ্ঞানবৃক্ষ। আদম এবং হাওয়া অপরিবর্তনশীল শিশুসুলভ একটি জীবন কাটাচ্ছিলেন, তাদের প্রতিটি চাহিদা পূরণ করেছিলেন ঈশ্বর। পিতামাতারা প্রায়শই তাদের সন্তানদের চিরকালই শিশু করেই রাখতে চান। কিন্তু শিশুরা ব্যস্ত হয়ে পড়ে বড় হয়ে ওঠার জন্যে, ভালোমন্দের জ্ঞান অর্জন করার জন্যে। এই তাড়নাই আদম আর হাওয়াকে প্ররোচিত করেছিল সেই নিষিদ্ধ ফলটি খেতে। এবং সাথে সাথেই তাদের মন প্লাবিত হয়েছিল সেই জ্ঞানে, জীবন আর আগের মতো সরল নেই।

    আর যখন আদম আর হাওয়া তাদের শিশুসুলভ সরলতা হারিয়েছিলেন, ঈশ্বর তাদের এই পৃথিবীতে নির্বাসিত করেছিলেন প্রাপ্তবয়স্কতার সব জটিলতাসহ। কিন্তু ইসলামে বর্ণিত এই কাহিনির বিবরণে, তিনি আদম আর হাওয়াকে সেই বাগান থেকে স্মারক হিসাবে কিছু একটা নিয়ে যাবার অনুমতি দিয়েছিলেন, যা কিনা চিরকাল তাদের সাথে থাকবে। তারা ইডেন হারিয়েছেন ঠিকই কিন্তু ঈশ্বরকে হারাননি। তাদের জন্যে স্বর্গের বাগানের দরজা বন্ধ হয়ে গেলেও ঈশ্বর তখনো তাদের সাথে ছিলেন। আর তারা স্বর্গ থেকে যে-জিনিসটি তাদের সাথে নিয়ে এসেছিলেন সেটি হচ্ছে একটি কালো পাথর, যা তাদের সাথে স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিল। আব্রাহাম সেই পাথরটি উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন, আর সেটাই তিনি সেই কাবায় স্থাপন করেছিলেন, যা তিনি নির্মাণ করেছিলেন ইসমায়েলের আবিষ্কৃত সেই মরূদ্যানে। এই কাবা ও এর বিখ্যাত পৌরাণিক কালো পাথরটিকে ঘিরেই একটি শহর গড়ে উঠেছিল। সেই শহরটির নাম মক্কা।

    মক্কা (যা এখন সৌদি আরবের একটি শহর) আরব উপদ্বীপে লোহিত সাগরের পূর্বতীরে মোটামুটি মাঝামাঝি একটি জায়গায় অবস্থিত। আরব পৃথিবীর অন্যতম একটি রহস্যময় আর আকর্ষণীয় একটি এলাকা। আরব একটি বিশাল উপদ্বীপ, ১২০০ মাইল দীর্ঘ আর ১৩০০ মাইল প্রশস্ত পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে আরব সাগর আর পূর্বে পারস্য উপসাগর এটিকে ঘিরে রেখেছে। এর অভ্যন্তরের বিশাল মরুভূমিতে বাস করত যাযাবরদের নানা গোত্র অথবা বেদুইনরা, যারা খুবই দৃঢ়সংকল্প এবং তীব্রভাবেই স্বাধীনতাকামী যোদ্ধাদের দল, জেনেসিস সঠিক বিবরণ দিয়েছিল, যখন এটি ইসমায়েলকে বর্ণনা করেছিল, বন্য গাধার মতে, প্রতিটি মানুষের সাথে তার শত্রুতা, আর তার সাথে শক্রতা প্রতিটি মানুষের’। যদিও প্রতিদ্বন্দ্বী বেদুইন গোত্রগুলো পানির কুয়া আর মরূদ্যানের মালিকানা নিয়ে পরস্পরের সাথে যুদ্ধে ব্যস্ত থাকত, কিন্তু সবাই মক্কা নামের এই পবিত্র শহরটিকে শ্রদ্ধা করতেন, এবং সেখানে তারা তীর্থে যেতেন সেই কালো পাথরটিতে চুমু খেতে, যা আদমের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে আব্রাহাম পেয়েছিলেন, এবং তারা সেই কুয়ায় পানি পান করেন, যা ইসমায়েল আবিষ্কার করেছিলেন। তাদের পিতামহ আব্রাহাম ছিলেন একজন আবেগময় একেশ্বরবাদী, কিন্তু তাদের সম্বন্ধে সেটি বলা সম্ভব ছিল না। যদিও তারা সবচেয়ে উচ্চপর্যায়ের ঈশ্বর আল্লাহর উপাসনা করতেন, কিন্তু তারা তাদের মূর্তিগুলোকে ভালোবাসতেন, বছরের প্রতিটি দিনের জন্যে তাদের একটি করে মূর্তি ছিল। এই তীর্থযাত্রীদের কাছ থেকে স্থানীয় ব্যবসায়ী বেশ ভালোই উপার্জন করতেন, যারা কালো পাথরে চুমু এবং পবিত্র কুয়া থেকে পানি পান করতে আসতেন, তারা তাদের দোকান থেকে মূর্তি কিনতেন, যা কাবার চারপাশ ঘিরে বহুগুণে বেড়ে গিয়েছিল।

    আব্রাহাম–যেমন প্রাচীন হিব্রু কাহিনি আমাদের বলেছে– জানতেন কত সহজে ধর্ম নিয়ে ব্যবসা করা যায়। তিনি দেখেছিলেন পারিবারিক দোকানে বিক্রয় করতে তার বাবা দোকানে বসেই নানা দেবতাদের মূর্তি গড়তেন। যে মূর্তিগুলোকে তিনি প্রতারণা হিসাবে চিহ্নিত করেছিলেন, দরিদ্রদের থেকে অর্থ শুষে নেওয়ার ধূর্ত একটি কৌশল। মক্কায় যা হচ্ছিল সেটি দেখে তিনি নিশ্চয়ই আরো বেশি রেগে যেতেন, যেখানে ব্যবসায়ীরা তীর্থযাত্রীদের প্রয়োজনীয়তাগুলো বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করতে শুরু করেছিল, যারা কিনা আধ্যাত্মিক সান্ত্বনার জন্যে সেখানে উপস্থিত হতেন। আর ধর্ম সময় নির্বিশেষে পবিত্র সব শহরেই এমন কিছু ঘটতে দেখা যায়। প্রয়োজন আছে এমন অভাবী মানুষের কাছে আধ্যাত্মিক সান্ত্বনা বিক্রয় করে খুব দ্রুত আয় করা যায়। যিশু নিজেও এর বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেছিলেন, যখন জেরুজালেমে তিনি দেখেছিলেন কীভাবে পুরোহিতদের পরিবারগুলো গরিবের অর্থে বিত্তশালী হয়ে উঠেছে। এ কারণে তিনি মন্দিরে মূদ্রা রূপান্তকারীদের টেবিল উল্টে দিয়েছিলেন এবং তাদের বলেছিলেন তারা ঈশ্বরেরে ঘরকে ‘ডাকাতের’ আস্তানায় পরিণত করেছেন। ৫৭০ খ্রিস্টাব্দে একজন মানুষ মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, যিনি যিশুর মতোই আব্রাহামের একেশ্বরবাদকে তার জন্মশহরে হকার, ফেরিওয়ালা আর দোকানি ব্যবসায়ীদের দ্বারা কলুষিত হতে দেখে ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি মুহাম্মদ নামেই পরিচিত ছিলেন।

    মুহাম্মদের জীবন আদৌ সহজ কোনো জীবন ছিল না, জন্মের আগেই তার বাবা মারা গিয়েছিলেন, আর ছয় বছর বয়সে তিনি তার মাকেও হারিয়েছিলেন। এতিম এই শিশুটিকে দেখাশুনা করেছিলেন তার দাদা, যতদিন-না তার চাচা, একজন সফল ব্যবসায়ী, আবু তালিব তাকে দত্তক নিয়েছিলেন। তিনি তরুণ মুহাম্মদকে উটচালক হিসাবে কাজে লাগিয়ে দিয়েছিলেন। পণ্যবোঝাই উটের ক্যারাভান আরব-অর্থনীতির একটি বৈশিষ্ট্য ছিল। মরুভূমির মধ্যদিয়ে সেগুলো উত্তরে সিরিয়া, পশ্চিমে মিশর, প্যালেস্টাইন আর পূর্বে পারস্যে যাতায়াত করত। এই ক্যারাভানগুলো সুগন্ধী আর মশলা নিয়ে যেত, আর রেশম আর সুতির কাপড়ের বিনিময়ে সেগুলো বাণিজ্য করত তাদের দীর্ঘ যাত্রাশেষে দেশে ফিরে আসার আগে। নবী ইসাইয়া বর্ণনা করেছিলেন দক্ষিণ আরবের শেবা থেকে অসংখ্য মালবাহী উটের কাফেলা জেরুজালেমে সোনা আর ফাঙ্কিনসেন্স (ধূপ) নিয়ে আসত। আর এই ধরনের বাণিজ্যে মোহাম্মদ শিক্ষানবিশ হিসাবে কাজ শুরু করেছিলেন।

    খুব দ্রুত তিনি শিখতে পারতেন এবং তার যোগ্যতা, নির্ভরযোগ্যতা এবং সুনামের কারণে একজন ধনী বিধবা খাদিজা সিরিয়াগামী তার একটি ক্যারাভানের দায়িত্ব তাকে দিয়েছিলেন। মুহাম্মদ আর খাদিজা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ৫৯৫ খ্রিস্টাব্দে, তখন তার বয়স ছিল পঁচিশ আর খাদিজার চল্লিশ। তাদের মোট ছয়টি সন্তান হয়েছিল। চারটি মেয়ে এবং দুটি ছেলে, যে ছেলেদুটি শৈশবেই মারা গিয়েছিল। ফাতিমাই তার কন্যাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হয়েছিলেন। তিনি আলীকে বিয়ে করেছিলেন, এবং হাসান ও হুসেইন, মুহাম্মদের প্রিয় দুই নাতির মা হয়েছিলেন।

    মুহাম্মদ খুব সফল একজন ব্যবসায়ী ছিলেন, তার সততা আর নীতিপরায়ণতা তাকে একধরনের সামাজিক নেতা হিসাবে সুপরিচিত করে তুলেছিল, যার কাছে মানুষ নানা সমস্যার সমাধান খুঁজতে, ব্যবসা এবং পারিবারিক কোন্দল মীমাংসা করতে আসতেন। কিন্তু মুহাম্মদের মধ্যে আরো কিছু ছিল। তিনি একটি বিশেষ গ্রুপের সদস্য ছিলেন, যারা সর্বক্ষণই এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের কারণ আর লক্ষ্য খুঁজতে এর সীমায় এবং সীমানার বাইরে অনুসন্ধান করার চেষ্টা করেছিলেন।

    তারা মানবসমাজকে বৈশিষ্ট্যমণ্ডিত করা এর কদর্যতার আর অবিচার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। যদিও তারা শ্রদ্ধা করতেন, যেভাবে ধর্ম সংগ্রামরত মানুষকে তাদের সীমানার বাইরে আধ্যাত্মিক একটি বাস্তবতার সংস্পর্শে নিয়ে আসে, কিন্তু তারা জানতেন কত সহজে ক্ষমতাবানরা ধর্মকে তাদের স্বার্থে ব্যবহার করতে পারেন, তাদের নিজেদের লক্ষ্যপূরণে এবং সেইসব মানুষের কল্যাণের বিরুদ্ধে যাদের এটি সহায়তা করার কথা ছিল।

    মক্কার কাবাকে ঘিরে থাকা ব্যবসায়ীদের বাজার দেখে বিরক্ত মুহাম্মদ তার চল্লিশ বছর বয়সে মক্কার বাইরে একটি গুহায় প্রায়শই প্রার্থনা আর ধ্যান করতে চলে যেতেন। আর এখানেই তিনি তার প্রথম দৈবদৃশ্যটি দেখেছিলেন, এবং প্রথমবারের মতো তার কণ্ঠ শুনতে পেয়েছিলেন, যে ঐশী দর্শন আর কণ্ঠ শোনা তার বাকি জীবন জুড়ে অব্যাহত ছিল। তিনি জানতেন, এই কণ্ঠটি সরাসরি ঈশ্বরের কাছ থেকে আসেনি, এটি এসেছে ফেরশতা জিব্রাইলের মাধ্যমে। তাকে উদ্দেশ্য করে উচ্চারিত জিবরাইলের প্রথম শব্দগুলো ছিল : ‘পড়ো, তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ভ্রণ থেকে মানুষকে সৃষ্টি করেছেন’। মুহাম্মদ প্রথমে বুঝে উঠতে পারেননি আসলেই কী ঘটছে। তিনি কি কোনো অশুভ আত্মার কথা শুনলেন, যে তাকে প্ররোচিত করতে চাইছে? নাকি তিনি পাগল হয়ে যাচ্ছেন? যারা কণ্ঠ শোনেন বা কোনো দৃশ্য দেখেন, তাদেরও এই নামেই চিহ্নিত করা হয়? সুতরাং সংশয়ে আচ্ছন্ন মুহাম্মদ অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিলেন। কিন্তু সেই কণ্ঠ অসাধারণ সৌন্দর্যপূর্ণ শব্দসহ তার সাথে কথা বলা অব্যাহত রেখেছিল। এবং তিনি অবশেষে এটির ওপর বিশ্বাসস্থাপন করেছিলেন, এবং অনুধাবন করেছিলেন এই কণ্ঠটি তাকে নবী হবার আহ্বান জানাচ্ছে।

    আর নবী হবার ক্ষেত্রে মূল বিষয়টি হচ্ছে, তারা যা কিছু শুনেছেন সেটি তারা নিজেদের মধ্যে চেপে রাখতে পারবেন না। সবাইকে সতর্ক করতে আর ঈশ্বর তাদের যা নির্দেশ দিয়েছেন সেটি অনুসরণ করতে তাদের প্ররোচিত করার দায়িত্ব দিয়েই নবীদের পৃথিবীতে প্রেরণ করা হয়। সুতরাং কয়েক বছর ফেরেশতা জিব্রাইলের কাছে ঐশী নির্দেশনা শোনার পর যে নির্দেশনাগুলো তিনি মুখস্থ করেছিলেন–এবং তার স্ত্রী খাদিজার উষ্ণ সহায়তা আর উৎসাহে, ৬১৩ খ্রিস্টাব্দে মক্কাবাসীদের কাছে মুহাম্মদ সেটি প্রচার করতে শুরু করেছিলেন। তার মূল বার্তাগুলোর মধ্যে একেবারে নতুন বা মৌলিক কিছু ছিল না এবং তিনি কখনো সেটি দাবিও করেননি। তারা যা কিছু ভুলে গেছেন এটি সেটাই স্মরণ করিয়ে দিয়েছিল। এটি নবী আব্রাহামের বার্তা : মূর্তিগুলো সব মিথ্যা আর একমাত্র একজন আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া আর কোনো ঈশ্বর নেই।

    মুহাম্মদের এই বার্তাটি বিশেষ করে দরিদ্রদের কাছে আকর্ষণীয় ছিল, কারণ তাদেরকে ঠকিয়েই ব্যবসায়ীরা, যারা পবিত্র স্থানটি দেখাশুনা করত আর নানা ধরনের মূর্তি বিক্রয় করত, তারাই শুধু লাভবান হয়ে উঠেছিলেন। শীঘ্রই তিনি মক্কায় অনুসারীদের একটি দল পেয়েছিলেন, যারা, নিজেদের আল্লাহর কাছে সমর্পণ করেছেন। আর এটাই ‘মুসলিম’ শব্দটির অর্থ। সবকিছুই ঠিকমতো চলছিল যতক্ষণ তিনি শুধুমাত্র ‘একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ঈশ্বর নেই এবং মুহাম্মদ হচ্ছেন তার শেষ নবী’ –এই বার্তাটি প্রচারের মধ্যেই নিজের কাজ সীমাবদ্ধ রেখেছিলেন। তখন ধর্মের সংখ্যা ছিল অনেক এবং আধ্যাত্মিকতার বাজারে সবসময়ই আরো একটি ধর্মের জায়গা থাকে। তবে বিষয়টি অন্যদিকে মোড় নেয়, যখন এই নতুন বিশ্বাসটি প্রতিষ্ঠিত স্বার্থান্বেষী মহলের ব্যবসা আর সেই ব্যবসা থেকে অর্জিত লভ্যাংশ আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মতো আশঙ্কা সৃষ্টি করে। আর সেখানে সেটাই হয়েছিল। মুহাম্মদ এইসব ব্যবসায়ীদের সমালোচনা করেছিলেন, যারা কাবার পাশেই মূর্তির বাজারে মূর্তি বিক্রয় এবং পবিত্র কুয়া থেকে পানি পান করতে তীর্থযাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করতেন। এরপর যা ঘটার সেই অনিবার্য ঘটনাগুলো ঘটতে শুরু করেছিল। সমগ্র মক্কাজুড়ে মুসলমানদের উপর নির্যাতন-নিপীড়নের পর্ব শুরু হয়েছিল।

    সৌভাগ্যক্রমে, ইয়াথরিব শহরের একটি কূটনৈতিক দল, যারা মুহাম্মদকে ধর্মপ্রচার করতে শুনেছিলেন, তারা তাকে তার অনুসারীদের নিয়ে ইয়াথরিবে চলে আসার জন্যে আমন্ত্রণ জানিয়েছিলেন। ইয়াথরিব থেকে আসা সেই জনপ্রতিনিধির দলটি জানত যে তাদের শহরে একজন নেতার দরকার, আর তারা ভেবেছিলেন, এই মানুষটি সেই দায়িত্বের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। মক্কা থেকে দুইশো মাইলের চেয়ে খানিকটা বেশি দূরে অবস্থিত ইয়াথরিব শহরে তার অনুসারীদের নিয়ে পালিয়ে যাওয়ার পুরো ব্যাপারটি ঘটেছিল খুব গোপনে। মুহাম্মদ, তার চাচাত ভাই আলী এবং বন্ধু আবু বকর সবার শেষে মক্কা ত্যাগ করেছিলেন। রাতের অন্ধকারেই তারা মক্কা ছেড়েছিলেন, ৬২২ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে, যা এখন ‘হেজিরা’ (হিজরত) (অভিনিষ্ক্রমণ) নামে পরিচিত। এটি ছিল সেই মুহূর্ত যখন থেকে মুসলমানদের নিজস্ব বর্ষপঞ্জিতে প্রথম বছরটি শুরু হয়েছিল। ইয়াগরিব নামের যে-শহরে তারা পালিয়ে গিয়েছিলেন, সেটির একটি নতুন নাম দেওয়া হয়েছিল, মদীনা বা নবীর শহর।

    তবে এই হিজরত সব সমস্যার সমাধান করতে পারেনি, কারণ এর পরের দশ বছরে মক্কা আর মদিনার মধ্যে বেশকিছু যুদ্ধ হয়েছিল, অবশেষে ৬৩০ খ্রিস্টাব্দে মুহাম্মদ একটি বিশাল বাহিনী নিয়ে তার জন্ম-শহরের দিকে যাত্রা শুরু করেছিলেন। আর কোনো উপায় নেই অনুধাবন করে, মক্কা আত্মসমর্পণ করেছিল এবং নবী শহরে প্রবেশ করেছিলেন। এর বাসিন্দার বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলা করা হয়নি, কিন্তু মুহাম্মদ কাবা থেকে সব মূর্তি অপসারিত করেছিলেন এবং মক্কাবাসীদের মুসলিম হবার আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর তিনি মদীনায় ফিরে যান।

    কিন্তু তার মৃত্যুর সময় নিকটবর্তী হয়েছিল। ৬৩২ খ্রিস্টাব্দে তিনি মক্কায় শেষবারের হজ করতে গিয়েছিলেন এবং তার বিদায়ী ভাষণটি দিয়েছিলেন। কালো পাথরের কাবা আর পবিত্র ঝর্নার শহরে মোহাম্মদের এই শেষ ভ্রমণটি বিশেষভাবে উদযাপিত হয় এবং মক্কায় হজ বা তীর্থযাত্রা করার বিষয়টি পাঁচটি একান্ত কর্তব্যের ইসলামের পাঁচটি স্তম্ভ-একটিতে পরিণত হয়, যা মুসলমানরা তাদের জীবদ্দশায় পূর্ণ করবেন, এমন প্রত্যাশা করা হয়। কিন্তু নবী বিদায় হজের পর আর বেশিদিন বেঁচেছিলেন না। তিনি একটি জ্বরে আক্রান্ত হয়েছিলেন এবং ৬৩২ খ্রিস্টাব্দের ৮ জুন মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি একটি ধর্মবিশ্বাসকে রেখে গিয়েছিলেন যা বর্তমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম এবং এখনো ইতিহাসের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব রেখে যাচ্ছে। পরের অধ্যায়ে আমরা এর ধর্মতত্ত্বের সমৃদ্ধতা আর এর আচারগুলো নিয়ে আলোচনা করব।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদর্শনের সহজ পাঠ – ভাষান্তর : কাজী মাহবুব হাসান
    Next Article দ্য সেলফিশ জিন – রিচার্ড ডকিন্স

    Related Articles

    কাজী মাহবুব হাসান

    দ্য গড ডিল্যুশন – রিচার্ড ডকিন্স

    July 25, 2025
    কাজী মাহবুব হাসান

    দ্য সেলফিশ জিন – রিচার্ড ডকিন্স

    July 25, 2025
    কাজী মাহবুব হাসান

    দর্শনের সহজ পাঠ – ভাষান্তর : কাজী মাহবুব হাসান

    July 25, 2025
    কাজী মাহবুব হাসান

    দ্য ম্যাজিক অব রিয়েলিটি – রিচার্ড ডকিন্স

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }