Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প298 Mins Read0
    ⤶ ⤷

    নরক সংকেত – ৩৪

    ৩৪

    টেম্পলহফ যে এককালে বিশাল এয়ারপোর্ট ছিল, সেটা দূর থেকে দেখলেই বোঝা যায়। রাতের অন্ধকারে রানওয়েগুলো যেন প্রেতপুরীর শ্মশানের মতো দাঁড়িয়ে আছে বহুদিনের অব্যবহারে সেগুলোর ওপর আগাছা জন্মে গেছে। পূর্ণিমার রাতে সেই সুবিশাল প্রাঙ্গণের উপর চাঁদের আলো পড়ে কেমন মায়াময় দেখাচ্ছে।

    এয়ারপোর্টের প্রধান প্রবেশপথের একপাশে একটা বিশাল বড়ো ভয়ালদর্শন ইগলের স্ট্যাচু। গোটা পাখির নয়, শুধু গলা পর্যন্ত। এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হয় গোটা পাখিটা মাটির তলায়, শুধু রাক্ষুসে ঠোঁট সমেত মুন্ডুটা ওপরে বের করে কড়া নজর রাখছে সে চারপাশে। সেটার সামনের বিশাল গ্রাউন্ডটায় আলো জ্বলছে, থিকথিকে পাহারা, বড়ো বড়ো বন্দুক কাঁধে পুলিশ ঘুরে বেড়াচ্ছে। রুদ্ররা সেটা দূর থেকেই দেখতে পেল।

    প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল ১৯১৪ সাল থেকে ১৯১৯ পর্যন্ত, তার ঠিক পরে পরেই এই টেম্পলহফ এয়ারপোর্টটা তৈরি করা হয়। তার কয়েক বছর পরে হিটলার এবং তাঁর নাতসি পার্টি ক্ষমতায় আসার পর এটাকে পুরো ঢেলে সাজানো হয়। ওইসময়ে এটাই ছিল সবচেয়ে বড়ো কমার্শিয়াল এয়ারপোর্ট। অনেক বছর হল এই এয়ারপোর্ট পরিত্যক্ত, জার্মানি সরকারের পক্ষ থেকে একটা জাতীয় উদ্যান করে দেওয়া হয়েছিল মাঝে, কিন্তু গোটা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রিফিউজি প্রবেশ করছে জার্মানিতে, এত লোককে সরকার শেলটার দেবে কী করে?

    সেইজন্য এত বড়ো পড়ে থাকা জায়গাটা কাজে লাগিয়ে এখন সে জায়গায় রিফিউজি শিবির করা হয়েছে।

    আকাশের বুক চিরে দাঁড়িয়ে রয়েছে পুরো এয়ারপোর্ট বিল্ডিংটা। অনেকটা লক আউট হয়ে যাওয়া কারখানার মতো। সহায়সম্বলহীন দুঃস্থ মানুষগুলোর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, সবাই মনে হয় নিদ্রায় মগ্ন।

    ইউরোপের সবচেয়ে বড়ো রিফিউজি ক্যাম্প!

    গাড়িটা থামতেই রুদ্র লাফিয়ে নামল, নেমেই ছুটল সেই ক্যাম্পের দিকে।

    প্রিয়ম হতবুদ্ধির মতো ফেলিক্সের দিকে তাকাতেই সে বলল, ‘উনি কী করতে চাইছেন বুঝতে পারছি না। এখন ন—টা বেজে গেছে। ক্যাম্পে থাকা মানুষেরা সব খেয়ে নিয়ে শুয়ে পড়েছে। তার ওপর স্যার অলরেডি নতুন একটা সিকিউরিটি টিম পাঠিয়েছেন, তারাও আটকাতে পারে ওঁকে। এমনিতেই কাল অ্যাটাকের চান্স রয়েছে, আজ আবার উলটোপালটা কিছু হলে আমাদের দিকে এসক্যালেকশন চলে আসবে।’

    জিমি অবশ্য দাঁড়ায়নি, রুদ্রর পেছন পেছন সেও ছুটছিল ক্যাম্পের দিকে, ‘ম্যাডাম, দাঁড়ান! আপনি অন্ধকারে রাস্তা গুলিয়ে ফেলবেন!’

    রুদ্র থমকে দাঁড়াতেই জিমি পাশে এসে বলল, ‘এয়ারপোর্ট লবিটায় ঢোকার চারটে এন্ট্রান্স ছিল। দুটো এখন পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে। একটা সামনের দিকে আছে, কিন্তু সেখানে গার্ড রয়েছে। আপনি কি ভেতরে যেতে চাইছেন?’

    রুদ্র বলল, ‘হ্যাঁ!’ বিশাল পাখিটার স্ট্যাচুর আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে ও একটু দম নিল, চাপা গলায় বলল, ‘দাঁড়ান। এখান থেকে আমাদের দেখা যাবে না। একটু অ্যাজেন্ডাটা ঠিক করে নিই। আপনি একবার ওই সিকিউরিটি অফিসারকে ফোন করুন তো কী কন্ডিশন জানতে চেয়ে। আমরা এখানে রয়েছি সেটা বলবেন না।’

    জিমি ফোন করল, কিছুক্ষণ জার্মান ভাষায় কথা চালিয়ে রুদ্রর দিকে তাকাল, ‘ম্যাক্স বলল সামনের এন্ট্রান্সে ওর গার্ডরা কড়া পাহারা দিচ্ছে, আর পেছনের গেটে নতুন টিম। সবার নাইট ডিউটি অ্যালোকেট করা হয়েছে, ক্লোজড সার্কিট ক্যামেরা রয়েছে, চিন্তার কিছু নেই।’

    রুদ্র জিজ্ঞেস করল, ‘ম্যাক্স কে?’

    জিমি বলল, ‘ও—ই এই পুরো ক্যাম্পের চিফ সিকিউরিটি অফিসার।’

    রুদ্র জিজ্ঞেস করল, ‘পেছন দিকে কি কোনো গার্ড থাকত না আগে?’

    জিমি মাথা নাড়ল, ‘না, ওই দিকটা দিয়ে খাবার সাপ্লাই হয়, কোনো পাহারা থাকে না তেমন। আর ওটা ঠিক গেটও নয়, আমি একবার আগে এসেছিলাম এখানে, একটা টেম্পোরারি এগজিট টাইপ।’

    ফেলিক্স আর প্রিয়মও এগিয়ে এসে ওদের সঙ্গে অন্ধকারে দাঁড়াল। রুদ্র চাপা গলায় বলল, ‘আমরা পেছন দিয়ে ঢুকব। এখান থেকে কীভাবে যাব পেছনের গেটে?’

    ফেলিক্স কিন্তু কিন্তু করল, ‘কিন্তু পেছন দিক দিয়ে কেন? এদিকে গেলে তো ম্যাক্স নিজেই রয়েছে, আমাদের ঢুকতে সুবিধে হবে। আমাদের সঙ্গে কোনো অর্ডারও নেই।’

    রুদ্র দৃঢ় গলায় বলল, ‘অত ফর্ম্যালিটি করতে গেলে আসল জিনিসটাকে আর আটকাতে পারবেন না। ম্যাক্সকে দরকার নেই। আমাদের পেছন দিয়েই ঢুকতে হবে। তাড়াতাড়ি বলুন রুটটা! হাতে একদম সময় নেই।’

    জিমি বলল, ‘পেছনের গেটে যেতে গেলে আমাদের এদিক দিয়ে এগোলে হবে না, ওরা দেখতে পেয়ে যাবে। আমাদের পিছিয়ে গিয়ে বাইরের রোড দিয়ে গিয়ে কাঁটাতার টপকে ঢুকতে হবে।’

    রুদ্র আর একটুও না চিন্তা করে বলল, ‘তাই করুন।’

    রাস্তা নামেই, সরু গলিপথ একটা, দীর্ঘদিনের অব্যবহারে তা প্রায় লুপ্ত হয়ে মিশে গেছে দু—পাশের অগাছা ভরা জঙ্গলের সঙ্গে। বড়ো বড়ো গাছগুলোর মধ্যে দিয়ে ওদের চারজনের দ্রুত পায়ে চলা সেখানকার মাটির শুকনো পাতাগুলোর সঙ্গে সংঘর্ষ করে একটা মৃদু আওয়াজ তুলছিল।

    মিনিট পাঁচেক চলার পরে জিমি ডান দিকে ঘুরল, ‘সামনেই কাঁটাতারের পাঁচিল। এইদিকটা পুরোটাই তাই দিয়ে ঘেরা।’

    রুদ্র বিড়বিড় করল, ‘হুঁ। ঠিক যেরকম নাতসি পিরিয়ডে কনসেনট্রেশন ক্যাম্পগুলোতে ঘেরা থাকত। তারগুলোতে ইলেকট্রিক দেওয়া থাকত, যাতে কেউ পালানোর চেষ্টা করলেই তৎক্ষণাৎ মারা যায়। এক্সটারমিনেশন ক্যাম্পগুলোতেও তাই।’

    এদিকটায় এত অন্ধকার, কেউ কাউকেই দেখতে পাচ্ছিল না প্রায়। প্রিয়মের চাপা গলা শোনা গেল, ‘এক্সটারমিনেশন ক্যাম্প মানে যেগুলোয় মানুষদের মেরে ফেলা হত, তাই তো?’

    রুদ্র ফিসফিস করল, হ্যাঁ। জেনোসাইড। মানে হাজার হাজার মানুষকে একসঙ্গে মারা হত। শুধু তাই, এই ক্যাম্পগুলোকে হিডেন রাখার জন্য তারগুলোকে ইলেকট্রিফাই করে গাছের সরু ডাল দিয়ে মুড়িয়ে দেওয়া হত, যাতে কেউ বুঝতে না পারে।’

    অন্ধকারেরও অনেক স্তর থাকে, কিছুক্ষণ থেকে চোখ সয়ে যাওয়ার পর হালকা অন্ধকার, মিশমিশে অন্ধকারের পার্থক্যগুলো দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আশপাশের মানুষগুলোরও আবছা অবয়ব বোঝা যায়।

    রুদ্র একটু থেমে বলল, ‘এতদিন খুচরো খুচরো করে রিফিউজিদের মেরে আতঙ্ক সৃষ্টি করেছে, এবার একসঙ্গে কয়েক হাজারকে মেরে আরও বড়ো ত্রাস তৈরি করতে চাইছে এরা। আর তার জন্য আদর্শ জায়গা এই টেম্পলহফ! জিমি, আপনি এগোন, আমরা আপনাকে ফলো করছি।’

    ফেলিক্স বলল, ‘কিন্তু সে তো প্রায় পনেরো মিটার উঁচু, আমরা টপকে যাব, কিন্তু আপনারা দুজনে পারবেন কী করে? সঙ্গে কোনো ফোল্ডেড ল্যাডারও তো নেই। আর তা ছাড়া আমরা এভাবে কোনো অর্ডার ছাড়া কাজ করতে পারি না। আপনার কথা ঠিক হলে এইভাবে আনপ্রিপেয়ারড অবস্থায় আমরা চারজন গিয়ে কি কিছু করতে পারব? তার চেয়ে বরং পটসড্যামে ফোন করি, স্যারকে জানাই, তারপর ফুল ফোর্স এলে…!’

    রুদ্র বাধা দিল মাঝপথে, ‘একদম নয়। প্লিজ কাউকে জানাবেন না। আপনাদের অর্ডার করার অধিকার আমার নেই, তবু আপনাদের দুজনকেই আমার সিনসিয়ার মনে হয়েছে, সেই জোর থেকে অনুরোধ করছি, যেটা বলছি করুন প্লিজ। আমরা তৈরি আছি, বরং ওরাই আমাদের দেখা পাওয়ার জন্য প্রস্তুত নেই। দেরি করবেন না। প্লিজ চলুন। আর পাঁচিল আমরা ঠিক টপকাতে পারব।’

    কিন্তু মিনিট দুয়েক এগিয়েই চারজনকে থমকে দাঁড়াতে হল। এদিকটায় গাছগুলো খুব একটা উঁচু নয়, ফলে আকাশ দেখা যাচ্ছে, চাঁদের ক্ষীণ আলোয় ওরা স্পষ্ট দেখতে পেল, সামনের কাঁটাতারের পাঁচিলটা প্রায় দু—মানুষ উঁচু হলেও ওরা অনায়াসেই সেটা পেরোতে পারবে।

    শুধু ওরা কেন, পাঁচ বছরের একটা শিশুও পার হয়ে যেতে পারবে সেই পাঁচিল।

    কারণ পাঁচিলের ঠিক মধ্যিখান দিয়ে প্রায় আধ মিটার ব্যাসের একটা গর্ত করা। রুদ্ররা কাছে গিয়ে দেখল, কেউ বা কারা পাঁচিলের ঠিক মাঝ বরাবর তারগুলোকে গোল করে কেটে এই গর্তটা করেছে।

    ও কিছু বলার আগেই একটু দূর থেকে প্রিয়মের গলা শোনা গেল, এদিকেই একটা গর্ত আছে!’

    কিছুক্ষণের মধ্যে দেখা গেল, কয়েক পা অন্তর অন্তর পাঁচিলের গায়ে এইরকম গর্ত খোঁড়া হয়েছে, অন্তত দশটা।

    ফেলিক্স বলল, ‘এগুলো কী? কারা এসব করেছে?’

    রুদ্র ভালো করে লক্ষ করছিল পাঁচিলের চারপাশ, চাঁদের আলোয় যতটুকু দেখা যায়। তার মধ্যেই ও বেশ কিছু ছেঁড়া তার মাটিতে পড়ে থাকতে দেখে নিজের মনে বিড়বিড় করল, ‘এই গর্তগুলো একেবারে টাটকা!’ একটা লম্বা দেখে সরু তার হাতে তুলে নিল ও, তারটা পুরোনো, কিন্তু কাটা অংশটা টাটকা। গর্ত পেরিয়ে ওপাশে যেতে যেতে ও ফেলিক্সকে বলল, ‘যারা করেছে, তারা যে কোনো সৎ উদ্দেশ্যে করেনি, সে—ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। চলুন শিগগিরই।’

    পাঁচিল পেরিয়ে বেশ কিছুটা ঝোপঝাড়ে ভরতি, সেটা পেরিয়েই টেম্পলহফের পেছন দিকটা দেখতে পেল ওরা।

    জিমি হঠাৎ বলল, ‘দাঁড়ান। আপনারা আগে যাবেন না। আপনারা আমাদের দেশের অতিথি। কিছু হলে আমাদের ওপর দায় পড়বে। আপনারা পেছনে আসুন। আমাকে আর ফেলিক্সকে যেতে দিন।’

    টেম্পলহফের পেছনদিকটা অব্যবহারে আর অযত্ন গাছগাছালির আড়ালে চাপাই পড়ে গেছে প্রায় এদিকটা জঙ্গলের মধ্যে হওয়ায় ঠান্ডাটাও বেশ বেশি। তবু দূর থেকে যেন একটা মৃদু আলোর চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছিল।

    জিমি আর ফেলিক্স ওদের বন্দুক উঁচিয়ে খুব সন্তর্পণে এগোতে লাগল সামনের দিকে।

    প্রিয়ম রুদ্রর হাতটা শক্ত করে ধরে বলল, ‘দুম করে এগিয়ে যেয়ো না। ওদের সঙ্গে অস্ত্রশস্ত্র আছে, আগে ওরা যাক। আচ্ছা, ফোর্স আসার জন্য ওয়েট করতে হত না?’

    রুদ্র চাপা স্বরে বলল, ‘সাবধানতা ভালো, কিন্তু অনেক সময় সেটা করতে গেলে সুযোগটাই হাতছাড়া হয়ে যায় প্রিয়ম। যা থাকে কপালে, চলো।’

    গেটের দিকে কিছুটা এগোতেই হঠাৎ যেন দুটো লোক আকাশ ফুঁড়ে এসে পথ আটকাল। তাদের পরনে ইউনিফর্ম।

    টেম্পলহফ এয়ারপোর্টের সিকিউরিটির টিম।

    জিমি সঙ্গে সঙ্গে চাপা গলায় বলল, ‘ফেডেরাল পুলিশ থেকে আসছি।’ বাঁ—হাত দিয়ে ওর কোমরের কাছে আটকে থাকা আইডেন্টিটি কার্ডটার দিকে দৃষ্টি আকর্ষণ করল লোক দুটোর।

    কিন্তু তাতে কিছু লাভ হল না। একটা লোক জোরে জোরে মাথা নাড়ল দু—পাশে, অন্যজন রুক্ষভাবে যেটা বলল সেটার অর্থ রুদ্র না বুঝলেও সেটা যে না বাচক শব্দ, সেটুকু বুঝতে অসুবিধা হল না ওর।

    জিমি আরও কিছুক্ষণ ধরে ওদের বোঝাবার চেষ্টা করল, তারপর হতাশভাবে রুদ্রর দিকে তাকিয়ে বলল, ‘মুশকিল হয়ে গেল তো! এরা মনে হয় নতুন টিম, বুঝতেই চাইছে না কিছু। ওইজন্যই আমি ম্যাক্সকে জানিয়ে রাখতে চেয়েছিলাম।’

    রুদ্র তীক্ষ্নচোখে দেখছিল লোক দুটোর দিকে।

    ফেলিক্স কোনো কথা না বলে পকেট থেকে ফোনটা বের করে নম্বর টিপতে লাগল, ‘ভালোই কড়াকড়ি করেছে দেখছি। এদের চিফ সিকিউরিটি অফিসার বোধ হয় সামনের দিকে আছেন, তাঁকে একবার ফোন করে দেখি। উনি অর্ডার দিলে এরা নিশ্চয়ই যেতে দেবে।’

    কিন্তু ফোনটা কানে দেওয়ার আগেই রুদ্র এগিয়ে গিয়ে ফেলিক্সের হাত থেকে ফোনটা নিয়ে কলটা ডিসকানেক্ট করল, তারপর দৃঢ়স্বরে বলল, ‘রিভলভার বের করুন। আমি হান্ড্রেড পারসেন্ট শিয়োর, এরা সত্যিকারের গার্ড নয়। আর প্লিজ, নিজেদের মধ্যেও ইংরেজিতে কথা বলুন।’

    ফেলিক্স ভ্রূ কুঁচকে ওর দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সম্পূর্ণ আচম্বিতে সামনের লোক দুটোর একজনের বন্দুক থেকে ধেয়ে আসা গুলি হাতে লেগে ওকে ধরাশায়ী করে দিল।

    লোকটার রিভলভারে সাইলেন্সার লাগানো, ছোটো একটা পটকা ফাটার চেয়েও কম আওয়াজ হল, ফেলিক্স অস্ফুট একটা আর্তনাদ করে ডান হাতের গুলি লাগা জায়গাটা চেপে ধরে বিকৃত মুখে কোনোমতে উঠে দাঁড়াল।

    লোক দুটো রুদ্রর কথাটা বুঝতে না পারলেও কিছু একটা আন্দাজ করেছে নিশ্চয়ই।

    ফেলিক্সের গায়ে গুলি লাগামাত্র জিমি সামনে এগিয়ে গিয়ে প্রচণ্ড ক্ষিপ্রতায় লোক দুটোকে কয়েক মাইক্রোসেকেন্ডের ব্যবধানে কাঁধের ঠিক ওপরে কানের পিছনের একটা নির্দিষ্ট জায়গায় রদ্দা মেরে শুইয়ে দিল মাটিতে।

    এত তাড়াতাড়ি ঘটনা দুটো ঘটল, যে কেউ কিছু ভাবারই অবকাশ পেল না। ওঁদের হাতের বন্দুক দুটো ছিটকে পড়ল মাটিতে।

    সামান্য ছটফট করে লোক দুটো নিশ্চল হয়ে গেল।

    রুদ্র তারিফ করার ভঙ্গিতে জিমির দিকে তাকাল, তারপর ফেলিক্স আর জিমি ওকে আটকাবার আগেই ছুটতে শুরু করল গেটের দিকে।

    এটা ঠিক গেট নয়, অনেকটা তাঁবুর দরজার মতো। প্যারাসুট জাতীয় মোটা কাপড় দিয়ে অস্থায়ী একটা মুখ করা হয়েছে এয়ারপোর্টটার। এখানে থাকা প্রায় পাঁচ হাজার মানুষের খাবার, জল এইসবই এইদিক দিয়ে সাপ্লাই করা হয়।

    গেটে ঢোকার আগেই প্রিয়ম এসে রুদ্রর হাত চেপে ধরল, ‘একা যেয়ো না। আগে ওদের যেতে দাও।’

    রুদ্র থমকে দাঁড়াল কয়েক মুহূর্তের জন্য, তারপরেই জিমি আর ফেলিক্সের দিকে তাকিয়ে বলল, ‘আমি ঢুকছি। তোমরাও এসো।’ কথাটা বলেই ওর হাতে থাকা ওই লম্বা ধারালো তারটা দিয়ে আড়াআড়ি সজোরে আঘাত করল গেটের প্যারাসুট কাপড়ের পর্দাটায়, আঘাত করেই লম্বালম্বি তারটাকে নামিয়ে আনল নীচে।

    মুহূর্তে পুরো পর্দাটা দু—ফালা হয়ে কেটে গেল।

    রুদ্রকে সরিয়ে ফেলিক্স আর জিমি ঢুকে প্রথমে কিছুই দেখতে পেল না। তারপর চোখ একটু সয়ে যেতে দেখল এটা ক্যাম্পের একদম ভেতরে ঢোকার আগে একটা ফাঁকা ঘর, দূরে ক্ষীণ একটা আলো জ্বলছে তিরতির করে। এ ছাড়া আর কোনো আলো নেই।

    ঘরের ঠিক মধ্যিখানে সার দিয়ে কয়েকটা লম্বা গোলাকার পাইপ রাখা, আর তার ঠিক পাশেই ওদের দিকে পেছন ঘুরে কেমন জবুথবু হয়ে বসে আছে একজন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহারিয়ে যাওয়া খুনিরা – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }