Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প143 Mins Read0
    ⤶ ⤷

    ধাওয়া – ৯

    নয়

    সকালের আলো ফুটে উঠেছে চারধারে। শহরের নতুন বাড়িগুলো ঝকমক করছে প্রথম রোদে। রাস্তার দু’পাশের দোকানপাট খুলতে শুরু করেছে, তবে পুরোদমে ব্যস্ততা শুরু হয়নি এখনও। আজকের বিশেষ দিনে রাস্তায় যারা বেরোচ্ছে তারা অন্য কোনও দিকে না তাকিয়ে রেল ডিপোতে ছুটছে। ঘণ্টা দু’তিনেক পর ট্রেন আসবে ব্যাংকের টাকা নিয়ে, কিন্তু ততক্ষণ তীর্থের কাকের মত হাঁ করে ট্র্যাকের দিকে তাকিয়ে থাকার ধৈর্য অনেকেরই আছে।

    বাড়ি থেকে বের হলো মেয়র উইলিয়াম। ক্লিন শেভড। আজকে চমৎকার একটা স্যুট গায়ে চড়িয়েছে সে। মনটা ফুরফুরে, দশ ডলারের পারফিউম উপহার দিয়ে সম্পর্ক জোড়া লাগিয়ে ফেলেছে মিসেস জনসনের সঙ্গে। স্বামী যদি আজ রাতেও গাড়ি নিয়ে ব্যস্ত থাকে, তা হলে মহিলা ওর কাছে আসবে কথা দিয়েছে।

    একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে কঠোর চেহারার দুই আউট-ল। মেয়র ওদের সামনে দিয়ে হেঁটে যাওয়ায় একজন আরেকজনকে জিজ্ঞেস করল, ‘ফুলবাবুটা কে?’

    ‘মেয়র।’

    ‘জেসাস!’ সঙ্গীর কথা শুনে হাসল আউট-ল। ‘এই যদি হয় মেয়র, তা হলে বাকিরা কেমন? আমার তো মনে হয় হাসতে হাসতে আজকের কাজটা শেষ করতে পারব আমরা!’

    আট-দশজন ছেলে রাস্তায় মার্বেল খেলছিল, মেয়রকে দেখে দূর থেকে ছুটে এল ওরা। চেঁচাচ্ছে সবাই। হাসিমুখে কোটের পকেটে হাত ভরল মেয়র। বাচ্চাদের জন্য সবসময় ক্যাণ্ডি রাখে সে। ওরাই তো ভবিষ্যতে তাকে ভোট দেবে। দলের নেতা বুড়ো খোকার নাম পার্ডি। সে মানা করায় একটা ছেলেও ক্যাণ্ডি নিতে হাত বাড়াল না। পার্ডিকে চটালে ফল ভাল হয় না জানে ওরা, একেকজনকে ধরে পিটিয়ে তক্তা বানিয়ে দেয়।

    ‘আমরা ক্যাণ্ডি চাই না, আমরা বুড়ো লিয়োর খুনিটাকে দেখতে চাই,’ চেঁচাল সে।

    ক্যাণ্ডি নিতে না পেরে যারা মনক্ষুণ্ণ হয়েছিল তারাও নেতার কথায় খুশি হয়ে উঠল। ক্যাণ্ডি পরেও খাওয়া যাবে, কিন্তু খুনি পরে আর দেখা যাবে কি না সন্দেহ! সমস্বরে পার্ডির কথায় সায় দিল ওরা।

    রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল বলে কিছুই জানে না মেয়র। বিস্ময়ে চোয়াল ঝুলে পড়ছিল, কিন্তু সামলে নিল সে। ছেলেদের সামনে বোকা বনতে চায় না। মাথা ঝাঁকিয়ে বলল, ‘চলো। মার্শালের সঙ্গে কথা আছে আমার, খুনি যদি থাকে পাঁচ মিনিটের জন্য দেখতে দেব তোমাদের।’

    ‘মাত্র পাঁচ মিনিট!’ খুশি হয়নি পার্ডি। নেতাদের খুশি হতে নেই। হুমকি দিল সে, ‘আমাদের বাবা-মাকে বলব তোমাকে ভোট না দিতে। ‘

    ‘যতক্ষণ খুশি দেখবে, অসুবিধা কী!’ তড়িঘড়ি করে বলল মেয়র। মনে মনে পার্ডির চোদ্দ গুষ্টি উদ্ধার করল। লোকদের নিয়ে ভয় নেই, ব্রথেলের মেয়েরা ফিরে আসবে জেনে যাওয়ায় ওকেই ভোট দেবে তারা। যত চিন্তা মহিলাদের নিয়ে, বাচ্চাদের কথা শুনে মহিলারা বুড়ো হাবড়া প্রতিদ্বন্দ্বীটাকে ভোট দিলে সর্বনাশ হতে পারে।

    ছেলের দলের আগে আগে হেঁটে জেলখানার দরজার সামনে পৌঁছুল মেয়র উইলিয়াম। দরজা বন্ধ, খোলার চেষ্টা করে ব্যর্থ হলো সে। ধাক্কা দিয়ে শব্দ করে চেঁচাল, ‘উইলকার, দরজা খোলো!’

    দরজা খুলল না। ভেতরে কোনও সাড়াশব্দ নেই। মার্শাল থাকলে নিশ্চয়ই দরজা খুলত! ঘুরে তাকিয়ে মেয়র বুঝল ছেলেরা ছাড়াও কয়েকজন লোক দাঁড়িয়ে গেছে তার কাণ্ডকারখানা দেখার জন্য। সুন্দর হাসির জয় বিশ্বজুড়ে। মিষ্টি একটুকরো মাপা হাসি উপহার দিল মেয়র উপস্থিত জনতার উদ্দেশে। দু’হাত তুলে বলল, ‘আমাদের সুযোগ্য নতুন মার্শাল প্রায়ই চাবি নিয়ে ভুলে চলে যায় বাড়িতে। কিন্তু আশ্চর্য! ফিরে আসার সময় চাবি আনতে ভোলে না সে!’

    চলে যেতে গিয়েও একটা জানালা আধ খোলা দেখে উঁকি দিল মেয়র। সেলের দরজা খোলা, ভেতরে কোনও বন্দি নেই। মার্শালকে কোথাও দেখা গেল না। ছেলেরা মিথ্যে বলেনি, তা হলে খুনি গেল কোথায়? মার্শালেরই বা কী হলো? ফ্যাকাসে চেহারায় ঘুরে দাঁড়িয়ে হাসল মেয়র, বাচ্চাদের উদ্দেশে বলল, ‘একটু অপেক্ষা করো, আমি এখুনি আসছি। ফিরে এসে তোমাদের খুনি দেখাব।’

    মিলার্ডের ধারণা কি তা হলে ঠিক? ব্যাংক ডাকাতি হবে এ যুগেও? রেল ডিপোর দিকে দ্রুত পায়ে হাঁটতে শুরু করল মেয়র। ভয়ে চিন্তায় মনে মনে কাহিল হয়ে পড়েছে সে, কিন্তু পরিচিতদের পাশ কাটানোর সময় হাসতে ভুলছে না একবারও।

    প্ল্যাটফর্মে লোকজন দাঁড়িয়ে আছে বেশ ক’জন। টিকেট কাউন্টার ফাঁকা। বুড়ো এজেন্ট ছাড়া ওখানে কেউ নেই। আরেকটু পরেই লোকে ভিড় করে টিকেট কাটতে আসবে, তাই ব্যস্ত হয়ে বিভিন্ন গন্তব্যের টিকেট আলাদা খোপে রাখছে লোকটা।

    ‘গুড মর্নিঙ, স্তেফান,’ কাউন্টারে বুক ঠেকিয়ে দাঁড়াল মেয়র। ‘এক্সপ্রেস ট্রেন ঠিক সময় পৌঁছবে?’

    ‘হ্যাঁ, মেয়র।’

    ‘অস্বাভাবিক কোনও কিছু তোমার চোখে পড়েছে, স্তেফান?’ চারপাশে তাকিয়ে অকারণেই গলা নামিয়ে জানতে চাইল মেয়র। ‘সন্দেহজনক কিছু দেখলেই আমাকে জানাবে, বুঝেছ?’

    ‘না, মানে, জী, মেয়র। কিছু দেখলেই জানাব।’

    এই প্রথম মেয়র লক্ষ করল ভয় পেয়েছে বুড়ো লোকটা। টিকেট ধরা দু’হাত কাঁপছে থরথর করে। কিছু কি জানে লোকটা? ডাকাতি হবে? আতঙ্ক সংক্রমিত হলো মেয়রের মধ্যে। মিলার্ডকে সরিয়ে নিজের পছন্দের লোককে মার্শাল পদে বসানো ভুল হয়ে গেছে, ভাবল সে। ব্যাংক ডাকাতি হলে এখন আর মিলার্ডের ঘাড়ে দোষ চাপানো যাবে না। উইলকারকে মার্শাল করায় সবাই তাকেই দোষ দেবে, নির্বাচনে জেতার আশা থাকবে না আর। অনেক কষ্টে নিজেকে সামলে নিল মেয়র। এজেন্টকে শান্ত স্বরে বলল, ‘কী বলেছি মনে রেখো, সন্দেহ হলেও আমাকে জানাবে। কোনও লোককে দেখে খারাপ মনে হলেও বলতে ভুলো না।’

    মেয়র যতক্ষণ কথা বলল ততক্ষণ বুড়ো এজেণ্ট তাকে চোখের ইশারা করল। বাম কাঁধের পেছনের কিছু দেখাতে চাইছে সে মাথা না নেড়ে। সেদিকে তাকিয়ে ধক করে উঠল মেয়রের হৃৎপিণ্ড। ছোট্ট অফিস ঘরের পেছন দিকে উঁচু করে দেয়ালের মত সাজিয়ে রাখা হয়েছে অনেকগুলো বড় ব্যাটারি। ওগুলো টেলিগ্রাফ যন্ত্রে পাওয়ার সাপ্লাই দেয়।

    একপাশের জানালা দিয়ে সূর্যের আলো ঢুকেছে ঘরে। উল্টোদিকের দেয়ালে ব্যাটারিগুলোর ছায়া পড়েছে। শুধু ব্যাটারি নয়, ভাল করে তাকালে বোঝা যায় অস্বাভাবিক একটা ছায়া। একজন লোক পিস্তল বাড়িয়ে ধরে বসে আছে ব্যাটারিগুলোর পেছনে। টিকেট এজেণ্ট এত ভয় পাচ্ছে কেন বুঝতে অসুবিধা হলো না মেয়রের। তার নিজেরও হাত কাঁপত পিঠ বরাবর কেউ পিস্তল তাক করে বসে থাকলে।

    ‘ও, হ্যাঁ, স্তেফান, আমরা তোমার অবসরের ব্যবস্থা করছি। চিন্তা কোরো না, মিস্টার মিলার্ডের সঙ্গে আলাপ করব যাতে তোমার অবসর ভাতা পেতে সুবিধা হয়।’ শান্ত কণ্ঠে কথা ক’টা বলে ঘুরে হাঁটা দিল মেয়র উইলিয়াম।

    পদশব্দ দূরে চলে যাওয়ার পর আড়াল ছেড়ে হাসতে হাসতে বেরিয়ে এল লোকোর ডানহাত জর্জ প্যারট। অকৃত্রিম প্রশংসা ভরে বলল, ‘তোমার অভিনেতা হওয়া উচিত ছিল, বুড়া দাদু, নাম করতে পারতে!’

    .

    ফায়ারপ্লেসের আগুন নিভে গেছে অনেকক্ষণ হলো। পার্লারের ভেতরে শীত জাঁকিয়ে বসেছে। নতুন আরেকটা হুইস্কির বোতল খোলা হয়েছে। গ্লাস হাতে অস্থির পায়ে একটানা পায়চারি করছে জো মিলার্ড, চুমুক দিচ্ছে না একবারও। ম্যাকেনলি চেয়ারে বসে দৃষ্টি দিয়ে অনুসরণ করছে মিলার্ডকে।

    অজস্র অনুভূতি, স্মৃতি আর বর্তমান-ভবিষ্যতের চিন্তা জট পাকিয়ে গেছে মিলার্ডের মাথায়, গম্ভীর উদ্ভ্রান্ত চেহারায় গিঁট ছাড়ানোর চেষ্টা করছে সে।

    ‘ভেবে কী লাভ, ওরা সংখ্যায় অনেক,’ এক সময় নীরবতা ভাঙল ম্যাকেনলি।

    ‘তারমানে বলতে চাইছ চোখের সামনে ওদের ব্যাংক ডাকাতি দেখতে হবে?’ থমকে দাঁড়িয়ে চোখ গরম করে তাকাল জো মিলার্ড। ‘ভেবেছ আমার বন্ধুকে খুন করে পার পেয়ে যাবে ওরা? আমি বেঁচে থাকতে নয়, দরকার হলে একাই ওদের সবার বিরুদ্ধে লড়ব আমি।’

    ‘তাতে কী লাভ, শুধু শুধু মরবে তুমিও।’

    জবাবে মিলার্ড কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দরজায় জোর ধাক্কা পড়ল। বাইরে থেকে মেয়র উইলিয়ামের উৎকণ্ঠা মিশ্রিত চিৎকার ভেসে এল। ‘মিসেস উডল্যাণ্ড! দরজা খোলো, মিসেস উডল্যাণ্ড!’

    কিচেনে মেরিয়ানের পায়ের শব্দ শুনতে পেল ওরা। তারপরই দরজা খোলার শব্দ হলো। ভদ্রতার ধার দিয়েও গেল না মেয়র, চোখের সামনে মেরিয়ানকে দেখেই ব্যস্ত ভঙ্গিতে বলল, ‘মার্শাল জো-কে খুব দরকার। জীবন- মরণের প্রশ্ন, কোথায় সে?’

    মেরিয়ান বোধহয় নিঃশব্দে পার্লার দেখিয়ে দিয়েছে, কারণ বড় বড় চোখ করে প্রায় দৌড়ে ওদের সামনে উপস্থিত হলো মেয়র। ঘামে দেহ চকচক করছে, সুদর্শন চেহারা চিন্তায় মলিন দেখাচ্ছে। তার অবস্থা দেখে মনে হলো খোদ শয়তানের তাড়া খেয়ে ছুটে এসেছে।

    ‘জো বয়, আমরা শেষ হয়ে গেছি!’ দু’হাত যতদূর সম্ভব ছড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল মেয়র। হঠাৎ ম্যাকেনলির ওপর চোখ পড়তেই অপ্রস্তুত হয়ে গেল। মনে পড়ে গেছে মিলার্ডকে দু’একদিন আগেও পাত্তা দেয়নি, উল্টে বরখাস্ত করেছে অবসর দেয়ার ভঙ্গি দেখিয়ে। কথার খেই হারিয়ে গেল মেয়রের, জিজ্ঞেস করল, ‘এ…এখানে কী করছে?’

    ‘কী করছে বলে তোমার ধারণা?’ খেপে উঠল জো মিলার্ড। ‘আমি জীবন বাজি রেখে ম্যাকেনলিকে ধরে আনলাম, আর কী; না, আমাদের মেয়রের তখন জরুরী কাজ পড়ে আছে, দেয়ার মত সময় হাতে নেই! তুমি মেয়েমানুষের চিন্তায় ব্যস্ত, অযোগ্য উইলকারের হাতে ওকে তুলে দেব নাকি আমি?’

    ‘বুঝেছি, তোমার যুক্তি আমি বুঝেছি, জো বয়, লজ্জায় লাল চেহারায় বলল মেয়র। এ প্রসঙ্গে কথা বলে আর কী হবে এমন একটা ভঙ্গি করে হাত নাড়ল। তারপর জানতে চাইল, ‘এখন কী হবে, জো বয়? ওরা ব্যাংক ডাকাতি করবে বলে এসে হাজির হয়েছে, এখন উপায়?’

    ‘মার্শালের কী হলো?’ জবাব না দিয়ে তির্যক প্রশ্ন ছুঁড়ল মিলার্ড।

    ‘তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আছে বোধহয় কোথাও,’ অস্বস্তিতে হাত কচলাল মেয়র। ‘এদিকে আউট-লদের একজন ডিপোতে বুড়ো স্তেফানের পিঠে পিস্তল ধরে বসে আছে। জেলখানায় উঁকি দিয়ে দেখলাম লিয়োর খুনিও উধাও! কে জানে, মার্শাল উইলকারকেও হয়তো খুন করে রেখে গেছে!’

    ‘আমার কাছে এসেছ কেন?’ মাথায় রক্ত উঠে গেলেও ঠাণ্ডা স্বরে জিজ্ঞেস করল মিলার্ড। ‘হঠাৎ ভুলে গেছ বোধহয় যে আমাকে অবসর দেয়া হয়েছে? কত কাজ পড়ে আছে আমার! মাছ ধরার জায়গা, রোদে বিশ্রাম নেবার জায়গা; এসব আমাকে খুঁজতে হবে না?’-

    চেহারা আর তাকানোর ভঙ্গি দেখে মনে হলো মেয়র কেঁদে ফেলতে যাচ্ছে। কিন্তু না, মিলার্ড না বুঝলেও ম্যাকেনলি বুঝল পুরোটাই এই লোকের ভান। কাঁচুমাচু মুখ করে মেয়র বলল, ‘মস্ত বড় ভুল করে ফেলেছি, জো বয়। তুমি তো জানো, জীবনে এই প্রথম। ক্ষমা করে দাও। আমি না হয় দোষ করেছি, কিন্তু শহরের বাকি সবাই? অন্তত ওদের মুখের দিকে তাকিয়ে হলেও…’

    ‘আউট-লরা টের পেয়েছে যে তুমি সন্দেহ করেছ?’ রাগ খানিকটা কমেছে মিলার্ডের।

    ‘না।’ মিলার্ডের কৌতূহল জাগাতে পেরে মনে মনে হাসল মেয়র উইলিয়াম। জানে, লিয়োর খুনিকে শাস্তি দেবার জন্য হলেও দায়িত্ব এড়াতে পারবে না প্রাক্তন মার্শাল।

    ‘ওরা ব্যাংক ডাকাতি করবে না,’ হঠাৎ সিলিঙের দিকে তাকিয়ে মন্তব্য করল ম্যাকেনলি।

    ‘তো? মানে?’ বিস্ময়ে হাঁ হয়ে গেল মেয়র।

    ‘তুমিও বুঝতে পারোনি, মিলার্ড?’ হেঁয়ালির সুরে জানতে চাইল আউট-ল। ‘বুঝেছি!’ উজ্জ্বল হয়ে উঠল মিলার্ডের রাতজাগা চেহারা। ‘এজন্যই সারারাত মনের মধ্যে খচখচ করছিল, আগে যে কেন মাথায় আসেনি! ওরা ব্যাংকের বদলে ট্রেন ডাকাতি করে এক লক্ষ ডলার কেড়ে নিতে চাইবে, তাই না?’

    নীরবে মাথা ঝাঁকাল ম্যাকেনলি।

    ‘তুমি হঠাৎ এসব আমাদের জানাচ্ছ কেন?’ চোখে সন্দেহ নিয়ে জানতে চাইল মেয়র। তাকিয়ে আছে ম্যাকেনলির দিকে।

    ‘কারণ সিদ্ধান্ত পাল্টেছি, কাপুরুষদের দলে আমি থাকব না। ওদের সঙ্গে থেকে বদনামের ভাগীদার হতে চাই না। তাছাড়া লিয়োকে আমার ভাল লেগেছিল।’ উঠে দাঁড়িয়ে মিলার্ডের দিকে তাকিয়ে বলল আউট-ল, ‘স্টেশনে ট্রেন থামলেই ওরা ডাকাতি করবে।’

    ‘শহরের সবাই যদি অস্ত্র হাতে…’.

    হাতের ঝাপটায় মেয়রকে থামিয়ে দিল মিলার্ড। ‘নিরীহ কিছু লোক মরবে তা হলে। না, যা করার আমাদেরই করতে হবে। আউট-লদের ঠেকানোর একমাত্র উপায় হচ্ছে স্টেশনে ট্রেন থামার ব্যাপারটা থামিয়ে দেয়া।’

    ‘কী থামাথামি বলছ, কিচ্ছু বুঝতে পারছি না,’ অসহায় ভঙ্গিতে শ্রাগ করল মেয়র।

    ‘ট্রেন যদি স্টেশনে না থামে, যদি গতি বজায় রেখে ছুটে চলে যায়—’

    ‘তা হলে বোকা বনে যাবে আউট-লর দল। হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলন্ত ট্রেন দেখবে ওরা, আর ভাববে কোত্থেকে হঠাৎ কী হয়ে গেল!’ মিলার্ডের মুখের কথা কেড়ে নিয়ে মেয়রকে বুঝিয়ে দিল ম্যাকেনলি।

    ‘কিন্তু ট্রেন তো থামবেই। আমাদের প্রোগ্রেস হলো গিয়ে বড় একটা শহর,’ পকেট থেকে রুমাল বের করে মুখের ঘাম মুছল মেয়র। ট্রেন প্রোগ্রেসে থামবে না ভাবতেই আত্মসম্মানে লাগছে তার। আবার যদি সত্যিই থামে তা হলে কী হবে ভেবেও আতঙ্ক বোধ করছে, দোটানায় পড়ে এখন কী বলা উচিত বুঝে উঠতে পারছে না।

    ‘কেউ যদি স্টেশনে ঢোকার আগেই ট্রেনে উঠে পরিস্থিতি ব্যাখ্যা করে তা হলে ওরা প্রোগ্রেসে থামবে না,’ জানি দোস্তের মত মেয়রকে চোখ টিপে জানাল আউট-ল।

    ‘চমৎকার! তোমার বুদ্ধি আছে, মিস্টার ম্যাকেনলি, প্রশংসা করতেই হয়, ‘ খুশি হয়ে আউট-লর পিঠ চাপড়ে দিল মেয়র।

    ‘চির কৃতজ্ঞ হয়ে গেলাম তোমার প্রশংসা পেয়ে,’ গম্ভীর চেহারায় টিটকারি মারল ম্যাকেনলি। মনে মনে ভাবছে, ঠিক কয় আউন্স গোবর আছে নিজেকে বিরাট কিছু ভেবে বসা মেয়রের মাথায়।

    ‘তা হলে এ-কথাই রইল, জো বয়,’ উৎসাহের সঙ্গে বলল মেয়র। ‘আমরা ঘোড়ায় চেপে ছুটে যাব, ট্রেনে উঠে ওদের জানাব প্রোগ্রেসে ট্রেন যাতে না থামায়। প্ল্যাটফর্মে দাঁড়ানো আউট-লগুলোর চোখের সামনে হাত নাড়তে নাড়তে দূর থেকে দূরে মিলিয়ে যাব আমরা।’

    ‘তুমিও যাবে ভাবছ নাকি, মেয়র?’ তির্যক দৃষ্টিতে তাকাল ম্যাকেনলি।

    ‘অবশ্যই। যেতে আমাকে হবেই, এরকম সুযোগ জীবনে বারবার আসে না। সফল হতে পারলে আমার ভবিষ্যৎ খুলে যাবে। গভর্নর ..না, প্রেসিডেন্ট হওয়ার পথেও আর কোনও বাধা থাকবে না। নিজস্ব ট্রেনে বক্তৃতা করতে দেশময় ছুটব আমি, প্রেসিডেন্ট…হ্যাঁ, প্রেসিডেন্ট উইলিয়াম র‍্যালের কথা শুনতে হাজার হাজার লাখ লাখ লোক আসবে। পেপারে ছাপা হবে…প্রেসিডেন্ট উইলিয়াম র‍্যালে শুনতে কী চমৎকার লাগে, তাই না? আমি হব…’

    দিবাস্বপ্নে বিভোর মেয়র খেয়াল করল না অবাক চেহারায় পরস্পর দৃষ্টি বিনিময় করল আউট-ল আর মিলার্ড। হুইস্কির বোতল থেকে বড় একচুমুক গিলে আউট-লর দিকে বাড়িয়ে ধরল জো। মাথার চারপাশে হাত ঘুরিয়ে বোঝাল মাথাটা গেছে এই লোকের। কোনও দিকে নজর নেই মেয়রের, একটানা কী থেকে কী হবে আর কী হতে পারে তার বয়ান দিচ্ছে।

    ‘মিস্টার প্রেসিডেন্ট,’ অধৈর্য হয়ে শেষ পর্যন্ত কর্কশ গলায় ডাক দিল ম্যাকেনলি। ‘আপনি যদি একটু এদিকে নজর দেন তা হলে কৃতার্থ হই।’

    ‘অ্যা, কী?’ যেন ঘুম থেকে জেগে উঠেছে, চোখ পিটপিট করে জানতে চাইল মেয়র।

    ‘আপনাকে কি আমি মেয়র বলব, না প্রেসিডেন্ট? আপাতত মেয়রই বলি, ঠিক আছে? ঘোড়া নিয়ে জীবন হাতে করে ছুটতে হবে কিন্তু ট্রেনে উঠতে হলে। এক ইঞ্চি হিসেবে এদিক ওদিক হলেও চলবে না।’

    ‘ছুটতে হবে?’ ফ্যাকাসে চেহারায় মিলার্ডের দিকে তাকাল মেয়র। ‘তারমানে চলন্ত ট্রেনে উঠতে হবে?’

    ‘হ্যাঁ।’

    ‘আর হাতের মুঠোয় জোর না থাকলে সর্বনাশ,’ বলল ম্যাকেনলি। ‘আমার দলের ডাস্টি রোডসের মত অবস্থা হবু প্রেসিডেন্টের হোক তা চাই না।’

    ‘কী হয়েছিল ওর?’

    ‘বেচারা ডাস্টি,’ দুঃখিত চেহারায় মাথা চুলকাল ম্যাকেনলি। ‘একবার চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়েছিল। কীভাবে কী হয়েছিল আমরা ঠিক বুঝতে পারিনি, ফিরে এসে দেখলাম…। দেখলাম ট্র্যাকের ওপর রক্ত আর দলা দলা মাংস ছড়িয়ে আছে অনেকখানি জায়গা জুড়ে। হাত পিছলে পড়ে গিয়েছিল হয়তো!’

    অনেক কষ্টে বমি ঠেকাল মেয়র, ঘন ঘন ঢোক গিলে গলা পরিষ্কার করে বলল, ‘ঝুঁকির ব্যাপারটা আমি বিবেচনায় আনিনি, মিস্টার ম্যাকেনলি, মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। আমার জীবনের নিরাপত্তার কথা ভাবছি না, কিন্তু আমি তো আমার নই। আমি সমাজ সেবক, মেয়র এই শহরের, আমাকে ছাড়া লোকজনের তো চলবে না। ওদের কথা আমাকে ভাবতেই হবে। নাহ্, ইচ্ছের বিরুদ্ধে হলেও ওদের জন্যই আমাকে থেকে যেতে হবে!’

    ‘সে তো বটেই,’ বিড়বিড় করে বলল মিলার্ড।

    ‘দেশ সুযোগ্য একজন হবু প্রেসিডেন্ট হারাল বোধহয়,’ মনে মনে হাসল ম্যাকেনলি।

    ‘ঠিক আছে, মেয়র,’ বলল মিলার্ড। ‘যেতে যখন পারছ না, শহরেই থাকো। স্বাভাবিক আচরণ কোরো, দুর্বৃত্তরা যাতে বুঝতে না পারে যে তুমি কিছু বুঝে ফেলেছ।’

    ‘আর তুমি কী করবে?’ স্বস্তির শ্বাস ফেলে জানতে চাইল মেয়র।

    ‘ট্রেনে গিয়ে উঠব।’

    ‘একা?’

    ‘একা।’

    ‘বুদ্ধিটা মিস্টার ম্যাকেনলির, ওকে সঙ্গে নেবে না?’

    ‘না। তুমি বোধহয় ভুলে গেছ সেও আউট-লদের একজন, তাই না?’

    ‘কথাটা বোধহয় ঠিক না,’ পার্লারের দরজা থেকে বলল মেরিয়ান। ম্যাকেনলির চোখে চোখ রেখে জানতে চাইল, ‘তুমি এখনও আউট-লদের সঙ্গে থাকবে?’

    একমুহূর্ত কী যেন চিন্তা করল ম্যাকেনলি, তারপর বলল, ‘লিয়োকে আমার ভাল লেগেছিল। তাছাড়া অযথা খুনোখুনি আমার মারাত্মক অপছন্দ। না, ম্যাম, আমি ওদের সঙ্গে থাকব না মরতে হলেও।’

    ‘তা হলে ওদের ঠেকাতে তোমরা দু’জন একসঙ্গেই যাবে,’ অনুরোধ নয় সিদ্ধান্তের সুর মেরিয়ানের কণ্ঠে ফুটল।

    পরস্পরের দিকে তাকাল জো মিলার্ড আর বিগ জিম ম্যাকেনলি, কথা হলো না ওদের মাঝে। ঘরে ঢুকে দু’জনের ডানহাত মিলিয়ে দিয়ে মেরিয়ান বলল, ‘হ্যাণ্ডশেক করে কথা দাও। একজন আরেকজনের দিকে খেয়াল রাখবে।’

    পেরিয়ে গেল দীর্ঘ কয়েকটা মুহূর্ত, দু’জনের হাত দুটো শুধু ছুঁয়ে আছে। মিলার্ডই প্রথম নীরবতা ভেঙে জানতে চাইল, ‘এবার তুমি কথা দিচ্ছ, ম্যাকেনলি?’

    ‘দিচ্ছি।’ গম্ভীর চেহারায় মাথা ঝাঁকাল আউট-ল।

    শক্ত মুঠোয় পরস্পরের হাত আঁকড়ে ধরে ঝাঁকাল ওরা দু’জন। মেরিয়ান আর মেয়রের মুখে হাসি ফুটল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন
    Next Article মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }