Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ধুলোবালির জীবন – প্রচেত গুপ্ত

    প্রচেত গুপ্ত এক পাতা গল্প170 Mins Read0
    ⤶

    ধুলোবালির জীবন – ১৩

    ১৩

    “মাথায় কী হয়েছে?‌”‌

    “পড়ে গিয়েছিলাম। এই জন্য আসতে দেরি হল।”‌

    “‌ফোন ধরেন না কেন?‌”‌

    “‌যখন পড়ে গিয়েছিলাম, মোবাইলটা ভেঙে গিয়েছে।”‌

    “‌নতুন একটা কিনে নিন।”‌

    বিধান কিছু না বলে হাসল।

    “‌হাসছেন কেন?‌ মোবাইল কেনার পয়সা নেই?‌ এবার হবে। একটা কেন?‌ চারটে মোবাইল কেনার পয়সা হবে। চাকরি ফিরে পাবেন। এতদিনের মাইনে পাবেন, কম্পেনসেশন পাবেন। আর কী চাই?‌”

    বিধান বসে আছে তার অফিসের ইউনিয়ন রুমে। সামনে সুফল হালদার। সে অফিস থেকে রিটায়ার করেছে, ইউনিয়ন থেকে করেনি। বিধানকে চিঠি পাঠানোর তিনদিন বাদে সে আসতে পেরেছে। চিঠিতে যদিও তাড়া দেওয়া ছিল…

    “‌বিধানবাবু, আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আপনিও বহুদিন আসেননি। এ কেমন কথা?‌ আপনার চাকরি ফিরিয়ে দেওয়ার দায় কি শুধু আমাদের?‌ আপনার কোনও উদ্যোগ থাকবে না?‌‌ যাক, আপনাকে কথা দিয়েছিলাম, কেসটা দেখব। ব্যবস্থা হয়ে গিয়েছে। চাকরি আপনি ফিরে পাবেন। আপনি তাড়াতাড়ি এসে আমার সঙ্গে দেখা করুন। ইতি সুফল হালদার।”‌

    এই তিনদিন শরীরটা খারাপ হয়েছিল। জ্বর এসেছিল। তিনদিনই শ্রীজিতা কলকাতা থেকে কিশোরীগঞ্জ গিয়েছে। বিধানকে স্নান করিয়ে দিয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছে, বাড়ি থেকে খাবার এনে খাইয়েছে। বিধান বারবার বারণ করেছে। শ্রীজিতা শোনেনি। তার পক্ষে গোটা বিষয়টা খুব ঝামেলার… অফিস ছুটি নিতে হয়েছে দু’দিন। নতুন দায়িত্ব পাওয়ার পরপরই ছুটি নেওয়ায় সকলেই অবাক হয়েছে। কর্ণ রায় নিজে ফোন করেছিলেন।

    “‌এনি প্রবলেম?”‌

    শ্রীজিতা একটু ভেবে নিয়ে বলেছে, “‌আমার এক্স হাজ়ব্যান্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাকে দেখার কেউ নেই‌.‌..‌সরি স্যার। আমি জয়েন করে সব কাজ তুলে নেব।”‌

    কর্ণ রায় সহানুভূতির গলায় বলেছিলেন, “তোমাকে মোটেই‌ আসতে হবে না। তুমি আগে ওঁকে দেখো। তা ছাড়া তুমি তো ওয়র্ক ফ্রম হোম করছ। যদি কোনও প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিয়ো।”‌

    দ্বিতীয়দিন যখন বিধান বলেছিল, “‌শ্রী, আমার খুব খারাপ লাগছে। অতদূর থেকে তুমি ছুটে-ছুটে আসছ।”‌

    দুম করে রেগে গিয়েছিল শ্রীজিতা, “‌তোমার সমস্যা হচ্ছে?‌ অন্য মেয়ের হাত ধরে গদগদ হয়ে দাঁড়িয়ে থাকতে তো সমস্যা হয় না। নাকি আমি এসে পড়ায় সেসব আটকে গিয়েছে? আমিও এখন বাইরের মেয়ে। কিন্তু একটা সময় তো তোমার স্ত্রী ছিলাম। এই মেয়ে তোমার কে?‌ শুধু হাত ধরেনি। রেঁধে খাইয়েওছে। আমি তো বেশিদিন আসব না। তারপর না হয় ওকে আবার ডেকে এনো।”‌

    স্তম্ভিত হয়ে চুপ করেছিল বিধান। এ ধরনের কথা শ্রীজিতা কখনও বলেনি তো।‌ রাগের?‌ নাকি অন্যকিছু?‌ সে বলেছিল, “‌তোমাকে তো বলেছি শ্রী, এই মহিলা আমাকে রাস্তা থেকে তুলে এনে হাসপাতালে ভরতি করেছিলেন।”‌

    শ্রীজিতা মুখ ঘুরিয়ে নিচু গলায় বলেছিল, “সে তো আমিও তুলে এনেছিলাম। রাস্তাতেই ছিলে একসময়। ছিলে না?‌ তুমি থাকতে পারলে না। আবার রাস্তায় ফিরে গেলে। যাক, চিন্তা কোরো না। আর একটা–‌দু’ দিন দেখে আসা বন্ধ করে দেব।”

    বিধান চুপ করে যায়। একসময়ে শ্রীজিতা টেবিলের উপর পড়ে থাকা সুফল হালদারের চিঠিটা হাতে পেয়েছিল। খাম খুলে পড়েছিল।

    “‌যাবে না?‌”

    বিধান বলে, “কী হবে গিয়ে?‌ চাকরি ফেরত চাই না আর।”‌

    শ্রীজিতা বলেছিল, “না, তুমি যাবে। আমার জন্য তোমাকে যেতে হবে। তোমাকে সবাই যখন ‘চোর’ জেনেছিল, তখনও তুমি আমার বর ছিলে। সবাই জেনেছিল, আমি একজন খারাপ মানুষকে বিয়ে করেছি। তুমি চাকরি ফিরে পেলে আমার সেই অপমান, লজ্জা দূর হবে।”‌

    বিধান অবাক হয়ে বলেছিল, “‌এখন আর তোমার সঙ্গে এসবের কী সম্পর্ক শ্রী!‌”‌

    “তুমি বুঝবে না। কোনওদিন আমার সম্মান-অসম্মানের দিকে ফিরে তাকাওনি। কালই তুমি যাবে। আমি তোমার সঙ্গে থাকব।”‌

    শ্রীজিতা অফিসের বাইরে রাস্তায় গাড়ি‌তে অপেক্ষা করছে।

    সুফল হালদার ঘর থেকে সবাইকে বের করে দিয়েছে। কথা শোনার মতো কেউ নেই। তারপরে সে গলা নামিয়ে বলল, “যা বলছি চুপ করে শুনে যান। আমরা জেনেছি, আপনাকে সত্যি ফাঁসানো হয়েছে। বাইরে থেকেও ইন‌ফ্লুয়েন্স ছিল। কথাটা বলতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, অনিমেষ বসু, আপনার এক্স শ্বশুরমশাই না?‌ মারা গিয়েছেন তো?‌ এই ঘটনার পিছনে ওঁর হাত ছিল। এমনিতেই উনি একজন প্রভাবশালী মানুষ ছিলেন, এই অফিসের একটা গ্রুপের সঙ্গে কোনওভাবে যোগাযোগ হয়। তক্কে-তক্কে ছিলেন। আপনাকে ফাঁসানোর জন্য টাকা‌পয়সা খরচ করেছিলেন কি না, জানি না।”‌

    বিধান বলেছিল, “একটু জল খাব।”

    সুফল হালদার পাশে রাখা জলের গ্লাস এগিয়ে দিয়েছিল।

    “‌অনিমেষ বসু যে আপনাকে পছন্দ করতেন না, আপনাদের বিয়ে পছন্দ করেননি, সেটা কানাঘুষোয় শুনেছিলাম। কিন্তু লোকটা যে এতটা ভিনডিক্টিভ, জানতাম না। খুব খারাপ লোক। মনে হয়, আপনাকে প্যাঁচে ফেলে কবজা করতে চেয়েছিলেন। যাক, ওসব ভুলে যান। উনি মরেছেন, আপনারও ওঁর মেয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। পারিবারিক কেচ্ছা নিয়ে ঘাঁটাঘাঁটি না হওয়াই ভাল। এবার আপনাকে যা করতে হবে, মন দিয়ে শুনুন। এই কেসে আমরা একটা লোককে জড়াব বলে ঠিক করেছি। ওকে জড়িয়ে আপনাকে বের করে আনার ব্যবস্থা করেছি।”

    বিধান বলেছিল, “‌কে?‌”‌

    সুফল হালদার এদিক-ওদিক দেখে গলা আরও নামাল, “‌বিকাশ পাত্র, অ্যাকাউন্টসে আপনার টেবিলে বসে কাজ করতেন।”’

    “‌ও বিকাশদা?‌ ভালমানুষ। উনি আছেন কেমন?‌”‌

    সুফল হালদার চাপা গলায় বলেছিল, “‌রাখুন মশাই ভালমানুষ। হারামজাদা… আমাদের বিরুদ্ধে লোক খেপায়। এমনকী আমার পিছনে পর্যন্ত লেগেছিল। আমি নাকি ম্যানেজমেন্টের দালাল! যাক, আমাদের ঘুঁটি সাজানো হয়ে গিয়েছে। উপরে ফিট করেছি। আপনি শুধু কাল–‌পরশু একটা স্টেটমেন্ট দেবেন।”

    বিধান উজ্জ্বল মুখে বলেছিল, “‌কী স্টেটমেন্ট!‌”‌

    “লিখবেন বিকাশ পাত্র আমার সই জাল করে বিল সই করত। প্রমাণ আমার কাছে আছে।”‌

    বিধান বলেছিল, “‌‌আমার কাছে তো প্রমাণ নেই!‌”‌

    সুফল হালদার সোজা হয়ে বলেছিল, “‌না মশাই, আপনি সত্যি বোকা। লোকে এমনি বলত না। প্রমাণ আমরা তৈরি করে ফেলেছি। পুরনো বিল জোগাড় করে, বিকাশ হারামজাদার হাতের লেখা নকল করে আপনার সই জাল করা হয়েছে। ফাইলে ঢুকিয়ে দেওয়া হয়েছে ফের। সব কাজ গুছিয়ে তারপর আপনাকে ডেকেছি। আমাদের বোকা ভাবার কোনও কারণ নেই।”‌

    বিধান ঢোঁক গিলল, “‌কোনও গোলমাল হবে না তো?‌”‌

    সুফল হালদার চাপা গলায় ধমকের সুরে বলল, “‌আর কী গোলমাল হবে?‌ ভালমানুষ হওয়ার বিপদ এখনও বোঝেননি?‌ অফিসে তামাশা শুনেছেন, নিজের শ্বশুর ডুবিয়ে দিয়ে গিয়েছে, স্ত্রী ছেড়ে চলে গিয়েছে। ফালতু কথা ছাড়ুন। আমরা শুধু-শুধু এত ঝক্কি নিইনি। আপনাকে চক্কর থেকে বের করে আনলে কর্মীরা বুঝবে সুফল হালদার তাদের পাশে থাকে। বিকাশ পাত্রর হাল দেখে ভয়ও পাবে। এরপর আমাদের বিরোধিতা করার আগে দশবার নয়, একশোবার ভাববে। এক ঢিলে দুই পাখি,”‌ কথা থামিয়ে একটু হাসল সুফল হালদার। ফের বলল, “‌আপনাকে নিয়ে বিজয় উৎসব করব। মালা হবে, গান হবে, ভাষণ হবে। চাইলে আপনি সবাইকে মিষ্টি খাওয়াতে পারবেন। এখন বাড়ি যান। কাল এসে চিঠি জমা দেবেন। ‌কাল ফার্স্ট আওয়ারে আসবেন কিন্তু। মনে থাকবে?”‌

    অফিসের পিছনের দরজা দিয়ে বেরোতে-বেরোতে বিধান বিকাশ পাত্রর মুখটা মনে করার চেষ্টা করল। পারল না। কেন এমন হচ্ছে?‌ একটা ভালমানুষের মুখ কেন মনে পড়বে না!

    গাড়িতে উঠলে শ্রীজিতা বলল, “‌বাড়িতে যাবে?‌ একবার তোয়ার সঙ্গে দেখা করে যাবে?‌”‌

    বিধান অন্যমনস্কভাবে বলল, “না, শরীরটা ভাল লাগছে না। বাড়ি যাব। তুমি আমাকে শিয়ালদা স্টেশনে নামিয়ে দাও। ট্রেন ধরব। গাড়ির পিছনে টবে তোয়ার ফুলগাছটা আছে। মনে করে নামিয়ো।”‌

    শিয়ালদা স্টেশন পর্যন্ত গাড়িতে কোনও কথা বলল না শ্রীজিতা। অফিসের ড্রাইভার আছে। গাড়ি থেকে নেমে বলল, “‌কী হল?‌”‌

    বিধান বলল, “ওরা একজনের ‌নামে মিথ্যে দোষ চাপাতে বলছে।”‌

    শ্রীজিতা বলল, “‌তোমার নামেও তো মিথ্যে দোষ চেপে আছে।”’

    বিধান শান্তভাবে বলল, “আমি পারব না শ্রী। কিছুতেই পারব না। তার চেয়ে এই ভাল।”‌

    শ্রীজিতা বিধানের হাত ধরে অস্থিরভাবে বলল, “মিথ্যে অপরাধে জেলে যাবে?‌”‌‌

    বিধান সামান্য হেসে হাত সরিয়ে নিল। বলল, “‌আমি এখন যাই?‌ ট্রেনের টাইম হয়ে গিয়েছে।”

    বিকেলের আলো নামছে। সেই আলো মেখে একটু কুঁজো হয়ে এগিয়ে গেল বিধান। শ্রীজিতার মনে হল, ধুলোমাটি মাখা একটা বোকা আর ভাল মানুষ বুক ফুলিয়ে হেঁটে যাচ্ছে।

    ___

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরুপোর খাঁচা – প্রচেত গুপ্ত
    Next Article পঞ্চাশটি গল্প – প্রচেত গুপ্ত

    Related Articles

    প্রচেত গুপ্ত

    দেরি হয়ে গেছে – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    পঞ্চাশটি গল্প – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    রুপোর খাঁচা – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    মাটির দেওয়াল – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    নুড়ি পাথরের দিনগুলি – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    নিষাদ – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }