Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প298 Mins Read0
    ⤶ ⤷

    নরক সংকেত – ২২

    ২২

    মি স্নেইডার আজকেও তাঁর কেবিনে বসে কবিতা লেখার চেষ্টা করছিলেন। যখন মাথায় প্রচুর চিন্তা এসে জড়ো হয়, উপরমহল থেকে ক্রমাগত তাগাদা আসতে থাকে প্রোগ্রেস জানিয়ে রিপোর্ট করার জন্য, তখন তাঁর কবিতা লেখার শখও বেশি বেশি করে মাথা চাড়া দিয়ে উঠতে থাকে, এটা তিনি আগেও লক্ষ করেছেন। তবে, আশ্চর্যজনকভাবে এই কবিতার লাইনগুলো মাথায় আসার সঙ্গে সঙ্গেই চিন্তাগুলোর জটও একে একে খুলতে থাকে।

    যেমন আজ তাঁর অনেকদিন বাদে খুব মনে পড়েছিল সিমোনের কথা, মনে হচ্ছিল সিমোনকে নিয়ে একটা কবিতা লিখতে। যদিও আজ প্রায় পঁচিশ বছর হয়ে সিমোন ওঁকে ছেড়ে চলে গেছে, তবু স্নেইডার তাঁকে ভুলতে পারেননি একদিনের জন্যও। সিমোন তার আগের পক্ষের সন্তানকে নিয়ে তাঁর কাছে যেদিন একবস্ত্রে চলে এসেছিল, সেইদিন থেকে ওর চলে যাওয়ার দিন, সবটুকু ওঁর মাথায় একটা সুন্দর সিনেমার মতো ধরা আছে। এতদিন পরেও তা একটুও ফিকে হয়নি।

    তারপর থেকে স্নেইডার আর বিয়েও করেননি। যদিও সঙ্গিনী হিসেবে আছে একজন তাঁর জীবনে, তবু সেভাবে বলতে গেলে একা মানুষ তিনি একাই থাকেন, কাজ আর কবিতা নিয়েই আছেন। একেকটা কবিতা তিনি অনেকদিন ধরে লেখেন, প্রচুর পরিশ্রম আর এতটাই উচ্চমার্গের চিন্তাভাবনা মেশানো থাকে তাতে, সাধারণ মানুষ তো দূর, বার্লিনের তাবড় তাবড় পত্রিকার এডিটররাও সেগুলোর গূঢ় অর্থ বুঝতে না পেরে বাতিল করে দেন।

    তবে তা নিয়ে স্নেইডারের বিশেষ খেদ নেই। বলতে গেলে ফেডেরাল পুলিশ তাঁর বর্তমান স্ত্রী আর কবিতা তাঁর প্রেমিকা। ফলে স্ত্রীর প্রতি তিনি কর্তব্যে যেমন ত্রুটি রাখেন না, তেমনই প্রেমিকার প্রতি একতরফা প্রেম নিবেদনেও।

    আজ না হোক, একদিন মানুষ তাঁর প্রতিভা বুঝতে পারবেই, এ তাঁর দৃঢ় বিশ্বাস।

    প্রথম দুটো লাইন লিখে ফেলেই বেশ খুশি হলেন স্নেইডার, আজকের মতো যথেষ্ট সাহিত্যচর্চা হয়ে গেছে। যেকোনো সৃষ্টির শুরুটাই আসল, সেটা যখন হয়ে গেছে, আর চিন্তা নেই। এই কবিতাটা এখন তিনি প্রায় ছয় মাস ধরে লিখে চলবেন।

    তৃপ্ত মনে তিনি তাঁর ফাউন্টেন পেনের সোনালি নিবটা বন্ধ করলেন। এই ডিজিটাল যুগেও তিনি কাগজ কলমেই লেখেন, আর এই পেন দিয়ে না লিখলে ঠিক কাব্য আসে না।

    কাজে ফেরার সঙ্গে সঙ্গে তাঁর একটা কথা মনে হল। ফেলিক্সের পাঠানো সব ফোল্ডারগুলো একে একে ল্যাপটপে খুললেন তিনি। এগুলো সব তাঁর নিজস্ব বায়োমেট্রিক আইডি দিয়ে প্রোটেকটেড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই ল্যাপটপ ওপেন করা হয়, আর তারপর প্রতিটা ফোল্ডার খোলার জন্য ফেস রেকগনিশন সফটওয়ার গ্রিন সিগনাল দিলে তবেই এই ফোল্ডারগুলো খোলে।

    ফেলিক্স ছেলেটা এমনিতে একটু বেশি প্রশ্ন করে বটে, তবে কাজের আছে। প্রতিটা বিস্ফোরণের ডিটেইলড রিপোর্ট পাঠিয়েছে, সঙ্গে ছবি, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি। তিনি নিজগুণে ফেডেরাল পুলিশের এত উপরে উঠলেও আজও তিনি টেকনিক্যালি অতটা সড়োগড়ো নন, খাতায়—কলমে কাজ করাই পছন্দ তাঁর। সেইরকমই নির্দেশ দেওয়া আছে তাঁর জুনিয়রদের। আর তাই, এইগুলো ছাড়াও ফেলিক্স একটা বড়ো সিনপসিস পাঠিয়েছে হাতে লিখে।

    ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তিনি আগে ওই লেখাটাই পড়তে লাগলেন মন দিয়ে।

    ১। ইসলিংটন, ইংল্যান্ড—গত মাসের ২ তারিখ সকাল ৯.৩০—এ ব্লুমসবেরি কমপ্লেক্সে একটা বোমা ফেটে পাঁচজনের মৃত্যু হয়। ব্লুমসবেরি কমপ্লেক্সটা ইসলিংটন মিউনিসিপ্যালিটি সিরিয়ান রিফিউজিদের থাকার বাসস্থান হিসেবে অ্যালোকেট করেছিল প্রায় তিন বছর আগে। গোটা বাড়িটায় প্রায় পঞ্চাশজন শরণার্থী থাকে, কিন্তু মৃত পাঁচজনই এরিট্রিয়া বলে একটা আফ্রিকান দেশের নাগরিক, যারা বেআইনিভাবে বসবাস করছিল ওখানে। তাদের ঘরে কোনো বৈধ কাগজপত্র বা পাসপোর্টও পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, ওই কমপ্লেক্সেরই একটা সিরিয়ান রিফিউজি গোপনে তার ঘরটা ভাড়া দিয়েছিল এদের।

    ২। কাভালা, গ্রিস—গত মাসের ১১ তারিখ বিকেল ৫.১৫—তে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সরাসরি গুলি করা হয় দুজন সিরিয়ান শরণার্থীকে। এরা মাত্র পাঁচমাস আগে লিবিয়া থেকে এসেছিল গ্রিসে। বৈধ ইমিগ্রেশন করিয়েই থাকছিল কাভালায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ব্যস্ত রাজপথ দিয়ে হেঁটে যাওয়ার সময়েই ভিড় বাজারের মধ্যে আচমকা গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে তারা, কিন্তু হত্যাকারীকে এখনও অবধি ধরা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনদের স্কেচ আঁকিয়ে তদন্ত চলছে।

    ৩। প্যারিস, ফ্রান্স—গত মাসের ২০ তারিখ প্যারিসের আইফেল টাওয়ারের টিকিট কাউন্টারের কিছু দূরে একটা দাঁড়িয়ে থাকা সাইকেলে বোমা ফেটে মারা যায় তিনজন স্কুলপড়ুয়া, তারা প্রত্যেকেই আফগানিস্তানের সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়ে। লণ্ডনে পড়াশুনো করত, ছুটিতে প্যারিস বেড়াতে গিয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে সাইকেলের মালিককে গ্রেফতার করা হলেও সে নিজে বোমা রাখেনি, সাইকেলটা রেখে সে নিজেই আইফেল টাওয়ারে উঠেছিল। সেইসময়ে যে এসে বোমাটা আটকেছে, সে টুপি পরে থাকায় এখনও ধরা সম্ভব হয়নি।

    ৪। কিংস্টন, ইংল্যান্ড—এই মাসের ২ তারিখ রাত ১০.৩০ নাগাদ দুজন ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয় নির্জন রাজপথে। এক্ষেত্রেও আততায়ী অধরা, তদন্ত চলছে।

    ৫। কোলন, জার্মানি—চারদিন আগে, জার্মানির কোলন শহরে কোলন ক্যাথিড্রালের সামনে একটা চলন্ত বাইকে বোমা ছুড়ে দেয় কেউ, বাইকআরোহী দুজনই সিরিয়া থেকে আসা শরণার্থী, সামনের জন ঘটনাস্থলেই মারা যায়, আর পিছনের জনকে গুরুতর আহত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেও মারা যায় দু—দিন বাদে।

    লেখাটা এই পর্যন্তই। মি স্লেইডার ল্যাপটপে তাকিয়ে দেখলেন, ফেলিক্স কোলনের ওই বাইকের পেছনে বসা ব্যক্তিটির জবানবন্দির ভিডিয়োটাও দিয়ে গেছে।

    সেটা খুললেন তিনি। হসপিটালের বেডে শুয়েই বেচারা যন্ত্রণা সহ্য করতে করতে পুলিশের সঙ্গে কথা বলছে। তার পুরো বাঁ—দিকের অংশটাই ব্যান্ডেজ করা, পাঁজরের বাঁ—দিকের অংশে গভীর ক্ষত। স্বভাবকবি স্নেইডারের সেটা দেখতে দেখতে মনটা ভিজে উঠল। তিনি একটু আবেগপ্রবণ। এই লোকটা দিব্যি জ্যান্ত অবস্থায় কথা বলছে পুলিশের সঙ্গে বেচারা সে জানেও না আর দু—দিন বাদেই তার স্থান হবে মর্গে!

    কী দরকার ছিল এই বিদেশে এসে বেচারার বেঘোরে প্রাণটা হারানোর? ওদের দেশে থাকলে কি এইরকমই কিছু হত লোকটার?

    লোকটা এত অস্ফুট গলায় কথা বলছিল, ভলিউমটা সর্বোচ্চ করে দিয়েও তিনি কিছু শুনতে পেলেন না। বাধ্য হয়ে ভিডিয়োটা বন্ধ করে ফেলিক্সের রিপোর্টটা খুললেন। সেটার মধ্যে পুরোটাই লেখা আছে। লোকটা অনেক কষ্টে যেটুকু বলতে পেরেছে সেটা হল ও বাইকের পেছনে বসে ছিল, সিগনালে দাঁড়িয়ে থাকার সময় ওর বাঁদিকে একটা গাড়ি এসে দাঁড়ায়, ও অতটা লক্ষ করেনি, তবে সেটা সাদা রঙের গাড়ি ছিল, আর গাড়িটার সামনে দু—জন বসে ছিল, সেটা ও খেয়াল করেছিল। সিগনাল গ্রিন হতে বাইকটা চলতে শুরু করার সঙ্গে সঙ্গে ওর যে বন্ধু বাইক চালাচ্ছিল, তার পিঠে বাঁ—দিক থেকে কিছু একটা এসে পড়তে দ্যাখে, সঙ্গেসঙ্গেই সেটা ফেটে যায়, বীভৎস আগুনের ঝলকানিতে ও জ্ঞান হারায়। তবে, এক মুহূর্তের জন্য ও বাঁ—দিক থেকে ভেসে আসা একটা চিৎকার শুনেছিল, ‘কেইন স্লেচটেস ব্লাট ইন ইউরোপা!’

    স্নেইডারের ভ্রূ কুঁচকে গেল। এটা একটা জার্মান বাক্য।

    তিনি একটু ঝুঁকে তাঁর প্রাইভেট নম্বর থেকে ফোন করলেন একটা। কিছুক্ষণ কথা বলে বেল টিপে ফেলিক্সকে ডাকতে যাবেন, তার আগেই ল্যান্ড ফোন বেজে উঠল। অপারেটরের ফোন, জিমি এসেছে, দেখা করতে আসছে স্নেইডারের সঙ্গে।

    স্নেইডার সোজা হয়ে বসলেন। জিমি দু—দিন আগে শেষ রিপোর্ট পাঠিয়েছিল, তাতে এটুকু বোঝা গিয়েছিল ও অনেকদূরই এগিয়েছে। এখন আর কী বলে দেখা যাক।

    ফেডেরাল পুলিশ যে ক—জন স্পাইকে আউটসোর্স হিসেবে রেখেছে, তাদের মধ্যে জিমি অন্যতম এফিশিয়েন্ট এজেন্ট। তাইওয়ানের ছেলে, তুখোড় রিফ্লেক্স।

    স্নেইডার চিবুকে হাত দিয়ে কিছু একটা ভাবছিলেন, হঠাৎ জিমির দিকে চোখ পড়তেই শিউরে উঠলেন তিনি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহারিয়ে যাওয়া খুনিরা – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }