Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ধাত্রী দেবতা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প400 Mins Read0
    ⤶ ⤷

    ৩৪. একটি শোকাতুর মৌনতার মধ্যে

    একটি শোকাতুর মৌনতার মধ্যে আপন ঘরে গৌরীর আবাহন হইল। নিত্য ও রতন গৌরীকে দেখিয়া দিল, কিন্তু নীরবে কাঁদিল। পাছে গৌরী দুঃখ পায়, লজ্জা পায়, তাই তাহারা চোখের জল আসিতে আসিতে আঁচল দিয়া মুছিয়া ফেলিতে চাহিল। কেষ্ট সিং তাড়াতাড়ি খোকাকে বুকে তুলিয়া লইয়া চোখের জল ফেলিতে ফেলিতে বাহিরে চলিয়া গেল। রাখাল সিং গম্ভীরভাবে বলিলেন, এই দেখ নিত্য, আপনাকেও বলছি রতন-ঠাকরুন, ওসব চোখের জলটল ফেলো না বাপু। অকল্যেণ কোরো না কেউ। কালই বাবুকে নিয়ে আসছি ফিরিয়ে—বলিয়া ব্যস্তভাবে বাহিরে চলিয়া গেলেন। কমলেশের সহিত পরামর্শ করিয়া একটা উপায় স্থির করিতে হইবে। মরিবার মত অবসরও তাহার নাই।

    নিত্য বলিল, বউদিদি, আপনি ওপরে গিয়ে বসুন। এখুনি পাড়ার যত মেয়েতে দল বেঁধে মজা দেখতে আসবে।

    রতন বলিল, হ্যাঁ, সেই কথাই ভাল। কারও ঘরে কিছু একটা ভাল-মন্দ হলে হয়, সব আসবে, যেন ঠাকুর উঠেছে ঘরে। তুমি ওপরে যাও, আমরা বলব বরং, বউয়ের মাথা ধরেছে,

    সে শুয়েছে।

    গৌরী কথাটা মানিয়া লইল। উপরে গিয়াই সে বসিল। নিত্য বলিল, আপনার ঘরই খুলে দিই বউদিদি। ঝাড়া-মোছাই সব আছে, একবার বরং ঝাঁট দিয়ে দিই, বিছানাটার চাদরও পালটে দিই। শুতেও তো হবে আপনাকে!

    এতক্ষণে গৌরী কথা বলিল। কহিল, না নিত্য, এই দরদালানেই বিছানা কর। তুমি, রতনঠাকুরঝি, আমি সব একসঙ্গেই শোব।

    নিত্যর চোখে জল আসিল, তাড়াতাড়ি চোখ মুছিয়া বলিল, সেই আপনি যেদিন গেলেন বউদিদি, সেইদিন শুধু দাদাবাবু এ ঘরে শুয়েছিলেন, তারপর আজ এই আড়াই বছর তিন বছর এ ঘরে কেউ শোয় নাই। তার পরের দিনই তো দাদাবাবু চলে গেলেন বেলগাঁয়ে।

    গৌরী এ কথার কোনো উত্তর দিল না, নীরবে সে খোলা জানালা দিয়া আকাশের দিকে চাহিয়া রহিল। এখানে যাত্ৰা করিবার অব্যবহিত পূর্বে আকস্মিক যে আলোক আসিয়া তাহার জীবনকে গ্লানিহীন শুভ্রতায় উজ্জ্বল করিয়া তুলিয়াছিল, তাহার উপর একখানি মেঘের বিষণ্ণ ছায়া যেন আসিয়া পড়িতেছে। শিবনাথের ওপর অভিমান তাহাকে বিচলিত করিয়া তুলিল। কিন্তু তবুও এ অভিমান পূর্বেকার অভিমান হইতে স্বতন্ত্র। ইহার মধ্যে ক্ৰোধ নাই, আক্রোশ নাই, বরং একটা আত্ম-অপরাধবোধ আছে। কিন্তু শত অপরাধ সে করিলেও যাইবার পূর্বে একবার দেখা করাও কি তাহার উচিত ছিল না, অন্তত একখানি পত্ৰ লিখিলেও কি ক্ষতি ছিল।

    নিত্য গৌরীর মনের কথা অনুমান করিয়া অনুশোচনা না করিয়া পারিল না, কথাটা বলা তাহার উচিত হয় নাই। কথাটা চাপা দিবার জন্য সে অকস্মাৎ ব্যস্ত হইয়া বলিল, আ, আমার মনের মাথা খাই, আপনার জন্যে চা করে নিয়ে আসি। ভুলেই গিয়েছি সে কথা।

    গৌরী বলিল, এ আড়াই বছরের মধ্যে তিনি কি একেবারেই আসেন নি নিত্য?

    একটা দীর্ঘনিশ্বাস ফেলিয়া নিত্য বলিল, এক দিনের জন্যে না বউদিদি। ঘর-সংসার, বিষয়-সম্পত্তি একদিন চেয়েও দেখেন নাই। যা করেছেন সিংমশায়। বলব কী বউদিদি, একটা পয়সাও নাকি তিনি এস্টেট থেকে নেন নাই।

    সেখানে রান্নাবান্না কে করত?

    এই একজন ঠাকুর ছিল,সেই বামুন, সেই চাকর, সেই সব। কাপড় কাচতেন নিজে, ঘর অ্যাঁট দিতেন নিজে, জুতো তো পরতেনই না, তা কালি বুরুশ। তার উপর। বলিতে বলিতে আবার তাহার মনে হইল, এ কী করিতেছে সে! নিজেকে গঞ্জনা দিয়াই সে নীরব হইল। তারপর আবার বলিল, সেসব রাত্রে শুয়ে শুয়ে বলব বউদিদি, এখন আপনার জন্যে চা আনি।

    সমস্ত রাত্রিটাই প্রায় জাগিয়া কাটিয়া গেল। নিত্য ও রতন এই দীর্ঘ আড়াই বৎসরের কথা বলিয়া গেল, গৌরী শুনিল। নিত্য যে কথা বলিতে ভুলিল, সেটি রতন বলিয়া দিল; আবার রতন বলিতে যে কথা বিস্মৃত হইল, সে কথা স্মরণ করাইয়া দিল নিত্য। বলিতে বলিতে রতন। আপনাকে সংবরণ করিতে পারি না, আবেগভরে সে বলিয়া উঠিল, রাগ কোরো না ভাই বউ, তোমাতে আর মাসিমাতেই শিবনাথকে এত দুঃখ দিলে। তোমরা রাগ করে যদি দুজনে দুদিকে চলে না যেতে, তবে শিবু এমন হত না।

    নিত্যও আর থাকিতে পারি না, সেও এবার বলিল, পিসিমা গিয়েছিলেন অনেকদিন, তুমি যদি থাকতে বউদিদি, তবে দাদাবাবুর সাধ্যি কী যে এমন সন্নেসী হয়ে বেড়ায়, যা খুশি তাই করে।

    গৌরী রাগ করিল না, ক্ষুণ্ণ হইল না, ম্লান হাসি হাসিয়া বলিল, দোষ আমার স্বীকার করছি। রতন-ঠাকুরঝি। কিন্তু কই, বেশ ভেবে বল দেখি, আমি থাকলেই কি তোমাদের ভাই এসব করত না?

    রতন কথাটা একেবারে অস্বীকার করিতে পারি না, কিন্তু তবু বলিল, করত, কিন্তু এতটা করতে পারত না।

    গৌরী হাসিয়া বলিল, যারা করে ঠাকুরঝি, তারা মাপ করে বিচার করে না। কলকাতায় যদি দেখতে, তবে বুঝতে; অহরহ এই কাও চলছে। সি. আর. দাশ-চিত্তরঞ্জন দাশ, বছরে লক্ষ লক্ষ টাকা রোজগার করতেন, তিনি সব ছেড়েছুড়ে জেলে গেলেন। তার স্ত্রী বাসন্তী দেবী তিনিও গেলেন জেলে; তার ছেলে—তিনিও গেলেন জেলে। গান্ধী–তিনি জেলে গিয়েছেন। কিছুক্ষণ নীরবে থাকিয়া গৌরী আবার বলিল, জান ঠাকুরঝি, দেশে আবার এমন লোকও আছে, যারা এইসব লোকের নিন্দে করে। বলে, দেশের সর্বনাশ করছে। ভলেন্টিয়ারদের বলে, খেতে পায় না, তাই জেলে যাচ্ছে পেট ভরে খেতে। তোমার ভাই কি খাবারের অভাবে জেলে গেল ভাই?

    রতন সবিস্ময়ে বলিল, তাই বলে লোকে?

    নিত্য অহঙ্কার করিয়া বলিল, এখানে কিন্তু তা কেউ বলে না বউদিদি। দাদাবাবুর নাম আজ ঘরে ঘরে, লোকের মুখে মুখে।

    অকস্মাৎ যেন নদীর বাঁধ ভাঙিয়া গেল, গৌরীর দুই চোখ বাহিয়া জল ঝরিতে আরম্ভ করিল, সে আর আপনাকে সংবরণ করিতে পারি না। খোকাকে কাছে টানিয়া লইয়া নীরবে সে কাঁদিতে লাগিল।

    অন্ধকারের মধ্যে নিত্য ও রতন আপন মনেই বকিয়া চলিয়াছিল, এক সময় তাহাদের খেয়াল হইল গৌরীর সাড়াশব্দ আর পাওয়া যায় না। রতন মৃদুস্বরে ডাকিল, বউ!

    কোনো উত্তর আসিল না।

    নিত্য বলিল, ঘুম এসেছে, চুপ কর রতনদিদি।

    তাহারাও পাশ ফিরিয়া শুইল।

    ভোরের দিকে গৌরী ঘুমাইয়াছিল। সকাল হইয়া গেলেও সে ঘুম তাহার ভাঙে নাই। কলিকাতাতেও তাহার সকালে ওঠা অভ্যাস ছিল না, তাহার ওপর প্রায় সারারাত্রি জাগরণের পর ঘুম। নিত্য তাহাকে ডাকিয়া বলিল, আপনার দাদা ডাকছেন বউদিদি।

    গৌরী নিচে আসিয়া দেখিল, একা কমলেশ নয়, কমলেশের সঙ্গে এ বাড়ির সকল হিতৈষী আপনার জনই আসিয়াছেন, রাখাল সিং কে সিং, এ বাড়ির ভাগিনেয়-গোষ্ঠীর কয়েকজন এমনকি রামরতনবাবু মাস্টারও আসিয়াছেন। গৌরী মাথায় ঘোমটা খানিকটা বাড়াইয়া দিয়া একপাশে দাঁড়াইল।

    কমলেশ বলিল, দশটার সময় আমাদের বেরুতে হবে গৌরী, তাড়াতাড়ি স্নান করে খেয়ে নাও।

    গৌরী ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। কমলেশ বলিল, খালাস শিবনাথ এখুনি হয়ে যাবে। কিন্তু খালাস নেওয়াটা হল তার হাত। তোমাকে যেমন করে হোক সেইটি করতে হবে, তাকে রাজি করাতে হবে।

    রামরতনবাবু বলিলেন, ইম্পসিল, শিবনাথ কান্ট ড়ু ইট, তার মন অন্য ধাতুতে গড়া।

    রাখাল সিং অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিলেন, বলিলেন, দেখুন মাস্টারমশায়, আপনি হলেন এই সবের মূল। কিন্তু আর আপনি বাধা-বিঘ্ন দেবেন না বলছি, আপনার সঙ্গে আমার ভাল হবে না।

    এ বাড়ির ভাগিনেয়-গোষ্ঠীর একজন, সম্পর্কে তিনি শিবনাথের দাদা, বলিলেন, না না, সে করতে গেলে চলবে কেন শিবনাথের? এ আপনি অন্যায় বলছেন মাস্টারমশায়। এই বালিকা বউ, শিশু ছেলে, বিষয় সম্পত্তি-এ ভাসিয়ে দিয়ে যাব বললেই যাওয়া হয়? আপনিও বরং যান, আপনার কথা যখন সে শোনে, আপনিও তাকে বুঝিয়ে বলুন।  মাস্টার দৃঢ়ভাবে অস্বীকার করিয়া ঘাড় নাড়িয়া বলিলেন, সে আমি পারি না, পারব না। তাতে শিবনাথ খালাস পাবে বটে, কিন্তু সে কত ছোট হয়ে যাবে, জানেন?

    কমলেশ এবার তিক্তস্বরে বলিল, বেশ মশায়, আপনাকে যেতেও হবে না, বলতেও হবে না। আপনি দয়া করে আর বাধা দেবেন না, পাক মারবেন না। হুঃ, জেল খাটলেই বড় হয়, আর না খাটলেই মানসম্মান ধুলোয় লুটোয়! অদ্ভুত যুক্তি! লুডিক্রাস! আপনি বাইরে যান দেখি।

    গৌরীর মন—তাহার নূতন মন কমলেশের কথায় সায় দিল না। কিন্তু সে তাহার প্রতিবাদ করিতে পারিল না। এতগুলি লোকের সম্মুখে শিবনাথ-সম্পর্কিত কথায় অভিমত প্রকাশ করিতে বন্ধু-জীবনের লজ্জা তাহাকে আড়ষ্ট করিয়া দিল। কিন্তু তাহার মন বার বার বলিতেছিল, তাহাকে হেয় হইতে, ছোট হইতে বলিতে সে পারিবে না—পারিবে না। আর তাহাকে ছোট হইতে অনুরোধ করিতে গিয়া তাঁহার কাছে সে নিজেও হেয় হইতে পারিবে না।

    রামরতনবাবু কমলেশের কথায় বলিলেন, অল রাইট, চললাম আমি!—বলিয়া বাড়ি হইতে বাহির হইবার জন্য অগ্রসর হইলেন। কিন্তু দরজার সম্মুখে গিয়াই থমকিয়া দাঁড়াইয়া বিস্ময়ে আনন্দে অভিভূতের মত উচ্ছ্বসিত স্বরে বলিয়া উঠিলেন, পিসিমা।

    মুহূর্তে সমস্ত লোকগুলির দৃষ্টি দরজার দিকে নিবদ্ধ হইল, পরমুহূর্তেই বাড়িতে প্রবেশ করিলেন শৈলজা-ঠাকুরানী। কিন্তু কত পরিবর্তন হইয়াছে তাহার! তপস্বিনীর মতই শীর্ণ দেহ, তপস্যার দীপ্তির মতই তাহার দেহবর্ণ ঈষৎ উজ্জ্বল, মুখে তাহারই উপযুক্ত কঠোর দৃঢ়তা, মাথার চুলগুলি ছোট করিয়া ছাঁটা,তাহাকে দেখিয়া বিস্ময়ে সম্ভ্ৰমে সকলে যেন নির্বাক হইয়া গেল।

    তিনিই প্রথম প্রশ্ন করিলেন, শিবুকে আমার ধরে নিয়ে গেছে?

    এবার হাউমাউ করিয়া রাখাল সিং কাঁদিয়া উঠিলেন। কেষ্ট সিংও কাঁদিতে আরম্ভ করিল। মাস্টার আপন মনেই বলিলেন, ইডিয়টস।

    শৈলজা দেবী বলিলেন, কেঁদো না বাবা রাখাল সিং, কাঁদছ কেন?

    রাখাল সিং বলিলেন, আমাকে রেহাই দেন মা, এ ভার আমি বইতে পারছি না।

    অদ্ভুত হাসি হাসিয়া শৈলজা দেবী বলিলেন, যে ভার যার বইবার, সে যে তাকেই বইতে হবে বাবা। রেহাই নোব বললেই কি মানুষ রেহাই পায়, না রেহাই দেবার মানুষই মালিক। নাও, তোমার চাবি নাও। রামজীদাদাকে দিয়েছিল শিবু, তিনি দিয়ে গেলেন আমাকে।

    ভাগিনেয়-বাড়ির একজন বলিলেন, হ্যাঁ হ্যাঁ, তিনি যে আজ চার দিন হন। এখান থেকে চলে গেছেন। পুরোহিতকে সব বুঝিয়ে-সুঝিয়ে দিয়ে তীর্থে যাচ্ছি বলে গেছেন বটে।

    নিত্য এবার আসন পাতিয়া দিয়া বলিল, বসুন পিসিমা।

    বসিয়া পিসিমা বলিলেন, তিনিই আমাকে খবর দিয়ে বললেন, তুমি যাও ভাই দিদি, আমার কথা তো শিবু শুনলে না। শুনে আর থাকতে পারলাম না, ছুটে আসতে হল।

    রামরতনবাবু বলিলেন, তারই সঙ্গে এলেন বুঝি?

    না। তিনি আমায় চাবি দিয়ে কেদারমাঠে চলে গেলেন। বললেন, মৃগশিশু পালন করে মমতায় কেঁদে মরছি, চোখ যাবার আগে আমি গুরুর কাছে চললাম। আর আমার অদৃষ্ট দেখ বাবা, ভগবানের কাছে গিয়েও আমি থাকতে পারলাম না। শিবুকে দেখবার জন্যে বুক যেন তোলপাড় করে উঠল, আমি ছুটে চলে এলাম—একলাই এলাম। শিবুকে আমার কবে ধরে নিয়ে গেল।

    রাখাল সিং বলিলেন, সোমবার সন্ধেবেলায়। কিন্তু কোনো ভাবনা নাই, চলুন, আজই যাব সদরে, খালাস করে নিয়ে আসব।

    সবিস্ময়ে শৈলজা-ঠাকুরানী বলিলেন, খালাস!

    হ্যাঁ। কমলেশবাবু ম্যাজিস্ট্রেট সাহেবকে বলে রাজি করাবেন। আপনি চলুন, বউমা চলুন, আপনারা বাবুকে ধরে রাজি করান, একটা এগ্রিমেন্ট লিখে দিলেই খালাস হয়ে যাবে।

    বউমা এসেছেন?

    নিত্য বলিল, কাল এসেছেন। লোকজনের ভিড়ে তিনি যে আসতে পারছেন না।

    শৈলজা দেবী নিত্যর কথার উত্তর না দিয়া রাখাল সিংকে বলিলেন, তোমরা বউমাকে নিয়ে যাও বাবা, এগ্রিমেন্ট লিখে দিয়ে আমি তাকে খালাস হতে বলতে পারব না।

    রামরতনবাবু উচ্ছ্বসিত হইয়া বলিয়া উঠিলেন, দ্যাটস লাইক পিসিমা।

    শৈলজা দেবী বলিয়াই গেলেন, আমার বাবা বলতেন, আমার দাদা বলতেন, না খাব উচ্ছিষ্ট ভাত, না দিব চরণে হাত। আমি তো ঘাট মানতে বলতে পারব না বাবা। যদি সে অন্যায় করত, কথা ছিল। কিন্তু এ তো অন্যায় নয়। আজ চার বছর কাশীতে থেকে আমি দেখলাম, কঁচা বয়েসের ছেলে—কচি কচি মুখ হাসিমুখে জেলে গেল, দ্বীপান্তরে গেল, ফাঁসি গেল। আর আজ ছ মাস ধরে দলে দলে ছেলে যুবা বুড়ো জেলে চলেছে দেশের জন্যে। আগে শিবু দেশ দেশ করত, বুঝতাম না; কিন্তু কাশীতে থেকে বুঝে এলাম, এ কত বড় মহৎ কাজ।

    এর জন্যে ঘাট মানতে বলতে তো আমি পারব না বাবা।

    গৌরী আর থাকিতে পারিল না, সে আসিয়া শৈলজা দেবীর পায়ে প্ৰণাম করিয়া উঠিয়া মৃদুস্বরে বলিল, আমিও পারব না পিসিমা, আপনি ওদের বারণ করুন।

    নিত্য বলিল, আপনারা সব বাইরে যান কেনে গো! শাশুড়ি-বউকে একটু দুঃখের কথা কইতে অবসর দেবেন না আপনারা?

    সর্বাগ্রে উঠিল কমলেশ, সে গম্ভীর মুখে বাড়ি হইতে বাহির হইয়া গেল।

     

    বধূর দিকে চাহিয়া শৈলজা দেবী কঠিন স্বরেই বলিলেন, আসতে পারলে মা?

    গৌরী চুপ করিয়া অপরাধিনীর মত দাঁড়াইয়া রহিল, চোখ তাহার জলে ভরিয়া উঠিয়াছে। রতন শঙ্কিত হইয়া উঠিল, নিত্য একরূপ ছুটিয়াই বাহির হইয়া গেল।

    শৈলজা দেবী আবার বলিলেন, নাও, চাবিটা তুমিই নাও। রাখাল সিংকে দিতে ভুলে গেলাম, ভালই হয়েছে।

    এবার গৌরীর চোখ হইতে টপটপ করিয়া জল মাটিতে ঝরিয়া পড়িল।

    নিত্য খোকাকে কোলে করিয়া ছুটিয়া আসিয়া সম্মুখে দাঁড়াইয়া বলিল, কে বলুন দেখি পিসিমা?

    শিশুর দিকে চাহিয়াই শৈলজা দেবী ঝরঝর করিয়া দিয়া ফেলিলেন, এ যে তাহার শিবু ছোট হইয়া ফিরিয়া আসিয়াছে। সেই শৈশবের শিবু, এতটুকু তফাত নাই। নিত্য তাহার কোলে খোকাকে ফেলিয়া দিয়া বলিল, নেন, কোলে নেন।

    শৈলজা দেবী তাহাকে বুকে চাপিয়া ধরিলেন, তারপর আবার তাহাকে ভাল করিয়া দেখিয়া বলিলেন, ঠিক ছোটবেলার শিবু।

    শিশুও অবাক হইয়া তাহাকে দেখিতেছিল, নিত্য তাহাকে বলিল, খোকন, তোমার দাদু। বল দাদু।

    শৈলজা দেবী তাহাকে বুকে চাপিয়া ধরিয়া এবার বধূকে বলিলেন, কাঁদছ কেন বউমা? ছি, এতে কি কদে? বোসো, আমার কাছে বোসা। কাঁদছ কেন? শিবু তো আমার ছোট কাজ করে জেলে যায় নি। বরং ভগবানের কাছে তার মঙ্গল কামনা কর। দু বছর, দশ বছর এই জীবনেই যেন জয় নিয়ে সে ফিরে আসে।

    খোকা তাঁহার হাতের কবচ রুদ্ৰাক্ষ লইয়া নাড়িতেছিল, তিনি হাসিয়া বলিলেন, কী দাদু, দাদুর ধন-সম্পত্তি নিয়ে টানাটানি করছ? দেখ বউমা, তোমার ছেলের কাণ্ড দেখ, ছেলে কেমন চালাক দেখ!

    বধূ এবার হাসিল।

    নিত্য বলিল, দাদাবাবুকে কিন্তু খালাস করে আনুন বাপু।

    কঠোর চক্ষে চাহিয়া শৈলজা দেবী বলিলেন, না, তাতে আমার শিবুর মাথা হেঁট হবে। ও কথা কেউ বোলো না আমাকে।

    রতন বলিল, তা না আন, তার সঙ্গে দেখা করে এস।

    শৈলজা দেবীর কণ্ঠস্বর মুহূর্তে আর্দ্র হইয়া উঠিল, বলিলেন, যাব বৈকি মা, আজই যাব। নিত্য, তুই ডাক্ রাখাল সিংকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleগণদেবতা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    Next Article চৈতালী-ঘূর্ণি – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    গল্পসমগ্র – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    August 23, 2025
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    হাঁসুলী বাঁকের উপকথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    August 23, 2025
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    রাইকমল – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    August 23, 2025
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    চৈতালী-ঘূর্ণি – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    August 23, 2025
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    গণদেবতা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    August 23, 2025
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    নাগিনী কন্যার কাহিনী – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }