Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নকশা-কাটা কবজ – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প152 Mins Read0
    ⤶

    নকশা-কাটা কবজ – ১৫

    ১৫

    বয়স্ক ডাক্তার চশমার ওপর দিয়ে রাজুর দিকে তাকালেন, তারপর বললেন, “ইয়াং ম্যান, তুমি পুরোপুরি সুস্থ। তুমি এখন যেতে পারো।”

    রাজু বলল, “থ্যাংক ইউ ডাক্তার সাহেব।”

    “আমি ডাক্তার। তোমার শরীরের চিকিৎসা করার কথা। তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমার কৌতূহল দেখানোর কথা না। কিন্তু তারপরও আমি খুবই কিউরিয়াস। ওই রাতে কি হয়েছিল বলবে?”

    রাজু অস্বস্তি অনুভব করে, ওই রাতের ঘটনার আগে আরও অনেক কিছু ঘটেছে এবং সব ঘটনার পুরোটুকু না জানলে কেউ কিছু বুঝতে পারবে না। কিন্তু সেই রাতের ঘটনার কথা কেউ কিছু বিশ্বাস করবে না। বিশ্বাস করার কথাও না। কাজেই রাজু প্রশ্নটা এড়িয়ে যাবার চেষ্টা করল, বলল, “আসলে আমার কিছু পরিষ্কার মনে নেই। যেটুকু আবছা আবছা মনে আছে সেটা সত্যি ঘটেছে নাকি আমি কল্পনা করেছি তাও জানি না—”

    বয়স্ক ডাক্তারের পাশে দাঁড়িয়ে থাকা কম বয়সি সহকারি মেয়েটি বলল, “স্যার, ওখানে যারা ছিল তাদের সবার শরীরে হ্যালোসিনেজিক রিএজেন্ট পাওয়া গেছে। ঘরের ভেতর মালসায় আগুন জ্বালিয়ে এর ধোঁয়া তৈরি করেছে। সবার একধরনের ইলিউসান হয়েছে স্যার।”

    বয়স্ক ডাক্তার তার সামনে রাখা কাগজটার দিকে তাকিয়ে বললেন, “হ্যাঁ, সেটা দেখেছি। কিন্তু পুলিশ বলেছে সেখানে একটা কোল্ড স্টোরেজে একটা ডেডবডি পেয়েছে—সেখানে ব্ল্যাক আর্ট চর্চা হতো—হিউম্যান স্যাক্রিফাইসের প্রমাণ আছে—”

    রাজু বলল, “আমি পুলিশ রিপোর্টটা দেখি নাই। পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, আমি যা জানি বলেছি।”

    বয়স্ক ডাক্তার হতাশভাবে মাথা নাড়লেন, বললেন, “একসময়ে বইপত্রে পড়েছি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই ব্ল্যাক আর্টের চর্চা করে। আমাদের দেশেও যে এগুলো হতে পারে—”

    সহকারী মেয়েটি বলল, “স্যার, এটা গ্লোবালাইজেশানের যুগ। যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে সেটা আমাদের এখানেও চলে আসে।”

    বয়স্ক ডাক্তার বললেন, “বেছে বেছে শুধু খারাপ জিনিস কেন আসে? ভালো জিনিসগুলো কেন আসে না?”

    রাজু দুর্বলভাবে বলল, “ভালো জিনিসগুলোও নিশ্চয়ই আসে।”

    বয়স্ক ডাক্তার হাত দিয়ে পুরো ব্যাপারটি উড়িয়ে দেওয়ার ভঙ্গি করে বললেন, “যাই হোক, ইয়াং ম্যান, তুমি এখন বাসায় যেতে পারো। আশা করছি এ রকম ঝামেলায় তোমাকে আর পড়তে না হয়।”

    রাজু তার বাম হাতের ব্যান্ডেজটায় হাত দিলো, সে যেটা শুনতে চাইছে ডাক্তাররা সেটা নিয়ে এখনো কিছু বলছে না। রাজু ব্যান্ডেজটায় হাত দেওয়ার পর বয়স্ক ডাক্তারের সেটা মনে পড়ল, ড্রয়ার খুলে একটা জিপলক ব্যাগ বের করে বললেন, “আর হ্যাঁ, এই যে একটা মিস্টিরিয়াস কবজ— এটা তোমার হাত থেকে সার্জারি করে বের করেছি। ওই বদমাইশগুলি এটা কেন তোমার হাত কেটে ঢুকিয়েছিল?”

    ডাক্তার মনে করছেন এটা ব্ল্যাক আর্টিস্টরা তার হাতে ঢুকিয়েছে। এটা যে সে নিজেই একজন রহস্যময় মানুষকে তার হাতের ভেতর ঢোকাতে দিয়েছে সেটা জানেন না, জানার প্রয়োজনও নেই। কাজেই রাজু না জানার ভান করল, বলল, “আমি ঠিক জানি না কীভাবে হাতে ঢুকিয়েছে।” তারপর হাত বাড়িয়ে বলল, “আমি কি এটা পেতে পারি?”

    ডাক্তার সাহেব এগিয়ে দিলেন, বললেন, “নাও। তোমার শরীরে ছিল, কাজেই এটা তোমার প্রোপার্টি। স্যুভেনির হিসেবে রেখে দিও।”

    সে নিজে যখন এটাকে তার হাত দিয়ে স্পর্শ করেছিল তখন তার অত্যন্ত বিচিত্র একটা অভিজ্ঞতা হয়েছিল। ডাক্তারদের সে রকম কোনো অভিজ্ঞতা কি হয়েছিল? যদি হয়ে থাকে কেউ সেটি নিয়ে কিছু বলছে না কেন?

    বয়স্ক ডাক্তারের হাত থেকে জিপলক ব্যাগটা নেওয়ার সময় রাজু হঠাৎ করে কারণটা বুঝতে পারল—ডাক্তারের হাতে গ্লাভস। ডাক্তারদের কেউ এটা খালি হাতে স্পর্শ করেনি। ভাগ্যিস করেনি।

    রাজু জিপলক ব্যাগটা হাতে নিয়ে খুব আগ্রহ নিয়ে সেটি প্রথম বার দেখার একটু অভিনয় করল, তারপর উঠে দাঁড়িয়ে বলল, “আপনাদের অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। আমি এখন আসি?”

    রাজু কম বয়সি সহকারী ডাক্তারের দিকে তাকিয়ে মাথা নেড়ে বিদায় নিয়ে বের হয়ে এলো।

    * * *

    রাজু জিপলক ব্যাগটি নিয়ে তার বিছানায় বসেছে। আজকে সে মিলিয়ার সাথে কথা বলতে চায়। ব্যাগ থেকে কবজটি বের করে হাতের মুঠিতে চেপে ধরে সে মিলিয়ার কথা চিন্তা করতে থাকে। সে আশেপাশে অন্য অনেক ছায়ামূর্তিকে দেখতে পায় কিন্তু মিলিয়াকে দেখতে পায় না। যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছিল তখন হঠাৎ মিলিয়ার কণ্ঠস্বর শুনতে পায়, মিলিয়া ফিসফিস করে বলে, “রাজু! ডেকেছিস আমাকে?”

    মিলিয়ার প্রতিচ্ছবিটি তার সামনে তৈরি হতে থাকে, খুব ধীরে ধীরে মনে হয় তার গলার স্বরটিও অনেক দূর থেকে ভেসে আসছে।

    রাজু বলল, “হ্যাঁ মিলিয়া, আমি তোর সাথে কথা বলতে চাইছিলাম। তুই কোথায়?”

    মিলিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, “পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাচ্ছি রাজু।”

    রাজু একটু হতাশার মতো শব্দ করল, বলল, “চলে যাচ্ছিস?”

    “হ্যাঁ রাজু। সবাইকে যেতে হয়। প্রথম প্রথম মনে হয় এই পৃথিবীর মায়া কাটিয়ে কখনো যেতে পারব না। তারপর ধীরে ধীরে মায়া কেটে যায় রাজু। মনে হয় পৃথিবীটাই সব নয়। পৃথিবীর বাইরেও একটা জগৎ আছে-”

    “সেই জগৎটা কেমন মিলিয়া?”

    মিলিয়া হাসির মতো শব্দ করল, বলল, “সেটা তুই এখনই কেন জানতে চাইছিস? যখন তুই এখানে আসবি তখন তুই নিজেই সেটা দেখবি! অপেক্ষা কর।”

    রাজু কেমন যেন একটু নিঃসঙ্গ অনুভব করে, বলে, “তুই চলে যাবি মিলিয়া?”

    “আমি চলে গেছি রাজু।”

    রাজু প্রসঙ্গ পাল্টাল, বলল, “তোকে কথা দিয়েছিলাম শাফকাতকে শাস্তি দেবো। আমি তাকে শাস্তি দিয়েছি মিলিয়া। পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। বিচারের জন্য আমেরিকা পাঠাবে—”

    “হ্যাঁ, জানি।”

    “তুই খুশি হয়েছিস মিলিয়া?”

    মিলিয়া আবার একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ করল। তারপর বলল, “এখানে সবকিছু অন্য রকম রাজু। এখানে পৃথিবীর কোনো কিছু আর গুরুত্বপূর্ণ না। শাফকাতের শাস্তি হলো আর না হলে এখন আর কিছু আসে-যায় না—আমার কাছে এখন শাফকাতের কোনো গুরুত্ব নেই—মনে হয় তাকে চিনিই না!”

    “আশ্চর্য!”

    “হ্যাঁ। আশ্চর্য। এই জগৎটাকে একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করতে হলে কি বলতে হবে জানিস? বলতে হবে, প্রশান্তি

    “প্রশান্তি?”

    “হ্যাঁ। প্রশান্তি। এখানে শুধু প্রশান্তি।”

    দুইজন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, “রাজু, আমাকে বিদায় দে। আমি যাই?”

    রাজু হঠাৎ করে তার বুকের ভেতর একধরনের শূন্যতা অনুভব করে। হঠাৎ করে সে বুঝতে পারে তার আর কোনোদিন মিলিয়ার সাথে দেখা হবে না। মিলিয়া চিরদিনের জন্য তার প্রশান্তির জগতে হারিয়ে যাবে। যে জগৎ সম্পর্কে সে কিছু জানে না!

    রাজু ফিসফিস করে বলল, “বিদায় মিলিয়া। যেখানেই থাকিস, তুই ভালো থাকিস।”

    কেউ রাজুর কথার উত্তর দিলো না।

    * * *

    দরজায় শব্দ শুনে রাজু বিছানা থেকে নেমে দরজা খুলে দিলো। দরজা খোলার আগেই হঠাৎ করে সে বুঝতে পারল এই গহিন রাতে কে তার সাথে দেখা করতে এসেছে। তার ধারণা সত্যি। ঘরের বাইরে অন্ধকার জায়গাটিতে দীর্ঘদেহী একটি মানুষ দাঁড়িয়ে আছে। কাপড় দিয়ে মুখ ঢাকা।

    রাজু বলল, “আপনি এসেছেন?”

    “হ্যাঁ বাবা। আমি তোমাকে শুকরিয়া জানাতে এসেছি। তুমি জানো না পৃথিবীর কত বড় একটা কাজ তুমি করেছো।”

    “আপনি সাহায্য করেছেন বলে করতে পেরেছি।”

    “সবাই পারে না। তুমি পেরেছো।” মানুষটি কয়েক সেকেন্ড অপেক্ষা করে বলল, “আমি কবজটি নিতে এসেছি বাবা। এই কবজটি মানুষের কাছে থাকার কথা না।”

    রাজু একটা দীর্ঘশ্বাস ফেলল, সে বুঝতে পারল, আসলেই এই কবজটি মানুষের কাছে থাকার কথা না। কবজটি তার কাছে একটি নেশার মতো— সে সারাক্ষণ অপেক্ষা করে থাকে কখন রাত হবে আর কখন সে হাতের মুঠিতে চেপে ধরে পরাবাস্তব জগতে উঁকি দেবে। কখন সেই জগতের রহস্যময় ছায়ামূর্তিদের সাথে কথা বলবে। পরাবাস্তব সেই জগতের সাথে সম্পর্ক শেষ করে তার বাস্তব জগতে ফিরে আসার সময় হয়েছে।

    রাজু ঘরের ভেতর থেকে জিপলক ব্যাগটি হাতে নিয়ে এসে সেটি মানুষটির দিকে এগিয়ে দেয়। দীর্ঘদেহী মানুষ কিংবা প্রাণীটি সেটি হাতে নিয়ে বলল, “আবার যদি দরকার হয়, আমি সেটা কোনো মানুষের কাছে নিয়ে যাব।”

    “আপনি মানুষ না?”

    “আমাকে এটা জিজ্ঞেস না করলে বাবা। দরজাটা বন্ধ করে দাও। ঘুমাও বাবা, অনেক রাত হয়েছে।”

    রাজু ভেতরে ঢুকে দরজা বন্ধ করল। হঠাৎ করে বুঝতে পারল আসলেই তার চোখে ঘুম আসছে।

    গভীর ঘুম।

    গভীর গভীর ঘুম।

    সে টলতে টলতে তার বিছানার দিকে এগিয়ে যায়।

    ***

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleস্পাই মেয়ে – মার্থা ম্যাককেনা
    Next Article টু-টু-টুনটুনি চু-চু-ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }