Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প298 Mins Read0
    ⤶

    নরক সংকেত – ৩৬

    ৩৬

    শান্তশিষ্ট নির্জন জায়গাটা পুলিশের গাড়ির মুহুর্মুহু জ্বলতে নিভতে থাকা নীল লাল আলো, সাইরেন আর ছুটোছুটিতে গমগম করছে। রুদ্র অবসন্ন দেহে একটা চেয়ারে বসে ছিল। পাশে প্রিয়ম একটা জলের বোতল দিয়ে ওর মাথায় আলগা করে বুলিয়ে দিচ্ছিল।

    সিগফ্রেডের নেশার ঘোর এখনও কাটেনি, একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

    রুদ্র প্রিয়মের হাতটা ধরে ক্লান্ত গলায় হাসল, ‘তোমার চাকরি নিয়ে আর চাপ নেই তো?’

    প্রিয়ম বলল, ‘চাপ নেই কী বলছ! তোমার এই কীর্তির পরে তো মনে হচ্ছে তোমাকে আমাকে দুজনকেই সারাজীবনের অতিথি করে রেখে দেবে জার্মানি সরকার! দেশে ফিরতে পারব তো?’

    রুদ্র হাসল, আদুরে গলায় বলল, ‘বাজে বোকো না। আমার সঙ্গে প্যারিস যাবে তো? একা একা একটুও যেতে ইচ্ছে করছে না আমার।’

    প্রিয়ম বলল, ‘যেতে তো হবেই। না হলে ওখানে গিয়ে আবার কী কাণ্ড বাধাবে তার ঠিক আছে? কোথায় ভাবলাম লন্ডনটা দুজন মিলে ঘুরে বেড়াব, ওদিকের স্কটল্যান্ড, ওয়েলস এইগুলো যাব, তা নয় কয়েকদিন ধরে চরকির মতো ঘুরছি।’

    রুদ্র ম্লান হাসল, ‘কী অদ্ভুত, বলো! হিটলার মারা গেছে প্রায় সত্তর বছর আগে। তার ভেতরের সেই ত্রূ«র জিনটা কেমনভাবে ইনহেরিটেড হয়েছে তার পরের পরের প্রজন্মতে। সেই একই ধরনের নিষ্ঠুরতা। একই ধরনের পাশবিক মনোবৃত্তি!’

    প্রিয়ম বলল, ‘আচ্ছা পুরো ব্যাপারটায় কী করে একটার সঙ্গে একটা লিঙ্ক করলে তুমি?’

    রুদ্র বলল, ‘হিটলারের সঙ্গে কানেকশনটা বুঝতে পারার পরেই ফোন করলাম বাবাকে। ডাবল এইচ যে তখন হেইল হিটলার বোঝাতে ব্যবহার হত, এটা বাবাই পয়েন্ট আউট করলেন। সেই সময় ওই খবরের কাগজের নিউজটাও চোখে পড়ল যে, প্রথম ছবিটায় হিটলার রয়েছে। তখন বাবাকে জিজ্ঞেস করলাম হিটলারের ব্যাপারে কোথা থেকে জানতে পারব? বাবা তো একগাদা বইয়ের নাম দিয়ে দিলেন, সেগুলোর মধ্যে যেগুলো ই—বুক ভার্সনে পেলাম, পড়তে শুরু করলাম। তখনই আস্তে আস্তে জটগুলো খুলতে লাগল।’

    প্রিয়ম বলল, ‘কিন্তু সিগফ্রেড কী করে জার্মানি চলে এল? জিমিরা বলেছিল ওরা সব জায়গায় পাহারা বসিয়েছিল।’

    রুদ্র মাথা নাড়ল, ‘এটা আমিও ভাবছিলাম। তবে স্নেইডারের যা ইনফ্লুয়েনস, সিগফ্রেডের কাছে একটা নয়, অনেক ভুয়ো পাসপোর্ট আছে নিশ্চয়ই। সেদিন রাতে তুমি সেন্ট প্যানক্রাসে গিয়ে সুইচ অন করে ফেলেছিলে ফোনের, স্নেইডার সঙ্গে সঙ্গে সেটার লোকেশন ট্র্যাক করে সিগফ্রেডকে জানায়। তারপরেই ইভা আমাদের কামরায় ওঠে। এ সবই অবশ্য আমার অনুমান, কিন্তু এটা ছাড়া আর কোনো সম্ভাবনা তো দেখছি না। পুলিশি তদন্তে সব বেরোবে একে একে। তবে কাজ মিটে যাবার পরেই যে স্নেইডার সিগফ্রেডকে পৃথিবী থেকে সরানোর তাল করেছিল সে—ব্যাপারে আমি শিয়োর।’

    প্রিয়ম মাথা নাড়ল।

    ‘হিটলার ইহুদিদের শেষ করে জার্মানিকে শ্রেষ্ঠ করতে চেয়েছিল, আর স্নেইডার মধ্যপ্রাচ্যের ইমিগ্র্যান্টদের দেশ থেকে তাড়িয়ে। উদ্দেশ্যটা কিন্তু এক! শুধু তাই নয়, হিটলার নিজের দিদির মেয়েকে মানসিক টর্চার করে, ঘরে বন্দি রেখে সুইসাইড করতে বাধ্য করেছিল, আর স্নেইডার তার সৎ ছেলেকে ব্ল্যাকমেল করে এইসব কাজ করাত! সত্যি, ভালো জিন হলে যেমন মেরি কুরির ফ্যামিলিতে পাঁচটা নোবেল প্রাইজ যায়, তেমনই খারাপ জিন হলে কী অবস্থা হয় দ্যাখো।’ রুদ্র বলল।

    প্রিয়ম মাথা নাড়ল, কিন্তু হাসল না। গম্ভীরভাবে ভ্রূ কুঁচকে কী যেন চিন্তা করছে।

    রুদ্র বলল, ‘কী ভাবছ?’

    প্রিয়ম বললে, ‘স্নেইডার ছিল ফেডেরাল পুলিশের হেড। ওদের নিজস্ব প্রচুর ক্রিপটো অ্যানালিস্ট থাকে, তবু ও এটার অর্থ বের করতে পারল না কেন? সিগফ্রেডকে ডিসাইফার করার দায়িত্ব দিল?’

    রুদ্র বলল, ‘কি বোকার মত যে কথা বল প্রিয়ম! নেগেটিভটা ও চুরি করিয়েছিল, সেটা ও অফিসে ফাঁস করে দেবে? তা কখনো হয়?’

    প্রিয়ম ঘাড় নেড়ে চুপ করে গেল। একটু পরে বলল, ‘ভাবছি আমাদের যে প্রোডাক্টগুলো হবে সেগুলো কার জিন ইনহেরিট করবে বলো তো? তোমার না আমার?’

    রুদ্র কিছুক্ষণ চোখটা ছোটো করে বুঝতে চাইল কী বলতে চাইছে প্রিয়ম, তারপর হেসে ফেলল, ‘তোমার এই সময়েও এসব মাথায় আসে, সত্যি!’

    তারপরেই ও একটা দীর্ঘশ্বাস ফেলল, ‘ভেবেছিলাম লোকটা আর যাই বদ মতলবে আসুক, ক্যান্সারের ব্যাপারটা হয়তো সত্যি, সেইজন্যই অতটা ইনভলভড করেছিলাম নিজেকে। কোথায় কী! যে কোডিং—এর মধ্যে ভাবলাম ক্যান্সার দূর করার বীজ লুকিয়ে রয়েছে, সেটা আসলে ভালো কিছু তো নয়ই, বরং পৃথিবীটাকে নরকের কুম্ভীপাকে পরিণত করার মূলে রয়েছে সেই সংকেত!’

    ফেলিক্সের হাতের ক্ষত শুশ্রূষা করতে নিয়ে যাওয়া হয়েছে। সিকিউরিটি অফিসার ম্যাক্সের সঙ্গে কথা বলতে বলতে জিমি হন্তদন্ত হয়ে এগিয়ে এল, ‘আমাদের চ্যান্সেলর ম্যাডাম আসছেন কিছুক্ষণের মধ্যেই। আপনি প্রায় পাঁচ হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছেন ম্যাডাম, সঙ্গে জার্মানির সম্মানও। বাইরে অনেক প্রেস জমে গেছে। চ্যান্সেলর এসে যাওয়ার পর তো আপনাকে ওঁর সঙ্গে কথা বলতে হবে, তাই এখনই কি প্রেসের সঙ্গে কথা বলে নেবেন?’

    রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর উত্তর না দিয়েই উঠে পায়ে পায়ে এগিয়ে গেল সামনের এন্ট্রান্সটার দিকে। ভেতরে না ঢুকে বাইরে থেকে চোখ রাখল ভেতরের সার সার তাঁবুগুলোতে।

    ভেতরের মানুষগুলো বাইরে বেরিয়ে এসেছে ঘুম ভেঙে, তারা কিছুই বুঝতে পারছে না, কী হয়েছে।

    তবে সবার মুখেই আশঙ্কার ছাপ।

    এই দেশের সরকারও কি তাদের তাড়িয়ে দেবে, আবার মাইলের পর মাইল হেঁটে, পালিয়ে, লুকিয়ে, অত্যাচারের শিকার হয়ে খুঁজতে হবে আশ্রয়?

    নানা উদবেগের কথা নিজেদের মধ্যে ভয়ার্ত চোখে বলাবলি করে চলেছে তারা।

    কেউ লক্ষ না করলেও একটা ছোট্ট পুতুলের মতো বাচ্চা মেয়ে কিন্তু ঠিক খেয়াল করেছে রুদ্রকে।

    আড়াই তিন বছর বয়স তার, খয়েরি রঙের চোখ, আপেলের মতো লাল তার দুটো ফোলা ফোলা গাল, মাথা ভরতি ঝাঁকড়া চুল। অসময়ে কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে তার টুকটুকে লাল ঠোঁটের একপাশ দিয়ে লালা গড়িয়ে পড়ছে।

    ঘুমজড়ানো লাল চোখে টলোমলো পায়ে সে এগিয়ে আসতে থাকল রুদ্রর দিকে।

    মাঝে মাঝে রুদ্রর যে কী হয়!

    কোথা থেকে রাজ্যের জল চলে আসে চোখে।

    জলভরা চোখে ও দেখল কত সংগ্রাম করে কত সমুদ্র, কত দেশ পেরিয়ে হাজার মাইল হেঁটে আসা, এই বয়সেই কত অন্যায়, কত অত্যাচার সওয়া ছোট্ট দুটো চোখ যেন অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে।

    হাসছে মিটিমিটি।

    সে—চোখে ভয় নেই, রাগ নেই, বিস্ময় নেই। কোনো অভিযোগও নেই।

    সেই দৃষ্টিতে শুধুই কৃতজ্ঞতা!

    প্রিয়ম গিয়ে আলতো হাত রাখল রুদ্রর কাঁধে।

    পূনর্জন্ম বলে সত্যিই হয়তো কিছু হয় না, তবু ব্রহ্মান্ডের কোনো এক মহাজাগতিক স্থান থেকে দুটো মহাশূন্যে বিলীন হয়ে যাওয়া আত্মাও হয়তো আনন্দে চোখের জল ফেলছিল।

    একজনের অন্যায়ের বিরুদ্ধে গলা তোলার সাহস ছিল, হাজার বাধাতেও স্বপ্ন দেখেছিল তার দেশ একদিন স্বাধীন, মুক্তমনা হবে। নাগরিকরা বাঁচবে নিজেদের মতো, স্বাধীনভাবে, নির্ভয়ে।

    কিন্তু তার সেই স্বপ্ন সত্যি হয়নি। নিষ্ঠুরভাবে কুখ্যাত এক্স—টারমিনেশন কিলিং ক্যাম্পে হত্যা করা হয়েছিল তাকে।

    আর একজন ছিল অতি সাধারণ। তার শুধু স্বপ্ন ছিল সে একদিন পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ জয় করবে, ধরিত্রীর বুকে সোনার জলে অক্ষয় করে রেখে যাবে পর্বতারোহী হিসেবে নিজের নাম।

    মনে হয়তো তাকে কেউ রাখেনি, কিন্তু তার জীবনের প্রথম এবং শেষ অভিযান চালিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস সে রাখতে গিয়েছিল প্রকৃতির কোলে, মানবসভ্যতাকে বাঁচানোর জন্য।

    দামাল প্রকৃতির রোষে সেখান থেকে আর ফেরেনি সে, কিন্তু নিজের জীবন দিয়েও তার কাছে থাকা মূল্যবান জিনিসটা সযত্নে রেখে এসেছিল প্রকৃতির কোলে।

    .

    লেখকের কথায়

    অনেকে শুনে নাক কুঁচকেছেন, ‘নরক’ নামটাই যেন কেমন অশুভ ইঙ্গিত বয়ে আনে!

    তবু যে সংকেত পৃথিবীকে ভয়াল নরকে রূপান্তরিত করার ক্ষমতা রাখে, তার নাম ‘নরক সংকেত’ তো দিতেই হয়!

    অনেকদিনের ইচ্ছা ছিল বিংশ শতাব্দীর অন্যতম কুখ্যাত এবং বর্ণময় চরিত্রকে নিয়ে লিখব, তবে সেটা যে থ্রিলারই হতে হবে, এমন কোনো আবশ্যিকতা ছিল না। কিন্তু ঘটনাচক্রে নরক সংকেত লিখলাম, যেটি একটি বৈজ্ঞানিক প্রেক্ষাপটে ঐতিহাসিক ‘থ্রিলার ফিকশন’ বললে খুব ভুল হবে না।

    আগাগোড়া ইউরোপীয় পটভূমিতে লেখা এই উপন্যাসে আন্তর্জাতিক প্রেক্ষাপটে ঘটে চলা সন্ত্রাসবাদ, মধ্যপ্রাচ্যের শরণার্থী সমস্যার সঙ্গে সমান্তরালভাবে আমি আঁকতে চেয়েছি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনৈতিক এবং ঔপনিবেশিক ডামাডোলে বিধ্বস্ত জার্মানির চালচিত্র, অ্যাডলফ হিটলারের রাজনৈতিক কেরিয়ারের প্রথমদিক এবং এক অধুনালুপ্ত প্রাচীন সমাজ ওলটপালট করে দেওয়া ইউজেনিক্স তত্ত্বের প্রয়োগ।

    শুধুমাত্র রুদ্ধশ্বাস থ্রিলার হিসেবে পড়তে গেলে হয়তো সময়বিশেষে উপন্যাসের গতি শ্লথ মনে হতে পারে, তাই এই অগ্রিম স্বীকারোক্তি।

    ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে উপন্যাস রচনা করতে গেলে তৎকালীন চরিত্রগুলোর যথাযথ রূপায়ণে লেখকের কল্পনা মিশ্রিত থাকবেই, সেইভাবেই আমি অ্যাডলফ হিটলার, তরুণ প্রতিবাদী সাংবাদিক ফ্রিৎজ গার্লিক কিংবা ভিক্টর ব্র্যাকের চরিত্রগুলোকে আঁকার চেষ্টা করেছি। যদিও আমার এই উপন্যাস শেষ হয়ে গেছে হিটলারের রাজনৈতিক কেরিয়ারের একদম প্রথম কয়েক বছরেই। তাঁর শাসনকালের একদম প্রথমদিক প্রতিফলিত হয়েছে এতে, সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনও।

    জার্মান স্বৈরাচারী শাসক ইউজেনিক্স তত্ত্ব প্রকৃতই প্রয়োগ করতে চেয়েছিলেন, কিন্তু ক্রমাগত বহিরাগত আক্রমণ বা যেকোনো কারণেই হোক সেই ব্যাপারে তিনি বেশিদূর অগ্রসর হতে পারেননি। স্যার ফ্র্যান্সিস গ্যালটনের গবেষণা নিয়ে তাঁর আগ্রহের উল্লেখও রয়েছে বহু প্রামাণ্য নথিতে। বর্ণনা রয়েছে ফ্রিৎজ গার্লিকের মর্মান্তিক হত্যার কথাও। তেমনই ফ্রেডরিকের মতো চরিত্রগুলো একেবারেই উপন্যাসের স্বার্থে গঠিত।

    এই উপন্যাস লেখার জন্য আমাকে বহু সময় ধরে প্রচুর তথ্য সংগ্রহ করতে হয়েছে, কৌতূহল নিবারণে আমি দিনের পর দিন স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন বই চেয়ে স্টাফেদের বিরক্ত করেছি, জানার আগ্রহে ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষত জার্মানির বিভিন্ন স্মৃতিসৌধ এবং সংগ্রহশালাতেও হানা দিয়েছি। আর সেইসঙ্গে ভয়ও পেয়েছি তথ্য জানার নেশায় উপন্যাস যেন তথ্যভারে জর্জরিত না হয়ে পড়ে, এর রোমাঞ্চে যেন কোনো ঘাটতি না হয়।

    অ্যাডলফ হিটলার, সেই সময়ের ইউরোপ, ‘রাজায় রাজায় যুদ্ধ’ হওয়ার সময় উলুখাগড়া অর্থাৎ সাধারণ নাগরিকদের দুর্বিষহ জীবন, গ্রেট ডিপ্রেশন, বিশ্বযুদ্ধের পটভূমিতে রয়েছে অগুনতি ঐতিহাসিক গ্রন্থ এবং মূল্যবান সিনেমা। কাজেই আমার উপন্যাসের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকুই আমি আহরণ করেছি তাদের থেকে। সেইসমস্ত গ্রন্থপঞ্জি এবং চলচ্চিত্রের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আমি এই লেখার শেষে জ্ঞাপন করেছি।

    পাঠক যদি আমার প্রথম উপন্যাস ঈশ্বর যখন বন্দি—র সঙ্গে পরিচিত থাকেন তবে অবগত আছেন যে প্রোটাগনিস্ট মুখ্য চরিত্র রুদ্রাণী ওরফে রুদ্র বলে তরুণীটি কোনো পেশাদার গতানুগতিক গোয়েন্দা নয়, সাধারণ চাকুরীজীবী আধুনিক যুগের এক শিক্ষিতা যে তার নিরুদ্দেশ হয়ে যাওয়া আরকিয়োলজিস্ট বাবার অন্তর্ধানের সঙ্গে জড়িয়ে পড়ে, উন্মোচিত হয় কিছু ঐতিহাসিক রহস্য। রুদ্র তার সহজাত বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে উদ্ধার করেছিল তার বাবাকে। শুধুই গা হিম করে দেওয়া রহস্য নয়, একজন সাধারণ মেয়ের মতোই তার সদ্যবিবাহিত জীবন, স্বামীর সঙ্গে সম্পর্কের মতো অনুভূতিও ছিল ঈশ্বর যখন বন্দি—তে।

    স্বীকার করতে কোনো লজ্জা নেই, ঈশ্বর যখন বন্দি শুধু আমার প্রথম উপন্যাস নয়, ছিল আমার প্রথম রচনা। আমি নিজের তার মধ্যে পরবর্তীকালে অনেক ভুলত্রুটি খুঁজে পেলেও প্রকাশককে এক বছরের মধ্যে চারটি মুদ্রণ বার করতে বাধ্য করে পাঠকমহল আমাকে যে ভালোবাসা দিয়েছে, তাতে আমি আপ্লুত।

    যুদ্ধবিধ্বস্ত হিটলারশাসিত জার্মানির ঐতিহাসিক দলিলের সঙ্গে আধুনিক অতিনব্য জীববিজ্ঞানের ‘ডিজাইনার বেবি’র মতো কিছু বিতর্কিত এবং আপাতশুভ মতবাদ, জিন থেরাপির কিছু ‘সু’ এবং ‘কু’ প্রভাব, প্রথম বিশ্বযুদ্ধের সময়ের বহুলপ্রচলিত ক্রিপ্টোগ্রাফি, সাইফার কোডিং এবং সমান্তরালে রয়েছে এক নব্য স্বামীস্ত্রীর বিবাহিত জীবনপ্রবাহ, যা এই উপন্যাসের মূল উপজীব্য।

    আমার পরিবারের সকলে, আমার সহকর্মীরা, আমার শুভাকাঙ্ক্ষী সমস্ত বন্ধুজন এবং সর্বোপরি আমাকে ক্রমাগত অনুপ্রেরণা জোগানো এবং আমার পাশে থাকার জন্য আমার সোশ্যাল মিডিয়া পেজের দেড় লক্ষাধিক পাঠকপাঠিকার সবাইকে অশেষ ধন্যবাদ জানাই।

    সহায়ক গ্রন্থ/চলচ্চিত্র তালিকা

    1. Mein Kampf, Adolf Hitler

    2. Hitler : Speeches and Proclamations 1932-1945, Max Domarus

    3. Hitler : A Study in Tyranny, Alan Bullock

    4. Rise of Adolf Hitler, A Dufner

    5. Hitler and Geli, Ronald Hayman

    6. Hitler’s Women, Guido Knopp

    7. From Darwin to Hitler : Evolutionary Ethics, Eugenics, and Racism in Germany, Richard Weikart.

    8. Essays in Eugenics, Francis Galton.

    9. Victorian London, Liza Picard

    10. Designer Babies : Where should we draw the line, Institute of Ideas, Ellie Lee.

    11. The Origins of Nazi Genocide : From Euthanasia to the Final Solution, Henry Friedlander

    12. The further of Assisted Suicide and Euthanasia, Neil M. Gorsuch

    13. The Nazi Doctors : Medical killing and the Psychology og Genocide, Robert Jay Lifton

    14. গ্যাস চেম্বার, চিরঞ্জীব সেন

    15. হিটলার, সৈয়দ মুজতবা আলী

    16. Hitler : The Rise of Evil, 2003Movie

    17. The Planist, 2002 Movie

    18. Downfall, 2004 Movie

    বিবিধ সহায়তায় গুগল।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহারিয়ে যাওয়া খুনিরা – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }