Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প298 Mins Read0
    ⤶ ⤷

    নরক সংকেত – ৩১

    ৩১

    মি. স্নেইডার, জিমি, প্রিয়ম সবাই অবাক চোখে শুনছিল রুদ্রর কথা। পুরো ঘরটায় বিরাজ করছে এক আশ্চর্য নিস্তব্ধতা, যেন পিন পড়লেও শোনা যাবে।

    স্নেইডারই নীরবতা ভাঙলেন, একটু যেন কিন্তু কিন্তু করে উঠলেন, ‘হিটলার তো মর্স কোড, এনিগমা মেশিন এইসব ব্যবহার করত ক্রিপটোগ্রাফির জন্য।’

    রুদ্র এবার একপাশে রাখা জলের গ্লাসটা নিয়ে নির্দ্বিধায় চুমুক দিল, যে যা ভাবে ভাবুক, তার বেজায় তেষ্টা পেয়েছে। ‘সে তো অনেক পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এটা খুব সম্ভবত হিটলার ক্ষমতায় আসার পরে পরেই লেখা, তখনও প্রথম বিশ্বযুদ্ধের কোডিংই জনপ্রিয় ছিল, ওইসব মেশিন—টেশিন বেরোয়নি।

    স্নেইডার ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন দেখে ও আবার বলল, ‘এই ডিসাইফার করার সময়ই আমি লোকটাকে একটু আভাস দিয়ে ফেলেছিলাম যে কোন রাস্তায় এগোচ্ছি। তখনও পুরোটা বের করতে পারিনি কারণ পিগপেন সাইফার অনুযায়ী এগোলে যেসব ওয়ার্ডগুলো পাচ্ছিলাম সেগুলোর কোনো অর্থ ছিল না, না ইংরেজিতে, না ফ্রেঞ্চে। পরে অবশ্য বুঝলাম ওটা জার্মান ভাষায় লেখা। জার্মান ভাষায় ইংরেজির হরফগুলোই ব্যবহার করা হয়, কিন্তু শব্দ আলাদা। এদিকে ছবিগুলো পাওয়ার জন্য ওই লোকটা মরিয়া হয়ে উঠল। ওকে নিয়ে আমার মনের মধ্যে যে খটকাগুলো তৈরি হচ্ছিল সেগুলোর জন্যই ছবিগুলো আমি ওকে দেব না ঠিক করলাম। ওর চোখে ধুলো দেওয়ার জন্য এয়ারপোর্ট না গিয়ে ট্রেনে করে বার্লিন আসছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের একটু ভুলের জন্য ফোনের লোকেশন থেকে ও ট্র্যাক করে ফেলে আমাদের। তারপর আজ সকালে আমাদের ক্যুপ থেকে ছবিগুলো চুরি হয়ে যায়।’

    মি স্নেইডার এবার চোখ কপালে তুলে বললেন, ‘ওটা চুরি হয়ে গেছে? আবার?’

    রুদ্র সায় দিল, ‘হ্যাঁ। সেটাই সবচেয়ে ভয়ের। আচ্ছা, এবার আসল কথায় আসি। একটা জিনিস লক্ষ করেছেন? সারা ইউরোপে ব্লাস্ট হচ্ছে, আর তাতে টার্গেট করা হচ্ছে রিফিউজিদের? আর এটা শুরু হয়েছে গত মাস থেকে। বেছে বেছে রিফিউজিদের থাকার জায়গায় ব্লাস্ট করা হচ্ছে। আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও একটু ভাবলেই দেখা যাবে এটা একটা গ্যাঙেরই কাজ, যারা চায় না এই ইমিগ্র্যান্টরা ইউরোপে থাকুক। যারা চায় না এই রিফিউজিরা এসে তাদের সবকিছুতে ভাগ বসিয়ে প্রতিযোগিতা বাড়াক।’

    ‘কিন্তু এই ব্লাস্টগুলোর সঙ্গে ওই লোকটার কী সম্পর্ক?’ বলল জিমি।

    রুদ্র মাথা নাড়ল, ‘ইসুটা এতটাই সম্পর্কহীন আমারও প্রথম মাথাতে আসেনি এইরকম কিছু হতে পারে। কিন্তু যখন পুরোটা বুঝতে পারলাম, আর একটুও সময় নষ্ট না করে বার্লিন স্টেশনে নেমেই পুলিশের কাছে গেলাম।’

    প্রিয়ম বলল, ‘কিন্তু ও তো চেয়েছিল ক্যান্সারের প্রতিষেধক বের করতে!’

    জিমি আর প্রিয়মের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে রুদ্র একটা বড়ো নিশ্বাস নিল, ‘ক্যান্সার না ছাই। সব গল্প। ও আমাকে একটু বেশি বোকা ভেবে ফেলেছিল। ক্যান্সারের সেন্টিমেন্টাল সুড়সুড়ি দিয়ে ভেবেছিল যদি এই কোডটা বের করা যায়। এই পুরো ব্যাপারটার একটা অন্য দিক আছে। সবচেয়ে মারাত্মক এবং ভয়ংকর দিক। প্রায় একশো বছর আগের একটা রক্তাক্ত ইতিহাস। ফ্র্যান্সিস গ্যালটনের নাম শুনেছেন কেউ?’

    মি স্নেইডার মাথা নাড়লেন দু—পাশে। কেউই শোনেনি এখানে।

    রুদ্র বলতে লাগল, ‘উনিশ শতকের শেষের দিকে এক অসাধারণ প্রতিভাবান ব্রিটিশ সায়েটিস্ট। বিজ্ঞানের লিওনার্দো দ্য ভিঞ্চি বললেও যাকে বেশি বলা হবে না। সম্পর্কে ছিলেন চার্লস ডারউইনের এক তুতো ভাই। একটা প্রবাদ আছে না, অসম্ভব প্রতিভাবান আর পাগলের মধ্যে খুব সূক্ষ্ম একটা ডিফারেন্স থাকে, এটা বোধ হয় ওঁর ক্ষেত্রেই খাটে। অঙ্ক, স্ট্যাটিস্টিক্স, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, বায়োলজি, মেডিক্যাল সায়েন্স, ফরেন্সিক স্টাডিজ, কোন দিকে না কন্ট্রিবিউট করেননি তিনি! কতরকম বিষয়ের উপর যে ভদ্রলোকের সাড়ে তিনশোর ওপর রিসার্চ পেপার ছিল দেখলে স্তম্ভিত হয়ে যেতে হয়। তাঁকেই ইউজেনিক্সের জনক বলা হয়।’

    প্রিয়ম এবার বাধা দিল, ‘গাড়িতেও তুমি এই টার্মটা বলেছিলে। ইউজেনিক্স মানে কী?’

    রুদ্র বলল, ‘ইউজেনিক্স একটা জেনেটিক গবেষণা যাতে কোনো জাতিকে ইম্প্রুভ করার জন্য তার জিন উন্নত করার পেছনেই মুখ্য নজর দেওয়া হয়। এই টার্মটা ওই ড শ্যুমাখারের নাম ভাঁড়ানো লোকটা আমার সামনে অসতর্ক অবস্থায় একবার বলে ফেলেছিল। তারপর আমি সেটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে জানতে পারি, একদম প্রাচীন যুগে গ্রিসে কোনো কোনো জায়গায় অসুস্থ মানুষদের বাঁচিয়েই রাখা হত না, তাদের থেকে আরও কিছু অসুস্থ প্রজন্ম জন্ম নিতে পারে, এই আশঙ্কায়। হিটলার যখন জার্মানির প্রধান হয়েছিলেন তখন তিনি ওই ফিলোজফিটাই ব্যাপকভাবে প্রয়োগ করতে চেয়েছিলেন জার্মানিতে। নাতসি ইউজেনিক্স নামে ইতিহাসে বিখ্যাত হয়ে আছে সেটা। হিটলার চেয়েছিলেন পৃথিবী থেকে অন্য সমস্ত জাতিকে সরিয়ে দিতে, বিশেষত ইহুদিদের, এটা আমরা সবাই জানি। লক্ষ লক্ষ ইহুদিকে মারার জন্য তাঁর কনসেনট্রেশন ক্যাম্প, এক্স—টারমিনেশন ক্যাম্প, লেথাল গ্যাস দিয়ে মাস মার্ডার, সবই কুখ্যাত হয়ে আছে ইতিহাসে। এমনকী, তিনি যে অসুস্থ বা ক্রিমিনাল, যাদের দেশকে কিছু দেওয়ার ক্ষমতা নেই, তাদেরও মেরে ফেলেছিলেন সেটাও জেনেছি আমরা। অ্যাকশন টি—ফোর সেই প্রোজেক্টটার নাম।’

    জিমি মাথা নাড়ল, ‘হ্যাঁ, অ্যাকশন টি—ফোর,। জানি এটা।’

    রুদ্র বলল, ‘কিন্তু যেটা আমরা জানি না সেটা হল, উনি চেয়েছিলেন যারা খাঁটি জার্মান, তাদের জিনটাকে সবদিক থেকে উন্নত করতে, তাদের উবেরমেঞ্চ অর্থাৎ জার্মান ভাষায় সুপারম্যানে পরিণত করতে। আর কোনোভাবে ওইসময়েই তাঁর হাতে এসে পড়ে ফ্র্যান্সিস গ্যালটনের এই মৌল তৈরির ফর্মুলা।’

    মি স্নেইডার অবাক বিস্ময়ে শুনছিলেন, ‘মৌল?’

    রুদ্র মাথা নাড়ল, ‘হ্যাঁ। ফ্র্যান্সিস গ্যালটনই প্রথম, যিনি ইউজেনিক্স নিয়ে এতটা কাজ করেছিলেন। উনি এমন কোনো একটা মৌল আবিষ্কার করেন যেটা মানবদেহের জিনগুলোকে মডিফাই করে সুপারজিনে পরিণত করার ক্ষমতা রাখে। মানে ধরুন প্রতিটা মানুষই অসাধারণ সুন্দর হবে, দুর্দান্ত শক্তিশালী হবে, সমস্ত গুণে পারদর্শী হবে। আর কোনোভাবে সেটা হিটলারের হাতে এসে পড়ে।’

    প্রিয়ম অস্ফুটে বলল, ‘ডিজাইনার বেবি!’

    রুদ্র এবার ওর দিকে তাকাল, ‘অনেকটা তাই। তবে এখনকার জেনেটিক সায়েন্সে ডিজাইনার বেবির মানে বোঝায় কোনো বাচ্চার শরীরে যে ডিফেক্টিভ জিনের জন্য হেরিডিটারি রোগগুলো বাসা বাঁধার সম্ভাবনা আছে, সেই জিনগুলোকে মডিফাই করা। এখন প্রচুর বিত্তশালী মানুষজন এইদিকে ঝুঁকছেন, তবে তা নিয়ে খুব বিতর্ক চলছে সারা পৃথিবীতে। কিন্তু এটা তার চেয়েও অনেক বেশি ভয়ানক। কোনো জিনগত অসুখ হবে না তাদের, কোনো দূর্বলতা থাকবে না, সব কিছুতেই তারা হবে শ্রেষ্ঠ! বুঝতে পারছ তার সাইড এফেক্ট কী হবে? পুরো পৃথিবীটা দু—ভাগে ভাগ হয়ে যাবে, এই কাস্টমাইজড ওয়েতে বানানো মানুষেরা পায়ের তলায় রাখবে ন্যাচারাল মানুষদের।’

    মি স্নেইডার বলেন, ‘তার মানে ওই গ্যালটনই এইরকম সাংকেতিক অক্ষরে লিখে গেছিলেন পুরো জিনিসটা?’

    রুদ্র সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, ‘না, আমার তা মনে হয় না। কারণ গ্যালটন নিজে এটা লিখে গেলে হেইল হিটলার লেখাটা থাকত না, আর এই ক্রিপটোগ্রাফির প্যাটার্নটা নাতসি যুগের প্রথমদিকে সবচেয়ে বেশি প্রচলিত ছিল। তা ছাড়া গ্যালটন মারাও যান হিটলার ক্ষমতায় আসার প্রায় বছর কুড়ি আগে। সুতরাং হিটলারের হয়ে ওঁর কাজ করারও কোনো সুযোগ নেই।’

    মি স্নেইডার বললেন, ‘তবে?’

    রুদ্র কাঁধ ঝাঁকাল, ‘আমি যেটা আন্দাজ করছি, গ্যালটনের ওই ফর্মুলা কোনোভাবে হিটলারের হাতে এসে পড়ে এবং সেটাকে গোপন রাখতে তিনি এইরকম এনক্রিপ্ট করে রাখেন। কিন্তু যেকোনোভাবেই হোক, সেটা খোয়া যায়, আর এতদিন বাদে সেটা উদ্ধার হয় ভাটনাজুকল হিমবাহের সেই এক্সপ্লোরেশন হাট থেকে।’

    মি স্নেইডার অধৈর্য হয়ে উঠছিলেন। ক্যাসপার ফটোগ্রাফির এই চুরির কিনারাটা ইম্পর্ট্যyন্ট ঠিকই, কিন্তু তার চেয়েও হাজার গুণ জরুরি ইউরোপের এই সিরিয়াল টেররিজমটা। এতগুলো ঘটনা ঘটল, কোনো সন্ত্রাসবাদী দলই দায় স্বীকার করল না, যেখানে নিজেদের সাহস দেখানোর জন্য আমরা করেছি বলার হিড়িক পড়ে যায় তাদের মধ্যে।

    ওদিকে জিমি ঝড়ের গতিতে মনে মনে হিসেব করল, কাল ইউনাইটেড নেশনসের ওই টিম বার্লিন ঢুকছে, সেখানে আবার এই এক কথা উঠবে, স্যার কোনো সন্তাোষজনক উত্তরই দিতে পারবেন না।

    একটু অস্থিরভাবে ও ঝুঁকে পড়ল রুদ্রর দিকে, ‘এর সঙ্গে ব্লাস্টগুলোর কী সম্পর্ক?’

    রুদ্র বলল, ‘ওই লোকটা যেদিন আমাদের সঙ্গে লন্ডনে প্রথম দেখা করেছিল, সেদিনই একবারের জন্য প্রকাশ করে ফেলেছিল, ইউরোপে এত রিফিউজিদের ভিড় হচ্ছে, সেজন্য কোনো সরকারই নাকি নিজেদের নাগরিকদের সুযোগ সুবিধার দিকে কোনোরকম নজর দিচ্ছে না। তারপর আমি কাল একটা জিনিস লক্ষ করি। এই ব্লাস্টগুলো একটা সিরিয়াল অর্ডারে ঘটছে, প্রথম ব্লাস্ট হয়েছিল ইসলিংটনে, আগের মাসের দু—তারিখে। তারপর গ্রিসের কাভালায় এগারো তারিখ, নেক্সট প্যারিস, কুড়ি তারিখ, তারপর কিংস্টন এই মাসের দু—তারিখ, তারপর কোলন এই মাসের এগারো তারিখ। অর্থাৎ দুই, এগারো, কুড়ি, আবার দুই, এগারো।’

    মি স্নেইডার নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে ছিলেন রুদ্রর দিকে।

    রুদ্র বলে চলল, ”দুই” তারিখটা ছাড়াও বাকি প্রতিটা নম্বরের যোগফল দুই। এগারোর এক আর এক যোগ করলে দুই হয়, কুড়িরও দুই আর শূন্য যোগ করলে হয় দুই। আর,’ ও ছোটো একটা নিশ্বাস ফেলল, ‘যেকোনো ইতিহাসের বই ঘাটলে দেখতে পাবেন হিটলারের প্রিয় নম্বর ছিল দুই। তিনি নিজেও লিখে গেছেন, আর প্রতিটা কাজেও তিনি ওই নম্বরটাকেই গুরত্ব দিতেন সবচেয়ে বেশি। তার মানে, এই মাসের এগারো তারিখের পর যে তারিখটায় আবার দুই যোগফল পাওয়া যেতে পারে, সেটা হল কুড়ি তারিখ। আর সেটা হল আগামীকাল।’

    এতক্ষণ বাদে জিম এই প্রথম মুখ খুলল, ‘মানে, কাল আবার ব্লাস্ট হবে?’

    রুদ্র বলল, ‘আমি হান্ড্রেড পারসেন্ট শিয়োর। আর আমার ইনটিউশন বলছে এটা ছোটোখাটো লেভেলের কিছু হবে না, হবে সাংঘাতিক কিছু।’

    জিমি বলল, ‘তাহলে?’

    রুদ্র বলল, ‘যেকোনোভাবেই হোক সেটা আটকাতে হবে। ওই লোকটা বা তার দল চায়, ইউরোপে শুধু ইউরোপিয়ানরাই থাকুক, তাই তারা প্রাথমিকভাবে সমস্ত রিফিউজিদের মেরে ফেলতে চাইছে, এই হত্যালীলা শেষ হলে তারা হাত দেবে ইউজেনিক্স অ্যাপ্লাই করার কাজে।’

    জিমি এবার উদ্ভ্রান্তের মতো স্নেইডারের দিকে তাকাল, ‘স্যার, আমাদের উচিত এমারজেন্সি বেসিসে সব রিফিউজি ক্যাম্পগুলো সিকিয়োর করা।’

    রুদ্র হঠাৎ প্রশ্ন করল, ‘আচ্ছা, টেম্পলহফ এয়ারপোর্টটা কোথায়?’

    মি স্নেইডার বললেন, ‘বার্লিনের একটা এয়ারপোর্ট ছিল হিটলারের জমানায়। এখন আর নেই।’

    রুদ্র চোখ সরু করে বলল, ‘ওখানে কি এখন কোনো রিফিউজিদের ক্যাম্প বানানো হয়েছে?’

    ফেলিক্স কখন ঘরে ঢুকেছে কেউ খেয়াল করেনি, ওর উত্তরে সবাই তাকাল, ‘হ্যাঁ, হয়েছে তো! জার্মানির, না শুধু জার্মানির নয়, সারা ইউরোপের সবচেয়ে বড়ো ইমিগ্র্যান্টদের শেল্টার বানানো হয়েছে সেখানে। প্রায় পাঁচ হাজার রিফিউজি রয়েছে ওখানে।’

    রুদ্র এবার উত্তেজনায় চেচিয়ে উঠল, ‘আর দেরি করবেন না। আগে ওই জায়গাটা নিশ্চিত করুন। আপনারা শিগগিরই প্রপার অ্যাকশন নিন!’

    মি স্নেইডার উদ্ভ্রান্তের মতো তাকালেন ফেলিক্সের দিকে। টেনশনে তাঁর হাতের আংটিটা একবার খুলছিলেন, পরক্ষণেই পরছিলেন তিনি। রুদ্রকে বললেন, ‘আচ্ছা, ওরা কি ওই মৌলটাও তৈরি করে ফেলতে পারবে?’

    রুদ্র এবার মাথা নাড়ল, ‘না, সেটা একটু চাপ। কারণ আমি শুধু পিগপেন সাইফার টেকনিকটার ইঙ্গিত দিয়েছিলাম লোকটাকে, পুরোটা বলিনি। কিন্তু তবু, যেহেতু ছবিগুলো এখন ওদের জিম্মায়, সাবধানের মার নেই। যেভাবেই হোক সেগুলোকে উদ্ধার করতে হবে, আর তার সঙ্গে কালকের মধ্যে টেম্পলহফকে পুরো নিরাপত্তায় মুড়ে ফেলতে হবে।’

    জিমি সঙ্গেসঙ্গে বলল, ‘কিন্তু ব্লাস্ট যদি অন্য কোথাও হয়?’

    রুদ্র বলল, ‘হতেই পারে। বাকি ক্যাম্পগুলোতেও প্রোটেকশন দিন। কিন্তু যেহেতু এটা সবচেয়ে বেশি সংখ্যক রিফিউজির শেলটার, তাই সেটার দিকে বেশি নজর রাখাই ভালো।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহারিয়ে যাওয়া খুনিরা – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }