Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নবনীতা দেবসেনের গল্প

    নবনীতা দেবসেন এক পাতা গল্প65 Mins Read0
    ⤶ ⤷

    আরে, পেহলে হমে তো জীনে দো?

    আরে, পেহলে হমে তো জীনে দো?

    আমার বন্ধু সান্ত্বনা খুব বড় ডাক্তার, গাইনি। ভাগলপুরে গিয়ে দেখে এসেছি তার অসীম নামযশ, জনপ্রিয়তা। নাইবার-খাবার সময় পায় না সারাদিনে। নিজের বাড়ির একতলাতে তার চেম্বার আর মস্ত নার্সিংহোমও। সন্ধে সাতটাতেও তাকে দুপুরের ভাত খেতে দেখেছি। সারাদিনে ওপরে আসার সময় হয়নি তার। নিজের সন্তান নেই তাই তার জীবন। উৎসর্গ করেছে অপরের সন্তানকে সুস্থ, সতর্কভাবে এই পৃথিবীতে আনার কাজে। স্বামী মধুবাবু এক সফল ব্যবসায়ী, তিনি সত্যিই মধুময় স্বভাবের মানুষ। প্রকৃত জীবনসঙ্গী, সদাসর্বদা স্ত্রীর পাশে আছেন। স্ত্রী মধ্যাহ্নভোজে না এলে, সেদিন তিনিও পেটে কিল মেরে বিস্কুট খেয়ে সাতটা অবধি অপেক্ষা করেন স্ত্রীর সঙ্গে একত্রে খাবেন বলে। এমন দাম্পত্য ঈশ্বরের করুণা! দেখেও সুখ! এই বয়েসেও দুজন দুজনের প্রাণাধিক। দুয়েকদিনেই টের পেলুম ওদেশে ডাক্তারি করতে হলে শুধু ডাক্তারি জানলেই হবে না, আরো বেশি এলেম চাই। মেয়েদের ওপরে ওদেশে অশেষ অত্যাচার চলে, সেইসব যথাসাধ্য আগলে-সামলে মেয়েদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনার ডাক্তারি। পেশাদারি ডাক্তারি যতটা, স্বেচ্ছাসেবকের ভূমিকা তারচেয়ে ঢের বেশি।

    একদিনের কথা বলি, আমি বেরিয়ে যেতে যেতে দেখলুম একটি মেয়ে এসেছে কোলে শিশু নিয়ে, সে ডাক্তারের রুগিদের লাইনে দাঁড়াচ্ছে না, ভিড়ের একপাশে সরে আছে, আর বলছে সে সবার শেষে দেখাবে। আমি বুঝলুম না। কেউ যে কোনোদিন ইচ্ছে করে লাইনের শেষে দেখাব বলে, এমনটা তো দেখিনি। ফিরে এসে দেখি সান্ত্বনার চেম্বার শেষ, সেই মেয়েটি বাচ্চাকে নিয়ে হেসে হেসে সান্ত্বনার সঙ্গে ঊড়ে চা খাচ্ছে। সান্ত্বনা আলাপ করিয়ে দিল, পুরোনো পেশেন্ট বলে।

    ওপরে এসে ওদের গল্পটা বলল সান্ত্বনা। ওর ভাষাতেই বলি ও একদিন চেম্বারে সদ্য ঢুকেছি, পাঁচটি মেয়ে এসে ঢুকল। ওরা অপেক্ষা করছিল বাইরে। কত আর বয়েস, উনিশ-কুড়ি হবে?

    নমস্তে ডাগদরসাব। একসঙ্গে পাঁচজনে নমস্কার করল। আমরা বাঁকে গ্রাম থেকে এসেছি।

    আমি প্রতিনমস্কার করে বলি, বোসো। তোমাদের মধ্যে রুগি কে?

    ওরা মুখ চাওয়াচাওয়ি করে চুপ করে রইল। বিরক্ত হয়ে আমি বলি, সময় নেই আমার, বলো কাকে দেখাতে এসেছ। কে পেশেন্ট?

    আমরা সবাই পেশেন্ট, ডগদরসাব।

    কী হয়েছে তোমাদের? দেখে তো প্রত্যেককেই দিব্যি স্বাস্থ্যবতী লাগছে। ব্যাপারটা কী?

    ওরা বলল, এখনো কিছুই হয়নি, জী সাব।

    এবার আমি অবাক। এবং বিরক্ত।–তা হলে? কিছুই হয়নি তো কেন এসেছ তোমরা? আমার সময় কত কম তা তো দেখতেই পাচ্ছ? কোনো রোগের টিকা, ইঞ্জেকশন, কিছু নিতে চাও?

    আমাদেরও সময় কম, ডাগদরসাব। টিকা নয়, ওই রকমেরই অন্য কিছু। জলদি জলদি চাহিয়ে জী সাব। তাড়া আছে আমাদের। এই জন্যেই আপনার কাছে আসা। প্লিজ ফিরিয়ে দেবেন না।

    টিকা নয়, অসুখও করেনি, কী চাই তোমাদের, এত জলদি জলদি?

    আমরা লুপ পরতে চাই। আজকেই। আমাদের পরশু থেকেই আবার চাকরি। তাই আজকেই চাই। সময় নেই।

    লু-প? পরবে তোমরা? কিন্তু কেন?

    কিংবা কপার-টি হলেও হবে।

    তোমাদের তো কারুরই শাদি হয়নি? কী এমন কাজ করো তোমরা, যেখানে কুমারী মেয়েদের লুপ পরে আসতে হয়। এ কেমন আইন?

    মেয়েদের মুখ শুকিয়ে গেল। ইতস্তত করে একজন বলেই ফেলল, আইন নেই। এমনি। আত্মরক্ষার খাতিরে। আমরা বিহার সরকারের কাজ করি। গ্রামে গ্রামে গিয়ে স্বাস্থ্য সংক্রান্ত উপদেশ দিই, আমাদের বলা হয়, সরকারি হেলথ ভিজিটর, সব রকম উপদেশ দিতে হয় তো? স্বামী-স্ত্রীদেরও।

    কেমন উপদেশ?

    এই যাতে শরীর-স্বাস্থ্য ভালো থাকে। কিছু খাওয়ার বা রান্না করার আগে ও পরে হাত ধোয়া, সজি ভালো করে ধুয়ে নেওয়া, পরিবারপিছু অন্তত একটা টয়লেট থাকার প্রয়োজনীয়তা, পাকা টয়লেট থাকা উচিত, সেই টয়লেট ব্যবহারের ট্রেনিং, ফ্যামিলি প্ল্যানিং, মানে বিভিন্ন উপায়ে ফ্যামিলি প্ল্যানিং শিক্ষা দেওয়া, কনডোম, লিপিস লুপ, কপার-টি, এসব বিলি করা, শিশু পালন, ছোঁয়াচে রোগীর যত্ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, উকুনের ওষুধ, মশার ওষুধ, মাছি বসতে না দেওয়া, জল জমতে না দেওয়া–সব কিছুই। গ্রামের মানুষদের সবই শেখাতে হয় তো। হেলথ ভিজিটরদের খুব প্রয়োজন আছে। পুরুষকে বলি, মদ খেতে নেই, আর খেয়েও স্ত্রীর সঙ্গে ভদ্র আচরণ করতে হয়, মারধর করতে নেই, আর কনডোম ব্যবহার করা মোটেই বোকামি নয়, বরং বুদ্ধির কাজ। নিজের পক্ষেও শুভ, সন্তান আটকানোর জন্যেও উপকারী। মেয়েদেরও এই সবই শেখাই, আর অল্পবয়েস থেকেই ওদের পুরুষসঙ্গে ব্যাপারটা বুঝিয়ে বলি, যাতে ফাঁদে না পড়ে। তাই আমাদের তো কাজটা খুব বিপদসঙ্কুল, পুরুষমানুষরা খেপে যায়। মেয়েরাও ভুল বোঝে। অনেক ক্ষেত্রে এই হেলথ ভিজিটর মেয়েদেরকেই ধরে ধরে রেপ করে দেয় গ্রামের ক্রুদ্ধ পুরুষেরা। তাদের শিক্ষা দিয়ে দেবে। আমরা তাই লুপ পরে নিয়ে কাজে বেরুতে চাই। আজ অবধি আমরা কোথাও চাকরি করিনি, স্কুল থেকে বেরিয়ে এই প্রথম।

    তোমরা এতদূরে ভাগলপুরে এলে কেন, বাঁকে-গ্রাম তো বেশ দূরে। ওখানে ডাক্তার ছিল না? চাইলে, সব সরকারি হাসপাতালেই তো লুপ পরিয়ে দেবে।

    না ডাকদরসাব, দেয় না। কেউ দিল না। সবাই তো পুরুষমানুষ। কেউ বলে, বাবাকে নিয়ে এসো, কেউ বলে, বরকে নিয়ে এসো। বিয়ে হয়নি? তো লুপ কেন? বদমাইশি করতে ইচ্ছে? তোদের এত সাহস, লুপ পরে বদমাইশি করবি? ও সব হবে না। ভাগ! ছেলেরা বুঝতেই পারে না আমাদের ভয়টা কিসের? রেপ তো আটকাতে পারব না, ডাগদরসাব, অন্তত অন্তঃসত্ত্বা হওয়াটা তো আটকাই? আমরা আসলে যাতে এই কাজটা না করি, সেটাই ওরা চায়। কিন্তু কাজ না করলে খাব কি? আমাদের সংসার চলে এই বেতনে।

    আমি তো থ! কত সহজেই এই কচি কচি মেয়েগুলো বলছে, রেপ হওয়া তো আটকাতে পারব না, অন্তত অন্তঃসত্ত্বা হওয়াটা আটকাই। কেন বলছে? কী অদ্ভুত ভাবনা।

    আসল যন্ত্রণার গল্পটা পরে শুনলুম।

    পাশের গ্রামের একটি মেয়ে, সে হেলথ ভিজিটর হয়ে এক গ্রামে কাজ করতে গিয়ে রেপড় হয়েছিল। সেটা সবাই জানত, তা নিয়ে গ্রামে অনেক কথা হয়েছিল, কিন্তু মেয়েটা অন্তঃসত্ত্বা হবার খবর জানতে পেরে গ্রামের সবাই ওকেই ছি ছি করল। সেই বাচ্চার জন্মের দায় যে ওর নয়, সকলে সেটা ভালো করেই জানত। জেনেও ওকেই একঘরে করে দিল গ্রামের লোক।–বাবাকেও তার দায় নিতে দিল না, ওদেরকে একঘরে করে দেবে বলল। তাদের আরো ছেলেমেয়ে রয়েছে। তাদের ভবিষ্যৎ ভেবে ওরা সাহস করল না অন্তঃসত্ত্বাকে ঘরে রাখতে। গত সপ্তাহে মেয়েটি গলায় দড়ি দিল। রেপের জন্যে, দেয়নি। সেটা নিয়ে বেঁচেছিল, লড়ছিল, কিন্তু গ্রামের লোকেদের অন্যায় অত্যাচার ওকে বাঁচতে দেয়নি। আমরা তাই লুপ পরতে এসেছি শহরে। লুপ তো আমরাই বিলি করি গ্রামে গ্রামে, কিন্তু পরতে তো জানি না? যেখানে যাই ডাক্তারেরা বলে, তোরা অসচ্চরিত্র মেয়ের দল। বদ উদ্দেশ্য নিয়ে লুপ পরতে চাইছিস। আমরা অবিবাহিতাদের লুপ পরাব না, অসামাজিক পাপকাজে সহায় হব না। লুপ পরাটা কি পাপকাজ? তোমরা রেপও আটকাতে পারবে না, অন্তঃসত্ত্বা হওয়াও আটকাতে দেবে না? এ কীরকম সমাজ? এ কীরকম ডাক্তারি? আরে, পেহলা হমে তো জীনে দো?

    সেদিন আমি ওদের পাঁচজন হেলথ ভিজিটরকেই লুপ পরিয়ে দিয়েছিলুম। সত্যিই নেহাত ছেলেমানুষ, সদ্য স্কুল থেকে বেরিয়েছে। প্রথম চাকরি। সংসারের একমাত্র চাকুরে। তারপরে আর ওরা আসেনি। ধরে নিয়েছি ভালো আছে। ওদের ভুলে গিয়েছি।

    আজ পুরো এক যুগ বাদে ওই মেয়েটি কোলে শিশু নিয়ে এসে জানাল ডাগদরসাবকে, ওর বাচ্চাকে আশীর্বাদ দিতে হবে। এখন ওরা লুপ খুলে ফেলেছে। ওদের চারজনের বিয়ে হয়েছে, তিনজনে মা হয়ে গিয়েছে, সবাই সুখী আছে। ওরা সবাই এই লেডি ডাগদরসাবকে মনে মনে ধন্যবাদ দেয়। ওদের স্বাভাবিক জীবনের জন্য অনেকখানি দায় লুপ-এর । ওদের কথায় বিশ্বাস করে, সহযোগিতা করে, সহানুভূতি নিয়ে কোনো ডাক্তারই ওদের দেখতে চাননি দিনের পর দিন। বদ্ধ সংস্কারে অন্ধ ছিলেন সকলেই। ওরা সেই সংস্কার থেকে মুক্ত হয়ে, কুমারী হয়েও লুপ পরতে চাইবার দুঃসাহস করেছিল, শুধু বাঁচবার তাগিদে,–আরে, পেহলা হমে তো জীনে দো?

    আমি অবাক হয়ে সান্ত্বনার হাসিভরা তৃপ্ত মুখের দিকে তাকিয়ে ভাবলুম, এই তো চেয়েছি আমরা। বিহারের নেহাত অজ পাড়াগাঁয়ের মেয়েগুলো, কিন্তু শিক্ষা তাদের বোধবুদ্ধি বাড়িয়েছে, জীবনের কাজে লেগেছে।

    বিহারের নতুন যুগের ওই শিশু বড় হচ্ছে আত্মবিশ্বাসী মায়ের কোলে।

    সান্ত্বনা বলল, মনটা খুব ফুরফুরে লাগছে। এরকম ঘটলে মনে হয় বিহারে বসে ডাক্তারি করা সার্থক।

    ঠিক জায়গায় আছ, সান্ত্বনা, তোমার মতো আধুনিক মনের দরকার আছে এইখানে।

    নবকল্লোল আশ্বিন ১৪২২

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকরুণা তোমার কোন পথ দিয়ে – নবনীতা দেবসেন
    Next Article মায়া রয়ে গেল – নবনীতা দেবসেন

    Related Articles

    নবনীতা দেবসেন

    মায়া রয়ে গেল – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    করুণা তোমার কোন পথ দিয়ে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    হে পূর্ণ, তব চরণের কাছে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ভ্রমণের নবনীতা – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ভ্রমণ সমগ্র ১ – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ট্রাকবাহনে ম্যাকমাহনে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }