Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প143 Mins Read0
    ⤶ ⤷

    ধাওয়া – ৫

    পাঁচ

    সম্মান দেয়া হয়েছে বুঝতে পেরে চেহারা উজ্জ্বল হয়ে উঠল ম্যাকেনলির, তবে চোখ মেঘাচ্ছন্ন হয়ে গেল স্মৃতিতে ডুবে যাওয়ায়।

    ‘রেড রিভারের কাজটা যদি করতে পারতাম, জেসি জেমসের সারা জীবনের লুটপাটকে ছেলেখেলা মনে হত সবার,’ আনমনে বলল সে। ‘একবার ভেবে দেখো, মিলার্ড- তিনটা এক্সপ্রেস কার, এক ডজন ব্যাংকের চেয়েও বেশি সোনা।’

    ‘আর,’ শুকনো গলায় বলে উঠল মিলার্ড, ‘যতদূর জানি, সেই আন্দাজে পিংকারটনের লোক ছিল।’

    গম্ভীর চেহারায় মাথা ঝাঁকাল ম্যাকেনলি। ‘ঠিকই জানো, জো। আমাদের জন্য ফাঁদ পেতেছিল ওরা, ওখানে পৌঁছতেই দোজখ ভেঙে পড়ল মাথায়। দলের একটা ছেলেও বাঁচেনি। পেটে বুলেটের দুটো ক্ষত নিয়ে সরে পড়লাম আমি, কীভাবে পারলাম আমি জানি না। হয়তো কপালে মরণ ছিল না দেখেই বেঁচে গেছি।’

    ঝরনার ধারে একটা ঝোপ মৃদু নড়ে উঠতে দেখল মিলার্ড। আরও ভালভাবে তাকিয়ে ব্যাপার বুঝতে পেরে পেশি শক্ত হয়ে গেল ওর। ঝোপের ভেতর থেকে খানিকটা বেরিয়ে আছে প্রাচীন একটা বাফেলো গানের মোটা ব্যারেল।

    ঝটিতি উঠে দাঁড়িয়ে হতভম্ব ম্যাকেনলির ওপর ঝাঁপিয়ে পড়ল মিলার্ড। এক সেকেণ্ড দেরি করলেই আর কিছু করার ছিল না। ওরা দু’জন মাটি স্পর্শ করার আগেই কানে তালা লাগিয়ে ভয়ঙ্কর শব্দে গর্জে উঠল বাফেলো গান। যে গাছটার গোড়ায় ম্যাকেনলি বসে ছিল সেটার কাণ্ড ছিন্নভিন্ন হয়ে গেল, কাঠের কুচি আর ছেঁড়া পাতা উড়তে লাগল বাতাসে।

    ‘ছাগল বুদ্ধি গাধা কোথাকার!’ ঝোপের ভেতর থেকে উঠে দাঁড়িয়েছে লিয়ো। একহাতে বাফেলো গান, তার অন্য হাত ঝাঁকিয়ে চেঁচাচ্ছে উন্মত্তের মত। ‘বাঁচালে কেন, দিতাম শেষ করে!’ রাগের চোটে বাফেলো গান মাটিতে ঠুকল সে।

    মাটিতে চিত হয়ে আছড়ে পড়ায় বুক থেকে বাতাস বেরিয়ে গেছে ম্যাকেনলির, হাঁ করে দম নেয়ার চেষ্টা করছে সে। মিলার্ড পড়েছে ওর গায়ের ওপরে, উঠে দাঁড়ানোর সময় ছ’ফুট দূরে মাটিতে ম্যাকেনলির সিক্সগান দেখতে পেল। আচমকা আক্রমণে হাত থেকে ছুটে গেছে।

    ওটার দখল পাওয়ার জন্য মিলার্ড এগুতে শুরু করতেই শক্তিশালী দু’বাহুতে ওর কোমর জাপটে ধরে বাধা দিল আউট-ল। সিক্সগান থেকে আর মাত্র ইঞ্চি দেড়েক দূরে মিলার্ডের হাত, জোর খাটিয়ে আউট-লয়ের বাঁধন আলগা করার চেষ্টা করল সে। না পেরে ম্যাকেনলির থুতনিতে প্রচণ্ড জোরে ঠেলা দিল হাতের তালু দিয়ে।

    ছোটখাটো লোক হলে ওই ধাক্কায় ঘাড় ভেঙে যেত, কিন্তু ম্যাকেনলির কিছুই হলো না। বয়স বাড়লেও জোর কমেনি আউট-লর। ঘাড় কাত করে মিলার্ডের হাত পিছলে যেতে দিল সে। পেটের তলায় হাঁটু ভাঁজ করে গুঁতো দিয়ে ছিটকে ফেলে দিল শত্রুকে।

    প্রায় একই সঙ্গে উঠে দাঁড়াল দু’জন। উন্মত্তের মত ছুটে গিয়ে জড়িয়ে ধরল পরস্পরকে, যেন একজন আরেকজনকে পিষে মেরে ফেলবে। বেশিক্ষণ স্থায়ী হলো না লড়াই, মিলার্ডকে নিয়ে পা পিছলে মাটিতে পড়ে গেল আউট-ল। এবারও মিলার্ড ওপরে। আগের মত ভুল করল না মিলার্ড। মুখে পরপর জোরাল চারটে ঘুসি খেয়ে জ্ঞান হারাল আউট-ল। হাপরের মত ওঠানামা করছে দু’জনের চওড়া বুক, দম নিচ্ছে সশব্দে। ম্যাকেনলির চোখ বন্ধ, কিন্তু মুখ খুলে শ্বাস টানছে।

    ‘কী অবস্থা, ম্যাকেনলি?’ আউট-লর জ্ঞান ফেরার পর ঝুঁকে দাঁড়িয়ে জিজ্ঞেস করল মিলার্ড।

    থুতনিতে প্রচণ্ড ঘুসি বসিয়ে প্রশ্নের জবাব দিল মাটিতে শুয়ে থাকা আউট- ল। ঝাঁকি খেয়ে পেছনে হেলে গেল মিলার্ডের মাথা। তাল সামলাতে না পেরে চিত হয়ে পড়ে গেল সে। ম্যাকেনলি উঠে দাঁড়িয়ে ওর ওপর ঝাঁপ দিতেই হাঁটু ওপরে তুলল। এর আগেও সে কয়েকবার লড়েছে আউট-লর সঙ্গে, ওর কৌশল জানে। বুকে চেপে বসলে আর নামানো যাবে না।

    ভাঁজ করা হাঁটুর ওপর পেট দিয়ে পড়ায় ব্যথায় কুঁচকে গেল আউট-লর চেহারা, নিঃশব্দে গড়িয়ে পড়ে গেল মিলার্ডের পাশে। উঠে দাঁড়ানোর চেষ্টা করে পেট চেপে ধরে বসে পড়ল আবার। ডাইভ দিয়ে হাতে সিক্সগান তুলে নিল মিলার্ড, আউট-লর মাথা বরাবর তাক করে বলল, ‘যথেষ্ট হয়েছে, একদম নড়বে না।’

    দু’হাঁটুর ওপর বাফেলো গান রেখে একটা পাথরে বসে উৎসাহ নিয়ে কে জেতে দেখছিল লিয়োনেল, লড়াই অমীমাংসিতভাবে শেষ হলো দেখে চেহারায় হতাশার ছাপ পড়ল তার। উঠে দাঁড়িয়ে বিরক্তিতে মাথা চুলকাল। সেই আগের মত লড়াই আর হয় না আজকাল। একটা সময় ছিল যখন অজ্ঞান হওয়ার আগে হার মানত না কেউ। সেই যুগ আর নেই।

    নিজের এবং বাকি দু’জনের ঘোড়া নিয়ে ফিরে এল সে। মিলার্ডকে সাহায্য করল ম্যাকেনলিকে ঘোড়ার পিঠে উঠিয়ে বাঁধার ব্যাপারে। প্রোগ্রেসের উদ্দেশে রওয়ানা হয়ে গেল তিনজন। বোধহয় আশা করছে পালাতে পারবে, চেহারা দেখে বিগ জিম ম্যকেনলিকে মোটেও চিন্তিত মনে হলো না। ঘোড়া তিনটেকে চমকে দিয়ে বেসুরো হেঁড়ে গলায় গান ধরল সে:

    ‘ভালবাসলাম এক মেয়েকে টেক্সাসে, আমাকে পাগল করে ছেড়ে দিল সে, এত মোটা ছিল যে ভয় পেয়ে যেতে হয়; নাচের আসরে লোকে দূরে সরে রয়।’

    বিরতি দিয়ে কিছুক্ষণ সুর ভাঁজার চেষ্টা করে আবার গর্জে উঠল সে:

    ‘তাইতে পটালাম এক বড়লোক তরুণীকে,
    থাকত সে সুদূর সেই অ্যালবাকুয়্যারকে,
    চোখ ছিল তার ট্যারা, না জেনে খেলাম ধরা;
    বলো আর কী করা, প্রাণ নিয়ে ভেগে পড়া।’

    ‘থামলে তুমি!’ এই পর্যায়ে আর থাকতে না পেরে ধমকে উঠল লিয়ো। পাত্তাই দিল না ম্যাকেনলি, আবেগে চোখ বুজে গাইতে থাকল।

    ‘তারপর মন দিলাম রিওতে এসে,
    মেয়েটা দারুণ ছিল, কথা বলত হেসে,
    কিন্তু ছেড়ে গেল সে আমায় ইঁদুরমুখোর টানে;
    ওহো, আহা, বুঝল না হারিয়ে তাকে কষ্ট কত প্ৰাণে।’

    ‘গান গেয়ে ব্যাটা তো কানের পোকা বের করে দেবে দেখি,’ মিলার্ডের দিকে তাকিয়ে অভিযোগ করল লিয়ো।

    ‘না থামলে ঘোড়ার পিঠে উল্টো করে বসিয়ে শহরে নিয়ে যাব কিন্তু,’ হুমকি দিল অতিষ্ঠ মিলার্ড।

    ম্যাকেনলি মনে হয় বিশ্বাস করেছে, গান থামাল সে। স্বস্তির শ্বাস ফেলল মিলার্ড আর লিয়ো। ঘোড়াগুলোও বোধহয় জানে পানি ফিরে পেয়েছে, গতি বাড়াল ওরা। শহরে তাড়াতাড়ি পৌঁছতে না পারলে কে জানে, আবারও হয়তো শুনতে হবে ওই ভয়ঙ্কর হুঙ্কার!

    .

    শহরে ঢুকে আলাদা, পথে চলে গেল লিয়োনেল। গলা ভেজাবে। বন্দিসহ মেয়রের অফিসে গিয়ে হাজির হলো মিলার্ড। মেয়র উইলিয়াম অফিসেই ছিল। বউ তার অন্য শহরে গেছে, এক বিবাহিতা মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল সে। প্রায় রাজি করে এনেছে এসময় দরজায় নক না করেই ম্যাকেনলিকে নিয়ে ঘরে ঢুকে পড়ল মিলার্ড।

    মেয়র আর মিসেস জনসন ছিটকে দু’জন দু’দিকে সরে গেল ওদের দেখে। প্যান্টের বোতাম লাগানোর ফাঁকে অপ্রস্তুত মেয়র বলল, ‘বেশ, আজকের কাজ এ পর্যন্তই; এখন আপনি আসুন, মিসেস জনসন।’

    মিসেস জনসন দ্রুত পায়ে চলে যাবার পর পাগলের মত চেঁচাল মেয়র উইলিয়াম, ‘দরজা আছে কেন? নক করে ঘরে ঢুকতে পারো না? গাধা কোথাকার!’

    ‘থামো!’ পাল্টা ধমক দিল মিলার্ড। ‘এই হচ্ছে বিগ জিম ম্যাকেনলি- ব্যাংক ডাকাত। ওর দলের লোকরা এখন শহরে ঘুরে বেড়াচ্ছে…’

    মেয়রের মনোযোগ নেই দেখে থেমে গেল সে। মেয়র উইলিয়াম তখন ভাবছে কীভাবে এই মারাত্মক ক্ষতি পুষিয়ে নেয়া যায়। পাঁচ ডলারের একটা পারফিউমের বোতল উপহার দিলে হবে? নাহ্, দশ ডলারেরই দিতে হবে, নির্বাচনী পোস্টার ছাপতে গিয়ে অনেক টাকা বেরিয়ে গেছে তবু এখন কিপটেমির সময় নয়। খরচের বিনিময়ে প্রাপ্তিটা যখন অনেক বেশি তখন বিচার বিবেচনার সময় নেই।

    ‘শুনছ?’ দৃষ্টি আকর্ষণ করল মিলার্ড। ‘এই লোক ব্যাংক ডাকাত ম্যাকেনলি।’

    ‘আঁ? ও, হ্যাঁ,’ চিন্তান্বিত স্বরে বলল মেয়র, ‘পরে আলাপ হবে, জো বয়। হঠাৎ জরুরী একটা কাজ পড়ে গেছে, এক্ষুণি যেতে হবে আমাকে।’

    ‘তুমি বুঝতে পারছ না, ওরা ব্যাংকের এক লাখ ডলার ডাকাতি করতে এসেছে। সবক’জন এখন শহরে।’

    ‘হুঁ, বুঝেছি,’ বোদ্ধার মত মাথা ঝাঁকাল মেয়র উইলিয়াম। অন্যমনস্কভাবে বলল, ‘তোমার এসব চিন্তা করতে হবে না, ভুলে গেছ অবসর নিয়েছ? বাসায় গিয়ে আরাম করো, ঘুমাও, মাছ ধরো বা আর কিছু করো। সব ঝামেলা মার্শাল উইলকার সামলে নেবে।’

    ‘অবসর’ কথাটা শুনে ঝট করে ঘুরে দাঁড়িয়ে মিলার্ডকে দেখল ম্যাকেনলি। বিস্ময়ে মুখ হাঁ হয়ে গেছে। কথা বলার চেষ্টা করল মিলার্ড, কিন্তু শোনার সময় নেই মেয়রের। দু’জনের কাঁধে দুটো হালকা চাপড় দিয়ে হাসিমুখে দরজা দেখাল সে। ওদের বের করে দিয়ে অফিসে তালা লাগিয়ে ছুটল দশ ডলার দামের পারফিউম কেনার জন্য।

    ম্যাকেনলির পিঠে সিক্সগান ঠেসে ধরে সিঁড়ির পাশে বেঁধে রাখা ঘোড়ার দিকে এগুতে ইঙ্গিত করল মিলার্ড। বিস্ময় এখনও কাটেনি আউট-লর, বিড়বিড় করে বলল, ‘অবসর! প্রয়োজন ফুরাতেই তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ওরা ময়লা কাপড়ের মত, না?’

    মিলার্ডের গম্ভীর চেহারা দেখে মুখ থেকে হাসি মিলিয়ে গেল আউট-লর, নিচু গলায় বলল, ‘ভুল বলিনি, তাই না? বিশ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিনিময়ে কী পেয়েছ, পেছন দিকে একটা লাথি ছাড়া! দেখো কী আশ্চর্য, তারপরও লোকে বলে আউট-লরা সম্মান দেয় না পরস্পরকে।’

    ঘোড়ার দড়ি খুলে স্যাডলে উঠল ওরা। মিলার্ডের চেহারা সাংঘাতিক গম্ভীর, শীতল আক্রোশ দু’চোখে। শান্তস্বরে বলল, ‘আমাকে অবসর দেয়া হলেও তোমার কোনও সুবিধা হয়নি। ব্যাজ থাকুক আর না থাকুক তুমি আমার বন্দি, কথাটা ভুলে যেয়ো না।’ ম্যাকেনলি নড়ছে না দেখে তাড়া দিল সে, ‘এগোও। বোর্ডিঙ হাউসে লিয়োর জন্য অপেক্ষা করব আমরা। দলের লোকজন যদি তোমাকে এই অবস্থায় দেখে তা হলে মাথায় দোজখ ভেঙে পড়বে, মনে রেখো।

    কয়েক ব্লক দূরে অন্ধকার একটা গলির মধ্যে দাঁড়িয়ে আছে লোকো। বাকশট আর হকিন্স এসেছে নেতার সঙ্গে কথা বলার জন্য। ওরা স্টেশন থেকে ট্রেন আসার সময়টা জেনে এসেছে। স্টেশন মাস্টারকে বলেছে ওই ট্রেনে ওরা অ্যালবাকুয়্যারকে যাবে। সন্দেহ করেনি লোকটা।

    জাকাখুশি হয়ে মাথা ঝাঁকাল লোকো। বাকশট বলল, ‘ব্যাংক দেখে এসেছি। সহজ হবে না, আমার তো মনে হলো এক টন ডিনামাইট লাগবে দরজা ভাঙতে হলে।’

    ‘ঠিক বলেছ, বাকশট, সেজন্যই আমরা ব্যাংক ডাকাতির চেষ্টা ভুলেও করব না।‘

    ‘কিন্তু…কিন্তু…’ নেতার কথা শুনে মাথার মধ্যে সব গুলিয়ে গেল বাকশটের, ‘আমরা না ঠিক করলাম..

    প্ল্যান বদলে ফেলেছি,’ হাসল লোকো। ‘ব্যাংক দেখার সঙ্গে সঙ্গে প্ল্যান বদলেছি। ডিপোতে যখন টাকা নামানো হবে ঠিক তখন আক্রমণ করব আমরা। শহরের সব লোক থাকবে ওখানে, ব্যাণ্ড বাজবে, কেউ ভাবতেই পারবে না ওই সময়ে আঘাত আসতে পারে।’

    ‘তারমানে অতগুলো লোকের চোখের সামনে কাজ সারতে হবে!’ গুঙিয়ে উঠল বাকশট

    ‘দূর! বেশিরভাগই অস্ত্রের ব্যবহার জানে না। ওরা কিছু বুঝে ওঠার আগেই লুটের মাল নিয়ে হাওয়া হয়ে যাব আমরা,’ আশ্বস্ত করল লোকো। বাকশট আর হকিন্সকে চলে যেতে ইশারা করে বলল, ‘সবাইকে জানিয়ে দাও প্ল্যান বদলে গেছে। কেউ যেন শহরের কোনও ঝামেলায় নিজেকে না জড়ায়। কাল ছোট ছোট দলে ভাগ হয়ে ডিপোতে যাবে তোমরা। যাও এখন।’

    .

    মেয়েরা চলে যাওয়ার পরও জনির সেলুনে ভিড় কমেনি, শহরের ভদ্রমহিলারা বলে সুন্দরী বউকে নাকি ড্রিঙ্ক সার্ভ করার কাজে লাগিয়েছে বদমাশ লোকটা। সিগারের ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে পুরো ঘর। জনির বউ আঁটসাঁট পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে ঝুঁকে পড়ে আলাপ করছে পুরানো কাস্টোমারদের সঙ্গে। কখনো সখনো কারও কারও টাক মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বা গাল টিপছে, মাতালরা জড়িয়ে ধরতে চাইলে বাউলি কেটে সরে যাচ্ছে সুকৌশলে।

    বারের এক কোণে একটা টেবিল দখল করে বসে আছে দুই আউট-ল, ডারবি আর তার সঙ্গী সিমস। গলা পর্যন্ত গিলেছে দু’জনে, সামনের হুইস্কির বোতল প্রায় খালি করে এনেছে। অনেকক্ষণ থেকেই ডারবির রক্তলাল চোখ জনির সুন্দরী বউকে অনুসরণ করছে। গ্লাসে মদ ঢালায় ব্যস্ত সঙ্গীকে কনুইয়ের গুঁতো দিল সে। ‘দেখেছ, পেলে দারুণ হত!’

    হাসিমুখে মাথা ঝাঁকাল সিমস। ‘না দেখে উপায় আছে? কাজটা শেষ করেই ওরকম একটা মাল বাগাব আমি।’

    প্রচুর গিলে মাতাল হয়ে গেছে ডারবি, জনির বউ পাশ দিয়ে যাবার সময় উঠে দাঁড়িয়ে হাত ধরে টান মেরে বুকের কাছে নিয়ে এল। জড়ানো স্বরে বলল, ‘আমার সঙ্গে একটু ড্রিঙ্ক করো, হানি।

    ‘কাস্টোমারের সঙ্গে আমি ড্রিঙ্ক করি না,’ জোর খাটিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে অবিচল কণ্ঠে বলল জনির বউ। সার্ভ করার জন্য চলে গেল কাউন্টারের পেছনে।

    গাল দিয়ে উঠে পিছু নিতে যাচ্ছিল ডারবি, হাত টেনে ধরল সিমস। ‘সাবধান, ডারবি! লোকো বলেছে কেউ ঝামেলায় জড়ালে তাকে ওর বিরুদ্ধে দাঁড়াতে হবে। আগে হাতে টাকা আসুক, কাল রাতে দেখবে হাজারটা ওর চেয়ে সুন্দরী মেয়ে তোমার পিছনে ঘুরঘুর করছে। নিজেকে শান্ত করে বসে পড়ো দেখি বুদ্ধিমানের মত।’

    ‘আমাকে কোনও শালার বলতে হবে না কী করা উচিত’ গর্জে উঠল ডারবি। ‘লোকোকে আমি ডরাই নাকি! শালার মুখে আমি ইয়ে করি তা

    ‘শান্ত হও, শান্ত হও, ডারবি,’ উদ্বিগ্ন স্বরে অনুরোধ করল সিমস। হুইস্কির বোতল তুলে কাঁপা হাতে ডারবির গ্লাসে অবশিষ্ট মদ ঢালল। ‘ভুলে যাও, ডাব, এটুকু গিলে মাথা ঠাণ্ডা করো দেখি।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন
    Next Article মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }