Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নবনীতা দেবসেনের গল্প

    নবনীতা দেবসেন এক পাতা গল্প65 Mins Read0
    ⤶ ⤷

    নেশাড়ু অ্যান্ড কোং

    নেশাড়ু অ্যান্ড কোং

    আমাদের উত্তেজনার শেষ নেই। এবারে দোল অন্যরকম হবে। এবারে দোলে সত্যি সত্যি ভাঙের শরবত তৈরি করা হবে বাড়িতে। সেই অনেক, অনেক বছর আগে একবার পুজোর সময়ে সত্যনারায়ণ পার্কে গিয়েছিলুম মারোয়াড়ি দোকানের বাদাম পেস্তা দেওয়া ভাঙের শরবত খেতে। আমার বড় মেয়ে পিকো, স্বাতী (গঙ্গোপাধ্যয়), দীপংকর চক্রবর্তী, রঞ্জন মিত্র আর আমি। পিকো তখন ইস্কুলে। বুদ্ধি করে নিজে গাড়ি চালাইনি, পাছে ভাং-টাং খেয়ে ফিরে আসতে না পারি? স্বাতী-সুনীলের পুরোনো ভোজপুরী ড্রাইভার মহেন্দ্রকে নেওয়া হল, তার প্রধান কারণ, সে-ই শুধু নিশ্চিত জানে কোন দোকানে মিলবে। দীপংকর দোকানিকে অন্তরালে নিয়ে গিয়ে বলে দিল, চার গেলাস ভাং সমেত রেগুলার, আর দুই গ্লাস ভাং ছাড়া বাদাম-পেস্তার শরবত, বাচ্চা আর ড্রাইভারের জন্য। কিন্তু কাউকেই কথাটা বলা চলবে না।

    যথাকালে বড় বড় গ্লাস ভর্তি অপরূপ স্বর্গীয় স্বাদ-গন্ধের শরবত এল। মনে হল চুমুক দিয়ে গ্লাসভর্তি গলে যাওয়া গোলাপ-গন্ধী কুলফি মালাই খাচ্ছি বুঝি। আরে? কই কিছুই হচ্ছে না তো? একটু উন্নত মানের সঘন প্যারামাউন্টের শরবত। এতগুলো টাকা গোল্লায় গেল গো!

    তারপরে বোঝা গেল বাড়ি গিয়ে। কেউ অদৃশ্য জলের মধ্যে পা দিয়ে ফেলার ভয়ে শাড়ি তুলে লক্ষ্য দিচ্ছি, কেউ নিজের পেটে ড্রাম বাজিয়ে মার্চ করছে, কেউ পুরুত হয়ে ওম শান্তিঃ ওম শান্তিঃ করছে। সে এক অপরূপ কাণ্ড। পিকোই কেবল বুক ফুলিয়ে দেখছ, আমার কিছু হয়নি বলে সব্বাইকে সামলাচ্ছে।

    সেই যে আমাদের বাড়িতে বিজয়ার দিনে মা সিদ্ধির শরবত তৈরি করতেন, তার চেয়ে আর একটু ঘন। এটুকুই। সে শরবতও ছোটদের আর বড়দের দুরকম হত, বড়দেরটায় সিদ্ধি এক চিমটি বেশি, বাচ্চাদের সিদ্ধির পরিমাণ নামমাত্র।

    কোনোদিন কারুর মধ্যে নেশার চিহ্ন দেখিনি। শুধু একবার কালীপুজোর সময়ে দীপংকর, আর রঞ্জন সিদ্ধি বেটে শরবত বানিয়েছিল। আমার মা-কে দেওয়া হচ্ছিল না, কিন্তু মা খোঁজ করলেন,–কই দেখি, কী বানিয়েছিস? শুধু তলানিটুকু বাকি ছিল। মাকে সেটাই দেওয়া হল। ভয়ে কাঁটা হয়ে। ওতেই নাকি চরম নেশা হয়। মায়ের কিন্তু কিছুই নেশা হয়নি তাতে। একমুখ হেসে বিজয়গর্বে বললেন,–এত কড়া কড়া ওষুধ খাই, আমাকে কোনো নেশা কাবু করতে পারবে না। ওষুধের বিষের জোর একদম সাপের বিষের মতন! হুঁ হুঁ বাবা!

    কিন্তু দীপংকর আর সমীরের নেশা হল। ওরা তো মায়ের মতো কড়া কড়া ওষুধ খায় না! সমীর ছিল আমার পাতানো ছেলে, রাঢ় বাংলার এক গ্রামে তাদের বাস। সমীরের কথা আপনারা জানেন, সেই যে ভক্তিমান ছেলেটিকে কুম্ভমেলায় পেয়ে ছেলে পাতিয়ে নিয়েছিলুম। রঞ্জনের বেদম ঘুম পেল, আর কিছু নয়। আমারও ঘুম ঘুম পাচ্ছিল। পিকো-টুম্পাকে সিদ্ধি দেওয়া হয়নি, বলাও হয়নি কিছু। ওদেরই সিদ্ধি খেয়েছি ভেবে উত্তেজনায় ঘুম ছুটে গেল। নানান পাগলামি করতে লাগল। যেমন, কালী সাজা, সমীরের আর দীপংকরের মত্ততার দুটি উদাহরণ দিচ্ছি।

    প্রথমে দীপংকর। আমরা স্থির করেছিলুম মায়ের ঘরে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেব। কিন্তু দীপংকর কথা শোনার ছেলে? তদুপরি সিদ্ধির দ্বারা শক্তিমান। সে গান গাইতে গাইতে এবং নাচতে নাচতে মাসিমার ঘরেই প্রবেশ করল, আআয় আআয় হআঁস, চই চই চই..মাসিমা বললেন, বা, বা, বেশ সুন্দর কিন্তু অন্য একটা গান গাইলে হতো না? দীপংকর তক্ষুনি মহা উৎসাহে রাজি। সে চিৎকার করে যাত্রাপালার গান ধরল, নাটকীয় ভাবে হাত-পা নেড়ে।… ওকে ছুঁস নে পাগোল! ও যে বিষের বড়ি ইইই– মা বললেন, ঠিক আছে ঠিক আছে, বাবা, তুমি একটু বিশ্রাম নাও।

    ইতিমধ্যে মজা বুঝে পিকো টুম্পা একটা বজ্জাতি শুরু করেছে। আমার দুটো জাপানি মুখোশ ছিল, একটি লাল-কালো, একটি সাদা। সাদা মুখোশ পরে টুম্পা সমীরের সামনে গিয়ে মাটিতে চিৎ হয়ে শুয়ে পড়ল। পিকো লাল কালোটা মুখে পরে হাতে পিঠ চুলকোনোর আঙুলওলা মোষের শিং-এর ডান্ডাটা খাঁড়ার মতন মাথার ওপরে তুলে টুম্পার বুকে আলগোছে এক পা তুলে দাঁড়াল। এ সবই ঘটছে মায়ের সামনে, মায়ের ঘরে। সমীর মায়ের খাটের পাশে হাঁটু গেড়ে বসে হাত জোড় করে বলছিল–আমাকে ভকতি দাও, শকতি দাও মা গো,–এবারে টান শুয়ে পড়ল পিকো-টুম্পার যুগ্ম প্রজেক্ট, জ্যান্ত, ফ্ৰকপরা, মুখোশ পরা। কালীমূর্তির সামনে। আর আকুল হয়ে বলতে লাগল, আমাকে ক্ষমা করে দে মা, আমার সব ব্যাড ইভিলগুলোকে তুই দয়া করে গুড ইভিল করে দে মা। আর ওইরকম করব না মা! আমরা হেসে গড়াচ্ছি। পিকো-টুম্পা গম্ভীর। ওরা যেই হেসে মুখোশ খুলে ফেলল, ঘোর কাটল সমীরের। সবাই অট্ট হাসছি, সেই হাসিতে সমীরও যোগ দিল। মা ওদের খুব বকুনি দিলেন। হাসতে হাসতে সমীর কিন্তু কিছুই বলল না।

    কিছুদিন আগে, দোল উপলক্ষে সিদ্ধি খাওয়া হবে স্থির হল। মা আর মাথার ওপরে নেই। পিকো-টুম্পা দূরে যে যার সংসারে। দীপংকরটা চলে গিয়েছে জন্মের মতো। সমীর তার গ্রামে। রঞ্জন চাকরি করে অনেক দূরের পাহাড়ি শহরে। আপাতত এ-বাড়িতে আছি শুধু কানাই ঝর্না নীলু অমিত, বাবুসোনা, আমি আর শ্রাবস্তী। আর আছে, ছোট ছোট চারপেয়ে ছেলে-মেয়েরা, ভুতুম, কেলটুশ, আর তাদের দিদি তুরতুরিয়া। শ্রাবস্তী বলেছে অফিসের বন্ধুদের কাছ থেকে একটু ভাং চেয়ে আনবে। তার পরে শরবত বানানো হবে। বাড়ি শুষ্টু সবাই উত্তেজিত, দোলে ভাঙের শরবত হবে।

    দোল এসে পড়ল বলে। শ্রাবস্তী অফিস থেকে ভাং এনে দেখাল, পাকা তেঁতুলের ডেলার মতো দেখতে। মিষ্টি মিষ্টি গন্ধ। সে শিখেও এসেছে কেমন করে এটা দিয়ে শরবত বানাতে হয়। অবিশ্যি এমন না, যে ও না জানলে কেউ বানাতে পারবে না। কানাই জানে বাঁকুড়া স্টাইলের সিদ্ধির শরবত। আর নিলু জানে ওদের ক্যাম্পের স্টাইলের সিদ্ধির শরবত। কানাই বলল, ওদের গ্রামের ভাঙের শরবতটায় ওরা ক্ষীর মালাই গুলে দেয়। নীলু বলল, ওদের ক্যাম্পের সিদ্ধির শরবতটায় বাদাম পেস্তা বেটে দেয়। শুধু ঝর্না বলল সে কোনোদিন খায়নি, ভাঙের শরবত বানাতেও জানে না, খেতেও চায় না। দুউর দুর। জ্যাত্তো নেশার জিনিস।

    আমরা নিশ্চিন্ত। একটা না একটা বানানো হবেই হবে। চয়েস অনেক।

    আফিম নয় তো রে? আফিসের ডেলাও কিন্তু এমনি দেখতে হয়।

    আরে দূর, কেউ ফ্রি-তে আফিম দেবে? আর, মাগো, তোমার-আমার কাছে আফিমও যা ভাংও তাই।

    ওর কাছেই রইল ভাং-এর ডেলা। এমনই কপাল, একটু জমিয়ে সবাই মিলে ভাং খাব কী, ঠিক দোলের আগের দিন কেশ ভীষণ অসুস্থ হয়ে পড়ল। খালি মাথা ঘুরে ঘুরে ঠশঠশ করে মৃগী রুগিদের মতো মুখ ঠুকে মেঝেতে লুটিয়ে পড়ছে। থ্যাবা হয়ে, চার পা এলিয়ে আহা, ঠিক যেন সদ্যোজাত বাছুর। যন্ত্রণার চোখ বুজে আসছে। মাঝে মাঝে মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ছে। এ কী রে বাবা? কুকুরদের আবার মৃগী হয় নাকি? শুনিনি তো কখনো? মুখে অবিশ্যি গাজলা উঠছে না। আমরা গিয়ে বুকে হাত দিয়ে দেখছি হার্ট চালু কিনা। পশুপ্রাণীর ডাক্তারবাবুকে পাওয়া গেল না, বাইরে গেছেন। কেল্টশের জন্যে আমরা ভেবে অস্থির। ইতিমধ্যে শ্রাবস্তী তার ট্রাউজার্সের পকেট থেকে ভাঙের ডেলাটা আনতে গেল, কানাইকে দিয়ে দেবে। সে ওটা দিয়ে যা পারে করুক। বাঁকুড়া হোক, কিংবা ক্যাম্প, এসে যায় না। যা হয় একটা কিছু হলেই হল। তরিবত করে সিদ্ধির শরবত খাওয়ার ভাবনা এখন চুলোয় গেছে, কেশের জন্য সবাই উদবিগ্ন।

    একটু পরেই শ্রাবস্তী এসে খুব উত্তেজিত গলায় বলল, আমার প্যান্টের পকেট থেকে ভাং-এর গোল্লাটা কে নিল? প্যান্টটা মাটিতে পড়ে আছে, পকেটে ভাঙের ডেলাটা নেই। কে নিয়েছ, বল শীগগির! কেশ ওর পিছু পিছু একটুখানি এসেই ফের চার পা ছেতরে পড়ে গেল। আরও কিছুক্ষণ খোঁজ করার পরে আমাদের একটা সম্ভাবনা মাথায় এল। আচ্ছা, গন্ধে গন্ধে লোভী কেন্টুশ গিয়ে প্যান্টের পকেট থেকে ভাং-এর ডেলাটা খেয়ে ফেলেনি তো? নিশ্চয়ই তারই ফলে এত মাতলামি করছে? কী কাণ্ড!

    যাক, তাহলে আর ভয়ের কিছু নেই, শুধু একটু তেঁতুল গোলা? কী লেবুর জল? নাঃ, কেশ টক ভালোবাসে না। কোনোটাই খাওয়ানো যাবে না। কী করা?

    আহা, একটু দুধ খাওয়ালে হয় না?

    কিন্তু কেন্টুশ কিছুতেই খেতে এল না। চলতে গলে পড়ে যেতে থাকল, আর সেখানেই শুয়ে ফুরফুর করে নাক ডাকিয়ে ঘুমোতে থাকল। তার খিদেই পেল না।

    থাকুক অমনি করে, আস্তে আস্তে ধাতস্থ হয়ে যাবে। বিষ তো নয়।

    দুদিন ধরে ওর ঘোর কাটেনি, কুকুরছাড়া তো? পরিণত বয়স্ক কুকুর হয়তো আর একটু দ্রুত সেরে উঠত। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল কেশ, আমাদের চা খাবার সময়ে আবার বিস্কুট চাইতে লাগল হেংলু হয়ে। আঃ, আমাদের হৃৎপিণ্ডের গতি সহজ হল।

    আর কোনোদিন কারুর প্যান্টের পকেট থেকে গন্ধে গন্ধে কিছু চুরি করে খায়নি কেশ। কেশের কেলোর কীর্তির সেখানেই ইতি হল।

    এখন সে অতি সাবধানি ভদ্দরলোক। সাধ্যসাধনা করে কিছু না দিলে খায় না। বিস্কুট দিলেও তিন বার শুঁকে পরীক্ষা করে তারপরে ভেবেচিন্তে মুখে নেয়। একবার ভুল করে কেশও বড় হয়ে গেল?

    শারদীয়া কলকাতা পুরশ্রী ১৪২৪

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকরুণা তোমার কোন পথ দিয়ে – নবনীতা দেবসেন
    Next Article মায়া রয়ে গেল – নবনীতা দেবসেন

    Related Articles

    নবনীতা দেবসেন

    মায়া রয়ে গেল – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    করুণা তোমার কোন পথ দিয়ে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    হে পূর্ণ, তব চরণের কাছে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ভ্রমণের নবনীতা – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ভ্রমণ সমগ্র ১ – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ট্রাকবাহনে ম্যাকমাহনে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }